মোংলা প্রতিনিধি
বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে ৮ হাজার মিটার অবৈধ নেট জাল জব্দ করেছেন মোংলা উপজেলা মৎস্য অধিদপ্তর। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পশুর নদীর বানীশান্তা, বাজুয়া, দিগরাজ ও শেলাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ এ জাল জব্দ করেন অভিযানকারীরা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম কম্বিং অপারেশন পরিচালনা করেন। এ অভিযানে ছিলেন দিগরাজ নৌঘাঁটির নৌ বাহিনীর সদস্যরা। অভিযান শেষে জব্দকৃত নেট (মশারি জাল) জাল ফেরিঘাট সংলগ্ন মোংলা নদীর তীরে আগুনে পুড়িয়ে ভূস্মিভূত করা হয়। সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জানুয়ারীতে শুরু হওয়া তৃতীয় ধাপের এ কম্বি অপারেশন চলবে ফেব্রুয়ারী মাস জুড়ে। মুলত নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে ও মৎস্যসহ জলজপ্রাণী সম্পদ সংরক্ষণে এ অভিযান চালানো হচ্ছে বলে জানান মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। এর আগেও প্রথম ও দ্বিতীয় ধাপের অভিযান সম্পন্ন হয়েছে। সে সময়ও বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট করা হয়। তিনি আরো বলেন, এ অভিযান সম্পর্কে ও অবৈধ জালের ব্যবহার বন্ধে জেলে সাধারণকে নানা কর্মসূচির মধ্যদিয়ে সচেতন করা হলেও তারা তা না মেনে অবৈধভাবে মাছ শিকারে মক্ত রয়েছেন। ফলে অভিযান চালিয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করা হচ্ছে।
Author: desk
-

মোংলায় পুড়িয়ে দেয়া হলো ৮ হাজার মিটার নেট জাল
-

ভাঙ্গুড়া উপজেলায় ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
উজ্জ্বল রায়, নিজস্ব প্রতিবেদক:
ভাঙ্গুড়া উপজেলায় ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত বুধবার পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভাঙ্গুড়া উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: সাইফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ নাহিদ হাসান খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রতাপ কুমার মন্ডল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ, ভাঙ্গুড়া, পাবনা। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, অধ্যক্ষ সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ; উপজেলা একাডেমিক সুপার ভাইজর রিতা রানী পাল, বিজয় কৃষ্ণ প্রামানিক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি । রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ ইজাজুল ইসলাম, টিম ম্যানেজার, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি, বিশ্বসাহিত্য কেন্দ্র । এছাড়াও উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান এবং সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজর জনাব রিতা রানী পাল তিনি বলেন, সেই সাথে বই পড়ার উপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচী পরিচালনা করার ব্যপারে সর্বাত্বক সহযোগীতা করার প্রতি প্রতিষ্ঠান প্রধান ও সংগঠকগনদের আহ্বান করেন।
বিশেষ অতিথির হিসেবে বক্তব্যে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব প্রতাপ কুমার মন্ডল বলেন, মুখস্থ বিদ্যা থেকে বের করে আনার জন্য সরকার যে সৃজনশীল শিক্ষাe¨e¯’v চালু করেছেন তা যুগোপযোগী। শিক্ষার্থীরা যাতে ভালোভাবে শিখতে বলতে পারে সেক্ষেত্রে এই কর্মসূচি অত্যন্ত সহায়ক।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, বই পড়াকে একটি পারিবারিক অভ্যাসে পরিণত করতে হবে। একজন বাবা মা যখন বই পড়েন তখন ছেলে-মেয়েটি দেখে দেখে বই পড়ার প্রতি আগ্রহী হয়। এজন্য উপস্থিত সকল শিক্ষকদের বই পড়ায় উৎসাহ প্রদানের জন্য আহ্বান জানান। পাশাপাশি তিনি শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতা বাড়াতে সরকারের প্রতি অনুরোধ করেন। এবং বই পড়ার উপর গুরুত্ব আরোপ করতে সবাইকে অনুরোধ করে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং কর্মসুচির সফলতা কামনা করেন।
উদ্বুদ্ধকরণ কর্মশালার মূলপ্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে ‘পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র কর্মপরিকল্পনা, বাস্তবায়ন প্রক্রিয়া “পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন”এর মাধ্যমে তুলে ধরেন জনাব মোঃ ইজাজুল ইসলাম, টিম ম্যানেজার, বিশ্বসাহিত্য কেন্দ্র। তিনি বলেন, উদ্বুদ্ধকরণ কর্মশালার অন্যতম উদ্দেশ্য মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের মধ্যে তাদের মন এবং বয়স উপযোগী বই পড়ায় আগ্রহী করে তোলা। পাঠাভ্যাসের প্রসার ও সুযোগ বৃদ্ধি করা। কর্মসূচি পরিচালনার জন্য প্রতিটি প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের মূল্যায়ন, বইপড়া শেষে মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি টেকসই ও কার্যকর করার লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র এবং শিক্ষা মন্ত্রণালয়ের একযোগে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বইপড়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আজকের এই কর্মশালা।
উন্মুক্ত আলোচনায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানগণ এবং সংগঠকবৃন্দ অংশগ্রহন করেন।
কর্মশালায় উপস্থিত থেকে সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: সাইফুল আলম তিনি বলেন, আকাশ সংস্কৃতি ও এনড্রয়েড ফোন থেকে শিক্ষার্থীদের বের করতে হলে এবং সৃজনশীল হওয়ার জন্য বই পড়ার প্রতি আরো বেশি আন্তরিক হতে উপস্থিত শিক্ষকদের আহ্বান করেন। সেই সাথে সভাপতি কর্মশালায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার জন্য সকল অংশগ্রহণকারীকে আহবান জানান এবং কর্মশালা আয়োজনের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্রের সকলকে ধন্যবাদ জানান। এছাড়াও পাবনা সদর উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির সকল কাজে সার্বিক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করে কর্মশালায় অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মহোদয় কর্মশালা সমাপ্তি ঘোষণা করেন। ধন্যবাদান্তে, বিজয় কৃষ্ণ প্রামানিক , অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি, বিশ্বসাহিত্য কেন্দ্র। উজ্জ্বল রায়, নিজস্ব প্রতিবেদক। -

মানিকছড়িতে দেশীয় তৈরি চোলাইমদ সহ আটক ৩
মিঠুন সাহা ,খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির মানিকছড়িতে দেশীয় তৈরি ৫৪ (চুয়ান্ন) লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাই মদ ও একটি সিএনজি অটো রিক্সাসহ তিনজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) রাত ১০ টা ৩০ মিনিট এর সময় সময় মানিকছড়ি থানার এসআই(নিঃ)/আওলাদ হোসেন সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/শংকর মজুমদার, এএসআই(নিঃ)/খায়রুল আরেফিন, এএসআই(নিঃ)/মোঃ দেলোয়ার হোসেন, এএসআই(নিঃ)/মোঃ আব্দুল্লাহ আল মামুন ও ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি সাকিনস্থ নয়াবাজার আর্মি ক্যাম্পের চেকপোষ্ট হইতে অনুমান ৩০০ গজ উত্তরে খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী পাঁকা রাস্তার পূর্ব পাশে গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের আটক করা হয়।
জানা যায়, আসামী ১। মোঃ হাসান (২৬), পিতা-সামসুল হক, মাতা-রহিমা বেগম, স্থায়ী সাং-পূর্ব শেরপুর, ৯নং ওয়ার্ড, ৭নং বশিকপুর ইউপি, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর, বর্তমান গ্রাম-আগ্রাবাদ মহুরীপাড়া, ২৪নং ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, থানা-হালিশহর, সিএমপি চট্টগ্রাম,
২। মোঃ জাহেদুল ইসলাম (৩২), পিতা-তঞ্জু মিয়া, মাতা-মৃত খোদেজা বেগম, সাং-ধলই, ০৬নং ওয়ার্ড, ২নং ধলই ইউপি, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম,
৩। মোঃ শফি আলম (৪০), পিতা-মৃত লাল মোহাম্মদ, মাতা-মৃত জরিনা বেগম, সাং-বড় ধলিরছড়া নামারপাড়া, ৩নং ওয়ার্ড, ১১নং রশিদনগর ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার খাগড়াছড়ি পুলিশের হাতে তিনজন এর নিকট সর্বমোট ৫৪ (চুয়ান্ন) লিটার অবৈধ মাদকদ্রব্য, দেশীয় তৈরী চোলাই মদ ও একটি সিএনজি অটো রিক্সা প্রাপ্ত হইয়া উদ্ধার পূর্বক জব্দসহ তাদর আটক করে থানায় নিয়ে আসা হয়।জিজ্ঞাসা বাদে জানা যায়,বিক্রির উদ্দেশ্যে তারা মদ নিয়ে যাচ্ছিল।মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ জনাব আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
-

নাগেশ্বরী বিএমডিএর মেকানিক নাহিদ আলীর প্রতারণা-অত্যাচারে কৃষক অতিষ্ঠ
এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নাগেশ্বরী জোন দপ্তরের সহকারী মেকানিক মো. নাহিদ আলী (বর্তমানে বিধি-বর্হিতভাবে উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্বপ্রাপ্ত)র বিরুদ্ধে গভীর নলকূপের অপারেটর ও হতদরিদ্র কৃষক কেদার আলীর ২৫হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের বলরামপুর গ্রামে গভীর নলকূপের অপারেটর ও হতদরিদ্র কৃষক কেদার আলী দায়িত্বরত গভীর নলকূপের দুইটি ট্রান্সফর্মার গত চার মাস আগে চুরি হয়ে যায়। চুরি হওয়ার পরদিন বিএমডিএ নাগেশ্বরী অফিসে জানানো হলেও অফিস থেকে কোন পদক্ষেপ নেয়নি মেকানিক নাহিদ আলী। পরবর্তীতে গভীর নলকূপের অপারেটর কেদার আলীকে ট্রান্সফর্মারের মূল্য বাবদ ৪০হাজার টাকা দেয়ার জন্য বলেন নাহিদ আলী। এদিকে আংশিক অর্থ দিয়ে বাকি টাকা কিস্তিতে দেয়ার বিধান থাকলেও কেদার আলীকে সে সুযোগ থেকে বঞ্চিত করে মেকানিক নাহিদ আলী। কেদার আলীর এককালীন ৪০হাজার টাকা দেয়ার সামর্থ না থাকার কথা নাহিদ কে তিনি জানায়। এক পর্যায়ে নাহিদ আলী ট্রান্সফর্মার দেয়ার কথা বলে কেদার আলীর কাছে ২৫হাজার টাকা হাতিয়ে নেয়। দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও কেদার আলীকে ট্রান্সফর্মা দেয়ার কথা বলে টালবাহনা করে আসছে। এদিকে মেকানিক নাহিদ আলী অফিসে ২৫হাজার টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন। এদিকে পুরোদমে ইরি-বোরো সেচ মৌসুম শুরু হওয়ায় গভীর নলকূপ চালু করতে না পারায় ঐ গভীর নলকূপের স্কীমভুক্ত কৃষকরা দিশেহারা সহ ফসল উৎপাদনে দুশ্চিন্তায় পড়েছেন।
ভুক্তভোগী কেদার আলী বলেন, বিএমডিএর মেকানিক নাহিদ আলী আমার গভীর নলকূপের ট্রান্সফর্মার দেয়ার কথা বলে আমার নিকট থেকে ২৫হাজার টাকা গত দুই মাসে আগে হাতিয়ে নিয়ে অফিসে জমা না দিয়ে আত্মসাৎ করেছে। বর্তমানে ধান রোপন করতে পারছি না। আমি মিডিয়া কর্মীদের এসব তথ্য দেয়ায় নাহিদ আলী আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছেন।
সম্প্রতি নাগেশ্বরী বিএমডিএর মেকানিক নাহিদ আলী তার পূর্বের কর্মস্থলেও একইভাবে অনেক কৃষকদের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি কৃষক, অপারেটর ও নিজ অফিসের কর্মচারীদের সাথে অসৌজন্যমম আচরণ ও মারধর করতো। নাহিদ আলীকে এসব অপকর্মের সহযোগিতা করছেন তার সম্পর্কে দুলাভাই বিএমডিএ’র রংপুর সার্কেলের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান খান। ফলে দিন দিন নাহিদ আলীর অনৈতিক কার্যক্রমে বেপরোয়া হয়ে যাচ্ছে।
আরোও জানা যায়, গত ৫জানুয়ারী ২০২৩সালে নাগেশ্বরী বিএমডিএ’র নতুন ভবন উদ্বোধনের দিন নাহিদ আলীর অবৈধ কার্যক্রম ও নির্বাহী প্রকৌশলী জিননুরাইন কে অপমান অপদস্ত করার সংবাদ প্রচার হওয়াকে কেন্দ্র করে নাগেশ্বরী অফিসের সকল কর্মচারীকে আধা ঘন্টা দাঁড় করিয়ে রাখেন এবং বদলীর হুমকি প্রদান করে রংপুর সার্কেলের ভারপ্রাপ্ত তত্তাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান খান। এছাড়াও নাগেশ্বরী অফিসের আওতাভুক্ত একাধিক গভীর নলকূপের অপারেটর আব্দুল খালেক, সালেকুল বাবু, আব্দুল কাদের, দুলাল, তাহের এবং গভীর নলকূপ অপারেটর সহ আরও অনেকেই জানায়, মেকানিক নাহিদ আলীর অত্যাচারে আমরা অতিষ্ঠ। সময় মতো গভীর নলকূপ মেরমত করা হচ্ছেনা, মেরামতের কোন পার্টস অফিসে মজুদ নাই, সময় মতো ট্রান্সফরমার পাওয়া যাচ্ছে না। ফলে গভীর নলকূপগুলি চালু হচ্ছে না এদিকে গভীর নলকূপের স্কীম ভুক্ত কৃষকগনের মাঝে হতাশা বিরাজ করছে।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোঃ জিননুরাইন খানের সাথে মোবাইলে যোগযোগ করা হলে তিনি নাহিদ আলীর বিষয়ে কথা বলতে চান না।
রংপুর সার্কেলের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান খানের মোবাইল ফোনে যোগাযোগ করার করা হলে তিনি ফোন রিসিভ করেনি।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান বলেন, মেকানিক নাহিদ আলীর বিরুদ্ধে অভিযোগ শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
-

পর্নোগ্রাফি আইনের মামলায় ব্যবসায়ী গ্রেফতার মোরেলগঞ্জে
মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে পর্নোগ্রাফি আইনের মামলায় এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে সন্ন্যাসি বাজারের বৈদ্যুতিক মালামালের ব্যবসায়ী মো. সোহেল শেখকে(৩২) পুলিশ আটক করে। পার্শ্ববর্তী বিশারীঘাটা গ্রামের মাহফুজা আক্তার নামে এক গৃহিনীর দায়ের করা মামলায় রাত ১২টার দিকে তাকে গ্রেফতার দেখানো হয়। পুলিশ ওই ব্যবসায়ির নিকট থেকে একটি মোবাইল ফোন জব্দ করেছে।এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এক প্রবাসির স্ত্রীর নানা ধরণের ছবি মোবাইল ফোনে ধারণ করে ব্লাইকমেইল করার অভিযোগে খাউলিয়া গ্রামের বাবুল শেখের ছেলে ব্যবসায়ী সোহেল শেখের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, সোহেলে শেখের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। এর পরেও সে পরকিয়ায় জড়িয়ে যাওয়ায় সংসারে কলহের সৃষ্টি হয়। ৫ মাস পূর্বে তার প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যায়। ##
কলি আক্তার,
মোরেলগঞ্জ। -

তানোরের অন্তরা সহকারী জজ পরীক্ষায় উত্তীর্ণ
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের মেয়ে অন্তরা চলতি বছর সহকারী জজ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
জানা গেছে, তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) প্রত্যান্ত পল্লী কচুয়া গ্রামের বাসিন্দা আব্দুল হামিদ মন্ডলের কন্যা জান্নাতুল ফেরদৌস অন্তরা। তিনি
ঢাকা বিশ্ববিদ্যায়ের আইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সেরা ১০ শিক্ষার্থীর মধ্যে একজন ছিলেন অন্তরা। গত ৩১ জানুয়ারী মঙ্গলবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে অন্তরা উত্তীর্ণ হয়েছেন।
এদিকে প্রত্যন্ত পল্লী গ্রামের সাধারণ কৃষকের মেয়ে অন্তরার এই কৃতিত্বে পুরো উপজেলাবাসী আনন্দ প্রকাশ করেছেন। এবিষয়ে উপজেলার পাচন্দর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, অন্তরার এই সাফল্যে তারা ইউপিবাসী খুশি। তিনি বলেন, অন্তরা ছোট থেকেই প্রচন্ড মেধাবী ছিলো, সে এখন উপজেলার গর্ব। এবিষয়ে অন্তরার দুলাভাই ইমামুল হক বলেন, গ্রামের কচুয়া উচ্চ বিদ্যালয় থেকে অন্তরা এসএসসি এবং তানোর সরকারি আবদুল করিম সরকার ডিগ্রি কলেজ থেকে এএইচএসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। তিনি বলেন, অন্তরার বড় তিন বোনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অন্তরা সকলের দোয়া প্রার্থী। -

রাজশাহীতে গণসমাবেশ সফল করতে সুজানগরে বিএনপির লিফলেট বিতরণ
এম এ আলিম রিপন,সুজানগর ঃ ৪ জানুয়ারী বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সফল করতে পাবনার সুজানগরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেছে স্থানীয় পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সকালে পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার বিভিন্ন স্থানেসহ পথচারী, দোকানদার, শ্রমিকসহ নারী-পুরুষদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে সুজানগর পৌর বিএনপির সদস্য সচিব জসিম বিশ্বাস, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান শেখ ,পৌর বিএনপির সম্মানিত সদস্য শেখ হযরত, স্বেচ্ছাসেবকদল নেতা রইচ বিশ্বাসসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পৌর বিএনপির সদস্য সচিব জসিম বিশ্বাস ও সদস্য শেখ হযরত জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, চাল-ডাল, জ্বালানী তেল, গ্যাস,বিদ্যুৎ, সার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি- দুঃশাসন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে রাজশাহী বিভাগীয় গণ সমাবেশ সফল করতে সুজানগরের কৃষক শ্রমিক, ছাত্র-যুবকসহ সংগ্রামী জনগণকে অংশগ্রহণ করার জন্য তাঁরা আহ্বান জানান।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি। -

জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক’ অনুষ্ঠানে পুরুস্কার বিতরণ
হারুন অর রশিদ।
দোয়ারাবাজার প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরণ করেন বড়কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ,
বৃহস্পতিবার বিকালে জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমুজ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক রুকনুজ্জামান, মো. রোয়াব আলী, জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও ইউপি সদস্য আহসান উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।
-

মহালছড়িতে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠান
রিপন ওঝা,মহালছড়ি
মহালছড়ি সদর ইউনিয়নে চট্টগ্রাম পাড়ায় ২ফেব্রুয়ারি সন্ধ্যায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্রীড়া অনুরাগী ব্যক্তিত্ব সমাজসেবক রতন কুমার শীল।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন সমাজ কল্যান সংঘের কর্ণধার মোঃ সুলতান মাহমুদ, টুর্ণামেন্টের উদ্যোক্তা মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ রোকন মিয়া ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক রনজিত দাশ, রিজিয়নের সেরা খেলোয়ার মোঃ আশরাফুল ইসলাম মিঠুন উপস্থিত ছিলেন।
উদ্বোধনীতে ১ম খেলায় মুখোমুখি হয় নানিয়ারচর বন্ধুমহল এবং বনাম মহালছড়ি জাগরন ক্লাব২-২, ২য় খেলায় বিজয়৭১-বনাম ফিউচার ভাইবস ৪-৪ গোলে ড্র হয়। উক্ত টুর্নামেন্টে ১৬টি টিম অংশগ্রহণ করে। -

মধুপুরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার
আব্দুল হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে উপজেলার আশ্রা বাজার এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় ২রা ফেব্রুয়ারী রাত ০৩.৪৫ ঘটিকায় মধুপুর থানাধীন আশ্রা বাজারে মাদক অভিযান পরিচালনা করে মহিষমারা শেরপুর চালা গ্রামের কামরুল হাসানের ছেলে মোঃ মাসুদ রানা (২৩), এবং উপজেলার শালিকা গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহান হোসেন (২০), গ্রেফতার করে মধুপুর থানা পুলিশ।
গ্রেফতারের সময় তাহাদের নিকট হতে মাদকদ্রব্য ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট, যার ওজন ০১ গ্রাম, মূল্য অনুমান ৩,০০০/- টাকা উদ্ধার করে । এই সংক্রান্তে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মামলা রুজু সহ আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।