Author: desk

  • আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে -হুইপ স্বপন

    আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে -হুইপ স্বপন

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    ” শিক্ষার মানোন্নয়নে শিশুদেরকে আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। সেই সাথে সকল শিক্ষককে শপথ নিতে হবে। শিক্ষার মানোন্নয়নে আমার শিক্ষা প্রতিষ্ঠান দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান”। ২০২২-২৩ অর্থবছরের গ্রামিন অবকাঠামো রক্ষনাবেক্ষণ( টিআর) প্রকল্পের এলাকা ভিত্তিক বিল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি শিক্ষকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

    শুক্রবার বিকেল ৪ টায় ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যার সভাপতিত্ব উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২২-২৩ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর) কর্মসূচী বাস্তবায়নে নির্বাচনী এলাকাভিত্তিক (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) উপজেলার আওতাধীন ১৮০ টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৮৬ লক্ষ ১৯ হাজার ৩৩৩ টাকার বরাদ্দকৃত অর্থের বিল বিতরণ করেন হইপ স্বপন এমপি।

    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, ক্ষেতলাল থানা ওসি রাজিবুল ইসলাম, ক্ষেতলাল উপজেলা পরিষেদর চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফিজুর রহমান মিলন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আলমপুর ইউ,পি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম ক্ষেতলাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদার সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, শিক্ষক, স্কুল কমিটির সভাপতি, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্ষেতলাল উপজেলা পরিষদের সিএ এসএম শওকত।

  • মোটা অংকের আর্থিক লেনদেনে কালীগঞ্জের মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর ৩টি পদে স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা আবারো অসম্পন্ন

    মোটা অংকের আর্থিক লেনদেনে কালীগঞ্জের মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর ৩টি পদে স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা আবারো অসম্পন্ন

    আজিজুল ইসলাম ইমরান,

    সাতক্ষীরা প্রতিনিধি :
    কালীগঞ্জের মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এর ৩টি পদে স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা আবারো অসম্পন্ন রয়েছে গেছে। ৩ ফেব্রুয়ারি ২৩ তারিখে সাতক্ষীরা তালা শহীদ আলি আহমেদ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির যোগসাজসে মোটা অংকের অর্থের বিনিময়ে এ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার চেষ্টা করেন। কিন্তু নিয়োগ কমিটির সদস্য সচিব শম্পা গোস্বামী ও সদস্য মোসলেম আলী স্বাক্ষর না করায় নিয়োগ পরীক্ষা সম্পন্ন হলেও তা অসম্পন্ন রয়েছে। তারপরও অবৈধভাবে সভাপতি পূর্ব নির্ধারিত তিনজন শিক্ষকের নাম ঘোষনা করেন বিদ্যালয়ের সভাপতি সাহাদত হোসেন।

    গত দুই বছর ধরে প্রধান শিক্ষক পদে আব্দুস সেলিম, সহকারী প্রধান শিক্ষক পদে সাইফুল ইসলাম ও নৈশ প্রহরী পদে মনিরুল ইসলামকেই বিদ্যালয়ের অর্থবাণিজ্যের মাধ্যমে নিয়োগ নেওয়ার পায়তারা করে আসছিলেন সভাপতিসহ অন্যরা। ৩ ফেব্রুয়ারি সেই পূর্ব পরিকল্পিত নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন আবেদনকারীরা।

    এদিকে, পরীক্ষার সময় নিয়োগ কমিটির কাছ থেকে প্রশ্ন নেওয়ার কথা থাকলেও অলোক কুমার তরফদার প্রশ্ন নিলেও প্রশ্নে পরীক্ষা না নিয়ে নিজের বানানো প্রশ্নে পরীক্ষা সম্পন্ন করেছেন বলে নিয়োগ কমিটির সদস্যরা জানিয়েছেন।

    নিয়োগের জন্য আবেদন করলেও মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হবে এমন খবর পেয়ে পরীক্ষায় দিতে যাননি পার্থ সেন নামের এক প্রার্থী। তিনি জানান, পূর্ব নির্ধারিত প্রার্থীদেরকেই সেখানে নিয়োগ দেওয়া হবে। সুতরাং পরীক্ষা দিয়ে সময় নষ্ট করে লাভ নেই। একই অভিযোগ করেছেন আরো অনেক প্রার্থী।

    তবে অভিযোগ অস্বীকার করে কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ বলেন, সেখানে কোন অনিয়ম হয়নি।

    এবিষয়ে তালা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলক কুমার তরফদারের ব্যহৃত মোবাইল নাম্বারটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
    বিদ্যালয়ের সভাপতি সাহাদত হোসেনের মোবাইল নাম্বারটিও বার বার যোগাযোগ করে সংযোগ পাওয়া যায়নি।

    উল্লেখ্য : এই নিয়োগ বাণিজ্যের পরীক্ষা বন্ধ ও পরিবর্তনের জন্য আবেদনকারী শিক্ষকগণ গত ২৩ জানুয়ারি সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার(শিক্ষা) স্বাক্ষরিত গত ২৪ জানয়ারি০৫- ৪৪- ৮৭- ০০ ১৭- ২১- ০০২ -২২ -৮৫ স্মারকে বিষয়টি তদন্ত-পূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন। উক্ত নির্দেশ উপেক্ষা করে মোটা অংকের টাকায় নিয়োগ বাণিজ্য সম্পন্ন করতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার এর যোগ ‘সাযোগে অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন তড়িঘড়ি করে ৩ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার সকাল ১০টার সময় নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেন।
    কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, (সার্বিক) সহকারি কমিশনার (শিক্ষা) সভাপতি এবং প্রধান শিক্ষক কে লিগাল নোটিশ প্রদান করলে গত ২১-১ ২০২৩ ইং তারিখে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় নিয়োগ পরীক্ষা চতুর্থবারের মতো বন্ধ হয়ে যায়। যার প্রেক্ষিতে আবেদনকারীরা গত ২৩ জানুয়ারি প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করার জন্য জেলা প্রশাসক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে নির্দেশ দিলেও তদন্ত ছাড়াই ৩ ফেব্রুয়ারী অলোক কুমার তরফদার, কালিগঞ্জ উপজেলা আবুল কালাম আজাদ বিদ্যালয়ের সভাপতির সাথে যোগসাজস করে শুক্রবার পাতানো নিয়োগ সম্পন্ন করেন।

  • মহান ভাষা দিবস উপলক্ষে “বন্ধুমহল একাতা সংঘ” শর্টপিছ টুর্নামেন্টের উদ্বোধন

    মহান ভাষা দিবস উপলক্ষে “বন্ধুমহল একাতা সংঘ” শর্টপিছ টুর্নামেন্টের উদ্বোধন

    বিশেষ প্রতিনিধিঃ

    খেলাধুলা বাড়ায় বল মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান ভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকালে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের জিয়া মার্কেটের মাঠে জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন হলো বন্ধু মহল একতা সংঘ দিবারাত্রী শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্ভোধন ও ফাইনাল ২০২৩।

    এ সময় প্রধান অতিথি হহিসেবে উপস্থিত থেকে খেলা উদ্ভোধন করেন মোহনা টিভির মধ্যপ্রাচ্য প্রতিনিধি ও দৈনিক সকালের সময় এর স্টাফ রিপোর্টার এবং রিপোর্টার্স এসোসিয়েশন বাংলাদেশ সৌদি এর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ, বিশেষ অতিথি ছিলেন ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের, বিশেষ অতিথি ইস্তাকাপ আলম শাদীল, পরিচালনা কমিটির সদস্য চন্দ্রঘোনা আদর্শ বহু মুখী উচ্চ বিদ্যালয়। আয়োজক কমিটির সদস্য ইফতেখার সেলিম ইফাত, সাফায়েত জামিল, মোহাম্মদ কাউছার।
    আমন্ত্রিত সকল অতিথিকে ফুল দিয়ে বরণ করে খেলার আয়োজক কমিটি দিবারাত্রী শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্ভোধন করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মোহাম্মদ ফিরোজ বলেন, সমাজে কতিপয় মহল তরুণ কিশোরদের কোমল ও সরলতার সুযোগে অপরাধ ও মাদক তৎপরতাসহ নানাভাবে বিপদগামী করার চেষ্টা করে। আমাদেরকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। সন্তানদের পরিবারের পক্ষ থেকে চোখে চোখে রাখতে হবে। তাদেরকে নিয়মিত লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের পরিবেশ তৈরি করে দিতে হবে।

    টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী দিনে মোরাদ নগর ক্লাব বনাম চন্দ্রঘোনা হাজী পাড়া ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মোরাদ নগর ক্লাব ২৬ রানে চন্দ্রঘোনা হাজী পাড়া ক্লাবকে পরাজিত করে। এতে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন মোরাদ নগর ক্লাবের খেলোয়াড় আসিফ।

  • মহালছড়ি মিলনপুর বনবিহারে মহা পুর্ণ্যানুষ্ঠান

    মহালছড়ি মিলনপুর বনবিহারে মহা পুর্ণ্যানুষ্ঠান

    রিপন ওঝা,মহালছড়ি।

    মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের মিলনপুর বনবিহারে এক দিন ব্যাপি মহা পুর্ণ্যানুষ্ঠান এই উৎসব উৎযাপিত অনুষ্ঠিত হয়েছে।

    মহালছড়ি উপজেলা ২নং মুবাছড়ি ইউনিয়নে মিলনপুর বনবিহারে আজ ০৩ই ফেব্রয়ারি ২০২৩ ইং রোজ শুক্রবার অষ্টাবিংশ বুদ্ধ পুজা,সীবলীপুজা, উপগুপ্ত ভান্তে পুজা, পুজ্য স্পদ বন ভান্তে পরিনির্বাণ দিবস ভিক্ষু সংঘের জন্য ক্রয় কৃত গাড়ী দান এবং সাম্মাদিটঠি ফাউন্ডেশন এর ৫ম বারের মত প্রতিষ্টা বার্ষিকীর উপলক্ষে মহা পুর্ণ্যানুষ্ঠান আযোজন করেন।

    অত্র মিলনপুর বনবিহারে এলাকায়বাসী বিহারে থাকা শ্রদ্বেয় শ্রদ্ধাতিশ্য মহাথেরো ভিক্ষু কে চাবি তুলে দেন মিলন পুর বনবিহারে সভাপতি ।

    ধর্ম যার যার উৎসব সবার সকালে পর্ব বৌদ্ধ পতাকা উত্তোলনে মধ্যে দিয়ে শুরু হয় ত্রিরত্ন বন্দনা ও ভিক্ষু বন্দনা, ত্রিশরণ প্রার্থনাসহ, পঞ্চশীল গ্রহণ, অষ্ট পরিষ্কার দান, সংঘদান, বুদ্ধমুত্তি দান সহ নানাবিধ দান করা হয়। এতে ধর্মীয় অনুষ্ঠানে শিশু সহ সব বয়সী নারী -পুরুষ বৌদ্ধধর্মীলম্বীরা শত শত লোক সমাগম মহান পুর্ণ্যানুষ্ঠানে উৎসবে মেতে উঠেন পূণ্যর্থীরা ।

    আজকের অনুষ্টানে প্রধান অতিথি রাঙ্গামাটির জেলা রাজবনবিহারে প্রধান ধর্ম গুরু শ্রাদ্ধেয় প্রজ্ঞালংকার মহাথেরো উপস্থিত আর অনন্যা বিহারে ভিক্ষু সংঘ উপস্থিত।

  • ধোপাজান নদীতে পাথর নিলামের নামে ধ্বংসের মুখে পরিবেশ

    ধোপাজান নদীতে পাথর নিলামের নামে ধ্বংসের মুখে পরিবেশ

    কে এম শহীদুল সুনামগঞ্জ;

    সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে নিলামের নামে ধংশ করা হচ্ছে পরিবেশ। নদীর পশ্চিম পাড়ে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরায় গত ১১ জানুয়ারী ২০২৩ ইং টাস্কফোর্স কমিটি কর্তৃক উন্মুক্ত নিলামের মাধ্যমে অবৈধভাবে উত্তোলিত ১ লক্ষ ৫৬ হাজার ঘনফুট পাথর ৮৩,৮৪,৯৮৪ টাকায় বিক্রয় করা হয়। উন্মুক্ত নিলামে অংশ গ্রহণকারীদের ২৫ জানুয়ারী ২০২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে মধ্যে নিলামকৃত পাথর জলপথে ও স্থলপথে সরিয়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করে কাগজ হস্তান্তর করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদি উর রহীম জাদিদ। গত ২৫ ফেব্রুয়ারী থেকে নিলামকৃত পাথর জলপথে ও স্থলপথে স্থানান্তর শুরু হয়। যেখানে শর্ত থাকে নিলামকৃত পাথর সরিয়ে নেওয়ার জন্য নিলাম দাতাদের ক্ষমতাপত্র দেওয়া হয়।যে ক্ষমতাপত্রে কোথাও উল্লেখ নেই নদী থেকে পাথর উত্তোলণ করা যাবে। সেখানে শুধু নিদিষ্ট মেয়াদ দেওয়া হয়েছে ঐ মেয়াদের মধ্যে নিলামকৃত পাথর সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। যা সরিয়ে নিতে এক সপ্তাহ লাগতে পারে আবার এক মাসও লাগতে পারে। সরেজমিনে দেখা যায় নদীতে দুই হাজার ঘনফুট ষ্টিল নৌকা দিয়ে পাথর বাহির হয় অথচ যার হিসাব মাত্র ২শতাধীক ধরা হয় বাকি পাথরের হিসাব নিচ্ছেন না কর্তৃপক্ষের কেউ? এভাবেই প্রতিনিয়ত প্রশাসনের চোখে ধোঁকা দিয়ে নিলামের নামে ধোপাজান নদীর তলদেশ থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলণ করে নিলামকৃত মাল বলে সাধারণ মানুষকে বুঝিয়ে ২৪ঘন্টা চলে ছোট বড় শত শত ষ্টিল নৌকা? প্রতিদিন পঞ্চাশ হাজার ঘনফুট পাথর বাহির হলে এক লক্ষ পঞ্চাশ হাজার নিলামের পাথর বাহির হতে সময় লাগে মাত্র তিন দিন। আর স্থলপথে প্রতিদিন শতশত অর্ধ শতাধিক ঘনফুট ক্ষমতা বহনকারী ট্রাক্টর চলে যার হিসাব সঠিকভাবে কর্মকর্তার নিকট দেওয়া হয় না বলে জানা যায়।

    সরেজমিনে দেখা যায় বড় বড় নৌকা লোড করে নিয়ে যাচ্ছে নৌপথে। স্থলপথে নিয়ে যাচ্ছে অর্ধশতাধিক ট্রাক দিয়ে। একাধিক নৌকা ও ট্রাকের চালান এবং কাগজ খতিয়ে দেখলে দেখা যায় কোন চালানে মালের পরিমাণ উল্লেখ করা হয়না। কিছু কিছু জায়গায় দেখা যায় নদীর তীরে বসতবাড়ীর পাশে বালি সরিয়ে গভীর গর্তকরে পাথর উত্তোলন করা হচ্ছে । আর রাতের বেলা দেখা যায় ভিন্ন চিত্র, রাত একটু গভীর হলেই চলে ড্রেজার মেশিনের তান্ডব। ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন করে নৌকায় লোড করে পাথরের পরিমান উল্লেখ না করা কাগজ দিয়ে চালিয়ে যাচ্ছে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে লাখ লাখ টাকার রমরমা নিলাম ব্যবসা। দেখা যায় নদীর পাড় ভেঙ্গে ছোট ছোট বারকি নৌকা দিয়ে লোড বিক্রয় করে পঙ্গপাল নামের স্টিলের নৌকায়। এই পঙ্গপালের পাথর একইভাবে পরিমান উল্লেখ ছাড়া কাগজ নিয়ে ধোপাজান নদী থেকে বাহির হচ্ছে।
    অপরদিকে তাকালে দেখা যায়,দিনে ও রাতে শতাধিক ট্রাক পাথর ভর্তি করে চালানে মালের পরিমাণ উল্লেখ না করে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। কত তারিখে কয়টি ট্রাক ও কি পরিমান পাথর নদী থেকে নৌকা যুগে এই নিলামের কাগজ দেখিয়ে বাহিরে নিয়ে যাচ্ছে এগুলো দেখার কি কোন কতৃপক্ষ নেই? নাকি কর্তৃপক্ষের ইশারায় সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নিলামের নামে তারা নিজেদের জড়িয়ে নিয়েছেন বালু ও পাথর ব্যবসায়?
    অনুসন্ধানে জানা যায় সুনামগঞ্জ সদর উপজেলার নিলামের পর শুরু হয় বিশ্বম্ভপুর উপজেলার। এক মাস সদর আরেক মাস বিশ্বম্ভপুর এভাবেই চলছে ইজারা বিহীন ধোপাজান নদীর রঙ্গ লিলা। এক দিকে সরকার রাজস্ব পাচ্ছে ১লক্ষ টাকা আর অসাধু সিন্ডিকেট পাচ্ছে পাঁচ লক্ষ টাকা? এসমস্ত নাটকিয় নিলামের খেলা না করে ধোপাজান নদী ইজারা দিলে এক দিকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব যেমন পেত অন্য দিকে দিন মজুর শ্রমিকদের জীবন জীবিকার চালানোর পথ হত। অপরদিকে পাহাড়ি ঢলে নেমে আসা অফুরন্ত বালুর চর থেকেই পাথর এবং বালি তুলে সাধারণত ব্যবসায়ীদের ও চলাচলের সুযোগ হত।কিন্তু কর্তৃপক্ষ সেই উদ্যোগ না নিয়ে রহস্যময় কারনে কেন যে নিলাম নিলাম খেলায় মেতেছেন সেই পশ্নের উত্তর জানা নেই বা জানতে চাইলেও কেউ মুখ খুলতে রাজি নন। আর এসব বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তা কঠোরভাবে নির্দেশনা দিয়ে থাকলেও ডিউটিরত সিপাহীরা তাদের ঘুমে রেখে সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে ১লক্ষ পাথর বাহির হলে হিসাব দেয় মাত্র পাচ হাজার পাথর বাহির হয়েছে? এমন অভিযোগ রয়েছে ধোপাজান কালের মুখে ডিউটিতে থাকা তিন সিপাহির উপর যারা পুলিশ কর্মকর্তাকে ঘুমে রেখে সিন্ডিকেটর সাথে হাত মিলিয়ে কলঙ্ককৃত করে চলেছে পুলিশ প্রশাসনকে। ওরা কারা? যা আগামী পর্বে প্রতিবেদনে তুলে ধরা হবে। এবং বিশ্বম্ভপুরের দুই সিপাহি দালাল যারা বিশ্বম্ভপুর উপজেলার কর্মকর্তাদের সাথে পাথর নিয়ে লুকোচুরি খেলা করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নিলামের নামে ধোপাজান নদীর তলদেশ থেকে রাতের অন্ধকারে কুয়াশার আড়ালে ড্রেজার মেশিনের তান্ডব লিলা শুরু করেছেন তাদের প্রতিবেদন। এমনটির গুঞ্জন শুনা যাচ্ছে সাংবাদিক সমাজে। কবে শেষ হবে এসমস্ত কার্যকলাপ? নাকি কর্তৃপক্ষের উদাসিনতায় সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দিনের পর দিন নিলামের নামে ধংশ হতে থাকবে ধোপাজান নদীর পরিবেশ ও ভারসাম্য? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক তদারকির মাধ্যমে ধোপাজান নদীর পরিবেশ রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এমনটি দাবী নদীর পারে থাকা সাধারণ মানুষের।

  • বানারীপাড়ায় প্রায়ত সাংবাদিক মিল্লাতের মায়ের ইন্তেকাল।। দাফন সম্পন্ন

    বানারীপাড়ায় প্রায়ত সাংবাদিক মিল্লাতের মায়ের ইন্তেকাল।। দাফন সম্পন্ন

    বিশেষ প্রতিনিধি।। বানারীপাড়ায় প্রায়ত সাংবাদিক মাহতাব মিল্লাতের মা ফিরোজা বেগম(৭০) শুক্রবার রাত পৌনে ২টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন(ইন্নালিল্লা—-রিজিউন)। মৃত্যুকালে তিনি ২মেয়ে ১ ছেলে সহ নাতী নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখেছে গেছেন। শুক্রবার বাদ জুমা বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বরিশাল -০২ আসনের সাবেক এমপি ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস জানাজায় অংশ নেন। এসময় পৌর মেয়র এ্যাভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, এমপির প্রতিনিধি খোরশেদ আলম সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন। পরে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।#

  • সংবাদ প্রকাশের পর অবশেষে নিম্নমানের পরিবর্তে নতুন ইট দিয়ে সুজানগরে রাস্তা সংস্কার কাজ শুরু

    সংবাদ প্রকাশের পর অবশেষে নিম্নমানের পরিবর্তে নতুন ইট দিয়ে সুজানগরে রাস্তা সংস্কার কাজ শুরু

    এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃ সংবাদ প্রকাশের পর অবশেষে পাবনার সুজানগর-চিনাখড়া সংযোগ সড়কের পোড়াডাঙ্গা হতে খাঁপাড়া এবং সুজানগর-আতাইকুলা সংযোগ সড়কের সুজানগর পৌর শহরের জিরো পয়েন্ট মোড় হতে তাঁতিবন্দ রেল স্টেশন পর্যন্ত ১৭ কোটি টাকা বরাদ্দে ৬ কিলোমিটার রাস্তার উন্নয়নকাজে কাজে নি¤œমানের পুরাতন ইটের পরিবর্তে নতুন ভালমানের ইট দিয়ে কাজ শুরু করেছে কার্যাদেশ পাওয়া সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এর আগে গত ৩০ জানুয়ারী সুজানগরে ১৭ কোটি টাকায় রাস্তা সংস্কারকাজে নি¤œœ মানের ইটের ব্যবহার শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি সড়ক ও জনপথ বিভাগের পাবনার নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ(চ:দা:) এর নজরে আসলে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুরাতন নি¤œমানের সকল ইট তুলে রাস্তা সংস্কারকাজে নতুন ভালমানের ইট ব্যবহারের নির্দেশ দেন। এর আগে প্রকাশিত ওই সংবাদটিতে রাস্তার এ সংস্কারকাজে এক নম্বর ইট ব্যবহারের কথা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে নি¤œমানের পুরাতন ইট দিয়ে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বলে অভিযোগ করেন এলাকাবাসী। স্থানীয় এলাকার বাসিন্দারা জানান, জেলার সড়ক ও জনপথ বিভাগের আওতাভুক্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে বড়-বড় গর্ত আর খানা খন্দের সৃষ্টি হওয়ায় চলাচলের জন্য একেবারেই অনুপোযোগী হয়ে পড়েছিল। এর ফলে দুর্ভোগের শিকার হতে হয় এ সড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষদের। ফলে দুর্ঘটনা ঘটার পাশাপাশি যানবাহনসহ জনসাধারণের চলাচল করতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ রাস্তার সংস্কার কাজ শুরু করে। কিন্তু এভাবে নি¤œমানের সামগ্রী দিয়ে রাস্তা সংস্কার কাজ হলে অচিরেই আবারো ভোগান্তি বাড়বে বলে জানিয়েছিলেন তাঁরা। এমনকি রাস্তার দুইপাশে এজিং-এ ব্যবহার করা হচ্ছিল নি¤œমানের পুরাতন ইট। এবং রাস্তার কাজে ব্যবহারের জন্য স্তুপ করে রাখা হয়েছিল আরো অনেক নি¤œ মানের ইট। স্থানীয় কামারদুলিয়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক ও আনছার হোসেন অভিযোগ করে জানিয়েছিলেন, রাস্তার কাজে ব্যবহার করা ইটগুলো পোড়ামাটির চেয়েও নরম। সামান্য আঘাত পেলেই ভেঙ্গে যায়। রাস্তার সংস্কারকাজে এভাবে প্রকাশ্যে নি¤œ মানের ইটের ব্যবহার হলেও যেন দেখার কেউ নেই। এমনকি রাস্তার কাজ তদারকির দায়িত্বে থাকা সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কারো কাজের সময় দেখা না মেলায় এ সুযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান দায়সারাভাবে কাজ করে যাচ্ছে বলেও তাঁরা জানিয়েছিলেন। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাসুদ হাইট্রেক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার রিয়াজ মাসুদ রাস্তার সংস্কার কাজে পুরাতন ইট আর ব্যবহার করা হবেনা বলে জানান।এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের পাবনার নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ(চ:দা:) জানান, প্রায় ১৭ কোটি টাকা বরাদ্দে কার্যাদেশ পাওয়া মাসুদ হাইট্রেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তার এ সংস্কার কাজ শুরু করেছে। তবে নি¤œমানের ইট দিয়ে রাস্তার সংস্কারকাজ করার কোন সুযোগ নেই। রাস্তার সংস্কার কাজে নি¤œ মানের ইট ব্যবহার করা হচ্ছে বিষয়টি আমার নজরে আসায় অতিদ্রুত পুরাতন ইট সরিয়ে ভালমানের ইট দিয়ে রাস্তার সংস্কার কাজ করতে নির্দেশনা প্রদান করা হয় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

    এম এ আলিম রিপন।
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • সাংবাদিক কাজী আল আমীনের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত

    সাংবাদিক কাজী আল আমীনের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত

    বি এম মনির হোসেনঃ-

    বরিশাল জেলার গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও আনন্দ টিভির ব্যুরো প্রধান কাজী আল আমীন এর পিতা অবসরপাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা কাজী মোহাম্মদ আলী দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলার পশ্চিম বাউরগাতি গ্রামে বাদ জুম্মা দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন ২নং বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুৎফার রহমান দ্বীপ, মাইটিভির গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বি এম মনির হোসেন,
    দৈনিক আলোকিত বরিশাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি রাজিব ইসলাম তারীম, গৌরনদী রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি লোকমান হোসেন রাজু, সাধারন সম্পাদক খন্দকার আবু সায়েদ,
    গৌরনদী উপজেলা মানবাধিকার ইউনিটির সভাপতি আবদুছ ছালেক মামুন, কালের কন্ঠের আগৈলঝাড়া প্রতিনিধি ওমর আলী সানি, বাংলাদেশ মেম্বার অ্যাসোশিয়েশনের সাধারন সম্পাদক মামুনুর রশিদ, জেলা সভাপতি বজলুর রশিদ, এবি সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমান, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কাজী আল মামুন, টরকী বন্দরের ব্যবসায়ী আলহাজ্ব সিকদার মামুন, হায়দার আলী সিকদার, মহসিন হোসেন, মিরাজ হোসেন সরদার সাংবাদিক জামিল মাহমুদ, জিএম জসিম হাসানসহ মুক্তিযোদ্ধা ও সুধিজনেরা।শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের।

  • মধুপুরে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    মধুপুরে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    টাঙ্গাইলের মধুপুরে দুই যুবক কে দশ পিছ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

    বৃহস্পতিবার(২ জানুয়ারী২৩)ইং ভোর রাতে অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে দশ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

    মধুপুর থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমীন বিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আশ্রা বাজারে অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মহিষমারা ইউনিয়নের শেরপুরচালা গ্রামের কামরুল হাসানের ছেলে মাছুদ রানা(২৩)ও শালিকা গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহান হোসেন(২০)।

    মধুপুর থানায় নিয়মিত মামলা রুজু সহ আসামীদের কে গত বৃহস্পতিবার (৩ জানুয়ারী২৩)ইং সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • মাইসছড়িতে অসহায়দের মাঝে প্রধামন্ত্রীর উপহার বিতরণে কুজেন্দ্র লাল ত্রিপুরা

    মাইসছড়িতে অসহায়দের মাঝে প্রধামন্ত্রীর উপহার বিতরণে কুজেন্দ্র লাল ত্রিপুরা

    রিপন ওঝা, মহালছড়ি

    খাগড়াছড়ির মহালছড়ির মাইসছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে স্থানীয় ২৯৮নং আসনের মাননীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দুঃস্থদের প্রধামন্ত্রীর উপহার সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করেন।
    আজ ৩ফেব্রুয়ারি শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আজ মহালছড়ির মাইসছড়ি ইউনিয়ন পরিষদ কর্তৃক অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল ও সেলাই মেশিন বিতরণ করেন।

    সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন সারাদেশের ন্যায় পার্বত্য খাগড়াছড়িতেও বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে দেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহবান জানান।
    তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের প্রিয় মার্কা নৌকায় রায় দিয়ে খাগড়াছড়ি আসনকে উপহার দিতে সক্ষম উপস্থিত সকলের নিকট আহ্বান জানান।

    এ সময়ে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি নীলোৎপল খীসা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন,মাইসছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজাই মারমা ও মাইসছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক চাম্পা মারমা,উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জিয়াউর রহমান, মাইসছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মোঃ মনির হোসেন, সাংবাদিক মোঃ ফারুক আহমেদ রানা ও স্থানীয় জনগণ প্রমুখ।