এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা পরীক্ষার মেশিন চুরির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ির ড্রাইভারসহ ২ জনকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। ইতিমধ্যে গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার একটি বাসা থেকে বিদ্যুৎ কেন্দ্রের মেশিন উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, শোলাকুড়া গ্রামের মৃত ইনতাজউদ্দীন হাওলাদারের পুত্র আবু তাহের (৪৬) ও চাকশ্রী গ্রামের হাওলাদার গিয়াসের পুত্র হাওলাদার সোহেল (২৭) কে শুক্রবার রাতে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। উপজেলার ভাগা কামাল ফিলিং স্টেশনের পেছন থেকে একটি সাদা রংয়ের পিকআপ গাড়ীসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা পূর্বে তাপবিদ্যুৎ কেন্দ্রে ড্রাইভারীর কাজে নিয়োজিত ছিল।
আবু তাহের ও সহকারী ড্রাইভার সোহেল চাকরি ছেড়ে মোটর সাইকেল চালানোসহ আন্যান্য কাজ করে জীবিকা ধারন করত বলে জানা গেছে। পূর্বে গ্রেফতার ৪ জনই তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন পদে কর্মরত ছিল।
রামপাল থানা পুলিশ তদন্তের সার্থে বিস্তারিত তথ্য না জানালেও একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, ওই চোর সিন্ডিকেটের গডফাদারদের চিহ্নিতসহ তাদের ধরার জন্য কাজ করছে রামপাল থানা পুলিশ।
এ বিষয়ে রামপাল থানা ওসি মোহাম্মদ সামসুদ্দীন চুরির কাজে ব্যবহৃত পিকআপ ও ২ ড্রাইভারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।#
Author: desk
-

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মেশিন চুরির কাজে ব্যবহৃত গাড়ি ড্রাইভারসহ গ্রেফতার-২
-

কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের ‘কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক প্রকাশ চন্দ্র ঘোষ বিধান। এস ডব্লিউ অনলাইন মিডিয়াতে প্রকাশিত পরিবেশ বিষয়ক তার প্রতিবেদন ও ফিচার পর্যালোচনা করে অনলাইন ক্যাটাগরিতে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পাখি মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে সকাল দশটায় এ মেলার উদ্বোধন করা হয়। আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মনিরুল এইচ খান এর সভাপতিত্বে মেলার উদ্বোধন ও প্রধান অতিথি হিসাবে অ্যাওয়ার্ড প্রদান করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো : নুরুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. নুহু আলম, প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. মোস্তফা ফিরোজ, বিশিষ্ট পাখিবিশারদ ড. ইনাম আল হক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তি মজুমদার বাবু এবং বন অধিদপ্তরের কর্মকর্তা রেজাউল করিমসহ অনেকে। অনুষ্ঠান স ালনা করেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান।মেলায় বাংলাদেশের পাখির নতুন প্রজাতি, বিপন্ন বা বিরল প্রজাতির পাখির সন্ধানের পর্যবেক্ষণের (ভিডিও ডকুমেন্টারি বা ছবি) উপর বিগ বার্ড বাংলাদেশ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়াতে পাখি তথা জীববৈচিত্র সম্পর্কিত প্রকাশিত সংবাদের উপর ২০২২ ও ২০২৩ সালে সাত জনকে কনভারসেশন মিডিয়া অ্যাওয়ার্ড এবং পাখির উপর বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত প্রবন্ধ পর্যালোচনা করে সায়েন্টিফিক পাবলিকেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।মেলায় ছিলো বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলারস দিয়ে শিশু কিশোরদের পাখি পর্যবেক্ষণ, পাখির আলোকচিত্র এবং পত্র-পত্রিকা প্রদর্শনী, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা এবং সকলের জন্য উন্মুক্ত পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা।এবার সহ-আয়োজক ছিলো ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, আরণ্যক ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি, আইইউসিএন ও বাংলাদেশ বন বিভাগ। -

সুজানগর আদর্শ কিন্ডার গার্ডেন এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগর পৌরসভার প্রফেসরপাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী আদর্শ কিন্ডার গার্ডেন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিত এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয় আদর্শ কিন্ডার গার্ডেন এর কোমলমতি শিশু শিক্ষার্থীরা। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন সুজানগর পৌরসভার মেয়র রোজাউল করিম রেজা। আদর্শ কিন্ডার গার্ডেন এর প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান সেলিমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবুল মনসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেন সরদার, সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউসুফ আলী ও চরভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবাব আলী। প্রাথমিক স্তর থেকেই প্রতিটি শিক্ষার্থীকে সঠিক আদর্শে জীবন গড়ার শপথ নিতে হবে বলে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে সুজানগর পৌরসভার মেয়র রোজাউল করিম রেজা বলেন, অতীতে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা যেমন ছাত্র থাকাকালীন সময় থেকেই লেখাপড়ার পাশাপাশি দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করে গেছেন ঠিক তেমনি ভাবে যেন তোমরাও গড়ে উঠতে পারো সেই লক্ষ্যে নিজেদের গড়ে তুলতে হবে। এছাড়া প্রতিটি শিক্ষার্থীর অভিভাবককে তাদের সন্তানদের মুক্তিযুদ্ধ সম্পর্কে শিশু কাল থেকেই জানানোর প্রতি আহ্বানও জানান তিনি।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি। -

নড়াইলে গুজব-অপপ্রচার রোধ ও সরকারের অর্জন-সাফল্য বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইল জেলার সদর পৌরসভার ১নং ওয়ার্ডের বাগবাড়ি মাঠে জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে এক মহিলা সমাবেশের আয়োজন করা হয় ৷
৪ ফেব্রুয়ারি শনিবার সকাল এগারো ঘটিকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা , ডিজিটাল অপপ্রচার, গুজব, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় নড়াইল জেলা তথ্য অফিস সকল স্তরের নারীদের সম্পৃক্ত করণের লক্ষ্যে মহিলা সমাবেশটি আয়োজন করে ৷ উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব মো ফারুক আহমেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ৷
সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল সদর পৌরসভার সম্মানিত পৌর মেয়র জনাব আঞ্জুমান আরা ৷
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়া অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাজমুল ইসলাম, সহকারী পরিচালক, জেলা সরকারি গণগ্রন্থাগার, জনাব দেবাশীষ বাইন , সহকারী পরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, জনাব মো সাইফুল ইসলাম, সভাপতি, জেলা আওয়ামী মৎস্যজীবীলীগ ও সাংগঠনিক সম্পাদক, পৌর আওয়ামীলীগ ৷ অনুষ্ঠানের স্বাগত বক্তব্য করেন মো ইব্রাহিম আল মামুন, জেলা তথ্য অফিসার, নড়াইল ৷
মহিলা সমাবেশটি সঞ্চালনা করেন নড়াইলের জেলা ক্রীড়া অফিসার জনাব মো কামরুজ্জামান ৷
উক্ত মহিলা সমাবেশে বক্তারা বলেন, নড়াইলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব ৷ সবারই পারষ্পরিক সহমর্মিতা ও সহনশীল আচরণ বজায় রাখা উচিত ৷
এছাড়া বাল্যবিবাহ ও মাদকের প্রসার রোধ, গুজব প্রতিরোধ , ডিজিটাল মাধ্যমে অপপ্রচার রোধে করণীয় বিষয়ে বক্তারা আলোচনা করেন ৷
সকলের নৈতিকতা ও মূল্যবোধ বৃদ্ধিতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ৷
মহিলা সমাবেশে বক্তারা বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা রাখেন ৷
অনুষ্ঠানে প্রায় তিনশতাধিক মহিলা উপস্থিত ছিলেন ৷
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে
-

নাচোলে উচ্চ বিদ্যালয়ে ২টি পদে নিয়োগের অভিযোগে মামলা
মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে মামলা করেছেন ২জন, বীর মুক্তি যোদ্ধার সন্তান। তারা হলেন নেজামপুর বাজারের মৃত বীরমুক্তিযোদ্ধা বইউদ্দিনের ছেলে নুরুজ্জামান ও মানিক।গত বৃহস্পতিবারে নাচোল সহকারী জজ আদালতে ন্যায় বিচার পাওয়ার জন্য তারা এ মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে জানা যায়, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন ওই বিদ্যালয়ের শুন্য/সৃষ্ট পদে অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগের জন্য গত ২১ সেপেম্বর/২২ তাং জাতীয় দৈনিক আমার সংবাদ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক গৌড় বাংলা জাতীয় পক্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষমতার অপব্যাবহার করে ম্যানেজিং কমিটির যোগসাজসে বীরমুক্তিাযোদ্ধার সন্তানকে অফিস সহায়ক ও পরীচ্ছন্নতা কর্মীপদে নিয়োগ না দিয়ে মোটা অংকের উৎকোচ গ্রহন করে অবৈধ ভাবে “অফিস সহায়ক পদে” শুড়লা গ্রামের বিধান এর ছেলে সজিবকে, এবং পরিচ্ছন্ন কর্মী হিসেবে নেজামপুর গুয়াবাড়ী এলাকার শরিফ উদ্দিনকে নিয়োগ প্রদান করার চেস্টা করছেন, বলে নুরুজ্জামান ও মানিক বিজ্ঞ আদালতে মামলা করেছেন। (মামলা নং ২৬/২৩) এ নিয়োগ পরীক্ষায় ডিজির প্রতিনিধি হিসেবে প্রথমে নাচোল খ,ম,সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামকে নেওয়ার কথা থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে ডিজির প্রতিনিধির ব্যাটে বলে মিল না হওয়ায় পরবর্তীতে পাশ্ববর্তী গোমস্তাপুর উপজেলার এবি সরকারী উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষককে ডিজিরি প্রতিনিধি হিসেবে নিয়ে এসে এ নিয়োগ পরীক্ষা গ্রহন করা হয়, বলে মানিক জানান। তবে এ বিষয়ে নজরুল ইসলাম এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়োগ পরীক্ষার জন্য চিঠি পেয়েছিলাম এবং প্রথমবার সহকারী হেড মাস্টার নিয়োগ আমার উপস্থিতিতে হয়েছে। কিন্ত কেন এই পরীক্ষার নিয়োগে আমাকে বাতিল করা হয়েছে তা আমার জানানেই। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন এর সাথে শনিবার দুপুরে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়ম মোতাবেক নিয়োগ পরিক্ষা গ্রহন করা হয়েছে এবং কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে নিয়োগ দেয়া হবে, তবে কিছু জটিলতা থাকায় আয়া পদের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।। আদালতে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিয়োগের বিষয়ে কে কি মামলা করলো তা আমার বোধ গম্য নহে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবাইদ এর সাথে মুঠো ফোনে গতকাল শনিবার দুপুরে যোগাযোগ করা হলে তিনি বলেন, সচ্ছতার ভিত্তিত্বে নিয়োগ পরীক্ষা গ্রহন করা হয়েছে। -

বনারীপাড়ায় যুগান্তরের দুই যুগপূর্তি পালন
বিশেষ সংবাদদাতা।। শনিবার বানারীপাড়ায় দৈনিক যুগান্তরের প্রকাশনার দুই যুগপূর্তি উদযাপন করা হয়। উপজেলা আওয়ামীলীগ অফিস মিলনায়তনে বেলা ১১ টায় যুগান্তরের স্বজন সমাবেশের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল ০২ আসনের এমপি মোঃ শাহে আলম কেক কাটেন। দৈনিক যুগান্তরের বানারীপাড়া প্রতিনিধি গোলাম মামুদ রিপন সভাপতিত্ব করেন। স্বজন সজল চৌধুরীর সঞ্চালনায় এ সময় আলোচনা করেন পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সাবেক মেয়র গোগাম সালেহ মঞ্জু মোল্লা প্রমূখ।#
-

বানারীপাড়ায় আওয়ামীলীগ উপদেষ্টা সদস্যের দুস্থদের শীতবস্ত্র বিতরণ
বানারীপাড়া প্রতিবেদক।। শনিবার সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ও বন্দর বাজার সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আশরাফি ব্যক্তিগত উদ্যোগে দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন। এসময় এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, সাংবাদিক আব্দুল আউয়াল প্রমূখ উপস্থিত ছিলেন। এ ছাড়া তিনি পিতার নামে প্রতিষ্ঠিত আব্দুল মতিন মৃধা দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে গরীব রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন।#
-

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সম্মাননা প্রদান
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পৌর এলাকা ৩ নং ওয়ার্ডের সুতলড়ি এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য মোঃ আনোয়ার হোসেন (৭৫) শনিবার দুপুর বারোটায় নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ,এক ছেলে ও চার কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার আসর নামাজের আগে ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার সম্মাননা প্রধান হয়। আসর নামাজ বাদ জানাযা নামাজে মানুষের দল নেমে আসে।
জানাযা নামাজ শেষে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকুশ দল গার্ড অফ অনার প্রদান করেন।
গার্ড অফ অনার প্রধান শেষে সেনাবাহিনীর দল মরহুমের মৃতদেহের কফিন কাঁদে বহন করে গোরস্থান পর্যন্ত পৌঁছে দেয়। -

মাটিরাঙ্গায় অষ্টপ্রহরব্যাপী তারক ব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ শেষ হয়েছে
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার কেন্দ্রীয় সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে ৬ষ্ঠ অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহোৎসব পালিত হয়েছে। গত বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী) সন্ধ্যা থেকে শুরু হয়ে শনিবার (০৪ ফেব্রুয়ারী) সকালে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন শেষ হয়।
অনুষ্টানমালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, অধিবাস কীর্তন, লীলা কীর্তন, ও প্রসাদ বিতরণ। এতে কীর্তন পরিবেশন করেন, মাটিরাঙ্গার ওয়াছু মৌজার রেংখু পাড়ার শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ সম্প্রদায়, ধন্তিরাম কার্বারী পাড়ার শ্রী শ্রী জয় ভোলানাথ সম্প্রদায়, তৈকাথাং হেডম্যান পাড়ার শ্রী শ্রী জয় গীতা সম্প্রদায়, গুইমারা উপজেলার সিন্দুকছড়ির শ্রী শ্রী গৌর নিতাই সম্প্রদায়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে পরিদর্শন করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র শামছুল হক, অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. হুমায়ন মোর্শেদ খাঁন ও সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ত্রিপন জয় ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি প্রীতিময় ত্রিপুরা সহ সদর ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় মহোৎসব উদযাপন কমিটির সভাপতি বরন বিকাশ ত্রিপুরা, সাধারণ সম্পাদক মলেন্দ্র লাল ত্রিপুরা সহ এলাকার গৌরভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সহস্রাধিক ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
-

ঝিনাইদহের সড়ক মহাড়কে ৩০ হাজার অবৈধ যানবাহন দাপিয়ে বেড়াচ্ছে!
আতিকুর রহমান,
ঝিনাইদহ প্রতিনিধিঃ
লাটাহাম্বার চালক মনিরুল ইসলাম ঝিনাইদহ শহরের আবুল কালাম পেট্রোল পাম্পে তেল ভরছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো আপনি অবৈধ যানবাহন নিয়ে কি ভাবে শহরে ঢুকলেন ? তিনি হেসে জানালেন “আমরা মাসিক দিই। ঝিনাইদহের খাজুরা এলাকায় আমাদের অফিস আছে। সেখান থেকে ওরা প্রতিমাসে টাকা নিয়ে আসে”। মনিরুলের মতো শত শত অবৈধ যানবাহনের চালক প্রতিদিন বিধি নিষেধ অমান্য করে অবৈধ যান নিয়ে সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছেন। এতে প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছেন। অনেকে পঙ্গু হচ্ছেন আজীবনের মতো। সারা জেলায় এধরণের অবৈধ যানবাহনের সঠিক সংখ্যা নিরুপন করা সম্ভব না হলেও ঝিনাইদহ বিআরটি কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে প্রায় ত্রিশ হাজার অবৈধ যানবাহন ঝিনাইদহের বিভিন্ন সড়ক মহাসড়কে চলাচল করছে। রাস্তায় অবৈধ যানবাহন চলাচলের কারণে পরিবহন সেক্টরে নেমে এসেছে অশনিসংকেত। সড়কগুলো পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। সড়কে এখন শতকরা প্রায় ৯০ ভাগ অবৈধ যানবাহনের দখলে চলে গেছে। অবৈধ যানের চালকরা ট্রাফিক আইন ও সংকেত না মানার করণে বৈধ যান চালকদের নানমুখী বিপদ মোকাবেলা করতে হচ্ছে। এদিকে অবৈধ নছিমন, করিমন, আলমসাধু ও ভটভটিতে মালামালা টানার কারণে ট্রাক ও বাসের আয় রোজগার কমে এসেছে। বাসের পরিবর্তে যাত্রীরা এখন অটোভ্যান, অটো রিক্সা, ইজিবাইক, থ্রিহুইলার ও লেগুনে যাতায়াত করছে। ঝিনাইদহ বাস মিনিবাস মালিক সমিতি সুত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলায় মোট ৩০৬টি বাস রয়েছে। এর মধ্যে ঝিনাইদহ বাস মালিক সমিতির নিয়ন্ত্রনে ১৭৮টি, কালীগঞ্জে ৯৮টি ও মহেশপুরে ৩০টি যাত্রীবাহী বাস রয়েছে। এছাড়া ট্রাক ও মিনি ট্রাকের সংখ্যা জেলায় ১৫০০ থেকে ২০০০ হাজার বলে ঝিনাইদহ ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি সুত্র জানায়। মহাসড়কে অবৈধ যান চলাচল নিয়ে ঝিনাইদহ বাস মিনিবাস পরিচালনা কমিটির সভাপতি রোকনুজ্জামান রানু বলেন, আমরা মালিক শ্রমিক ঐক্য পরিষদ বার বার অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কথা বলছি। মহামান্য হাই কোর্টও রায় দিয়েছে জাতীয় মহাসড়কে এ সব অবৈধ গাড়ি চলবে না। কিন্তু কেন যে বন্ধ হচ্ছে না তা বোধগম্য নয়। এসব অবৈধ গাড়ির কারণে মানুষের জীবন বিপন্ন হচ্ছে। সাধারণ মানুষ বা যাত্রীরাও এ থেকে পরিত্রান চাই। তিনি বলেন, বাস মালিকরা প্রতি বছর সরকারকে মোটা অংকের কর দিচ্ছে। কিন্তু আমাদের কথা ভাবা হচ্ছে না। বরং আগের চেয়ে সড়ক মহাসড়কে আরো বেশি অবৈধ যান চলাচল করছে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যাতে পরিবহন শিল্প ধ্বংস হয়ে যাবে বলে তিনি মনে করেন। ঝিনাইদহ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন বলেন, এখন ট্রাকের পরিবর্তে রাস্তায় লাটা হাম্বার নামে একটি অদ্ভুত যানবাহন চলে। ফলে ট্রাকে মালামাল পরিবহন কমে এসেছে। তিনি বলেন, ট্রাকের যন্ত্রংশ ও নানা খাতে বিআরটিএর ফি বৃদ্ধির কারণে এমনিতেই ট্রাক মালিকরা দিশেহারা, তার উপর সড়কে অবৈধ লেগুনা, মাহেন্দ্র, ইজিবাইক, অটো ভ্যান, আলমসাধু, লাটা হাম্বার ও করিমন গাড়ি চলার কারণে মালিক শ্রমিক সবাই পথে বসছে। ঝিনাইদহ বিআরটিএ’র কর্মকর্তা আতিয়ার রহমান জানান, জেলায় এখন বৈধ যানবাহনের চেয়ে অবৈধ যানবাহনের সংখ্যা বেকশি। এই সংখ্যা প্রায় ৩০ হাজার হবে বলে তিনি দাবী করেন। তিনি বলেন এ সব অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারপরও চলাচল বন্ধ করা যাচ্ছে না। ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত সড়ক মহাসড়কে অভিযান চালানো হচ্ছে। আলমসাধু, ভটভটি ও ইজিবাইকসহ বিভিন্ন অবৈধ যানবাহন আটক করা হচ্ছে। াশাপাশি তাদের সচেতনতাও করা হচ্ছে। তিনি বলেন, এই সেক্টরের সঙ্গে সবাই একসঙ্গে কাজ না করলে পুলিশের পক্ষে একা অবৈধ যানবাহন বন্ধ করা সম্ভব নয়।