Author: desk

  • ঝিনাইদহে জেলা যুবদলের মতবিনিময়  সভায় আজিজুল বারী হেলাল

    ঝিনাইদহে জেলা যুবদলের মতবিনিময় সভায় আজিজুল বারী হেলাল

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে ঝিনাইদহে জেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে শহরের এইচএসএস সড়কে জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এছাড়া অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড, এমএ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামন মনা, যুবদলের সভাপতি আহসান হাবিব রনকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি আজিজুল বারী হেলাল বলেন, দলের চেয়ে দেশ বড় আর দেশের স্বার্থে এই ফ্যাসিবাদী সরকারকে হঠিয়ে গনতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য আগামী দিনে সকলকে রাজপথে থেকে সংগ্রাম করতে হবে। তিনি আগামী ৪ ফেব্রæয়ারী খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সকলকে যোগদান করার আহবান জানান। মতবিনিময় শেষে বিএনপি’র নেতৃবৃন্দ শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে খুলনা সমাবেশে যোগদান ও ১০ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জন আটক

    মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জন আটক

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে আসা ও যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিজিবি। সোমবার বিকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশী ভারত ও ভারতে থেকে আসার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। সেসময় মাটিলা সীমান্তের বাশবাড়িয়া গ্রাম থেকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৯ জন ও মাটিলা গ্রামের মাঠ থেকে ভারতে থেকে বাংলাদেশ আসার অপরাধে ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বাড়ী খুলনা, বাগেরহাট, নড়াইল, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে।

  • বাগেরহাটের রামপালে কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ৪১ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

    বাগেরহাটের রামপালে কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ৪১ তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপাল উপজেলার কাদিরখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ৪১ তম বার্ষিক ক্রীড়া, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা পর্ষদ সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক হারুন অর রশিদ, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান শেখ নাসির উদ্দীন, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, পেড়িখালী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, রাজনগর ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, গাজী আক্তারুজ্জামান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল, শেখ মোহাম্মদ আলী, মাষ্টার আজম হোসেন প্রমুখ।

    কৃত্বি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ. খালেক বলেন, উন্নত জাতি গঠনে যেমন শিক্ষার প্রয়োজন তেমনি শরীর চর্চাও প্রয়োজন। সুস্থ জাতি গঠনে সাংস্কৃতি ও বিনোদন চর্চা করতে হবে।#

  • বাগেরহাটের রামপালে ৩টি সরকারি খাল দখল করে মাছ চাষ

    বাগেরহাটের রামপালে ৩টি সরকারি খাল দখল করে মাছ চাষ

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি|| বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় বাবুরহাট এলাকায় ৩টি সরকারি খাস খাল দখল করে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বাবুরহাট উজলকুড়ের অর্ধশতাধীক গ্রামবাসি বাগেরহাট জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন। দীর্ঘ ৭/৮ মাস গত হলেও আইনগত ব্যবস্থা গ্রহন না করায় হতাশা ব্যক্ত করেছেন ভুক্তভোগীরা। অভিযোগে জানাগেছে, গত ইংরেজী ৩০/০৫/২০২২ তারিখ ৫৩ জন জমির মালিক ও এলাকাবাসি বাগেরহাট জেলা প্রাশাসক বরাবর জলাবদ্ধতা নিরাসন ও ধান চাষের স্বার্থে উজলকুড় মৌজার ১নং খতিয়ানের ২০ ও ৬নং দাগের বাবুরাম খাল, ২নং দাগের দুলালা খাল, সিএস ১ খতিয়ানের ৯৬০, ৯৬৩ দাগের বিলের খাল সরকারি তফসিলভুক্ত খাল। ওই খালের জমির পরিমান প্রায় ১০ থেকে ১২ একর। উক্ত খালগুলো উপজেলার গাববুনিয়া (তেতুলিয়া) গ্রামের মৃত অলিয়ার রহমানের পুত্র আব্দুল মান্নানসহ আরও কয়েক জন দখলে নিয়ে বিভিন্ন লোকের কাছে লিজ দিয়েছেন। ভোলা নদীর সাথে সংযুক্ত খাল ৩টির গোড়ায় বাঁধ দিয়ে মাছ চাষ করার ফলে এলাকাবাসি চরম বিপাকে পড়েছেন। তারা বর্ষ মৌসুমে ব্যপক জলাবদ্ধতার শিকার হচ্ছেন। পানি সরবরাহ বন্ধ থাকায় আমন ও বোরো চাষ মারাত্মক ব্যহত হচ্ছে। জেলা প্রশাসক বরাবর আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক আজিজুল ইসলাম প্রতিবেদন চেয়ে উপজেলা ভূমি অফিসকে চিঠি দেন। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কামাল হোসেন ও গৌরম্ভা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা টিটুল মন্ডল সরেজমিন গিয়ে এলাকাবাসির সাথে কোন কথা না বলে মনগড়া প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে দেখা যায় উক্ত খাল জমাভুক্ত ও ব্যক্তি নামে বি.আর.এস খতিয়ানে রেকর্ড হয়েছে। বসত বাড়ি এবং বিদ্যুৎ সংয়োগ দেওয়া আছে ও ওই জমির উপর ২৯১ (আর) ২১-২২ নং একটি মিস ১৪৪ ধারা মামলা রয়েছে। এলাকাবাসির অভিযোগ ওই খালের উপর কোন বসতবাড়ি বা বিদ্যুতের সংযোগ নেই এবং চাঁদপুরের জনৈক কুমারেশ বিশ^াসের ১৪৪ ধারার কেস এর তথ্য দিয়ে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর অসত্য তথ্য প্রদান করা হয়েছে। সিএস, এসএ তে জনসাধারণের ব্যবহার্য্য খাল থাকলেও বিআরএস জরিপে সেটি রেকর্ড হয়েছে জনৈক শ্যমল সিংহ রায় এর নামে। ওই জমি তিনি আব্দুল মান্নানের কাছে বিক্রি করে দিয়েছেন। এ বিষয়ে শ্যমল সিংহ রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন ওই খালগুলি জমাভূক্ত খাল। ওই খালের উপর আমার চিরস্থায়ী নিষেধাজ্ঞার রায় রয়েছে (দেওয়ানী ১৪২/১৯৮৬)। তবে রায়ে ওই জমি কারও কাছে বন্দোবস্তো দিতে পারবেন না মর্মে দেখা যায়। এবিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি বিআরএস রেকর্ড পেয়েছি। বৈধভাবে আমি আব্দুল মান্নানের কাছে জমি বিক্রি করেছি।
    এ বিষয়ে আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন শ্যামল সিংহ রায়ের কাছ থেকে ক্রয়সূত্রে ওই জমির মালিক আমি। ওই জমি আমি অন্য মানুষের কাছে লিজ দিয়েছি তবে ক্রয়কৃত জামিতে কোন খাস খাল আছে কিনা তা আমি জানিনা। একটি কুচক্রিমহল আমার ব্যবসায়ীক সুনাম নষ্ট করার জন্য মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে।
    অভিযোগের বিষয়ে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, আমি পূণঃরায় সরজমিন গিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব। সরকারের স্বার্থ থাকলে বাগেরহাটের জিপি মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনে ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনাল এবং সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে খাল দখলমুক্ত করে সরকারের অনুকুলে নেওয়া হবে। এবিষয়ে কারও কোন গাফিলতি থাকলে সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #

  • নড়াইলে গোপন বৈঠকের সময় জামায়াতের ১১ নেতাকর্মী গ্রেফতার

    নড়াইলে গোপন বৈঠকের সময় জামায়াতের ১১ নেতাকর্মী গ্রেফতার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে গোপন বৈঠকের সময় নাশকতা মামলার ১১ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে নড়াইল পৌরসভার বিজয়পুর এলাকার হাসমত ফকিরের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
    নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহামুদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
    গ্রেফতাররা হলেন—সদর উপজেলার বিজয়পুর গ্রামের মৃত সিদ্দিক ফকিরের ছেলে হাসমত ফকির (৪২),মৃত মনসুর মোল্লার ছেলে আবদুল হান্নান (৫২), জাহাঙ্গীর আলমের ছেলে ফারুক মোল্লা (৫৩), মৃত মুনতাজ শেখের ছেলে মো. আলী আজম শেখ (৪৮), মহিউদ্দিন মোল্লার ছেলে আরমান হোসেন (৩৭)।
    ভাওয়াখালি গ্রামের আব্দুল মান্নানের ছেলে হেমায়াতুল হক (৫৫), আলআদাতপুর গ্রামের আবু সাঈদ মোল্যার ছেলে ফরহাদ হোসেন (৪২) ও মৃত আহমদুল্লার ছেলে মশিউর রহমান (৪১), উজিপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল মান্নান (৫২), হাটবাড়িয়া গ্রামের আদিল উদ্দিন শেখের ছেলে জালাল উদ্দীন (৫৬) এবং লোহাগড়া উপজেলার গোপিনাথপুর গ্রামের কুতুব উদ্দিনের ছেলে রহমতউল্লাহ (৩২)।
    পুলিশ সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর মাসের ২৪ তারিখ দুপুরের দিক বর্তমান সরকারের উৎখাত ও আটক জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা, বোমাবাজিসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুরের উদ্দেশ্যে মুচিরপোল এলাকায় একত্রিত হয়ে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জনমনে ত্রাশ সৃষ্টি করতে তারা মিছিল ও স্লোগান দেয়। তবে পুলিশের বাধায় তারা স্থান ত্যাগ করতে বাধ্য হয়।
    তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল থেকে নাশকতা সংশ্লিষ্ট কিছু আলামত সংগ্রহ করে। এসময় তাদের ব্যাবহৃত একটি মোটরসাইকেল ও জব্দ করা হয়। এ ঘটনায় ওইদিনই পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১২০- ১৩০ জনকে আসামি করে সদর থানায় নাশকতা মামলা রজু করে।
    ওসি মাহমুদুর রহমান বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সদর উপজেলার বিজয়পুর এলাকার হাসমত ফকিরের বাড়ি গোপন বৈঠক চলছে। সেখান থেকে নাশকতা মামলার ওই ১১ আসামিকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • বাগেরহাটে দৈনিক গণমুক্তির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    বাগেরহাটে দৈনিক গণমুক্তির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    এস.এম. সাইফুল ইসলাম কবির:বাগেরহাটে দৈনিক গণমুক্তির পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বাগেরহাট প্রেস ক্লাবে দৈনিক গণমুক্তির বাগেরহাট জেলা প্রতিনিধি মো: নকিব মিজানুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা।

    বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, ক্রীড়া সম্পাদক এস এম রাজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নকিব সিরাজুল হক, নির্বাহী সদস্য তরফদার রবিউল ইসলাম, ইয়ামীন আলী, সাংবাদিক আরিফুল ইসলাম, কচুয়া প্রেসব্লাবের সাধারন সম্পাদক কাজী সাঈদুজ্জামান,যুগ্ম সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু, সদস্য ফরিদুর রহমান শামিম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটা হয়।

    বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, ক্রীড়া সম্পাদক এস এম রাজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নকিব সিরাজুল হক, নির্বাহী সদস্য তরফদার রবিউল ইসলাম, ইয়ামীন আলী, সাংবাদিক আরিফুল ইসলাম, কচুয়া প্রেসব্লাবের সাধারন সম্পাদক কাজী সাঈদুজ্জামান,যুগ্ম সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু, সদস্য ফরিদুর রহমান শামিম প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটা হয়।##

  • নাগরপুরে যানজট নিরসনে মোবাইল কোর্টের জরিমানা

    নাগরপুরে যানজট নিরসনে মোবাইল কোর্টের জরিমানা

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
    মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকালে নাগরপুর সদর বেবি স্ট্যান্ডে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. ইকবাল হোসেন, বাজার বনিক সমিতির আহবায়ক মো. হাবিবুর রহমান লিটনসহ আইনশৃংখলা বাহিনী ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, উপজেলা সদরে ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রোশন বিহীনসহ অবৈধ ভাবে গাড়ি পার্কিং এর জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১১টি মামলায় মোট ৭ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়। এধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

    নাগরপুর,টাঙ্গাইল।

  • নড়াইলে স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

    নড়াইলে স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল:

    নড়াইলে স্কুলছাত্রীকে ইভটিজিং, অপরাধে যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড।
    নড়াইলে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে কারাদণ্ড দিয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল জানান, সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ।
    নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শিশির কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
    গ্রেফতার ইমন (২০) নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামের সাইদ হোসেনের ছেলে।
    এসআই শিশির কুমার ঘোষ জানান, সোমবার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম গেটের সামনে থেকে ইমন (২০) নামে ওই যুবককে ইফটিজিংয়ের দায়ে গ্রেফতার করেন। পরে গ্রেফতার ইমনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলীম আহমেদ তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
    এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলীম আহমেদ বলেন, ইফটিজিং এর অপরাধে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে পুলিশ তাকে জেল হাজতে পাঠায়।

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল।

  • বিপুল ভোটে বিজয়ের পর বহিস্কৃত আশুলিয়া আ.লীগের সাংগঠনিক সম্পাদক সুমন’কে দলে ফিরিয়ে নেয়ার আশ্বাস

    বিপুল ভোটে বিজয়ের পর বহিস্কৃত আশুলিয়া আ.লীগের সাংগঠনিক সম্পাদক সুমন’কে দলে ফিরিয়ে নেয়ার আশ্বাস

    হেলাল শেখঃ উপ-নির্বাচনে (স্বতন্ত্র) আনারস মার্কা নিয়ে বিপুল ভোটে জেতার পর ঢাকার আশুলিয়া থানা আওয়ামী লীগের বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ সুমন ভুঁইয়াকে দলে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাতীয় সাংসদ সদস্য-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।
    গত (২৯ ডিসেম্বর ২০২২ইং) তারিখে আশুলিয়ার ৪নং ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে দল থেকে বহিস্কার হয়েছিলেন শামীম আহম্মেদ সুমন ভুঁইয়া। এই নির্বাচনে বিপুল ভোটে জেতার এক মাস পর বাংলাদেশ আওয়ামীলীগ তাকে পুনরায় দলে জায়গা করে দিতে যাচ্ছেন সিনিয়র নেতৃবৃন্দ। তবে তাকে আবেদন করতে হবে দলে ফেরা ও সাবেক পদের জন্য এমনটি আশ্বাস দিয়েছেন ঢাকা-১৯ আসনের এমপি-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, যিনি ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
    সোমবার (৩০ জানুয়ারি ২০২৩ইং) তারিখে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শামীম আহম্মেদ সুমন ভুঁইয়ার দায়িত্ব গ্রহণ ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথি’র বক্তব্যে এমন এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান বলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ সিদ্ধান্ত নিয়েছে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদেরকে ক্ষমা করে দেয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত জনতার সামনে তার বক্তব্যে ত্রাণ প্রতিমন্ত্রী আরো বলেন, আপনাদের চিন্তা নাই, সুমন ভুঁইয়া একটা আবেদন করবে আমি সুপারিশ করে দিবো, আবার পদে ফিরে আসবে। তিনি আরো বলেন, সুমন ভুঁইয়ার প্রতি আমাদের আস্থা আছে, সে আওয়ামী লীগ ছেড়ে কোথাও যাবে না।
    উক্ত নির্বাচনে জেতার পর গত ২৯ জানুয়ারি ২০২৩ ইং ঢাকা ডিসি অফিসে নতুন চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন সুমন ভুঁইয়া। শপথ গ্রহণের পর সোমবার ৩০ জানুয়ারি ইয়ারপুর ইউনিয়ন পরিষদে দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ইয়ারপুর ইউনিয়ন পরিষদে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা আওয়ামী লীগের উপদেষ্টা হাজী জমত আলী দেওয়ান, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার প্রমুখ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম ভুঁইয়া। স ালনা করেন ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী ছাফর শেখ।
    উল্লেখ্য ইয়ারপুর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শামীম আহম্মেদ সুমন ভুঁইয়া’র বাবা সুনামধন্য স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুঁইয়া মাষ্টারের মৃত্যুতে উক্ত ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয় গত ২৯ ডিসেম্বর-২০২২ইং তারিখে। সুমন ভুঁইয়া আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন, কিন্তু এই নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে আওয়ামী লীগের প্রার্থীর বিদ্রোহী হিসেবে তিনি (স্বতন্ত্র) প্রার্থী হয়ে আনারস মার্কা নিয়ে নির্বাচন করায় আওয়ামী লীগ থেকে তাকে বহিস্কার করে আশুলিয়া থানা আওয়ামীলীগ। যদিও নির্বাচনের সময় সাংবাদিক সম্মেলন করে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক পদ থেকে নিজেই অব্যাহতি চেয়েছিলেন সুমন ভুঁইয়া। এরপর গত ২৯ ডিসেম্বর ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আনারস মার্কা নিয়ে নৌকা মার্কাসহ ৬ জন প্রার্থীকে হারিয়ে প্রায় ৩ হাজারের বেশি ভোট পেয়ে জয়লাভ করেন শামীম আহম্মেদ সুমন ভুঁইয়া, তিনি এখন জনতার চেয়ারম্যান!

  • আটোয়ারীতে কমলেশ ট্রেডার্সের পক্ষে শীতবস্ত্র বিতরণ

    আটোয়ারীতে কমলেশ ট্রেডার্সের পক্ষে শীতবস্ত্র বিতরণ

    নীতিশ চন্দ্র বর্মন আটোয়ারী প্রতিনিধি ঃ
    পঞ্চগড়ের আটোয়ারীতে মেসার্স কমলেশ ট্রেডার্সের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের হিরো মোটর সাইকেল শোরুমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্ত¡াধিকারী ও পঞ্চগড় জেলা পরিষদের সদস্য কমলেশ চন্দ্র ঘোষ। এসময় সাংবাদিক মনোজ রায় হিরু, কমলেশ ট্রেডার্সের আরেক কর্ণধার মেজভাই গনেশ চন্দ্র ঘোষ, ছোটভাই হীরুরঞ্জন ঘোষ, ব্যবসায়ী পবিত্র দাস, বিপ্লব ঘোষ ও কমল ঘোষ সহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে রাধানগর ইউনিয়নে ওই দিন তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম¦ল বিতরণ করা হয় এবং বাকী ইউনিয়নের বাসীন্দাদের মাঝে আরো দেড় হাজারের অধিক শীতবস্ত্র বিতরণের অপেক্ষায় রয়েছে। পঞ্চগড় জেলার বিজনেস আয়কন খ্যাত কমলেশ ট্রেডাসের্র মালিক বরাবরই এলাকার অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে এমন প্রতাশা সকলের। তিনি সবার শুভকামনা প্রত্যাশা করেছেন। #