সুনামগঞ্জ প্রতিনিধি ঃ
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজারে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার নামে চলছে রাতের আঁধারে ক্যাসিনো জুয়া খেলা,মাদক সেবন,জারনি ক্যাসিনো শুধু তাই নয় এই ঘোড়দৌড় প্রতিযোগিতার নামে ধংশের দাড়প্রান্তে পৌছে দেওয়া হচ্ছে যুব সমাজকে। তিন দিনের এই মেলায় প্রতি রাতে বসে দলে দলে জুয়া খেলার আসর। পাশাপাশি জারনি মুকুট, রিং খেলা, মাদক সেবন সহ এমনকি খোলা মাঠে নৃত্য পরিবেশন করানো হয় মহিলা শিল্পীদের দিয়ে । আর আনাচে কানাচে ছোট ছোট তাবু ঘর বানিয়ে রাখা হয়েছে প্রায় দুই শতাধিক উপরে। দেখতে ছোট ছোট ঘর হলেও রাত বারোটার পর থেকে শুরু হয় ঐ সমস্ত তাবুতে বড় বড় মাদক সেবনও জুয়া খেলার আসর। যা যুবসমাজের জন্য মারাত্মক ক্ষতিকর পরিবেশের জন্ম দিচ্ছে। আর এসমস্ত কার্যকলাপ দেখেও না দেখার ভান করছেন স্থানীয় কিছু পঞ্চায়েত নামধারী
কিছু অসাধু ইউ/পি সদস্যরা ।
গণমাধ্যম কর্মীরা প্রশাসনের কর্মকর্তাদের বিষয়টি জানালে পুলিশের উদ্যোগে তাৎক্ষণিক ভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ঐসমস্ত ছোট ছোট জুয়ার তাবু গুলি ভেঙ্গে দেওয়া হয়। এমনটাই প্রকাশ পায় মেলা চলাকালীন সময়ে। জানা যায় মেলায় মাইকিং করে নিষেধ করা হয়েছিল মেলার ভিতরে কেউ যাতে মোবাইল ফোনে কোন ছবি ধারণ করতে না পারে । সেই জন্য চেয়ারম্যান এবং ইউ/পি সদস্যদের সমন্বয়ে আয়োজকদের পক্ষ থেকে এলাকার কিছু উশৃঙ্খল ছেলেদের রাখা হয়েছে । যদি কেউ ঐ সমস্ত জুয়া খেলা বা মাদক সেবনের ছবি তুলে তাহলে তার ফোন কেড়ে নিয়ে ভেঙে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল মেলা কমিটির পক্ষ থেকে। সরেজমিনে ঘুরে দেখা যায় এবং মেলা আসা লোক জনের সাথে আলাপ করে জানা যায় কিছু অসাধু ব্যাক্তিদের ম্যানেজ করেই রাতের বেলায় চলেঐ সমস্ত কার্যকলাপ?
জানা যায় ঐ এলাকার সুশীল সমাজের মুসলিম জনতা এ সমস্ত জোয়ার আসর না দেওয়ার জন্য জানালেও তাদেরকে কোন মূল্যায়ন করা হয়নি বরং সুশীল সমাজের তোয়াক্কা করে চেয়ারম্যানের মাধ্যমে সাজানো হয়েছে মেলা নামে রাতের অন্ধকারে কুয়াশার আড়ালে জুয়া খেলা আয়োজন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক মানুষের সাথে আলাপ করে জানা যায় অনেকে জানিয়েছেন তারা দূর দূরান্ত থেকে এসে রাতের বেলায় ঐ সমস্ত অসাধু কার্যকলাপ দেখে অনেকে ঘোড়া নিয়ে ফিরে গেছেন তাদের নিজ নিজ গ্রামে।
এভাবেই যদি চলতে থাকে সুনামগঞ্জের পরিবেশ তবে যুব সমাজ ধ্বংস হতে আর বেশি দূরে নয় শুধু সময়ের ব্যাপার এমনটি ধারনা করছেন সুশীল সমাজের মানুষেরা । সুনামগঞ্জ গণগণ মেলা আয়োজন করে লুটে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের পকেটের টাকা l করুণা মহামারী বন্যা দুর্যোগ পরপরই ঘন ঘন মেলা কতটুকু যুক্তিসঙ্গত সেই প্রশ্ন ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষকে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুনামগঞ্জের ভারসাম্য এবং পরিবেশ রক্ষা করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই দাবি তাদের।
এব্যাপারে মোল্লাপাড়া ইউ/পি সদস্য আবুল হোসেনের কাছে জানানে চাইলে তিনি বলেন গ্রামের সবাই যে দিকে আমি ও সেই দিকে থাকতে হবে তাই কমিটির দায়িত্ব পালণ করছি।
এব্যাপারে মোল্লাপাড়া ইউ/পি চেয়ারম্যান মোঃ নুরুল হক সাংবাদিকদের কাছে কোন প্রশ্নের উত্তর দিতে নারাজ বলে জানান।
এ ব্যাপারে পুলিশ সুপার এহসান শাহ এর কাছে জানতে চাইলে তিনি জানান আমি বিষয়টি জানতে পেরেছি আমাদের প্রশাসনের লোকদের ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এব্যাপারে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা সরেজমিনে অভিযান পরিচালনা করি সেখানে এখন একটি ও তাবুনেই সব পন্ড করে দেওয়া হয়েছে।###
Author: desk
-

সুনামগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতার মাঠে চলে রাতভর জুয়া খেলার আসর
-

মুন্সীগঞ্জে গণমুক্তির ৫০ বছর পূর্তি উদযাপন
মোঃলিটন মাহমুদ,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে কেককেটে ও আলোচনা সভার মধ্যেদিয়ে দৈনিক গণমুক্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের চারণ সাংবাদিক শফিউদ্দিন আহম্মেদ মিলানায়তে কেক কেটে ও আলোচনা সভার মধ্যে দিয়ে পত্রিকাটির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। জাতীয়
দৈনিক গণমুক্তির পত্রিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি রুবেল মাদবরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় দৈনিক রজত রেখা পত্রিকার প্রকাশক হাজী মোঃ আফসার উদ্দিন ভূইযা,
প্রেসক্লাব সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, মাই টিভি মুন্সীগঞ্জ প্রতিনিধি শেখ মোঃ রতন, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক নাদিম হোসাইন, মোহনা টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সুজন,
এন টিভি মুন্সীগঞ্জ প্রতিনিধি মোঃ মইনউদ্দিন সুমন, সাহিত্য সাংস্কৃতির সম্পাদক মোঃ সুমন ইসলাম, সাংবাদিক মোঃ জাফর মিয়া, গ্লোবাল টিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি মোঃ হাসান জুয়েল, যমুনা টিভি মুন্সীগঞ্জ প্রতিনিধি মোঃ আরাফাত রায়হান শাকিব, চ্যানেল ২৪ মুন্সীগঞ্জ প্রতিনিধি শুভ ঘোষ, জাতীয় দৈনিক গণমুক্তি শ্রীনগর উপজেলা প্রতিনিধি মোঃ শহিদ শেখ,আমার বিক্রমপুর প্রধান প্রতিবেদক মোঃ সিহাব আহাম্মেদ, চ্যানেল ২৪ ফটো সাংবাদিক মোঃ আমির হোসেন, আমার বিক্রমপু পত্রিকার সদর প্রতিনিধি মোঃ শাকিব আহাম্মেদ বাপ্পী, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। -

ঠাকুরগাঁও-৩ আসনে পীরগঞ্জ-রানীশনকৈল তৃনমূল পর্যায়ে গণজোয়ারে গোপাল চন্দ্র রায়ের একতারা মার্কা
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।ঠাকুরগাঁও-৩ আসনে আসন্ন উপনির্বাচনে ইভিএম ভোটিং ব্যালটে গোপাল চন্দ্র রায়ের একতারা প্রতীক সবার উপরে সর্ব প্রথম-গণজোয়ার বিভিন্ন তথ্য সূত্রে অনুসন্ধানে জানা যায়,অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় তৃণমূল পর্যায়ে জনগণের ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।ভোটের মাঠে ব্যাপক উত্তাল তরঙ্গের ঢেউ উঠেছে একতারা মার্কায়।
প্রচারণায় এগিয়ে গনজোয়ারে একতারা মার্কা এমপি পদপ্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় ব্যাপক গনজোয়ার ভোটের মাঠে সক্রিয় অবস্থান গোপাল সমর্থক কর্মী ও ভোটাররা।এ উপনির্বাচন নিয়ে ঠাকুরগাঁও-৩ আসনের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে পর্যবেক্ষন করে জানা যায় যে, ডিএন ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে ভোটের মাঠে গণজোয়ারে আছেন।এ নিয়ে ২৬শে জানুয়ারী পীরগঞ্জ উপজেলার ১নং ভোমারদহ ইউনিয়নের জনগাঁও, তরলা,বিষ্ণুপুর,রাধিকাপুর।
২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের ভামদা,রামদিবপুর,অকাশিল,গরুরা,কোষাডাঙ্গী পাড়া,রাঘবপুর।৩নং খনগাঁও ইউনিয়নের শিমুলবাড়ী,বনবাড়ী,চাঁদপুর,আরাজী উজ্জ্বলকোঠা, কালিয়াগঞ্জ,ঘিডোব,
হবিপুর,খনগাঁও,বিশ্বাসপুর।৫নং সৈয়দপুর ইউনিয়নের ডুংডুংগিরহাট,কোঠাপাড়া,ঝলঝলী,বসন্তপুর,
পোড়াপুকুর,শিবপুর,কালপীর,নিয়ামতপুর,ভাদুয়া,কোষাবিলপাড়া,ইনুয়া,ভুর্বুশীকালী,ভাবনগঞ্জ।
৬নং পীরগঞ্জ ইউনিয়নের চাপোড়,মসলন্দপুর,ভেলাতৈড়,পয়েন্ধা,বিশমাইল,নারায়ণপুর,গড়গাঁও,দূর্গাপুর।
৭নং হাজীপুর ইউনিয়নের সাটিয়া,সিংগারোল,ভেবড়া,খটসিংগা,দিহানগর,শাশোহর,ধরোবাড়ী,সিন্দাগড়,গোহালডাঙ্গী,রাতন,লক্ষীপুর,আলশিয়া,কৃষ্টপুর,পটুয়াপাড়া,হাজীপুর।
৯নং সেনগাঁও ইউনিয়নের কানাড়ী গোসাঁইপুর,চন্ডীপির,নোহালী,আগ্রাগরিনাবাড়ী,হরসূয়া,বনডাঙ্গা,ফাটারহাট,বেলদহী,বেলসূয়া,ফকিরগঞ্জ,বেলসূয়া,দস্তমপুর,সিন্দর্না,গোদাগারী, বাসন্ডী।
১০ নং জাবরহাট ইউনিয়নের মাটিয়ানী,বৃদ্ধিগাঁও,চন্দোরিয়া,গিলাবাড়ী,মালঞ্চ,গোলন্দগা,কলিযুগ,সেত্রাপাড়।
১১নং বৈরচুনা ইউনিয়নের পতিলা বিল,ইন্দ্রইল,দোপাইল,রামনা চান্দোহর,ঝাপেরতৈল,এবং রানীশংকৈল উপজেলার।
৬নং লেহেম্বা ইউনিয়নের কোচল,লেহেম্বা,বিরাশি,সিং পাড়া,ভবানীপুর,পকম্বা,গোগর।
৫নং বাচোর ইউনিয়নের কাতিহার মাধবপুর,গুয়াগা,বাজেবাক্সা,ভাংবাড়ী,শ্যামপুর রাঘবপুর।
১নংরাতোর ইউনিয়নের বাংলাগড়,আরাজী গোপীনাথপুর,বাবুরিয়া,কমুরুয়া,মালিভিটা,প্রয়াগপুর,ধামের হাট ভেদালী,
নেকমরদ ইউনিয়নেরআলশিয়া গোরকই নেকমরদ নারয়ানপুর,কুমোরগঞ্জ,কননাইট।নন্দোয়ার ইউনিয়নের ঘুঘুডারা,বলিদারা,রামপুর,নন্দুয়ার,৩নং হোসেন গাঁও ইউনিয়নের বারঘরিয়া,কেউটান,উত্তর গাঁও,সিদলী,নাউতনগর,এবং পীরগঞ্জ ও রানীশংকৈল পৌরসভা এলাকায় খোঁজ খবর নিয়ে বিভিন্ন জনগণের সাথে আলোচনা সূত্রে ৬ প্রার্থীর মধ্যে প্রচার প্রচারণায় ভোটের মাঠে সক্রিয় অবস্থানে রয়েছেন একতারা মার্কার প্রার্থীর গণজোয়ারে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ে।বর্তমানে একতারা সুর ব্যাপক গণজোয়ার
ঠাকুরগাঁও-৩ আসনে আসন্ন উপনির্বাচনে অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় একতারা প্রতীক ইভিএম ভোটিং ব্যালটে সবার উপরে সর্ব প্রথমেই রয়েছে নামের আদ্যাক্ষর অনুসারে ৬ জন এমপি পদপ্রার্থীর মধ্যে গোপাল চন্দ্র রায়ের একতারা প্রতীক।এ নিয়ে ঠাকুরগাঁও-৩ আসনে গোপাল চন্দ্র রায়ের একতারা প্রতীক নিয়ে ব্যাপক আলোচনায় পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ১৬ টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম গঞ্জে ভোটের মাঠে উত্তাল তরঙ্গের ঢেউ উঠেছে গোপাল চন্দ্র রায়ের একতারা মার্কায়।
এবিষয়ে এমপি পদপ্রার্থী গোপাল চন্দ্র রায়ের একতারা প্রতীক ভোটার সমর্থক গন বিভিন্ন এলাকায় গন সংযোগ তুমুল ভাবে চালিয়ে যাচ্ছেন।এ বিষয়ে ডিএন ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়ের সাথে সাংবাদিক গীতি গমন চন্দ্র রায়ের কথা হলে তিনি জানান।জনগণ ও ভোটাররা শান্তি শৃঙ্খলার মধ্যে সুষ্ঠু ভাবে ভোট দিতে পারলে আমি নিশ্চিত একতারা মার্কায় জয়ী হবো। -

বানারীপাড়ায় বিট পুলিশ কমিউনিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদক।। সোমবার ৩০ জানুয়ারী সকাল ১০ টায় উপজেলা সদর বাইশ ইউপি মিলনায়তনে বেসরকারী সংস্থা নাগরিক উদ্যোগ এর আয়োজনে “প্রকল্প কার্যক্রম বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধি, বিট পুলিশ এবং কমিউনিটি পুলিশের” সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ঘরামী, বিশেষ অতিথি ছিলেন এ এস আই মোঃ ওসমান গনি, এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম, সভাপতিত্ব করেন ইউপি সচিব মোঃ শাখাওয়াত হোসেন। বক্তৃতা করেন, নারীনেত্রী ও নারী ইউপি সদস্য সন্ধ্যা রাণী সরকার, নাগরিক উদ্যোগের কর্মী পরিতোষ এর সঞ্চালনায় প্রকল্পের পরিচিতি বিষয়ে আলোচনা করেন সংস্থার এরিয়া অফিসার মোঃ মহাসিন মিয়া। উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম সরদার, সদস্য মামুন মল্লিকা, শফিকুল ইসলা সুমন প্রমূখ# -

সুজানগরে ১৭ কোটি টাকায় রাস্তা সংস্কার কাজে নিম্নমানের ইটের ব্যবহার
এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃ পাবনার সুজানগর-চিনাখড়া সংযোগ সড়কের পোড়াডাঙ্গা হতে খাঁপাড়া এবং সুজানগর-আতাইকুলা সংযোগ সড়কের সুজানগর পৌর শহরের জিরো পয়েন্ট মোড় হতে তাঁতিবন্দ রেল স্টেশন পর্যন্ত ১৭ কোটি টাকা বরাদ্দে ৬ কিলোমিটার রাস্তার উন্নয়নকাজে কাজে নি¤œœ মানের পুরাতন ইট ব্যবহারের অভিযোগ উঠেছে কার্যাদেশ পাওয়া সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাস্তার এ সংস্কারকাজে এক নম্বর ইট ব্যবহারের কথা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে নি¤œমানের পুরাতন ইট দিয়ে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় এলাকার বাসিন্দারা জানান, জেলার সড়ক ও জনপথ বিভাগের আওতাভুক্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে বড়-বড় গর্ত আর খানা খন্দের সৃষ্টি হওয়ায় চলাচলের জন্য একেবারেই অনুপোযোগী হয়ে পড়েছিল। এর ফলে দুর্ভোগের শিকার হতে হয় এ সড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষদের। ফলে দুর্ঘটনা ঘটার পাশাপাশি যানবাহনসহ জনসাধারণের চলাচল করতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ রাস্তার সংস্কার কাজ শুরু করে। কিন্তু এভাবে নি¤œমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার কাজ হলে অচিরেই আবারো ভোগান্তি বাড়বে বলে জানান তাঁরা। সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার দুইপাশে এজিং-এ ব্যবহার করা হচ্ছে নি¤œমানের পুরাতন ইট। এবং রাস্তার কাজে ব্যবহারের জন্য স্তুপ করে রাখা হয়েছে আরো অনেক নি¤œ মানের ইট। এ সময় স্থানীয় কামারদুলিয়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক ও আনছার হোসেন অভিযোগ করেন, রাস্তার কাজে ব্যবহার করা ইটগুলো পোড়ামাটির চেয়েও নরম। সামান্য আঘাত পেলেই ভেঙ্গে যায়। রাস্তার সংস্কারকাজে এভাবে প্রকাশ্যে নি¤œ মানের ইটের ব্যবহার হলেও যেন দেখার কেউ নেই। এমনকি রাস্তার কাজ তদারকির দায়িত্বে থাকা সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কারো কাজের সময় দেখা না মেলায় এ সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাসুদ হাইট্রেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার রিয়াজ মাসুদ রাস্তার সংস্কার কাজে কিছু জায়গায় পুরাতন ইট ব্যবহারের কথা স্বীকার এ প্রতিনিধিকে জানান,অভিযোগ উঠায় আর এ ধরণের ইট ব্যবহার করা হবেনা।এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের পাবনার নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ(চ:দা:) সোমবার জানান, প্রায় ১৭ কোটি টাকা বরাদ্দে কার্যাদেশ পাওয়া মাসুদ হাইট্রেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার এ সংস্কার কাজ শুরু করেছে। তবে নি¤œমানের ইট দিয়ে রাস্তার সংস্কারকাজ করার কোন সুযোগ নেই। বিষয়টি জরুরী ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করে কাজে অনিয়ম পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি। -

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ-দোয়া অনুষ্ঠিত
হেলাল শেখঃ ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার ৪নং ‘ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শামীম আহম্মেদ সুমন ভুঁইয়ার দায়িত্ব গ্রহণ-দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জনাব ডাঃ এনামুর রহমান এমপি ঢাকা-১৯, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল আলম রাজিব। এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল করিম ভুঁইয়া, সাবেক চেয়ারম্যান ইয়ারপুর ইউনিয়ন পরিষদ।
সোমবার (৩০ জানুয়ারি ২০২৩ইং সকাল ১০টায় ঢাকা জেলার সাভার উপজেলাধীন ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানটি স ালনা করেন ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী ছাফর শেখ, প্রধান অতিথি’র বক্তব্য দেন জনাব ডাঃ মোঃ এনামুর রহমান, এমপি- মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জনাব মঞ্জুরুল আলম রাজিব চেয়ারম্যান, সাভার উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক সাভার উপজেলা আওয়ামীলীগ। জনাব শামীম আহম্মেদ সুমন ভুঁইয়া নবনির্বাচিতচেয়ারম্যান-ইয়ারপুর ইউনিয়ন পরিষদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক আশুলিয়া থানা আওয়ামীলীগ।
এ সময় শামীম আহমেদ সুমন ভুঁইয়াকে বিভিন্ন দিক নির্দেশনা দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি ঢাকা-১৯, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব সাহেব। এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের উপদেষ্টা হাজী জমত আলী দেওয়ানসহ সাভার উপজেলা আওয়ামীলীগ, আশুলিয়া থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগসহ দলীয় নেতৃবৃন্দ ও হাজার হাজার জনগণ। দুপুরের খাবারের আয়োজন করেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ও সংশ্লিষ্টরা। -

নাচোলে নৌকার প্রতীকের শেষ প্রচার প্রচারণা
মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে পহেলা ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে নৌকার প্রতীকের বিজয়ের লক্ষ্যে শেষ প্রচার প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে নাচোল সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কেসবা দাখিল মাদরাসায় এ প্রচার প্রচারণা অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহেব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত)
সভাপতি আবুল হোসেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক নির্বাচন অফিসার রোকাব আলী দেওয়ান, বিশিষ্ট সমাজসেবী হাবিবুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উক্ত ওয়ার্ড আওয়ামী সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন।
উপস্থিত এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অংঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ। -

নড়াইলে প্রেমের ফাঁদে ফেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বিয়ে স্ত্রীর মর্যাদা চাওয়ায় নির্যাতনের শিকার, থানায় মামলা
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দিয়ে উল্টো স্ত্রীকে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতনকারী ৪জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে নির্যাতনের শিকার শাপলা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মামলার এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার ইতনা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে শাপলা খানম ঢাকা বি,ইউ,বি,টি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী। গত বছরের মে মাসে ওই শিক্ষার্থী থ্রি-পিচ কেনার জন্য পরিবারের লোকজনের সাথে লোহাগড়া বাজারের সরদার ক্লথ ষ্টোরে যান। ওই দোকানি উপজেলার মদিনা পাড়ার আমির হোসেনের ছেলে রায়হান কৌশলে শিক্ষার্থীর মোবাইল নম্বর সংগ্রহ করে। পরে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ফুসলিয়ে ও প্রলোভন দিয়ে ফরিদপুর,যশোর,নড়াইল,মদিনাপাড়াস্থ বাড়িসহ লোহাগড়ার একাধিক নিকট আত্মীয়ের বাড়িতে নিয়ে একান্তে সময়ও কাটান। এক পর্যায়ে গত ২৩ নভেম্বর ২০২২ ইং তারিখে লোহাগড়া মদিনাপাড়ার আমীর হোসেনের ছেলে রায়হানের সম্মতিতে রেজিষ্ট্রি কাবীনমুলে বিয়ে হয়। বিয়ের পর শুরু হয় রায়হানের প্রতারনা। এক পর্যায়ে রায়হান তার বাড়িতে তুলে নিতে অভিভাবকদের বোঝানোর জন্য ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করে। শাপলা ও তার পরিবার উক্ত টাকা দিতে না পারায় রায়হান শাপলার সাথে খারাপ আচরণসহ যোগাযোগ ও আসা-যাওয়া বন্দ করে দেয়। বাধ্য হয়ে শাপলা খানম গত ১৮ জানুয়ারী মা-দোলেনা বেগমসহ কয়েকজনকে সাথে নিয়ে স্বামী রায়হানের মদিনাপাড়ার বাড়িতে যায়। তখন রায়হান ও তার ভাই রিফাত পিতা আমীর হোসেন পরিবারের লোকজন এক পর্যায়ে যৌতুকের জন্য শাপলাসহ তার সংগীয়দের মারপিট করে। আসামী রিফাত রায়হান ও রুকাইয়া জান্নাত শাপলা খানমের চুলের মুঠি ধরে এবং লাঠি দিয়ে শরীরের তলপেটসহ বিভিন্ন জায়গায় মারপিট করে গুরুত্বর জখম করে। মুমূর্ষ অবস্থায় শাপলা খানমকে তার সংগীয়সহ স্থানীয় লোকজন উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় গত ২৫ জানুয়ারী শাপলা খানম বাদী হয়ে ৪ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করে। মামলা নম্বর ১৫।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।
-

মধুপুরে মুক্তিযোদ্ধা ও কৃতি শিক্ষার্থীদের সংর্ধ্বনা প্রদান
হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
টাঙ্গাইলের মধুপুরের চাপড়ী বহুমূখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে সহ শিক্ষাক্রম উৎসবের সমাপনী দিনে বীর মুক্তিযোদ্ধা, প্রতিষ্ঠাতা ও কৃতি শিক্ষার্থীদের সংর্ধ্বনা দেওয়া হয়েছে।সোমবার(৩০জানুয়ারী২৩)ইং দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুল ইসলাম সবুজের স ালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট ইয়াকুব আলী।
এসময় প্রধান অতিথি’র বক্তব্যে রাখেন-মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন। বিশেষ অতিথি’র বক্তব্যে রাখেন- মধুপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির আহমেদ শরীফ, ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, চাপড়ী হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কদ্দুস,ইউপি সদস্য সোহেল রানা, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, মধুপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব লাল মিয়া, যুগ্ম আহবায়ক শেখ সোহরাব, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মধুপুর পৌর শাখার আহবায়ক সালমা আক্তার সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদেরকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডান্ডের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
-

সিরাজদিখানে আইএফআইসি ব্যাংকের ৩টি উপ-শাখায় প্রতিবেশী উৎস অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নানান আয়োজনে আনন্দ উৎসব মুখর পরিবেশে আইএফআইসি ব্যাংক এর আগানগর শাখার অধিনে ৩টি উপ-শাখায় প্রতিবেশী উৎস অনুষ্ঠিত হয়েছে।
নকশী পিঠা কুসুমগুলি, শাপলা পিঠা, পোয়া কুলি, পাটিসাপটা, বাতাসা, চিড়ার মোয়া, মুড়ির মোয়া, তিলের খাজা সহ হরেকরকমের পিঠা উপস্থাপন করা হয়।
দিনব্যাপী উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা ইস্টার্ন রোডের ভান্ডারী সুপার মার্কেটের দ্বিতীয় তলায়,বালুচর বাজার,ইছাপুরা বাজার,
আইএফআইসি ব্যাংক এর উপ-শাখায় পিঠা উৎস অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন আগানগর ব্রাঞ্চের ম্যানেজার এস,এম সাকির ইমরান,
স্থানীয় ব্যবসায়ী বৃন্দ ও আইএফআইসি ব্যাংক নিমতলা বাজার, ইছাপুরা বাজার, বালুচর বাজার, নিমতলা উপ শাখার অফিসারগন।