Author: desk

  • ১২ মেম্বারের অনাস্থা  সুন্দরগঞ্জ শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

    ১২ মেম্বারের অনাস্থা সুন্দরগঞ্জ শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খোকনের বিরুদ্ধে ১২জন ইউপি সদস্য একযোগে অনাস্থা ও অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন করেছে।

    শনিবার দুপুরে কালিতলা বাজারে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান মিজানুর রহমান খোকনের নানা দূর্নীতি ও অনিয়মের অভিযোগ তোলেন ইউপি সদস‍্যগণ।
    এসময় ইউপি সদস্যগণ বলেন, আমরা নির্বাচিত হওয়ার পর থেকেই চেয়ারম্যান আমাদের সাথে খারাপ আচরণ করে আসছেন। এছাড়াও পরিষদের বিভিন্ন ধরণের বরাদ্দের চিঠিপত্র গোপন রেখে মাসিক মিটিং করে সকল সদস্যদের উপস্থিতি স্বাক্ষর নিয়ে বরাদ্দকৃত প্রকল্পের টাকা উত্তোলন করে। তাছাড়া বরাদ্দকৃত অনুদানের কবিখা,কাবিটা,টিআর, ননওয়েজ, এডিপি, ভিজিএফ, টিসিবি, হাট-বাজার ১%, ১০% সহ বিভিন্ন রকম বরাদ্দের সঠিক বন্টনও করেন না।
    এতে উপস্থিত ছিলেন,প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, মিঠু মিয়া,মমিনুল ইসলাম, মশিউর রহমান, মাজহারুল ইসলাম, শাহ আলম, আতিকুর ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য সাহিদা বেগম, আন্জুয়ারা বেগম, রোজছানা বেগম ছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বাবুগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আগৈলঝাড়ার রেশমা রহমান আইরিন আর নেই

    বাবুগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আগৈলঝাড়ার রেশমা রহমান আইরিন আর নেই

    বি এম মনির হোসেনঃ-

    বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোসাম্মৎ রওশন আরা বেগম লিলি’র মেয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা রেশমা রহমান আইরিন (৪০) ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)।
    মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার রাতে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রামে মরহুমার পৈত্রিক বাড়িতে জানাজা শেষে তার দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বাবুগঞ্জ, আগৈলঝাড়া উপজেলা প্রশাসন, আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন-রাসিক মেয়র লিটন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন-রাসিক মেয়র লিটন

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীতে শুধু সিটি কর্পোরেশনকে ২ হাজার ৮ শত কোটি টাকা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেভাবে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন। সেভাবেই রাজশাহীতেও এগিয়ে গেছে।

    অনেকে আমাকে সফল মেয়র বলেন, রাজশাহীকে গ্রিন সিটি বলেন, নেত্রী আপনার কাছ থেকে এই সহযোগিতা না পেলে কখনও এই রকম উন্নয়ন করতে পারতাম না। এটি আপনার কাজ। আপনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ও আপনার দীর্ঘায়ু কামনা করি। আপনি আরো অনেকদিন আমাদের মধ্যে থেকে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন-এই কামনা করি।

    রবিবার বিকেলে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

    রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আমাদের নেত্রী আপনি রাজশাহীর এই মাদ্রাসা মাঠে অনেকবার এসেছেন, কখনও সরকারি দলে, আবার কখনও বিরোধী দলে থাকতে এসেছেন, জনসভা করেছেন। আজকের জনসভায় এই মাঠে যে পরিমাণ মানুষ আছে, তার চেয়ে আটদশগুণ বেশি মানুষ বাইরেই রয়েছে। জনসভায় মানুষের ঢল নেমেছে।

    মেয়র আরো বলেন, মাননীয় নেত্রী আপনার দেয়া বিভিন্ন কর্মসূচি নারীদের ক্ষমতায়ন করেছে, ভাগ্যের উন্নয়ন করেছে। নারীরা আপনাকে দেখতে চাই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছে। প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্প তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করে যাচ্ছে। হতদরিদ্র নারীরা তারা নিজেদের জীবনকে পরিবর্তন করছে।

    বর্তমান বছরটি উন্নয়নের বছর উল্লেখ করে রাসিক মেয়র বলেন, আপনার সাথে পদ্মা সেতু পার হয়েছি, আমরা আপনার সাথে মেট্রোরেলে চড়েছি, অনেক মেগা প্রকল্প শেষ হয়েছে। আগামীতে আপনার পাশে থাকতে চাই। আমরা শ্লোগান দেয় শেখ হাসিনা আছেন সংসদে, আর আমরা আছি রাজপথে।আপনার কারণে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। যা কয়েক বছর আগেও ছিল না। বর্তমানে রাজশাহীতে যা কিছু উন্নয়ন হয়েছে এবং যেসকল উন্নয়ন হতে যাচ্ছে তার একমাত্র অবদান আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে রাসিক মেয়র লিটন তার বক্তব্যে বলেন।

  • মহালছড়িতে বিশ্ব কুষ্ঠ দিবসে র‍্যালী ও আলোচনা সভা

    মহালছড়িতে বিশ্ব কুষ্ঠ দিবসে র‍্যালী ও আলোচনা সভা

    (রিপন ওঝা,মহালছড়ি)

    এখনই কাজ শুরু করি, কুষ্ঠ রোগ নির্মূল করি এই প্রতিপাদ্যে আজ ২৯জানুয়ারি রোজ রবিবার মহালছড়িতে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস উদযাপন উপলক্ষে এক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন কুষ্ঠ কোনো মরণব্যাধি রোগ নয়, এটিকে সহজেই প্রতিরোধ করা হয়, এই জন্য দরকার সঠিক চিকিৎসা ও সচেতনতা। বক্তারা কুষ্ঠ রোগ বিষয়ে মানুষের মাঝে আরও সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।

    উক্ত র‍্যালী ও আলোচনা সভায় মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিষ্ঠা চাকমা, স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ কে, এম মঈন উদ্দিন, জুনিয়র কনসালটেন্ট(এ্যানেসঃ) ডাঃ নুনু মারমা, মেডিকেল অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনগণ উপস্থিত ছিলেন।

  • পঞ্চগড়ে শিক্ষার্থীর আত্মহত্যা

    পঞ্চগড়ে শিক্ষার্থীর আত্মহত্যা

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়;
    নিজের সম্মান বাঁচাতে বাড়িতেই আত্মহত্যা করেছে ময়না আক্তার (১৭) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থী।

    শনিবার সকালে নিজ বাড়িতে আত্মহত্যা করে সে। ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে ময়নার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
    ঘটনাটি বোদা উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নের ঝলঝলি বানিয়া পাড়া এলাকার সুরাব আলীর মেয়ে এবং কামাতকুঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেনীর ছাত্রী।

    পরিবারের লোকজন ও স্থানীয়রা জানায়, এর আগে শুক্রবার রাতে ময়নার শোয়ার ঘরে প্রেমিক ডাঙ্গাপাড়া এলাকার আব্বেস আলীর ছেলে জুয়েল সাথে অসামাজিক কার্যকলাপে আটক হয় ওই রাতেই পরিবারের লোকজনসহ স্থানীয়রা বসে শালিসের চেষ্টা করে সুরাহ না হওয়ায় তাকে ছেড়ে দেয়।

    জুয়েলের সাথে বিয়ের ব্যবস্থা না করে ছেড়ে দেওয়ায় নিজের সম্মান বাঁচাতে শনিবার সকালে নিজের ঘরেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ময়না।
    এদিকে জুয়েলের স্ত্রী ও ছয় বছরের ছেলে সন্তানও আছে। তবে তিন বছর ধরে স্ত্রী তার বাপের বাড়িতে থাকেন।ঘটনার পর থেকে জুয়েল লাপাত্তা হয়েছেন।
    ময়নার মা নুরজাহান বেগম জানান,জুয়েল নামে ওই ছেলের কারনে আমার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।তিনি আরো বলেন ওই ছেলের ব্যবহৃত মোবাইল পরিহিত জুতা,জাঙ্গিয়া, মাফলার মেয়ের ঘরে পাওয়া গেছে।সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এসময় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তিনি।
    বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় জানান, ময়নার লাশের ময়নাতদন্ত করানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

    লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
    আর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পথকলি রাগবি প্রতিযোগিতা পল্টন মাঠে অনুষ্ঠিত

    সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পথকলি রাগবি প্রতিযোগিতা পল্টন মাঠে অনুষ্ঠিত

    মোঃ রাসেল সরকার//

    বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের পৃষ্ঠপোষকতায় ও নাইন স্টার যুব সংঘের সার্বিক সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পথকলি রাগবি প্রতিযোগিতার ষষ্ঠ আসরে ৬টি দল নিয়ে পল্টন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

    ফাইনালে পল্টন ৪-১ পয়েন্টে কমলাপুরকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হয়। অংশ নেয়া বাকি দলগুলো হলো : গুলিস্তান, মতিঝিল, আরামবাগ ও ওসমানী উদ্যান।

    প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন পথকলি যুবক মাক্কু মিয়া (সরবত ব্যবসায়ী)। আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম, সোরওয়ার রকিব এবং নাইন স্টার যুব সংঘের সভাপতি আমান উল্লহ এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা মিস্টার মার্টিন।

  • সাংবাদিক মামুনুর রশিদ মামুনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সাংবাদিক মামুনুর রশিদ মামুনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    রিদয় হোসেন,আক্কেলপুর(জয়পুুরহাট) প্রতিনিধি:

    জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের আক্কেলপুর উপজেলা সভাপতি, আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক ও দৈনিক বজ্রশক্তি পত্রিকার জয়পুুরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক মো.মামুনুর রশিদ (মামুন) এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৯ জানুয়ারি) সকালে জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে এ আয়োজন করা হয়।

    স্মরণসভায় সভাপতিত্ব করেন,জয়পুরহাট জেলা হেযবুত তওহীদ সভাপতি মো. মাসুদ রানা চৌধুরী।

    অনুষ্ঠানে জেলা হেযবুত তওহীদের সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন

    জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের সভাপতি জনাব মাসুদ রানা চৌধুরী বগুড়া জেলা সভাপতি জনাব সামিউল ইসলাম রনি জয়পুরহাট জেলা মহিলা সম্পাদিকা মোসাম্মৎ শ্যামলী আক্তার আক্কেলপুর উপজেলা রানার নাট্য সম্প্রদায়ের এর পরিচালক জনাব মিজানুর রহমান কাজল বগুড়া জেলার সাবেক সভাপতি আবু কালাম আক্কেলপুর পৌর মহিলা কাউন্সিলর মোছাম্মদ পরীবানু আক্তার

    এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মোঃ টিটু আহম্মেদ,আক্কেলপর উপজেলা সভাপতি মোঃ গাজিউল ইসলাম (গাজি),দপ্তর সম্পাদক মোঃ আমিনুর রহমান,অর্থ সম্পাদক মোঃ আবু কালাম অনলাইন সম্পাদক মোঃ আবু হাসান (সাদ্দাম) প্রমুখ সহ বিভিন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    স্মরণ সভায় জেলা হেযবুত তওহীদ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল-সদস্য,পরিবারবর্গ এবং এলাকাবাসী উপস্থিত হয়ে মরহুমের জীবনী সম্পর্কে আলোকপাত করেন।এবং সেই সাথে তার বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

  • স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলা হবে – প্রধানমন্ত্রী

    স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলা হবে – প্রধানমন্ত্রী

    চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

    স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এখন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট অর্থনীতি, স্মার্ট প্রশাসনের পাশাপাশি স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলা হবে।

    রোববার (২৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ৩৮তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

    পুলিশের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক নির্মুলে বাংলাদেশ পুলিশের অব্যাহত সাফল্য শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গণেও ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছে।করোনাকালীন সময়ে যখন আপনজনও পাশে ছিল না, সে সময় পুলিশ সদস্যরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন৷ বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরণ করেছেন। পুলিশের ৯৯৯ সেবা ব্যাপক সাড়া ফেলেছে। এর ফলে মানুষ সহজেই বিপদ আপদে পুলিশকে পাশে পাচ্ছে। জাতিসংঘের শান্তুি রক্ষা মিশনে পুলিশের পুরুষ সদস্যদের পাশাপাশি নারীরাও সুনামের সাথে কাজ করছে।

    নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জনগণের সমস্যাকে একান্ত আন্তরিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। জনগণের মনে পুলিশ সম্পর্কে যেন অমূলক ভীতি না থাকে, সেজন্য জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে নবীন পুলিশ কর্মকর্তাদের আহ্বান জানান তিনি।

    শেখ হাসিনা আরও বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন রাজারবাগ পুলিশ লাইনসের নির্ভীক পুলিশ সদস্যরা। মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশ একাডেমিরও রয়েছে গৌরবময় ইতিহাস। একাডেমির দেশপ্রেমিক ২৪ জন কর্মকর্তা-কর্মচারী শহীদ হন। আমার দৃঢ় বিশ্বাস পুলিশের নবীন কর্মকর্তারাও তাদের পূর্বসূরিদের ন্যায় দেশপ্রেম, পেশাদারিত্ব ও অসীম সাহসিকতার সাথে দেশের কল্যাণে কাজ করে যাবেন।’

    আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের তিন মেয়াদে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের সরকার দায়িত্ব গ্রহণের পর এ দেশের সার্বিক উন্নয়ন ও জনমানুষের জীবনযাত্রার মানোন্নয়নসহ সেবা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও জ্বালানী, বৈদেশিক নীতি ও সম্পর্ক, গ্রামীণ ও নগর অবকাঠামো, ব্যবসা বাণিজ্য, সামাজিক নিরাপত্তা-প্রতিটি সেক্টরেই আজ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ এর মাধ্যমে মহাকাশেও আমাদের অগ্রযাত্রা শুরু হয়েছে। মেট্রোরেল এবং নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যেই জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করেছে।’

    এর আগে সকাল ১০টা ৪৫ মিনিটে বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে পুলিশ একাডেমির হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি ১২ জন নারী সহ ৯৭ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শনে অংশ নেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করেন প্রধানমন্ত্রী।

    অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বাংলাদেশ পুলিশ একাডেমী সারদার পিন্সিপাল আবু হাসান মুহম্মদ তারিকসহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বর্তন কর্মকর্তাবৃন্দ এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    মোঃ মোজাম্মেল হক
    চারঘাট, রাজশাহী।

  • বাংলার মানুষের কথা ভেবেই দেশে এসেছি পালাতে নয়, প্রধানমন্ত্রী

    বাংলার মানুষের কথা ভেবেই দেশে এসেছি পালাতে নয়, প্রধানমন্ত্রী

    আলিফ হোসেন,তানোরঃ
    আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি জিয়াউর রহমানের ষড়যন্ত্র রুখে শুধু দেশের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে এসেছেন। এই বাংলার দুঃখী মানুষের কথা ভেবেই দেশে এসেছেন, পালাতে নয়। শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বিদেশে থাকায় আমরা দুই বোন বেঁচে যাই। রোববার বিকেলে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
    প্রধানমন্ত্রী বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়া কেউ এ দেশের মানুষের খাদ্যের নিরাপত্তা দেয়নি। আওয়ামী লীগ আজ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। বিএনপি বলে ক্ষমতা গেলে পালানোর সুযোগ পাবেন না। আমি বলতে চাই, আওয়ামী লীগ কখনো পালায় না। পালায় আপনাদের নেতারাই। যেই নেতা তত্ত্বাবধায়ক সরকারের আমলে মুচলেকা দিয়ে দেশ থেকে ভেগে গিয়েছিল। সেই দূর্নীতিতে সাজাপ্রাপ্ত নেতা আজ বড় বড় কথা বলে। বিএনপি-জামায়াতের পাঁচার হওয়া ৪০ কোটি টাকা দেশে ফেরত আনা হয়েছে। তিনি আরও বলেন, আমার অনুপস্থিতিতে আমাকে আওয়ামী লীগের সভাপতি বানানো হয়। আমি আওয়ামী লীগের নেতাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এমন একটি দেশে ফিরে আসি। যেখানে আমার কোনো বিচার চাওয়ার অধিকার ছিল না। জাতির পিতার খুনিদেরকে ইনডেমনিটি দিয়ে বিচারের হাত থেকে রেহাই দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। সে অবস্থায় আমি দেশে ফিরে আসি, শুধু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। ১৯৯৬ সালে যখন সরকার গঠন করি তারপর চেষ্টা করেছি, বাংলাদেশকে উন্নত করতে। জিয়া, এরশাদ ও খালেদা জিয়া কেউ এদেশের মানুষের খাদ্য নিরাপত্তা দেয়নি, চিন্তাও করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে। প্রধানমন্ত্রী বলেন, রাজশাহী সারাজীবন অবহেলায় ছিল। আপনারা এখানে নৌকায় ভোট দিয়েছেন। আমরা উন্নয়ন করেছি। রাজশাহীতে ১০ হাজার ৬৬০ কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। রাজশাহীতে ৪ হাজার কোটি টাকার কাজ চলছে। আজ যে কাজগুলো উদ্বোধন করা হলো এগুলো রাজশাহীবাসীকে আমার উপহার। তিনি আরো বলেন, এই রাজশাহীতে জাতির পিতা স্বাধীনতার পর কলকারখানা করে দেন। এরপর সব বন্ধ হয়ে যায়। আওয়ামী লীগ বন্ধ কারখানা চালু করতে কাজ করে। পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষার জন্য দীর্ঘ বাঁধ করে দিয়ে সেই ভাঙন আমরা রোধ করে দেই। এই রাজশাহীর মানুষের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু এরইমধ্যে রাজশাহীর মানুষের জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছি আমরা।
    জানা গেছে, ২৯ জানুয়ারী রোববার
    রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-১ আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

  • সুজানগরে বাংলাদেশ স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

    সুজানগরে বাংলাদেশ স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন,নিজস্ব প্রতিবেদক সুজানগর(পাবনা)ঃ বাংলাদেশ স্কাউট পাবনার সুজানগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপজেলা পরিষদ হলরুমে এ কাউন্সিলের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিধান চন্দ্র ঘোষ ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদের। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম সভাপতি,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার সহ সভাপতি এবং উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসার প্রধান শিক্ষক ও স্কাউটস শিক্ষকদের মতামতের ভিত্তিতে আগামী ৩ বছরের জন্য সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শামছুল আলম কমিশনার, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক আখতারুজ্জামান জর্জ সাধারণ সম্পাদক, তাঁতীবন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক, সুজানগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল হক ও ক্ষেতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন সহ সভাপতি এবং মালফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন কমিটির নেতৃত্বে সুজানগর উপজেলার স্কাউটিং কার্যক্রম আরো গতিশীল হবে বলে প্রত্যাশা রাখেন ইউএনও মো.তরিকুল ইসলাম।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি