Author: desk

  • প্রধানমন্ত্রীর জনসভা সফল হওয়ায় সিডিসির নেত্রীবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় রাসিক মেয়র

    প্রধানমন্ত্রীর জনসভা সফল হওয়ায় সিডিসির নেত্রীবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় রাসিক মেয়র

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীতে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সিডিসি টাউন ফেডারেশন, সিএইচডিএফ, ক্লাস্টার ও সিডিসি নেত্রীবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচএম খায়রুজ্জামান লিটন।

    রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নগর ভবনের গ্রিনপ্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজিত মতবিনিময় সভা ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে এই ধন্যবাদ জ্ঞাপন করেন সিটি মেয়র।

    অনুষ্ঠানের শুরুতে সিডিসি টাউন ফেডারেশন, সিএইচডিএফ, ক্লাস্টার ও সিডিসি নেত্রীবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং মেয়রপত্নী বিশিষ্ট সমাজসেবী ও নারীনেত্রী শাহীন আকতার রেণী। প্রত্যেকের হাতে হাতে ফুল তুলে দেন তাঁরা।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ২৯ জানুয়ারি গোলাপী ক্যাপ পরে সকালেই জনসভার মাঠে প্রবেশ করেন সিডিসির সদস্যরা। গোটা মাঠ গোলাপী ও রঙিন বর্ণাঢ্য মাঠে পরিণত হয়। সেদিন রাজশাহীতে নারীরা গোলাপী বিপ্লব করে দেখিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর ঐতিহাসিক জনসভা সফল করতে স্বতঃর্ফূত অংশগ্রহণ করায় সিডিসি টাউন ফেডারেশন, সিএইচডিএফ, ক্লাস্টার ও সিডিসি নেত্রীবৃন্দসহ সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।

    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারীবান্ধব প্রধানমন্ত্রী। তিনি নারীদের জন্য, দেশবাসীর জন্য যা করে দেখালেন, তা তুলনাহীন। শিক্ষাপ্রতিষ্ঠান সহ সব জায়গায় এখন সন্তানের পিতার নামের পাশাপাশি মায়ের নাম লেখা হয়। নারীদের এই সম্মান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রাসিক মেয়র বলেন, বর্তমান সরকার বিভিন্ন ভাতা চালু রেখেছে। সারাদেশে সিটি কর্পোরেশন এলাকার বাইরে বিধবাভাতাও প্রচলন আছে। সিটি এলাকায় এ ভাতাটি যেন চালু হয় সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাবো।

    তিনি আরো বলেন, প্রান্তিক জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন প্রকল্পটি বিগত সময়ে বন্ধ হয়ে যাচ্ছিল। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে প্রকল্পের কার্যক্রমকে অব্যাহত রাখা সম্ভব হয়েছে।

    মেয়র আরো বলেন, ভবিষ্যতে আপনাদের সংগঠিত তহবিল দিয়ে ব্যাংক গঠন কার্যক্রম এগিয়ে চলেছে। নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তাদের জন্য সিটি কর্পোরেশনের মার্কেটে একটি ফ্লোর বরাদ্দ রাখা হবে। আগামীতে সিডিসির সদস্যদের নিজ তৈরী পণ্য সামগ্রী প্রদর্শনে নগর ভবনে মেলার আয়োজন করা হবে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। তিনি তাঁর বলেন, ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর জনসভা মাঠ সকাল সকাল সিডিসির মেয়েদের অংশগ্রহণে মাঠ ভরে যায়। স্বতঃর্ফূত অংশগ্রহণের কারণে তাদের সবার প্রতি রইলো ভালোবাসা, অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

    শাহীন আকতার রেণী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারীবান্ধব প্রধানমন্ত্রী। এখন শিক্ষাপ্রতিষ্ঠান প্রত্যেক জায়গায় সন্তানের পরিচয়ের ক্ষেত্রে বাবার নামের পাশে মায়ের নাম যুক্ত করতে হচ্ছে। এই পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কারণে আজকে নারীরা অনেক দূর এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করছেন। আমরা নারীরা যদি সকলে মিলে প্রধানমন্ত্রীর পাশে থাকি তাহলে আমরা সাফল্যের চূড়ান্ত শিখরে পৌছে যাব।

    তিনি আরো বলেন, রাজশাহী আজকে নান্দনিক শহরে পরিণত হয়েছে। রাজশাহী সুন্দরভাবে সেজে উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রী অর্থ দিয়েছেন, সেই অর্থে রাজশাহীকে সাজিয়েছেন নগরপিতা। কী করে মানুষের ভালো করা যায়, নারীদের কল্যান করা যায়-সেটি সব সময় ভাবেন নগরপিতা।

    সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রান্তিক জনগোষ্ঠী সংগঠনের উপদেষ্টা আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম। সভায় বক্তব্য দেন সিডিসির বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দের মধ্যে রুকাইয়া, তাসলিমা, শাহিদা, মঞ্জু বিশ্বাস, কবরী, সায়েরা পারভীন, সেলিনা, নাসরিন প্রমূখ।

    মতবিনিময় সিডিসির নেতৃবৃন্দ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের প্রকল্পের মাধ্যমে আমাদের জীবনমানের উন্নয়ন ঘটেছে। সিডিসির সঙ্গে যুক্ত থাকায় সমাজে আমরা আলাদা সম্মানও পেয়ে থাকি। মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল হওয়ায় নগরপিতা এএইচএম খায়রুজ্জামান লিটন ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় আমাদের সিক্ত করেছেন। আজকে আমরা অনেক আনন্দিত। দিনটি আমাদের জন্য চির স্মরণীয় হয়ে থাকবে। আমরা নগরপিতার সঙ্গে আছি, আগামীতেও থাকবো।

    উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিশাল জনসভায় ভাষণ দেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। জনসভায় গোলাপী ক্যাপ মাথায় পরে মাদ্রাসা মাঠের বিশাল অংশজুড়ে উপস্থিত ছিলেন সিডিসি টাউন ফেডারেশন, সিএইচডিএফ, ক্লাস্টার ও সিডিসির নেত্রীবৃন্দ সহ সদস্যরা।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী।

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৩ মাস বয়সী শিশুকে মরিয়মকে বাঁচাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তায় এগিয়ে আসুন

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৩ মাস বয়সী শিশুকে মরিয়মকে বাঁচাতে চিকিৎসার জন্য আর্থিক সহায়তায় এগিয়ে আসুন

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পয়েন্ধা গ্রামের রাজমিস্ত্রী মতিউর রহমানের ১৩ মাসের কন্যা মরিয়ম বেগম জন্মের পর থেকে অসুস্থ হয়ে পড়েন।সে অবস্থায় অসুস্থ শিশু মরিয়ম কে নিয়ে বিভিন্ন এলাকার চিকিৎসা শেষে সরশেষে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এসকে সেনের নিকট চিকিৎসার জন্য গেলে চিকিৎসা ক্ষেত্রে পরীক্ষা নীরিক্ষা করে মরিয়মে হার্ট ফুটো হয়েছে বলে ডাক্তার জানায়।এজন্য মরিয়ম কে উন্নত চিকিৎসার জন্য ভারতের মাদ্রাজে নিয়ে গিয়ে অপারেশন করতে হবে নইলে শিশু বাঁচানো যাবে না।মর্মে মরিয়ম বেগমের মাতা তার ১৩ মাসের শিশুকে বাঁচাতে আর্থিক সাহায্যের জন্য সকলের কাছে সহযোগিতা প্রার্থনা করছেন।

    এ বিষয়ে মরিয়ম বেগমের মাতা মোছাঃ মুন্নি আক্তার সাংবাদিক কে জানান আমার শিশুর হার্ট অপারেশন করতে ৫ লক্ষ টাকা দরকার তাই দেশবাসীর প্রতি সকলের কাছে আকুল আবেদন করছি আমার ০১৩০২১২০৭৫০ পার্শোনাল বিকাশ নাম্বারে আর্থিক সহায়তা প্রদানে বিনীত অনুরোধ করছি।

  • মুন্সীগঞ্জ‌ে জেসি হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে বিজয়  রহমান

    মুন্সীগঞ্জ‌ে জেসি হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে বিজয় রহমান

    লিটন মাহমুদ,
    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    মুন্সীগঞ্জের স্কুলছাত্রী জেসি মাহমুদ (১৬)
    হত্যা মামলার প্রধান আসামি বিজয় রহমানকে
    জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
    আজ ৫ ই ফেব্রয়ারী (রোববার ) বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে জেসি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মুন্সীগঞ্জ সদর ফাঁড়ির পুলিশ পরিদর্শক এস এম শফিকুল ইসলাম বিজয়কে আদালতে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
    মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
    এর আগে গতকাল শনিবার রাতে বিজয়কে গ্রেপ্তারের পরে আজ রোববার বিকাল সাড়ে ৩টা’র দিকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।
    এদিকে মেয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নিহত জেসির বাবা সেলিম মাহমুদ।

    তিনি ‘আমা‌দের কে বলেন, আমার মেয়েকে
    হারিয়েছি। এখন আমার ছেলে ও স্ত্রী দেশে অভিভাবকহীন রয়েছে। তাদের নিরাপত্তার কথা আমাকে সবসময়ই ভাবতে হচ্ছে। র‍্যাবকে ধন্যবাদ জানাই তারা কৌশল অবলম্বন করে
    বিজয়কে ধরেছে। আমি এই হত্যাকান্ডের সর্বোচ্চ শাস্তি চাই।

    সেলিম মাহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আসামি বিজয়কে আশ্রয়-প্রশ্রয় ও শেল্টার দিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। প্রথম থেকেই এই মহলটি আসামি বিজয়কে পালানো থেকে শুরু করে আত্মগোপনে থাকা, এবং তাকে অর্থনৈতিকভাবে সহায়তা করাসহ সকল ধরনের সহযোগিতা করে সক্রিয় রয়েছে। আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের গ্রেপ্তারে আমি সন্তুষ্ট। তবে, এই হত্যাকারীদের শেল্টারদাতাদের যাতে আইনশৃঙ্খলা বাহিনী চিহ্নিত করে জনসম্মুখে তুলে ধরে এটাই আমার দাবী ।
    বিজয়কে গত কাল ৪ঠা ফেব্রয়াারী (শনিবার ) রাজধানীর ওয়ারী থেকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারের আগে সে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলো। এর মধ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে তার এক বন্ধুর
    বাড়িতে ৪ দিন, ফরিদপুরের একটি মাজারে ছদ্মবেশে ২২ দিন ও সর্বশেষ রাজধানীর ওয়ারী এলাকায় আরেক বন্ধুর বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয় বিজয়।

    এসময় বিজয় জেসির ভাই জিদানকে জেসির অসুস্থতার কথা বলে হাসপাতালে আসতে বলে। জেসির ভাই হাসপাতালে এসে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নিয়ে যেতে বলেন। ঢাকায় নেয়ার পথে জেসি পুরোপুরি অচেতন হয়ে পড়লে তাকে পুনরায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর ঘটনা শুনে বিজয় ও আদিবা কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। জেসির লাশ ময়নাতদন্ত শেষে জেসির ভাই
    জানতে পারে জেসিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

    পরবর্তীতে জেসির ভাই মুন্সিগঞ্জ সদর থানায় বিজয় ও আদিবাসহ আরও ১-২ জন অজ্ঞাতনামা আসামি করে একটি
    হত্যা মামলা দায়ের করে। মামলা রুজুর পর ৪ জানুয়ারি আদিবাকে গ্রেপ্তার করে পুলিশ। সে বর্তমানে জেল-হাজতে রয়েছে।

  • অবৈধ অর্থলেনদেনের মাধ্যমে হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ৪পদে নিয়োগ বাতিল চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ

    অবৈধ অর্থলেনদেনের মাধ্যমে হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ৪পদে নিয়োগ বাতিল চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ

    হারুন অর রশিদ।
    দোয়ারাবাজার (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

    মোটা অংকের আর্থিক লেনদেনে নিয়োগ বোর্ড কতৃক ৪র্থ-শ্রেণির ৪টি পদে নিয়োগ দেওয়ায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাফিজ আলী,

    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির

    হাফিজ আমির উদ্দিন ও মাধ্যমিক শিক্ষা অফিসারের যোগসাজসে মোটা অংকের অর্থ লেনদেনের বিনিময়ে গত ২৫/০১/২০২৩ইং এ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়।

    ঘুষ কেলেংকারীদের বিরুদ্ধে গত ৩১/০১/২০২৩ইং লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত নিয়োগ বোর্ড অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করা হয়। বিষয়টি স্থানীয় ভাবে জানাজানি হলে অফিস সহায়ক পদের নিয়োগ বাতিল করলে ও অন্য আরও ৩টি পদ বহাল রাখায়, উক্ত ঘুষ ও অর্থ লেনদেনের নিয়োগটি বাতিল চেয়ে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দানের জন্য বিভিন্ন পদের কয়েকজন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযোগকারী এমেলী জেসমিন রিতা বলেন, আমি পরিক্ষায় প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও আমাকে নিয়োগ দেয়নি। পরিক্ষা নেয়ার আগেই আমাকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক থেকে বলা হয়েছে চাকরি পেতে হলে ৪লাখ টাকা দিতে হবে তা না হলে চাকরি পাবা না। যে টাকা দিবে তাকে নিয়োগ দেওয়া হবে। আমার বাসা বিদ্যালয়ের পাশে হলেও ১০ কিঃ মিঃ দুর থেকে এনে একজনকে নিয়োগ দেয়া হয়েছে।

    এবিষয়ে হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাফিজ আলী বলেন, নিয়োগ পরিক্ষা স্বচ্ছ প্রকৃয়ায় হয়েছে। কোন প্রকার ঘুষ ও আর্থিক লেনদেন হয়নি। অভিযোগ ভূয়া ও মিথ্যা।

    বিদ্যালয়ের সভাপতি হাফিজ আমির উদ্দিন বলেন, নিয়োগ পরিক্ষা শত ভাগ ফেয়ারও স্বচ্ছ হয়েছে। যারা কৃতকার্য হয়নি বা সুযোগ পায়নি তারা অর্থ লেনদেনের কথা বলে বেড়াচ্ছে।

    তবে অভিযোগ অস্বীকার করে দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, নিয়োগ পরিক্ষায় কোন প্রকার অনিয়ম হয়নি অর্থ লেনদেনের প্রশ্ন আসে না। যেহেতু আপনি নিয়োগ বোর্ডের সদস্য তাই আপনাকে দিয়ে অভিযোগের তদন্ত কতটুকু সচ্চ হবে বলে আপনি মনে করেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সেটা এই মুহূর্তে বলা ঠিক হবে না।

  • মোংলায় মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনের জন্মদিনে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

    মোংলায় মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনের জন্মদিনে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

    মোংলা প্রতিনিধি।
    মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু, কবি-সাহিত্যিক-অনুবাদক ও শিক্ষানুরাগী ফাদার মারিনো রিগনের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে (৫ ফেব্রআরি) রবিবার মোংলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসুচি পালিত হয়। কর্মসুচির মধ্যে ছিলো র‍্যালী, শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার সকাল ৯টায় মোংলার শেলাবুনিয়াস্থ তাঁর সমাধিতে মোংলা সরকারি কলেজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, সেন্ট পল্‌স ধর্মপল্লী, সেন্ট পল্‌স উচ্চ বিদ্যালয় ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেবা’র পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এসময় ফাদার রিগন সমাধি চত্বরে রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যৌথ আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস। আলোচনা সভায় বক্তব্য রাখেন সেন্ট পলস ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার দানিয়েল মন্ডল, মোংলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুবের চন্দ্র মন্ডল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্‌বায়ক মোঃ নূর আলম শেখ, উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, অধ্যাপক আনোয়ার হোসেন, প্রভাষক সাহারা বেগম, সেবা সংস্থার নির্বাহি পরিচালক মিনা হালদার, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার এন্ড্র জয়ন্ত কাস্তা, সাংস্কৃতিক সংগঠক গীতিকার মোল্লা আল মামুন প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, ইতালি নাগরিক ফাদার রিগন বাংলার সাংস্কৃতিক ঐশ্বর্য্যে মুগ্ধ হয়েছিলেন। তাই আমৃত্যু তিনি বাংলাদেশে অর্থ্যাৎ মোংলায় থেকেছেন। আর মৃতু্যর পরেও তাঁর অন্তিম ইচ্ছায় তাকে বাংলার মাটিতেই শায়িত করা হয়েছে। তিনি নিজেই বলতেন তাঁর “মস্তককে রবীন্দ্রনাথ আর অন্তরে আছে লালন”। তিনি যাজকীয় দায়িত্বের বাইরে এসে শিল্প-সাহিত্য ও শিক্ষা-সংস্কৃতিতে ব্যাপক অবদান রেখেছেন। উল্লেখ্য, ১৯৫৩ সালের জানুযারীতে ধর্ম প্রচারের কাজে মারিনো রিগন বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে প্রথমে তিনি কয়েকটি জায়গায় ঘুরে বাগেরহাটের মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামে স্থায়ী আবাস গড়ে তোলেন। মৃতু্যর আগ পর্যন্ত্ম তিনি মোংলাতেই থাকতেন। ফাদার রিগন মোংলা এলাকায় নিজ উদ্যোগে ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও সেন্ট হাসপাতাল প্রতিষ্ঠা করেন। ১৯২৫ সালের ৫ ফেব্রম্নয়ারি ফাদার মারিনো রিগন ইতালির ভিলস্নাভের্লাা গ্রামে জন্ম গ্রহণ করেন। ফাদার রিগন বাংলাদেশে অবস্থানকালে রবীন্দ্রনাথের ৪৮টি বই, লালনের সাড়ে তিনশো গান এবং কবি জসিম উদ্দিনসহ খ্যাতিমান কবিদের অসংখ্য কবিতা ইতালি ভাষায় অনুবাদ করেছেন। তিনি ইতালিতে বাংলাদেশের অঘোষিত রাস্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ২০ অক্টোবর ৯২ বছর বয়সে বয়সে বার্ধক্যজনিত কারণে ইতালিতে মারা যান তিনি। এর ঠিক এক বছর পর তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী বাংলাদেশ সরকারের সহায়তায় ইতালি থেকে রিগনের মরদেহ বাংলাদেশে আনা হয়। পরে মোংলার শেলাবুনিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়।

  • রাজধানী দক্ষিণখান চলন্ত ট্রেন থেকে পড়ে পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু

    রাজধানী দক্ষিণখান চলন্ত ট্রেন থেকে পড়ে পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর দক্ষিণখান জয়নাল মার্কেট সংলগ্ন রেল লাইনে এগারো সিন্ধুর প্রভাতী নামে একটি চলন্ত ট্রেন থেকে পড়ে সজীব চন্দ্র বর্মণ (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি ওই ট্রেনের সুরুচি ফাস্টফুডের পরিচ্ছন্ন কর্মী ছিলেন।

    আজ রোববার (৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর।

    জানা যায়, নিহত সজিব গাজীপুর কাপাসিয়া উপজেলার মৃত অরুণ চন্দ্র বর্মণের ছেলে।

    তিনি বর্তমানে মুগদা এলাকায় স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকতেন।
    উপ-পরিদর্শক আলী আকবর জানান, সকালে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতী নামে একটি চলন্ত ট্রেন থেকে পড়ে মারা যান সজিব চন্দ্র।

    প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ওই ট্রেনের সুরুচি ফাস্টফুডের পরিচ্ছন্ন কর্মী ছিলেন। ধারণা করা হচ্ছে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ঝাঁকির কারণে হয়তোবা তিনি পড়ে যেতে পারেন।
    আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

  • হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পন্য ফিরিয়ে আনতে হবে পটুয়াখালীতে বিসিক মেলায়-শিল্প মন্ত্রী

    হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পন্য ফিরিয়ে আনতে হবে পটুয়াখালীতে বিসিক মেলায়-শিল্প মন্ত্রী

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

    পটুয়াখালী ডিসি স্কয়ার মাঠে বিসিক উদ্দোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মিলন-২০২৩ ইং মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (এমপি) বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নারীদেরকে বেশি প্রাধন্য দিয়ে ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে বৃহত্তর বাজার সৃষ্টি করতে হবে।একই সঙ্গে সভ্যতার বির্বতনে যে সকল ঐতিহ্যবাহী পন্য হারিয়ে যাচ্ছে সেগুলো ফিরিয়ে আনতে নারীদের অধিক অংশ গ্রহন নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকারের উন্নায়নকে বাংলদেশের সর্বত্রে পৌছে দিতে এবং দেশ ও জাতির কল্যানে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

    রবিবার (০৫- ফেব্রুয়ারী-২০২৩ ইং) তারিখ সকাল ১১ টার সময় পটুয়াখালী ডিসি স্কয়ার মাঠ মেলা প্রাঙ্গনে বেলুন ফেষ্টুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্ভোদন করেন শিল্প মন্ত্রী। এসময় মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।

    উক্ত মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (এমপি), বরিশাল বিভাগীয় কমিশনার আমিন-উল আহসানের সভপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিষেশ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। সংসদ সদস্য আ,স,ম ফিরোজ, এস এম শাহজাদা (এমপি), মহিবুর রহমান (এমপি), সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক আব্দুস সালাম আরিফ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

    রবিবার ০৫’ফেব্রুয়ারি হইতে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।

  • ধনবাড়ীতে বিনা সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত

    ধনবাড়ীতে বিনা সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    বিনা উদ্ভাবিত প্রতিকূলতা সহনশীলতা ও উচ্চ ফলনশীল সরিষার জাত বিনা সরিষা-৯ এর ও সম্প্রসারণের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিনার নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার(৫ জানুয়ারী২৩)ইং বিকেলে ধনবাড়ী পৌরসভার বিলাসপুর এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিনা উপ কেন্দ্র জামালপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আকরামের সঞ্চালনায় ও বিনা উপ কেন্দ্র জামালপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মারুফ হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন-বিনা ম্যানেজমেন্ট বোর্ড ময়মনসিংহের সদস্য ও ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ।

    সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে দেন- বিনা’র মহা পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্যে দেন- বিনা’র পরিচালক ড. মো: আব্দুল মালেক, বিনা ময়মনসিংহের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মঞ্জুরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান, বিনা’র ফার্ম ম্যানেজার জান্নাতুল ফেরদৌস, সাংবাদিক হাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদ আহমেদ ও কৃষক পলাশ ভদ্র সহ অন্যান্যরা।

    মাঠ দিবসে ১শ ২০ জন কৃষক-কৃষাণী সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

    হাফিজুর রহমান।

  • ” ঢাকার বুকে একখন্ড মাগুরা ” একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

    ” ঢাকার বুকে একখন্ড মাগুরা ” একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

    রক্সী খান মাগুরা প্রতিনিধি : বৃহত্তর যশোর জেলা সমিতির ভবন নীলক্ষেত, ঢাকাতে মাগুরা জেলা সমিতির কনফারেন্স রুমে মাগুরা জেলা সমিতির নেতৃবৃন্দের অনুমোদন সাপেক্ষে ” ঢাকার বুকে একখন্ড মাগুরা – ঢাবুএমা ” এর ১০১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি, এবং যার ২৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। স্মার্ট মাগুরা, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গঠিত এ কমিটির সভাপতি জনাব মির্জা সাইফুর রহমান (অবঃ মেরিন ইন্জিনিয়ার) এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহিনুর ইসলাম (সিনিয়র ফটো সাংবাদিক চ্যানেল আই), সাংগঠনিক সম্পাদক মোঃ মন্জুরুল আলম মিজান মনোনীত হয়েছেন।২৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিতে রয়েছেন মাগুরা জেলা সমিতি, মাগুরা সদর উপজেলা সমিতি, মুহাম্মদ পুর উপজেলা সমিতি, শালিখা উপজেলা সমিতি ও শ্রীপুর উপজেলা সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরও মাগুরার ঢাকায় অবস্থানরত প্রথিতযশা বেশ কিছু বরেন্য ব্যক্তিবর্গ।

    তবে তাদের মধ্যে উল্লেখযোগ্য যাদের সরাসরি সহযোগিতায় ” ঢাবুএমা ” গঠন করা হয়েছে তারা হলেন মাগুরা জেলা সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ শরীফ আজিজুল হাসান মোহন, জনাব খান জাকির হোসেন দারা, জনাব নাসিরুল ইসলাম নাসির,মোঃ মোস্তাফিজুর রহমান, জনাব নজর ই জিলানী, লেঃ কর্নেল মুহাম্মাদ আলী প্রমূখ।
    পরে রাত ৯ টায় নব নির্বাচিত কমিটি মাগুরা -১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা এডভোকেট সাইফুজ্জামান শিখর সাহেব ফুলের তোড়া উপহার দিয়ে পরিচিত হন। এ সময় নবনির্বাচিত নির্বাহী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মহোদয় জনাব মোঃ মির্জা সাইফুর রহমান, সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মনজুরুল আলম মিজান, সহসভাপতি শহীদুল ইসলাম মিঠু, মুহাঃ খায়রুজ্জামান, মোল্লা বিলায়েত, মোঃ আসাদুজ্জামান মিয়া আসলাম, , আরিফ রেজা চৌধুরী,সৈয়দ শাহীনুজ্জামান, মুরাদুল ইসলাম, , রইচ উদ্দিন খান, গোলাম খোারশেদ শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ অহিদুল ইসলাম অহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইমাম বাখের, যুগ্ম সাংগঠনিক সম্পাদক – সেকেন্দার আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ কামরুজ্জামান, সমাজ কল্যান সম্পাদক – মোঃ ওমর ফারুক,আব্দুল আলিম, মহিলা বিষয়ক সম্পাদক -সঙ্গীতা বিশ্বাস, কৃষি বিষয়ক সহসম্পাদক বিল্লাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক মান্না মেহেদী, অর্থ সম্পাদক মনির ইসলাম,, মোজাম্মেল হোসেন প্রমূখ।
    মাননীয় সংসদ সদস্য জননেতা এডভোকেট জনাব মোঃ সাইফুজ্জামান শিখর সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করেন সব ধরনের সহায়তার মাধ্যমে সংগঠনের সাথে থাকবেন বলে আশ্বস্ত করেন।
    “ঢাকার বুকে একখন্ড মাগুরা – ঢাবুএমা ”
    সকল মানুষের সুবিধা বিচার-বিশ্লেষণ করে আগামী
    ৩ রা মার্চ ঢাকার অদূরে ধামরাই এ নূরজী গার্ডেনে একটি বনভোজন বা মিলনমেলার আয়োজন করেছে।
    উক্ত মিলনমেলায় অংশগ্রহণ করতে দ্রুত রেজিষ্ট্রেশন করার জন্য ঢাকায় বসবাসকারী মাগুরার সকল শ্রেণির মানুষ আহবান জানাই। জনপ্রতি চাঁদা ১৫০০ টাকা।
    আসুন আমরা সবাই স্ব পরিবারে অংশগ্রহণ করে সবাই পারিবারিক মহামিলন মেলায় অংশ গ্রহণ করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ইনশাআল্লাহ।

    রক্সী খান,মাগুরা।

  • ধর্মাপশা প্রেসক্লাবের সভাপতি ইসহাক, সম্পাদক পহেল

    ধর্মাপশা প্রেসক্লাবের সভাপতি ইসহাক, সম্পাদক পহেল

    শান্ত তালুকদার প্রতিনিধি:
    সুনামগঞ্জের ধর্মপাশা প্রেসক্লাবের ১৮ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদি গঠিত এ কমিটিতে পুণরায় দৈনিক মানজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. ইসহাক মিয়াকে সভাপতি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এম এম এ রেজা পহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

    রোববার দুপুর ১টায় উপজেলা সদরে হাজী তহুর আলী সুপার মার্কেটে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্ব সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

    কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি সানোয়ার জাহান চৌধুরী (দৈনিক আমাদের নতুন সময়) , যুগ্ম সাধারণ সম্পাদক নুর রহমান তুষার (দৈনিক তৃতীয় মাত্রা), সাংগঠনিক সম্পাদক আকিক নুর খান পাঠান (দৈনিক খোলা কাগজ), দপ্তর সম্পাদক কৃপেষ চন্দ্র রিংকু (দৈনিক ব্রহ্মপুত্র), কোষাধ্যক্ষ শাখিন শাহ (দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শুভন মিয়া (দৈনিক আমাদের কন্ঠ), সম্মানিত সদস্য কুতুব উদ্দিন তালুকদার (দৈনিক আজকের বসুন্ধরা), মো. মিঠু মিয়া (দৈনিক যায়যায়দিন), আব্দুর রব সজল (দৈনিক আলোকিত বাংলাদেশ), আরিফ খান (দৈনিক ডেইলি অবজারভার), বশির আহমেদ (দৈনিক সুনামগঞ্জের ডাক), মোজাহিদ আহমেদ পাখি ( দৈনিক শুভ প্রতিদিন), রুমান সারোয়ার (দৈনিক আজকের বসুন্ধরা), অনুপ তালুকদার (দৈনিক গড়ব বাংলাদেশ), শান্ত তালুকদার ( দৈনিক নতুন বাজার)।

    শান্ত তালুকদার
    মধ্যনগর, সুনামগঞ্জ