Author: desk

  • ধামইরহাট সীমান্তে মাদক ব্যবসায়ী কর্তৃক বিজিবির উপর হামলা-পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি

    ধামইরহাট সীমান্তে মাদক ব্যবসায়ী কর্তৃক বিজিবির উপর হামলা-পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে চকচন্ডি সীমান্তে মাদক ব্যবসায়ী কর্তৃক বিজিবির উপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়েছে বিজিবি। ঘটনাস্থল পুলিশ ও বিজিবি’র উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ পরিদর্শন করেছেন। ওই এলাকায় এখন বিজিবির বিশেষ মহড়া অব্যাহত আছে। বুধবার বিকেলে উপজেলার উমার ইউনিয়নে এই ঘটনা ঘটে।
    জানা গেছে, ১ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৩ টায় ১৪ বিজিবি’র নায়েক মিজানের নেতৃত্বে স্পেশাল টিম চকচন্ডি ক্যাম্পের এলাকার সুন্দরা ও চকমহেশ এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। এ সময় উমার ইউনিয়নের চক মহেষ গ্রামের উত্তরে মাঠে নজরুল ইসলামের সরিষা ক্ষেতের পাশে চকচন্ডি বিওপি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যগণ মাদক ব্যবসায়ী সন্দেহে তিনজন মোটরসাইকেল আরোহীকে থামিয়ে চেক করাকালীন মোটরসাইকেল আরোহীরা বিজিবি সদস্যদের উপর চড়াও হয়। এক পর্যায়ে মাদক কারবারিরা তাদের সহযোগিদের মোবাইল ফোন করলে ৫-৬ টি মোটরসাইকেল নিয়ে আরও ১০-১২ জন দ্রুত ঘটনাস্থলে এসে বিজিবি সদস্যদের মারতে থাকে এবং বিজিবি সদস্য লেন্স নায়েক হাফিজ ও সিপাহী মজিবরের সাথে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যগণ তিন রাউন্ড ফাঁকা গুলি করে। সংবাদ পেয়ে চকচন্ডি ক্যাম্প হতে আরও বিজিবি সদস্যগণ ঘটনাস্থলে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত চম্পট দেয়। বিজিবি সদস্যগণ ঘটনাস্থল হতে হামলাকারীদের ফেলে যাওয়া একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিন বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
    ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হামিদ উদ্দিন পিএসসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক ব্যবসায়ীদের তথ্য পেয়ে আমাদের বিশেষ টিম সন্দেহভাজনদের তল্লাসী কালে তারা হামলার চেষ্টা চালায়, এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে বিজিবি ফাঁকা গুলি ছোড়ে, তবে দোষী কাউকেই ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • সাগরদাঁড়ীতে সপ্তাহ ব্যাপী মধুমেলার সমাপনিতে  আমরা বাংলাদেশকে সোনার বাংলায় রুপান্তর করতে চাই—শাহীন চাকলাদার  এমপি

    সাগরদাঁড়ীতে সপ্তাহ ব্যাপী মধুমেলার সমাপনিতে আমরা বাংলাদেশকে সোনার বাংলায় রুপান্তর করতে চাই—শাহীন চাকলাদার এমপি

    মোঃজাকির হোসেন,কেশবপুর(যশোর)ঃ যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেন আমরা বাংলাদেশকে সোনার বাংলায় রুপান্তর করতে চায়। আমরা ১৪বছর ক্ষমতায় আছি,এর মধ্যে সারাদেশে অভুত;পূর্ব উন্নয়ন হয়েছে। এই মাইকেল সড়ক উন্নয়নে ৬১কোটি টাকা ব্যয় করা হয়েছে। মহাকবি মাইকেল ছিলেন অসাম্প্রদায়িক। আমাদের দল আওয়ামী লীগ ও অসম্প্রদায়িক। আর বিএনপি জামায়াত সাম্প্রদাযীকতার রাজনীতি করে। আমাদের আর তাদের মধ্যে পর্থক্য এখানে। তিনি ৩১ জানুয়ারী সন্ধার পর সাগরদাঁড়ীর মধুমে মধুমেলার সমাপনি দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
    ৭ দিনব্যাপী মধুমেলায় যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ রফিকুল হাসানের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা চেয়ারম্যান বীর মক্তিযোদ্বা কাজী রফিকুল ইসলাম ,কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম রুহুল আমিন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান, সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত।এ আলোচনা সভায় শুবেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, ওযার্কার্স পার্টির নেতা এড.আবুবকর সিদ্দিকী, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের অধ্যাপক রমেম চন্দ্র মন্ডল,কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সপ্তাহ ব্যাপী মধুমেলার সদস্য সচিব এম এম আরাফাত হোসেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মজয়ন্তীর সপ্তাহব্যাপী মধুমেলার উদ্ভোধর করা হয় ২৫ জানুয়ারী থেকে ৩১ জানুয়রী রাতে শেষ হয়েছে ।
    মোঃ জাকির হোসেন
    কেশবপুর,যশোর

  • পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অগ্নিকাণ্ড

    পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অগ্নিকাণ্ড

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা
    ঘটেছে। মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে
    অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন কর্তৃপক্ষ। এর আগে ১৭ ডিসেম্বর একই প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার
    নিতিশ চন্দ্র গোলদার জানান, পূর্বের ন্যায় ঘটনার দিন বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।তাৎক্ষনিকভাবে এ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়। অগ্নিকাণ্ডে বিদ্যুৎ লাইন বিকল ও বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হওয়া ছাড়া বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে উপজেলা স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা জানিয়েছেন।

  • পাইকগাছায় আর আর এফ এর ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

    পাইকগাছায় আর আর এফ এর ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছায় আর আর এফ’র সমৃদ্ধি কর্মসূচির আওতায বিশেষ চক্ষু ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলার গদাইপুর সংস্থার কার্যালয়ে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
    ক্যাম্পের উদ্বোধন করেন আর আর এফ এর চুকনগর জোনের আ লিক পরিচালক মোঃ মাহফুজুর রহমান। খুলনা শিরোমনি বিএনএসবি চক্ষু হসপিটালের বিশেষজ্ঞ দু”জন ডাক্তার ৪’শ জনকে চোখের চিকিৎসা সেবা দেন। এর মধ্যে ৬৫ জন কে যাচাই-বাছাই শেষে ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী তাপস সাধু, ব্রা ম্যানেজার মনি শংকর মন্ডল, শেখ আরিফুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার ও নাজিরুন আক্তার।

    ইমদাদুল হক,
    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।

  • পাইকগাছায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও পরিচিতিমূলক অনুষ্ঠান

    পাইকগাছায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও পরিচিতিমূলক অনুষ্ঠান

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা উপজেলা সদরের ঐতিহ্যবাহী দুটি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও পরিচিতিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাইকগাছা সরকারি কলেজের গণিরাম মিলনায়তনে সহকারী অধ্যাপক ও ভর্তি কমিটির আহবায়ক আমান উল্যা গাজী’র সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক স্বপন ঘোষের স ালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি
    ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক আলহাজ্ব রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক সরদার জামাল উদ্দীন, আ জ ম
    আব্দুল হাকিম, জিএমএ রাজ্জাক, এফএম ইলিয়াস হোসেন, প্রভাষক লিলিমা খাতুন, মাহবুবা নাজনীন ইরানী, মাধুরী রানী মন্ডল, আসমা আক্তার, মাসুদুর রহমান মন্টু, মোমিন উদ্দীন, সুফল চন্দ্র মন্ডল, আসাবুর রহমান শিমুল, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, শিক্ষার্থী তৌহিদুজ্জামান ও মিতা গাইন। অনুরূপভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম হাফিজুর
    রহমানের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের স ালনায় ফসিয়ার রহমান মহিলা কলেজের অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক
    সেখ রুহুল কুদ্দুস, আব্দুল আলীম, গাজী নূর মোহাম্মদ, সরদার আব্দুর রাজ্জাক, হোসনেয়ারা খানম, প্রভাষক আলহাজ্ব শহিদুল ইসলাম, আবু সাবাহ, রফিকুল ইসলাম, সাথী রানী শিকদার, শিক্ষার্থী মুশফিকুজান্নাত মৌসি, নূর মালিহা, তাবাচ্ছুম জান্নাত, দ্যুতি রায় ও সোমা দাশ। অনুষ্ঠানে ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

  • নওগাঁ জেলা বার  এসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের সংখ্যাগরিষ্ঠতা লাভ। খোদাদাদ খান সভাপতি আব্দুর রাজ্জাক সম্পাদক নির্বাচিত

    নওগাঁ জেলা বার এসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের সংখ্যাগরিষ্ঠতা লাভ। খোদাদাদ খান সভাপতি আব্দুর রাজ্জাক সম্পাদক নির্বাচিত

    নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা এ্যডভোকেট বার এ্যসোসিয়েশনের ২০২৩ সালের নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে সভাপতিসহ টি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প‍্যানেল থেকে ১১ জন এবং সাধারন সম্পাদকসহ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক‍্য প‍্যানেল থেকে ৪ জন নির্বাচিত হয়েছেন।

    বঙ্গবন্ধু আওয়ামী পরিষদে সভাপতি পদে এ্যডঃ. খোদাদাদ খান পিটু, সহ-সভাপতি পদে মো: ময়েন উদ্দিন প্রামানিক ও মো: মোফাজ্জল হক, সহঃ সাধারণ সম্পাদক (প্রশাসন) পদে কাজী হাসানুজ্জামান হাসান, সহঃ সাধারণ সম্পাদক (লাইব্রেরী ) পদে মো: তানজিমুল হক লিঙ্কন, সহঃ সাধারণ সম্পাদক ( আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি ) পদে মো: আশরাফুদ্দৌলা নয়ন এবং সদস্য পদে মোঃ রফিকূল ইসলাম মন্ডল, এ এস এম আলতাফ হোসেন, মোঃ আবু সাঈদ সুমন, মোঃ শাকিল ইসলাম ও মোঃ জসিম উদ্দিন প্রামানিক।

    এদিকে বংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদে সাধারন সম্পাদক পদে এ্যড.. আব্দুর রাজ্জাক -৩ এবং সদস্য পদে মোঃ মনোয়ার হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম-২ ও মোঃ গোলাম আজম।

    উল্লেখ্য সভাপতি এ্যড. খোদাদাদখান পিটু এবং সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক-৩ স্ব স্ব পদে পুনঃনির্বাচিত হয়েছেন।

    মঙ্গলবার সকাল ১১টা থেকে জেলা বার এ‍্যাসোসিয়েশন ভবনে ভোট গ্রহণ শুরু হয় এবং একটানা বিকাল ৩টা পর্যন্ত চলে। মোট ৪০৫ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৯১ জন।

    নির্বাচন কমিশনারেএ্যড. সুলতান মাহমুদ ভোট গণনা শেষে মঙ্গলবার রাত ৯টায় এই ফলাফল ঘোষনা করেন।#

    রওশন আরা পারভীন শিলা
    নওগাঁ জেলা প্রতিনিধি

  • বগুড়া জেলার জাতীয় সংসদ উপনির্বাচনের ভোটের মাঠে সার্বিক নিরাপত্তায় র‌্যাব-১২

    বগুড়া জেলার জাতীয় সংসদ উপনির্বাচনের ভোটের মাঠে সার্বিক নিরাপত্তায় র‌্যাব-১২

    প্রেস বিজ্ঞপ্তি

    ১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

    ২। জাতীয় সংসদ উপনির্বাচন উপলক্ষে ভোটের মাঠে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২। ০১ ফেব্রæয়ারি ২০২৩ তারিখ জাতীয় সংসদের বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের কাহালু, নন্দিগ্রাম এবং বগুড়া সদর উপজেলায় সংসদ উপনির্বাচন উপলক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব-১২’র সদস্যরা ভোটারদের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে।

    ৩। ভোট শুরু হওয়ার সময় থেকে মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এবং বিভিন্ন অফিসারগণ প্রতিটি উপজেলার সকল ভোট কেন্দ্র সমূহ পরিদর্শন করেন। নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল র‌্যাব সদস্যদের সঠিক ভাবে দায়িত্ব পালনের জন্য নিদের্শনা প্রদান করেন। নির্বাচনে র‌্যাবের সরব উপস্থিতি সাধারন জনগণের মনের মধ্যে আস্থা বাড়িয়েছে।

    স্বাক্ষরিত……….

    মোঃ মোস্তাফিজুর রহমান

    সিনিয়র সহকারী পুলিশ সুপার

    মিডিয়া অফিসার

    র‌্যাব-১২, সিরাজগঞ্জ।

    মোবা-০১৭৭৭-৭১১২০৩

  • শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

    শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

    মোঃ সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধি:
    ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহি পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয় ৫১ তম ৫ দিন ব্যাপী শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি ও পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও এ.কে.এম সায়ফুল ইসলাম (কাজল)।
    বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি সভাপতি সুরুজ্জামান। প্রধান অতিথি বক্তব্য রাখেন ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাছিমা আক্তার । বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন । মাঠ অধিনায়ক অত্র বিদ্যালয় শরীর চর্চা শিক্ষক আব্দুল আজিজ
    অনুষ্ঠান সঞ্চালনায় করেন সহকারী শিক্ষক আতিকুল ইসলাম । পরে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
    সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ভলিবল, খোঁ খো, ক্রিটেক পর বিভিন্ন ক্রীড়া ইভেন্টের মধ্যে ছিল, দৌড়, গোলক নিক্ষেপ, স্থীর দড়ি লাফ, ঝুড়িতে বল নিক্ষেপ, পাতিল ভাঙ্গা, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য বালিশ ছুড়ে আইট কার প্রভৃতি।
    উল্লেখ যে, এস.এস.সি ২০২২ সালে জিপিএ ৫ প্রাপ্ত ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডে অধীন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় ।

  • নাগরপুরে সাবেক মন্ত্রী তারানা হালিমের পথসভা

    নাগরপুরে সাবেক মন্ত্রী তারানা হালিমের পথসভা

    মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে টাঙ্গাইলের (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাড. তারানা হালিমের পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার দিন ব্যাপী উপজেলার ভাদ্রা সদর ও ধুবড়িয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্হানে এ পথসভা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, ভাদ্রা, সহবতপুর ও ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

    পথসভা শেষে ধুবরিয়া গ্রামে নিজ বাড়িতে দাদীর কবর জিয়ারত শেষে গ্রামবাসির সাথে উঠান বৈঠক করেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বলরামপুর বাদেকাকনা ডিজিটাল বাজারে ধুবড়িয়া ইউনিয়নের পশ্চিম এলাকাবাসী গণসংবর্ধনা দেন সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. তারানা হালিমকে। গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ধুবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মতিউর রহমান মতি, উপজেলা মৎসজীবী লীগের সদস্য সচিব মো. কবীর হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী লেখক ইঞ্জিনিয়ার মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
    এ সময় ইউনিয়ন আওয়ামীলীগসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
    সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. তারানা হালিম বলেন, নেত্রীর নির্দেশে তৃনমূল আওয়ামী লীগ কে সুসংগঠিত করার জন্যই মাঠে কাজ করছি। আমি সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। তিনি আরো বলেন, যে কোন মন্দা মোকাবেলা করার জন্য বর্তমান সরকার সব সময় প্রস্তুত।

    নাগরপুর, টাঙ্গাইল।

  • নড়াইলে নিখোঁজের ৫ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

    নড়াইলে নিখোঁজের ৫ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের নড়াগাতি থানার পাটনা সুইসগেট সংলগ্ন চিত্রা নদী (বানকানা) নদী থেকে নিখোঁজ ব্যবসায়ী ইসহাক মোল্যার (৭৫) লাশ উদ্ধার করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, ৩১ জানুয়ারী (মঙ্গলবার) সকালে স্থনীয়রা সুইস গেটের নীচে ফুলে যাওয়া লাশটি দেখতে পেয়ে প্রশাসনকে অবহিত করে। অতঃপর স্বজনরা এসে লাশটি শনাক্ত করে। মৃত ব্যবসায়ী ইসহাক মোল্যা বড়দিয়া বাজারের গুড় ব্যবসায়ী ও লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত দীন ইসলাম মোল্যার ছেলে।
    পারিবারিক সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারী (বৃহস্পতিবার) স্ত্রীর কাছ থেকে ৪০/৪৫ হাজার টাকা নিয়ে বাজারে নিজ দোকানে আসে। বিকেলে তাকে মহাজন ঘাট এলাকায় চা খেতে দেখা যায়। ব্যবসায়ীক কাজ সেরে তিনি আর বাড়ীতে ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায় নি। তারা আরো জানায় চোরখালী ও গুচ্ছগ্রাম এলাকায় তার টাকা পয়সার লেন-দেন ছিল। কয়েকদিন আগে অনেকের সাথে তার কথা কাটাকাটিও হয়েছে। স্বজনদের ধারনা তাকে কে বা কারা হত্যা করেছে। তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেন তারা।
    এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন বলেন, লাশটি ফুলে গেছে। ধারনা করা হচ্ছে ৪/৫ দিন আগেই তার মৃত্যু হয়েছে। গায়ের কাপর তল্লাশী করে একটা টুপি ছাড়া কিছুই পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।