শেখ রিপন সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ছিনতাই হওয়া জোড়া ইজিবাইক খুলনা থেকে উদ্ধার।
এসময় ইজিবাইক ছিনতাইচক্রের সংঙ্গবদ্ধ চার সদস্য কে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন খুলনা ছোটবহেরা এলাকার মোঃ আশরাফ মোল্লার ছেলে মোঃ মাসুদুর রহমান পিকুল, খুলনা পশ্চিম বানিয়া খামার এলাকার মৃত্যু আব্দল লতিফ এর ছেলে শফিকুল ইসলাম কামরুল, খুলনা লবনচোরা এলাকার হাবিবুর রহমানের ছেলে রাজু আহম্মেদ, বটিয়াঘাটা এলাকার আলাউদ্দিন গাজীর ছেলে শুকুর আলী।
সোমবার (০৬ ফেব্রুয়ারী) সন্ধায় সাতক্ষীরা সদর থানায় এক প্রেসব্রিফিংএ এসব এতথ্য প্রদান করেন অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মো: ফকরুল আলম খান।
প্রেস ব্রিফিংএ ওসি বলেন গত ১৭ জানুয়ারি ইজিবাইক চালক অরবিন্দ দাস নামের এক ব্যাক্তি থানায় এসে জানায় তার ইজিবাইক ছিনতাই হয়েগেছে। সাতক্ষীরা জজকোর্ট এর সামনে থেকে যাত্রীবেসে উঠে ছিনতাইকারী চক্রের সদস্যরা আমতলা এলাকার সাতক্ষীরা টু খুলনা রোড হাইওয়ের রবিউলের চায়ের দোকানের সামনে এসে তার ইজিবাইক টি কৌশলে ছিনিয়ে নেয়।
ইজিবাইক চালক অরবিন্দের অভিযোগের প্রেক্ষিতে কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ মুস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে খুলনার সোনাডাঙা এলাকা থেকে ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য মোঃ মাসুদুর রহমান পিকুলকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে খুলনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতা শফিকুল ইসলাম কামরুলসহ অপর দুজনকে আটক করে। আটকের পর তাদের স্বীকারোক্তিতে দুটি ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞেসাবাদে ছিনতাইয়ের কথা শিকার করেছে। তাদের অন্যান্য সদস্যদের আটক করতে কাজ করছে পুলিশ। এছাড়া আটককৃতদের নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
Author: desk
-

সাতক্ষীরা থেকে ছিনতাই হওয়া জোড়া ইজিবাইক খুলনায় থেকে উদ্ধার, চক্রের ৪ সদস্য আটক
-

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রতিমা-ভাংচুরের ঘটনায় রানীশংকৈলে জরুরী সভা অনুষ্ঠিত
গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৫ই ফেব্রুয়ারী ২০২৩ইং অনুমান ভোর বেলায় পাড়িয়া ইউনিয়নের জাওনিয়া কলেজপাড়া,চড়োল সাবাজপুর পশ্চিমনাথ পাড়া ও ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি সহ বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনায় রানীশংকৈল উপজেলায় ৫ ফেব্রুয়ারী রবিবার বিকাল সারে ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে উপজেলা হলরুমে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়৷ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা আ”লীগ সভাপতি সইদুল হক,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ছবিকান্ত দেব সম্পাদক সাধন বসাক, উপজেলা কৃষক লীগ সম্পাদক দিগেন্দ্র নাথ রায়,কাউন্সিলর ইসাহাক আলী ও প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু ,প্রভাষক লূৎফর রহমান লিটন,এস আই এরশাদ আলী, এ এস আই নুর আলম।রানীশংকৈল প্রেসক্লাব
সাবেক সভাপতি কুশমত আলী সম্পাদক আবুল কালাম আজাদ(প্রমুখ)৷
বালিয়াডাঙ্গী উপজেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় রানীশংকৈলে জরুরী সভায় গনসচেতনতা মূলক সতর্ক থাকার আহব্বান জানিয়েছেন প্রশাসন -

পরিচ্ছন্ন বাংলাদেশের গড়ার লক্ষ্যে কাজ করছে বিডি ক্লিন নলছিটি উপজেলা টিম
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
“পরিচ্ছন্নতা শুর হোক আমার থেকে” এই শ্লোগান কে সামনে রেখে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং আগামীর প্রজন্মকে একটি পরিবেশ বান্ধব ও জীবাণুমুক্ত একটি রাষ্ট্র উপহার দেওয়ার লক্ষ্যে সারাদেশে কাজ করে যাচ্ছে বিডি ক্লিন নামের একটি সম্পূর্ন অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন।এরই ধারাবাহিকতায় প্রতি সপ্তাহে পরিচ্ছন্ন বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন স্থান পরিচ্ছন্ন করে যাচ্ছে একদল স্বপ্নবাজ তরুণ্যরা।
তারই ধারাবাহিকতায় নলছিটি পশু হাসপালের আসপাস পরিচ্ছন্নতা করা হয় । শপথ পাঠের মাধ্যমে শুরু হয় কার্যক্রম এরপর বিডি ক্লিন এর সদস্য ও স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে সকল ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় এবং তাদের মাঝে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় যাতে আগামী প্রজন্মার হাতে পরিছন্ন সোনার বাংলা গড়ার নিমিত্তে বিডি ক্লিন আন্তরিক এই পরিকল্পনা।
বিডি ক্লিন নলছিটি উপজেলার সমন্বয়ক মারজান খান বলেন, পরিচ্ছন্নতার কার্যক্রমে আমরা এসব ছাত্র ছাত্রীদের সচেতনতা করেছি তাদের ময়লা নিদিষ্ট জায়গায় ফেলতে তাদের ব্যবহৃত ময়লা কলেজ ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছে তাদের ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ও তাদের। আরো বলেন,নিঃস্বার্থ এবং নিরলস পরিশ্রম করে লক্ষ্যের দিকে ধাবমান এ সকল দেশপ্রেমীর স্বপ্ন এখন বাস্তবমুখী।
আপনার-আমার আমাদের সকলের সচেতন মনোভাবই পারে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার গতিকে ক্রমশ ত্বরান্বিত করতে। আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি একটি ময়লাও আর যত্রতত্র নয়,আমরা আমাদের দ্বারা তৈরীকৃত ময়লা-আর্বজনা নিদিষ্ট স্থানে ফেলব।
এইসময় উপস্থিত ছিলেন, আরো বিডি ক্লিন এর অনেক সদস্য বিন্দু।
-

তারাকান্দায় ভূমি সেবা সহজীকরণ ও ভূমি উন্নয়ন কর আদায় ত্বরান্বিত করার লক্ষে বিশেষ ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন
আরিফ রববানী ময়মনসিংহ।।
“সবাই মিলে অনলাইনে দিব কর, দেশ হবে স্বনির্ভর”
এই শ্লোগান নিয়ে ময়মনসিংহের তারাকান্দায় সোমবার (৬ ফেব্রুয়ারী ) শুরু হয়েছে বিশেষ ভূমি সেবা সপ্তাহ ২০২৩। ভূমি সেবা সহজীকরণ, ভূমি উন্নয়ন কর ও ডিজিটাইজেশন প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষে তারাকান্দা উপজেলা ভূমি অফিস গ্রহণ করেছে নানাবিধ কর্মসূচি। এর মাঝে রয়েছে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে সেবা বুথ স্থাপন, সকল ইউনিয়ন ভূমি অফিসে হোল্ডিং ডিজিটাইজেশন কার্যক্রম, ভূমি উন্নয়ন কর আদায়, ভিটি ও ভিপি নবায়নসহ সংশ্লিষ্ট সেবা কার্যক্রম। উপজেলায় সপ্তাহব্যাপী এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। এসময় উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, “এবারের ভূমি সেবা সপ্তাহে ভূমি উন্নয়ন কর আদায় এর উপর গুরুত্বারোপ করা হচ্ছে। এ সুবর্ণ সুযোগ তারাকান্দা বাসী স্বত:স্ফ‚র্তভাবে গ্রহণ করেছে।” -

ময়মনসিংহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ
আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নগরীর সানকিপাড়া (নর্থ) এলাকার ১৮ জাহাঙ্গীর হোসেন পুত্র আল আমিন বাবু(৩০)কে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ ।সোমবার (৬ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের দিকনির্দেশনা মোতাবেক এস আই আশিকুল হক এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
কোতোয়ালি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানান- পলাতক আসামি নগরীর সানকিপাড়া (নর্থ) এলাকার ১৮ জাহাঙ্গীর হোসেন পুত্র আল আমিন বাবু(৩০) গত ২০১৯ সালের ১৯ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশ কর্তৃক ৪৫ গ্রাম হেরুন সহ গ্রেফতার করা হয়। মামলাটি তদন্ত শেষে দ্রুততম সময়ে আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করলে বিজ্ঞ আদালত দ্রুততম সময়ে সাক্ষী প্রমানের ভিত্তিতে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে গত ২০২১ সনে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে আসামি দীর্ঘদিন পর্যন্ত পলাতক থাকার পর ০৬ ফেব্রুয়ারী সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
ওসি শাহ কামাল আকন্দ জানান- মাদক,সন্ত্রাস,
সাজাপ্রাপ্ত আসামিসহ অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী মডেল থানার পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। অপরাধীদের ব্যাপারে তথ্য দিয়ে সহযোগীতা করতে সর্বস্তরের জনতার প্রতি আহবান জানান তিনি। -

গৌরনদী রিপোর্টার্স ইউনিটির পক্ষথেকে পৌর মেয়রকে ফুলেল শুভেচ্ছা
গৌরনদী প্রতিনিধি।
গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান গৌরনদী রিপোটার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি ও সদস্যরা। গৌরনদী রিপোটার্স ইউনিটির নব-গঠিত সভাপতি কাজী আল-আমীনের সভাপতিত্বে ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গৌরনদী গার্লস স্কুলে এন্ড কলেজের সভাপতি আবু সাঈদ নান্টু, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন,
দৈনিক আলোকিত বরিশাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি রাজিব ইসলাম তারীম।
সভায় উপস্থিত ছিলেন ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, বিএম বেলাল, সাধারন সম্পাদক আবু সাঈদ খন্দকার, সহ-সভাপতি লোকমান হোসেন রাজু, সহ-সাধারন সম্পাদক ও অর্থ সম্পাদক রাশেদ আহমেদ, কার্যনির্বাহী সদস্য মোঃ আনিসুর রহমান, অনান্যদে মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ মামুন মিয়া, মোঃ মহাসিন, মোঃআল-আমীন হাওলাদার, মেহেদী হাসান, সুমন খান,রিমন হাসান সরফরাজ সহ প্রমূখ। -

পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিষয়ভিত্তিক ইংরেজি প্রশিক্ষণ শুরু
ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজি পাঠদানকারী শিক্ষকদের বিষয়ভিত্তিক ইংরেজি প্রশিক্ষণ শুরু হয়েছে।সোমবার সকালে পাইকগাছা ইউআরসিতে ৬ দিন ব্যাপী বিষয়ভিত্তিক ইংরেজি প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মমতাজ বেগম মহোদয়।উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব বিদ্যুৎ রঞ্জন শাহা।প্রশিক্ষক আছেন অনুপ কুমার সরকার এবং মিলন সরকার।উপজেলার ৩০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন ইংরেজি পাঠদানকারী শিক্ষকপ্রশিক্ষনার্থী হিসাবে আছেন।ইমদাদুল হক,
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।। -

জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাচনে আফজাল সভাপতি, আজিজুল সম্পাদক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে বিটিভি রাজশাহী প্রতিনিধি আজিজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সৈয়দ মাসুদ (চ্যানেল এস) ও ডা. আব্দুল লতিফ মিয়া (সমকাল/দৈনিক বার্তা, বাঘা প্রতিনিধি), যুগ্ম সম্পাদক পদে ফারহাদ হোসেন আদনান (বিজয় টিভি) ও মোঃ হায়দার আলী (ইনকিলাব/দি বাংলাদেশ টুডে, গোদাগাড়ী প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক পদে কামরুজ্জামান বাদশা (সম্পাদক, স্বদেশ বাণী.কম), অর্থ সম্পাদক পদে আবিদ হাসান সানু (রাজশাহীর আলো), দফতর সম্পদাক পদে এ্যাড. শরিফুল ইসলাম বাবু (সম্পাদক, সাপ্তাহিক গণদৃষ্টি), জনকল্যাণ সম্পাদক পদে আব্দুল মবিন বাবু (চ্যানেল রেক্স টিভি), প্রশিক্ষণ সম্পাদক পদে রায়হান ইসলাম রনি (স্বাধীন মত), সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে নজরুল ইসলাম বাচ্চু (যায় যায় দিন, চারঘাট প্রতিনিধি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রফিকুল ইসলাম (দীপ্ত টিভি), নির্বাহী সদস্য পদে আবু সালে ফাত্তাহ (চ্যানেল আই), রিমন রহমান (আজকের পত্রিকা), ওমর ফারুক (নতুন প্রভাত) ও সৌমেন্দ্রনাথ মন্ডল (চ্যানেল ৪)।
গতকাল বেলা ১১ টায় ১৭ পদে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় ও জমাকৃত সকল মনোনয়ন পত্র বৈধ হওয়ায় এসব পদের সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
এ নির্বাচনে ৩ সদস্য বিশিষ্ঠ নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, প্রধান নির্বাচন কমিশনার দৈনিক সোনালী সংবাদ সম্পাদক লিয়াকত আলী, নির্বাচন কমিশনার দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও রাজশাহী সিটি প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ জুলফিকার।
নির্বাচন কমিশনারদের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল আলম, সহকারি মহাসচিব এসএইচএম তরিকুল, সাংগঠনিক সচিব হাবিবুর রহমান পাপ্পু ও জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সদস্য সচিব রিমন রহমান।
আগামী ২৫ ফেব্রুয়ারী শনিবার জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় শাখা ও রাজশাহী জেলা শাখার নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী। -

শ্রীনগরে রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুরের ফ্রী মেডিকেল ক্যাম্পিং
লিটন মাহমুদ,
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ শ্রীনগর রক্তদাতা সন্ধানে বিক্রমপুর স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্রী মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
৬ জানুয়ারি সোমবার সকাল ১০টা থেকে সারাদিনব্যাপী চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে এ ফ্রী মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফ্রী মেডিকেল ক্যাম্পিং এ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রক্তের গ্রুপ নির্নয়,ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেশার ও ওজন নির্নয় সেবা প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পটির উদ্ভোধক শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় মেডিকেল সাপোর্টে ছিলো রাইয়ান চক্ষু এবং জেনারেল হাসপাতাল।
এ সময় উপস্থিত ছিলেন,শ্রীনগর বাজার কমিটির আহ্বায়ক জুয়েল লস্কর ,রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুরের সভাপতি মুহিত হোসেন,সাধারণ সম্পাদক ফারজানা রিচি,সহকারী পরিচালক আহির হোসেন,সহকারী পরিচালক ফয়সাল বেপারী,সিঃ সহ-সভাপতি আবির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ান খান,সাংগঠনিক সম্পাদক রায়হান হোসেন,সিঃ সহ-সভাপতি ইয়াসিন আরাফাত শয়ন,অর্থ বিষয়ক সম্পাদক সিয়াম নবিতা,সাংগঠনিক সম্পাদক আফ্রিদি,পাইলট স্কুল এন্ড কলেজ শাখার সমন্বয়ক সোহান মাহমুদ,নুরুল ইসলাম,রাফী,শ্রীনগর কলেজ শাখার সমন্বয়ক রবিন তনু, সুজয় সহ প্রমুখ গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদধারী ব্যক্তিবর্গ ও সদস্যবৃন্দ৷সারাদিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পটিতে প্রায় এক হাজার মানুষ ফ্রি তে বিভিন্ন সেবা নিয়েছেন৷সেবা নিতে এসে সকলেই রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর সংগঠনের এমন প্রশংসনীয় আয়োজনের ভূয়সী প্রশংসা করেন৷ -

শ্রীনগরে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে পুনরায় চলছে অবৈধ ড্রেজার বাণিজ্য
লিটন মাহমুদ,
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে কোলাপাড়ায় প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে পূর্নরায় চলছে অবৈধ ড্রেজার বানিজ্য। রাতের আঁধারে ভরাট করা হচ্ছে জলাশয়। সোমবার উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কোলাপাড়া গাবতলা নন্দনাণ সাহা ব্রীজের সংলগ্ন ২ একরের এই জলাশয়টি ফের অবৈধ ড্রেজার দিয়ে বালু ভরাট করা হচ্ছে। লৌহজং উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান দীর্ঘদিন যাবৎ অবৈধ ড্রেজার বাণিজ্য চালিয়ে আসছে। পার্শ্ববর্তী লৌহজং উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান হাজী আশরাফ হোসেন খান মালিকানার ড্রেজারটি দিয়ে কোলাপাড়া ইউনিয়নের বিভিন্ন ফসলী জমি, খাল, পুকুর ও জলাশয় একেরপর এক জমি ভরাট করে যাচ্ছে মোঃ রিপন।সরেজমিনে কোলাপাড়া এলাকায় গিয়ে ফের জলাশয়টি ভরাটের সত্যতা পাওয়া যায়। লক্ষ্য করা গেছে,মাটির রাস্তার পার্শ্ব দিয়ে জলাশয় ড্রেজার দিয়ে বালু ভরাট করা হচ্ছে। রাঢীখাল ইউনিয়নের হাতারপাড়া জনবসতি এলাকায় বোস্টার বসিয়ে সেখান থেকে লোহার মোটা পাইপ লাইনটি রাস্তা বরিং করে ও বিভিন্ন কৃষি জমির ওপর দিয়ে টেনে কোলাপাড়ায় ড্রেজার লাইনটির সংযোগ দেওয়া হয়েছে। এতে রাস্তায় দুর্ঘটনার প্রবনতা বেড়ে, বোরিং করায় কোটি টাকার রাস্তা হুমকির মুখে।অপরদিকে দীর্ঘ ড্রেজারের পাইপ লাইনের ফলে ফসলী জমিতে হালচাষ ও কৃষি কাজকর্মে ভোগান্তির শিকার হচ্ছে বলে এলাকার ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করছেন। এ বিষয়ে স্থানীয় ভূমি উপ-সহকারী তহশিলদার মোঃ আমির হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ড্রেজারের বিষয়ে আমার কিছু জানা নাই
এ বিষয়ে শ্রীনগর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু বকর সিদ্দিক বলেন, আমি বিষয়টি জানতে পেরেছি। আমি আগামীকাল গিয়ে আইনগত ব্যবস্থা নিবো।