Author: desk

  • বাবুগঞ্জে দীর্ঘ ৫৪ বছর  ভোট কেন্দ্রে তাবু টানিয়ে ভোট  নেয়া কেন্দ্রটি পরিব-র্তনের দাবিতে  মা-নববন্ধন

    বাবুগঞ্জে দীর্ঘ ৫৪ বছর ভোট কেন্দ্রে তাবু টানিয়ে ভোট নেয়া কেন্দ্রটি পরিব-র্তনের দাবিতে মা-নববন্ধন

    কে এম সোয়েব জুয়েল,
    বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ৬ নং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তাবু টানিয়ে ভোট নেয়া কেন্দ্রটি পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

    শনিবার বিকেলে ১ নম্বর ওয়ার্ডের ৮ নং পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ,জে ফাউন্ডেশনে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল নেতা মোঃ সুজন বেপারী,শ্রমিক দল নেতা মোঃ রেজাউল করিম,মোঃ সালাউদ্দিন, মোঃমাসুম,প্রধান শিক্ষক মোঃ এবাদুর হকখান,শিক্ষক মোঃআমিনুল ইসলাম, মোঃজাকির হোসেন সবুজ,বাবুল তালুকদার,মোঃমোয়াজ্জেম হোসেন প্রমূখ ।

    এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ৫৪ বছর ১নং ওয়ার্ডের পশ্চিম ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষ না থাকায় মাঠে তাবু টানিয়ে ভোট নিয়ে আসছেন ওই এলাকার কতিপয় লোকজন । কিন্তু একই এলাকার ১নং ওয়ার্ডে অবস্থিত পশ্চিম ইসলামপুর ৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র স্থানান্তরের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। বক্তব্যে আরো বলেন, ১ নং ওয়ার্ডে পশ্চিম ইসলামপুর,মধ্য ইসলামপুর, পূর্ব ইসলামপুর, এবং হিন্দু পাড়া মিলে মোট ভোট সংখ্যা ২৬ শত। তার মধ্যো পশ্চিম ইসলামপুরে ভোটারের সংখ্যা, ৭ শত অপরদিকে মধ্য ইসলামপুর, পূর্ব ইসলামপুর, এবং হিন্দুপাড়া পাড়া মিলে ভোট সংখ্যা ১৯ শত এ ছারাও যাতায়াত অবস্থা অনেকটাই উন্নত, প্রশাসনিক নিরাপত্তার দিক থেকে সহজ থেকে সহজতর বলে মনে করেন উপস্থিতিরা। তাই সবদিক বিবেচনা করে অতি দ্রুত ভোট সেন্টারটি অতিদ্রুত স্হান্তর করে পূর্ব ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্হায়ীত্ব করতে নির্বাচন কর্তৃপক্ষ সহ এর সাথে জড়িত সংশ্লিষ্ট সরকারি মহলের হস্তক্ষেপ কামনা করছেন মানববন্ধনের উপস্থিত বক্তারা।

  • টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভি-যানে জুবায়ের নামের এক শীর্ষ স-ন্ত্রাসীকে গ্রে-প্তার করেছে পুলিশ

    টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভি-যানে জুবায়ের নামের এক শীর্ষ স-ন্ত্রাসীকে গ্রে-প্তার করেছে পুলিশ

    নিজস্ব প্রতিনিধিঃ 

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গজালিয়া গ্রামের কুখ্যাত, একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী জুবায়ের শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে গিমাডাঙ্গা গ্রামের মাহমুদ শেখের ছেলে। 

    আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম)।

    জানা যায়, জুবায়ের শেখ দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজি ও নারী পাচার চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে ৬টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, যার মধ্যে অপহরণ ও মাদকের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

    টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর নির্দেশে এসআই মনির হোসেন এর নেতৃত্বে, এএসআই সাহিন ও এএসআই ফয়েজ এবং এএসআই জাবেদ সহ টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি চৌকস দল গিমাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

    পুলিশ সূত্রে জানা গেছে, ৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, বিভিন্ন সময় দেশের বিভিন্ন জেলা থেকে নারীদের ব্যবহার করে ফাঁদে ফেলে ধরে এনে মুক্তিপণ আদায় করে।

    এছাড়া এলাকায় মাদকের সরবরাহ ও ব্যবসার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বলে  জানা যায়।টুঙ্গিপাড়ার সাধারণ মানুষের মধ্যে জুবায়ের এক আতঙ্কের নাম ছিলো।

    টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম) বলেন, “জুবায়ের দীর্ঘদিন ধরে আমাদের নজরদারিতে ছিলো। আজ তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

    গজালিয়া ও আশপাশের এলাকার সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের এই সাহসী অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন। 

    তারা বলেন, জুবায়েরের কারণে আমাদের মেয়েরা বাড়ি থেকে বের হতে পারতো না, সে ছিলো আতঙ্কের আর এক নাম। এখন একটু স্বস্তি পেলাম।”

    পুলিশ জানিয়েছে, তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। তদন্তে আরও অপরাধ চক্রের তথ্য উঠে আসতে পারে বলেও ধারণা করছে প্রশাসন।

    টুঙ্গিপাড়াকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

  • শিক্ষার্থীদের সৎ মানবিক ও জ্ঞান সম্পন্ন  হয়ে গড়ে উঠ-তে হবে-যবিপ্রবি ভিসি অধ্যাপক আব্দুল মজিদ

    শিক্ষার্থীদের সৎ মানবিক ও জ্ঞান সম্পন্ন হয়ে গড়ে উঠ-তে হবে-যবিপ্রবি ভিসি অধ্যাপক আব্দুল মজিদ

    ঝিনাইদহ জেলা সংবাদদাতা:
    যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মজিদ শিক্ষার্থীদের সততা ও জ্ঞানের আলোয় দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেছেন, “তোমাদের জীবনের এই সাফল্য শুরু মাত্র”। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য কেবল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নয়; বরং সৎ, মানবিক, দেশপ্রেমিক এবং জ্ঞানসম্পন্ন নাগরিক হয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখা। তোমরা যদি সত্যিকার অর্থে জ্ঞানের আলোয় আলোকিত হও, তবে একদিন বাংলাদেশকে বিশ্ব দরবারে গৌরবের আসনে পৌঁছে দিতে পারবে।”ভিসি অধ্যাপক আব্দুল মজিদ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বদরগঞ্জ আক্কাস লেক ভিউ রিসোর্টে ঝিনাইদাহের সাধুহাটি ইউনিয়ন থেকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

    প্রতিভাস শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সাকিব মোহাম্মদ আল হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই আই ই আর এর পরিচালক প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান, যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন উজ্জ্বল, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও প্রফেশনাল সাইকোলজিস্ট সাব্বির আহমেদ জুয়েল, কৃতি শিক্ষার্থী মাহিনুর আলম, সায়মা খাতুন ও শিক্ষক জাহাঙ্গীর আলম ।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কানিজ ফাতেমা ত্বন্নি।

    ভিসি অধ্যাপক আব্দুল মজিদ আরো বলেন, “আজকের এই সাফল্য তোমাদের জীবনের প্রথম ধাপ মাত্র। মনে রেখো, কেবল পরীক্ষার ফলাফলের মাধ্যমে নয়, বরং জ্ঞান, নৈতিকতা, দেশপ্রেম এবং মানবিকতায় উজ্জ্বল হয়ে ওঠাই প্রকৃত শিক্ষা। তিনি বলেন, তোমাদের দায়িত্ব হলো মায়ের মতো মাটি, দেশের মতো আপন জনের প্রতি দায়বদ্ধ থাকা। সততা, পরিশ্রম আর দায়িত্বশীলতা নিয়ে তোমরা যদি এগিয়ে যাও, তবে তোমরাই আগামী দিনের নেতা, গবেষক, বিজ্ঞানী ও নীতিনির্ধারক হয়ে জাতিকে আলোকিত করবে। তোমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু চাকরি নয়—বরং জ্ঞান দিয়ে নতুন কর্মক্ষেত্র সৃষ্টি, মানবতার কল্যাণ ও দেশের অগ্রগতি সাধন।”

    অধ্যাপক ডঃ মোস্তাফিজুর রহমান বলেন, সফল হতে হলে শৃঙ্খলা ও সময়কে মূল্য দিতে শিখতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে, আর সর্বোপরি পরিবার, শিক্ষক ও দেশের প্রতি দায়িত্ববোধ থাকতে হবে। তোমরাই বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করেন। তারা বলেন, সততা, নৈতিকতা এবং পরিশ্রমই একজন শিক্ষার্থীর মূল সম্পদ।অনুষ্ঠান শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সুধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

    আতিকুর রহমান
    ঝিনাইদহ।

  • নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে তু-লে নেওয়ার নাট-ক সদর থানা পুলিশের অ-ভিযানে গ্রেপ্তা-র ৪

    নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে তু-লে নেওয়ার নাট-ক সদর থানা পুলিশের অ-ভিযানে গ্রেপ্তা-র ৪

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার নাটক ওসি সাজেদুল ইসলামের নেতৃত্বে চারজন গ্রেপ্তার। নড়াইল সদর উপজেলার তপনভাগ গ্রামের নিখোঁজ যুবক ইব্রাহিম মোল্যাকে (৩৮) উদ্ধার করেছে পুলিশ। তবে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার বিষয়টি সাজানো বলে জানিয়েছেন উদ্ধার ইব্রাহিম মোল্যা নিজেই।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
    শনিবার (৬ সেপ্টেম্বর) এসব তথ্য জানান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।
    সাজেদুল ইসলাম জানান, সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনভাগ গ্রামের আবদুর রহমান মোল্যার ছেলে পেশায় কৃষক ইব্রাহিম মোল্যাকে গত সোমবার ভোররাতে তিনজন অজ্ঞাত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে নিজ বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। পরে এ ঘটনা নিয়ে তদন্তে নামে পুলিশ। এর মধ্যে পরিকল্পিতভাবে মানববন্ধন, প্রতিপক্ষের নামে মিথ্যা মামলা দায়ের এবং জিডি করার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। পরে তার স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি জিডি হয়।
    তিনি জানান, সদর থানা ও গোয়েন্দা পুলিশ গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে যশোর জেলার কোতয়ালী থানার বিহারি কলোনি এলাকায় ইব্রাহিমের ভাইরাভাই ডালিম হোসেনের বাড়ি থেকে উদ্ধার তাকে করেন। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, জলমহাল নিয়ে বিরোধ থাকায় প্রতিপক্ষকে মিথ্যাভাবে হয়রানি এবং বিভিন্ন লোকজনের কাছে দেনা থাকায় তার স্ত্রী ও পরিবারের লোকজনের সঙ্গে যোগসাজশ করে স্বেচ্ছায় আত্মগোপন করে এ নাটক সাজান। পরবর্তীতে তার স্ত্রী মোসা. ইরানী খাতুনসহ ঘটনায় জড়িত ইব্রাহিমের ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারও স্বীকার করে যে, ঘটনাটি মিথ্যা এবং এটি একটি সাজানো নাটক।
    এ ঘটনায় মিথ্যা দোষারোপ এবং পুলিশকে হয়রানি করায় সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হায়াৎ মাহমুদ খাঁন বাদী হয়ে তাদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। যার প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • রাজশাহীতে ঈদ এ মিলাদুন্নবীর জশনে জুলুশ ও ধর্মীয় মি-ছিল অনু-ষ্ঠিত

    রাজশাহীতে ঈদ এ মিলাদুন্নবীর জশনে জুলুশ ও ধর্মীয় মি-ছিল অনু-ষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ও যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে ঈদে মিলাদুন্নবী।

    দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনায় নিন্দা জানান আয়োজকেরা। এসব ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা।

    প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা) এর আদর্শ জীবনে ধারণ করার আহ্বান জানান বক্তারা। এদিন সকাল থেকেই নগরীতে শুরু হয়েছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা কর্মসূচি।

    সকাল পোনে ১১টায় নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সবচেয়ে বড় জশনে জুলুশ বা ধর্মীয় মিছিল। এসময় রাজপথে চলতে থাকে কুরআন শরীফ তিলওয়াত, সূরা পাঠ, হামদ ও নাত। এসময় প্রিয় নবীর শানে দরুদ শরীফ পাঠ করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

    এতে দেশ-জাতির উন্নতি ও অগ্রগতি কামনা ক হয়। দিবসটি উপলক্ষে জেলখানা, এতিম খানা, হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি ভবন এবং প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী

  • ধামইরহাটে হাতির পিঠে চড়ে রাজকীয় বি-দায় সংব-র্ধনা পেলেন প্রধান শিক্ষক খেলাল-ই-রব্বানী

    ধামইরহাটে হাতির পিঠে চড়ে রাজকীয় বি-দায় সংব-র্ধনা পেলেন প্রধান শিক্ষক খেলাল-ই-রব্বানী

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    রাজশাহী শিক্ষা বোর্ডের অন্যতম এবং নওগাঁ জেলার বার বার ১ম স্থান অধিকারী নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক এস এম খেলাল-ই-রব্বানীকে হাতির পিঠে চড়িয়ে বিদায় জানিয়েছে প্রাক্তন শিক্ষার্থীরা। একজন প্রধান শিক্ষককে এইভাবে বিদায় জানানো দৃশ্য একনজর দেখতে রাস্তার দু’পার্শ্বে হাজারো শিক্ষার্থী ও নারী পুরুষ ভিড় জমায়। ৬ সেপ্টেম্বর দুপুরে হাতির পিঠে চড়ে ৩৯ বছর শিক্ষকতা জীবনের ইতি টানেন প্রথিতযশা এই গুণী শিক্ষক। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে দাতা সদস্য আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে শনিবার জাতীয় সংগীতের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান পাঠশালাপতি এস এম খেলাল-ই-রব্বানীর বিদায় সংবর্ধনার শুভ সূচনা করা হয়। পরে প্রাক্তন শিক্ষার্থী কলেজ শিক্ষক হারুন আল রশীদ ও মুমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সম্পাদক ও মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির, দাতা সদস্য ও সাবেক অধ্যক্ষ আব্দুল গণি মন্ডল, প্রতিষ্ঠাতা সদস্য তাইমুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী রুহুল আমিন স্বপন, শরিফুল ইসলাম পুতুল, ওয়াসিফ আরাফাত অভি, রিফাতুল হাসান চৌধুরী সৈকত, ইফতি ইউসুফ সৌম্য, আবু সাইদ পলাশ, মানবসেবা’ সংগঠনের রাসেল মাহমুদ, শাকিল হোসেন প্রমুখ।
    এ সময় প্রধান শিক্ষক ছাড়াও সহকারি শিক্ষক খোরশেদা আক্তার, ফয়জুল ইসলাম, অসীম চন্দ্র কুন্ডু, রেজাউল করিম, অফিস সহকারি আব্দুস সাত্তারকে বিদায় সম্মাননা জানানো হয়। সবশেষে হাতির পিঠে চড়ে স্কুল গেট থেকে পুরো বাজার প্রদক্ষিণ শেষে প্রধান শিক্ষক খেলাল-ই-রব্বানীকে বাড়ীতে পৌঁছে দেন শিক্ষার্থীরা।

    আবুল বয়ান
    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।

  • সেনবাগ উপজেলা ছাত্রদল আহ-বায়ক ফখরুল ইসলাম  রুবেলকে এলাকাবাসীর  সং-বর্ধনা

    সেনবাগ উপজেলা ছাত্রদল আহ-বায়ক ফখরুল ইসলাম রুবেলকে এলাকাবাসীর সং-বর্ধনা

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালীর সেনবাগে সদ্য ঘোষিত উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পাওয়া মো: ফখরুল ইসলাম রুবেল কে তার নিজ এলাকাবাসীর পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়। ৫ সেপ্টেম্বর শুক্রবার উপজেলার মোহাম্মদপুরে ২ শতাধিক লোকের উপস্থিতিতে উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়
    এসময় তারা তাদের নিজ এলাকার কৃতি সন্তান উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মোহাম্মদ পুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: ফখরুল ইসলাম রুবেলকে উপজেলা ছাত্রদলের আহবায়ক(ভারপ্রাপ্ত) মনোনীত করায় তাকে পুস্পমাল্য প্রদানের মাধ্যমে তাদের ভালবাসার বহিঃপ্রকাশ ঘটান।বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী দিদারুল আলমের সভাপতিত্বে ও নজরুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক সোহাগ।এসময় বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন,
    সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রুবেল মির্জা, সেনবাগ বাজারের ব্যবসায়ী গোলাম মাওলা,ইউপি সদস্য শাহাদাত হোসেন রাজুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ফখরুল ইসলাম রুবেল বিগত সময়ে একাধিকবার কারানির্যাতনের শিকার হয়েছে এবং ২০ টি রাজনৈতিক মামলার গ্লানি এখনো বহন করে আসছেন। ত্যাগী এ ছাত্রনেতাকে উপজেলা ছাত্রদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) দায়িত্ব প্রদান করায় এলাকাবাসী ও ফখরুল ইসলাম রুবেলের পক্ষ হতে সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবেদীন ফারুক, কেন্দ্রীয় ও জেলা ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানানো হয়।

  • সেনবাগে স্বামীর লা-শ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীর মৃ-ত্যু

    সেনবাগে স্বামীর লা-শ নিয়ে বাড়ি ফেরার পথে স্ত্রীর মৃ-ত্যু

    রফিকুল ইসলাম সুমন।।
    নোয়াখালী।।

    নোয়াখালী সেনবাগের কেশারপাড় ইউপির ছায়দুল হক (৫৯) হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক স্ত্রীসহ পরিবারের সদস্যরা স্থানীয় পল্লী চিকিসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত অটোরিকশায় স্ট্রোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী বিবি মরিয়ম (৫৫)

    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উন্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দম্পতি একই ইউনিয়নের আব্দুর জব্বার ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং ৬ ছেলে ৩ মেয়ের জনক জননী ছিলেন।

    কেশারপাড় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য (মেম্বার) আবু তালেব টিপু জানান, বৃহস্পতিবার বিকেলে ছায়দুল হক নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে বিকেল ৫টা ৪০মিনিটের দিকে তাকে উপজেলার কানকিরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন সূত্র ধরের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করে। মূলত চিকিৎসকের কাছে নেওয়ার পথে তিনি মারা যান। এরপর স্বামীর লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় বিবি মরিয়ম। স্বামীর মৃত্যুর ১২ মিনিটের মাথায় কানকিরহাট হাসানপুর সড়কের নুনু কোম্পানীর মেইলের সামনে অটোরিকশায় স্ট্রোক করে মরিয়ম রাস্তায় পড়ে যান। আবার তাকে একই চিকিৎসকের কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করে।

    ইউপি সদস্য আবু তালেব টিপু আরও জানান, শুক্রবার সকাল ৯ টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকার মানুষ শোকাহত।

  • সেনবাগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুকুরে মৎস অবমুক্তকরন ও বৃক্ষরোপন কর্মসুচি পা-লিত

    সেনবাগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুকুরে মৎস অবমুক্তকরন ও বৃক্ষরোপন কর্মসুচি পা-লিত

    :
    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
    নোয়াখালী ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী,সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নানের নির্দেশনায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সেনবাগে পুকুরে মৎস অবমুক্ত করন ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

    সেনবাগ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে এবং সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পরিচ্ছন্ন উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম টিপুর সার্বিক তত্বাবধানে
    “গাছ লাগাবো, খাল কাটবো
    শহীদ জিয়ার আদর্শে দেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ই সেপ্টেম্বর’ শুক্রবার সকালে
    সেনবাগ থানার পুকুর ও সেনবাগ উপজেলা পরিষদ পুকুরের মৎস্য অবমুক্ত করণ ও ফলজ, বনজ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এসময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফলজ ও পাতা বাহারি বৃক্ষ রোপণ করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার।এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মামুন মেম্বার, উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন, দিদার হোসেন সোহাগ,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন জুলেট, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমন,যুবদল নেতা রবিউল হাসান তুহিন সহ অনেকেই।

  • কোটালীপাড়ায় মা-দক সহ দুই মাদ-ক বিক্রেতাকে আ-টক করে পুলিশে সো-পর্দ

    কোটালীপাড়ায় মা-দক সহ দুই মাদ-ক বিক্রেতাকে আ-টক করে পুলিশে সো-পর্দ

    কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

    রাজিব সিকদার (২৪) ও ফরহাদ হোসেন মিয়া (২০) নামের দুই মাদক বিক্রেতাকে মাদকসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

    শুক্রবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
    আটককৃত রাজিব উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বহরা বাড়ি গ্রামের দেলোয়ার সিকদারের ছেলে ও ফরহাদ একই গ্রামের জলিল মিয়ার ছেলে।
    জানাগেছে, রাধাগঞ্জের দত্ত বাড়ি সংলগ্ন মনশা মন্দিরের সামনে বসে মাদক সেবন ও বিক্রি করছিল তারা। বিষয়টি এলাকাবাসী বুঝতে পেরে তাদের আটক করে। এসময় আটককৃত এই দুজনের কাছ থেকে ১শ ৫০ গ্রাম গাঁজা ও ২৫ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, এলাকাবাসীর খবর পেয়ে ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির সদস্যেরা রাজিব ও ফরহাদকে গাঁজা ও ইয়াবাসহ আটক করে কোটালীপাড়ায় থানায় নিয়ে এসেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।