Author: desk

  • কেন্দুয়ায় বেস্ট লাইফের মৃত্যুদাবী চেক হস্তান্তর ও উন্নয়ন সভা

    কেন্দুয়ায় বেস্ট লাইফের মৃত্যুদাবী চেক হস্তান্তর ও উন্নয়ন সভা

    হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
    নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া পৌরশহরের সাউদপাড়া মোড় এলাকায় বেস্ট লাইফের কেন্দুয়া সাংগঠনিক অফিসে এ চেক হস্তান্তর ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম।

    বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের কেন্দুয়া সাংগঠনিক অফিসের ইনচার্জ কাউসার হোসেন জানুর সভাপতিত্বে ও এজিএম মোঃ মাসুদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়া, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স ময়মনসিংহ ডিভিশন-২ এর এএমডি মোঃ মাসুম হাসান জামাল, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স নেত্রকোনার জিএম মোঃ সাইফুল ইসলাম বাচ্চু, ডিজিএম মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

    অনুষ্ঠানে বেস্ট লাইফের কেন্দুয়া সাংগঠনিক অফিসের গ্রাহক প্রয়াত আবুল হাসেমের মৃত্যুদাবীর ৫০ হাজার টাকা চেক তার স্ত্রী শামছুন্নাহারের কাছে হস্তান্তর করেন অতিথিবৃন্দ। শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন বেস্ট লাইফের মাঠকর্মী মোঃ বাদল মিয়া। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  • ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র মানববন্ধন

    ঠাকুরগাঁওয়ে এলজিইডি’র মানববন্ধন

    ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ চট্টগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    এলজিইডি, ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে সোমবার ৩০ জানুয়ারী জেলা এলজিইডি কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন এলজিইডি, ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মন্ডল, সিনিয়র সহকারী প্রকৌশলী সফিউল আলম, সহকারী প্রকৌশলী আনিসুর রহমান প্রমুখ। এ সময় এলজিইডি’র অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

    মানববন্ধনে মূল বক্তব্যে এলজিইডি, ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম মন্ডল বলেন, আমরা গ্রামগঞ্জে এবং বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ব্রিজ কার্লভাট সহ নানা উন্নয়ন মূলক কাজ করে থাকি। এ সময় বিভিন্ন স্বার্থান্বেষি মহল আমাদের নানা ভাবে বাধা ও বিপত্তির সৃষ্টি করে থাকে। উন্নয়নমূলক কাজ করতে গিয়ে কখনও কখনও আমাদের ওপরও সন্ত্রাসী হামলা হয়ে থাকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে আমরা তার তিব্র নিন্দা জানাই এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।

    গৌতম চন্দ্র বর্মন
    ঠাকুরগাঁও

  • যশোরের শার্শায় এশিয়ান টিভির ১০ ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    যশোরের শার্শায় এশিয়ান টিভির ১০ ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    আজিজুল ইসলামঃ যশোরের শার্শায় বর্ণাঢ্য ও বর্নিল আয়োজনে এশিয়ান টিভির ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

    বাগআঁচড়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সোমবার দুপুরে পবিত্র কোরআন তেলওয়াত ,আলোচনা সভা, ক্রেষ্ট প্রদান ও কেককাটার মধ্য দিয়ে এশিয়ান টিভির ১০ ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

    এশিয়ান টিভির যশোর জেলা প্রতিনিধি সেলিম আহম্মেদের সভাপতিত্বে বাগআঁচড়া প্রেসক্লাবেের সাধারন সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল নিশাত আল নাহিয়ান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডি নিউজ ২৪. কমের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, একুশে টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি আলহাজ্ব জামাল হোসেন,সারসা বার্তার প্রকাশক,সম্পাদক আব্দুল গফ্ফার ছন্দ, গ্রামের সংবাদের প্রকাশক,সম্পাদক আব্দুল মুন্নাফ, বিশিষ্ট সিএন্ড এফ ব্যবসায়ী হাফিজুর রহমান,বাগআঁচড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাবের যশোর জেলা সভাপতি মতিয়ার রহমান। শার্শা উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হাওলাদার।বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরীফ।

    এসময় বাগআঁচড়া প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, চ্যানেল এস এর সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন,সীমান্ত প্রেসক্লাবের সভাপতি আয়ূব হোসেন পক্ষী,বাগআঁচড়া প্রেসক্লাবেের সহ সভাপতি শহিদুল ইসলাম,আবদুল জলিল,যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান নয়ন সহ শার্শা,ঝিকরগাছা ও কলারোয়া উপজেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সূধীজনেরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচছা জানানোর পাশাপাশি সম্মামনা স্মারক ক্রেষ্ট ও এশিয়ান টেলিভিশনের লোগো সম্মিলিত মগ প্রদান করা হয়।

  • সাংবাদিক আলমগীর নূরকে অপহরণ ও হত্যা প্রচেষ্টা – গ্রেফতার দাবী

    সাংবাদিক আলমগীর নূরকে অপহরণ ও হত্যা প্রচেষ্টা – গ্রেফতার দাবী

    শহীদুল ইসলাম,
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    সাংবাদিক, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠক এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র সাধারণ সম্পাদক, নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা-বাংলাদেশ) এর চেয়ারম্যান আলমগীর নূর এর উপর শতাধিক সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা করে অপহরন ও হত্যা প্রচেষ্টা চালিয়েছে। গত ২৪ তারিখে ভুক্তিভোগির ব্যাবসা প্রতিষ্ঠান ইসলামিয়া সিটি কনভেনশন হল ও তৎ অধীন ব্যাবসায়ীক কার্যালয়ে অবস্থানাকলে রাত আনুমানিক ৮.৩০ মিনিটে কমিনিউনিটি সেন্টারের কিছু গ্রাহকের অনুষ্ঠান বুকিং নেওয়ার সময়ে অতর্কিতভাবে অজ্ঞাতনামা শতাধিক সন্ত্রাসী অনিকা দাশ নামক একজন কিশোর গ্যাং লিডারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং সন্ত্রাসী ও পেশাদার মাদক কারবারী চক্রের সদস্য
    দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিতভাবে আলমগীর নূর এর ব্যাবসা প্রতিষ্ঠান ইসলামিয়া সিটি কনভেনশন হলে ও তৎ অধিন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি(সিআরইউ) অফিসসহ সামিল ব্যাবসায়ীক কার্যালয়ে অনুপ্রবেশ করে ব্যাপক হামলা চালিয়েছে। এসম সন্ত্রাসীরা ভবনের নিচের প্রধান ফটক কলাপসিবল গেইট বন্ধ করে দেয় যাতে বাহির থেকে কেউ প্রতিষ্ঠানে প্রবেশ করতে না পারে। প্রতিষ্ঠানে অবস্থানরত কর্মচারী ও ব্যাবসা সংশ্লিষ্ট লোকজন পরিস্থিতির ভয়াবহতায় জরুরী থানায় ফোন করে সন্ত্রাসাদের দমানোর চেস্টা করলে সন্ত্রাসীরা আলমগীর নূরসহ প্রতিষ্ঠানের কর্মচারী ও কর্মকর্তাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে অফিসে অবস্থানরত ভিকটিম আলমগীর নূরকে অপহরণ ও হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীদের হাতে থাকা লোহার রড দিয়ে আক্রমণ করে। এসময় সন্ত্রাসীরা পুরো ইসলামিয়া ভবন এর নিচ তলা ও দ্বিতীয় তলাসহ আশপাশের কেসিদে রোডজুড়ে ভিতিকর পরিস্থিতির সৃষ্টি করে ঘটনাস্থলে আতংক ও ত্রাসের ত্রাসের রাজত্ব কায়েম করে।
    অহরণ ও হত্যা প্রচেষ্টার এক পর্যায়ে অজ্ঞাতনামা অনিক দাস নামীয় সন্ত্রাসী আলমগীর নূর এর পেন্টের পকেটে থাকা ২৯,৭০০/- টাকা জোরপূর্বক ছিনতাই করে নিয়ে নেয় এবং ৩/৪ জন সন্ত্রাসী ভিকটিমের দু’হাত-পা চেপে ধরে অনিক দাশ নামক অজ্ঞাত সন্ত্রাসী ভিকটিমকে অপহরণ ও মাথায় আঘাত করে ও গলাটিপে ধরে শ্বাসরোধ করে হত্যার প্রচেস্টা চালায়। পথিমধ্যে ঘটনাস্থলে কোতোয়ালী থানার দুজন পুলিশ সদস্য উপস্থিত হয়ে ঘটনা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে ভিকটিম আলমগীর নূর জরুরী জাতীয় সেবা
    ৯৯৯-এ কল দিয়ে আরও ফোর্স প্রেরণ করে তাকেসহ তার কর্মকর্তা ও কর্মচারীদেরকে সন্ত্রাসী খুনিদের হাত থেকে বাঁচানোর অনুরোধ জানালে ঘটনাস্থলে কোতোয়ালী থানার আরও অধিক সংখ্যক পুলিশ সদস্য সাঁড়াশি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেস্টা চালালে সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। যাওয়ার সময়ে সন্ত্রাসীরা ভিকটিমকে তার নিজ ব্যাবসা প্রতিষ্ঠান ইসলামিয়া সিটি কনভেনশন হল ছেড়ে চলে যাওয়ার জন্য শাসিয়ে যায় অন্যতায় তাকে জীবননাশের হুমকি দেয় এবং এ বিষয়ে কোন মামলা করলে দেশীয় অস্ত্র-শস্ত্র প্রদর্শন করে ভিকটিমকে দেখে নেওয়ার হুমকি দিয়ে প্রদান করে। প্রসঙ্গতঃ ঘটনার এক সপ্তাহ পরেও কোতোয়ালী থানার পুলিশ উক্ত বিষয়ে এখনো কোন আসামী গ্রেপ্তার করতে না পারায় চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন মর্মে অভিযোগ করেছেন সাংবাদিক আলমগীর নূর। এদিকে চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ, সুধিসমাজ এবং মানবাধিকার সংগঠসহ ব্যাবসায়ী নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সাথে জড়িত সকল কিশোর গ্যাং সন্ত্রাসী ও মাদককারবারী এর পিছনের মদতদানকারী গডফাদারদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কমিশনার ও ওসি কোতোয়ালীর প্রতি দাবী জানিয়েছেন। এদিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যবৃন্দ ঘটনার সকল ভিডিও ও অডিও ফুটেজ সংগ্রহ করে কয়েকজন সন্ত্রাসীকে সনাক্ত করেছেন বলে সংবাদ সূত্রটি নিশ্চিত করেছেন। সর্বশেষ তথ্য মতে, এ বিষয়ে শতাধিক সন্ত্রাসীর বিরুদ্ধে অপহরণ, হত্যা প্রচেষ্টা ও চাঁদাবাজী মামলার প্রস্তুতি প্রক্রীয়াধীন বলে ভিকটিন আলমগীর নূর গণমাধ্যমকে জানিয়েছেন।

  • বাগেরহাটে ঝিলবুনিয়া দরবার শরীফে মাহফিল বৃহস্পতিবার শুরু

    বাগেরহাটে ঝিলবুনিয়া দরবার শরীফে মাহফিল বৃহস্পতিবার শুরু

    এস.এম. সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের মোরেলগঞ্জে ঝিলবুনিয়া দরবার শরীফে হযরত পীর সাহেব হুজুরের নিজ বাড়িতে বৃহস্পতিবার (২ফেব্রæয়ারি ) থেকে দুই দিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিল শুরু হচ্ছে। পীর সাহেব হুজুরের বাড়ীতে প্রতিষ্ঠিত হাবিবুল্লাহ আবাদ কামিল মাদ্রাসায় দুই দিনব্যাপী বার্ষিক এ ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নছিহত ও তাসরিফ করবেন ফুরফুরা শরীফের মোজাদ্দেদে জামান (রহঃ) এর পৌত্র পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কালিমুল্লাহ সিদ্দিকী সাহেবের পৌত্র পীরজাদা মাওলানা আবু নাসার মোহাম্মদ সাআদান সিদ্দিকী সাহেব কে.এম(কলি)।
    এসময় আরও বিশিষ্ট উলামায়ে কেরামগণ উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন বলে জানা গেছে। শুক্রবার (৩ ফেব্রæয়ারি) বাদ জুমআ আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে বার্ষিক এই ঈছালে ছওয়াব মাহফিল শেষ হবে।ঝিলবুনিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি মুহাম্মদ আব্দুর রহমান খান ঈসালে সওয়াব ওয়াজ মাহফিলে জাতি, ধর্ম ও বর্ন নির্বিশেষে দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যান কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বার্ষিক এ মাহফিলে সকলকে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

  • স্মার্ট বাংলাদেশ গড়তে বিজিবি বাহিনী সক্রিয় ভূমিকা রাখতে চায়-বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক

    স্মার্ট বাংলাদেশ গড়তে বিজিবি বাহিনী সক্রিয় ভূমিকা রাখতে চায়-বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ করতে চাচ্ছেন তাতে বিজিবি বাহিনী সক্রিয় ভূমিকা রাখতে চায় বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

    তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমাদের সকল কাজের অনুপ্রেরণা। তিনি স্বাধীনতার পরপরই যুদ্ধবিধ্বস্ত ইপিআরকে বিডিআর নামে পুনর্গঠন করে এ বাহিনীকে নবজীবন দান করেছেন।

    আজ সোমবার(৩০ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

    নবনিযুক্ত মহাপরিচালক আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজিবিকে একটি বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘বর্ডার গার্ড বাংলাদেশ আইন-২০১০’ প্রণয়নসহ ‘বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন-২০৪১’ এর পরিকল্পনা গ্রহণ করেন। ফলে বিজিবি এখন জল, স্থল ও আকাশপথে যেকোনো অভিযান পরিচালনা করতে সক্ষম হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ করতে চাচ্ছেন তাতে বিজিবি বাহিনী সক্রিয় ভূমিকা রাখতে চায়।

    তিনি আরো বলেন, বিজিবি এখন জলে, স্থলে ও আকাশ পথে যে কোনো অভিযান পরিচালনা করতে সক্ষম হচ্ছে। বিজিবি’র মতো ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করায় তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিশেষে বিজিবি মহাপরিচালক দেশ মাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশের মানুষের কল্যাণে সবাইকে সাথে নিয়ে এক সঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

    এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। এসময় বিজিবি’র একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। পরে বঙ্গবন্ধু ও তাঁ পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়া করেন। পরে মহাপরিচালক মহোদয় বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, যশোর রিজিয়ন কমান্ডার, গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ২০২৩ তারিখ অপরাহ্নে তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

  • নওগাঁয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের ৪১তম জাতীয় সম্মেলনের প্রস্তুতিসভা

    নওগাঁয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের ৪১তম জাতীয় সম্মেলনের প্রস্তুতিসভা

    নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বাঙালীর আত্ম পরিচয় জাগিয়ে তুলছিলেন। বাঙালী যতবার সভ্যতার সংকটে পড়েছে ততবারই কবি তাঁর কবিতা, গল্প, সংগীত ও সুরে জাতিকে সঠিক পথনির্দেশনা প্রদান করেছেন।
    আগামী ৩ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের ৪১তম জাতীয় সম্মেলন নওগাঁয় অনুষ্ঠিত হতে যাচ্ছে তারই প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেছেন।
    সোমবার বেলা সাড়ে ১১টা থেকে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান। এ সময় পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন চন্দ্র রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ, এফবিসিসিআই পরিচালক ও নওগাঁ চেম্বার অব কমার্সের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ নওগাঁ’র সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    খাদ্যমন্ত্রী আরও বলেছেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখা কবিতা, গল্প, গান, প্রবন্ধ ও নাটকসহ সাহিত্যের বিভিন্ন মাধ্যম বিশ্ব দরবারে তুলে ধরে বাঙালী জাতিকে সমৃদ্ধ করেছেন। কবির এই চেতনা এবং কৃতিত্বকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে জেলায় জেলায় রবীন্দ্র সম্মেলনের আয়োজন করা দরকার।
    উল্লেখ্য আগামী ৩ থেকে ৫ মার্চ তিনদিনব্যপী জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলনের ৪১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে তিনদিনব্যপী অনুষ্ঠানমালায় থাকবে সহ¯্রকন্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশন, পতিসরে রবীন্দ্র প্রীতি সম্মেলন ও স্মৃতিচারণ, রবীন্দ্রনাথের চিত্রকর্ম প্রদর্শন এবং কবি গুরুর জীবন ও কর্ম নিয়ে আলোচনাসভা ।
    সম্মেলনে আসাদুজ্জমান নূর, রামেন্দু মজুমদার, রেজোয়ানা চৌধুরী বন্যাসহ দেশ বরেণ্য শিল্পীবৃন্দ অংশগ্রহন করবেন বলে প্রস্তুতিসভায় জানানো হয়। #

    রওশন আরাা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি

  • বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঝিলবুনিয়া দরবার শরীফে ঈছালে ছওয়াব মাহফিল

    বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঝিলবুনিয়া দরবার শরীফে ঈছালে ছওয়াব মাহফিল

    মোংলা প্রতিনিধি
    বাগেরহাটের মোড়েলগঞ্জে ঝিলবুনিয়া দরবার শরীফে হযরত পীর সাহেব হুজুরের নিজ বাড়িতে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে দুই দিনব্যাপী ঈছালে ছওয়াব মাহফিল শুরু হচ্ছে। পীর সাহেব হুজুরের বাড়ীতে প্রতিষ্ঠিত হাবিবুল্লাহ আবাদ কামিল মাদ্রাসায় দুই দিনব্যাপী বার্ষিক এ ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নছিহত ও তাসরিফ করবেন ফুরফুরা শরীফের মোজাদ্দেদে জামান (রহঃ) এর পৌত্র পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ কালিমুল্লাহ সিদ্দিকী সাহেবের পৌত্র পীরজাদা মাওলানা আবু নাসার মোহাম্মদ সাআদান সিদ্দিকী সাহেব কে.এম(কলি)। এ সময় আরও বিশিষ্ট উলামায়ে কেরামগণ উপস্থিত থেকে ওয়াজ নসিহত করবেন বলে জানা গেছে । শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বাদ জুমআ আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে বার্ষিক এই ঈছালে ছওয়াব মাহফিল শেষ হবে। তাই এই মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসলিম গোষ্ঠীকে আমন্ত্রিত জানিয়েছেন ঝিলবুনিয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান।

  • নড়াইলের মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ ৩ দিন পর উদ্ধার

    নড়াইলের মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ ৩ দিন পর উদ্ধার

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
    নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ
    উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩ দিন পর ঘটনাস্থলে তার লাশ ভাসতে দেখে মরদেহ
    উদ্ধার করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল জানান, রোববার (২৯ জানুয়ারি) বিকেলে মুসা বিশ্বাসের (৩২) মৃতদেহ উদ্ধার করে
    স্থানীয়রা। তিনি উপজেলার ঘাঘা মধ্যপাড়া গ্রামের নবীর বিশ্বাসের ছেলে।
    নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত
    করেছেন।
    লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ-আলম
    বলেন, রোববার বিকেল ৪টার দিকে স্থানীয় লোকজন মধুমতি নদীতে মুসা ডুব দিয়ে
    নিখোঁজ হওয়া লাশ ভেসে উঠতে দেখে। পরে ট্রলার নিয়ে তার লাশ উদ্ধার করে।
    খবর পেয়ে লাশ নৌ-পুলিশ তাদের হেফাজতে নেয়।
    এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মাহাবুব আলম বলেন,
    বিকেল ৪টার দিকে স্থানীয়রা নিখোঁজ মুসা বিশ্বাসের লাশ উদ্ধার করে। পরে
    লাশ নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।
    উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলার ঘাঘা
    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মধুমতি নদীতে ওই গ্রামের মো. নবীর
    বিশ্বাসের ছেলে মো. মুসা বিশ্বাস ও একই গ্রামের স্বাধীন মোল্যার ছেলে
    মোহাম্মদ নাদিম মোল্যা দুজনে নদীতে ডুব দিয়ে মাছ ধরতে যায়। পরে নাদিম মাছ
    ধরে উপরে উঠে আসলেও মুসা আর ফিরে আসেনি।

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

  • কালীগঞ্জ অগ্রনী ব্যাংকের সেই ক্যাশ অফিসার সালাম চাকরীচ্যুত

    কালীগঞ্জ অগ্রনী ব্যাংকের সেই ক্যাশ অফিসার সালাম চাকরীচ্যুত

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের কালীগঞ্জ অগ্রনী ব্যাংকের সাময়িক বরখাস্তকৃত ক্যাশ অফিসার আব্দুস সালামকে চুড়ান্তভাবে চাকরীচ্যুত করা হয়েছে। গতকাল রোববার এ সংক্রান্ত একটি আদেশ অগ্রনী ব্যাংকের হেড অফিস থেকে কালীগঞ্জ শাখায় পৌচেছে। “চাকরী হতে বরখাস্ত” গুরুদন্ড আরোপ শিরোনামে অগ্রনী ব্যংকের হেড অফিসের উপ-মহাব্যবস্থাপক সুস্মিতা মন্ডল সাক্ষরিত এক চিঠিতে বলা হয় অভিযুক্তের বিরুদ্ধে জারীকৃত অভিযোগপত্র, অভিযোগ পত্রের জবাব, শুনানীর বক্তব্য, প্রাথমিক তদন্ত প্রতিবেদন ও তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে কমিটি নি¤েœাক্ত সুপারিশ করেন। যা অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও গত ২৫ জানুয়ারি অনুমোদন করেন। ফলে অগ্রনী ব্যাংক লিমিটেড কর্মচারী চাকরী প্রবিধানমালা ২০০৮ এর অনুচ্ছেদ ৪৩(১)(খ)(৪) মোতাবেক আপনাকে চাকরী হতে বরখাস্তকরণ গুরুদন্ড আরোপ করা হয়। আব্দুস সালামের বিরুদ্ধে প্রমাণিত অভিযোগের মধ্যে রয়েছে, অনিয়ম ও ভুয়া কৃষি ঋন মঞ্জুরী ও বিতরণের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন। মৃত ব্যক্তিদের নামে ভুয়া কৃষি ঋন দেখিয়ে অর্থ আত্মসাৎ। বিদেশে অবস্থানরত অবস্থায় প্রবাসি ব্যক্তিদের নামে ভুয়া কৃষি সৃষ্টির মাধ্যমে অর্থ আত্মসাৎ। ভুয়া এনআইডি ব্যাবহার করে কৃষি ঋন বিতরণ। ভুয়া ও জাল মাঠ পর্চা/খতিয়ান তৈরী করে চাষযোগ্য জমি দেখিয়ে ভুমিহীনদের কৃষি ঋন প্রদান। কমান্ডিং এরিয়ার বাইরে কৃষি ঋন বিতরণ। পল্লী ঋন বিতরণে সরাসরি জিএল কোড ব্যবহার। সল্প মেয়াদী এসএমই ঋন বিতরণে অনিয়ম। দীর্ঘদিন গ্রামে/এলাকায় বসবাস না করা ব্যকিক্তদের নামে ভুয়া কৃষি ঋন দেখিয়ে অর্থ আত্মসাৎ। স্বক্ষর/টিপসহি জাল করে জালিয়াতির মাধ্যমে ভুয়া কৃষি ঋন সৃষ্টি করে অর্থ আত্মসাৎ। মঞ্জরীকৃত ঋনের চেয়ে গ্রাহককে কম টাকা প্রদান করে অবশিষ্ট অর্থ আত্মসাৎ। আবাদী জমির প্রমানক গ্রহন না করে ঋন বিতরণ ও শাখার কর্মকর্তা কর্মচারিদের সাথে দুর্ব্যবহার, নিরিক্ষা কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি, অভিযোগ সমুহে মোট জড়িত টাকা ২৬.৭৫ লাখ। জানা যায়, ২০২০ সালের অক্টোবর মাসে কালীগঞ্জ অগ্রণী ব্যাংকের ঋণ জালিয়াতির খবর পত্রপত্রিকায় প্রকাশিত হলে সাময়িকভাবে ম্যানেজার শৈলেন কুমার বিশ্বাস ও ক্যাশ অফিসার আব্দুস সালামসহ তিনজনকে বরখাস্ত করা হয়। এরপর ব্যাংকের উচ্চ পর্যায়ে থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। কালীগঞ্জের কায়েকজন গ্রাহক দুর্নীতিবাজ ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ঝিনাইদহের আদালতে চারটি মামলা করেন। তথ্য নিয়ে জানা গেছে, মুক্তিযোদ্ধার সন্তান কোঠায় ২০১৭ সালের ৫ অক্টোবর কালীগঞ্জ শাখায় অফিসার ক্যাশ পদে যোগ দেন হরিণাকুন্ডু উপজেলার ভেড়াখালী গ্রামের আব্দুল গণির ছেলে আবদুস সালাম। তিনি প্রথম বিদ্যুৎ বিল ও ২০১৯ সালের ১ ফেব্রয়ারি ঋণ শাখায় যোগদান করেই দুর্নীতিতে জড়িয়ে পড়েন। আব্দুস সালামের বিরুদ্ধে অবৈধ অস্ত্রধারী হিসেবে ২০১৪ সালের ৩১ মার্চ রাজশাহী জেলার মতিহার থানায় একটি মামলা বিচারাধীন আছে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান