মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকাল ৯ টায় কুমিল্লা মহানগরীর রাজাগঞ্জ হোটেল ডায়নার সম্মেলন কক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সাঃসম্পাদক মোঃতরিকুল ইসলাম তরুনের পরিচালনায় সংগঠনে কুমিল্লা জেলা শাখার সভাপতি রবিউল বাসারের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে আগামী ১২ ই ফেব্রুয়ারী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা ও বুড়িচং উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন
সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহাসচিব মোঃ কামরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পাপিয়া সরকার,
জেলা কমিটির সভাপতি মোঃ রবিউল বাসার খান, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তরুণ,এসময় উপস্থিত ছিলেন
বুড়িচং উপজেলা
কমিটির অন্য সদস দৈনিক যুগান্তর ও কুমিল্লার কাগজ প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন সহ-সভাপতি, দৈনিক আমাদের কুমিল্লা প্রতিনিধি প্রভাষক মোস্তাফিজুর রহমান -যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক ডাক প্রতিদিনের আমিনুল ইসলাম- সাংগঠনিক সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার মোঃ শাফি- অর্থ সম্পাদক,দৈনিক ভোরের কলাম প্রতিনিধি মারুফ হোসেন -প্রচার সম্পাদক, দৈনিক জবাবদিহির আব্দুল্লাহ -দপ্তর সম্পাদক , একুশে বাংলার মোঃ হাসান- সাহিত্য সম্পাদক, সাপ্তাহিক নিরীক্ষণের মোঃ আলমগীর হোসেন বাচ্ছু- তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, তালাশ বাংলার আকলিমা আক্তার- মহিলা বিষয়ক সম্পাদক, দৈনিক সবুজ বাংলাদেশ মোঃ শরিফুল ইসলাম সুমন- নির্বাহী সম্পাদক, তালাশ বাংলার মোহাম্মদ নূরুন্নবী – সদস্য, মোঃ মোবারক হোসেন – সদস্য ও কুমিল্লা ২৪ টিভি বাপ্পী চন্দ্র দে।
উক্ত বুড়িচং উপজেলার সদস্য দের
কার্যকারি কমিটি
এবং আর টিভির স্টাফ রিপোর্টার মোঃ গোলাম কিবরিয়া, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি কাজী খোরশেদ আলম ও মোঃ শহীদুল্লাহকে উপদেষ্টা করে মোট ১৮ সদস্যের কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।
উল্লেখ্য,গত ৩১ ডিসেম্বর’২২ বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির মেয়াদ শেষ হওয়ায় ২০২৩ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে নতুন কমিটি ঘোষণা ও অনুমোদন দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বুড়িচং উপজেলা কমিটি অনুমোদন প্রদান করা হয়েছে।এসময় উপস্থিত আরো বক্তব্য রাখেন সংস্থার জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস মাহমুদ মিঠু, মোঃ মনোয়ার হোসেন, মোঃ কামরুজ্জামান,সৌরভ মাহমুদ হারুন, শরীফুল ইসলাম , সদস্য মোঃ শাহীন মিয়া, প্রভাষক মোস্তাফিজুর রহমান ও আবেদ আলী প্রমুখ।









