Author: desk

  • গৌরনদীতে যাত্রীবাহী ট্রলার ও বালু বোঝাই বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নিহত -১

    গৌরনদীতে যাত্রীবাহী ট্রলার ও বালু বোঝাই বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নিহত -১

    রিপোর্ট!! সুমন তালুকদার গৌরনদী।

    বরিশালের গৌর নদীতে যাত্রীবাহী ট্রলার ও বালু বোঝাই বাল্কহেডের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
    গত কাল ২৯ জানুয়ারি রবিবার ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে গৌরনদী উপজেলার হোসনাবাদ বাজার সংলগ্ন খেয়া ঘাট থেকে কয়েকজন যাত্রী এবং মোটরসাইকেল নিয়ে সাহেবের চর খেয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় একটি যাত্রীবাহী ট্রলার।
    এ সময় আড়িয়াল খাঁ নদী ছিল শান্ত ছিল না কোন ঝড় তুফান তবে কিছুদূর যাওয়ার পরে
    বালু ভর্তি একটা বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী ট্রলারটি এতে একটি মোটরসাইকেল সহ কয়েকজন যাত্রী নদীতে পড়ে গেলে তাদের মধ্য থেকে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
    ওই রাতে অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান মিলছিল না নিখোঁজ হওয়া ব্যক্তির।
    সংবাদ পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ পরদিন সকালে ঘটনাস্থলে গিয়ে বরিশাল নদী স্টেশন এর ডুবরী ইউনিট নিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তিকে উদ্ধারের তৎপরতা চালায় কয়েক ঘন্টা খোঁজাখুঁজির পর পরদিন সোমবার সকাল ১১টার সময় নিখোঁজ হওয়া ব্যক্তির লাশ উদ্ধার করে ডুবুরি ইউনিট। নিহত ওই ব্যক্তির নাম নাম মোঃ নান্নু বেপারী (৬০) তিনি সাহেবের চর খেয়া ঘাটের স্থানীয় বাসিন্দা।

    সুমন তালুকদার
    গৌরনদী, বরিশাল

  • বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের শ্রদ্ধা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ :

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ
    আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নব নিযুক্ত মহা-পরিচালক মেজর জেনারেল এ কে
    এম আমিনুল হক।

    আজ সোমবার (৩০ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা
    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা
    জানান।

    পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান
    মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া
    মোনাজাত করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু
    কামনায় প্রার্থনা করা হয়।

    পরে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর
    করেন।

    এসময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহা-পরিচালক
    ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান,উপ-মহাপরিচালক কর্ণেল মোঃ নাজিম
    উদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের পরিচালক
    মোঃ রফিকুল ইসলাম, উপ-পরিচালক (সমন্বয়) মোঃ মাহবুবুর রহমান সরকার,
    উপ-পরিচালক(মনিটরিং) মোঃ শরফুজ্জামান, গোপালগঞ্জ ২৩ আনসার ব্যাটালিয়নের
    অধিনায়ক শাওন আসাদ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ
    জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, মেজর জেনারেল এ কে এম আমিনুল হক গত ২৯ জানুয়ারী বাংলাদেশ আনসার ও
    গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক পদে যোগদান করেন। #

  • মহালছড়িতে ৫০পিচ ভারতীয় কম্বল জব্দ

    মহালছড়িতে ৫০পিচ ভারতীয় কম্বল জব্দ

    (রিপন ওঝা, মহালছড়ি)

    খাগড়াছড়ি জেলার মহালছড়িতে গোপন তথ্যের ভিত্তিতে ভারতের তৈরী ০৫টি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর ১০টি করে মোট-৫০ টি ভারতীয় শীতবস্ত্র কম্বল জব্দসহ ১জন আটক করেছে থানা পুলিশ। জব্দকৃত ভারতীয় তৈরি ৫০ পিচ কম্বলের বাজারমূল্য আনুমানিক ৭৫,০০০(পঁচাত্তর) হাজার টাকা।।

    জব্দকৃত প্রতিটি কম্বলের গায়ের Lavender,primium Mink collection Regd No 1967727, Manufactured and Marked By BSBR OVERSEAS(India) স্টিকারে সাটানো রয়েছে।

    গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩০/০১/২০২৩ খিঃ সময়- ১১.০০ ঘটিকায় সময় এস আই (নিঃ) আরাফাত বিন ইউসুফ, এস আই (নিঃ) আশরাফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ মহালছড়ি থানাধীন ১নং মহালছড়ি ইউপিস্থ ১নং ওয়ার্ডের পাহাড়িকা মহালছড়ি সুপার সার্ভিসের বাস কাউন্টার এর সামনে পাকা রাস্তার উপর ভারতের তৈরি শীতবস্ত্র কম্বল জব্দ করা হয়। এজাহার সূত্রে আসামী- মোঃ আব্দুর রহমান(২৬), পিতা মোঃ সিরাজ মিয়া, গ্রাম-বাজার এলাকা, ১নং মহালছড়ি ইউপি, ১নং ওয়ার্ড, থানা- মহালছড়ি জেলা-খাগড়াছড়িকে গ্রেফতার করা হয়। মহালছড়ি থানাধীন ১নং মহালছড়ি ইউপিস্থ ১নং ওয়ার্ডের পাহাড়িকা সুপার সার্ভিসের বাস কাউন্টার এর সামনে পাকা রাস্তার উপর হতে জব্দ করা হয়েছে।

    এ বিষয়ে মহালছড়ি থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান জানান যে, গ্রেপ্তারকৃত আসামী মোঃ আব্দুর রহমান(২৬) ভারতে তৈরি কম্বল শুল্ক ফাঁকি দিয়ে চোরা চালানের মাধ্যমে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে দেশের পানছড়ি হয়ে মহালছড়ি আনয়ন করে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে ২৫-বি(১) ধারার মূলে অপরাধ হিসেবে গৃহিত হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

  • নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি মমতাজুল, সম্পাদক অক্ষয় কুমার

    নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি মমতাজুল, সম্পাদক অক্ষয় কুমার

    মোঃ হামিদার রহমান , নীলফামারী।।
    নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মমতাজুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বাবু অক্ষয় কুমার রায়।

    রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে রাত ১০ টায় জেলা আইনজীবী সমিতির মিলনায়তন কক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার এ্যাড. আবু আহামেদ নুরুল জাকী।

    রিটার্নিং কর্মকর্তা জানান, এ্যাডভোকেট মমতাজুল হক ১৪৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ্যাড. আব্দুর রাজ্জাক শাহ্ পায় ৪৮ ভোট। অ্যাডভোকেট অক্ষয় কুমার রায় ১০০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ পায় ৯২ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সভাপতি নির্বাচিত হয় অ্যাডভোকেট আজাহারুল ইসলাম।

    এছাড়াও ৮৯ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট কাজী ফয়েজ উল হক শিশির, ১০০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন অ্যাডভোকেট কামরুজ্জামান শাসন, ১৩০ ভোট পেয়ে আবারও লাইব্রেরী সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (সজীব) এবং ৭০ ভোট পেয়ে ধর্ম ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট সায়েম আফরিদ মুমু।

    কার্যকরী সদস্য নির্বাচিত হন অ্যাডভোকেট এ.বি.এম জিকরুল হক বরকত, অ্যাডভোকেট মুজাক্কির বিন মর্তুজা (দূর্লভ চৌধুরী), অ্যাডভোকেট জুলফিকার আলী ভুট্টু, অ্যাডভোকেট আবু সায়েম চৌধুরী, অ্যাডভোকেট আল বরকত হোসেইন, অ্যাডভোকেট বাবু সুজয় চন্দ্র রায় ও অ্যাডভোকেট সামসুজ্জোহা (জোহা)।

    তিনি আরও বলেন, বিরতিহীন ভাবে ১৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এরমধ্যে ১ টি ভোট বাতিল হিসেবে গণ্য হয়।

    নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আশরাফুল আরেফিন চৌধুরীর ও সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট বাবু অসিত কুমার ধর।

  • মুন্সীগঞ্জের  ধলেশ্বরী নদী পাড় থে‌কে ক্ষতবিক্ষত লাশ উদ্বার

    মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী পাড় থে‌কে ক্ষতবিক্ষত লাশ উদ্বার

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    মুন্সীগঞ্জ সদর উপ‌জেলায় ৩০‌শে জানুয়ারী রোজ সোমবার সকালে মুন্সীগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

    পরে দুপুর ১২টা’র দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় মুক্তারপুর নৌ পুলিশ।
    মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ এসএম আব্দুস সোবহান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার ডান হাত ও বাম পা নেই এছাড়াও ডান পায়ের গোড়ালি কাটা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে।

    তিনি জানান, মরদেহের নাম-পরিচয় শনাক্ত না হওয়ায় এটি নিয়ে কাজ করছে পুলিশ।

  • খুলনা বটিয়াঘাটার ব্যবসায়ী ও সমাজসেবকের বিরুদ্ধে মিথ্যে সংবাদ প্রচারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

    খুলনা বটিয়াঘাটার ব্যবসায়ী ও সমাজসেবকের বিরুদ্ধে মিথ্যে সংবাদ প্রচারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

    নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সুরঞ্জন সুতারের বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত মিথ্যা মামলা ও ভিক্তিহীন, কুরুচি পূর্ণ সংবাদ প্রকাশের অভিযোগের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের জহুরুল হোসেন চৌধুরী হলে সোমবার সংবাদ সম্মেলন করেন তিনি।

    উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত দেশের শীর্ষস্থানীয় স্যাটেলাইট টেলিভিশন জাতীয় দৈনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের উদ্দেশ্যে তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন। খুলনার বটিয়াঘাটার সমাজসেবক ও বিশিষ্ট এই ব্যবসায়ী।
    লিখিত বক্তব্যে তিনি বলেন,
    আমি দীর্ঘদিন ধরে স্থানীয় জনমানুষের সেবায় ধর্ম মত নির্বিশেষে সকলের পাশে থেকেছি। সততার সাথে ব্যবসা করে সফল ও প্রতিষ্ঠিত হওয়ার কারণে কিছু ব্যক্তি আমাকে সামাজিক ভাবে খারাপ প্রতিপন্ন করা এবং আমার থেকে বড় ধরনের সুবিধা পাওয়ার হীন উদ্দেশ্যে উঠে পড়ে লেগেছে। সম্প্রতি কথিত মডেল হিসেবে দাবি করা ইতিমা মন্ডল পিতা: নারায়ন মন্ডল, গ্রাম ঠিকরাবাদ বটিয়াঘাটা খুলনা। যে কিনা আমার এলাকার আমার সম্প্রদায়ের একজন বোন। এই ইতিমা মন্ডল নামের মেয়েটি ঢাকায় মিডিয়া জগতে সে একজন মডেল তারকা হিসাবে নিজেকে দাবি করেন। এই মেয়েটি আমার পাড়া-প্রতিবেশী। এই মেয়ে সমাজের বিভিন্ন জায়গায় আমার নামে খুব বাজে মন্তব্য করছে এবং জমিজমা সংক্রান্ত বিষয়ে আমার নামে দুটি মিথ্যা মামলা দিয়েছে যা আদালতে চলমান রয়েছে।

    সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ইতিমা মন্ডল আমার বিরুদ্ধে কিছু বিষয় জড়িয়ে মিথ্যা দোষারোপ করছে যে সকল কোন কর্মকান্ডের সাথে আমার কোন প্রকার সম্পৃক্ততা নেই। আমি নাকি তার বাবাকে ও তার পরিবারকে হুমকি ধামকি দিচ্ছি তাদেরকে ভিটা ছাড়া করছি। তার এই মন্তব্য গুলি কতটুকু সত্য এটা দেখার দায়িত্ব আপনাদের এবং প্রশাসনের নিকট ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার আকুল আবেদন সত্যকারের দোষী কে নির্ণয় করুন দোষী ব্যক্তি কে সাজা দিন।

    তিনি বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা গত ২৬-১-২৩ ইংরেজি তারিখে ঢাকা থেকে প্রকাশিত ও প্রচারিত এবিসি নিউজ ডটকম ডট বিডি ও ডেইলি ঢাকার কন্ঠ ডটকম সহ কিছু সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা বিষয় নিয়ে গুজব ছড়ানো হয়েছে এবং সংবাদ পরিবেশন করেন যে সব সংবাদ প্রচারের ক্ষেত্রে কোন প্রকার সত্যতা যাচাই বাছাই না করেই আমাকে সামাজিক ভাবে চরম ভাবে আমার মান সম্মান প্রতিপন্ন করা হয়েছে। আমার বিরুদ্ধে যে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করা হয়। ওই সংবাদে আমাকে চিহ্নিত সন্ত্রাসী, কুখ্যাত ভূমিদস্যু বলা হয়। যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মনগড়া ও ভিত্তিহীন। আমি ওই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রিয় সাংবাদিক বন্ধুগন মূলত আমি একজন ব্যাবসায়ী ও সমাজ সেবক। আমি প্রগতি বিদ্যাপীঠ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, বাংলাদেশ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বটিয়াঘাটা উপজেলার জয়েন্ট সেক্রেটারি। বিদ্যাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা। এছাড়াও শৈল রংপুর মুজরঘোটা অঞ্চলে আমি পাঁচটি মন্দির নির্মাণ, বৃদ্ধাশ্রম নির্মাণ এবং চিকিৎসালয় নির্মাণ কাজ করেছি আমার নিজ অর্থায়নে। এছাড়াও আমার উপজেলার বিভিন্ন অঞ্চলে পানির সংকট দেখা দেওয়ায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নিজ অর্থায়নে ১৭টি গভীর নলকূপ স্থাপন করেছি। বিভিন্ন মসজিদ মাদ্রাসায় উন্নয়নের কাজে অর্থ প্রদান, গরিব দরিদ্র অসহায় মানুষের মেয়ের বিবাহে অর্থদান, শীতকালীন বস্ত্র বিতরনসহ সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত।

    তিনি বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা এই ইতিমা মন্ডলের সাথে বা তার পরিবারের কোন সদস্যের সাথে আমার কোন বিরোধ ছিল না বা এখনো নেই। শুধুমাত্র সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য উক্ত সংবাদে আমার নাম জড়ানো হয়েছে এটা কোন ভাবেই সত্য নয়। এ কারণে আমি সকল সাংবাদিক বন্ধু ও প্রশাসনের প্রতি আহবান জানাই আপনারা সরেজমিন তদন্ত পূর্বক বিষয়টি খতিয়ে দেখুন। আমি চাই আপনারা সত্যটা লিখুন সত্যকে প্রকাশ করুন।

  • পঞ্চগড়ে  চুরি যাওয়া ০৪ টি  বাইসাকেল উদ্ধার, অপরাধী চক্র আটক

    পঞ্চগড়ে চুরি যাওয়া ০৪ টি বাইসাকেল উদ্ধার, অপরাধী চক্র আটক

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়;
    পুলিশ সুপার পঞ্চগড় দিক নির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর সার্বিক তত্বাবধানে এবং অফিসার ইনচার্জ পঞ্চগড় সদর থানার এর নেতৃত্বে এসআই মোঃ সাহিদুর রহমান, এস আই আলতাফ হোসেন সরকার, এসআই শাসসুজ্জোহা সরকার, এএসআই/মোঃ গোলাম রব্বানী পিপিএম সহ পঞ্চগড় সদর থানা ও তেঁতুলিয়া থানায় অভিযান পরিচালনা করিয়া চুরি যাওয়া মোট ০৪ টি বাইসাইকেল উদ্ধার করা হয়। মামলার সুত্রে জানা যায়, গত ইং ২০/০১/২৩ তারিখ সন্ধ্যা ০৫.৩০ ঘটিকার সময় বাদী দিজেন্দ্র নাথ বর্মন স্ত্রী অসুস্থ হওয়ায় পঞ্চগড় পৌরসভাধীন তেতুলীয়া রোডস্থ সোনালী ব্যাংক সংলগ্ন হেলথ কেয়ার স্পেসালিস্ট হাসপাতালে সামনে তাহার ব্যবহৃত হিরো রয়েল বাইসাকেলটি রাখিয়া তাহার স্ত্রী সহ উক্ত হাসপাতালে ভিতরে ডাক্তার দেখাতে যায়। ইং ২০/০১/২৩ তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় বাদী হাসপাতালের নিচে আসিয়া দেখেন যে, তাহার ব্যবহৃত হিরো রয়েল বাইসাইকেলটি যথাস্থানে নাই। বাদী ও তাহার ছেলে সহ আশে পাশে সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেন। অনেক খোঁজাখুজি করিয়া কোথাও না পাইয়া উক্ত হাসপাতালের সিসি ক্যামেরা চেক করিয়া দেখেন ০২ জন অজ্ঞাতনামা চোর ইং ২০/০১/২৩ তারিখ সন্ধ্যা ০৫.৩০ হইতে ০৬.৩০ ঘটিকার মধ্যে হাসপাতালে প্রবেশ করিয়া সুকৌশলে তাহার ব্যবহৃত হিরো রয়েল বাইসাইকেলটি যাহার বর্তমান বাজার মুল্য ১০,০০০/= (দশ হাজার) টাকা চুরি করিয়া নিয়া যায়। এ বিষয়ে পঞ্চগড় সদর থানার মামলা নং ৩১ তারিখ ২৬/০১/২৩ তারিখ ধারাঃ ৩৭৯ রুজু করা হয়। উক্ত মামলার মুল অপরাধী কে গ্রেফতার সহ মালামাল উদ্ধারে জন্য পঞ্চগড় সদর থানা পুলিশের একটি চৌকষ টিম মাঠে কাজ করেন। মামলার তদন্তকালে হাসপাতালের সিসি ক্যামেড়া ফুটেজ,তথ্য প্রযুক্তি ও গোপন সোর্সের মাধ্যমে অত্র মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ রেজাউল করিম ওরফে অপু (২৩), পিতা-শরিফুল ইসলাম, মাতা-মোছাঃ এজিয়া বেগম সাং- মসজিদ পাড়া থানা ও জেলা-পঞ্চগড় সদরকে ইং ২৬/০১/২৩ তারিখ সকাল ০৯.২০ ঘটিকায় মৌচাক হোটেল এর সামনে হইতে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী চুরি করার কথা স্বীকার করেন এবং জানান যে, অপর সহযোগী আসামী মোঃ হৃদয় (২৩) পিতা- শামসুল আলম পালিত পিতা- শফিকুল ইসলাম সাং- ফুলপাড়া (হাফিজাবাদ) থানা ও জেলা পঞ্চগড় সহ মামলার ঘটনার দিন ইং ২০/০১/২৩ তারিখ সন্ধ্যার সময় উক্ত হাসপাতালে প্রবেশ করিয়া বাদীর হিরো রয়েল বাইসাইকেলটি চুরি করিয়া অপর চোরাই মাল ক্রয়কারী মোঃ হাফিজুল ইসলাম হাবিব(৩৭) পিতা-মৃত আফছার আলী সাং- ছোফাগছ (শালবাহান ইউপি) থানা-তেতুলীয়া,জেলা-পঞ্চগড় এর নিকট বিক্রয় করেন। ধৃত আসামীর দেওয়া তথ্যমতে অপর সহযোগী আসামী হৃদয় কে ইং ২৬/০১/২৩ তারিখ ১০.০০ ঘটিকায় তাহার বসত বাড়ী হইতে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদে বাদীর সাইকেল চুরির কথা স্বীকার করেন। পর্বতীতে ইং ২৬/০১/২৩ তারিখ ১২.২০ ঘটিকায় ধৃত আসামীদ্বয় সহ তেতুলীয়া থানাধীন শালবাহান ছোফাগছ এলাকায় অভিযান পরিচালনা করিয়া চোরাইমাল ক্রয়কারী মোঃ হাফিজুল ইসলাম হাবিব কে গ্রেফতার পূর্বক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী বাদীর চুরি যাওয়া হিরো বাইসাইকেলটি অপর ধৃত আসামী হৃদয় ও অপুর নিকট হইতে ক্রয়ের কথা স্বীকার করেন। ধৃত আসামী মোঃ হাফিজুল ইসলাম হাবিব এর দেখানো মতে তাহার বসতবাড়ীর পশ্চিম দুয়ারী ঘরের দক্ষিন কনে থাকা বাদীর চুরি যাওয়া হিরো রয়েল বাইসাইকেলটি সহ আরও ০৩ টি হিরো বাইসাইকেল যাহার বর্তমান বাজার মুল্য (৪ *১০০০০)=৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা সাক্ষীদের উপস্থিতিতে ইং ২৬/০১/২৩ তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় চোরাই উদ্ধার হিসাবে জব্দ করা হয়। উপরোক্ত আসামীগণ আন্তঃজেলার চোর দলের সক্রিয় সদস্য। তাহারা দীর্ঘদিন ধরে পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে সাইকেল চুরি সহ বিভিন্ন অপরাধের সহিত সংযুক্ত আছেন মর্মে জানা যায়

  • খেলতে বের হয়ে শিক্ষার্থী নিখোঁজ 

    খেলতে বের হয়ে শিক্ষার্থী নিখোঁজ 

    মোঃ রাসেল সরকার //,
    আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের (বনশ্রী শাখা) অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইফতেখার সিদ্দিকী নিখোঁজ হয়েছে। সম্ভাব্য স্থানে খোঁজ করে সন্ধান না পাওয়ায় ভুক্তভোগী পরিবার রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। 

    শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে রামপুরার ডি ব্লকের বাসা থেকে খেলার উদ্দেশে বের হয় ইফতেখার। এরপর আর তাকে খুঁজে পাচ্ছেন না স্বজনেরা।

    রোববার (২৯ জানুয়ারি) রাতে রামপুরা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ও জিডি তদন্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, থানায় জিডি হয়েছে। শনিবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ফুটবল খেলার জন্য বাসা থেকে বের হয় সে। এমন তথ্যে আমরা তদন্ত শুরু করেছি। আমরা তার বন্ধু-বান্ধব, নিকট স্বজনদের সঙ্গে ইতোমধ্যে কথা বলেছি। পাশাপাশি ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যেখানে ইফতেখারকে দৌড়ে যেতে দেখা যাচ্ছে। এছাড়া প্রযুক্তিগত সহায়তা নিয়েও তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। 

    ইফতেখারের স্বজনদের সঙ্গে আলাপে জানা গেছে, অষ্টম শ্রেণির এ শিক্ষার্থী ফুটবল খেলতে বেশ পছন্দ করে। প্রতিদিনের মত ঘটনার দিনও রামপুরা বনশ্রীর ডি ব্লকের ৫ নং সড়কের ১৭ নম্বর বাসা থেকে বের হয়। খেলা শেষে সন্ধ্যার পর পর বাসায় ফিরে আসলেও ওইদিন রাত অবধি বাসায় ফিরে আসেনি। পরে তার বাবা, মা, বড় ভাইসহ স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজখবর নিলেও সন্ধান পাননি।

    খোঁজ নিয়ে জানা গেছে, সামনে পরীক্ষা থাকায় সেদিন বাসা থেকে বের হতে নিষেধ করেছিলেন তার বড় ভাই। এক সময় বড় ভাই বাথরুমে গেলে, ওই শিক্ষার্থী বাসা থেকে বের হয়ে যায়। বাসায় ফিরলে বাবা-ভাই মারতে পারেন, এই ভয়ে সে লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন স্বজনেরা।

  • মানিকছড়িতে দেশীয় তৈরি চোলাইমদ সহ আটক ২

    মানিকছড়িতে দেশীয় তৈরি চোলাইমদ সহ আটক ২

    মিঠুন সাহা ,খাগড়াছড়ি প্রতিনিধি

    খাগড়াছড়ির মানিকছড়িতে দেশীয় তৈরি ৩৪ লিটার চোলাইমদ সহ দুইজনকে আটক করা হয়েছে।

    রবিবার (২৯ জানুয়ারি) রাত ৮ টার সময়
    খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গরমছড়িস্থ খাগড়াছড়ি স্বাগতম সাইনবোর্ডের অনুমান ৩০০ গজ উত্তরে খাগড়াছড়ি টু চট্টগ্রামী চেকপোস্ট করা কালে
    এসআই(নিঃ)/আওলাদ হোসেন সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ)/মোঃ দেলোয়ার হোসেন
    ,এএসআই(নিঃ)মামুন ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের আটক করা হয়।

    জানা যায়, আসামী ১) দোলন কর্মকার (২২), পিতা: মৃত আশুতোষ কর্মকার, গ্রাম:ঈদ গাঁও মাইজপাড়া ১নং ওয়ার্ড। ২) কাঞ্চন কর্মকার (২৯), পিতা: গোপাল কর্মকার, গ্রাম:ঈদগাঁও দরগা পাড়া,৭নং ওয়ার্ড উভয়ের থানা ঈদগাঁও, জেলা খাগড়াছড়ি পুলিশের হাতে দুইজনকে হাতে নাতে দেশীয় তৈরি ৩৪ লিটার চোলাইমদ সহ আটক করা হয়েছে। জিজ্ঞাসা বাদে জানা যায়,বিক্রির উদ্দেশ্যে তারা মদ নিয়ে যাচ্ছিল।

    মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আসামীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

  • এমপি ফারুক চৌধুরীর নেতৃত্বে স্মরণকালের সর্ববৃহত শোভাযাত্রা

    এমপি ফারুক চৌধুরীর নেতৃত্বে স্মরণকালের সর্ববৃহত শোভাযাত্রা

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আওয়ামী লীগের স্বরণকালের সর্ববৃহৎ জনসভা সফলভাবে সম্পন্ন হয়েছে। জানা গেছে,২১ জানুয়ারী রোববার রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-১ আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
    এদিকে আলোচনায় উঠে এসেছে রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে স্বরণকালের সর্ববৃহৎ শোভাযাত্রা। যা ছিল আলোচনার শীর্ষে নজর কেড়েছে, স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন এমপি ফারুক চৌধুরীর নেতৃত্বে তানোর ও গোদাগাড়ী থেকে আশা নারী-পুরুষ মিলে প্রায় ৫০ হাজার নেতাকর্মীর বর্নাঢ্য শোভাযাত্রা। এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, সম্পাদক আব্দুর রশিদ, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন, তরুণ শিল্পপতি আবুল বাসার সুজন, দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল ও রামিল হাসান সুইটসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।এদিকে এমপি ফারুক চৌধুরীর নেতৃত্বে স্বরণকালের সর্ববৃহৎ এই শোভাযাত্রা প্রমাণ করেছে রাজশাহী-১ আসনে তার কোনো বিকল্প নাই। অন্যদিকে কদিন আগেও আঁচু-পাঁচু-বগী ও কথিত শতবর্ষীরা বিভিন্ন স্থানে চোরাগোপ্তা কথিত সভা করে ফারুক চৌধুরীকে কটুক্তি করেছিল। এদিন এমপির নেতৃত্বে স্বরণকালের সর্ববৃহৎ শোভাযাত্রা দেখে তারাও রণেভঙ্গ দিয়ে লেজগুটিয়ে মাঠ ছেড়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। এবিষয়ে জানতে চাইলে তরুন শিল্পপতি ও সমাজসেবক আবুল বাসার সুজন এবং বেলাল উদ্দিন সোহেল বলেন,এখানে সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর কোনো বিকল্প নাই। তারা বলেন, এমপি ফারুক চৌধুরী উড়ে এসে জুড়ে বসা বা হঠাৎ গড়ে উঠা কোনো নেতৃত্ব নয়, তিনি দুই প্রায় যুগে ধীরে ধীরে পড়ে উঠা পরীক্ষিত নেতৃত্ব, যার শেকড় অনেক গভীরে। তারা বলেন, যারা ফারুক চৌধুরী এমপির মতো নেতৃত্বকে কটুক্তি করে, তারা রাজনৈতিক
    অর্বাচীন (আহাম্মক)।#