Author: desk

  • পীরগঞ্জে হাতুড়ি মার্কার নির্বাচনী সভা

    পীরগঞ্জে হাতুড়ি মার্কার নির্বাচনী সভা

    আবু জাহেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে ১৪ দল ও ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী অধ্যাপক ইয়াাসিন আলী হাতুড়ি মার্কার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ আওয়ামীলীগ পীরগঞ্জ পৌর শাখার আয়োজনে পূর্ব চৌরাস্তায় এ সভা হয়। এ সময় পীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশি, ঠকুরগাঁও সদর উপজেলা সভাপতি অরুনাংশ দত্ত টিটু, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, সহসভাপতি শামীমুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী প্রমুখ। আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনসহ ১৪ দলের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
    সভায় ১৪ দলের মনোনীত প্রার্থী ইয়াসিন আলী বলেন,পীরগঞ্জ-রাণীশংকৈল দুই উপজেলায় অনেক উন্নয়ন করেছি। আবারো জনগণের কাছে ভোট প্রার্থনা করলেন। নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলি সম্পুন্ন করবো।

    আবু জাহেদ
    পীরগঞ্জ, ঠাকুরগাঁও

  • ধামইরহাটে উপজেলা প্রশাসন ও ড্রাগ সুপারের ঝটিকা অভিযানে ঔষুধ দোকানীদের জরিমানা

    ধামইরহাটে উপজেলা প্রশাসন ও ড্রাগ সুপারের ঝটিকা অভিযানে ঔষুধ দোকানীদের জরিমানা

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও ড্রাগ সুপারের ঝটিকা অভিযানে ঔষুধ দোকানীদের মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে। ৩০ জানুয়ারী দুপুরে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মঙ্গলবাড়ী বাজারের সুইট ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৩ হাজার টাকা জরিমানা, মন্ডল ফার্মেসীর ঔষধ লাইসেন্স না থাকায় ২ হাজার টাকা জরিমানা, লাকি ফার্মেসীর লাইসেন্স নবায়ন না করায় দেড় হাজার টাকা জরিমানা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম। এ সময় নওগাঁ জেলা ড্রাগ সুপার রিফাত হাসান, ধামইরহাট উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি দেওয়ান জাহিদ হাসান, মোবাইল কোর্টের পেস কার মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
    পরে ড্রাগ সুপারের নেতৃত্বে ফতেপুর বাজার এলাকায় ঔষুধ ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন সচেতনতামুলক মতবিনিময় করেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • মুন্সীগঞ্জের  ধলেশ্বরী নদী পাড় থে‌কে ক্ষতবিক্ষত লাশ উদ্বার

    মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী পাড় থে‌কে ক্ষতবিক্ষত লাশ উদ্বার

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    মুন্সীগঞ্জ সদর উপ‌জেলায় ৩০‌শে জানুয়ারী রোজ সোমবার সকালে মুন্সীগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

    পরে দুপুর ১২টা’র দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় মুক্তারপুর নৌ পুলিশ।
    মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ এসএম আব্দুস সোবহান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার ডান হাত ও বাম পা নেই এছাড়াও ডান পায়ের গোড়ালি কাটা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে।

    তিনি জানান, মরদেহের নাম-পরিচয় শনাক্ত না হওয়ায় এটি নিয়ে কাজ করছে পুলিশ।

  • অবশেষে “কিশোর গ্যাং” লিডার জালাল ওরফে পিচ্চি জালাল বাহিনীর ১৬ সদস্য গ্রেফতার

    অবশেষে “কিশোর গ্যাং” লিডার জালাল ওরফে পিচ্চি জালাল বাহিনীর ১৬ সদস্য গ্রেফতার

    মোঃ রাসেল সরকার//
    ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ, শ্যামপুর ও কদমতলী এলাকার “কিশোর গ্যাং” লিডার জালাল ওরফে পিচ্চি জালাল বাহিনীর ১৬ (ষোল) সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

    গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ শাহ জালাল (১৯), ২। মোকাব্বির হোসেন আয়ান (১৯), ৩। ইমন সরদার (২০), ৪। মোঃ রাসেল (১৯), ৫। মোঃ সুজন (১৯), ৬। মোঃ মুন্না হোসেন (১৯), ৭। মোঃ রাজু (১৯), ৮। মোঃ হাসান (১৯), ৯। মোঃ লিখন (১৬), ১০। মোঃ জিসান (১৬), ১১। মোঃ রায়হান শেখ (১৬), ১২। মোমিদ হোসেন (১৫), ১৩। মোঃ রাব্বি (১৬), ১৪। মোঃ আপন খন্দকার (১৩), ১৫। মোঃ হৃদয় (১৫) ও ১৬। মোঃ নাজিম (১৩) বলে জানা যায়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা “কিশোর গ্যাং” লিডার জালাল ওরফে পিচ্চি জালাল বাহিনীর সক্রিয় সদস্য। তারা জালাল ওরফে পিচ্চি জালাল এর নেতৃত্বে ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ, শ্যামপুর ও কদমতলী থানার বিভিন্ন এলাকায় জনবিরল এমনকি জনসমাগমপূর্ণ স্থানে একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশেপাশের কেউ কিছু বুঝে ওঠার আগেই দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ সাথে বহন করা দ্রব্যসামগ্রীর ব্যাগ প্রভৃতি ডাকাতি করে দ্রæত পালিয়ে যেত।

    গ্রেফতারকৃত কিশোর অপরাধীরা স্বীকার করে যে, চুরি/ছিনতাই ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদকের ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়া-মহল্লায় মারামারি এবং তারা মোবাইল ফোনের মাধ্যমে নানা ধরনের অসামাজিক ও অশ্লীল টিকটক ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আসছিল। প্রায়শঃই তারা এলাকায় প্রভাব বিস্তারকল্পে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও ভয়ভীতি দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে সাধারন মানুষের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি করে আসছিল বলে জানা যায়।

    গ্রেফতারকৃত ১৬ জন কিশোর গ্যাং এর মধ্যে ১। মোঃ শাহ জালাল (১৯), ২। মোকাব্বির হোসেন আয়ান (১৯), ৩। ইমন সরদার (২০), ৪। মোঃ রাসেল (১৯)’দের বিরুদ্ধে শ্যামপুর ছিনতাই মামলায় এবং ১। মোঃ সুজন (১৯), ২। মোঃ মুন্না হোসেন (১৯), ৩। মোঃ রাজু (১৯), ৪। মোঃ হাসান (১৯)’দের বিরুদ্ধে কদমতলী থানায় অপর ছিনতাই মামলায় মোট ০৮ জনকে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাকী ০৮ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে র‌্যাব-১০ তাদের নিকট হতে মুচলেকা গ্রহণ করে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। র‌্যাব-১০ আগামী দিনগুলোতে তাদেরকে সার্বক্ষনিক নজরদারীতে রাখবে, যাতে তারা আর কখনো এধরনের অপরাধমূলক কাজে যোগ দিতে না পারে। এছাড়া র‌্যাব-১০ এর আওতাধীন এলাকায় কিশোর গ্যাং এর সাথে জড়িত অপ্রাপ্ত বয়স্ক শিশুদের সনাক্ত করে তাদের সুস্থ্য ও সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য র‌্যাব-১০ বদ্ধপরিকর।

  • এতিম ও দুস্থ ৪ হাজার মানুষকে কম্বল দিলেন বিএনপি নেতা নাজমুল হাসান

    এতিম ও দুস্থ ৪ হাজার মানুষকে কম্বল দিলেন বিএনপি নেতা নাজমুল হাসান

    হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
    নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি এবং আটপাড়া উপজেলার ৭টি সহ মোট ২০টি ইউনিয়নের বিভিন্ন মাদরাসার এতিম শিশু ও দুস্থ ৪ হাজার মানুষকে শীতবস্ত্র হিসাবে কম্বল উপহার দিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য এবং জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোটারিয়ান এম নাজমুল হাসান।

    কনকনে শীত চলাকালে গত এক মাসে তিন ধাপে রোটারিয়ান এম নাজমুল হাসান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তার ব্যক্তিগত উদ্যোগে এসব কম্বল বিতরণ করেন।

    এদিকে সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে আটপাড়া উপজেলায় মাদরাসার এতিম শিশুসহ স্থানীয় দুস্থদের মধ্যে ৫০০ কম্বল বিতরণের মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সমাপ্তি ঘটান তিনি।

    আটপাড়া উপজেলার মাদরাসা শিক্ষার্থী এতিম মুহাম্মদ সজিব মিয়া, কেন্দুয়া উপজেলার বৃদ্ধ আবুল কালাম ও তারা বানুসহ কয়েকজন জানান, এ বছর শীত খুব বেশি। এমন শীতে কম্বল পেয়ে তাদের বেশ উপকার হয়েছে। এ জন্য তারা রোটারিয়ান নাজমুল হাসানকে ধন্যবাদ জানান।

    কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বলেন, আমার ইউনিয়নের দুস্থ শীতার্তদের মধ্যে রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে কম্বল বিতরণ করেছেন রোটারিয়ান নাজমুল হাসান। কম্বল বিতরণের সময় আমিও উপস্থিত ছিলাম। এটি খুবই ভালো একটি উদ্যোগ।

    আটপাড়া উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম আঙ্গুর বলেন, কনকনে শীতে আটপাড়ার বিভিন্ন ইউনিয়নে গিয়ে এতিম শিশু ও দুস্থ লোকজনের মধ্যে কম্বল বিতরণ করেছেন বিএনপি নেতা নাজমুল হাসান। এতে আমরা খুবই আনন্দিত। কারণ অসহায় মানুষের পাশে থাকাই রাজনীতির মূল লক্ষ্য।

    বিএনপি নেতা রোটারিয়ান এম নাজমুল হাসান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দুয়া ও আটপাড়া উপজেলার ২০টি ইউনিয়নের শীতার্ত এতিম ও দুস্থ মানুষগুলোর মধ্যে কম্বল পৌছে দিয়েছি। প্রতিটি ইউনিয়নে ২০০ করে মোট ৪ হাজার কম্বল বিতরণ করেছি। আশা করি, এতে অসহায় মানুষগুলোর কিছুটা হলেও শীত নিবারণ হয়েছে।

    তিনি আরও বলেন, এরকম মানবিক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • চট্টগ্রামে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে ধামইরহাটে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

    চট্টগ্রামে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে ধামইরহাটে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ৩০ জানুয়ারী সোমবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন পালিত হয়। অবৈধভাবে কাজ না দেওয়ায় এই হামলা বলে জানান মানব বন্ধনকারীরা।
    মানববন্ধনে এলজিইডির ধামইরহাট উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদ বলেন, গত ২৯ জানুয়ারী বিকেলে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকল্প পরিচালক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী নিজ কক্ষে সরকারী দায়িত্ব পালনকালে সন্ত্রাসী সাহাবুদ্দিনের নেতৃত্বে প্রায় ২০-২৫ জন ঠিকাদার অতর্কিতভাবে হামলা এবং শারীরিক ভাবে লাঞ্চিত করেন। আমরা সারা দেশের ন্যায় ধামইরহাট উপজেলা এলজিইডির সকল কর্মকর্তা ও কর্মচারী হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি ও ঘটনার সাথে জড়িতদের ঠিকাদারদের লাইসেন্স বাতিল সহ আজীবন কালো তালিকাভুক্তদাবী জানাচ্ছি।’
    মানববন্ধন কর্মসূচিতে উপজেলার এলইজিইডির সকল কর্মচারী ও হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শ্রেনির পেশার লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • ইটভাটার মাটিতে কর্দমাক্ত কুমিল্লা-সিলেট সড়কে ঘটছে দুর্ঘটনা

    ইটভাটার মাটিতে কর্দমাক্ত কুমিল্লা-সিলেট সড়কে ঘটছে দুর্ঘটনা

    কুমিল্লা থেকে, মোঃতরিকুল ইসলাম তরুন,

    ইটভাটার ট্রাক্টর, ড্রামট্রাক থেকে মাটি পড়ে বেহাল হয়ে পড়ছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আঞ্চলিক মহা সড়কের বিভিন্ন অংশ। পিচের ওপর মাটি পড়ায় রাতের কুয়াশায় পিচ্ছিল হচ্ছে রাস্তা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানির ঝুঁকি। বিশেষ করে উপজেলার পান্নারপুল অংশের রাস্তা পিচ্ছিল হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের। গত ৩-৪দিনে ১০/১৫টি দুর্ঘটনা ঘটেছে সড়কের পান্নারপুল অংশেষ্ট।

    সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ও দেবিদ্বার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পাকা সড়ক কাদা সড়কে পরিণত হয়েছে। ইটভাটার ট্রাক্টর, ড্রামট্রাক ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বহন করা মাটি সড়কে পড়ে রাতের কুয়াশায় পাকা সড়কগুলো পিচ্ছিল হয়ে পড়ছে। আবার সড়কের ওপর থাকা এসব মাটি দিনে শুকিয়ে যখন ধূলাবালি সৃষ্টি করে তখন সড়কের আশপাশের ব্যবসায়িরা পানি ছিটিয়ে কাদায় পরিণত করছে।

    এদিকে বৃহষ্পতিবার রাতে মাত্র ৫ ঘন্টার ব্যবধানে ১০টির বেশি দুর্ঘটনা ঘটেছে কুমিল্লা দেবিদ্বার উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পান্নারপুল নামক স্থানে।এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেবিদ্বার থানায় শনিবার লিখিত অভিযোগের মাধ্যমে দাবি জানিয়েছেন দুর্ঘটনার শিকার এক ভুক্তভোগী।

    পান্নারপুলে দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক সাব্বির হোসেন জানান, ইটভাটার কাজে নিয়োজিত মাটিবাহী যানবাহন থেকে রাস্তায় পড়ে যাওয়া মাটি রোদের সময় রাস্তায় শুকিয়ে ধূলাবালি সৃষ্টি করলে সড়কের পাশের ব্যবসায়িরা সেখানে পানি ঢেলে ধূলামুক্ত হতে কর্দমাক্ত করছে আর রাতে শিশিরে ভিজে আরও পিচ্ছিল হচ্ছে। দেখে বোঝার উপায় থাকে না এটা কার্পেটিং রাস্তা।এভাবে সড়কে চলাচল করতে ঘটছে দুর্ঘটনা ও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

    স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইটভাটায় মাটি আনার সময় ট্রাক্টর, ড্রামট্রাক থেকে মাটি পড়ছে রাস্তায়। ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন বয়সের মানুষ ও যানবাহন।পাকা রাস্তা এখন কাচা রাস্তায় পরিণত হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ইটভাটার মাটির কারণে জনগণ কেন কষ্ট করবে ? ইটভাটার লাইসেন্সবিহীন ট্রাক্টর, ড্রামট্রাক রাস্তায় চললে প্রশাসন কিছুই বলে না। এ গাড়িগুলো খুবই ঝুঁকিপূর্ণ।

    মাইক্রোবাসচালক সফিকুল ইসলাম জানান, ইটভাটার মাটি রাস্তায় পড়ে থাকে, সরানো হয় না। মাটি রাস্তার ওপর শুকিয়ে যায়। গাড়ি যখন চলে তখন ঘট ঘট শব্দ হয়। আবার রাতের কুয়াশায় ভিজে পিচ্ছিল হয়ে পড়লে সমস্যা দেখা দেয়। তখন বড় ধরনের দুর্ঘটনার ভয় থাকে। এ অবস্থায় খুবই সাবধানে গাড়ি চালাতে হয়।এ বিষয়টি কারা নজরদারি করবেন জানিনা।

    এ বিষয়ে মিরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম পিপিএম বলেন, গত বৃহষ্পতিবারের ঘটনার পর আমরা দুইটি ড্রামট্রাক আটক করে মামলা দিয়েছি। এছাড়াও আমি ইটভাটা মালিক সমিতির সভাপতির সঙ্গে ফোনে কথা বলে জানিয়েছি অপরিকল্পিতভাবে ও ধারণক্ষমতার অতিরিক্ত মাটি বহন করে সড়ক নষ্ট করা যাবে না।ইটভাটার মাটি বহনকারি যানবাহনের অতিরিক্ত মাটি মহাসড়কে পড়ে সমস্যা সৃষ্টির বিষয়টি ইটভাটার মালিকরা সমধান না করলে আমরা প্রয়োজনে দেবিদ্বার, ব্রাহ্মণপাড়া ও মুরাদনগর উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে মোবাইলকোর্ট পরিচালনা করবো।
    হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ইটভাটার মালিকরা ব্যবসা করবেন, ঠিক আছে। কিন্তু তাদের মাটিবাহী যানবাহনের কারণে জনসাধারণের সমস্যা, দুর্ভোগ সৃষ্টি ও রাস্তাঘাটের ক্ষতি এটা মেনে নেওয়া যাবে না।

  • ভাবখালী ফকিরের বাজারে  জুয়ার আসর আগুনে পুড়িয়ে দিলেন এস আই তাইজুল

    ভাবখালী ফকিরের বাজারে জুয়ার আসর আগুনে পুড়িয়ে দিলেন এস আই তাইজুল

    ষ্টাফ রিপোর্টারঃ
    “জুয়া খেলা বন্ধ করি, জুয়া মুক্ত সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার বিভিন্ন জায়গায় জুয়া বন্ধ করতে নিয়মিত অভিযান চালিয়ে জুয়ার আসর আগুনে পুড়িয়ে ও ভেঙে গুড়িয়ে দিচ্ছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।

    সেই ধারাবাহিকতায় রবিবার (২৯ জানুয়ারী ২০২৩) ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের আউলিয়ার বাজারে পীরে কামেল দরবেশ শাহ নেওয়াজ আলী ফকিরের বাৎসরিক ওরশ মাহফিলকে কেন্দ্র করে আয়োজিত মেলার অনুষ্ঠানে জুয়ার আসর চালানো হচ্ছে এমন সংবাদ পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ এর দিক নির্দেশনায় ভাবখালী ইউনিয়নের বিট অফিসার এসআই তাইজুল ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জুয়ার বোর্ড আগুনে পুড়িয়ে ও ভেঙে গুড়িয়ে দিয়েছেন।

    কোতোয়ালী মডেল থানা সুত্রে জানা গেছে-ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম-সেবা) এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে মাদক, জুয়াসহ অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ ছাড়াও সকল প্রকার অপরাধ দমনে ও পুলিশী সেবা আরো বৃদ্ধি করতে, সমাজের বিভিন্নস্তরের জনগণের সাথে বিট পুলিশিং সভা চালু হয়েছে। আর বিট পুলিশিং কার্যক্রমে সফলতা এনে দিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

    এরই অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ এর নেতৃত্বে এসআই তাইজুল ইসলাম তার সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে জুয়ার আসর আগুনে পুড়িয়ে ও ভেঙে গুড়িয়ে দিয়েছে।

    এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকান্দ বলেন,ভাবখালী ইউনিয়নের আউলিয়ার বাজারে স্থানীয় দরবেশ শাহ নেওয়াজ আলী ফকিরের ৪৮ তম ওরশ মাহফিলকে কেন্দ্র করে অবৈধভাবে ছাউনি দিয়ে বিশাল প্যান্ডেল তৈরি করে জুয়ার আসর পরিচালনা করছে একটি মহল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১০ ঘটিকার সময় সেখানে অভিযান পরিচালনা করা হয়।

    এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসর পরিচালনাকারী সহ জুয়াড়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই জুয়ার আসর ভেঙ্গে দিয়ে তা আগুনে পুড়িয়ে দেয়া হয়। ওসি শাহ কামাল আকান্দ আরো বলেন, তরুণ সমাজকে মাদক এবং অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

    কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। এ জুয়ার আসরের সাথে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। কোতোয়ালি থানা পুলিশের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।
    স্থানীয়রা জানান, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একটি সংঘবদ্ধ চক্র দরবেশ শা নেওয়াজ আলী ফকিরের সুনাম ক্ষুন্ন করতে উনার ওরশ মাহফিল কে ঘিরে পবিত্র ওরশ মাহফিলে জুয়ার আসর বসিয়ে তা পরিচালনা করছিল।

  • ময়মনসিংহ জেলা আইনজীবী পরিষদ নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়

    ময়মনসিংহ জেলা আইনজীবী পরিষদ নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের সংগঠন হিসেবে পরিচিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীগণ ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিজয় লাভ করেছেন।

    মোট ৯৪৪ জন ভোটারের মধ্যে ৮৭৪ জন ভোট প্রদান করেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ৪৫৭ ভোট পেয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট মোঃ নূরুল হক এর প্রাপ্ত ৩৯২ ভোট থেকে ৬৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

    অ্যাডভোকেট আবুল কালাম(ফুলপুর) ৪৫৭ ভোট পেয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.আই.এম মঞ্জুরুল হক বাচ্চু’র প্রাপ্ত ৩৮৩ ভোট থেকে ৭৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

    উল্লেখ্য, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীগণের মধ্যে ১জন সহ-সভাপতি, ১জন সহ-সম্পাদক, ১জন অডিটর ও ৩জন সদস্য নির্বাচিত হতে পারেননি। ১জন সদস্য পদে সমন্বয় পরিষদের ২জন প্রার্থীর ভোট সমান সংখ্যক হওয়ায় লটারির মাধ্যমে ১জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

  • ইটভাটার মাটিতে কর্দমাক্ত কুমিল্লা-সিলেট সড়কে ঘটছে দুর্ঘটনা

    ইটভাটার মাটিতে কর্দমাক্ত কুমিল্লা-সিলেট সড়কে ঘটছে দুর্ঘটনা

    মোঃ রাসেল সরকার//
    ইটভাটার ট্রাক্টর, ড্রামট্রাক থেকে মাটি পড়ে বেহাল হয়ে পড়ছে কুমিল্লার দেবিদ্বার উপজেলার আঞ্চলিক মহা সড়কের বিভিন্ন অংশ। পিচের ওপর মাটি পড়ায় রাতের কুয়াশায় পিচ্ছিল হচ্ছে রাস্তা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানির ঝুঁকি। বিশেষ করে উপজেলার পান্নারপুল অংশের রাস্তা পিচ্ছিল হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের। গত ৩-৪দিনে ১০/১৫টি দুর্ঘটনা ঘটেছে সড়কের পান্নারপুল অংশেষ্ট।

    সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ও দেবিদ্বার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পাকা সড়ক কাদা সড়কে পরিণত হয়েছে। ইটভাটার ট্রাক্টর, ড্রামট্রাক ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বহন করা মাটি সড়কে পড়ে রাতের কুয়াশায় পাকা সড়কগুলো পিচ্ছিল হয়ে পড়ছে। আবার সড়কের ওপর থাকা এসব মাটি দিনে শুকিয়ে যখন ধূলাবালি সৃষ্টি করে তখন সড়কের আশপাশের ব্যবসায়িরা পানি ছিটিয়ে কাদায় পরিণত করছে।

    এদিকে বৃহষ্পতিবার রাতে মাত্র ৫ ঘন্টার ব্যবধানে ১০টির বেশি দুর্ঘটনা ঘটেছে কুমিল্লা দেবিদ্বার উপজেলার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পান্নারপুল নামক স্থানে।এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেবিদ্বার থানায় শনিবার লিখিত অভিযোগের মাধ্যমে দাবি জানিয়েছেন দুর্ঘটনার শিকার এক ভুক্তভোগী।

    পান্নার পুলে দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক সাব্বির হোসেন জানান, ইটভাটার কাজে নিয়োজিত মাটিবাহী যানবাহন থেকে রাস্তায় পড়ে যাওয়া মাটি রোদের সময় রাস্তায় শুকিয়ে ধূলাবালি সৃষ্টি করলে সড়কের পাশের ব্যবসায়িরা সেখানে পানি ঢেলে ধূলামুক্ত হতে কর্দমাক্ত করছে আর রাতে শিশিরে ভিজে আরও পিচ্ছিল হচ্ছে। দেখে বোঝার উপায় থাকে না এটা কার্পেটিং রাস্তা।এভাবে সড়কে চলাচল করতে ঘটছে দুর্ঘটনা ও পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

    স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইটভাটায় মাটি আনার সময় ট্রাক্টর, ড্রামট্রাক থেকে মাটি পড়ছে রাস্তায়। ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন বয়সের মানুষ ও যানবাহন।পাকা রাস্তা এখন কাচা রাস্তায় পরিণত হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ইটভাটার মাটির কারণে জনগণ কেন কষ্ট করবে ? ইটভাটার লাইসেন্সবিহীন ট্রাক্টর, ড্রামট্রাক রাস্তায় চললে প্রশাসন কিছুই বলে না। এ গাড়িগুলো খুবই ঝুঁকিপূর্ণ।

    মাইক্রোবাসচালক সফিকুল ইসলাম জানান, ইটভাটার মাটি রাস্তায় পড়ে থাকে, সরানো হয় না। মাটি রাস্তার ওপর শুকিয়ে যায়। গাড়ি যখন চলে তখন ঘট ঘট শব্দ হয়। আবার রাতের কুয়াশায় ভিজে পিচ্ছিল হয়ে পড়লে সমস্যা দেখা দেয়। তখন বড় ধরনের দুর্ঘটনার ভয় থাকে। এ অবস্থায় খুবই সাবধানে গাড়ি চালাতে হয়।এ বিষয়টি কারা নজরদারি করবেন জানিনা।

    এ বিষয়ে মিরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম পিপিএম বলেন, গত বৃহষ্পতিবারের ঘটনার পর আমরা দুইটি ড্রামট্রাক আটক করে মামলা দিয়েছি। এছাড়াও আমি ইটভাটা মালিক সমিতির সভাপতির সঙ্গে ফোনে কথা বলে জানিয়েছি অপরিকল্পিতভাবে ও ধারণক্ষমতার অতিরিক্ত মাটি বহন করে সড়ক নষ্ট করা যাবে না।ইটভাটার মাটি বহনকারি যানবাহনের অতিরিক্ত মাটি মহাসড়কে পড়ে সমস্যা সৃষ্টির বিষয়টি ইটভাটার মালিকরা সমধান না করলে আমরা প্রয়োজনে দেবিদ্বার, ব্রাহ্মণপাড়া ও মুরাদনগর উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে মোবাইলকোর্ট পরিচালনা করবো।

    হাইওয়ে পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, ইটভাটার মালিকরা ব্যবসা করবেন, ঠিক আছে। কিন্তু তাদের মাটিবাহী যানবাহনের কারণে জনসাধারণের সমস্যা, দুর্ভোগ সৃষ্টি ও রাস্তাঘাটের ক্ষতি এটা মেনে নেওয়া যাবে না।