Author: desk

  • সুজানগর পৌরসভার স্বাস্থ্য সহকারীকে বিদায় সংবর্ধনা প্রদান

    সুজানগর পৌরসভার স্বাস্থ্য সহকারীকে বিদায় সংবর্ধনা প্রদান

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর পৌরসভার স্বাস্থ্য সহকারী মোছাঃ রওশনারা খাতুনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। নিজ পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করার লক্ষ্যে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহন করায় পৌরসভায় মঙ্গলবার চাকরির জীবনের শেষ কর্মদিবসে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করেন তার সহকর্মীরা । বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সুজানগর পৌরসভা শাখার আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। অন্যদের মাঝে সুজানগর পৌরসভা কার্যালয়ে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেন সরদার, সুজানগর পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ রানা ,পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুনবী সরকার, লাইসেন্স পরিদর্শক সুব্রত কুমার কুন্ডু, স্যানেটারী ইনস্পেক্টর আমিরুল ইসলাম, বিদায়ী স্বাস্থ্য সহকারী রওশনারা এবং দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন । অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। শেষে সুজানগর পৌরসভার পক্ষ থেকে বিদায়ী এ স্বাস্থ্য সহকারীকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। আগামী ৮ তারিখের দিকে রওশনারা পরিবারের সকল সদস্যদের সাথে স্থায়ীভাবে বসবাস করার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন বলে জানা গেছে। উল্লেখ্য ২০১৭ সালে তিনি সুজানগর পৌরসভায় স্বাস্থ্য সহকারী পদে যোগদান করেছিলেন।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    বিশেষ প্রতিবেদক।

    বরিশাল জেলার ঐতিহ্যবাহি গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবাগত ছাত্রীদের নবীনবরণ ও মা সমাবেশ এবং কন্যাদের দিয়ে মায়েদের পা ধোয়ানোসহ মা’দের প্রার্থনার একটি ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩১ জানুয়ারী ২০২৩ মঙ্গলবার সকালে স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তলন শেষে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা কলেজের অধ্যক্ষ মীর আব্দুল আহসান আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ এর সভাপতি আবু সাইদ নান্টু , গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ এর জৈষ্ঠ প্রভাষক মাসুদ রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ এর সদস্য উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াত ডিগ্রী কলেজের প্রভাষক মনিরুজ্জামান, সমাজ সেবক বাবু গণেষ চন্দ্র দাস, সমাজ সেবক মোঃ আনিছুর রহমান, সহকারী অধ্যাপক নির্মল চন্দ্র হালদার, জহর লাল পাল, সহকারী প্রধান শিক্ষক আলী আজিম খান সহ অন্যান্যরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

  • মধুপুরে আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

    মধুপুরে আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার(৩১জানুয়ারী২৩)ইং দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিতে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় বক্তব্যে রাখেন- মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন , থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম, চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু প্রমূখ।

    এসময় উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জন প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা আলোচনাসভায় উপজেলার নানাবিধ সমস্যা এবং সমাধান বিষয়ক মাসিক আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

  • গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের মিলনমেলা ও কমিটি  ঘোষণা

    গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের মিলনমেলা ও কমিটি ঘোষণা

    পূবাইল গাজীপুর প্রতিনিধি:

    গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা, সাংবাদিকদের মিলনমেলা, বার্ষিক বনভোজন ও ফ্যামিলি ডে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।এতে জেলা থেকে আগত বিভিন্ন সাংবাদিকবৃন্দ তাদের মননশীল রুচিসম্পন্ন গান পরিবেশন করে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করেন।

    গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে দৈনিক যুগান্তরের সিনিয়র সাংবাদিক (ভ্রাম্যমাণ) আবুল কাশেমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টা আব্দুস সালাম শান্ত।

    সোমবার (৩০ জানুয়ারি ) দিনব্যাপী হোতাপাড়া শ্যামলী রিসোর্টে জেলার সকল উপজেলার অভিজ্ঞ সাংবাদিকদের নিয়ে মিলনমেলা , খেলাধূলা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা শেষে আগামী এক বছরের জন্য গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা হয়।

    আগামী এক বছরের জন্য এই ঐক্য পরিষদের নেতৃত্ব দিবেন, সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন  কামাল, সহ-সভাপতি ইব্রাহিম খন্দকার, নাজিম উদ্দিন,মৃনাল কান্তি চৌধুরী সৈকত, সালাম রানা,জসিম উদ্দিন। সাধারণ সম্পাদক মুছা খান, যুগ্ন সম্পাদক আল আমিন দেওয়ান, মোহাম্মদ বেলায়েত হোসেন, শামীম মনির হোসেন মন্ডল, শহিদুল ইসলাম, মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সানাউল্লা নুরী, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, কোষাধক্ষ্য মোঃ আল আমিন হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক রাশেদ উল হোসেন, ক্রিয়া সম্পাদক এসএম রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল আলম চঞ্চল, আইন বিষয়ক সম্পাদক মানিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম আক্তার। কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ  আব্দুল কাসেম, হাজী সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, মোঃ মুক্তাদির হোসেন, সাইফুল ইসলাম, মানিক আমিনা খাতুন মুনমুন, জাকির হোসেন লিটন, সেলিম শেখ, জাকারিয়া আল মামুন, হাজী কামাল চৌধুরী, কাজী শাকিল।

    এছাড়া উপদেষ্টা হিসেবে আছেন মোঃ আব্দুস সালাম শান্ত, মোহাম্মদ আলী ভূঁইয়া, অধ্যাপক শামসুল হুদা লিটন, সঞ্জীব কুমার দাস, সেলিম ভূঁইয়া, অধ্যাপক মুখলেছুর রহমান, আব্দুল মালেক, জামাল উদ্দিন প্রমুখ। উল্লেখ্য সকল সাংবাদিকদের উপস্থিতিতে লটারি ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চলছে বোরো ধান লাগানোর কাজ। তীব্র শীত কাবু করতে পারেনি কৃষকদের

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চলছে বোরো ধান লাগানোর কাজ। তীব্র শীত কাবু করতে পারেনি কৃষকদের

    মোঃ হায়দার আলী, রাজশাহী থেকে ।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলা জুড়ে তীব্র শীত উপেক্ষা করে পুরোদমে চলছে বোরো ধান লাগানোর কাজ। গত ১৫ জানুয়ারীর হতে এই ধান লাগানোর কাজ শুরু হয়েছে। মাঝে মধ্যে ঘনকুয়াশা ও প্রচন্ড ঠান্ডার জন্য বোরো ধান লাগানোর কাজে কিছুটা বিঘ্ন হলেও কৃষকরা বসে থাকেনি বেশী দিন।

    বীজ তলায় কোল্ড ইনজুরির কারণে কিছুটা সমস্যা দেখা দিলেও সেই সব সমস্যা কাটিয়ে বরেন্দ্র অঞ্চলের কৃষকরা বোরো ধান লাগানো কাজে ব্যস্ত সময় পার করছে ।
    গোদাগাড়ী উপজেলার গোটা বরেন্দ্রর মাঠ জুড়ে যেদিকে তাকানো যায় সেদিকেই চোখে মিলবে কৃষক-কৃষাণীরা ধান লাগার দৃশ্য।
    চারা ও ধানের দাম ভালো পাওয়ার পাশাপাশি অনুকুল আবহাওয়া এ অঞ্চলের চাষিরা বোরো আবাদের দিকে বেশি ঝুঁকছেন। ফলে প্রতিবারই বাড়ছে ইরি বোরো ধান লাগানোর পরিমাণ।

    বোরো চাষি ও কৃষিবিদদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিকূল আবহাওয়ার কারণে রাজশাহীর গোদাগাড়ীর চাষিরা কয়েক বছর যাবত সেচ কম লাগে এ ধরনের আবাদের দিকে ঝুঁকছেন। কৃষি বিভাগের পক্ষ থেকেও চাষিদের এ ব্যাপারে উৎসাহিত করা হয়েছে।

    গোদাগাড়ী উপজেলার কৃষক, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন আবুল জানান, এবার ৮ বিঘা জমিতে ধান লাগানো হয়েছে । আর ৩ বিঘা জমিতে সরিষা উঠানো হয়েছে, এ সরিষার ফলন ভালই হবে আশা করচ্ছি। বাকী ৩ তিন বিঘা জমিতে বোরো ধান লাগাবো ইনশাল্লাহ।

    গোদাগাড়ী পৌর এলাকার কৃষক আব্দুল মাতিন বলেন, এবার প্রায় ৭ বিঘা জমিতে বোরো ধান লাগানোর কাজ চলছে। আশা করা যায় আর এক সপ্তাহের মধ্যেই সকল ধান লাগানো সম্পন্ন হবে। গতবারের মত এবারও ধানের ফলন ও দাম পেলে কৃষকদের জন্য ভালো হবে বলে জানান।

    চলতি মৌসুমে ৮৯ হাজার ১০০ টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে বোরো ধানের চারা রোপণ চলছে জোরেসোরে। ঘন কুয়াশা আর কনকনে শীতকে উপেক্ষা করে বোরো ধানের ক্ষেত প্রস্তুত ও চারা রোপন করছেন শ্রমিকরা।

    বিদ্যুতের ভেলকিবাজিতে ও এবার শ্রমিকদের পারিশ্রমিক বেশি, সেই সঙ্গে সার ও জ্বালানির মূল্য বাড়ায় গত বছরের তুলনাই এবার বোরো চাষাবাদে উৎপাদন খরচ বেশি পড়বে। তারপরও এ অঞ্চলের কৃষকেরা বোরো চাষ করছে। এখন কৃষি উপকরণের সহজলভ্যতা প্রাপ্তি নিশ্চিত হলে এবং চাষাবাদের পরিবেশ ও আবহাওয়া অনুকুলে থাকলে এবারও বোরোতে বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করছেন কৃষকরা।

    গোদাগাড়ী কৃষি বিভাগ জানিয়েছেন, প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি মৌসুমে উপজেলায় ১৫ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে উফশী ও হাইব্রিড জাতের বোরো বীজসহ রাসায়নিক সার পেয়েছেন। যার মধ্যে হাইব্রিড ১০ হাজার ২০০ জন শুধু ২ কেজি করে হাইব্রিড বীজ ও ৫ হাজার ১০০ জনকে ৫ কেজি করে উফশী বীজ, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি করে রাসায়নীক সার দেওয়া হয়েছে।

    গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৪ হাজার ৮শ” ৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে এ উপজেলায় বোরো আবাদ হয়েছিল ১৬ হাজার হেক্টর জমিতে। তবে চলতি মৌসুমে বোরো ধানের আবাদ লক্ষ্য মাত্রা ছাড়িয়ে গত মৌসুমের সমান চাষবাদ হতে পারে বলেন জানান কৃষি অফিস।

    ভাজনপুর গ্রামের কৃষক শ্রী দুলুদেব বলেন, এবার ৮ বিঘা জমিতে বোরো আবাদ করছি। তার মধ্যে ৬ বিঘা জমিতে ধান লাগানো হয়ে গেছে। বাকী ২ বিঘা জমি ধান লাগানোর জন্য তৈরী করছি। ২ থেকে ৩ দিনের মধ্যে এ জমিতেও ধান লাগা হয়ে যাবে। তিনি আরো বলেন, ৫ বিঘা জমিতে সরিষা ছিলো। সরিষা তুলার পর ওই জমিতে ধান লাগাচ্ছি।

    রাজাবাড়ী এলাকার গ্কৃষক মো. শাখওয়াত হোসেন জানান, জমিতে বোরোর আবাদ করার জন্য পানি ছেড়েছি। ধান লাগানোর জন্য হ্যারো দিয়ে জমি তৈরীর কাজ করছি। ২ থেকে ৩ দিনের মধ্যে জমিতে ধানের চারা লাগানোর কাজ শুরু হবে। হাইব্রিড জাতের ধান বেশি করেছেন। শ্রমিকের পারিশ্রমিক বেশি, সেচ, সার ও কীটনাশকের দাম বেশি। অন্য বছরের তুলনায় এবার বোরো ধানের উৎপাদন খরচ বেশী হবে।

    হ্যারো চালক নয়ন বলেন, এখন আমাদের সিজিন। দম ফেলার সময় নাই। পুরো দমে কৃষকের জমি চাষ করছি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে হ্যারো দিয়ে হাল দিচ্ছি। প্রতিদিন ২০ থেকে ২৫ বিঘা জমি হ্যারো দিয়ে চাষ করি। বিঘা প্রতি ৩৫০ টাকা করে নিচ্ছি। গত বছর ৩০০ টাকা বিঘা চাষ করেছি। এবার তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ৩৫০ টাকা করে নিচ্ছি।

    মহিশালবাড়ী এলাকার বর্গাচাষীরা আলাউদ্দিন বলেন, ইতোমধ্যে অনেক কৃষক বোরোর চারা রোপন শেষ করেছেন। আগামী সপ্তাহ খানেকের মধ্যে বোরোর চারা রোপন সম্পন্ন হবে। তবে এবার শ্রমিকের পারিশ্রমিক, সেচ ও রোপন খরচ বেশি হয়েছে।

    গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, চলতি মৌসুমে ১৪ হাজার ৮শ” ৫০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ মাত্র ধরা হয়েছে। ইতোমধ্যে ৩ হাজার ৪ শ” ২০ হেক্টর বোরোর চারা রোপণ শেষ হয়েছে।
    কৃষকরা সরিষা ফসল তোলার পর সেখানে বোরো চাষাবাদ করছেন। ফলে বোরোর চারা রোপণে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে পুরোদমে বোরোর চাষাবাদ চলছে। পতিত জমিগুলোকে চাষাবাদের আওতায় আনতে কৃষকদের উৎসাহ দেওয়াসহ বিভিন্ন কৌশল অবলম্বন ও কৃষি বিভাগ থেকে সহায়তা দেওয়া হচ্ছে। আবহাওয়া ও পরিবেশ অনূকুলে থাকলে এবারও বোরোতে বাম্পার ফলন হবে।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী

  • বেতাগীতে সরকারি প্রশিক্ষণে, মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশন

    বেতাগীতে সরকারি প্রশিক্ষণে, মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশন

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি।

    বরগুনার বেতাগীতে নির্মাণ কাজের মানউন্নয়নের লক্ষে ঠিকাদার, রাজমিস্ত্রী ও রডমিস্ত্রীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে।

    মঙ্গলবার (৩১ জানুয়ারি) প্রশিক্ষণের দ্বিতীয় দিনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। মেয়াদউত্তীর্ণ খাবার খেয়ে এ সময় একাধিক প্রশিক্ষণার্থী হঠাৎ পেটের পীড়ায় অসুস্থ হয়।

    জানা যায়, উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র সহায়তায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৩০ জন ঠিকাদার, রাজমিস্ত্রী ও রডমিস্ত্রীদের গত সোমবার তিনদিন ব্যাপি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ শুরু করা হয়।

    প্রশিক্ষণের দ্বিতীয় দিনে প্রশিক্ষণার্থীদের সকালে নাস্তায় কেক, সিঙ্গারা ও বড়ই দেয়া হয়। কিন্তু সরবরাহকৃত কেকের মেয়াদ ২ মাস আগেই উত্তীর্ণ ছিলো । প্রশিক্ষণার্থীরা বিষয়টি প্রথমে খেয়াল না করেই সেই কেক ফেলে। পরক্ষণে বিষয়টি কয়েকজন খেয়াল করলে তারা প্রশিক্ষণ বন্ধ রেখে হট্টগোল শুরু করে দেয়। এ সময় কয়েকজন প্রশিক্ষণার্থী পেটে পীড়া অনুভব করলে প্রশিক্ষণ কক্ষ ছেড়ে বেরিয়ে আসে।

    প্রশিক্ষণার্থী মো: জহিরুল ইসলাম বলেন,‘প্রশিক্ষণে দেওয়া সকালের নাস্তার প্যাকেট হতে পৌছার কিছুক্ষণপর দেখতে পাই প্রদানকৃত কেকের মেয়াদ দুই মাস আগেই উর্ত্তীণ হয়েছে। আমনি কেক মুখে নেওয়া বন্ধ করে দেই।

    প্রশিক্ষণার্থী মো. রাজিব খান অভিযোগ করেন, আমাদের প্রশিক্ষণের দ্বিতীয় দিনে সকালের নাস্তায় যে কেক পরিবেশন করা হয়েছে তার মেয়াদ আরও দুই মাস আগেই উত্তীর্ণ হয়েছিলো। সরকারি কর্মসূচিতে এধরনের ঘটনা খুবই দু:খ ও লজ্জাজনক।

    প্রশিক্ষণে খাবার বিতরণকারী উপজেলা পরিষদের কর্মচারি মো. আবুল কালাম বলেন, আগেই প্রশিক্ষনার্থীদের নাস্তার জন্য বেতাগী বন্দরের মাতৃ ভান্ডারের কেকের অর্ডার দেয়া হয়েছিলো। আমি শুধু কার্টুন ভর্তি ওই কেকগুলো নিয়ে আসি। তবে কার্টুনের উপরে মেয়াদ লেখা ছিলো না বিধায় বিষয়টি তখন আমার নজরে পড়েনি।

    বেতাগী বন্দরের মাতৃ ভান্ডারের স্বত্বাধিকারী অরুণ কৃষ্ণ কর্মকার বলেন, ঐ কার্টুনে মেয়াদ লেখা ছিলোনা। আমার কর্মচারীর ভুলের কারণে এমনটি হয়েছে। এজন্য আমি দায়বদ্ধ এবং ক্ষমাপ্রার্থী।

    প্রশিক্ষণের সভাপতি ও বেতাগী উপজেলা প্রকৌশলী মো. রাইসুল ইসলাম বলেন, খাবার আনার আগে মেয়াদ যাচাই করা প্রয়োজন ছিলো। তবে এ ঘটনায় দোকানদার এবং আয়োজক উভয়ের গাফলতি রয়েছে।

    মোঃ খাইরুল ইসলাম মুন্না
    বেতাগী বরগুনা।

  • রাজারহাটে ৮০ পরিবারের মাঝে টাকা বিতরণ

    রাজারহাটে ৮০ পরিবারের মাঝে টাকা বিতরণ

    রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: তারিখ:৩১-০১-২০২৩ ইংসণ। কুড়িগ্রামের রাজারহাটে সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে ও ঘড়িয়াল ডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে শৈত্য প্রবাহে জীবিকায়নে ক্ষতিগ্রস্থ ৮০ পরিবারের মাঝে ৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে। মহিদেব যুব সমাজ কল্যান সমিতির বাস্তবায়নে মঙ্গলবার দুপুরে ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে সুবিধাভোগীদের মাঝে টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রামানিক,প্রোজেক্ট ম্যানেজার লুৎফর রহমান,এফএফ শফিকুল ইসলাম, ভোলানটিয়ার মানিক চন্দ্র, ও মোছাঃ পেয়ারা পারভীন। # ছবি সংযুক্ত

    এনামুল হক সরকার
    রাজারহাট কুড়িগ্রাম।

  • পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে জামায়াতের সহায়তা

    পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে জামায়াতের সহায়তা

    পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ জন ব্যবসায়ীকে ৫ হাজার করে মোট ২৫ হাজার টাকা অর্থসহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
    মঙ্গলবার বিকেলে আগুনে পোরা দোকানগুলো পরিদর্শন শেষে ব্যবসায়ীদের এই অর্থসহায়তা তুলে দেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাওঃ আব্দুল খালেক।
    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে এই সহায়তা গ্রহণ করেন টুনিরহাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার আলী।
    এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান, সদর উপজেলা জামায়াতের আমীর সফিউল আলম, জামায়াত নেতা ওয়ালিউর রহমান, বণিক সমিতির সভাপতি আব্দুল গণি প্রমূখ।
    এর আগে, গত ১৮ জানুয়ারি রাতে টুনিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নুর ক্লথ স্টোর, মুক্তা পল্লী ফোন কনফেকশনারি, মুড়ি-চিড়ার দোকান, আমান ডেন্টাল কেয়ার ও উত্তরা বেকারি পুড়ে যায়। ব্যবসায়ীদের দাবি, আগুনে ৫টি দোকানের মালামালসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

  • জনপ্রিয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকা  পরিবারের বার্ষিক মিলন মেলা

    জনপ্রিয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকা পরিবারের বার্ষিক মিলন মেলা

    মোঃ রাসেল সরকার//
    বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকা পরিবারের বার্ষিক মিলন মেলা ২০২৩।

    কুমিল্লার কোর্টবাড়ি অবস্থিত ঐতিহাসিক শালবন বিহার সংলগ্ন ব্লু ওয়াটার গার্ডেন পার্ক ও রেষ্টুরেন্টে বর্নাঢ্য আয়োজনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
    সকাল ৮ ঘটিকায় অপরাধ অনুসন্ধান পত্রিকা কার্যালয় সংলগ্ন মতিঝিল শাপলা চত্তর থেকে সড়ক পথে কুমিল্লার উদ্দেশ্যে শ্যামলী পরিবহনের গাড়ি ছুটে চলে।

    এরপূর্বে রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, খুলনা, সাতক্ষীরা, ময়মনসিংহ, গাজীপুর সহ সারা বাংলাদেশের ব্যুরো প্রধানদের নেতৃত্বে জেলা ও উপজেলা প্রতিনিধিগন সকাল ৮টার মধ্যেই সবাই শাপলা চত্ত্বরে অবস্থানরত গাড়িতে এসে মিলিত হন। অপরদিকে সিলেট, চট্টগ্রাম, নোয়াখালীসহ পশ্চিমাঞ্চলের প্রতিনিধিগন সরাসরি কুমিল্লার পিকনিক স্পটে ঢাকা থেকে আগত সম্পাদকসহ প্রধান কার্যালয়ের সকল প্রতিনিধিগণকে স্বাগত জানান ।

    গাড়ির মধ্যেই সকালের সুস্বাদু নাস্তা পরিবেশন করা হয়। সকাল ১১টার কিছু পূর্বে ঢাকা থেকে আগত গাড়ি ব্লু ওয়াটার পার্কে পৌছালে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সারাদেশ থেকে আগত সাংবাদিকগণের পদচারনায় ব্লু ওয়াটার পার্ক পরিণত হয় সাংবাদিকদের এক মিলন মেলায়। ব্লু ওয়াটার পার্কের প্রধান আকর্ষণ নীল জলরাসির মধ্যখানে স্থাপিত বিশাল জাহাজ।

    মূলত সেই জাহাজেই অপরাধ অনুসন্ধান পরিবারের বার্ষিক মিলন মেলার পুরো অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে।
    অনুষ্ঠানের প্রথম পর্বে বার্ষিক মিলন মেলার আহবায়ক ও সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার মূখপাত্র এ্যাডভোকেট এম আর তোফায়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম কাজল। দিনের কর্মসূচীর বিষয়ে দিকনির্দেশনা দিয়ে সবাইকে আশপাশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দুপুরের খাবারের সময় জাহাজে উপস্থিত হওয়ার অনুরোধ করে প্রথম পর্ব শেষ হয়।

    মাত্র কয়েক ঘন্টার মধ্যে স্থানীয় ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা ঘুরে মিলন মেলায় অংশগ্রহণ করা সাংবাদিকগণ ছিলেন আনন্দে আপ্লুত। আনন্দঘন, আবেগময় সেসব অভিব্যক্তি ছিল অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দুপুরের খাবারের পর আলোচনা, সাংস্কৃতিক এবং র‌্যাফেল ড্র অনুষ্ঠানে। চারিদিকে নীল জলরাশির মধ্যে অবস্থিত জাহাজের মধ্যে দুপুরের খাবারের মেন্যু ছিল অত্যন্ত চমকপ্রদ। নীল জলরাশির মধ্যে বসে খাবারের এ দৃশ্য অনেকের জীবনেই ছিল প্রথম অভিজ্ঞতা। ব্লু ওয়াটার পার্কের সত্বাধিকারী মোঃ মিজানুর রহমান সকল সাংবাদিকদের সাথে বসে দুপুরের খাবারে অংশগ্রহণ করেছেন। তাঁর আন্তরিকতা এবং ভালোবাসা উপস্থিত সবার অন্তর ছুঁয়ে গেছে।

    দুপুরের খাবারের পর দ্বিতীয় পর্ব সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের বার্তা সম্পাদক মোহাম্মদ ইবরাহিমের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এ্যাডভোকেট এম আর তোফায়েল সারাদেশ থেকে আগত সাংবাদিক এবং অতিথিদের পরিচয় পর্বদিয়ে আনুষ্ঠানিকতা শুরুর বক্তব্য রাখেন সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের আইন উপদেষ্টা এ্যাড. মোঃ সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট চলচিত্র নায়িকা দিলারা ইয়াসমিন, কুমিল্লা ব্যুরো প্রধান মোঃ আরিফুর রহমান মজুমদার, রাজশাহী ব্যুরো প্রধান কাওসার মাহমুদ, সাতক্ষীরা ব্যুরো প্রধান মোঃ মহিদার রহমান, চট্টগ্রাম বিভাগীয় প্রধান আবদুল হান্নান হীরা, চট্টগ্রাম ব্যুরো প্রধান কামনা শীষ দত্ত পিন্টু, কুষ্টিয়া ব্যুরো প্রধান মোঃ সোহেল রানা, ময়মসিংহ ব্যুরো প্রধান এড. আনোয়ার হোসেন তালুকদার, সিনিয়র রিপোর্টার মোঃ আবু জাফর সানী প্রমূখ।

    এছাড়াও স্থানীয় দৈনিক মুক্তির লড়াই সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম কাজল বলেন, এ পত্রিকাটিতে যারা কাজ করছেন প্রত্যেকে আমার সন্তানের মতো।

    আমরা একটি পরিবার। সুখে-দু:খে আমরা একে অপরের সহযোগি। সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান সারা
    বাংলাদেশেই এ ধরণের অনুষ্ঠান করে আসছে, ভবিষ্যতেও করবে ইনশায়াল্লাহ। আপনাদের সহযোগিতা আর ভালোবাসাই আমার সামনে চলার একমাত্র শক্তি। সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান এখন বাংলাদেশের গন্ডি পেরিয়ে বর্হি:বিশ্বেও ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন যে, আমরা ইতিমধ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের অনুমোদনে পার্শ্ববর্তী দেশ কলকাতা সফর করেছি। কলকাতা প্রেস ক্লাব সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান প্রতিনিধি দলকে সম্বর্ধনা দিয়েছে, এটা আপনাদের গর্বের বিষয়।

    অনেক প্রতিনিধিই বলেছেন, বাংলাদেশের অনেক দৈনিক পত্রিকাও এ ধরণের অনুষ্ঠান করার সাহস পায়না, কর্মরত সাংবাদিকগণকে নিয়ে এ ধরণের অনুষ্ঠার করার কথা চিন্তাও করে না। হ্যাঁ আপনাদেরসাথে কণ্ঠ মিলিয়ে আমিও বলতে চাই, সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান হবে একটি ব্যতিক্রমী পত্রিকা, যেখানে শুধু সাংবাদিকতাই থাকবে না। আনন্দ বিনোদনও থাকবে। আর এটি সম্ভব হবে শুধুমাত্র আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং অধ্যবসার মাধ্যমে। এটি আমার পত্রিকা নয়, এটি আমাদের সকলের পত্রিকা। আমি শুধুমাত্র এই পরিবারের একজন সদস্য।
    অনুষ্ঠানের শেষ ও তৃতীয় পর্ব এ্যাড. এম আর তোফায়েল-এর পরিচালনায় আকর্ষণীয় র‌্যাফেল ড্র’তে আকর্ষনীয় ২৪টি পুরষ্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

    উপস্থিত সবার জন্য ছিল ঐতিহ্যবাহী মমতাজ হারবালের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। মমতাজ হারবাল সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের প্রতিটি প্রোগ্রামেই তাদের উৎপাদিত চমৎকার কিছু নিত্য ব্যবহার্য পণ্য দিয়ে সুদৃশ্য মোড়কের একটি প্যাকেট অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে ধরিয়ে দেন। এ দিনও উপস্থিত সবাই মমতাজ হারবালের চমৎকার গিফটের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

    পরিশেষে সম্পাদক ও প্রকাশক উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিদায় বেলা সবার মুখে মুখে ছিল, এ ধরণের হৃদয়গ্রাহী একটি মিলন মেলা বহুদিন তাদের অন্তরে বেঁচে থাকবে।

  • গোবিন্দগঞ্জে কুপ খননের সময় সেফটি ট্যাঙ্ক ধ্বসে যুবক নিহত

    গোবিন্দগঞ্জে কুপ খননের সময় সেফটি ট্যাঙ্ক ধ্বসে যুবক নিহত

    রেজুয়ান খান রিকন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেফটি ট্যাংকের কূপ খননের সময় পাশের পুরাতন একটি সেফটি ট্যাংক ধ্বসে পড়ে শাহারুল ইসলাম (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছে ।

    মঙ্গলবার ৩১ জানুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের তরফমনু গ্রামে এ ঘটনা ঘটে।

    গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল অভিযান পরিচালনা করে প্রায় ২ ঘন্টা পর ময়লা পানি ও কাঁদা মাটির মধ্যে আটকা পড়া অবস্থায় বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে । নিহত শাহারুল কাইয়াগঞ্জ এলাকার আজিজুল ইসলামের ছেলে।

    স্থানীয়রা জানান, শাহারুল একই গ্রামের সিপনের বাড়ীতে কুপ খননের কাজ করছিল। এ সময় পুরাতন কুপের পাশে নতুন একটি কুপ খননকালে পুরাতন কুটির ময়লা, কাদা ও মাটিসহ তার উপর ধসে পড়ে। এতে সে ময়লা ও কাঁদা পানির নিচে চাপা পড়ে। স্থানীয় গ্রামবাসীরা দ্রুত গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

    গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, শাহারুল একটি পুরাতন কুপের পাশে আর একটি নতুন কুপ খনন করার সময় সেটি ধ্বসে পড়ে সেখানে মাটি ও কাঁদা পানিতে আটকা পরে। প্রায় ২ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

    গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ১০ হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত বুলবুল ইসলাম।