Author: desk

  • রাজধানী যাত্রাবাড়ী থেকে ২০ কেজি গাঁজা ও পিকআপসহ দুইজন গ্রেফতার

    রাজধানী যাত্রাবাড়ী থেকে ২০ কেজি গাঁজা ও পিকআপসহ দুইজন গ্রেফতার

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-উত্তরা বিভাগ।

    গ্রেফতারকৃতদের নাম- মোঃ ইব্রাহীম ও মোঃ রাসেল শেখ। এসময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    রবিবার (২৯ জানুয়ারি ২০২৩ খ্রি.) রাত ৯:১০ টায় যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিম।

    গোয়েন্দা উত্তরা-বিভাগের বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল আলম মুজাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে যাত্রাবাড়ী থানার পশ্চিম যাত্রাবাড়ী দয়াগঞ্জ নতুন সড়ক মদিনা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে একটি পিকআপ ও গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থেকে পিকআপ যোগে গাঁজা সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ী হয়ে ফরিদপুর ভাঙ্গা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিল ।

    গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

  • আশুলিয়ায় মহাশ্মশান ঘাটে ৫দিন ব্যাপী শান্তিপূর্ণভাবে কীর্তন অনুষ্ঠিত

    আশুলিয়ায় মহাশ্মশান ঘাটে ৫দিন ব্যাপী শান্তিপূর্ণভাবে কীর্তন অনুষ্ঠিত

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার টংগাবাড়ি মহাশ্মশান ঘাটে ৫দিন ব্যাপী শান্তিপূর্ণভাবে কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মুসলিম রাষ্ট্র-বাংলাদেশে হিন্দু ধর্মের মানুষগুলো শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করছেন, এর জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন হিন্দু ধর্মের লোকজন।
    সোমবার (৩০ জানুয়ারি ২০২৩ইং) সন্ধ্যা ৬ টায় আশুলিয়ার মহাশ্মশান ঘাটের কীর্তন কমিটির সভাপতি শ্রৗ আশুতস চন্দ্র মন্ডলের কাছে এ অনুষ্ঠানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৫দিন ব্যাপী কীর্তন অনুষ্ঠান চলছে, কোনো সমস্যা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের অনুষ্ঠানে সরকারসহ মুসলিম ধর্মের অনেকেই সহযোগিতা করেছেন, আমাদের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে চলেছে, সোমবার দিবাগত রাত ভোর ৫টায় এ অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হবে।
    আশুলিয়া মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক শ্রী সুনিল ঘোষ বলেন, আমাদের এই মহাশ্মশানের সংস্কার করতে হবে, সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা পেলে ভালো হতো। তিনি আরও বলেন, আশুলিয়াবাসী সবাই খুব ভালো, আমাদের নারী পুরুষ সবাই মিলিতভাবে কীর্তন করছি আমাদের কোনো সমস্যা হয়নি। আজ ৫দিন হচ্ছে আমাদের কীর্তন অনুষ্ঠান চলছে, ৩০ জানুয়ারি রাত্রী ভোর ৫টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। তিনি আরও বলেন, আমাদের অনুষ্ঠানে বিশেষ ভাবে খাবারের আয়োজন করা হয়েছে, যে কেউ এই খাবার খেতে পারবেন, আমাদের কোনো সমস্যা নেই। সোমবার দিবাগত রাত-ভোর ৫টায় সমাপ্ত করা হবে এই অনুষ্ঠান।

  • পুঠিয়ার বানেশ্বরে কাপড় ব্যবসায়ীর উপর হামলা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ

    পুঠিয়ার বানেশ্বরে কাপড় ব্যবসায়ীর উপর হামলা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ

    পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ

    পুঠিয়ার বানেশ্বরে এক কাপড় ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ করছে কাপড় ব্যবসায়ীরা। সোমবার সকাল সাড়ে ১২ টার সময় উপজেলার বানেশ্বর হাটের নিউ সুপার মার্কেটের রাজু সুজন ক্লথ স্টোরে এ হামলার ঘটনাটি ঘটে। এতে ৪ জন আহত হয়। আহতরা হলো, সুজন ক্লথ স্টোরের সুজন (৩০) ও রাজু (২৮), বিসমিল্লাহ বস্ত্রালয়ের কাওছার (৩৫) ও মাসুম (৩২)। আহতদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। জানাগেছে, বানেশ্বর নিউ সুপার মার্কেটের রাজু সুজন ক্লথ স্টোরের মালিক প্রায় দেড় মাস পূর্বে ফেরী কাপড় ব্যবসায়ী বানেশ্বর গরু হাটার এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে ভারতীয় কাপড় ক্রয় করে। সেই কাপড়ের মধ্যে একটি কাপড় ক্রটিপূর্ণ হওয়ায় কাপড়টি পরিবর্তন করা নিয়ে দুই পক্ষের মধ্যে গত কয়েক দিন আগে তর্কবিতর্কের ঘটনা ঘটে। সোমবার দুপুর ১২টার সময় ৫ থেকে ৬ জন একটি হকিস্টিক, স্ট্যাম্প ও লাঠিসোটা নিয়ে অতর্কিত রাজু ও সুজনের উপর হামলা চালায়। এসময় তাদের চিৎকারে বিসমিল্লাহ্ ক্লথ স্টোরের কাওছার ও মাসুম এগিয়ে এলে তাদের উপর হামলা চালানো হয়। পরে আশেপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে নিউ সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ীসহ সকল দোকানদারেরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ শুরু করে। বানেশ্বর গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি আবু শাহিন বিষয়টি নিশ্চিত করে জানান, কাপড় ব্যবসায়ী সমিতি, গার্মেন্টস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জরুরী সভা করে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল বারী বলেন, থানায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ কর্মকর্তা জানান।#

    মাজেদুর রহমান( মাজদার)
    পুঠিয়া রাজশাহী

  • মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৯ আ”লীগ ৫ ও স্বতন্ত্র ১ পদে বিজয়ী

    মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৯ আ”লীগ ৫ ও স্বতন্ত্র ১ পদে বিজয়ী

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৩-২৪ইং সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। ৩৪২জন ভোটারের মধ্যে ৩৪১ জন ভোট প্রদান করেন। ভোট গননা শেষে রাত ১১টার দিকে নির্বাচনী চূড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়। এতে আওয়ামী লীগ ৫টি পদ বিএনপি ৯টি পদ ও স্বতন্ত্র প্রার্থী এক পদে জয়লাভ করেছেন।

    সভাপতি  পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট  মো. জাকারিয়া মোল্লা (বিএনপি)  ও সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ আলম (স্বতন্ত্র) । এছাড়াও সহ-সভাপতি পদে অ্যাডভোকেট খান মোহাম্মদ খলিলুল্লাহ জসিম(আ’লীগ), অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম মানিক (আ’লীগ), সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আকলিমা আক্তার সুপ্তি(বিএনপি),

    কোষাধক্ষ্য অ্যাডভোকেট হযরত আলী (আ’লীগ), লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট মমিনুল হক চৌধুরী (বিএনপি), দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন সুজন (বিএনপি), সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফা (বিএনপি), মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অনন্যা ইসলাম (বিএনপি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট গাজী শাহরিয়ার রকি (আ’লীগ)।

    কার্যকরী সদস্যদের মধ্যে প্রথম হয়েছেন অ্যাডভোকেট মো. নূর হোসেন (বিএনপি), দ্বিতীয় হয়েছেন অ্যাডভোকেট সাইফুল বিন আলী সাগর (বিএনপি), তৃতীয় হয়েছেন অ্যাডভোকেট মাহাবুব ঢালী (বিএনপি), চতুর্থ হয়েছেন অ্যাডভোকেট ফয়সাল আহাম্মেদ  প্রিন্স (আ’লীগ) বিজয়ী হয়েছেন।

    আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট নাছিমা আক্তার। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, অ্যাডভোকেট হান্নান জুয়েল, অ্যাডভোকেট জাকারিয়া ইসলাম কাঞ্চন, অ্যাডভোকেট হোসেন আলী, অ্যাডভোকেট আখতারুজ্জামান আবুল।

  • আগৈলঝাড়ায় বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচী উদ্বুদ্ধকরণ অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচী উদ্বুদ্ধকরণ অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় ষ্টেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং ষ্কিলস অ্যামাং সেকেন্ডারি ষ্টুডেন্টস ষ্কিম সেকেন্ডোরি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্ৰাম অনুষ্ঠিত।মাধ্যেমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষক উদ্ধুদ্ধকরন ও পরিচিতি কর্মশালায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন , SEDP স্কীম কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার প্রানকুমার ঘটক,টিম ম্যানেজার বিশ্বসাহিত্য শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম প্রমুখ ।

  • বিএনপি নেতা শিমুল বিশ্বাস ও সালাউদ্দিন টুকুর জামিন

    বিএনপি নেতা শিমুল বিশ্বাস ও সালাউদ্দিন টুকুর জামিন

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মামলায় দলটির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

    সোমবার (৩০ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ শিমুল বিশ্বাসকে জামিন দেন। অন্যদিকে বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ সালাউদ্দিন টুকুকে জামিনের আদেশ দেন।

    আদালতে শিমুল বিশ্বাসের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। এছাড়া টুকুর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও জহিরুল ইসলাম সুমন।

    এই জামিন আদেশের ফলে শিমুল বিশ্বাস ও টুকুর মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।

    গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর পুলিশের ওপর হামলা, হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগে ৮ ডিসেম্বর পল্টন থানায় মামলায় করে পুলিশ।

  • মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

    মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

    মোঃ রাসেল সরকার//
    সরকারের অত্যাচারের কারণে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আপনারা (আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার) পালানোর রাস্তা খুঁজে পাবেন না।

    সোমবার (৩০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধার এবং ১০ দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচির আয়োজন করা হয়।

    ফখরুল বলেন, রাজশাহীর জনসভায় দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন আওয়ামী লীগ নাকি পালায় না। ১/১১ তে গ্রেফতার হওয়ার পর কারা কারা পালিয়েছিল তা সবাই জানে। কিন্তু ওই সময় পালাননি একজন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

    তিনি বলেন, খালেদা জিয়া তখন পরিষ্কারভাবে বলেছিলেন, ‘বিদেশে আমার কোনো জায়গা নেই। এ দেশ আমার, এ দেশের মাটি আমার, আমি এ দেশ ছেড়ে কোথাও যাব না। এখানে আমার জন্ম, এখানেই আমি মরব’। সুতরাং এসব কথা বলে লাভ নেই। কে কোথায় পালায়, কবে পালায়, কেমন করে পালায়—দেশের মানুষ সবই জানে।’

    ‘এজন্য আমরা এই কথাটা বলছি, এখনও সময় আছে, আপনারা যে ১৪-১৫ বছর ধরে দেশের মানুষের ওপর অত্যাচার করেছেন, সেই অত্যাচারে এখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আপনারা পালানোর রাস্তা খুঁজে পাবেন না। এখনো সময় আছে, ১০ দফা দাবি মেনে নিয়ে মানে মানে পদত্যাগ করুন,’ বলেন ফখরুল।

    এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব- পালাবেন কোন দিকে। একটা কবিতা আছে- ‘কোন দিকে পালাবে তুমি। কোনো দিকে পালাবার পথ নাই। উত্তরে উত্তর পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর। কোন দিকে পালাবে তুমি।’

    সব পণ্যের মূল্য বাড়িয়ে মানুষের পকেট কেটে সেই টাকা বিদেশে পাচার করা হচ্ছে মন্তব্য করে ফখরুল বলেন, ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবে বলেছিল তারা, এখন কত টাকায় চাল খাচ্ছেন আপনারা? ডালের দাম কত? লবণের দাম কত? বহুগুণ বেড়ে গেছে। এই পুরান ঢাকায় গ্যাস নেই। শুধু পুরান ঢাকা নয়, গোটা বাংলাদেশে এখন গ্যাস নেই। ওরা গ্যাসও খেয়ে ফেলেছে। আবার গ্যাসের দাম বাড়িয়েছে, বিদ্যুতের দাম বাড়িয়েছে। প্রত্যেকটি পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে। জনগণের পকেট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। আর সেই টাকা তারা বিদেশে পাচার করছে।

    ‘আওয়ামী লীগ এখন প্রহর গুনছে, তাদের পায়ের নিচের মাটি সরে গেছে। প্রতিদিন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তারা,’ যোগ করেন ফখরুল।

    সংক্ষিপ্ত সমাবেশ শেষে ‍জুরাইন রেলগেট পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পদযাত্রায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

    এ ছাড়া আগামীকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) গাবতলী থেকে মিরপুর-১০, বুধবার মুগদা থেকে মালিবাগে পদযাত্রার মধ্যদিয়ে শেষ হবে চারদিনের এ কর্মসূচি। ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশে ব্যাপক শোডাউনই উদ্দেশে এ কর্মসূচি বলে জানান বিএনপি নেতাকর্মীরা।

    এর আগে শনিবার (২৮ জানুয়ারি) শাহজাদপুর থেকে আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

    গত ২৬ জানুয়ারি সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • গোপালগঞ্জ অজ্ঞাত ব্যক্তির মরদেহ  উদ্ধার

    গোপালগঞ্জ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

    স্টাফরিপোর্টার, গোপালগঞ্জ :

    গোপালগঞ্জে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার সাতপাড় দক্ষিণপাড়া গ্রামের বিজয় বসু’র পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

    গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাতপাড় দক্ষিণপাড়া গ্রামের বিজয় বসু’র পুকুরে ওই অজ্ঞত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা আনুমানিক ৫-৭ দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে যায়। লাশের গলায় দড়ি দিয়ে ইট বাঁধা রয়েছে। হত্যার রহস্য উদঘাটন করাসহ আসামি গ্রেফতারের চেষ্টা করা হবে।

  • রাজধানীর খিলগাঁও ট্রাকের ধাক্কায় নিহত ১ 

    রাজধানীর খিলগাঁও ট্রাকের ধাক্কায় নিহত ১ 

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের নিচে ট্রাকের ধাক্কায় মহসিন রেজা (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী মারা গেছেন। 

    রোববার (২৯ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

    খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক ভুইয়া বলেন, শনিবার দিবাগত রাতে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় তেলের ড্রাম বনহনকারী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাতে তার মৃত্যু হয়। 
    মহসিন রেজার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। খিলগাঁও গোড়ানে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

    নয়া পল্টনে একটি চাইনিজ রেন্টুরেন্টে সিনিয়র গ্রুপ ক্যাপ্টেন হিসেবে চাকরি করতেন মহসিন।

  • নাগেশ্বরীতে কর্মচারী নিয়োগে অর্থ বাণিজ্যের অভিযোগ

    নাগেশ্বরীতে কর্মচারী নিয়োগে অর্থ বাণিজ্যের অভিযোগ

    এম এস সাগর,

    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর আদর্শ দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে তিন পদে ২৪লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে খোদ স্কুলের প্রধান শিক্ষক আব্বাছ আলী ও ম্যানেজিং কমিটির সভাপতি বদিয়ার রহমানের বিরুদ্ধে। এমন কি ঘুষ নেয়ার কথাও অকপটে স্বীকারও করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি বদিয়ার রহমান।

    সরেজমিনে গিয়ে জানা গেছে, কোন ধরণের নিয়ম-নীতি তোয়াক্কা না সম্প্রতি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর আদর্শ দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে তিন জন চতুর্থ শ্রেণির কর্মচারী কে নিয়োগ দেয়া হয়েছে। সে সময় দক্ষ ও যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অযোগ্যদের নিয়োগ দেয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে। এমন কি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে ম্যানেজিং কমিটির সদস্য পরামর্শ দেয়ার পরেও অতি গোপনে সভাপতি ও প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন করেন। ম্যানেজিং কমিটির সদস্যদের সাথে দ্বন্দ্বের জেরে প্রধান শিক্ষক দীর্ঘ এক মাস থেকে বিদ্যালয়ে আসেন না। গত ২৫জানুয়ারি বিকেলে প্রধান শিক্ষক আব্বাছ আলী ও তার ছেলে আরিফুল ইসলাম দলবল নিয়ে এসে স্কুলে তার কক্ষের তালা ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র লুটপাট করে নিয়ে যায় এবং একটি নতুন তালা দিয়ে চলে যান। অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের অবহেলায় গত বছর বার্ষিক পরিক্ষায় নবম শ্রেণির শিক্ষার্থী একজনও অংকে পাশ করতে পারে নাই।

    সন্তোষপুর আদর্শ দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বদিয়ার রহমান জানান, প্রধান শিক্ষক আব্বাছ আলী স্কুলে নিয়োগ-প্রাপ্তের পর থেকে তিনি বিদ্যালয়ে সঠিকভাবে উপস্থিত থাকেন না। বিদ্যালয়ে শিক্ষার মান অনেক খারাপ। প্রধান শিক্ষক অতি কৌশলে ম্যানেজিং কমিটির কাছ থেকে রেজিলেশন খাতা ও বিভিন্ন কাগজে স্বাক্ষর নিয়ে অতি গোপনে তিন জন কর্মচারী নিয়োগ দিয়ে ২৪লাখ টাকা হাতিয়ে নেয়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছি। ন্যায় বিচার প্রত্যাশা করছি।

    শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষকের অবহেলার কারণে আমরা সঠিক শিক্ষার আলো থেকে পিছিয়ে পরছি। বিদ্যালয়ে সঠিকভাবে পাঠদান হয়না। আমাদের পড়ালেখা ধ্বংস হচ্ছে।

    সহকারী প্রধান শিক্ষক শেখ মোঃ আবু সালেহ ও আরফান আলী বলেন, প্রধান শিক্ষক স্যার এক মাস থেকে স্কুলে আসেন না। তিনি গোপনে নিয়োগ দিয়েছেন বলে আমরা শুনেছি।

    অভিভাবকরা জানান, প্রধান শিক্ষক আব্বাছ আলী নিয়োগ-প্রাপ্তের পর থেকে বিদ্যালয়টি দুর্নীতির স্বর্গরাজ্যে পরিনিত হয়েছে। নীতিমালা বহির্ভূত করে অতি গোপনে চতুর্থ শ্রেণির কর্মচারী তিন জনকে নিয়োগ দিয়ে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়।

    স্থানীয় শফিকুল আলম বাবু বলেন, আমার ছেলে কে নৈশ্য প্রহরী পদে নিয়োগের জন্য ১০লাখ টাকার চুক্তিবদ্ধ হয়ে সাবেক সভাপতি মিজানুর রহমান মিজু ও সুজা মেম্বারের উপস্থিতিতে প্রধান শিক্ষক কে ৩লাখ টাকা দিয়েছি। আমার ছেলের চাকরি হয়নি।

    সদ্য নিয়োগপ্রাপ্ত আয়া ইসমত আরা বলেন, পরীক্ষার মাধ্যমে নিয়োগ পেয়েছি। আর কিছু বলতে পারবো না।

    সন্তোষপুর আদর্শ দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাছ আলীর পুত্র আরিফুল ইসলাম বলেন, আপোষ হয়েছে আবার আপোষ হওয়ার বাকিও নাই।

    দাতা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও ম্যানেজিং কমিটির শিক্ষক সদস্য মাসুদ রানা বলেন, প্রধান শিক্ষক আব্বাছ আলী স্কুলে কোন জাতীয় দিবস পালন করে না। গোপনে নিয়োগ দিয়ে অর্থ হাতিয়ে নিতে স্কুলে আসেন না। উধ্বতর্ন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

    উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম বলেন, অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।