Author: desk

  • পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি’র নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

    পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি’র নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাকের নামে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    রোববার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে প্রেসক্লাবের পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক এন ইসলাম সাগরের স ালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, সাবেক সাধারণ
    সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক বি সরকার, রবিউল ইসলাম,
    ইমদাদুল হক, এমআর মন্টু, আলাউদ্দীন রাজা, জিএ রশীদ, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, আবুল হাশেম, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল ও বদিয়ার রহমান।
    মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সাংবাদিকরা অবিলম্বে এফএমএ রাজ্জাক ও তার পরিবারের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।

  • পাইকগাছায় ৪ দলীয় পৌরকাপ ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

    পাইকগাছায় ৪ দলীয় পৌরকাপ ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছা পৌরসভার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৪ দলীয় পৌরকাপ
    ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার টাউন মাধ্যমিক বিদ্যালয় মাঠে
    দিবারাত্রী এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সরল চলন্তিকা যুব সংঘকে ৩-১ ব্যবধানে পরাজিত করে কয়রার আটরা যুব সংঘ ভলিবল টিম চ্যাম্পিয়ন হয়। খেলায় আটরা যুব সংঘের সিজান সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। খেলা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক কাউন্সিলর রবি শংকর মন্ডলের সভাপতিত্বে পুরস্কার
    বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান
    রনজু। উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, এসাআই মোস্তাফিজুর রহমান, সুকান্ত, সাবেক কাউন্সিলর এসএমএসএম শেখ আনিছুর রহমান মুক্ত, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ,
    আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, এসএম ইমদাদুল হক, আসমা আহমেদ, রাফেজা খানম ও সুরঞ্জন চক্রবর্তী। উল্লেখ্য, ১৯৯৭ সালের পহেলা ফেব্রুয়ারি পাইকগাছা পৌরসভা
    প্রতিষ্ঠিত হয়।

  • পাইকগাছায় তাজমিরাকে হত্যাকান্ড; প্রতিপক্ষদের ফাঁসাতে ভাসুর কর্তৃক শ্বাসরোধ করে  হত্যা;স্বীকারোক্তিমূলক জবানবন্দি

    পাইকগাছায় তাজমিরাকে হত্যাকান্ড; প্রতিপক্ষদের ফাঁসাতে ভাসুর কর্তৃক শ্বাসরোধ করে হত্যা;স্বীকারোক্তিমূলক জবানবন্দি

    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
    পাইকগাছার আলোচিত গৃহবধু তাজমিরা হত্যা রহস্য উদ্ঘাটন করেছে থানা পুলিশ। ৫ দিনের মধ্যে আলোচিত গৃহবধু তাজমিরা হত্যা রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন থানার ওসি মোঃ জিয়াউর রহমান।জমি নিয়ে বিরোধে পতিপক্ষকে ফাসাতে ভাসুর শহীদুল্লাহ পরিকল্পনায় তাজমিরাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ এ পর্যন্ত মোট ৩ জনকে আটক করেছে। এ ঘটনায় শহিদুল মোড়ল (৪৫) ওরফে মাস্টারকে আটক করা হয়েছে। শনিবার সুন্দরবন পালানোর সময় উপজেলার সীমান্তবর্তী সুন্দরবন সংলগ্ন কুমখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শহিদুল মোড়ল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। গত ৩১ জানুয়ারি মঙ্গলবার সকালে ধান ক্ষেতের পাশ থেকে উপজেলার ধামরাইল গ্রামের মীর ওবায়দুল্লাহ’র স্ত্রী গৃহবধু তাজমিরা বেগম (৩৮) এর গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়। থানা পুলিশ আটককৃত আসামীদের জবানবন্দি ও এলাকাবাসী সূত্রে জানাযায়, গৃহবধু তাজমিরার স্বামী ওবায়দুল্লাহ ও ভাসুর শহীদুল্লাহ মীরের সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে তাদের মৃত ভাই সাংবাদিক মামুনের পরিবারের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। মামুনের পরিবার খুলনাতে বসবাস করেন। তাদের প্রাপ্য সম্পত্তির কিছু অংশ এলাকার জনৈক ব্যক্তিদের নিকট বিক্রি করে দিলে দখল বুঝে না পাওয়ায় এ নিয়ে আদালতে মামলা হয়। পরবর্তীতে এলাকার গুলজারসহ মধ্যস্থকারী ব্যক্তিরা বিষয়টি নিরসনের উদ্যোগ নিলে জায়গা জমি সংক্রান্ত এ বিরোধ কয়েকটি পক্ষ সংশ্লিষ্ট হয়ে যায়। এলাকার দুটি পক্ষের একটি পক্ষ গৃহবধু তাজমিরাদের পক্ষ নেয়। অপর একটি পক্ষ সাংবাদিক মামুনের মেয়ে মৌসুমীদের পক্ষ নেয়। তাজমিরাদের যারা পক্ষ নিয়ে তারা তাজমিরাকে ব্যবহার করে মৌসুমীদের পক্ষ নেওয়া মধ্যস্থাকারীদের ফাসানো জন্য ষড়যন্ত্র এবং চক্রান্ত করে। চক্রান্তকারীরা পরিকল্পনা নেয় মৌসুমী ও তাদের লোকজন যেদিন এলাকায় আসবে সেদিন তাদেরকে ফাঁসানো হবে। জমি বুঝে নিতে মৌসুমী ও তার লোকজন ৩০ জানুয়ারি এলাকায় এসে রাত্রী যাপন করে। এদিন সন্ধ্যায় গৃহবধু তাজমিরা সহ ষড়যন্ত্রকারীরা তাজমিরার ভাসুর শহীদুল্লাহ’র চায়ের দোকানে গোপনে বৈঠক করে। বৈঠকে ষড়যন্ত্র সফল হলে কেউ জমিতে ভাগ বসাতে পারবে না বলে গৃহবধু তাজমিরাকে আশ^স্থ করে। এতে তাজমিরা খুশি হয় তাদের উপর। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! সেই ষড়যন্ত্রের শিকার হতে হয় তাজমিরাকে। রাত ১২টার দিকে ভাসুর শহীদুল্লাহ তাজমিরাকে বসতবাড়ী থেকে ডেকে তার চায়ের দোকানে নিয়ে যায়। এরপর তাজমিরাকে চায়ের দোকানে নিয়ে দরজ বন্দ করে ভাসুর শহীদুল্লাহ সহ ৬জন চক্রান্তকারী তাজমিরার মুখে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হওয়ার আধা ঘন্টা পর মৃতদেহ এলাকার সালেক মীরের ধান ক্ষেতের পাশে নিয়ে যায়। এখানে খেঁজুর গাছের তলায় রেখে ছুরি দিয়ে মৃতের গলা কেটে ক্ষতবিক্ষত করে। এরপর মৃতদেহ ধান ক্ষেতের পাশে রেখে দেয়। পরে সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় মৃতের ভাই আলমগীর বাদী হয়ে অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা করে। যার নং- ৩২, ৩১ জানুয়ারি ২০২৩। ওসি জিয়াউর রহমান জানান, এ ঘটনায় এ পর্যন্ত ৩জনকে আটক করা হয়েছে। প্রথমে গৃহবধুর ভাসুর শহীদুল্লাহ মীর, পরে মফিজুল গাজী এবং সর্বশেষ শহিদুল মোড়ল ওরফে মাস্টারকে আটক করা হয়েছে। ওসি বলেন, শহিদুল সুন্দরবনে পালিয়ে যাচ্ছিল। বিষয়টি জানতে পেরে সুন্দরবন সংলগ্ন এলাকার ট্রলার থেকে তাকে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে হত্যা ঘটনার মূল রহস্য উদ্ঘাটন হয়েছে। কি ভাবে পরিকল্পনা করা হয়, কিভাবে হত্যা করা হয়, কারা হত্যাকান্ডের সাথে জড়িত সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে আটক শহিদুল মাস্টার। সে শনিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। আটক অপর দুই আসামীর রিমান্ড আবেদন সোমবার শুনানীর দিন ধার্য্য রয়েছে। এ ঘটনায় জড়িত যারা পলাতক রয়েছে তাদেরকে খুব দ্রুত গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

  • সুজানগরে নব নিযুক্ত সহকারী শিক্ষকদের বরণ,পরিচিতি ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

    সুজানগরে নব নিযুক্ত সহকারী শিক্ষকদের বরণ,পরিচিতি ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃ পাবনার সুজানগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নব নিযুক্ত সহকারী শিক্ষকদের বরণ,পরিচিতি ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে রবিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব নিযুক্ত ৭০ জন সহকারী শিক্ষকদের অংশগ্রহনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিধান চন্দ্র ঘোষের স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার। অন্যদের মাঝে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান, কৃষ্ণ চন্দ্র সরকার, মুসতাক আহমেদ,নতুন যোগাদানকৃত শোলাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল ইসলাম ও বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার্থীদের দক্ষ, মূল্যবোধসম্পন্ন নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এটা করা গেলেই যেমন দেশ হিসেবে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই, তেমন দেশ গড়া সম্ভব হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম উপস্থিত নব নিযুক্ত সহকারী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শুধু শিক্ষা নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন নৈতিক মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতার পাঠ শেখাতে সজাগ দৃষ্টি রাখতে হবে শিক্ষকদের। এছাড়া নতুন যোগদানকারী শিক্ষক আচার-আচারণ ভালো রেখে কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষিত ও সুনাগরিক করে গড়ে তোলার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে প্রত্যাশা রাখেন। স্বাগত বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার বলেন, প্রাথমিক শিক্ষককরাই হলেন জাতি গড়ার মেরুদন্ড, কলি থেকে ফুল ফোটায় প্রাথমিক শিক্ষকগণ, শিক্ষার্থীদের সুশিক্ষার প্রথম হাতে খড়ি হয় প্রাথমিক শিক্ষকদের মাধ্যমে। উন্নত জাতি গঠনে প্রাথমিক শিক্ষকদের অবদান অপরিসীম। তাই উন্নত জাতি গঠনে প্রাথমিক শিক্ষকদের সৎ এবং নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • পঞ্চগড়ের সাতমেড়া ইউনিয়নে গ্রামপুলিশের মাঝে নোটবুক বিতরণ

    পঞ্চগড়ের সাতমেড়া ইউনিয়নে গ্রামপুলিশের মাঝে নোটবুক বিতরণ

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগগর সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নে জন্ম, মৃত্যু ও রাত্রিকালীন দায়িত্বপালনের তথ্য সংগ্রহ করতে গ্রাম পুলিশের মাঝে নোটবুক বিতরণ করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নে এই নোটবুক বিতরণ করা হয়। এসব নোটবুক বিতরণ করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম।

    এসময় ইউপি সচিব মোঃ সাহাদত হোসেন, ইউপি সদস্য মিন্টু কামালসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

    জানা যায়, অত্র ইউনিয়নের জন্ম ও মৃত্যুর তথ্য সংগ্রহের সুবিধার্থে এবং রাত্রিকালীন গ্রামের বিভিন্ন সমস্যাসহ চুরি হওয়ার আশঙ্কা ঠেকাতে এই উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান রবিউল ইসলাম। ইউনিয়নের ৯টি ওয়ার্র্ডে ৯জন গ্রামপুলিশ ও একজন দফাদারসহ প্রত্যেককে ৩টি করে নোটবুক দেয়া হয়েছে।

    এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এর সঙ্গে গ্রামপুলিশের দায়িত্বতা যোগ করে তিনি এই উদ্যোগ নিয়েছেন।

    মুুহম্মদ তরিকুল ইসলাম।।

  • বানারীপাড়া বালিকা বিদ্যালয়ের ৪৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ

    বানারীপাড়া বালিকা বিদ্যালয়ের ৪৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ

    এস মিজানুল ইসলাম, বানারীপাড়া ।। শনিবার ০৪ জানুয়ারী সন্ধ্যার পরে বানারীপাড়া বালিকা বিদ্যালয়ের ৪৬ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সাংস্কৃতিক বিষয়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বরিশাল -০২ আসনে এমপি মোঃ শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী, পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, ওসি এসএম মাসুম আলম চৌধুরী। সভাপতিত্ব করেন বিদ্যালয়র ম্যানেজিং কমিটির সদস্য এটিএম মোস্তফা সরদার। অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক আবু বকার, সঞ্চালনায় সহকারী শিক্ষক মোঃ কাওসার হোসেন । উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ড, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ডাক্তার খোরশেদ আলম সেলিম, তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলাম, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত হালদার, কাউন্সিলর ফিরোজ ঢালী, সাংবাদিক সরদার নজরুল ইসলাম প্রমূখ।#

    এস মিজানুল ইসলাম
    বানারীপাড়া, বরিশাল।

  • ঝিনাইদহে বিপুল পরিমান ভেজাল মধু জব্দ আটক তিন

    ঝিনাইদহে বিপুল পরিমান ভেজাল মধু জব্দ আটক তিন

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    তারা পাহাড়ী জনপদের অধিবাসি। চেহার সঙ্গে মিল থাকায় তারা ঝিনাইদহে আস্তানা গেড়ে পাহাড়ী মধু বলে ভেজাল মধু উৎপাদন করছিল। ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার একটি বাসা ভাড়া নিয়ে এই কারবার চালিয়ে আসছিল বান্দরবন ও কক্সবাজার জেলার তিন যবক। ঝিনাইদহের গোয়েন্দা পুলিশ তাদের পিছু নেয়। রোববার দুপুরে বিপুল পরিমাণ ভেজাল মধুসহ তিনজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মংচাইন তংচংগ্যার ছেলে প্রদীপ তংচংগ্যা, কক্সবাজারের টেকনাফ উপজেলার ক্যয়জছিং চাকমার ছেলে মংলাইগ্য চাকমা ও একই এলাকার মংম্যাচিং চাকমার ছেলে আংলাচিং চাকমা। ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) শাহীন উদ্দীন জানান, একটি চক্র পার্বত্য চট্টগ্রাম এলাকা থেকে ঝিনাইদহে এসে রং ও চিনির সঙ্গে কেমিক্যাল মিশিয়ে ভেজাল মধু তৈরী করে বারাজাত করে আসছিলা। এই ভেজাল মধু জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ী মধু নামে উচ্চ মূল্যে বিক্রি করতো। রোববার গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল মধু তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাদেরকে বিপুল পরিমাণ ভেজাল মধুসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

    আতিকুর রহমান।

  • ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপের  সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর লুটপাট

    ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ বাড়িঘর ভাঙচুর লুটপাট

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    আধিপত্য বিস্তরকে কেন্দ্র করে ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। শনিবার (৪ ফেব্রæয়ারি) রাতে সদর উপজেলার সুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পোড়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম ও আলম হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। শনিবার সন্ধ্যায় ওই গ্রামের একটি চায়ের দোকানে দু’পক্ষের সমর্থকদের বাক-বিতন্ডা হয়। এরই এক পর্যায়ে উভয় গ্রæপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে গভীর রাত পর্যন্ত দফায় দফায় উভয় গ্রæপের অন্তত ৭ টি বাড়ীঘর ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। সংঘর্ষে মনিরুল ইসলাম, উজ্জল হোসেন, জাহিদুল ইসলাম. নাসির উদ্দীন, জাহাঙ্গীর হোসেন ও ছবদুল হোসেনের বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • লালমনিরহাটে ফেন্সিডিলসহ গ্রেফতার ১ জন

    লালমনিরহাটে ফেন্সিডিলসহ গ্রেফতার ১ জন

    মো.হাসমত উল্ল্যাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ০৮নং কাকিনা ইউনিয়ন হইতে ৯৮ বোতল ফেন্সিডিল, ০১টি ইজিবাইক উদ্ধারসহ রায়হান, কে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার পুলিশ।

    লালমনিরহাটের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত এর নেতৃত্বে এসআই সৈকত কুমার রায়, ও সঙ্গীয় ফোর্স সহ কালীগঞ্জ থানাধীন ০৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজা হইতে ৯৮ বোতল ফেন্সিডিল, ০১টি ব্যাটারী চালিত ইজিবাইক সহ এক জন কে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার পুলিশ।

    গ্রেফতারকৃত আসামী হলেন রায়হান (২৮),পিতা-মোঃ দেলোয়ার হোসেন, সাং- শেখপাড়া মর্ডান, থানা-তাজহাট, আরপিএমপি, রংপুর। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা নং ০৫, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৩ (গ)/৩৮ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

    কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এ টি এম গোলাম গোলাম রসুল, আই জিপি ব্যাজ প্রাপ্ত, জানান গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার ০৮নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজা হইতে ৯৮ বোতল ফেন্সিডিল, ০১টি ব্যাটারী চালিত ইজিবাইক উদ্ধারসহ একজন কে গ্রেফতার করেন কালীগঞ্জ থানার পুলিশ।

    হাসমত উল্ল্যাহ।।

  • নাচোলে ডাসকো ফাউন্ডেশন এর উদ্যোগে কম্বল বিতরণ

    নাচোলে ডাসকো ফাউন্ডেশন এর উদ্যোগে কম্বল বিতরণ

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শিতার্তদের মাঝে ৪শত ৯৪পিছ কম্বল বিতরণ করা হয়েছে।

    আজ রোববার বিকেলে উপজেলার নেজামপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ডাসকো ফাউন্ডেশন এর উদ্যোগে ও হেকস/ইপার এর সহযোগিতায় শীতার্ত দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    কম্বল বিতরণী সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আমিনুল হক।

    এসময় পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য তোসলিম উদ্দিন, ১নং ওয়ার্ড সদস্য তোজাম্মেল হক, ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা রেবিনা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা গুলবাহার বেগম, ডাসকো ফাউন্ডেশন এর প্রকল্প কর্মকর্তা আলতাফুর রহমান, রিভাইভ প্রকল্পের ফ্যাইনান্স এন্ড এডমিন অফিসার বিনয় টুডু, টেকসই প্রকল্পে’র অ্যাকাউন্টেড জাহিদ হাসান, উপজেলা অফিসার প্রহল্লাদ চন্দ্র রায়, ও প্রকল্পের কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজার বৃন্দ উপস্থিত ছিলেন।