Author: desk

  • গৌরনদীর (সরিকলে) হাসপাতালে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

    গৌরনদীর (সরিকলে) হাসপাতালে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

    কে এম সোহেব জুয়েল :গৌরনদীর সরিকল ইউনিয়নের সাকোকাঠি মিসুকস্টান্ড সংলগ্ন সততা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার শিঘ্রই চালু হতে যাচ্ছে। এবং বিভিন্ন পদে লোকবল নিয়োগের প্রথম পর্বের যাচাই বাচাই পরীক্ষা আজ সোমবার ৬ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় অনুষ্টিত হয়েছে।

    পরীক্ষা নিয়োগ বোর্ডে যাচাই বাচাই করনে উপস্হিতি ছিলেন সততা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালনা কমিটির সদস্য ডা: মোহাম্মদ হেদায়েত উল্লাহ,আলহাজ্ব মো: সাজ্জাদ হোসেন বাবুল,বাবু উপেন চন্দ্র মন্ডল,মোসাম্মত মিনা আফরোজ মো: মেহেরব আলম শুভ আব্দুল হালিম।

    পরীক্ষা চলাকালীন সময় কোন প্রকার স্বজন প্রিতি লক্ষ করা যায় নাই। সু- শৃঙ্খল ভাবেই উপস্থিতিদের মাঝে পরীক্ষা নেয়ার দৃশ্য লক্ষ করা গেছে।

    অপর দিকে হাসপাতালটি চালু হলে সঠিক সেবা সহ আর্থিক সাশ্রয় পাবেন বলে এমন ধারনা করেন স্হানীয় সাধারণ ও সচেতন মহলের লোকজন। হাসপাতালটি চালুর হওয়ার সম্ভবনায়স্হানিয়দের মাঝে ব্যাপক উৎসাহের সারা লক্ষ করা গেছে।।

  • জেলা পুলিশ  নীলফামারীর আয়োজনে -শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

    জেলা পুলিশ নীলফামারীর আয়োজনে -শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ,এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধকেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃক “উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের করণীয়” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত।
    অদ্য (০৬ ফেব্রুয়ারি/২০২৩ খ্রিঃ) ড্রিল সেড, পুলিশ লাইন্স নীলফামারীতে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডিএমপি, ঢাকার আয়োজনে ও জেলা পুলিশ নীলফামারীর সহযোগিতায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃক “উগ্রবাদ প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।

    উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুর রহমান উপ-পরিচালক (উপ-সচিব) স্থানীয় সরকার, নীলফামারী । সেমিনারে সভাপতিত্ব করেন নাজমুল ইসলাম, বিপিএম অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি, ডিএমপি, ঢাকা । এসময় তিনি উগ্রবাদ, জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম সম্পর্কে আলোচনা করেন এবং উগ্রবাদ জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম প্রতিরোধে করণীয় বর্জনীয় ইত্যাদি বিষয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন। সেমিনারটির সার্বিক তত্ত্বাবধায়ন ও সঞ্চালনার দায়িত্ব ছিলেন আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী।।

    এসময় উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন নীলফামারী জেলার গ্রাম পুলিশ বাহিনীর বিভিন্ন পদমর্যাদার সদস্য বৃন্দ।

  • ঠাকুরগাঁওয়ে বাবাকে খুন করে  প্রকৌশলী ছেলের থানায় আত্মসমর্পণ

    ঠাকুরগাঁওয়ে বাবাকে খুন করে প্রকৌশলী ছেলের থানায় আত্মসমর্পণ

    ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে বাবা ফজলে আলম (৫৯) কে ছুড়িকাঘাক করে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেন প্রকৌশলী ছেলে গোলাম আজম (২৯)।

    রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার সময় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফজলে আলম জেলার পৌরশহরের একুশে মোড় শান্তিনগর এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত গোলাম আজম একটি সফটওয়্যার কোস্পানিতে চাকরি করতেন।

    পুলিশ জানায়, গোলাম আজম রাতে থানায় গিয়ে জানায় যে, সে তার পিতা ফজলে হক (৬৯) কে কুপিয়ে হত্যা করেছে। দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। পরে গোলাম আজমকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরিবারের লোকজন দুরে থাকায় হত্যার ঘটনাটি কেউ জানতে পারেননি বলে জানায় গোলাম আজম।
    প্রতিবেশী সূত্র জানায়, গোলাম আজম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশুনা শেষ করেছেন। পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে বাবা-ছেলের মধ্যে মাঝে মধ্যে বাক-বিতন্ডা হতো। এরই ধারাবাহিকতায় ঘরের ভেতরে থাকা দেশীয় অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারানা তাদের।

    হত্যার বিষয়ে জানতে চাইলে গোলাম আজম বলেন, আমার নামের মধ্যেই সমস্যা। নাম গোলাম আজম হওয়ায় ভালো কোথাও চাকুরী হয়নি। সবখানেই নাম পরিবর্তন করতে বললে বিষয়টি আমার বাবাকে বারবার জানালেও তিনি নাম পরিবর্তন করতে দেননি। রাজশাহীতে ছাত্র থাকাবস্থায় নামের কারনে ২ বার জেল হাজতেও যেতে হয়েছে। আমি সুস্থ, আমাকে মানুষিক রোগী বানিয়ে বিভিন্ন অত্যাচার-নির্যাতন করা হয়েছে। আমি মানুষিক রোগী নয়; বিষয়টি বারবার বোঝানোর চেষ্টা করলেও আমার বাবা বিষয়টি গুরুত্ব দেননি। এ অবস্থায় ৩ মাসের শিশু নিয়ে আমার স্ত্রী পিত্রালয়ে চলে যায়। সবকিছু মিলিয়ে আমি হতাশাগ্রস্থ হয়ে পরি।

    ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, গোলাম আজম নিজেই তার পিতাকে হত্যা করেছে বলে স্বীকার করেছে। এ বিষয়ে গোলাম আজমের মা রমিশা বানু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত শেষে হত্যাকান্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

    গৌতম চন্দ্র বর্মন
    ঠাকুরগাঁও

  • বুলচান্দ হাই স্কুল এন্ড কলেজ ম্যানেজমেন্টে নবীন বরণ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

    বুলচান্দ হাই স্কুল এন্ড কলেজ ম্যানেজমেন্টে নবীন বরণ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    সুনামগঞ্জ বুলচান্দ হাই স্কুল এন্ড কলেজ অব বিজনেস ম্যানেজমেন্ট,সুনামগঞ্জ এর এইচ এস সি(বি এম টি)শিক্ষাক্রম কর্তৃক আয়োজিত (২০২২-২৩)শিক্ষা বর্ষের নবাগত শিক্ষার্থীদের “নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস ” অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার বেলা ১১ ঘটিকায় সুনামগঞ্জ বুলচান্দ হাই স্কুল এন্ড কলেজের হলরুমে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মোঃ নুরুল আবেদিনের সভাপতিত্বে ও কলেজ শাখার প্রভাষক (ইংরেজি) মোহাম্মদ মাঈনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি হাজী মোঃ ইয়াকুব বখ্ত বাহলুল। স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক , শামীমা আক্তার বেগম,
    কলেজ শাখার কম্পিউটার বিভাগের প্রদর্শক প্রদ্যুত কান্তি মজুমদার, কলেজ শাখার সহকারী অধ্যাপক (মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ) রজত কান্তি রায়, সহকারি প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, শিক্ষক রুহুল আমিন প্রমূখ।
    বক্তরা নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষার্থীদের মনোযোগী হয়ে নিয়মিত ক্লাসে এসে পড়াশোনা করে ভাল রেজাল্ট করে দেশ ও জাতিকে এগিয়ে নেওয়ার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি আশাবাদ ব্যাক্ত করেন। ###

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক গোপালগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক চৌধুরীর ইন্তেকাল

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক গোপালগঞ্জে প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক চৌধুরীর ইন্তেকাল

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক চৌধুরী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)।

    আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

    ছাত্রলীগ দিয়েই বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক চৌধুরীর বর্ণঢ্য রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি যুবলীগ করেছেন। এরপর তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। সৎ, নির্লোভ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতির বাতিঘর এই প্রবীণ রাজনীতিবিদ ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভুত্থান, মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর গণ আন্দোলনসহ বিভিন্ন লড়াই সংগ্রামে অংশ নিয়েছেন। তিনি গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক হিসেবে কাজ করেছেন। তিনি পত্নী বিয়োগের পর কয়েক যুগ ছেলে মেয়েদের সাথে অত্যন্ত সাদামাটা জীবন যাপন করেছেন। তার মতো ত্যাগী ও ব্যাক্তিত্ব সম্পন্ন রাজনীতিবিদ বর্তমান সময়ের রাজনীতিতে বিরল।

    তার মৃত্যুর সংবাদে গোপালগঞ্জে শোকের ছায়া নেমে আসে। তার মৃতুতে গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য লে: কর্ণেল (অব:) ফারুক খান, জেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জেলা উদীচী, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক, সাংস্কৃতিক, শ্রমজিবি ও পেশাজিবি সংগঠনের পক্ষ থেকে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

    পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সকাল ১০টায় গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজে দ্বিতীয় জানাযা ও গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ গ্রামে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে। #

  • টুঙ্গিপাড়ায় সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

    টুঙ্গিপাড়ায় সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ।

    রোববার (০৫ ফেব্রুয়ারি) রাত থেকে আজ সোমবার (০৬ ফেব্রুয়ারি) ভোর পযর্ন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

    টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মুনসুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করেছেন।

    গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, পাটগাতী দক্ষিণপাড়া গ্রামের মৃত শামসু গাজীর ছেলে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী ওমর গাজী (৩৫), ওয়ারেন্টভুক্ত টুঙ্গিপাড়া গ্রামের মৃত মনসুর শেখের ছেলে রফিক শেখ (৫০), চর কুশলি গ্রামের মৃত হায়েত আলী মোল্যার ছেলে আবুহার মোল্যা (৩৪), একই গ্রামের হারুন শেখের ছেলে মহসিন শেখ (৩৫) ও বাঁশবাড়িয়া গ্রামের মৃত তহন তালুকদারের ছেলে রেজাউল তালুকদার (৫৫)।

    ওসি আবুল মুনসুর বলেন, রোববার রাত থেকে আজ সোমবার ভোর পযর্ন্ত উপজেলার বিভিন্ন অভিযান চালায় পুলিশ। এসময় সাজাপ্রাপ্ত আসামীসহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। #

  • বানারীপাড়ায় বরিশালের জেলা প্রশাসকের মত বিনিময় ও আবাসন পরিদর্শন

    বানারীপাড়ায় বরিশালের জেলা প্রশাসকের মত বিনিময় ও আবাসন পরিদর্শন

    আব্দুল আউয়াল
    বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:

    বরিশালের নবাগত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বানারীপাড়ায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা আজরিন তন্নীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় এমপির এপিএস, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ড, তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক এ মিজানুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার মোঃ নিজাম উদ্দিন, সমবায় অফিসার আবুল বাশার রাড়ী, ইউপি চেয়ারম্যানদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা, মো. শহীদুল ইসলাম, মো. আব্দুল জলিল ঘরামী, সাইফুল ইসলাম শান্ত, মো. ছিদ্দিকুর রহমান প্রমুখ। এরপর জেলা প্রশাসক বানরীপাড়া বন্দরের উত্তর পাড়ে (পৌরসভার ১নং ওয়ার্ড) আবাসন প্রকল্পের নির্মিত ঘর, বাংলাবাজারের ঘর ও সন্ধ্যা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় ইউএনও ছাড়াও তার সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির, পিআইও মো. মহসীনুল ইসলাম, সাংবাদিক এস মিজানুল ইসলাম, আব্দুল আউয়াল,ইউপি সদস্য ফরিদ হোসেন। উল্লেখ্য ওই পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডে ইতোমধ্যে ৬২ টি ঘর নির্মান করা হয়েছে, নির্মানাধীন রয়েছে ২৪ টি এবং সরকারী ভূমিতে বালু ভরাট করে আরো ২০০ ঘর, মসজিদ, কবরস্থান নির্মানের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে প্রকল্প কমিটির সচিব পিআইও জানিয়েছেন।

  • কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকসহ আহত ৫

    কোম্পানীগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকসহ আহত ৫

    রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় সালিসি বৈঠক শেষে দুই পক্ষ থানা থেকে বের হলে এক পক্ষের ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটে। এ সময় মারামারির ছবি তুলতে গিয়ে সাংবাদিকসহ পাঁচজন হামলার শিকার হন।আহত ব্যক্তিদের স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত সাংবাদিকের নাম নুর উদ্দিন মুরাদ। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি।

    রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে থানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক একটি ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই পক্ষকে নিয়ে বিকেলে কোম্পানীগঞ্জ থানায় সালিস বৈঠক করছিলেন উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ। ওই বৈঠকে এক পক্ষ থানার মধ্যে স্থানীয় ‘কিশোর গ্যাং’ সদস্যদের ডেকে আনে। সালিসে কথা–কাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়ায় উভয় পক্ষ। এ সময় এক ব্যক্তিকে থানার ভেতর থেকে রাস্তার ওপরে এনে পেটাতে থাকে ওই কিশোরেরা। এ সময় ওই মারামারির ছবি তুলতে গেলে সাংবাদিক নুর উদ্দিনের ওপর হামলা চালায় তারা। তখন ওই সাংবাদিককে রক্ষা করতে গিয়ে স্থানীয় আরও চার-পাঁচজন আহত হন।

    ভুক্তভোগী সাংবাদিক নুর উদ্দিন মুরাদ জানান, কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে হামলার পর ছুরিকাঘাতে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এম মিজানুর রহমান বলেন, থানার ভেতরে কোনো সমস্যা হয়নি। সালিস বৈঠকে আসা উভয় পক্ষের লোকজন থানার সামনে মারামারিতে জড়ান। এ সময় ছবি তুলতে গিয়ে একজন সাংবাদিকও হামলার শিকার হন। এ বিষয়ে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

  • অভিভাবকের সচেতনতাই পারে মাদক ও সন্ত্রাস রুখে দিতে বললেন পুলিশ সুপার ফোরদৌস আলী

    অভিভাবকের সচেতনতাই পারে মাদক ও সন্ত্রাস রুখে দিতে বললেন পুলিশ সুপার ফোরদৌস আলী

    খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
    পুলিশই জনতা- জনতাই পুলিশ এ প্রতিপাদ্য’র আলোকে রংপুরের তারাগঞ্জে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। উপজেলার সয়ার ইউনিয়নের শ্যামগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে তারাগঞ্জ থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধায়নে কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় ।

    গতকাল রবিবার (০৫ ফেব্রুয়ার) বিকেল ৪ টায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়ে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিরতিহীন ভাবে আইন শৃঙ্খলার উন্নয়নে করনীয় শীর্ষক গঠনমূলক আলোচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন।

    ওসি মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফোরদৌস আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং রংপুর জেলার সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বীরমুক্তিযোদ্ধা নাসিম। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ইউএনও মোঃ রাসেল মিয়া, ভাইস চেয়ারম্যান বায়জিদ বোস্তামী,সাবিনা ইয়াসমিন, আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, পাঁচ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য,
    সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    পুলিশ সুপার মোঃ ফোরদৌস আলী চৌধুরী বলেন,অভিভাবকের সচেতনতাই পারে মাদক ও সন্ত্রাস রুখে দিতে তাই অভিভাবকদের সচেতন হতে হবে।তিনি আরো বলেন পুলিশ জনগণের বন্ধু। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। কমিউনিটি পুলিশিংয়ের গতি ত্বরান্বিত করতে সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি।

  • ধনবাড়ীতে বিনা সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত

    ধনবাড়ীতে বিনা সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত

    হাফিজুর রহমান.টাঙ্গাইল জেলা প্রতিনিধি::
    বিনা উদ্ভাবিত প্রতিকূলতা সহনশীলতা ও উচ্চ ফলনশীল সরিষার জাত বিনা সরিষা-৯ এর ও সম্প্রসারণের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিনার নমুনা শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার(৫ জানুয়ারী২৩)ইং বিকেলে ধনবাড়ী পৌরসভার বিলাসপুর এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বিনা উপ কেন্দ্র জামালপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আকরামের স ালনায় ও বিনা উপ কেন্দ্র জামালপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মারুফ হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন-বিনা ম্যানেজমেন্ট বোর্ড ময়মনসিংহের সদস্য ও ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ।

    সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে দেন- বিনা’র মহা পরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্যে দেন- বিনা’র পরিচালক ড. মো: আব্দুল মালেক, বিনা ময়মনসিংহের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মঞ্জুরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: রফিকুল ইসলাম, ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান, বিনা’র ফার্ম ম্যানেজার জান্নাতুল ফেরদৌস, সাংবাদিক হাফিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদ আহমেদ ও কৃষক পলাশ ভদ্র সহ অন্যান্যরা।

    মাঠ দিবসে ১শ ২০ জন কৃষক-কৃষাণী সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

    হাফিজুর রহমান।