Author: desk

  • চোরা শিকারীদের হামলায় আহত বন কর্মকর্তাসহ ৪ জন, ২০ কেজি মাংস উদ্ধার

    চোরা শিকারীদের হামলায় আহত বন কর্মকর্তাসহ ৪ জন, ২০ কেজি মাংস উদ্ধার

    মোংলা প্রতিনিধি
    মোংলায় হরিণের মাংস উদ্ধার করতে গিয়ে চোরা শিকারীদের হামলায় আহত হয়েছেন বনবিভাগের ষ্টেশন অফিসারসহ ৪ সদস্য। চোরা শিকারীদের কাছ থেকে হরিণের মাংস উদ্ধারের ঘটনায় এ ঘটনা ঘটে। সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন অফিসার মোঃ শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন বৈদ্যমারী-বাঁশতলা এলাকার সুন্দরবনের ইসহাকের চিলা নামক স্থানে অভিযান চালানো হয়। ওই সময় চোরা হরিণ শিকারীদের একটি নৌকা আটক করা হয়। পরে নৌকাটিতে তল্লাশী চালিয়ে দুইটি পাসহ ২০কেজি হরিণের মাংস, ২ হাজার ফুট হরিণ শিকারের ফাঁদ, ১টি দা ও ১টি ছুরি জব্দ করা হয়। পরে চোরা শিকারীদের আটক করতে গেলে তারা নৌকার বৈঠা দিয়ে আঘাত করে বন কর্মকর্তা শাহজাহানসহ তার সাথে থাকা অপর তিন বনপ্রহরীকে পিটিয়ে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়। এতে ষ্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহানের কোমর, পিট ও ঘাড়ে মারাত্মক ফুলা জখম হয়েছে। বাকী তিন বন প্রহরীও তখন আঘাত প্রাপ্ত হয়ে আহত হন। ফলে চোরা শিকারীদের কেউকেই আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার পর থেকে ওই চোরাই শিকারীদের আটকে বনবিভাগের অভিযান অব্যাহত রয়েছে। জিউধারা ষ্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান সোমবার দুপুর পৌনে ১টার দিকে বলেন, গোড়া বাঁশতলা গ্রামের মোক্তার শেখের ছেলে ফারুক হোসেন হাওলাদারের (৩০) নেতৃত্বে ৪ সদস্যের চোরা শিকারী দলকে আটক করার চেষ্টা করলে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে তারা পালিয়ে যায়। তারপরও ঘটনাস্থল থেকে আমরা ২০কেজি হরিণের মাংস, ২টি পা, একটি নৌকা ও ফাঁদ জব্দ করেছি। এ ঘটনায় সি-বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামীদেরকে আটককে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

  • ধনবাড়ীতে নীলা কীর্তণ অনুষ্ঠিত

    ধনবাড়ীতে নীলা কীর্তণ অনুষ্ঠিত

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীর বিলাসপুরে নীলা কীর্তণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    কীর্তণ অনুষ্ঠান চলাকালীন প্রতিদিন রাধা গোবিন্দের পূজা অর্চনা করে বিশ^ শান্তি ও সকলের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

    অনুষ্ঠান পরিদর্শন করেন ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল। এসময় বিলাসপুর কীর্তণ উদযাপন কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ তালুকদার, সাধারণ সম্পাদক অসীম কুমার তালুকদার , যুগ্ম সাধারণ সম্পাদক সজল কুমার সরকার ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    গত ১ লা জানুয়ারী অধিবাস কীর্তণের মধ্যে দিয়ে শুরু হয়ে সোমবার(৬ জানুয়ারী২৩)ইং ভোরে নীলা কীর্তণের মধ্যে দিয়ে শেষে হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল, জামালপুর,ময়মনসিংহ শেরপুর সহ বিভিন্ন জেলার কৃষ্ণ ভক্তরা অংশ নেয়।

    হাফিজুর রহমান

  • রাজধানীর সবুজবাগ ব্যাটারিচালিত ৯ রিকশা জব্দ

    রাজধানীর সবুজবাগ ব্যাটারিচালিত ৯ রিকশা জব্দ

    মোঃ রাসেল সরকার//
    ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে নয়টি রিকশা জব্দ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রোববার (৫ ফেব্রুয়ারি) সবুজবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করেন দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

    তিনি জানান, এসব রিকশা জব্দ করে পেলোডার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। পরে মাতুয়াইল ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হয়।

    এদিকে দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ধানমন্ডি সোসাইটি কর্তৃক ফুটপাত ও মূলরাস্তায় ব্যারিকেড দেওয়া এবং রাত ১২টার পর বিভিন্ন রাস্তা বন্ধ করে দিতে ব্যবহার হওয়া সকল প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

    পরে সম্পত্তি কর্মকর্তা নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত নিউ মার্কেট (মেইন), নিউ সুপার মার্কেট, বনলতা মার্কেট, নিউ সুপার মার্কেট (উত্তর) ও চন্দ্রিমা মার্কেটে মাইকিং করে ফুটপাত ও প্যাসেজে কোনো প্রকার দোকান না বসানোর জন্য মাইকিং করে সতর্ক করেন।

  • আত্মহত্যায় প্ররোচণা’ মামলার আসামী চেয়ারম্যানের প্রকাশ্যে  কিভাবে  সংবাদ সম্মেলন করেন জনমনে প্রশ্ন

    আত্মহত্যায় প্ররোচণা’ মামলার আসামী চেয়ারম্যানের প্রকাশ্যে কিভাবে সংবাদ সম্মেলন করেন জনমনে প্রশ্ন

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    সম্প্রতি পঞ্চগড়ে মেয়ের ধর্ষণের বিচার না পেয়ে অসহায় এক বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় করা মামলায় আসামী হয়েছেন জ্যোতিষ চন্দ্র বর্মন নামে এক ইউপি চেয়ারম্যানও। অপরদিকে, নিজের দায় এড়াতে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত চেয়ারম্যান।
    রোববার সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। তবে আত্মহত্যায় প্ররোচণা মামলায় অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে সংবাদ সম্মেলন কিভাবে করেন এ নিয়ে প্রশ্ন উঠেছে।
    এর আগে, গত শুক্রবার (৩ ফেব্রুয়ারী) আটোয়ারী থানায় মামলাটি করেন মৃত ব্যক্তির বড় ছেলে। মামলায় ইউপি চেয়ারম্যানসহ মোট ৫ জনকে আসামী করা হয়।
    অভিযুক্ত ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র বর্মন পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়ন পরিষদের দায়িত্বে রয়েছেন। অন্য আসামীরা হলেন- ওই ইউনিয়নের লাখেরাজ ঘুমটি এলাকার পলাশ চন্দ্র বর্মন (২৫), তার বাবা শ্যামল চন্দ্র বর্মন (৪৬), একই এলাকার মৃত ধনবর বর্মনের ছেলে ভবেন বর্মন (৫০) এবং অলকান্ত বর্মনের ছেলে কাজল বর্মন (২৩)।
    মৃতের বড় ছেলে জানান, গত বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে গলায় চাঁদর পেচিয়ে বাড়ির অদুরে আবাদি জমির পাশের একটি পাকুর গাছের ডালের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তার বাবা।
    তিনি বলেন, গত ১৭ জানুয়ারি রাতে আমার কলেজ পড়ুয়া বোনকে তুলে নিয়ে ধর্ষণ করে আসামী পলাশ চন্দ্র বর্মন। এঘটনার বিচার দাবি করলে বিষয়টি বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়ে সুরাহার আশ্বাস দেন ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র বর্মন। পরবর্তীতে চেয়ারম্যান বিষয়টির গুরুত্ব না দিয়ে কালক্ষেপণ করে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। মৌখিক অভিযোগে চেয়ারম্যানের অসহযোগিতা দেখে ২৪ জানুয়ারি লিখিত অভিযোগ দেই। পরে চেয়ারম্যান আমাদের নোটিশের মাধ্যমে জানান ১ ফেব্রুয়ারী ইউপি কার্যালয়ে উপস্থিত হতে। কিন্তু সেদিন খবর পাই আসামীরা উপস্থিত হবেনা। চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলে তিনি তখনও টালবাহানা করেন। বারবার চেয়ারম্যানের দ্বারস্থ হয়েও কোন বিচার না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেন আমার বাবা।
    এদিকে, সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান নিজেকে নির্দোষ দাবি করে বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে কিছু কূচক্রী ব্যক্তির পরামর্শে তাকে মামলায় জড়ানো হয়েছে।
    তিনি বলেন, আমার কাছে তাদের অভিযোগ দাখিলের পর ওই বিষয়ে আমার বিন্দুমাত্র গাফিলতি বা অসহযোগিতা ছিল না। ইউনিয়ন পরিষদে যে লিখিত অভিযোগপত্রটি দিয়েছিলেন এবং গত ৪ ফেব্রুয়ারি ২০২৩ থানায় যে মামলা করেছেন তার বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন। আমার কাছে দেওয়া অভিযোগে তার বোনকে হাত ধরে টানাটানির কথা উল্লেখ করেছেন এবং মৌখিকভাবে বার বার বলেছিলেন বিষয়টি পারিবারিকভাবেই নিষ্পত্তি করে দিতে। সে কারণে আমরা অভিযোগটি আমলে নিয়েছিলাম। এই ব্যক্তি মারা যাওয়ার পর তারা বিষয়টিকে ধর্ষণ বলে উল্লেখ করেছেন। ধর্ষণের বিষয়টি আগে জানালে আমি কখনই ওই বিষয়ে সালিশ আহবানের নোটিশ করতাম না।
    আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

  • উত্তরবঙ্গে একবছরে চায়ের উৎপাদন বেড়েছে ৩২ লাখ কেজি

    উত্তরবঙ্গে একবছরে চায়ের উৎপাদন বেড়েছে ৩২ লাখ কেজি

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
    উত্তরবঙ্গের পাঁচ জেলার (পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারী) ১২ হাজার ৭৯ দশমিক ০৬ একর সমতল জমির ৩০টি চা বাগান এবং ৮ হাজারেরও অধিক ক্ষুদ্রায়তনের চা বাগান থেকে সদ্য সমাপ্ত (২০২২) মৌসুমে চা উৎপাদন হয়েছে এক কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৬ কেজি। যা বিগত বছরের তুলনায় ৩২ লাখ ১৯ হাজার ২২৬ কেজি বেশি উৎপাদনের মাধ্যমে অতিতের সকল রেকর্ড ছাড়িয়েছে বলে জানিয়েছে চা বোর্ড।
    বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়স্থ বাংলাদেশ চা বোর্ডের আঞ্চলিক কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
    চা বোর্ড জানান, এবছর এসব বাগান থেকে ৯ কোটি দুই লাখ ৭৪ হাজার ৬৩২ কেজি সবুজ কাঁচা চা পাতা উত্তোলন করা হয়। যা পঞ্চগড়, ঠাকুরগাঁও ও লালমনিরহাটের চলমান ২৫ টি কারখানায় প্রক্রিয়াজাত করে এক কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৬ কেজি চা উৎপাদন হয়েছে। এই উৎপাদন জাতীয় উৎপাদনের ১৮ দশমিক ৯২ শতাংশ।
    চা বোর্ড জানিয়েছে, ২০২১ সালে এ অঞ্চলে চা আবাদের পরিমাণ ছিলো ১১ হাজার ৪৩৩ দশমিক ৯৪ একর। উৎপাদন হয়েছিলো এক কোটি ৪৫ লাখ ৪০ হাজার কেজি। সেই তুলনায় গত এক বছরে আবাদ বেড়েছে ৬৪৫ দশমিক ১২ একর। আর উৎপাদন বেড়েছে ৩২ লাখ ১৯ হাজার ২২৬ কেজি।
    চা বোর্ড আরো জানিয়েছে, সিলেট অঞ্চলের পর দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে পঞ্চগড়। পঞ্চগড়কে অনুসরণ করে চা চাষে এগিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনিরহাট জেলা। একসময়ের পতিত গো-চারণ ভূমি এখন চায়ের সবুজ পাতায় ভরে উঠছে। আন্তর্জাতিক মানের চা উৎপাদন হওয়ায় দেশের গণ্ডি পেরিয়ে এ অঞ্চলের চা যাচ্ছে আন্তর্জাতিক বাজারেও। চা-বাগানের পাশাপাশি বিভিন্ন এলাকায় চা প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে উঠায় সৃষ্টি হয়েছে মানুষের কর্মসংস্থান।
    চা বোর্ডের তথ্য মতে, উত্তরবঙ্গের ৫ জেলার মোট ১২ হাজার ৭৯ দশমিক ০৬ একর সমতল জমির চা আবাদের মধ্যে পঞ্চগড়েই ১০ হাজার ২৩৯ দশমিক ৮০ একর। এছাড়া ঠাকুরগাঁওয়ে এক হাজার ৪৫৭ দশমিক ২৯ একর, লালমনিরহাটে ২২২ দশমিক ৩৮ একর, দিনাজপুরে ৮৯ একর এবং নীলফামারীতে ৭০ দশমিক ৫৯ একর আবাদ রয়েছ।
    পঞ্চগড়স্থ বাংলাদেশ চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, ‘সমতল ভূমিতে চা চাষের জন্য পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলা অত্যন্ত সম্ভাবনাময়। ১৯৯৬ সালে সর্বপ্রথম পঞ্চগড়ে চা চাষের পরিকল্পপনা হাতে নেয়া হয় এবং ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র পর্যায়ে চা চাষ শুরু হয়। দিনদিন এ অঞ্চলে চা চাষ ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।’
    তিনি বলেন, ‘চা চাষ সম্প্রসারণে চাষিদের বিভিন্ন সহায়তার মাধ্যমে উদ্বুদ্ধ করে স্বল্পমূল্যে উন্নত জাতের চারা সরবরাহ করা হচ্ছে। ‘ক্যামেলিয়া খোলা আকাশ স্কুলে’র মাধ্যমে কর্মশালা হচ্ছে। চাষিদের সমস্যা সমাধানে ‘দুটি পাতা একটি কুঁড়ি’ নামে একটি মোবাইল এপস চালু করা হয়েছে। এছাড়া আঞ্চলিক কার্যালয়ে একটি পেস্ট ম্যানেজমেন্ট ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। যেখানে চাষিদের বিভিন্ন সমস্যা সমাধান, রোগবালাই ও পোকা দমনে বিভিন্ন বৈজ্ঞানিক সহায়তা দেয়া হয়।’
    তিনি আরো বলেন, ‘চা লাভজনক ফসল হওয়ায় নতুন নতুন চা আবাদীও বাড়ছে। এতে এ অঞ্চলের মানুষের যেমন দারিদ্র বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে তেমনি কয়েক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

  • মহিলা ইউপি সদস্যের হাতে সাংবাদিক লাঞ্ছিত – থানায় অভিযোগ

    মহিলা ইউপি সদস্যের হাতে সাংবাদিক লাঞ্ছিত – থানায় অভিযোগ

    বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ

    শুক্রবার বরুড়া উপজেলার ১৩ নং আদ্রা ইউনিয়নের কাকৈরতালা গ্রামে এই ঘটনা ঘটে।

    জানা গেছে, বরুড়া উপজেলার একবাড়ীয়া – ভাউসার সড়কের কাকৈরতালা গ্রামের সিমা কামালের বাড়ির সামনে ৩টি সরকারি গাছ কাটাতে দেখে ওই সাংবাদিক বিষয়টি জানতে চায়।

    এসময় এক যুবক বলেন, স্থানীয় ইউনিয়নের মহিলা সদস্য আয়েশার কথায় আমরা গাছগুলো কেটেছি।

    এসময় ওই সাংবাদিক আয়েশা মেম্বারকে মুঠো ফোনে বিষয়টি অবগত করলে তিনি বলেন, আপনি থাকেন আমি আসতেছি, এসে আপনার সাথে সরাসরি কথা বলবো।

    এসময় বন বিভাগের অনুমতি পত্র ও বরুড়া উপজেলার নির্বাহী অফিসারের স্বাক্ষরিত গাছ কাটার অনুমতির পত্র নিয়ে আসেন এক যুবক। এতে দেখা যায় সিমা কামাল নামের এক মহিলা তিনটি গাছ ২৫ হাজার ৬৮০ টাকায় ক্রয় করেন। গাছ কাটার অনুমতি পত্র দেখে ওই সাংবাদিক চলে আসার সময় আয়েশা মেম্বার তাকে চায়ের আমন্ত্রণ করেন।

    এসময় কাকৈরতলা গ্রামের ৫-৬ জন পুরুষ সহ ওই সাংবাদিককে সিমা কামালের বাড়ির ড্রয়িং রুমে বসায়।
    বসার সাথে সাথেই আয়েশা মেম্বার ওই সাংবাদিকের কাছে থাকা মুঠো ফোনটি চিনিয়ে নেয় এবং তার গলায় জুলিয়ে রাখা কাঁধের ব্যাগ খুলে নেওয়ার চেষ্টা করেন। ব্যাগ নিয়ে টানা টানির সময় আয়েশা মেম্বারের ইঙ্গিতে পাশে থাকা অন্য মহিলা একটা ছবি তোলেন।
    তখন আয়েশা মেম্বার বলেন আপনি আমরা বোরকা ও ওড়না ধরে টান দিয়েছেন কেন। এক পর্যায়ে সাংবাদিক মহিবুল্লাহ ভূঁইয়ার বাবুলের ছেলে বলেন আন্টি আপনি মিথ্যা কথা বলেন কেন, আব্বু তো আপনার সাথে খারাপ ব্যবহার করেনি, আপনি এরকম করছেন কেন। এ কথা বলে ওই সাংবাদিক ও তার সাথে থাকা ছেলেকে ড্রয়িং রুমে রেখে বাহির থেকে দরজ লক করে দেন।

    পরে ১০ থেকে ১৫ মিনিট পরে কাকৈর তলা গ্রামের সুজন মজুমদার নামের এক সাংবাদিক এসে, মহিবুল্লাহ্ সাংবাদিকের মুঠো ফোন সহ তাদেরকে উদ্ধার করেন।

    এ বিষয়ে সাংবাদিক মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া (বাবুল) বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
    যাহার এস ডি আর নাম্বার- ১৯৯/২৩

    মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া (বাবুল)
    বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি ।

  • জয়পুুরহাটে তৃতীয় বার্ষিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

    জয়পুুরহাটে তৃতীয় বার্ষিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    ”আপনাদের শুভাগমনে আমাদের বিদ্যাপিঠ খুঁজে পাক wš প্রানের সন্ধান” এই প্রতিপাদ্য নিয়ে “এসো গড়ি সুনিবিড় হৃদয়ের বন্ধন” জয়পুরহাটের ক্ষেতলালে ৪৭ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে তৃতীয় বার্ষিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নতুন যোগদানকৃত ১০ জন শিক্ষকদের পরিচিতি পর্ব ও তাদের ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি উপজেলার ৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    রোববার (০৫ ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে এ বার্ষিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ক্ষেতলাল উপজেলা শাখার সভাপতি ওয়াদুদ ফারুক।

    বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ক্ষেতলাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চঞ্চলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা, উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক, সহকারী শিক্ষা অফিসার এফাজুল ইসলাম,অচিন্ত কুমার, পৌর মেয়র সিরাজুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ক্ষেতলাল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি আলমপুর ইউনিয়ন শাখার সভাপতি আহসানুল ইসলাম নয়ন প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা

  • বানারীপাড়া আওয়ামী লীগের উপদেষ্টা মনিরের শীতবস্ত্র বিতরণ

    বানারীপাড়া আওয়ামী লীগের উপদেষ্টা মনিরের শীতবস্ত্র বিতরণ

    আব্দুল আউয়াল,
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের বানারীপাড়ায় ৪ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য এবং বানারীপাড়া বন্দর বাজার সমিতির সাধারণ সম্পাদক আশরাফি মনির ব্যক্তিগত উদ্যোগে দুস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন। এসময় এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বানারীপাড়া উপজেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সংবাদকর্মী আব্দুল আউয়াল প্রমূখ উপস্থিত ছিলেন। আশরাফি মনির অসহায় দুঃস্থদের সবসময়ই সহযোগিতা করে থাকেন ।তিনি পিতার নামে প্রতিষ্ঠিত আব্দুল মতিন মৃধা দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে গরীব রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অন্যা্ন্য সংগঠনের সাথে একাধিকভাবে জড়িত রয়েছেন।আশরাফি মনির বলেন, আমি যতদিন বেঁচে আছি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সবসময় যুক্ত থাকব, কোন লোক দেখানো নয় আমি আমার পিতা মরহুম আব্দুল মতিন মৃধার নামে গরীব অসহায়দের মাঝে ফ্রি চিকিৎসা দিয়ে যাব এবং গরীব অসহায়দের পাশে সবসময়ই থাকব ইনশাআল্লাহ।

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।

  • আশুলিয়ায় হেযবুত তওহীদের কর্মীদের উপর সন্ত্রাসী হামলা-আসামীদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন

    আশুলিয়ায় হেযবুত তওহীদের কর্মীদের উপর সন্ত্রাসী হামলা-আসামীদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন

    হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের মধ্য গাজীরচট খন্দকার মসজিদের পূর্ব পাশে গোপালগঞ্জ ফার্নিচার দোকানের সামনে দিয়ে হেযবুত তওহীদদের সদস্যরা সংগঠনের প্রচার কার্য করা কালে কথা কাটাকাটির হয় গোপালগঞ্জ ফার্নিচার মালিক আব্দুল মান্নান, মানিক ও রফিকুল ইসলাম এবং সুজন মিয়ার, একপর্যায়ে হেযবুত তওহীদের সদস্যদের প্রচারণা বন্ধ করে দিয়ে তাদের ওপর দেশীয় অন্ত্রসহ লাঠি দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় হেযবুত তওহীদের ১৩জন সদস্য আহত হয়েছেন, এসময় দৈনিক দেশেরপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার দাউদুল ইসলামকেও মারধর করার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা ও একাধিক জিডি করেছেন ভুক্তভোগীরা। এই হামলাকারী আসামীদেরকে গ্রেফতার দাবিতে আশুলিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
    উক্ত ব্যাপারে মামলার আসামীদেরকে গ্রেফতার দাবিতে রবিবার (৫ ফেব্রুয়ারি ২০২৩ইং) সকাল ১১টায় আশুলিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীত। এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও ঢাকা বিভাগ নারী বিষয়ক সম্পাদক তাসলিমা ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৩ ফেব্রুয়ারি ২০২৩ইং তারিখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জঙ্গিবাদ, গুজব-সন্ত্রাস ও সাম্পদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আশুলিয়া থানাধীন ইউনিক বাসস্ট্যান্ডে গণসংযোগ কর্মসূচী চলাকালে হেযবুত তওহীদের স্থানীয় সদস্যদের উপর হামলা চালিয়েছে একদল উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী। এ ঘটনায় হেযবুত তওহীদের নারী সদস্যসহ অতন্ত ১৩জন আহত হয়েছেন। আহতরা হলেন-হেযবুত তওহীদের কর্মী আশুলিয়ার বাসিন্দা আবুল হোসেন, কামাল হোসেন, জাকির হোসেন, সুমি আক্তার, লিয়ন ইসলাম, নিজাম মন্ডল, মানিক, জাহিদুল, সোহরাব হোসেন, আব্দুল্লাহ আল-নোমান, তরিকুল ইসলাম এবং সানোয়ার হোসেন বাদশা। আহতদের মধ্যে আবুল হোসেন ও কামাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে তারা জনান।
    এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্নের জবাবে হেযবুত তওহীদের গাজীপুর জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু বলেন, আমরা অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ বিগত ২৭ বছর যাবৎ সন্ত্রাস-জঙ্গিবাদ, ধর্মব্যবসা, ধর্ম নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে নিজেদের অর্থ সম্পদ ব্যায় করে কাজ করে যাচ্ছি, হেযবুত তওহীদ আইন মান্যকারী দল। তিনি আরো বলেন, আজকে যারা ধর্ম নিয়ে অপরাজনীতি করে, ধর্ম ব্যবসা করে এবং দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা আমাদের শান্তিপূর্ণ এই অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। এ ছাড়াও হেযবুত তওহীদের বিরুদ্ধে যারা বিভিন্ন মিথ্যা অপপ্রচার এবং জালিয়াতি করছে, তাদের বিরুদ্ধে সাংবাদিকদের সামনে কিছু চিত্র তুলে ধরেন। এসময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা হেযবুত তওহীদের সভাপতি জাকির হোসেন, ঢাকা জেলা উত্তর জোনাল আমির ইয়ুনুছ মিয়া, সাভার উপজেলা সভাপতি সোহেল তালুকদার, কেন্দ্রীয় উপকমিটির সদস্য শফিকুল ইসলাম, আশুলিয়া থানা কমিটির নারী বিষয়ক সম্পাদক আবিদা সুলতানা প্রমুখ। উক্ত আশুলিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন ইলেক্টনিক্স মিডিয়া এবং বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীগণ।

  • পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি’র নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

    পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি’র নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
    খুলনার পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাকের নামে দায়েরকৃত মিথ্যা ও ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
    রোববার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে প্রেসক্লাবের পক্ষ থেকে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক এন ইসলাম সাগরের স ালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, সাবেক সাধারণ
    সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, সাংবাদিক বি সরকার, রবিউল ইসলাম,
    ইমদাদুল হক, এমআর মন্টু, আলাউদ্দীন রাজা, জিএ রশীদ, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, আবুল হাশেম, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল ও বদিয়ার রহমান।
    মানববন্ধন কর্মসূচির মাধ্যমে সাংবাদিকরা অবিলম্বে এফএমএ রাজ্জাক ও তার পরিবারের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানান।

    ইমদাদুল হক,
    পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।