Author: desk

  • প্রতিমা ভাংচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

    প্রতিমা ভাংচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

    ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে গত ০৫ ফেব্রুয়ারী ২৩ ইং তারিখ রাতে বালিয়াডাংগী উপজেলায় প্রতিমা ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখা।

    মঙ্গলবার ৭ ফেব্রুয়ারী দুপুরে শহরের জেলা বিএনপি’র কার্যালয়ে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

    সংগঠনের সভাপতি মনরোন্জন সিং এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক সত্যজিত কুমার কুন্ডু সহ অনেকে। বক্তারা বলেন, দেশব্যাপি চলমান গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে এটি একটি নীল নকশা। বক্তারা আরো বলেন, এ ঘটনায় প্রশাসনের প্রতি আমাদের সম্প্রদায়ের অনাস্থা অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুততম সময়ে সুষ্ঠ তদন্তপূর্বক অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাসহ সংখ্যালঘুদের বসতবাড়ী জানমাল রক্ষায় সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।

    সংবাদ সম্মেলনে দেশের শীর্সস্থানীয় প্রিন্ট ও ইলেক্টনিকস মিডিয়ার প্রতিনিধিবৃন্দ সহ সুধীজন উপস্থিত ছিলেন।

    গৌতম চন্দ্র বর্মন
    ঠাকুরগাঁও

  • আগামি ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা কর্মসুচি সফল করার লক্ষে কেশবপুরে এক প্রস্তুতি সভা

    আগামি ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা কর্মসুচি সফল করার লক্ষে কেশবপুরে এক প্রস্তুতি সভা

    কেশবপুর(যশোর) প্রতিনিধিঃ
    কেন্দ্রীয় ঘোষিত আগামি ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়নে ইউনিয়নে পদযাত্রা কর্মসুচি সফল করার লক্ষে ৭ফেব্রুয়ারী বিকেলে কেশবপুরে বিএনপি’র এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
    কেশবপুর উপজেলা বিএনপি আহবায়ক মশিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ ধর্মবিষয়ক অমলেন্দ্য দাস অপু, যশোর জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট জাফর সাদিক, যশোর জেলা বিএনপির সদস্য ও নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক আব্দুল রাজ্জাক, যুগ্ম আহবায়ক প্রভাষক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, রেজাউল ইসলাম, হুমায়ুন কবির সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল সহ ইউনিয়ন বিএনপির আহবায়ক ও যুগ্ন আহবায়ক প্রমূখ।
    এসময় উপস্থিত ছিলেন যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলের নেতৃবৃন্দ।

  • প্রতিপক্ষের হামলায় ক্ষতবিক্ষত ফটিক মিয়া  আবারও রক্তাক্ত বাহুবলের মানিকপুর

    প্রতিপক্ষের হামলায় ক্ষতবিক্ষত ফটিক মিয়া আবারও রক্তাক্ত বাহুবলের মানিকপুর

    মশিউর রহমান,
    বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ বাহুবলের দাঙ্গা কবলিত মানিকপুর আবারও রক্তাক্ত। ফটিক মিয়া (৫৫) নামের ওই ব্যক্তিকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সোমবার ৬ ফ্রেব্রুয়ারী সন্ধ্যা ৬ টার দিকে বাহুবল থেকে বাড়ি যাওয়ার পথে আব্দুল মজিদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

    ফটিক মিয়ার চাচাতো ভাই মাছুম জানান, বাহুবল থেকে বাড়ি ফেরার পথে আব্দুল মজিদের বাড়ির নিকট পৌঁছামামাত্র দুধা মিয়া, আশিক মিয়া ও হারিছ মিয়ার নেতৃত্বে তাদের লোকজন ফটিক মিয়ার উপর শ্ব সশস্ত্র হামলা চালায় এবং ধান বিক্রির নগদ এক লাখ টাকা ব্যাংকের চেক বই ছিনিয়ে নেয়। তার শোর চিৎকার শোনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    এনিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
    উল্লেখ এ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই দাঙ্গাহাঙ্গামা সহ খুন-রাহাজানির ঘটনা ঘটছে। বিবদমান পক্ষের মাঝে চলছে মামলা পাল্টা মামলা। এত গ্রামের সাধারণ মানুষ রয়েছেন আতঙ্কে।

  • উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

    উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    অদ্য ০৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ ড্রিল সেড, পুলিশ লাইন্স নীলফামারীতে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডিএমপি, ঢাকার আয়োজনে ও জেলা পুলিশ নীলফামারীর সহযোগিতায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃক “উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।

    উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী। সেমিনারে সভাপতিত্ব করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী । এসময় প্রধান অতিথি ও সভাপতি উগ্রবাদ, জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম সম্পর্কে আলোচনা করেন এবং উগ্রবাদ জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম প্রতিরোধে করণীয় বর্জনীয়সহ বিভিন্ন বিষয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন। সেমিনারটি সার্বিক তত্ত্বাবধায়ন ও সঞ্চালনা করেন নাজমুল ইসলাম, বিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সিটিটিসি, ডিএমপি, ঢাকা ।

    উক্ত সেমিনারে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাইফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক, নীলফামারী। হেদায়েত আলী শাহ ফকির,চেয়ারম্যান, ৯ নং ইটাখোলা ইউনিয়ন পরিষদ , নীলফামারী সদর, নীলফামারী ও আহ্বায়ক,নীলফামারী জেলা ইউনিয়ন পরিষদ ফোরাম। মোহাম্মদ আব্দুল হাকিম ,চেয়ারম্যান, পাঙ্গা মুটুকপুর,ইউনিয়ন পরিষদ, ডোমার , নীলফামারী ও যুগ্ন আহবায়ক,জেলা ইউনিয়ন পরিষদ ফোরাম। এছাড়াও নীলফামারী জেলার সকল উপজেলা থেকে আগত জনপ্রতিনিধি বৃন্দ উক্ত সেমিনারে অংশগ্রহণ করেন।

  • কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    কেশবপুর(যশোর) প্রতিনিধিঃ কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ করেন ও প্রধান অতিথি বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।
    ৭ফেব্রুয়ারী কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আছাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার,অধ্যাপক মোঃ মছিহুর রহমান সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক বৃন্দ। উক্ত অনুষ্ঠানে সংগীত, কৌতুক ও নৃত্য পরিবেশন করা হয়।
    অনুষ্ঠানটি পরিচালনা করেন সর্বজনাব মোঃ রোকনুজ্জান ও আব্দুল আহাদ।।

  • ময়মনসিংহে কোতোয়ালি পুলিের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-২৬

    ময়মনসিংহে কোতোয়ালি পুলিের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-২৬

    আরিফ রববানী ময়মনসিংহ।।
    ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ বিভিন্ন অপরাধের দায়ে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
    কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করছে কোতোয়ালি পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    এর মাঝে এসআই মাসুদ জামালীর নেতৃত্বে একটি টীম ভাটিকাশর থেকে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম ওরফে আকাশ, মোঃ মামুন মিয়া, মোঃ রিপন মিয়া ১৫ গ্রাম হেরোইনসহ
    এসআই ফারুক আহম্মেদ ১নং ফাড়ির নেতৃত্বে একটি টীম চর গোবিন্দপুর পশ্চিম পাড়া থেকে মাদক ব্যবসায়ী মোঃ আবু সাঈদকে ২শত পিস ইয়াবা ট্যাবলেটসহ, এসআই উমর ফারুকের নেতৃত্বে একটি টীম মাইজবাড়ী থেকে নিয়মিত মামলার আসামী মোঃ মোজাম্মেল, এসআই উমর ফারুকের নেতৃত্বে একটি টীম পাটগুদাম র‌্যালীর মোড় এলাকা থেকে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ বাবুল মিয়া, জুলহাস মিয়াকে গ্রেফতার করে। এএসআই নুর ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় আকুয়া বাইপাস মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ ইসমাইল হোসেন, এসআই সোহেল রানা, ২নং ফাড়ি সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় রহমতপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পিছনেে থেকে অন্যান্য মামলার আসামী জনি, মাহিদকে গ্রেফতার করে।

    এছাড়া এসআই উত্তম কুমার দাস, ফারুক আহম্মেদ, এএসআই ছামিউল, সোহরাব, ইকবাল, এসআই(নিঃ) আশিকুল হাসান, তানভীর আহম্মেদ ছিদ্দিকী, টিটু সরকার, এএসআই সাত্তার, ফরহাদ, সাইফুল ইসলাম-২,
    এসআই আশিকুল হাসান ও এএসআই ইকবাল তিনটি সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত আরো ১৩জনকে গ্রেফতার করে।

    এর মাঝে সানকিপাড়ার হেরোইন ব্যবসায়ী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মোঃ আল মমিন বাবু, ও সিআর সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোফাখখারুল ইসলাম স্বপন, মোঃ নজরুল ইসলাম। এছাড়া পরোয়ানা ভুক্ত পলাতকরা হলো, এমদাদুল হক, এমদাদুল হক, মোঃ রাসেল হোসেন, মোকসেদ, মোঃ হায়দার আলী, মোফাখখারুল ইসলাম স্বপন, মোঃ কাজল, মোঃ শরিফ মিয়া, মোঃ শরীফ মিয়া, শফিকুল ইসলাম ও শহিদ মিয়া।
    এদের মাঝে একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানায়।
    গ্রেফতারকৃতদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে।

  • নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রান্তিক শিতার্তদের মাঝে কম্বল বিতরণ

    নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রান্তিক শিতার্তদের মাঝে কম্বল বিতরণ

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠী শিতার্ত অসহায় দরিদ্র মানুষদের মাঝে ৩টি ইউনিয়নে মোট ১২শ ১০পিছ কম্বল বিতরণ করা হয়েছে।

    আজ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ডাসকো ফাউন্ডেশন এর বাস্তবায়নে ও হেকস/ইপার এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    কম্বল বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন।

    স্বাগতম বক্তব্য রাখেন ফ্যাইনান্স এন্ড এ্যাডমিন i অফিসার মোঃ কামাল বারুদ,

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ২নং ওয়ার্ড সদস্য শফিকুল আলম, ১,২,৩ ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা নাজমা বেগম, ৭,৮,৯ ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা নাজিরা পারভীন, ডাসকো ফাউন্ডেশন এর প্রকল্প কর্মকর্তা আলতাফুর রহমান।

    এছাড়াও রিভাইভ প্রকল্পের ফ্যাইনান্স এন্ড এডমিন অফিসার বিনয় টুডু, টেকসই প্রকল্পে’র ফ্যাইনান্স অফিসার
    জাহিদুল ইসলাম, উপজেলা অফিসার প্রহল্লাদ চন্দ্র রায়, ও প্রকল্পের ফ্যাইনান্স কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজার বৃন্দ উপস্থিত ছিলেন।

  • শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ

    শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি: ক্ষেতলালে শিক্ষার্থীদের মাঝে ক্ষেতলাল উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাকিম মন্ডল। এছাড়াও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা।

    উল্লেখ্য প্রধানমন্ত্রী কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা পাবত্য চট্রগ্রাম ব্যাতিত শীর্ষক কর্মসূচি আওতায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে ২০২২-২০২৩ অর্থবছরের ১ম ও ২য় কিস্তি বরাদ্দ বাস্তবায়ন উপলক্ষে এই আয়োজন করা হয়। ক্ষেতলাল উপজেলার বড়তারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৮ বাইসাইকেল ও নওটিকা কেশুরতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৭ টি বাইসাইকেল তাদের হাতে তুলে দেওয়া হয়।

  • প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

    প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

    মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি:
    জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায়
    ক্ষেতলাল উপজেলাধীন প্রতিবন্ধীদের মাঝে সহায়তাক
    উপকরণ হুইল চেয়ার বিতরণ আয়োজন: উপজেলা প্রশাসন ক্ষেতলাল জয়পুরহাট। সহযোগিতায়: উপজেলা সমাজসেবা কার্যালয়, ক্ষেতলাল জয়পুরহাট। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা।
    আরো উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল। উপস্থিত ছিলেন ক্ষেতলাল আওয়ামী লীগের সভাপতি নাদিম তালুকদার সহ জয়পুরহাট জেলা প্রশাসক। উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম সরদার ও সিরাজুল ইসলাম বুলু সহ উপস্থিত ছিলেন বড়তারা ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন।

  • শ্রবন প্রতিবন্ধী মানুষের পাশে থেকে সব সময় সাহায্য   সহযোগিতা করে যাবে জেলা প্রশাসক ঝালকাঠি

    শ্রবন প্রতিবন্ধী মানুষের পাশে থেকে সব সময় সাহায্য সহযোগিতা করে যাবে জেলা প্রশাসক ঝালকাঠি

    ঝালকাঠি প্রতিনিধি :’ইশারা ভাষার প্রমিত ব্যবহার, বাক্‌-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে।

    মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে “বাংলা ইশারা ভাষা দিবস-২০২৩” উদযাপিত হয়েছে।

    সুইট বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ।সভাপতিত্ব করেন আ:রশিদ সহকারীর উপ পরিচালক সমাজসেবা অধিদপ্তর ঝালকাঠি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) অংচিং মারমা ।
    অ্যাডভোকেট শামীম জাহাঙ্গীর সভাপতি স্বাধীন বাংলা প্রাথমিক বিদ্যালয়, ডাক্তার মোহিবুল্লাহ , আমির হোসেন উজ্জ্বল প্রধান শিক্ষক ফিরোজা আমু প্রতিবন্ধী ওটিজম বিদ্যালয়, শহীদ ইমাম বাশার অধ্যক্ষ আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়।

    শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন খাইরুল ইসলাম প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা। এছাড়াও বক্তব্য রাখেন অ্যাডভোকেট শামীম জাহাঙ্গীর সভাপতি স্বাধীন বাংলা প্রাথমিক বিদ্যালয়।ডাক্তার মোহিবুল্লাহ , লুৎফন্নেসা প্রধান শিক্ষক,আমির হোসেন উজ্জ্বল প্রধান শিক্ষক ফিরোজ আমু প্রতিবন্ধী ও ওটিজম বিদ্যালয় ,
    শহীদ ইমাম বাসার অধ্যক্ষ আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আনোয়ার হোসেন সহকারী শিক্ষক সুইট বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুল ঝালকাঠি।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম সকলের উদ্দেশ্যে বলেন বাক বুদ্ধি প্রতিবন্ধীদের সব সময় আমরা সাহায্য সহযোগিতা করে যাব যেকোন প্রয়োজনে যেকোনো সময় আমাকে ফোন দিবেন আমি আপনাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে যাব।

    অনুষ্ঠান শেষে নিজ হাতে বাক শ্রাবণ প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করেন। জেলা প্রশাসকের হাত থেকে খাবার পেয়ে বাক শ্রাবণ বুদ্ধি প্রতিবন্ধীরা আনন্দে আত্মহারা হয়ে উঠেন। এবং জেলা প্রশাসকের সাথে কুশল বিনিময় করেন।