Author: desk

  • জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান

    জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান

    মোঃতরিকুল ইসলাম তরুন, চট্টগ্রাম থেকে ফিরে এসে,

    ৩ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান মহানগর কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কে এম রুবেল এর সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগের সাধারন সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ন মহাসচিব কেফায়েত উল্ল্যাহ কায়ছার এর সঞ্চালনায় চট্টগ্রামের আগ্রাবাদ রাজ প্রাসাদ কনভেনশনে অনুষ্ঠিত হয়েছে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহ সভাপতি মোঃ আলমগীর গনি, ইলিয়াস আহমেদ, মোঃ খায়রুল ইসলাম, আলহাজ্ব মোঃ মমিনুর রশিদ শাইন, যুগ্ম মহাসচিব মাহমুদুল হাসান, সহকারী মহাসচিব এড মিয়া মুহাম্মদ ফারুক, মুন্জুর আহমেদ সোহেল, সংস্থার কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুন,সদস্য শাহিন আলম,

    মাসুদ আলম সাগর, সাংগঠনিক সচিব মোঃ কামরুল ইসলাম, সহকারী দপ্তর সচিব মোঃ মাহমুদ মোস্তফা, সহকারী সাহিত্য ও পাঠাগার সচিব মোঃ জাফরুল ইসলাম।অনুষ্ঠানে প্রথমে কোরআন তেলাওয়াত, পরে পরিচিতি, স্বাগত বক্তব্য, ক্রেষ্ট ও সনদ বিতরণের পর রাতের ভোজের মাধ্যমে শেষ হয়।

  • বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল : গোপালগঞ্জে শেখ জামালকে হারলো ঢাকা আবাহনী

    বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল : গোপালগঞ্জে শেখ জামালকে হারলো ঢাকা আবাহনী

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে হাই ভোল্টেজ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড।

    আজ শনিবার বেলা সোয়া ৩টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হয় ঢাকা আবাহনী লিমিটেড। খেলা প্রধমার্ধে আবাহনী আমণাত্মক খেলা শুরু করলেও রক্ষনাত্মক খেলা শুরু করে শেখ জামাল। আক্রমণে আক্রমণে শেখ জামালের রক্ষভাগকে অতিব্যস্ত করে রাখে আবাহনী।

    প্রথমার্ধের ১০ মিনিটে ওয়াই মোহাম্মদের ক্রসে পিটার নোয়োরা হেডে গোল করে আবাহনীকে এগিয়ে দেন। ৩৪ মিনিটে পিটার নোয়োরা সহায়তায় ড্যানিয়েল কলিনড্রেস গোল করে আবাহনীকে ২ গোলের লিড এনে দেয়। তবে আর কোন গোল না হওয়ায় এগিয়ে থেকেই বিরতিতে যায় আবাহনী।

    খেলার দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে শেখ জামাল। কয়েকটি আক্রমন করলেও গোলের দেখা পাচ্ছিল না শেখ জামাল। তবে ৭০ মিনিটে শেখ জামালের কর্নেলিউস স্টুয়ার্ট পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন। তবে গোল মিসের মহরায় আর কোন গোল করতে না পারায় ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।

    ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী আর ৭ ম্যাচে ৩ জয়, ৩ ড্র আর ১ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে শেখ জামাল। #

  • নিউজের জের ধরে সাংবাদিককে হুমকি

    নিউজের জের ধরে সাংবাদিককে হুমকি

    কে এম সোহেব জুয়েল ঃ নিউজের জের ধরে কে এম সোহেব জুয়েল নামক দৈনিক নতুন বাজার অনলাইন বাবুগঞ্জ প্রতিনিধিকে হুমকি দিয়েছেন দুর্বৃিত্তরা। গতকাল শনিবার ৩ ফেব্রুয়ারি আগরপুর ইউনিয়ন ছাত্রলীগ নামিয় ফেইসবুক আইডি দিয়ে এমন হুমকি দিয়েছেন। গত ১ ফেব্রুয়ারি বুধবার বাবুগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নে আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়াকে সামনে রেখে শিক্ষাঙ্গনে স্টল তৈরিকে কেন্দ্র করে দুই ছাত্রসমাজের কর্মীকে রক্তাক্ত যখম করেছে বখাটেরা এমন সংবাদ দৈনিক নতুন বাজার অনলাইন পত্রিকায় সংবাদ কর্মি সোহেব জুয়েল পাঠালে নিউজটি পত্রিকায় ছাপা হলে তার জের ধরে এমন হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে সাংবাদিক সোহেব জুয়েল অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে প্রশাসনের কাছে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।
    অপরদিকে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর অব পুলিশ বাবু সনজিৎ চন্দ্রশীলকে জানালো হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন।

  • আদিতমারীর তিস্তাপাড়ের শীতার্তদের মাঝে মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় ও জেলা কমিটির  কম্বল বিতরণ

    আদিতমারীর তিস্তাপাড়ের শীতার্তদের মাঝে মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় ও জেলা কমিটির কম্বল বিতরণ

    রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

    লালমনিরহাট জোলার আদিতমারী উপজেলার ভাদাই পশ্চিম পাড়ায় তিস্তা পাড়ের শীতার্তদের মাঝে মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় ও জেলা কমিটির কম্বল বিতরণ করা হয়। গতকাল ৪ ফেব্রুয়ারি শনিবার এ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি বিশিষ্ট সমাজকর্মী সাহিত্যিক সাংবাদিক শিক্ষানুরাগী জয়িতা নাসরিন নাজ, সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ও লেখক ডাঃ নাজিরা পারভীন টপি, সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ছড়াকার সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আবু নাসের সিদ্দিক তুহিন, রংপুর জেলা কমিটির সভাপতি বিশিষ্ট ছড়াকার প্রকৌশলী দেলোয়ার হোসেন রংপুরী, জেলা কমিটির সহসভাপতি বিশিষ্ট লেখক এটিএম মোর্শেদ, সদস্য জুলফিকার আরাফাত পরশ প্রমুখ।
    উল্লেখ্য প্রতিবছরের ন্যায় এবছর তিস্তা নদীর কোল ঘেঁষে আদিতমারী উপজেলার শীতার্তদের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

  • পটিয়ায় ডক্টর জুলকারনাইনের পৃষ্ঠপোষকায় অলম্পিক ফুটবল টুর্ণামেন্টের সম্পন্ন

    পটিয়ায় ডক্টর জুলকারনাইনের পৃষ্ঠপোষকায় অলম্পিক ফুটবল টুর্ণামেন্টের সম্পন্ন

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি ও পটিয়া নজির আহমদ দোভাষ
    ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পৃষ্ঠপোষকতায় ও
    সাহেব এন্টারপ্রাইজের সহযোগিতায় অনুষ্ঠিত অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট
    শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে। উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইনস্থ
    স্থানীয় একটি মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছে কুসুমপুরা আহমদ
    নুর ফুটবল একাদশ ও এয়াকুবভান্ডার ফুটবল একাদশ। ৪০ মিনিটের এ খেলায় ২-১
    গোলে কুসুমপুরা আহমদ নূর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। টুর্ণামেন্ট
    পরিচালনা কমিটির সভাপতি মো. টিপু সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনায়
    প্রধান অতিথি ছিলেন কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম।
    বিশিষ্ট ব্যবসায়ী নুসুরুল্লাহ খান রাশেদের উদ্বোধনী বক্তব্যে শেষে নুরুল
    আলম সওদাগর, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম লিটন, বিশিষ্ট ব্যবসায়ী
    সাইফুৃল ইসলাম সুমন, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম, নজির আহমদ দোভাষ
    ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, সেলিম উল্লাহ কবির, জালাল উদ্দিন
    রোকন, সেলিম উল্লাহ কবির, মিজানুর রহমান মিজান, জামাল মাহমুদ, রফিকুল
    ইসলাম মনজু। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ২২ হাজার টাকা ও রানার্সআপ দলকে
    ১১ হাজার টাকা প্রদান করা হয়।

  • উদ্ধতপূর্ণ আচরণে গোদাগাড়ী আ.ফ.জি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

    উদ্ধতপূর্ণ আচরণে গোদাগাড়ী আ.ফ.জি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :  উদ্ধতপূর্ণ আচরণের জন্য রাজশাহীর গোদাগাড়ীর আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানকে শোকজ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: দুলাল আলম। স্কুল, কলেজ, মাদ্রাসার মেলেও শোকজের চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।

    গত ২৪ জানুয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দুলাল আলম স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমানকে। সেই সাথে ওই শিক্ষকের বিরুদ্ধে অসদাচারণ ও শৃংঙ্খখলা ভঙ্গের দায়ে কেন উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পূর্বক বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবেনা তার সুম্পষ্ট লিখিত জবাব পত্র প্রাপ্তির ৩ (তিন) কর্মদিবসের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

    কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়, ডিএনসি শীর্ষক স্কিমের আওতায় অত্র উপজেলায় ৬-৭ জানুয়ারী,১৩-১৪ ও ১৫ জানুয়ারী মাধ্যমিক পর্যায়ে পাঠদানরত শিক্ষকগনের নতুন কারিকুলাম প্রশিক্ষণের জন্য আপনার প্রতিষ্ঠানটি প্রশিক্ষণের ভেন্যু হিসেবে নির্বাচন করা হয় এবং আপনাকে যথারীতি উক্ত ভেন্যুর সমন¦য়ক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়।

    আপনার কয়েকজন কর্মচারীকে সার্পোট সার্ভিস দেয়ার জন্য মনোনীত করা হয়। প্রশিক্ষণ যথা নিয়মে পরিচালিত হওয়ার পর কোর্স সমাপনির দিন অর্থাৎ ১৫ জানুয়ারী-২৩ তারিখ বিকেল ৪ টার দিকে প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীদের সম্মানী প্রদানের সময় আপনি বলেন, কোথায় মাধ্যমিক শিক্ষা অফিসারের লোকজন “ধর শালাকে, বাঁধ শালাকে, সবাইকে ঘরে ভরে তালা মার”। আমার কর্মচারীরা আপনাকে শান্ত করার জন্য কিছু বলতে গেলে আপনি তার উপর মারমূখী চড়াও হয়ে তাকে প্রহার করার জন্য উদ্যত হলে আপনার কয়েকজন ষ্টাফ আপনাকে নিবৃত করে। এহেন উদ্ধত্বপুর্ণ আচরণ অসদাচারণের সামিল।

    তাছাড়া প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরনের লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের কয়েকটি রুমে বইগুলি রাখা হয়। আপনি আক্রোশ বশতঃ আমার কর্মচারীকে বলেন, এক্ষনি বই সরাইয়া ফেল, নইলে সব বই মাঠের মধ্যে ফেলাইয়া দিবো।

    নতুন কারিকুলাম প্রশিক্ষণ সরকারী প্রোগ্রাম। প্রশিক্ষণ চলাকালীন আপনার এহেন আচরণ সরকারী কাজে বাধা দেয়া তথা বিশৃংঙ্খলা সৃষ্টি করা। ছাত্র-ছত্রীদের মাঝে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ বর্তমান সরকারের একটি মহোতি উদ্যোগ। সরকারী সম্পদ আপনার তত¦াবধানে রাখা হয়েছে।

    এ সমস্ত সরকারী সম্পদ কোন কারণ ছাড়াই আপনি তশ্রুপাত তথা বিনষ্ট করার হুমকি প্রদান করে সরকারী অর্থ অপচয় শৃংঙ্খলা ও আচরণ বিধি লঙ্ঘন করেছেন।

    এসব অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আব্দুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি সেই দিনের ঘটনা স্বীকার করে বলেন, হ্যাঁ সামান্য কিছু ঘটনা ঘটেছিলো। ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি নাটোরে গ্রীণ ভ্যালি পার্কে আছি এসব বিষয়ে পরে কথা বলবো বলে জানান।

    ঘটনার সাথে সম্পৃক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ডাক কাম নৈশ প্রহরী আবুল হোসেন ও অফিস সহকারি আনওয়ারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, সেদিন প্রায় ৭০০-৮০০ জনের ট্রেনিং শেষে প্রত্যেকে সম্মানি দিতে সন্ধ্যা হয়ে যায়। এই সময় প্রধান শিক্ষক তাদের কর্মচারীদের টাকা নেওয়ার জন্য তোড়জোড় করে। একপর্যায়ে মাধ্যমিক শিক্ষা অফিসারদেরকে অশ্লীল ভাষায় কথাবার্তা বলতে থাকে। তাকে এই সব কথাবার্তা কেন বলছেন বলা মাত্রাই ক্ষিপ্ত হয়ে নৈশ প্রহরী আবুল হোসেন কে মারতে উদ্ধত হলে অন্যান্যরা থামিয়ে দেয়। তার এমন আচরণে খুবই দু:খ পেয়েছি বলে জানান।

    এই বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দুলাল আলমের সাথে মুঠোফোনে কল ও এসএমএস দিয়েও ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

    উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আব্দুর রহমান বলেন, সেই দিনের ঘটনায় আমাদের স্যার আ.ফ.জি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ করেছেন। শেষ পর্যন্ত কি অবস্থা তা আমি আর বলতে পারবো না বলে জানান।

    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী।

  • গোপালগঞ্জের ফকির বাড়ি মাজারে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ওরস ও মেলা

    গোপালগঞ্জের ফকির বাড়ি মাজারে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ওরস ও মেলা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে হযরত নূরশাহ পরশ আলী ফকির ও তাঁর খলিফা শাহ্ মো: আব্দুল মজিদ ফকিরের মাজারে রবি ও সোমবার (৫ ও ৬ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী বার্ষিক ওরস ও মেলা অনুষ্ঠিত হবে। ২০০ বছরের পুরনো এই আয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুশের মিলন মেলা ঘটবে।

    আগামীকাল রবিবার (৫ ফেব্রুয়ারি) ওরস পরিচালনা করবেন মোতাওয়াল্লী এসএম ওমর আলী ফকির সাহেব এবং আগামী সোমবার (৬ ফেব্রুয়ারি) ওরস পরিচালনা করবেন মো: মেসবাহ উদ্দিন ফকির সাহেব। এ উপলক্ষ্যে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ফকির বাড়ি প্রাঙ্গণ।

    এই ওরস উপলক্ষে কুসুমদিয়া ফকির বাড়ির সামনে দুই দিনব্যাপী মেলার আয়োজন করেছে গ্রামবাসী। মেলায় বসবে বিভিন্ন ধরনের দই, মিষ্টি, জিলিপিসহ নানা মুখরোচক খাবারের দোকান। এছাড়া বসবে আসবাবপত্র ও শিশুদের খেলনা সামগ্রীর দোকান।

    মাজার কমিটি জানায়, বার্ষিক ওরস উপলক্ষে কুসুমদিয়া ফকির বাড়ি মাজারে কোরআন খতম, ওয়াজ নছিয়ত, মিলাদ, ক্বেরাত প্রতিযোগিতা, এলমে তাছাউফ সম্বন্ধে আলোচনা, হালকা জিকির ও দোয়ার ব্যবস্থা করেছে মাজারের কমিটি। প্রতি বছর মাঘীপূর্ণিমায় এই ওরস অনুষ্ঠিত হয়।

    হযরত নূরশাহ পরশ আলী ফকির বাংলা ১১৯৯ সনে জন্মগ্রহন করেন ও ১৩১৯ সনে মৃত্যুবরণ করেন। এরপর থেকে এখানে দুই দিনব্যাপী ওসর ও মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

  • ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের  অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার ২১

    ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার ২১

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক পৃথক অভিযানে তাদেরকে পৃথকভাবে গ্রেফতার করা হয়।
    কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি করছে ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
    এর মাঝে এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকা থেকে বিষ্ফোরক মামলার আসামী মোঃ আকাশ,
    এসআই রিফাত আল আফসানীর নেতৃত্বে একটি টীম ষ্টেশন মোড় এলাকা থেকে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ আলামিন, এসআই হারুনুর রশিদের নেতৃত্বে একটি টীম খুনের মামলা (পুরাতন মামলায়) আসামী জীবন,
    এসআই জহিরুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় অত্র বাকৃবি শেষ মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ বুদু মন্ডল, মোঃ আনোয়ার হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, আলামিন, খাদিমুল, এসআইvহারুনুর রশিদ সংগীয় ফোর্সের সহায়তায় জুয়া খেলার অপরাধে মোঃ হাসু মিয়া, মোঃ বাবুল মিয়াকে জুয়ার সামগ্রী সহ গ্রেফতার করা হয়েছে।

    এছাড়া এসআই টিটু সরকার, এএসআই আবুল হাসান, সাত্তার, মোজাম্মেল হক, এসআই উত্তম কুমার দাস, আশিকুল হক, ত্রিদীপ কুমার বীর, আল মামুন, এএসআই ফরহাদ হোসেন পৃথক অভিযান পরিচালনা সাজাপ্রাপ্ত সহ পরোয়ানা ভুক্ত ১১ পলাতক আসামিকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ হেলাল উদ্দিন, মোঃ হেলাল উদ্দিন, মোঃ হেলাল উদ্দিন, মোঃ হেলাল উদ্দিন, মোঃ ইসলাম খান, রোজিনা খাতুন, জুবেদা খাতুন, মোঃ জামাল খাঁ, মোঃ রতন মিয়া ও হাবিবুর রহমান হাবিব। এদের মাঝে ব্যক্তির নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অভিযান কে সফল করতে সর্বস্তরের জনতার সহযোগিতা প্রত্যাশা করেছেন ওসি শাহ কামাল আকন্দ।

  • আশুলিয়ায় সাংবাদিক দাউদুল ইসলাম নয়ন এর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ-তীব্র নিন্দা ও প্রতিবাদ

    আশুলিয়ায় সাংবাদিক দাউদুল ইসলাম নয়ন এর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ-তীব্র নিন্দা ও প্রতিবাদ

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় কর্মরত এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আশুলিয়া থানায় মামলা করার জন্য অভিযোগ করেছে ভুক্তভোগী গণমাধ্যম কর্মী নিজেই। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা।
    আশুলিয়া থানার অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জানুয়ারি ২০২৩ইং) দুপুর ১২ টার দিকে জাতীয় দৈনিক দেশেরপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার ও আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব এর স্থায়ী নির্বাহী সদস্য মোঃ দাউদুল ইসলাম নয়ন (৪০) পেশাগত কাজের তথ্য সংগ্রহের জন্য বাইপাইল মোড় এলাকায় অবস্থান কালে এক ব্যক্তি ফোন করে তথ্য দেন যে, ইউনিক খন্দকার মসজিদ সংলগ্ন গোপালগঞ্জ ফার্নিচারের দোকানের সামনে মারামারির ঘটনা ঘটেছে, একটি দরবার হইতেছে। এই ঘটনাস্থলে সাংবাদিক নয়ন যাওয়ার পর তার উপর অতর্কিত ভাবে হামলা করে উপস্থিত সন্ত্রাসীরা। এ সময় সাংবাদিকের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি মারিয়া শরীরে নীলাফুলা জখম করে। এসময় ওই সাংবাদিককে অকথ্য ভাষায় বকাবাজি করে এবং প্রান নাশের হুমকি প্রধান করিয়া তাড়াইয়া দেয় সন্ত্রাসীরা।
    অভিযোগে বিবাদীরা হলেন, মোঃ সুজন (৩০), রফিকুল ইসলাম (৩০), আব্দুল মান্নান (৫৫) ও মানিক (২৩), সর্বসাং-ইউনিক গাজিরচট, ধামসোনা, আশুলিয়া, ঢাকা। শুক্রবার বিকেল ৫টার দিকে ঘটনাস্থল ইউনিক খন্দকার মসজিদ এলাকায় গোপালগঞ্জ ফার্নিচার প্রতিষ্ঠানে সাংবাদিক দাউদুল ইসলাম নয়ন এর উপর হামলার বিষয়ে জানতে চাইলে, গোপালগঞ্জ ফার্নিচার এর প্রোপ্রাইটর মোঃ আব্দুল মান্নান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মারামারির সময় অতর্কিত ভাবে সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে এ জন্য আমরা দোষী। তবে আপনারা আসছেন, বসে মিমাংসা করা যেতে পারে বলে তিনি জানান।
    সাংবাদিক দাউদুল ইসলাম নয়ন বলেন, আমি পেশাগত দায়িত্ব পালনকালে আশুলিয়ার বাইপাইলে অবস্থান করছিলাম, হঠাৎ শুক্রবার দুপুর ১২টার দিকে আমাকে জাকির নামের এক ব্যক্তি মোবাইলে ফোন করে বলেন যে, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ইউনিক খন্দকার মসজিদের পাশে গোপালগঞ্জ ফার্নিচার দোকানের সামনে দুই পক্ষ মারামারি করে ৪-৫জন আহত হয়েছেন, এই সংবাদ পেয়ে তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে আসার সাথে সাথে দেখি দুই পক্ষের মধ্যে মারামারি চলমান। আমার কাছে থাকা মোবাইলে ভিডিও করতে গেলে সন্ত্রাসীরা আমার উপর হামলা করে, এসময় তারা লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মারে, এলাকার ত্যাগ করার জন্য প্রান নাশের হুমকি দেয় আব্দুল মান্নানসহ তার লোকজন। আহত অবস্থায় আমি সেখান থেকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হই এবং মামলা করার জন্য আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
    এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম খাঁন (লিটন), তিনি বলেন, সাংবাদিক দাউদুল ইসলাম নয়ন একজন ভালো মানুষ, নিয়মিত সংবাদ সংগ্রহ করে পত্রিকায় প্রকাশ করেন, তার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সাংবাদিক নয়নের উপর হামলাকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করার জন্য অভিযোগ করা হয়েছে, দ্রুত দোষীদেরকে আটক করে আইনের আওতায় আনতে পুলিশের প্রতি জোর দাবী জানিয়েছেন এই সাংবাদিক নেতা জহিরুল ইসলাম খান লিটন।
    আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাব এর সভাপতি সাইফুল ইসলাম জয় (হেলাল শেখ) বলেন, আশুলিয়ার সকল সাংবাদিক ঐক্যবদ্ধ আছেন, থাকবেন, আমাদের আশুলিয়ায় কোনো সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা হলে আমরা তাদের ছাড় দিবো না, থানায় মামলা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে সেজন্য সবার সহযোগিতা চাই। আমরা সারা দেশের সকল সাংবাদিক ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো, সাংবাদিক দাউদুল ইসলাম নয়ন একজন প্রকৃত সাংবাদিক, তার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে দ্রুত সন্ত্রাসীদেরকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি।
    আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম মফিজ বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন, এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। র‌্যাব ও ডিবি পুলিশ বলেন, সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ দিলে সেই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হবে।

  • বহুবলের রশিদপুর বাজার কমিটির নির্বাচনে সভাপতি-সম্পাদক নির্বাচিত হলেন দুই সহোদর

    বহুবলের রশিদপুর বাজার কমিটির নির্বাচনে সভাপতি-সম্পাদক নির্বাচিত হলেন দুই সহোদর

    মশিউর রহমান,

    নিজস্ব প্রতিনিধি : বাহুবল উপজেলার পাহাড়ের পাদদেশে অবস্থিত ঐতিহাসিক বাগিচার বাজার খ্যাত রশিদপুর বাজার কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি সম্পাদক সহ ৫টি পদে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।উক্ত নির্বাচনে ৩১৪জন ভোটারের মধ্যে ২৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

    তন্মধ্যে সভাপতি পদে ছাতা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন মোঃ হারুন আল রশিদ। তিনি পেয়েছেন ১৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হেলাল উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৪০ ভোট ।

    সহ-সভাপতি পদে মোঃ আব্দুল আজিদ মাছ প্রতীক নিয়ে নির্বাচিত হন। তার প্রাপ্ত ভোট হচ্ছে ১০০।
    প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মোঃ মাহফুজ আহমদ জলিল। তিনি মোরগ প্রতীকে পেয়েছেন ৮১ ভোট ও ছুরত আলী চাকা প্রতীকে পেয়েছেন ৬৫ ভোট।

    সাধারণ সম্পাদক পদে মোঃ নাছিম উদ্দিন চেয়ার প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট হচ্ছে ১৫১। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন মিলাদ মিয়া। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ১২৩ ভোট।

    সাংগঠনিক সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মোঃ সিজিল মিয়া। তার প্রাপ্ত ভোট ১৭৯। তার প্রতিদ্বন্দ্বী মোঃ ইউসুফ আলী হরিণ প্রতীকে পেয়েছেন ৭৮ ভোট।

    মোঃ সাদেক মিয়া ১৭৩ ভোট পেয়ে সিনিয়র সদস্য নির্বাচিত হন এবং
    সাধারণ সদস্য পদে মোঃ আবিদ আলী টিউবওয়েল প্রতীকে ১২৩ পেয়ে দ্বিতীয় ও মোঃ আমির আলী আম প্রতীকে ১১৪ ভোট সদস্য নির্বাচিত হন।

    এছাড়া আমিনুল ইসলাম( উজ্জ্বল) তালা প্রতীকে পেয়েছেন ১১১ এবং ,ইমাম হোসেন শাহীন দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৯৫ ভোট।

    স্থানীয় ফয়জাবাদ হাইস্কুল কেন্দ্রে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১১ বছর পর উক্ত বাজারের কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচনে ভোটারসহ এলাবাসীর মাঝে ব্যাপক উদ্দীপনা ছিল।

    অন্যদিকে নবনির্বাচিত সভাপতি হারুনুর রশিদ ও নবনির্বাচিত সম্পাদক তারা দুই সহোদর। এর আগে তাদের পিতা মরহুম হাজী আমির উদ্দিন একাধারে ৩৬ বছর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

    তখন সময় একাধারে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ৭ নং ভাদেশ্বর ইউপির সাবেক চেয়ারম্যান ও পরবর্তীতে বাহুবল উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুস সালাম। তাদের নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষা করে বর্তমান সভাপতি মোঃ হারুনুর রশিদও ২৭ বছর ধরে সভাপতির দায়িত্ব পালন করছেন।