Author: desk

  • এশিয়ান টিভি’র ঝালকাঠি জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন সাইফুল ইসলাম

    এশিয়ান টিভি’র ঝালকাঠি জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন সাইফুল ইসলাম

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি’র ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ ও উদীয়মান সাংবাদিক সাইফুল ইসলাম। বুধবার (১ জানুয়ারি) ২০২৩ তারিখে এশিয়ান টিভি মানব সম্পদ বিভাগ এ নিয়োগ প্রদান করেন। এর পূর্বে সাইফুল ইসলাম আনন্দ টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সত্য সংবাদ পত্রিকার ঝালকাঠি হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

    সাইফুল ইসলাম ১৯৯১ সালের ১ জানুয়ারি তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সে ২০০৬ সালে দৈনিক সত্য সংবাদ পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি হিসেবে প্রথম সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে সে বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক সাংগঠনের সাথে জড়িত থেকে সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছেন।

    ঝালকাঠি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়ে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন সাইফুল ইসলাম।

  • খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি’র এক প্রস্তুতি সভায়

    খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি’র এক প্রস্তুতি সভায়

    কেশবপুর(যশোর) প্রতিনিধিঃ
    ৪’ ফেব্রুয়ারি বিএনপি’র খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি’র এক প্রস্তুতি সভায় অনুষ্ঠিত হয়েছে।
    ৩১জানুয়ারী বিকেলে বালিয়াডাঙ্গার আবুল হোসেন আজাদের বাসভবন চত্ত্বরে পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিত্র সৈয়দ সাবেরুল হক সাবু, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, থানা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান। বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা গোলাম রেজা দুলু, প্রভাষক আব্দুর রাজ্জাক, আলাউদ্দীন আল মাসুদুজ্জামান মাসুদ, কুতুবউদ্দীন বিশ্বাস, কবীর সুমন, আবুল হালিম সহ কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • ধনবাড়ীতে কলেজের ক্লাস উদ্বোধন

    ধনবাড়ীতে কলেজের ক্লাস উদ্বোধন

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
    টাঙ্গাইলের ধনবাড়ী সরকারী কলেজের ২০২২/২৩ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর ক্লাশ উদ্বোধন করা হয়েছে। বুধবার(১লা ফেব্রুয়ারী২৩)ইং সকালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল। উদ্বোধন শেষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন- কলেজের ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর ফারুক আহমাদ,প্রফেসার সুলতান আহমেদ ও রেজাউল হক প্রমূখ।

    অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক তাপস কুমার দেব, মানবাধিকার কর্মী জীবন মাহমুদ, শিক্ষার্থী মারিয়া জাহান মিরা, জেমি আক্তার ও তামান্না সহ সকল শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্যব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের বিদ্যালয়ের সভাপতি মীর ফারুক আহমাদ তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, শিক্ষার কোন বিকল্প নেই। তবে সকল ছাত্র ছাত্রীদের কে লেখাপড়ায় মনযোগী হওয়ার আহবান জানিয়ে শ্রেণী কক্ষে স্মার্ট ফোন নিয়ে আসতে নিষেধ করেন।

  • বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই

    বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে মানসম্মত শিক্ষার বিকল্প নেই

    রেজুয়ান খান রিকন, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি বলেছেন, ‘মানসম্মত শিক্ষাই সরকারের প্রত্যাশা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই।’

    বুধবার বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর শিল্পনগরী কলেজ ও গবেষণা কেন্দ্র ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভনিং বডির সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু। এসময় তিনি বলেন, মায়ের ভূমিকায় সন্তান এগিয়ে যাবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মন্ডল। আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা রবিউল ইসলাম শামীম, সমাজ সেবক দবির উদ্দীন, মুক্তিযোদ্ধা জবেদ আলী, সাবেক অধ্যক্ষ জিয়াউল হক জিয়া, মহিলা আওয়ামী লীগের জেলা সদস্য নুরজাহান বেগম, উপজেলা ছাএলীগের যুগ্ম আহবায়ক রাজু সরকার, স্থানীয় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান রুবেল, কোচাশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)আইয়ুব হোসেন রুবেল, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম মুরাদ, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী,দ্বীতিয় বর্ষের ছাত্র ত্বাকী হাসান মুরাদ,নুরে জান্নাত জিনিয়া, নবীন ছাত্র সাব্বীর রহমান, সমগ্র অনুষ্ঠানটি যৌথ ভাবে পরিচালনা করেন প্রভাষক শরিফুল ইসলাম, প্রভাষক নুরনবী আকন্দ লাইজু।

  • জীবননগরে কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এর জন্মদিন পালিত

    জীবননগরে কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এর জন্মদিন পালিত

    হাফিজুর রহমান:
    চুয়াডাঙ্গা’র জীবননগরে গ্রিণ-প্লানেট এগ্রোর উদ্দোগে মাননীয় কৃষি মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ধনবাড়ী-মধুপুর-টাঙ্গাইল-১ আসনের সদস সদস্য ড. মো.আব্দুর রাজ্জাক এমপি’র জন্ম দিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার(১লা ফেব্রুুয়ারী২৩)ইং সকালে কেক কাটা, র‍্যালী ও আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    জীবননগর উপজেলার লক্ষীপুর গ্রিণ-প্লানেট এগ্রো’র সত্ত্বাধিকারী রহুল আমিন রিটন এর উদ্যেগে অনুষ্ঠিত র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল।

    বিশেষ অতিথি ছিলেন, জীবননগর পৌর আওয়ামী যুবলীগের সভাপতি শাহ্ আলম শরিফুল ইসলাম ছোটবাবু, নাজমুল হক, কৃষক টোটন,পারভেজ, খোকন, শাওন, জিয়া, তরিকুল বাবলু প্রমূখ ।

    দীর্ঘদিন পূর্বে রুহুল আমিন রিটন ব্যক্তি উদ্যোগে প্রথমে নিজস্ব কিছু জমিতে পরীক্ষা মূলক ভাবে ফলজ বাগান শুরু করে। পরবর্তীতে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে ৪০ বিঘা জমি বর্গা নিয়ে বিভিন্ন ফলজ বাগান সহ ড্রাগন চাষ শুরু করেন এবং ড্রাগন চাষের সাথী ফসল হিসেবে স্টবেরী চাষ করে সাফল্য পেয়েছেন বলেন জানান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন। পরে প্রধান অতিথির নেতৃত্বে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং কী পরে কৃষি মন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি’র শুভ জন্ম দিনে তার জন্য দোয়া মোনাজাত করা হয়।

    অনুষ্ঠানে এলাকার কৃষক-কৃষাণী সহ গন্যমান্যব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

  • জয়পুরহাটে মাদক মামলায় নারীকে যাবজ্জীবন

    জয়পুরহাটে মাদক মামলায় নারীকে যাবজ্জীবন

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    জয়পুরহাটে মাদক দ্রব্য মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১ ফেব্রুয়ারী) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দীন এ রায় দেন।
    দণ্ডপ্রাপ্ত নারী মোছাঃ মঞ্জুয়ারা বেগম (৪৫) দিনাজপুর জেলা বিরামপুর উপজেলার উত্তর পাড়া গ্রামের মজিবর রহমানের স্ত্রী।
    মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালে ১০ অক্টোবর পাঁচবিবি উপজেলা থেকে জয়পুরহাটে আসার সময় ইজিবাইকে তল্লাশি চালিয়ে আসামি মোছাঃ মঞ্জুয়ারা বেগমের কাপড়ের ব্যাগে ৩৮ বোতল ফেনসিডিলসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ- পরিদর্শক মনসুর রহমান। পরে তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। দির্ঘ শুনানি শেষে বুধবার (১ ফেব্রুয়ারী) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।
    জয়পুরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ‍্যাড নৃপেন্দ্রাথ মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেন।

  • সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের   মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    সুনামগঞ্জ প্রতিনিধি ঃ

    বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে ২০২২ সালে পর পর ভয়াবহ কয়েকটি বন্যা সংঘটিত হয়, যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যায়। কিন্তু এমন ভয়াবহ দুর্যোগের ব্যাপারে কোন পূর্বপ্রস্তুতি ছিল না। কারণ, গণমাধ্যমসহ কোথাও এমন ভয়াবহ বন্যার ব্যাপারে কোন পূর্বাভাস ছিল না। এমন ভয়াবহ দুর্যোগ প্রতিরোধে, ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে, পূর্বপ্রস্তুতি গ্রহণে এবং ক্ষতি কাটিয়ে ওঠতে মানুষ গণমাধ্যমের দিকে অনেকাংশে তাকিয়ে থাকে। এমন বাস্তবতায় বাংলাদেশে দুর্যোগ সাংবাদিকতা বিকশিত হওয়া প্রয়োজন বলে করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তারা।
    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত একটি মতবিনিময় সভায় তারা এমন কথা বলেন। ’’বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যার পুর্বপ্রস্তুতি গ্রহণে দুর্যোগ সাংবাদিকতার ভূমিকা’’ শীর্ষক এই মতবিনিময় সভা বুধবার (১ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির হলরুমে অনুষ্ঠিত হয়। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের এই সংক্রান্ত গবেষণা প্রকল্পের অংশ হিসেবে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
    সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে এবং এই গবেষণার প্রধান গবেষক সাংবাদিক এহসানুল হক জসীমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ আবু সাদেক।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা মো: ফাইম সিদ্দিকী, গ্রন্থাগারিক কাজী ওমর খৈয়াম ও সহযোগী গবেষক আলী আহমদ।
    এছাড়া বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহসভাপতি সেলিম আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, দৈলিক জালালাবাদের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক আজকালের জেলা প্রতিনিধি আমিনুল হক প্রমুখ।
    এসময় উপস্থিত ছিলেন, একুশের টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি তসদ্দুক রাজা চৌধুরী ইমন, বিজয় টিভির জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তী, সাংবাদিক শামছুল কাদির মিসবাহ, দৈনিক বণিক বার্তা জেলা প্রতিনিধি আল আমিন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এমরান হোসেন, মাই টিভির জেলা প্রতিনিধি আবু হানিফ, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি মোশাহিত রাহাত, ঢাকা প্রকাশের জেলা প্রতিনিধি মনোয়ার চৌধুরী, সকালের সময়ের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, সকাল বেলার জেলা প্রতিনিধি সামিয়ান তাজুল, দৈনিক জাগরণের টিভির জেলা প্রতিনিধি পীর জুবায়ের, রিপোর্টার্স ইউনিটির সদস্য আশীষ রহমানসহ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য ছাড়াও সুনামগঞ্জে কর্মরত অনেক সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা ২০২২ সালে সংঘটিত পর পর তিনটি বন্যার বিষয়টি সরেজমিন যা দেখেছেন এবং এই সংক্রান্ত রিপোর্টিংয়ের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতার বর্ণনা দেন। বন্যাসহ দুর্যোগের ক্ষেত্রে পূর্বপ্রস্তুতি গ্রহণে গণমাধ্যমের ভূমিকার বিষয়ে তারা তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। তারা বলেন, গণমাধ্যমকর্মীদের ‍দুর্যোগ সাংবাদিকতার উপর প্রশিক্ষণ দেওয়া দরকার যাতে দুর্যোগের পূর্বে গণমাধ্যমে রিপোর্টিংয়ের মাধ্যমে দুর্যোগের পূর্বপ্রস্তুতি গ্রহণে ভূমিকা রাখতে পারে।
    প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবু সাদেক বলেন, বাংলাদেশে দুর্যোগ সাংবাদিকতা এখনো সেভাবে বিকশিত হয়নি। এদেশে দুর্যোগ সাংবাদিকতা বিকশিত হওয়া খুবই প্রয়োজন। প্রত্যেক গণমাধ্যমের উচিত দুর্যোগ বিষয়ক প্রতিবেদনকে গুরুত্ব দেওয়া।
    #

  • নিরাপত্তাহীনতায় প্রবাসী পরিবার লোকজন  রাতের আঁধারে ইটপাটকেল ছুঁড়ে বাড়িঘরে হামলা

    নিরাপত্তাহীনতায় প্রবাসী পরিবার লোকজন রাতের আঁধারে ইটপাটকেল ছুঁড়ে বাড়িঘরে হামলা

    হারুন আর রশিদ।
    দোয়ারাবাজার প্রতিনিধিঃ

    দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের করালিয়া গ্রামে নিরাপত্তা হীনতায় ভুগছেন লন্ডন প্রবাসী শাকিল আহমদ এর পরিবারের লোকজন। খড়ের ঘরে আগুন লাগানোর অভিযোগে দোয়ারাবাজার থানায় মামলা।

    বুধবার (১ ফেব্রুয়ারী) সরেজমিনে উপস্থিত হলে স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত প্রবাসী শাকিল আহমদ ও গিয়াস উদ্দিনের পরিবারের মধ্যে হামলা মামলা চলে আসছে, সেই সূত্র ধরে প্রবাসীর আত্মীয় অসহায় করালি গ্রামের মৃত রহমত আলীর পুত্র আপ্তাব উদ্দিনের খড়ের ঘরটি আগুন লাগিয়ে জালিয়ে দিয়েছে একই গ্রামের প্রতিপক্ষ গিয়াস উদ্দিনের পুত্র রাজ উদ্দিন ও হুশিয়ার মীরের পুত্র তোফায়েল মীর গংরা

    এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান প্রতিরাতে লন্ডন প্রবাসীর বাড়ির টিনের চালে রাতের আঁধার ইটপাটকেল ছুঁড়ে, দরজা জানালায় লাথি মারিয়া পরিবারের মহিলাদেরকে আতংকিত করে এবং হত্যার হুমকি দিয়ে যায় প্রতিপক্ষের লোকজনেরা। তারা উগ্র ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক হওয়ায় প্রতিনিয়ত নিরাপত্তা হীনতায় ভুগছেন প্রবাসী পরিবারের লোকজন।

    এব্যাপারে লন্ডন প্রবাসীর মা মোছাঃ আয়ফুল বেগম জানান, প্রতিরাত আমার বসত ঘরের চালে ইটপাটকেল ছুঁড়ে, হত্যার হুমকি দেয়। এবং ভাড়াটিয়া ডাকাত এনে বাড়িঘর ডাকাতি করানোর কথাও বলে তারা।

  • পটিয়ার কুসুমপুরায় শীতবস্ত্র বিতরণ করলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম

    পটিয়ার কুসুমপুরায় শীতবস্ত্র বিতরণ করলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম

    নিজস্ব প্রতিনিধি,পটিয়াঃ পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় দুইশ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

    কুসুমপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু মোহাম্মদ দানেশের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রলীগ নেতা মোঃ আসিফ।

    উদ্বোধক ছিলেন সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মোহাম্মদ সাহাব উদ্দিন।

    বিশেষ অতিথি ছিলেন, পটিয়া পৌরসভা আওয়ামী লীগ নেতা মোঃ সোহেল ইমরান, সাইফুল ইসলাম, কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফজলুল হক, মোহাম্মদ ইদ্রিস, হাজী নুরুল আমিন, মফিজুর রহমান, মোঃ মুসা, মোঃ রফিক, আবদুল মোনাফ, মোঃ বাদশা, মোঃ সোলেমান, হাবিবুর রহমান, যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন।

  • ভাবখালীতে  রাস্তার কাজের উদ্বোধন করলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি

    ভাবখালীতে রাস্তার কাজের উদ্বোধন করলেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি

    ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়নে রাস্তার কাজের শুভ উদ্বোধন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও স্থানীয় সাংসদ বেগম রওশন এরশাদ এমপি । বুধবার (১লা ফেব্রোয়ারী) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাবখালী ইউনিয়নের আউলিয়ার বাজার থেকে নেহালিয়াকান্দা জালাল উদ্দিনের বাড়ী পর্যন্ত ১কিলো মিটার রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।

    এসময় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি বলেন, ‘ময়মনসিংহ সদর উপজেলা সকল ইউনিয়নে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা খেলার মাঠে উন্নয়নের ছোঁয়া লেগেছে। ভাবখালী ইউনিয়নে অনেক রাস্তার কাজ হয়েছে।আজ এই রাস্তার উদ্বোধন করা হচ্ছে, যেগুলো বাকী আছে সে সকল রাস্তার কাজও করা হবে। আগামীতেও আপনাদের পাশে থাকতে চাই। আমার জন্য সকলেই দোয়া করবেন।

    উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন- ময়মনসিংহ মহানগর জাতীয় পাটির সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর লাল মিয়া লাল্টু, শাহজাহান মিয়া,সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও পরানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফ সরকার,সদস্য সচিব আবজাল হোসেন হারুন,জাতীয় পার্টি কার্যনির্বাহী কমিটির সদস্য ও কাঁঠাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন কামাল, সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মকবুল হোসেন,ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রমজান আলী। এসময় মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম ও ভাবখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান মোবাইলের মাধ্যমে ভিডিও কনফারেন্স করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার সাথে কথা বলার পর বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনী কাজের শুভ সুচনা করেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম।

    এসময় অন্যান্যদের মাঝে ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার,ইউপি সদস্য এয়াকুব আলী,আজিজুল হক,রুনা বেগম আদুরী,জাতীয় যুব সংহতি জেলা শাখার আহবায়ক জালাল উদ্দিন, জাপা নেতা জহুরুদ্দীন ম্যানেজার,আনু মন্ডল, খোকন মিয়া,আবুল কালাম,জুলহাস,ফালাম উদ্দীন সহ জাতীয়পাটি অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    উল্ল্যেখ- ঠিকাদারী প্রতিষ্ঠান মুন্জু কন্সটেলেশনের স্বত্বাধিকারী ঠিকাদার মুনজুরুল হক মুন্জু রাস্তাটি নির্নাণ কাজ করছেন বলে সুত্র জানিয়েছেন।।