Author: desk

  • আমাদের সময় পত্রিকার প্রকাশক সৈয়দ মোহাইমেন বকস আর নেই

    আমাদের সময় পত্রিকার প্রকাশক সৈয়দ মোহাইমেন বকস আর নেই

    মোঃ রাসেল সরকার//সুপ্রিম কোর্টের আইনজীবী ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রকাশক সৈয়দ মোহাইমেন বকস কল্লোল (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

    বুধবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

    বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান জানান, গতরাতে হার্ট অ্যাটাক করে মারা যান আইনজীবী এস এম বকস কল্লোল। তার মৃত্যুতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গভীর শোক প্রকাশ করছেন।

    তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

    বকস কল্লোল স্ত্রী, এক ছেলে, এক ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

    তার গ্রামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার মির্জানগর গ্রামে।

  • বিএনপি নেতা তাবিদ আওয়ালের সাথে বাহরাইন বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

    বিএনপি নেতা তাবিদ আওয়ালের সাথে বাহরাইন বিএনপির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

    সৈয়দ মামুন হোসেন-বাহরাইন প্রতিনিধি//বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি তাবিথ আউয়ালের সাথে রিস্কাটন হোটেলে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাহারাইন কেন্দ্রীয় বিএনপি।

    বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে রিজ কার্লটন হোটেলের হল রুমে সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ সভাপতি মো: আক্তারুজ্জামান মিয়ার, সাবেক সহ সভাপতি মো: আবুল হোসেন ভুঁইয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: সেলিম হোসেন, যুবদল এর সুমন শাকিল সাধারণ সম্পাদক, আবুল বাসার সহ সভাপতি, মাকসুদ আলম যুগ্ন সাধারন সম্পাদক, আলমগীর হাজারী সভাপতি মানামা মহানগর যুবদল, আ: রহমান সহ সাধারণ সম্পাদক, আ: আলীম সহ সাংগঠনিক সম্পাদক, আলমগীর হোসেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মানামা মহানগর যুবদল, আলামিন সদস্য যুবদলআলীম,,, আওলাদ,আলমগীর, জাহাঙ্গীর,মোফাজ্জল, বোরহানতাবিদ আউয়াল বলেন গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যের কোন বিকল্প নাই।

    ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি কার্যক্রমে বাহরাইন বিএনপি ঐক্যবদ্ধভাবে সাহসী ভূমিকার রাখার আহবান জানান।

  • স্তুপ সরাতে গিয়ে এখনও তারমধ্যে আগুনের অস্তিত্ব পাচ্ছে,  পুরোপুরি ফায়ার আউটে সময় লাগবে আজও

    স্তুপ সরাতে গিয়ে এখনও তারমধ্যে আগুনের অস্তিত্ব পাচ্ছে, পুরোপুরি ফায়ার আউটে সময় লাগবে আজও

    মোংলা প্রতিনিধি
    মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরীতে এখন চলছে ডাম্পিং ডাউনের কাজ। এসকেভেটোর দিয়ে পুড়া স্তুপ সরাতে গিয়ে এখনও তারমধ্যে আগুনের অস্তিত্ব পাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এখনও বিভিন্ন জায়গায় আগুন থাকায় সেগুলো পুরোপুরি নিভাতে বৃহস্পতিবার দিনভর সময় লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ আরবেজ আলী বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আমরা ফ্যাক্টরীটিতে ডাম্পিং ডাউনের কাজ করছি। এটি করতে গিয়ে দেখছি এখনও বিভিন্ন জায়গায় আগুন রয়েছে। সুতরাং আগুন যে পুরোপুরি নিভে গেছে সেটি আমরা এখনও বলতে পারছিনা। তবে আজ বৃহস্পতিবার পুরো দিনই লাগবে হয়তো ফায়ার আউট করতে। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দাবী ফ্যাক্টরী কর্তৃপক্ষের। এ অগ্নিকাণ্ডে ফ্যাক্টরীর ১৫০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে থানা করা ডায়েরীতে উল্লেখ করেছেন ভিআইপি কর্তৃপক্ষ।

  • মাগুরা জেলা ও দায়রা জজ এর বিদায় সংবর্ধনা

    মাগুরা জেলা ও দায়রা জজ এর বিদায় সংবর্ধনা

    রক্সী খান মাগুরা প্রতিনিধি – মাগুরা জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো: কামরুল হাসান এর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা জজ আদালত সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রণয় কুমার দাশ, বিজ্ঞ জেলা ও দায়রা জজ,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।
    সহকারী জজ জনাব রোমানা রোজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিসেট্রট এম জাহিদ হাসান, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিসেট্রট মোঃ হুমায়ুন কবির, বিজ্ঞ জেলা লিগ্যাল এইড অফিসার ( সহকারী জজ) মোঃ ফরিদুজ্জামান, সহকারী জজ মোঃ শফিকুল ইসলাম, জেলা ও দায়রা জজ আদালত এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ আইয়ুব হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিসেট্রট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম রব্বানি ও বিদায়ী জেলা ও দায়রা জজ এর সহধর্মিনী ও বক্তব্য রাখেন ।

    রক্সী খান,মাগুরা।

  • পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার কার্যক্রম শুভ উদ্বোধন

    পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার কার্যক্রম শুভ উদ্বোধন

    নিতিশ চন্দ্র বর্মন
    আটোয়ারী প্রতিনিধি:
    পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য
    কমপ্লেক্সে অপারেশন থিয়েটার কার্যক্রম শুভ উদ্বোধন করা হযেছে। বুধবার (০১
    ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য
    আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান এমপি ফলক উম্মোচনের মাধ্যমে অপরেশন
    থিয়েটারের শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা
    অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং হাসপাতালের সাফল্য ও গুরুত্বপুর্ণ
    সমস্যার কথা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
    অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ¦ মোঃ
    মজাহারুল হক প্রধান আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশংসা করেন এবং
    জনবল সংকট, এক্স-রে মেশিন অচলের বিষয় সহ সকল সমস্যা স্বাস্থ্য মন্ত্রণালয়ে অবগত
    করাবেন মর্মে আশ^াস দেন। বিশেষ অতিথি হিসেবে পরামর্শমুলক বক্তব্য রাখেন,
    এডিবি’র টিম লিডার ডা. মওলা বকস্ চৌধুরী, সিভিল সার্জন ডা. মোঃ
    রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা
    নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম প্রমুখ। এসময় জেলা আওয়ামী
    লীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, এসআইএমও ডা. সিফাত জাহান,
    গাইনী কনসালটেন্ট ডা. নাহিদ সিদ্দিকা, এ্যানেসথেসিয়া কনসালটেন্ট ডা.
    শামসুল হুদা, হাসপাতালের অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি,
    উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার
    সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

  • রংপুর খাসবাগে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    রংপুর খাসবাগে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন –।

    রংপুর সিটি করপোরেশন এলাকার ৩০ নং ওয়ার্ড এর সাতমাথা প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতি রংপুরের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ সরকার এর উদ্যোগে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহযোগিতায় আজ ২ ফেব্রুয়ারি খাসবাগ মিল্ক ভিটা চত্বরে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
    উক্ত আয়োজনে চিকিৎসা সেবা প্রদান করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ কাওছার আহমেদ।
    অত্যন্ত আনন্দমুখর পরিবেশে দুই শতাধিক রোগী ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ফ্রী স্বাস্থ্যসেবা ও পরামর্শ গ্রহণ করেন।
    উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন,প্রোগ্রাম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, সহকারি ব্যবস্থাপক নূরুন্নবী, পাবলিক রিলেশন অফিসার আবু নাসের সিদ্দিক তুহিন,শরিফুল ইসলাম,জাহিদ হাসান সাকিব,সাব্বির হোসেন,ফারহানা আক্তার, গাইবান্ধা জেলা সমাজ কল্যাণ সমিতির সহসভাপতি আব্দুল লতিফ সরকার,সমাজকল্যাণ ও সাস্থ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন, প্রচার সম্পাদক আব্দুল আজিজ সরকার , ও সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন সরকার,সাংগঠনিক সম্পাদক সিকেন্দার আলী প্রমুখ।

  • মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে কুপিয়ে আহত করার অভিযোগ

    মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে কুপিয়ে আহত করার অভিযোগ

    রবিউল আলম,
    পূবাইল গাজীপুর প্রতিনিধি:

    অপরাধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিউজ করায় একদিনে মোঃ শামিম শেখ নামে এক সাংবাদিকের উপর একাধিকবার হামলা করেছে মাদক ব্যবসায়ীরা। পরে জাহাঙ্গীর ফরাজি নামে এক ইউপি সদস্য ঘটনা মিমাংসা করার কথা বলে মাদক ব্যবসায়ীদের নিয়ে পূণরায় উক্ত সাংবাদিককে এলোপাথারী কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।

    বুধবার সকালে কালিগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামে ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা হামলায় আহত সাংবাদিক শেখ শামিমকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করেন। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন উক্ত সাংবাদিক।

    লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,সাংবাদিক মোঃ শামিম শেখ কিছুদিন আগে ডি নিউজ ২৪.কম নামে একটি অনলাইন পোর্টালে বড়গাঁও গ্রামের চিহ্নিত মাদক কারবারীদের বিরুদ্ধে একটি অনুসন্ধানী নিউজ করেন। নিউজ প্রকাশের পর বড়গাঁও গ্রামের সাফির উদ্দীনের ছেলে ফয়সাল,সহিদুল্লাহর ছেলে সিয়াম,লতিফ মাষ্টারের ছেলে তুষার,মৃত তনু ফরাজির ছেলে জাহাঙ্গীর ফরাজি,জাহাঙ্গীর ফরাজির ছেলে তারেক ফরাজি,সোলমান হাজীর ছেলে আল আমিন,ফাইজুউদ্দীনের ছেলে ওমর সানিসহ কয়েকজন গত ৩১ জানুয়ারী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত সাংবাদিকের বাড়িতে হানা দেয়। এসময় সাংবাদিক শামিম শেখকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজনকে অকথ্য ভাষায় গালাগাল করে হুমকী দিয়ে চলে যায়। এর পরদিন আজ বুধবার সকাল সাড়ে ৮ টায় অভিযুক্তরা পূণরায় সাংবাদিক শামিম শেখের বাড়িতে গিয়ে তাকে গালিগালাজ করে। এ ঘটনায় উক্ত সাংবাদিক প্রতিবাদ করলে সিয়াম তার উপর চড়াও হয়ে তাকে পিটিয়ে আহত করে। এসময় সাংবাদিক শামিম শেখের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে হামলা কারীরা চলে যায়। পরে মোক্তারপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর ফরাজিকে সাথে করে হামলাকারীরা ঘটনাটি মিমাংসা করবে বলে সাংবাদিক শামিম শেখকে ডেকে নেয়। এসময় তারা ১০/১২ টি মটর সাইকেলে করে অজ্ঞাতনামা আরো ১৫/২০ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে ঘটনা মিমাংসা না করে পূণরায় ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক শামিম শেখকে কুপিয়ে আহত করে। এসময় সাংবাদিক শামিম শেখের চাচা জমসের আলী এগিয়ে আসলে তাকেও মেরে আহত করে। পরে সুযোগে পেলে মেরে ফেলবে বলে হুমকী দিয়ে হামলাকারীরা চলে যায়। উল্লেখিত ঘটনায় বক্তব্য নিতে অভিযুক্তদের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিয়েও মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    হামলায় আহত সাংবাদিক শামিম শেখ জানান,মাদকের বিরুদ্ধে নিউজ করায় তারা আমাকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। আমি এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

    কালিগঞ্জ থানার ওসি মোঃ আনিছুর রহমান বলেন এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • মাগুরায় কেক কেটে সায়েম সোবহান আনভীরের জন্মদিন পালন

    মাগুরায় কেক কেটে সায়েম সোবহান আনভীরের জন্মদিন পালন

    রক্সী খান মাগুরা প্রতিনিধিঃমাগুরায় দেশের শীর্ষ শিল্পগোষ্ঠি বসুন্ধরা গ্রুপের এমডি এবং বাংলাদেশের জুয়েলারি সমিতি( বাজুস) এর সভাপতি সায়েম সোবহান আনভীরের জন্মদিন পালন করেছেন বাজুস মাগুরা জেলা শাখা।
    বুধবার সন্ধ্যায় শহরের সোনাপট্টি নিউ জুয়েলার্সে কেক কেটে ও মিষ্টিমুখ করিয়ে এবং এক আনন্দঘন পরিবেশে সায়েম সোবহান আনভীরের জন্মদিন পালন করেছে বাজুস মাগুরা জেলা শাখার সদস্যরা।এসময় জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জুয়েলার্স ব্যবসায়ী ফারুক শিখদার,আরোব আলী,ইমদাদ খান,সুমন মিত্র,নাজমুল শিকদার, সাধন,গোফরান,সোহাগ,বিল্টু,
    আতর আলী,তাপস দত্ত,আব্দুল রাজ্জাক প্রমুখ,অনুষ্ঠানে জুয়েলারি ব্যবসায়ী ফরুক শিকদার বলেন”আমি সায়েম সোবহান আনভীরের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি এবং তিনি আরো বলেন বাংলাদেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরার এমডি বাংলাদেশের জুয়েলারি সমিতির সভাপতি হওয়াই বাংলাদেশের জুয়েলারি সমিতি ব্যপক উন্নয়ন হয়েছে এবং আগামীতেও উন্নয়ন হবে”

    রক্সী খান
    মাগুরা।

  • বিটিসিএল এর সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিব উদ্দিন আহম্মেদ লিটনকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত

    বিটিসিএল এর সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিব উদ্দিন আহম্মেদ লিটনকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর দক্ষিণখান এলাকায় দুই শিশু সন্তানসহ স্ত্রীকে লোমহর্ষকভাবে হত্যার অভিযোগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেডের (বিটিসিএল) সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিব উদ্দিন আহম্মেদ লিটনকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আদালত।

    ঢাকা মহানগর ৭ম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল পৌনে পাঁচটায় রায় ঘোষণা শেষ করেন। রায় পড়ার সময় বিচারকের চোখও হয় অশ্রুসজল।

    রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মামলার বাদি মুন্না রহমান উপস্থিত ছিলেন। আসামি রাকিব উদ্দিন কাঠগড়ায় ছিলেন। আদালতের বাম পাশে কাঠগড়ায় আসামি রাকিব উদ্দিন, সামনের বেঞ্চে আইনজীবী, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পিনপতন নীরবতার মাধ্যমে বিচারক বিকেল ৪টা ২০মিনিটে রায় পড়া শুরু করেন। রায় শেষ করেন ৫টা ৫০মিনিটে। রায়ে সাক্ষীদের বিবরণও পড়ার পর আসামির দোষ স্বীকারোক্তি পড়েন বিচারক।

    আসামির ছেলে ফারহান উদ্দিনকে জুতার ফিতা দিয়ে গলায় পেঁচিয়ে হত্যার সময় ফারহান বলে ওঠে, ‘বাবা তুমি কী আমাকে মেরে ফেলবে’? এ বর্ণনা পড়ার সময় কেঁদে ফেলেন বিচারক। রায় পড়তে পড়তে বিচারকের চোখ দিয়েও পানি পড়তে থাকে। দীর্ঘ ৩০ মিনিট ধরে রায় ঘোষণা করেন আদালত। রায়ে ঘটনার বিবরণ শুনতে থাকা আইনজীবী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনেককে আবেগাপ্লুত হতে দেখা যায়।

    ‘আদালতে এই হত্যার বিবরণ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামি রাকিব উদ্দিন। হত্যার বিবরণে বলা হয়, প্রথমে স্ত্রী মুন্নীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং পরে গলা টিপে হত্যা করে। টিভি দেখার সময় রশি দিয়ে তিন বছরের মেয়ে লাইবার গলায় পেঁচিয়ে হত্যা করে। বারো বছরের ছেলে ফারহান উদ্দিন বিপ্লব অন্যরুমে ঘুমাচ্ছিল। রাকিব জুতার ফিতা দিয়ে ছেলের গলা পেঁচানোর সময় ছেলে ঘুম থেকে জেগে ওঠে। অনেক হাউমাউ করে কাঁদে। ছেলেটি বলে, ‘বাবা, তুমি কি আমাকে মেরে ফেলবে?’ তারপর জোর করে ছেলেটির গলায় রশি পেঁচিয়ে ধরে। ক্রমেই ছেলেটি নিস্তেজ হয়ে যায়।

    মৃত্যুদণ্ডের রায় ঘোষণার সাথে সাথে আসামি রাকিব উদ্দিন কাঠগড়ায় সিজদা আদায় করেন। পরে আদালত থেকে বের হয়ে বলেন, ‘আমি রায়ে খুশি। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার স্ত্রী সন্তান যেখানে আমি সেখানে চলে যেতে চাই। আমার কোনো অভিযোগ নেই। আমি রায়ের বিরুদ্ধে আপিল করব না। আমি চাই দ্রুত রায় কার্যকর হোক।’

    রায় ঘোষণার সময় কাঠগড়ায় ছটফট করতে থাকে আসামি রাকিব উদ্দিন আহম্মেদ লিটন। রায়ের পর মামলার বাদি নিহত মুন্নির ভাই মুন্না রহমান বলেন, ‘আমার দুইবোনকে একই পরিবারে বিয়ে দিয়েছিলাম। ছোট বোন রাকিবকে ভালোবেসে বিয়ে করেছিল। সংসারে সুখের অভাব ছিল না। কিন্তু রাকিব এক সময় মাদক ও জুয়া খেলায় জড়িত হয়ে যায়। যার পরিণতি পুরো পরিবার তছনছ হয়ে গেছে। দুটি ফুটফুটে সন্তানকে কীভাবে সে হত্যা করেছিল। আমি চাই আর কোনো পরিবার এভাবে যেন ধ্বংস না হয়।’

    রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মাহবুবুর রহমান বলেন, ‘এটি একটি হৃদয় বিদারক ঘটনা। জুয়ার ছোবলে একটি পরিবার ধ্বংস হয়ে গেছে। রাষ্ট্রপক্ষ আসামির অপরাধ প্রমাণ করতে পারায় আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।

  • পুলিশ নাইট আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ দাগনভূইঞা থানা

    পুলিশ নাইট আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ দাগনভূইঞা থানা

    বিশেষ প্রতিনিধিঃ-

    পুলিশ নাইট আলোচনা সভার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ দাগনভূইঞা থানা। দাগনভূইঞা থানায় পুলিশ নাইট আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জাকির হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুনাক সভানেত্রী নুসরাত রহমান,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ দীন মোহাম্মদ, অপরাধ ও অপারেশন শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল দোয়াই অং প্রু মারমা, দাগনভূইঞার ইউ এন ও নাদিয়া আকতার তানিয়া, দাগনভূইঞা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, দাগনভূইঞা পৌরসভা মেয়র ওমর ফারুক খান, জেলার ৬ থানার অফিসার ইনচার্জ,জেলা ও স্থানীয় সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

    দাগনভূইঞা থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম এর দিকনির্দেশনায় সুন্দর ও মনগ্রজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন এসআই ফরহাদ, এএসআই জাহাঙ্গীর, সহ অনান্য অফিসার গন।এছাড়াও অনুষ্ঠানে আগত অতিথিরা একে অপরের সাথে আলাপচারিতায় শুনা গেছে দাগনভূইঞা পুলিশ নাইট অনুষ্ঠানের কমতি ছিলোনা কোনকিছুতেই।সকলেই ভূয়সী প্রশংসা করেন।