Author: desk

  • ডিবি পরিচয়ে ছাপাখানা কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ

    ডিবি পরিচয়ে ছাপাখানা কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর ফকিরাপুল এলাকার একটি ছাপাখানার দোকানে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অভিযান চালিয়ে এক কর্মচারীকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে দোকান মালিকও নিখোঁজ। পরিবারের সদস্যরা এখনো তাদের সন্ধান পাননি বলে জানা যায়।

    তারা হলেন- হেরার জ্যোতি ডিজাইন অ্যান্ড প্রিন্টিংয়ের মালিক মমিনুল ইসলাম ও ছাপাখানার ডিজাইনার সাইফুল ইসলাম।

    মমিনুলের শ্যালক মাসুম বিল্লাহ বলেন, ‘গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকের লোকজন ফকিরাপুলের আলিজা টাওয়ারে অবস্থিত ওই দোকানে যান এবং সাইফুলকে জিজ্ঞাসাবাদ করেন। এরপর তারা সাইফুলসহ দোকানের কম্পিউটার ও হার্ডডিস্ক নিয়ে যান।’

    ‘সেসময় মমিনুল দোকানে ছিলেন না। কিন্তু সেসময় থেকেই তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি’, যোগ করেন তিনি।

    মাসুম জানান, মমিনুল ও সাইফুলের অবস্থান জানতে তারা মতিঝিল এবং পল্টন থানায় গিয়েছিলেন। কিন্তু থানা থেকে কেউ তা নিশ্চিত করতে পারেননি।  

    এ বিষয়ে জানতে চাইলে ডিবির উপ-কমিশনার (মতিঝিল বিভাগ) রাজীব আল মাসুদ জানান, তার টিম এ পরিচয়ের কাউকে আটক করেনি।

  • তানোরে আওয়ামী লীগ নেতার শয্যা  পাশে সুজন

    তানোরে আওয়ামী লীগ নেতার শয্যা পাশে সুজন

    আলিফ হোসেন,
    তানোর(রাজশাহী) প্রতিনিধিঃ
    রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনীয়া সরদার গুরুতর অসুস্থ হয়ে নিজ বাড়িতে শয্যাসয়ী রয়েছেন। এদিকে ২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় স্থানীয় সাংসদের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবক,তরুণ শিল্পপতি ও আগামির নেতৃত্ব আবুল বাসার সুজন অসুস্থ সোনীয়া সরদারকে দেখতে তার বাড়ি যান। এসময়ে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়ে তার রোগমুক্তি কামনা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট ও রোকন সরকার প্রমুখ।

  • গৌরনদীতে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন পুরনো প্রেমিককে নিয়ে নববধূ মুসকান

    গৌরনদীতে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন পুরনো প্রেমিককে নিয়ে নববধূ মুসকান

    বি এম মনির হোসেনঃ-

    বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার মাষ্টার মাইন্ড হিসেবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার (রিফাত) স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকেও হার মানিয়েছে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলকাঠী গ্রামের রাবেয়া আক্তার মুসকান। পুরনো প্রেমিকের সাথে ঘর বাঁধার জন্য স্বামীকে হত্যার পরিকল্পনা করেন নববধূ মুসকান (১৯)। যে কারণে কৌশলে স্বামীকে দুটি ঘুমের ওষুধ সেবন করিয়ে দেয়। পরে প্রেমিক ও তার বন্ধুুর সহায়তায় স্বামীকে হত্যার উদ্দেশে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। আর পুরো ঘটনাটি দাঁড়িয়ে দেখছিলেন মুসকান। ঘটনাচক্রে স্বামীকে জীবিত উদ্ধার করে হাসপাতলে ভর্তি করা হয়। এ ঘটনার সাতদিনের মধ্যে হত্যার মূল পরিকল্পনাকারী স্ত্রী রাবেয়া আক্তার মুসকান, তার প্রেমিক আবু সাইদ সিয়াম এবং সিয়ামের বন্ধু রায়হান খন্দকার ও জিহাদ হাসান রাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে সিয়াম ও রায়হানের বাড়ি গৌরনদী এবং রাজনের বাড়ি জামালপুরে। তবে সিয়াম ও রাজন গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় বসবাস করে আসছিল। ১ফেব্রুয়ারি বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বরিশালের পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। লিখিত বক্তব্যে পুলিশ সুপার বলেন, গত ২৫ জানুয়ারি সন্ধ্যা পৌনে সাতটার দিকে গৌরনদীর কালনা এলাকার রাস্তার ওপর সৌরভ বেপারী নামের এক যুবককে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় আহতকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সৌরভকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রমতে, বিষয়টি জানতে পেরে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম ঘটনার মূলরহস্য উদ্ঘাটন ও হামলাকারীদের শনাক্তের কাজ শুরু করেন। পুলিশ সুপার বলেন, তদন্তের শুরুতেই বিভিন্ন তথ্য ও সন্দেহজনক আচরণ পরিলক্ষিত হওয়ায় ঘটনার একমাত্র প্রতক্ষদর্শী সৌরভের স্ত্রী রাবেয়া আক্তার ওরফে মুসকানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়। প্রথমে মুসকান এলোমেলো তথ্য দিলেও পরবর্তীতে তিনি স্বেচ্ছায় ঘটনার বিবরণ দেন। ওই সময় মুসকান জানান, সৌরভ বেপারীর সাথে সাড়ে তিনমাস আগে তার (মুসকান) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় সৌরভ বলেছিল, সে সরকারি চাকরি করে এবং মুসকানকে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দেবেন। তবে বিয়ের পর মুসকান জানতে পারে সৌরভ সরকারি চাকরি নয়, ঢাকায় একটি প্রাইভেট ব্যাংকের গাড়ি চালক। অপরদিকে বিয়ের পর মুসকানের আগের বন্ধু বান্ধবের সাথে সম্পর্কের বিষয় ও সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে সৌরভের মনোমালিন্য দেখা দেয়। যা নিয়ে মুসকান তার স্বামী সৌরভের ওপর চরম ক্ষুব্ধ হয়। একপর্যায়ে মুসকান কার বিয়ের আগের সম্পর্কিত প্রেমিক আবু সিয়ামের সাথে নতুন করে সংসার করার জন্য সিয়াম ও তার বন্ধু রাজনদের সহযোগিতায় সৌরভকে হত্যার পরিকল্পনা করে। পুলিশ সুপার বলেন, গত ২৪ জানুয়ারি ছুটিতে সৌরভ ঢাকা থেকে গৌরনদীর পিঙ্গলাকাঠী গ্রামের বাড়িতে আসে। পরেরদিন দুপুরের খাবার গ্রহণের পর সৌরভকে ভিটামিন ওষুধ বলে দুটি চেতনানাশক (ঘুমের) ওষুধ খাওয়ায় মুসকান। ওইদিন বিকেলে কেনাকাটার জন্য সৌরভের সাথে মুসকান গৌরনদী উপজেলা সদরে যায় এবং কৌশলে মোবাইল ফোনে প্রেমিক সিয়ামকে খবর দেয়। সন্ধ্যায় সৌরভ অসুস্থবোধ করলে স্ত্রী মুসকান তাকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বান্ধবীর বাসায় যাওয়া কথা বলে অটোরিকশা থেকে মুসকান তার স্বামী সৌরভকে নিয়ে সড়কের কালনা নামক এলাকায় নেমে যায়। পরবর্তীতে কালনা এলাকার শামসুল হকের বাড়ির পূর্ব পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সৌরভ বেপারীকে স্ত্রী মুসকানের প্রেমিক সিয়াম, তার বন্ধু রাজন ও রায়হানসহ তাদের অন্যান্য সহযোগিরা ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশে কুপিয়ে জখম করে। এতে সৌরভের গলার উপরের অংশে, ঘাড়ের নিচের অংশে, গালে, কানেসহ দুই হাতে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। হামলার সময় স্ত্রী মুসকান স্বামীকে বাঁচানোর চেষ্টা না করে নীরবে রাস্তায় দাঁড়িয়ে থেকে পুরো বিষয়টি দেখেন। তবে গুরুত্বর আঘাতপ্রাপ্ত সৌরভের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন সৌরভ বেপারীর বাবা পিঙ্গলাকাঠী গ্রামের বাসিন্দা কবির হোসেন বেপারী বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি মুসকান ও রায়হান খন্দকারকে গ্রেপ্তার দেখিয়ে গত ২৮ জানুয়ারি আদালতে সোপর্দ করা হয়। তখন তারা ঘটনার বিবরণ দিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। যার প্রেক্ষিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে গৌরনদী মডেল থানার একটি আভিযানিক দল ৩১ জানুয়ারি গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার অপর আসামি আবু সাইদ সিয়াম ও জিহাদ হাসান রাজনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যানুযায়ী হামলায় ব্যবহৃত রক্তমাখা চাপাতি ও ছোরা উদ্ধার করা হয়। বুধবার শেষ কার্যদিবসে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১৪ নভেম্বর গৌরনদীর পিঙ্গলাকাঠী গ্রামের কালাম গাজীর মেয়ে রাবেয়া আক্তার মুসকানের সাথে একই গ্রামের কবির বেপারীর ছেলে সৌরভ বেপারীর (২৮) সামাজিকভাবে বিয়ে হয়।

  • চট্রগ্রামের পতেঙ্গায় র‌্যাবের অভিযানে ৯ লক্ষ টাকার বিয়ারসহ দুই মাদক কারবারি আটক

    চট্রগ্রামের পতেঙ্গায় র‌্যাবের অভিযানে ৯ লক্ষ টাকার বিয়ারসহ দুই মাদক কারবারি আটক

    শহিদুল ইসলাম,
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

    র‌্যাব-৭ এর একটি অভিযানে পুলিশের টহল গাড়ির সামনে থেকেই পতেঙ্গা হতে প্রায় ৯ লক্ষ টাকার ১৭৯১ ক্যান বিয়ার উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটকপূর্বক মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি স্পীডবোট ও ০১টি প্রাইভেটকার এবং তাদের ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়েছে। তবে, চোরাকারবারির মূলহোতা চট্টগ্রামের একএু অনলাইন চ্যানেল “সি প্লাস টিভি” এর কথিত সাংবাদিক সাইদুর রহমান সাকিব (৩০) ও প্রাইভেট কার মালিক নূরুল আবছার(৪০) গাড়িটি ও একটি মোবাইল ফোন ফেলে পালিয়ে গেছে বলে তথ্য পাওয়া গেছে।

    এ বিষয়ে র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, কতিপয় মাদকব্যবসায়ী বিপুল পরিমান বিয়ার ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে স্পীডবোট যোগে সাগর পথে পরিবহন করে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকায় স্পীডবোট হতে একটি প্রাইভেটকারে স্থানান্তর করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ৩০ জানুয়ারি ২০২৩ ইং তারিখ আনুমানিক সকাল ০৪ ঘটিকায় র‌্যাবের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বর্ণিত স্পীডবোট এবং প্রাইভেটকারের চালক কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী ০১। মোঃ রুহুল আমিন(৩১), পিতা-মৃত সায়েদুল হক, সাং-পুর্ব লক্ষীদিয়া, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী এবং ০২। মোঃ নিজাম উদ্দিন(২৬), পিতা-মৃত বাবুল হক, সাং-বিজয়নগর, থানা-পতেঙ্গা, চট্টগ্রাম মহানগরকে আটক করতে সক্ষম হয়। এবং ঘটনাস্থল থেকে পলাতক হিসেবে ৩. মোঃ নূরুল আবছার প্রকাশ আবছার (প্রাইভেট কার মালিক), (৪০)- পিতা- মৃত বদিউল আলম, মাতা- হালিমা খাতুন, স্থায়ীঃ গ্রাম- দক্ষিন পতেঙ্গা ( কোনার দোকান, নাগর আলীর নতুন বাড়ী, দক্ষিন পতেঙ্গা, থানা- পতেঙ্গা, জেলা- চট্টগ্রাম এবং ৪. সাইদুর রহমান সাকিব (৩০), পিতা- মোঃ ইউনুস, মাতা- ইয়াছমিন আক্তার, স্থায়ীঃ গ্রাম- উত্তর পতেঙ্গা (ফয়েজ আহম্মেদের বাড়ী, উওর পতেঙ্গা, মুসলিমাবাদ), থানা- পতেঙ্গা, জেলা- চট্টগ্রামকে আসামী করে চার্জ শীট দিয়েছে র‍্যাব-৭।

    পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের হেফাজতে থাকা স্পীডবোর্ড এবং প্রাইভেটকার হতে ১৫টি সাদা প্লাষ্টিকের বস্তার ভিতর হতে মোট ১৭৯১ ক্যান বিয়ার উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত স্পীডবোর্ড ও প্রাইভেটকার জব্দ করা হয়।

    তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ চোরাচালানের মাধ্যমে সাগরপথে মায়ানমার হতে আমদানি নিষিদ্ধ মদ ও বিয়ার সংগ্রহ করে তাদের বাড়িতে মজুদ করত এবং পরবর্তীতে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করত। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৯ লক্ষ টাকা।

    এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখাযায়, মাদক পরিবহনের সময় ঘটনাস্থলে পতেঙ্গা থানা পুলিশের একটি টহল গাড়ি উপস্থিত থাকলেও অজ্ঞাত কারনে তারা মাদক উদ্ধার না করেই দীর্ঘক্ষন আলাপ চারিতায় ব্যস্থ ছিল। এসময় র‍্যাব সদস্যরা উপস্থিত হলে পুলিশের গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করেন। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানায়, র‍্যাব সদস্যরা এলে পুলিশের ইশারাতেই গাড়ির চালকের আসনে থাকা মূলহোতা কথিত সাংবাদিক সাইদুর রহমান সাকিব (৩০) ও প্রাইভেট কার মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সুযোগ পায়।

    সূত্র হতে জানাযায়, পুলিশি নিরাপত্তায় এই চক্রটি দীর্ঘদিন যাবত সাগরপথে বিভিন্ন মাদকদ্রব্য এনে চট্টগ্রামসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের চক্রের কাছে জিম্মি সাধারন এলাকাবাসীরা। তাদের বিরুদ্ধে মুখ খুললে থানা পুলিশের কিছু অসাধু কর্মকর্তারা তাদের হয়রানী করেন বলে জানায় তারা।

    গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    হস্তান্তর করার বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নুর এর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি নয়। এসময় তিনি সাংবাদিকদের বলেন র‍্যাবের সাথে যোগাযোগ করুন হয়তবা সবকিছু জানতে পারবেন।

  • বিরামপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে গৃহবধু নিহত: স্বামী সুস্থ

    বিরামপুরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে গৃহবধু নিহত: স্বামী সুস্থ

    জাকিরল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে রেশমা আক্তার (২১) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন রেশমার ১৩ মাস বয়সী শিশুসন্তান রাহি। এ ঘটনায় স্বামী মটরসাইকেল চালক সফিউল কাওসার সুস্থ আছেন।

    বুধবার (১ ফেব্রুয়ারি) বৈকালে ৫ টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেশমা বেগম পার্শ্ববর্তী হাকিমপুর (হিলি) উপজেলার খট্রামাধবপাড়া ইউপি’র বলরামপুর গ্রামের সফিউল কাওসারের স্ত্রী। বিরামপুর থানার পরিদর্শক এরশাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

    থানার উপ-পরিদর্শক (এসআই) নিহার রঞ্জন বলেন, রেশমা বাবার বাড়ি থেকে স্বামীর মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি ফিরছিলেন। পথে বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে রাস্তায় একটা ভ্যানের সাথে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের পিছনে থাকা রেশমা সড়কে ছিঁটকে পড়েন। এসময় দিনাজপুর থেকে ছেড়ে আসা মালবাহী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ঢ ৬৩-০০৬৩) এর চাকায় রেশমা পিষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

    বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরা পারভীন বলেন, হাসপাতালে আসার আগেই রেশমার মৃত্যু হয়েছে। রেশমার মাথার উপর দিয়ে ভারি চাকা যাওয়ায় মাথা থেতলে যায়। তার শিশুবাচ্চা রাহিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    থানার পুলিশ পরিদর্শক এরশাদ মিয়া বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি শহরের পল্লবী মোড় এলাকা থেকে জব্দ করা হয়। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

    মো. জাকিরল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • ঝিনাইদহের মহেশপুরে আগুনে পুড়ে কৃষকের স্বপ্ন ছায়

    ঝিনাইদহের মহেশপুরে আগুনে পুড়ে কৃষকের স্বপ্ন ছায়

    মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতাঃ
    কৃষক ছাদেক আলীর বসত ঘরে গভীর রাতে আগুন গেলে তার স্বপ্ন ৪টি গরু,২টি ছাগলসহ বসত ঘরের সব আসবাবপত্র পুড়ে ছায় হয়ে গেছে। সেই সাথে কৃষক ছাদেক আলীর অনেক স্বপ্ন পুড়ে ছায় হয়ে গেলো।
    ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সীমান্ত বর্তী মোহাম্মদপুর গ্রামে।
    সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা আগুনে ক্ষতিগ্রস্থ কৃষক ছাদেক আলীর বাড়ীটি পরিদর্শন শেষে এক বস্তা চাল ও ৫ হাজার টাকা দিয়ে এসেছেন।
    এলাকাবাসী জানান, মঙ্গলবার রাত ১টার দিকে হঠাৎ মোহাম্মদপুর গ্রামের কৃষক ছাদেক আলীর বসত ঘরে দাওদাও করে আগুন জ¦লতে দেখে আমরা অনেক চেষ্টা করেছি আগুন নেভানোর জন্য। কিন্তু এতো আগুন আমরা নেভাতে ব্যর্থ হয়। পরে আগুন নিভে যাওয়ার পর দেখতে পাই কৃষক ছাদেক আলীর ৪টি গরু,২টি ছাগলসহ ঘরের সব আসবাবপত্র গুড়ে ছায় হয়ে গেছে।
    ইউপি সদস্য মজিবর রহমান জানান, আগুনে কৃষক ছাদেক আলী বাড়ীর সব কিছুই পুড়ে ছায় হয়ে গেছে। আগুনের হাত থেকে কোন কিছুই রক্ষা করা যায়নি।
    নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা জানান, আগুনে কৃষক ছাদের আলীর সব স্বপ্ন শেষ করে দিয়েছে। তার গায়ের জামা ছাড়া আর কিছুই রক্ষা করা যায়নি। তিনি আরো জানান, বুধবার দুপুরে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা এসে দেখে গেছেন আর চাল ও কিছু টাকা দিয়ে গেছেন।

  • মধ্যনগর বি. পি. উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

    মধ্যনগর বি. পি. উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

    শান্ত তালুকদার মধ্যনগর প্রতিনিধি:

    সুনামগঞ্জের সদ্য ঘোষিত মধ্যনগর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে এলাকার স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ১লা ফেব্রুয়ারী বুধবার বিকাল ৩ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক শতবর্ষ উদযাপন পরিষদের আহবায়ক বাবু বসন্ত কুমার বিশ্বাসে’র সভাপতিত্বে,সাবেক শিক্ষার্থী আতিকুর রহমান ফারুকীর উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ বাবু বিজন কুমার তালুকদার।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক প্রবীর বিজয় তালুকদার, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোবারক হোসেন তালুকদার, মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহম্মেদ,মধ্যনগর উপজেলা মৎস্য লীগের আহবায়ক রুহুল আমীন খান, ডিএমপি উপকমিশনার জ্যোতির্ময় সরকার তপু(ভার্চ্যয়ালী বক্তব্য রাখেন),মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার ,বিশিষ্ট ব্যবসায়ী পঙ্কজ রায়,শতবর্ষ উদযাপন পরিষদের অর্থ উপকমিটির সদস্য রাশিদ আলম,শতবর্ষ উদযাপন পরিষদের অর্থ উপকমিটির আহবায়ক মাহবুব আলম ফারুকী,নিবন্ধন উপকমিটির সদস্য আতাউর রহমান প্রমুখ।

    ২০২০ সালে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ এর শতবর্ষ পূর্ণ হয়ার কথা থাকলেও, করোনাভাইরাস এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় শতবর্ষ উদযাপন ও পুণর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা সম্ভব হয় নি । আগামী ৩রা এবং ৪ঠা মার্চ দুইদিনব্যাপী শতবর্ষ উদযাপন ও পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে।

    শান্ত তালুকদার
    মধ্যনগর, সুনামগঞ্জ

  • বাবুগঞ্জে ছাত্র সমাজের দুই কর্মিকে কুপিয়ে রক্তাক্ত  যখম করেছে বখাটেরা

    বাবুগঞ্জে ছাত্র সমাজের দুই কর্মিকে কুপিয়ে রক্তাক্ত যখম করেছে বখাটেরা

    কে এম সোহেব ঃ বাবুগঞ্জে ছাত্র সমাজের দুই কর্মিকে কুপিয়ে রক্তাক্ত যখম করেছে স্হানীয় বখাটে সন্ত্রাসীরা।

    ১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়াকে সামনে রেখে বিদ্যালয় স্টল বরাদ্দর জায়গাকে কেন্দ্র করে স্হানীয় ভবঘুরে বখাটে ব্রাম্মনদিয়া গ্রামের ফারুখের পুত্র ফাহাদ-২৩, ঠাকুর মল্লিক গ্রামের পেপার বিক্রেতা নুরুল হকের পুত্র রানা ২৩- চরফতেপুর গ্রামের আনোয়ার হোসেন আকনের নাতি ফেরদাউস ২৬, আগরপুর গ্রামের মনির খাঁন ২৪ চরউত্তর গ্রামের হালিম হাওলাদারের পুত্র রিয়াদ ২২, চরহোগোলপাতিয়া গ্রামের তরিকুল, স্টল বরাদ্দকে কেন্দ্র করে স্হানীয় আগরপুর গ্রামের আনিসুর রহমান মুন্সির পুত্র কলেজ পড়ুয়া ছাত্র ৭ নং ওয়ার্ডের সভাপতি সাকিল মুন্সি ২১ ও চরউত্তর গ্রামের মালেক ফরাজির পুত্র কলেজ পড়ুয়া ছাত্র সিয়াম ফরাজিকে আজ বুধবার সন্ধ্যায় হাসপাতালের সামনে পেয়ে ধারলো অস্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করলে মাটিতে লুটে পরে যায় এই দুই শিক্ষার্থিরা। স্হানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক ভাবে স্হানীয় হালিমা মান্নান হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে তাদের অবস্হা আসংখ্যা জনক দেখা দিলে বরিশালের শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ব্যাপারে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রধান ইন্সপেক্টর অব পুলিশ বাবু সনজিৎ চন্দ্র শীল ঘটনা শুনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন। এবং ভিকটিমদের প্রথমিক চিকিৎসার পরমর্শ দেন ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যাবস্হা নেয়ার কথা জানান এই কর্মকর্তা।

  • গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত-১

    গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত-১

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত আহমেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরেক এসএসসি পরীক্ষার্থী শামিমুল সাকিব (১৭)।

    আজ বুধবার (০১ ফেব্রুয়ারি) রাতে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া-নড়াইল সড়কের মধুমতি সেতুর টোল প্লাজা এলাকা এ দুর্ঘটনা ঘটে।

    কাশিয়ানী থানার উপপরিদর্শক (এস আই) রাজিব সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত শান্ত আহমেদ নড়াইল সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের সিদ্দিক আহমেদের ছেলে।

    আহত শামিমুল সাকিব একই উপজেলার মারিমুল ইসলামের ছেলে। তাকে আহত অবস্থায় ভাটিয়াপাড়া এসবি মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    নিহত ও আহত একে অপরের বন্ধু। এ বছরের এসএসসি পরীক্ষার্থী তারা।

    উপপরিদর্শক রাজিব সরকার জানান, দুই বন্ধু শান্ত ও শামিমুল একটি মোটরসাইকেলে করে নড়াইল থেকে গোপালগঞ্জে দিকে আসছিলেন। এ সময় মোটরসাইকেলটি মধুমতি সেতু পার হয়ে টোল প্লাজার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পিছনে সাজোড়ে ধাক্কা মারে। এতে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু শান্ত ও শামিমুল মারাত্মক আহত হন।

    পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাটিয়াপাড়া এস বি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে শান্ত মারা যায়। অপর আহত শামিমুলকে ভর্তি করা হয়েছে। #

  • পুলিশ আজ মাইকিং করে ভোটারদের ভোট দিতে কেন্দ্রে ডাকছে;মির্জা আব্বাস

    পুলিশ আজ মাইকিং করে ভোটারদের ভোট দিতে কেন্দ্রে ডাকছে;মির্জা আব্বাস

    মোঃ রাসেল সরকার //
    বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে অসুস্থতার কারণে কারাগার থেকে আদালতে নেওয়া যায়নি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘যদি আর দু-একদিন জেলে থাকতাম, তাহলে আমাদেরও (ফখরুল ও আব্বাস) রিজভীর মতো অবস্থা হতো।’

    বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে বিএনপির গণপদযাত্রা শুরুর আগে সমাবেশে তিনি এ কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ‘এ পদযাত্রা আওয়ামী লীগের পতনযাত্রা। এখন শুধু সময়ের অপেক্ষা। আজ আমি মুগদা থেকে হেঁটে আসলাম। রাস্তায় মানুষের এত ভিড় যে, সুই ফেলারও জায়গা নেই।’

    তিনি বলেন, ‘তারা আমাদের বলেন, বিএনপি-জামায়াত। আমি বলি, আওয়ামী-জামায়াত। আমরা চিৎকার করলেও আওয়ামী লীগ ভয় পায়। আমরা চুপ থাকলেও আওয়ামী লীগ ভয় পায়। তারা টের পেয়ে গেছে বেশি দিন আর ক্ষমতায় নেই। তাই এ মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার।’

    বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘এ দেশের মানুষ শান্তিপ্রিয়। তারা প্রয়োজনে কঠোরও হতে জানে। এ সরকারকে এখন মানুষ বিশ্বাস করে না। শেখ হাসিনার সরকার আগে বলেছেন, ঘরে ঘরে চাকরি দেবেন। কিন্তু এখন দিচ্ছেন উপদেশ।’

    জাতীয় সংসদ থেকে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় শূন্য হওয়া ছয়টি আসনের উপ-নির্বাচনে কেন্দ্রে কোনো ভোটার নেই মন্তব্য করে আব্বাস বলেন, ‘পুলিশ আজ মাইকিং করে ভোটারদের ভোট দিতে কেন্দ্রে ডাকছে। এটাই এ সরকারের অধীনে নির্বাচনের প্রকৃত চিত্র।’

    গণ-পদযাত্রায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনা করেন ঢাকা দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু। কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, ডা. রফিকুল ইসলাম, নবী উল্লাহ নবী, কাজী আবুল বাশার, রবিন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইশরাক হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ।

    এর আগে গত ২৮ জানুয়ারি রাজধানীর বাড্ডা থেকে রামপুরা হয়ে মালিবাগ হোটেল পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এরপর সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী থেকে এ পদযাত্রা শুরু হয়ে শ্যামপুর পর্যন্ত কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মঙ্গলবার (৩১ জানুয়ারি) গাবতলী থেকে শুরু হয়ে মাজার রোড হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর পর্যন্ত কর্মসূচি পালন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।