Author: desk

  • চট্রগ্রামে বন্ধুর মোটরসাইকেল জিম্মি করে ১লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি: গ্রেপ্তার ২

    চট্রগ্রামে বন্ধুর মোটরসাইকেল জিম্মি করে ১লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি: গ্রেপ্তার ২

    বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন রৌফাবাদ এলাকা থেকে বন্ধুর মোটরসাইকেল জিম্মি করে এক লক্ষ, বিশ হাজার টাকা, চাঁদা দাবির ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

    গ্রেপ্তারকৃতরা হলো- পাঁচলাইশ থানাধীন মান্নান বেকারী গলির আক্তার হোসেনের ছেলে ইমতিয়াজ সিয়াম (২৩) ও তার সহযোগী জয়নাল। জানা যায়, আক্তার হোসেনের বিরুদ্ধেও ভূমিদস্যুতার অভিযোগ উঠে বিভিন্ন সময়।
    শনিবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে হাটহাজারীর রউফাবাদ এলাকা থেকে আটক করা হয়। পাশাপাশি ভুক্তভোগীর Yamaha R15 V3 নামের ৫ লাখ টাকা দামের মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।
    জানা যায়, গত ৩১ জানুয়ারি পাঁচলাইশের আতুরার ডিপোর খাবার দোকানের সামনে থেকে ইমতিয়াজ সিয়াম ও মোস্তাকিম জুবায়ের শিহাব তাদের বন্ধু আরিফুল ইসলাম সৈকতের কাছ থেকে তার ইয়ামাহা R15 V3 মোটরসাইকেলটি ১ ঘন্টার জন্য চালানোর কথা বলে নিয়ে যায়। একঘন্টা পরও তারা ফিরে না আসায় সৈকত ফোন করলে তারা মোটরসাইকেলটি ফেরত নিতে হলে ১ লাখ ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে গত ২ ফেব্রুয়ারি শিহাব সৈকতকে পাঁচলাইশ বিবিরহাটের আজাদ কমিউনিটি সেন্টারে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক বেঁধে রাখে কয়েকজন।
    গতকাল রাতে সিয়াম ও শিহাবকে চাঁদা পরিশোধ করে মোটরসাইকেল আনার কথা বললে সৈকত রাত বারোটার পর রউফাবাদ এলাকায় যান। এসময় সেখান থেকে হাতেনাতে সিয়াম ও জয়নাল নামে তার এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃতদের জবানবন্দী অনুযায়ী এ ঘটনায় অভিযুক্ত আরও ২জন- নুরুল বশর বিপলু ও মোস্তাকিম জুবায়ের শিহাব পলাতক রয়েছে।
    এ ব্যাপারে আরিফুল ইসলাম সৈকত জানান, আমার মোটরসাইকেলটি নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে ইমতিয়াজ সিয়াম, শিহাব, নুরুল বশর বিপলুসহ কয়েকজন মিলে আত্মসাৎ করার চেষ্টা করেন এবং ফেরত পেতে হলে চাঁদা দাবি করেন।
    এ বিষয়ে পাঁচলাইশ থানার এসআই নুরুল আমিন সাংবাদিকদের বলেন, মোটরসাইকেল আটকে রেখে টাকা দাবি করার অভিযোগে ২ জনকে মোটরসাইকেল সহ হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও ২ আসামি পলাতক রয়েছে। তাদেরকে ধরতেও অভিযান চলছে অতি শীঘ্রই এসকল আসামিরা গ্রেফতার হবে।

  • পীরগঞ্জে “জাতীয় গ্রন্থাগার দিবস পালিত”

    পীরগঞ্জে “জাতীয় গ্রন্থাগার দিবস পালিত”

    আবু জাহেদ,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে “যদি নিয়মিত ভাবে বই পড়, তবে অর্থের দিক দিয়ে নয় বরং জ্ঞানের প্রাচূর্যে হবে বড়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৫ ফেব্রুয়ারী) পৌর পাঠাগার এবং বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর এর যৌথ উদ্যোগে “জাতীয় গ্রন্থাগার দিবস” পালিত হয়েছে ।

    দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে, শোভাযাত্রা শেষে পীরগঞ্জ পৌর পাঠাগার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র আনোয়ার হোসেন, পৌর পাঠাগারের গ্রন্থাগারিক এবং বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর এর সভাপতি কবি আরফান আলী, প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, নাট্যকার গৌতম দাস বাবলু প্রমূখ।

    আবু জাহেদ
    পীরগঞ্জ ঠাকুরগাঁও

  • গজারিয়া সাংবাদিককে প্রাণনাশের হুমকি।

    গজারিয়া সাংবাদিককে প্রাণনাশের হুমকি।

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ফাল্গুনী টেলিভিশন এর প্রতিনিধি সোলায়মান শিকদার (৩৫) কে প্রাণনাশের হুমকি দিয়েছেন একই এলাকার আরসাদ আলী বেপারীর ছেলে মোঃ বাবু (২৮)। সাংবাদিক সোলাইমান সিকদার বলেন আমি ফাল্গুনী টিভি এর গজারিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছি। বিবাদীদের সহিত আমার বিভিন্ন বিষয়াদিসহ একটি সংবাদ প্রচার করাকে কেন্দ্র করিয়া পূর্ব হইতেই বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধ সংক্রান্তে বিবাদীগন আমার বড় ধরনের ক্ষতি সাধন করার চেষ্টা করে যাচ্ছে।
    ০২ই ফেব্রুয়ারী রাত অনুঃ ০৮.৩০ আমার বসত বাড়ীর পাশে জনৈক তাফসার এর মুদি দোকান এর সামনে পাকা রাস্তার উপর উল্লেখিত বিবাদীগন আমাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদীগন আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও ভবিষ্যতে প্রানে মারিয়া ফেলার হুমকি প্রদান করে। যেকোন সময় আমাদের বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে বিধায় থানায় একটি অভিযোগ ও দায়ের করি।

    অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।

  • বানারীপাড়ায় মৎস্য সম্পদ ধংসকারী অবৈধ বাঁধা  জাল জব্দ

    বানারীপাড়ায় মৎস্য সম্পদ ধংসকারী অবৈধ বাঁধা জাল জব্দ

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় ইলিশ ও দেশীয় মাছসহ মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বাধা জাল ও বাধা জালে ব্যাবহার করা গ্রাফি(এ্যাংকর) সহ বিপুল পরিমাণ চরঘেরা জাল জব্দ করা হয়েছে। ৫ ফেব্রুয়ারী রবিবার মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দিনের নির্দেশনায় মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য দপ্তর ও বানারীপাড়া থানা পুলিশের সমন্বয়ে এক কম্বিং অপারেশনে গোয়াইল বাড়ি সংলগ্ন সন্ধ্যা নদী থেকে এ অবৈধ বাঁধা জাল জব্দ করা হয়।এতে রক্ষা পেয়েছে বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা, ইলিশ মাছের পোনা। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্নীর নির্দেশনায় জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়। এবং গ্রাফি (এ্যাংকর) নিলামে বিক্রয় করা হয়।উক্ত অভিযানে অংশগ্রহণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নাসির উদ্দিন। মেরিন ফিসারিজ অফিসার প্রতুল জোদ্দার, সহকারী মেরিন ফিসারিজ অফিসার হুমায়ুন কবির, গননাকারী প্রসেনজিৎ বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী মো: সুমন হাওলাদার, এনামুল কবির।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

  • পটিয়ায় হযরত ছিকন খলিফা সিদ্দিক আহমদ দাখিল মাদ্রাসার বার্ষিক সভা ও ওরশ শরীফের আলোচনা সভা

    পটিয়ায় হযরত ছিকন খলিফা সিদ্দিক আহমদ দাখিল মাদ্রাসার বার্ষিক সভা ও ওরশ শরীফের আলোচনা সভা

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    আগামী ৪ মার্চ পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী হযরত শাহ ছিকন খলিফা (রাঃ) বার্ষিক ওরশ শরীফ ও হযরত ছিকন খলিফা সিদ্দিক আহমদ দাখিল মাদ্রাসার বার্ষিক সভার প্রস্তুতি সভা শুক্রবার বাদে এশা মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসাার প্রতিষ্টাতা ও পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া।প্রধান বক্তা ছিলেন ছনহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবদুর রশিদ দৌলতি,বিশেষ অতিথি ছিলেন ওরশ পরিচালনা কমিটির সদস্য হাজী আবদুর রশিদ সিকদার,নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম সওদাগর,মেম্বার সাইফুল আলম, মামুন শিকদার,জাহাঙ্গীর কামাল,মোতাহেরুল ইসলাম,
    মাওলানা শরিফুল্লাহ আশিকি,মাষ্টার আলী আকবর, নুর আহম্মদ এম এ রুবেল সহ ওরশ পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ।

  • শাল্লায় প্রবাসীর উপর হামলার ঘটনায় মানববন্ধন

    শাল্লায় প্রবাসীর উপর হামলার ঘটনায় মানববন্ধন

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লায় প্রবাসীর উপর হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ আটগাও ইউনিয়নের শশারকান্দা গ্রামস্হ সুরমা নদীর ডান তীরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব বিরুদের জের ধরে গত ২৬ জানুয়ারি সকালে প্রবাসী সাকিবুল হাসান (২৮) স্হানীয় শ্যামারচর বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে মধ্যে প্রতিপক্ষ মালেক মিয়ার হুকুমে কাচাই মিয়া, এনামুল মিয়া, ইমরান মিয়া, কামরুল মিয়া,গংরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে সাথে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও স্বপ্নের চেইন ছিনিয়ে নেয়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল খালেক, সাত্তার মিয়া, মাওলানা রায়হান মিয়া, রাকিবুল ইসলাম, শাহআলম, জলিল মিয়া, চান মিয়া, খলিল মিয়া, সামাদ মিয়া, সাব্বির মিয়া, নবাব মিয়া, ফজর বানু, আকলিমা বেগম, সামছুজ্জামান, বিউটি বেগম, সুজন মিয়া, সুমন মিয়া, রোপন মিয়া, সিরাজ মিয়া, তরিকুল ইসলাম প্রমুখ। এ ঘটনায় প্রবাসীর বড় ভাই ছাত্তার মিয়া শাল্লা থানায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • নাগেশ্বরীতে প্রতিপক্ষের হামলায় বামনডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আমজাদ আহত

    নাগেশ্বরীতে প্রতিপক্ষের হামলায় বামনডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান আমজাদ আহত

    এস এম সাগর,
    কুড়িগ্রাম প্রতিনিধি:

    কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রতিপক্ষের মারধরের ঘটনায় বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ব্যাপারী গুরুতর আহত হয়েছেন। অদ্য রবিবার দুপুর ১২টা ৪৫মিনিটে নাগেশ্বরী আল-কারীম ক্যাডেট মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে এবং ততক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মাদ্রাসার সিসি টিভি ফুটেজে ঘটনার সত্যতা পাওয়া যায়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ব্যাপারী তার সন্তান কে আল-কারীম ক্যাডেট মাদ্রাসা থেকে নেয়ার জন্য আসলে মাদ্রাসা গেট সংলগ্ন আব্দুল জব্বারের চায়ের দোকানের সামনে প্রতিপক্ষ বামনডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান রনির ছোট ভাই হৃদয়ের নেতৃত্বে ৭/৮জন লাঠি ও লোহার রড নিয়ে আমজাদ হোসেন কে অতর্কিত হামলা চালায় এবং মারধর করে। এতে শরীরের বিভিন্ন অংশে ফেটে গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

    ঘটনাস্থলে উপস্থিত চায়ের আব্দুল জব্বার, ধান ব্যবসায়ী বাবলু জানান, আমজাদ হোসেন কে অতর্কিতভাবে মারধর করে। আমরা চেয়ারম্যান কে তাদের হাত থেকে উদ্ধার গুরুতর আহত অবস্থায় নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেই।

    আহতের পরিবার ও ভুক্তভোগী আমজাদ হোসেন ব্যাপারী জানান, আমার সন্তান কে আল-কারীম ক্যাডেট মাদ্রাসা থেকে নেয়ার জন্য পৌছা মাত্র রনি চেয়ারম্যানের ছোট ভাই হৃদয়ের নেতৃত্বে সাদ্দাম, আরিফ, সামস, আরিফুজ্জামসহ ৭/৮জন আমাকে অতর্কিতভাবে হামলা চালিয়ে লাঠি ও লোহার রড নিয়ে এলোপাতাড়ি মারধর করা অবস্থায় আমাকে উদ্ধারের সময় আমার শশুরসহ স্থানীয় কয়েকজন আহত হয়। পরে প্রশাসন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

    নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান বলেন, চেয়ারম্যানকে মারধরের ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেয়ে ব্যবস্থা নেয়া হবে।

  • গোপালগঞ্জ নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার

    গোপালগঞ্জ নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : “থাকবো ভালো, রাখবো ভালো দেশ। বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” এই স্লোগানে গোপালগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এ সেনিমানের আয়োজন করে।

    আজ রোববার (৫ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, গোপালগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্টী পদ রায়, গোপালগঞ্জ টিটিসির অধ্যক্ষ এ কে এম শাহিদুল ইসলাম চৌধুরী, টুঙ্গিপাড়া টিটিসির অধ্যক্ষ শাহনাজ পারভীন, সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার দাস, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সৈয়দ মিরাজুল ইসলাম , শেখ মোস্তফা জামান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

    বক্তারা নিরাপদ অভিবাসন নিশ্চিত করার আহ্বান জানান। সেই সাথে বৈধ চ্যানেলে প্রবাসীদের দেশে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। #

  • বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ২৮ বিদেশী পর্যটক ঘুরে দেখলেন

    বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ২৮ বিদেশী পর্যটক ঘুরে দেখলেন

    এস.এম. সাইফুল ইসলাম কবির: বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ, মসজিদের কমপাউন্ডে অবস্থিত জাদুঘর ঘুরে দেখলেন ২৮ বিদেশী পর্যটক। শনিবার (৪ ফেব্রুয়ারি) ২৭ জন সুইচ ও একজন জার্মান পর্যটক নিয়ে বাগেরহাটের মোংলা থেকে বিকালে ষাটগম্বুজ মসজিদের সামনে পৌছান।এ সময় বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা অতিথিদের অভ্যর্থনা জানান।

    বিকেলে ষাটগম্বুজ পৌঁছানোর পরে ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন অতিথিদের বাগেরহাট জাদুঘর ও ষাটগম্বুজ মসজিদ ঘুরিয়ে দেখান। অতিথিদের ষাটগম্বুজের ইতিহাস ও বাগেরহাট সম্পর্কে বর্ণানা দেন। অতিথিরাও মুসলিম স্থাপত্যের এই প্রাচীন নিদর্শন সম্পর্কে খোঁজ-খবর নেন। মসজিদের স্বতন্ত্র স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব জেনে বিষ্ময় প্রকাশ করেন পর্যটকরা।

    এর আগে ২৮ জন বিদেশী পর্যটক নিয়ে ভারতের বানারস থেকে ছেড়ে আসা বিলাসবহুল প্রমোদতরী এমভি গঙ্গা বিলাস শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে এসে পৌঁছায়।

    ষাটগম্বুজ মসজিদ ঘুরে দেখে মুগ্ধ হয়ে একাধিক পর্যটক বলেন , ‘এটির স্থাপত্যশৈলী সত্যিই অসাধারণ। আমরা বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছি। তবে এই মসজিদের স্বতন্ত্র স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এটি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রমণ। আমি বিশ্বের পর্যটকদের অনুরোধ করব, এই স্থাপনাগুলো ঘুরে দেখার জন্য।’

    এমভি গঙ্গা বিলাসের ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান বলেন, ‘গত ১৩ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বানারাসে এর উদ্বোধন করেন। এটি পৃথিবীর সবচেয়ে লং ট্যুর রিভার ক্রুজ। এটি ৩২০০ কিলোমিটার নদীপথ পাড়ি দেবে। বাংলাদেশ-ভারতের ২৭টি নদী ও ৫০টি পর্যটন কেন্দ্রে যাবে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা বন্দরে এসে পৌছায়। এরপর রোববার যাবে সুন্দরবন। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থান ভ্রমন শেষে ১৭ ফেব্রুয়ারি কুড়িগ্রামের চিলমারী হয়ে ভারতের আসামে ঢুকবে।’

    আগামী ১ মার্চ আসামের ধুপড়ি হয়ে আসামের শেষ সীমান্তের দিপড়ুগড়ে গিয়ে ৫১ দিনের ট্যুর শেষ হবে পর্যটকদের।

  • শিক্ষকরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার নিঃস্বার্থ কারিগর

    শিক্ষকরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার নিঃস্বার্থ কারিগর

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    “এসো গড়ি সুনিবিড় হৃদয়ের বন্ধন” এই প্রতিপাদ্যে জয়পুরহাটের ক্ষেতলালে ৪৭টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে ৩য় বার্ষিক শিক্ষক সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নতুন যোগদানকৃত ১০ জন শিক্ষকদের পরিচিতি পর্ব ও ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি উপজেলার ৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
    ৫ (ফেব্রুয়ারী) রবিবার সকাল ১০ টার সময় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এস-১২০৬৮ এর আয়োজনে ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ বার্ষিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ক্ষেতলাল উপজেলা শাখার সভাপতি ওয়াদুদ ফারুক।
    বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ক্ষেতলাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা, উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক শাহ, সহকারী শিক্ষা অফিসার এফাজুল ইসলাম,অচিন্ত কুমার, পৌর মেয়র সিরাজুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ক্ষেতলাল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি আলমপুর ইউনিয়ন শাখার সভাপতি আহসানুল ইসলাম নয়ন প্রমুখ।
    এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।