Author: desk

  • বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী বিরুদ্ধে  কর্মস্থলে না গিয়েই বেতন তোলার অভিযোগ

    বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী বিরুদ্ধে কর্মস্থলে না গিয়েই বেতন তোলার অভিযোগ

    মোঃ খাইরুল ইসলাম মুন্না।
    বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী বিরুদ্ধে
    কর্মস্থলে না গিয়েই বেতন তোলার অভিযোগ পাওয়া গেছে।

    প্রায় পাঁচ মাস ধরে বেতন তুলছেন তিনি। কর্তব্য রোগীদের সেবা দেওয়া হলেও নিয়মিত অনুপস্থিত থেকেছেন কর্মস্থলে। স্বাস্থ্য অধিদফতরের আদেশকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবেই দিনের পর দিন দায়িত্বে অবহেলা করে করেছেন বরগুনা বেতাগী উপজেলার বুউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মিতা।

    বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মিতা বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের ২ নং ওয়াডে তার কর্মস্থল। গতবছরের ২১ সেপ্টেম্বর তারিখে যোগদান করার পর থেকেই অফিসের কতিপয় এক কর্মকর্তাকে ম্যানেজ করেই অফিসে না এসেই প্রতিমাসে বেতন উওোলন করছেন। কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অফিসিয়াল ছুটি ছাড়াই রয়েছেন অনুপস্থিত। তিনি কর্মস্থলে না থেকে বহাল তবিয়তে সকল সরকারী সুবিধা ভোগ করছেন। মিতার বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা।

    মিতার প্রতিবেশীরা জানান, মিতা বেশীর ভাগ সময়ই পাথরঘাটা আদালত প্রাগনে কাটান। নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা তার মুল কাজ।

    অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের একাধিক সহকর্মী জানান,মিতা দীর্ঘদিন যাবৎ স্যারকে ম্যানেজ করে অনুপস্থিত থেকেছেন। কোন এক শক্তির বলে নিয়মিত বেতনও তুলছেন।

    এ বিষয়ে মিতার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কর্মস্থল ও তার বাড়ীতে পাওয়া যায়নি।

    সহ স্বাস্থ্য পরিদর্শক স্বপন কুমার সিকদার জানান, মিতা কখনোই কর্মস্থলে আসেনি। তার কাছে জানতে চাইলে তিনি নানা অজুহাত দেখান কিন্তু আমি লোখ মুখে জানতে পাই সে কর্মস্থল ছেড়ে অকারনে আদালতে গোড়াফেড়া করেন। এ বিষয়ে আমি একাদিক বার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকরতা বরাবর লিখিতো অভিযোগ দিয়েছি কিন্তু এর কোন সুরাহা পাইনি।

    এদিকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকরতা ফাহমিদা লস্কর, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি এসে মিতাকে কর্মস্থলে পাইনি। তবে জেলা সিভিল সার্জন স্যারের মাধ্যমে মিতার বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

  • ঝিনাইদহে বিচার বিভাগের কর্মচারির বাড়িতে ডাকাতি নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

    ঝিনাইদহে বিচার বিভাগের কর্মচারির বাড়িতে ডাকাতি নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামে দু:সাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত দেড়টার দিকে পবহাটি বিশ^াসপাড়ার মনিরুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ঝিনাইদহ জজ কোর্টের কর্মচারী মনিরুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে তার বাড়ির দরজা ভেঙ্গে একদল ডাকাত প্রবেশ করে। প্রথমে তারা নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে মনিরুল ইসলামসহ অন্যদের হাত-মুখ বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। তারা সবাইকে জিম্মি করে বাড়ির আলমারিতে থাকা ৫ টি স্বর্ণের আংটি, ২ টি কানের দুল, ১ টি হাতের বালা, একটি চেইন, নগদ টাকা ও মোবাইল লুট করে। এসময় তাদের বাঁধা দিলে মনিরুল ইসলামের মেয়ে মনিরা আক্তারা শান্তনাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ডাকাতদল পালিয়ে গেলে প্রতিবেশীরা টের পেয়ে তাদের উদ্ধার করে। আহত শান্তনাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় রাতেই।নঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান

  • ঝিনাইদহ র‌্যাবের হাতে দুই  আসামী গ্রেফতার

    ঝিনাইদহ র‌্যাবের হাতে দুই আসামী গ্রেফতার

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ র‌্যাব পৃথক অভিযান চালিয়ে বৃহস্পতিবার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের শামছুজ্জামান ও ঝিনাইদহ শহরের মডার্নমোড় এলাকার মাজেদ ফকিরের ছেলে রুবেল। ঝিনাইদহ র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, চেক জালিয়াতির মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শামছুজ্জামান দীর্ঘদিন গাঢাকা দিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে অভয়নগর থানায় সোপর্দ করা হয়। এ দিকে ঝিনাইদহ ননজিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রুবেলকে শহরের বাসষ্ট্যান্ড থেকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করা হয়।

  • বানারীপাড়া সবজি ও মাছ ব্যবসায়ীদের কর্মবিরতি স্থগিত

    বানারীপাড়া সবজি ও মাছ ব্যবসায়ীদের কর্মবিরতি স্থগিত

    এস মিজানুল ইসলাম, বানারীপাড়া।। অবশেষে বানারীপাড়া সবজি ও মাছ ব্যবসায়ীদের কর্মবিরতি স্থগিত হয়েছে। বুধবার ১ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী বানারীপাড়া বন্দর বাজারের সবজি ও মাছ ব্যবসায়ীরা তাদের কেনা ও বিক্রি বন্ধ করে দেয়। এসময় অসংখ্য কাঁচা বাজার ক্রেতারা দারুণ অসুবিধায় পরেন।
    মঙ্গলবার সন্ধ্যায় সম্প্রতি সবজি ও মাছ মাংসের দোকান পৌরসভার ভেরিবাধ এলাকায় স্থানান্তরে জন্য স্থান নির্ধারণ করে স্থানীয় এমপি মোঃ শাহে আলম উদ্বোধন করেন। পৌর মেয়র এ্যাড: সুভাষ চন্দ্র শীল সহবাজার কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ড, সম্পাদক মোঃ মনির হোসেন আশরাফি এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে পৌর মেয়র এবং ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী কাঁচা বাজারের কতিপয় ব্যবসায়ীরা ভেরিবাধ এলাকায় সন্ধ্যায় কাঠ ও খুটি নিয়ে দোকানের সীমানা নির্ধারণ করার জন্য কাজ শুরু করে। একটি মহল ওই ব্যবসায়ীরা ভূমি দখল করছে অভিযোগ করে প্রশাসনকে দিয়ে হেনস্থা করে। এজন্য বুধবার ব্যবসায়ীরা সবজি ও মাছ বাজার দিনব্যপী ব্যবসা বন্ধ করে দেয়। এজন্য জন সাধারণের দারুণ ভোগান্তি দেখা দেয়। বিষয়টির সমাধানের জন্য বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত লাল কুন্ড, সম্পাদক মোঃ মনির হোসেন আশরাফি, উপজেলা মৎস্য লীগের সভাপতি ইপি সদস্য সুধির রঞ্জন, সত্য সরকার, নান্টু হালদার এবং পৌর কাউন্সিলর বৃন্দে চেস্টা করেন।
    এসময় কতিপয় অতি উৎশায়ীদের সাথে বাকবিতন্ডা একপর্যয়ে হাতাহাতির উপক্রম হয়। উপস্থিত নেত্রীবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় । ওইদিন বিকেলে পৌরসভায় মেয়রের সাথে এক মতবিনিম সভায় পরিস্থিতির সমাধান ঘটে। গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ীরা তাদের সিদ্ধান্ত প্রত্যহার করে পুনরায় ব্যবসায়িক কার্যক্রম শুরু করে।#

  • নড়াইলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল দলিল ও নকল সরঞ্জাম জব্দ

    নড়াইলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল দলিল ও নকল সরঞ্জাম জব্দ

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল দলিল ও নকল সরঞ্জাম জব্দ। নড়াইলের কালিয়া উপজেলার মির্জাপুর গ্রামের কাশেম সরদার (৩৯) এর বাড়িতে অভিযান চালিয়ে ঢাকা অফিসের ১৯৭৪ ও ১৯৭৫ সালের বালাম বইসহ বিপুল পরিমাণে জাল দলিল ও নকল সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রাশাসন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত কাশেম সরদার পরিবারের সবাইকে নিয়ে পালিয়ে যায়।
    কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
    কাশেম সরদার ওই গ্রামের কাউসার সরদারের ছেলে।
    জানা গেছে, কাশেম সরদার জাল দলিল প্রস্তুত চক্রের অন্যতম সদস্য। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন ভূমি ও সেটেলমেন্ট অফিসের নথি চুরি করে পুরাতন স্ট্যাম্প ও জমির দলিল প্রস্তুত কাজে ব্যবহৃত আনুষঙ্গিক জিনিসপত্র ব্যবহার করে জাল দলিল প্রস্ততের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।
    তাছাড়া কালিয়া পৌরসভার গোবিন্দ নগরের স্থায়ী বাসিন্দা প্রফুল্ল বিশ্বাস নামক ব্যক্তির ১ একর ৮৮ শতক জমি প্রতারণার মাধ্যমে নিজ নামে দলিল করে নিয়েছে। দীর্ঘ অভিযানে অভিযুক্ত কাশেমের বাড়ি থেকে বেআইনিভাবে সংরক্ষিত সরকারি অতি গুরুত্বপূর্ণ ১৯৭৪ ও ১৯৭৫ সালের ঢাকার ভূমি রেজিস্ট্রি অফিসের একটি বালাম বই নম্বর ৫১২+৫, জমির মূল দলিল মোট ১৭টি এর মধ্যে ভারতীয় স্ট্যাম্পে ৫টি, বাংলাদেশি স্ট্যাম্পে ৪টি ও পাকিস্তানি স্ট্যাম্পে ৮টি।
    এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (যশোর) এর স্বাক্ষর ও সিল সম্বলিত ভারতীয় স্ট্যাম্পে ২টি রেজিস্ট্রি ডকুমেন্ট, ব্যবহারযোগ্য বিভিন্ন মূল্যের বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় ষ্ট্যাম্প, পাকিস্তানি স্ট্যাম্পে লিখিত বয়নামা- ৫টি, সার্টিফাইড দলিল-১০টি, কালিয়া উপজেলা ভূমি অফিসের সেল সার্টিফিকেট এর মূল নথি-১১টি এবং মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ও সচিবের স্বাক্ষরসহ সাময়িক মুক্তিযোদ্ধা সনদ-১টিসহ ব্রিটিশ, ভারতীয় ও বাংলাদেশের অসংখ্য কোর্ট ফি, বিভিন্ন জমির খতিয়ান, পাকিস্তানি বাইকেল-৭টি ও দাখিলাসহ বিভিন্ন ধরনের ব্যক্তিগত ডকুমেন্ট জব্দ করা হয়।
    এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে হারিয়ে যাওয়া বালাম বই ও বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি বিভিন্ন মূল্যের ষ্ট্যাম্প ও কোর্ট ফি জব্দ করা হয়েছে। এসময় অপরাধী পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে মামলার জন্য কালিয়া থানার ওসিকে নির্দেশ প্রদান করা হয়েছে।
    কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম মুঠোফোনে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

  • খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কেশবপুর লিফলেট বিতরণ

    খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কেশবপুর লিফলেট বিতরণ

    কেশবপুর(যশোর) প্রতিনিধিঃ
    ৪’ ফেব্রুয়ারি বিএনপি’র খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ১ফেব্রুয়ারী বিকেলে কেশবপুর শহরে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ।
    এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, থানা বিএনপির যুগ্ন আহবায়ক আলাউদ্দীন আলা ও মাসুদুজ্জামান মাসুদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দীন বিশ্বাস, সাংগঠনিক নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম সম্পাদক আবুল হালিম অটল সহ কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • গবেষক  মোঃ মুস্তাফা কামাল জীবন কাহিনী 

    গবেষক  মোঃ মুস্তাফা কামাল জীবন কাহিনী 

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জর গজারিয়া উপজেলা নাম মোঃ মুস্তাফা কামাল। গ্রাম শিমুলিয়া পোষ্ট অফিস গুয়াগাছিয়া থানা গজারিয়া জেলা মুন্সীগঞ্জ বাংলাদেশ এবং আমি জীবনে কোন দিন স্কুলে অথবা কারো কাছে লেখা পড়া শিখি নাই অথবা আমার মধ্যে বিশেষ কোন প্রতিষ্ঠানিক শিক্ষা নাই কিন্তু আমি বাংলা ইংলিশ সহজেই পড়তে লিখতে বলতে সক্ষম এবং আমি ১৯৮৮ সনে আমার জেঠাতো বোনের স্বামীর সাথে হেল্পার অথবা সহজুগি হিশেবে ৬ মাস কাজ করে থাকি পরে ডঃ রাসিদ খানের লেখা মডার্ন মেডিসিন প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি বই সংগ্রহ করে পড়ে আমি নিজেই গ্রাম্য ডাক্তার প্রদান পেশা হিশেবে বেছে নেই এবং এই পেশায় প্রথমিক চিকিৎসক হিশেবে আমি অনেক শুনাম অর্জন করে থাকি এবং ১৯৯৬ সনে আমি প্রবাসে দক্ষিণ আফ্রিকাতে চলে আশী এবং দক্ষিন আফ্রিকাতে আশার ৫ বৎসর পরে ২০০২ সনে আমি আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে ২ টি বড় দোকানের মালিক হতে সক্ষম হই এবং আমি ২ টি বড় দোকানের সঞ্চয়ে আমি বিশেষ করে ভালো পয়সা আয় করিতে সক্ষম হই এবং আমি আমার জীবন কে কিন্তু এখানেই সীমা বধ্য রাখীতে চাইনা আমি চাই আরও অনেক দূরে এগিয়ে যাইতে আমি ভবিষ্যতে আরও অনেক দূরে এগিয়ে যাবার আসা নিয়ে ২০০৬ সনে ভালো কিছু পাবার আসা নিয়ে গবেষণায় উপনীত হই এবং আমার গবেষণার মধ্যে আছে যাহা পৃথিবী ও পৃথিবীতে গাছ পালা ভ্রিক্ষ তরু লতা পশু পাখী মানব পাহাড় পর্বত নদি নালা সাগর মহাসাগর এবং মহাকাশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই সকল কি ভাবে কীসের সাহায্যে কখন জন্ম হইয়াছে এবং এই সকলের মধ্যে কোনটি আগে কোনটি পড়ে অথবা কোনটি ছোট কোনটি বড় এবং কোনটি কি ভাবে কীসের সাহায্যে জন্ম হইয়াছে এই সকল কিছুই আমার গবেষণার মধ্যে আছে এবং আমি ২০০৬ সন হইতে আজো গবেষণার কাজ চালিয়ে যাইতেছি এবং আমার এই পর্যন্ত প্রায় ৮৫০ টির উপরে হইবে আমি এই পর্যন্ত গবেষণা করেছি আর তাহা সকলি পুঙ্খানু পুঙ্খও রূপে সংগ্রহে রেখেছি এবং আমি এই গবেষণায় আসার পর হইতে আস্তে আস্তে আমার দোকান পাট সকল কিছুই হাত ছাড়া হইয়া যায় এবং তাহার কারন মানুষের একটি মাথা একটি মগজ এক মাথা এক মগজে একাদিক কাজ করা সম্ভাব নয় এবং যাহার কারনে আমি এখন সর্বস্ব হইয়ে গিয়েছি এবং আমি বর্তমানে এমন পর্যায় আছি পয়সার জন্য বিশেষ কোন কাজ কর্ম করিতে পারছি না ।

    পৃথিবীতে প্রত্যেকটি দেশেই কিন্তু গবেষণাগার অথবা রিসার্চ ইন্সটিটিউট আছে এবং তেমনি ভাবেই ইন্টারনেট ঘাঁটলে দেখা যায় আমাদের বাংলাদেশেও গবেষণাগার অথবা রিসার্চ ইন্সটিটিউট আছে বাংলাদেশ সরকারের কিন্তু কিন্তু আমাদের বাংলাদেশে গবেষক আছে কি না তাহা সন্দেহ আছে এবং যদি আমাদের দেশে গবেষক থাকতো তাহলে কিছু না কিছুর উপরে গবেষণা হতো আর তাহা পত্র পত্রিকাতে অথবা টেলিভিশনে আমরা দেখিতে পাইতাম কিন্তু তাহার কিছুই দেখিতে পাই না এবং যদি আসলেই সত্যি আমাদের দেশে বাংলাদেশ সরকারের গবেষণাগার অথবা রিসার্চ ইন্সটিটিউট থাকে তাহলে আমাদের দেশের গবেষণাগার অথবা রিসার্চ ইন্সটিটিউট যদি আমার দিকে দৃষ্টি রাখে তাহলে আমি ভবিষ্যতে আরও ভালো কিছু আরও নতুন কিছু গবেষণা করে দেখাতে সক্ষম হবো এবং আমি আমার গবেষণা হতে বাছাই করে প্রায় ৩৫০ টির মতো হইবে আমার ওয়েবসাইটে ফেছবুকে তুলে দরেছি এবং আমার  facebook md mustafa kamal    or   gulam mustafa kamal   or  website  reseaerchkamal.com  এবং আমার ফেছবুক অথবা ওয়েবসাইট সব যায়গাতেই কেবল এক রকমের একটি পাসপোর্ট সাইজের ফটো ব্যাবহার করেছি এবং আমার দেশের সকলের প্রতি বিনীত অনুরোদ আমার গবেষণা গুলো পড়ার জন্য এবং আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকুন খোদা হাফেজ মোঃ মুস্তাফা কামাল email  [email protected]

  • কালীগঞ্জে নেতার বাড়ি থেকে  মাদক উদ্ধার

    কালীগঞ্জে নেতার বাড়ি থেকে মাদক উদ্ধার

    মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট।।।

    কালীগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় জাহাঙ্গীর আলম লিটুর বাড়িতে অভিযান চালিয়ে তার বসতবাড়ি হতে এ মাদক উদ্ধার করা হয়েছে।

    পুলিশ সুত্রে জানা গেছে যে, গোপন সংবাদ পেয়ে জাহাঙ্গীর আলম লিটুর বাড়িতে টহল পুলিশের একটি টিম অভিযান চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী তার বসতবাড়ির রান্না ঘরের মাঝখান দিয়ে অন্ধকারে পালিয়ে যায়। পরে শপিং ব্যাগ রেখে পালিয়ে যাওয়া ১১ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ।

    পলাতক আসামী জাহাঙ্গীর আলম লিটু (৪৭) অত্র এলাকার মৃত আজিজুল হকের পুত্র এবং কাকিনা ইউনিয়ন যুবদলের সভাপতি। এ বিষয়ে ১ লা ফেব্রুয়ারী কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং ০১।

    এ ঘটনায় কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল বলেন, আমি এ থানায় যোগদানের পর থেকেই মাদক দমনে আমি সব ধরনের অভিযান অব্যাহত রেখেছি।এবং বিগত কয়েক মাসের মধ্য আমি ৯বার এ থানার ওসি হিসাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। তিনি আরোও বলেন এ উপজেলায় মাদক থাকলে আমি থাকবো না, আর আমি থাকলে কোন মাদক থাকবে না। গোপন সংবাদের ভিত্তি তল্লাশি চালিয়ে আসামীর বাড়িতে মাদক উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালিয়ে যায়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    স্থানীয় লোকজনের মতে, চাপারতল এলাকায় বেশ কিছু মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায় তৎপর বলে জানা গেছে। এদের মধ্যে কান্চনশ্বর এলাকার গাঁজা ব্যবসায়ী মজিবর ও সালাম। হরবানীনগর এলাকায় কামরুজ্জামান রাজু, মহিশামুরি চারমাথা এলাকার ইয়াবা ব্যবসায়ী মজিবর সহ নতুন নতুন কিছু মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। মাদকের এ বিস্তাররোধ কল্পে কালীগঞ্জ থানার পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

    হাসমত উল্লাহ।।

  • গোপালগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    গোপালগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর থানার ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল্লাহ আল মামুনকে (৫০) গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

    আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত মামুনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে ঢাকার কলাবাগান থানা এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

    কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

    সাজাপ্রাপ্ত আসামি আব্দুল্লাহ আল মামুন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মোহানাগ গ্রামের মৃত আব্দুল কাদের শেখের ছেলে।

    ওসি মোহাম্মদ ফিরোজ আলম জানান, ২০১৬ সালে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়। সেই মামলায় ২০২০ সালে গোপালগঞ্জ আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামুনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় মামুন পলাতক ছিলেন।

    পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত গভীর রাতে ঢাকার কলাবাগান থানা এলাকায় অভিযান চালায় কাশিয়ানী থানা পুলিশ। পরে ওই এলাকা থেকে মামুনকে গ্রেফতার করা হয়।

    তিনি আরো জানান, আজ বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত মামুনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। #

  • বঙ্গবন্ধুর সমাধিতে মোংলা বন্দর কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যানের শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে মোংলা বন্দর কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যানের শ্রদ্ধা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।

    আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

    এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো: শাহীনুর আলম, সচিব কালাচাঁদ সিংহ, কমান্ডার মোমেন উল্লাহ মোহাম্মদ জিয়াউল ইসলাম, প্রধান প্রকৌশলী (মেরিন) কমান্ডার আব্দুল্লাহ আল মেহেদী, প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও বন্দরের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

    রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী গত ২৫ জানুয়ারি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। #