Author: desk

  • কুড়িপাড়ায় ইসলামী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

    কুড়িপাড়ায় ইসলামী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

    এম এ আলিম রিপন,সুজানগর(পাবনা)ঃ পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কুড়িপাড়া মোড় চত্বরে বাংলাদেশ ইসলামী ব্যাংক এর নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএমই/কৃষি শাখার আওতায় মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারী) দুপুরে ফিতা কেটে নতুন এ বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা। এ সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএমই/কৃষি শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রাশিদুল হক,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফজলুল হক মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুজানগর এসএমই/কৃষি শাখার কর্মকর্তা গোলাম ইসহাক, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, যায়যায়দিন প্রতিনিধি মনিরুজ্জামান সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যাংকের সুজানগর শাখা ব্যবস্থাপক মোঃ রাশিদুল হক বলেন কুড়িপাড়ায় অবস্থিত এই এটিএম বুথ থেকে রাত-দিন ২৪ ঘন্টা টাকা উত্তোলন করতে পারবেন গ্রাহকেরা । এটিএম বুথ উদ্বোধনকালে প্রধান অতিথি পৌর মেয়র রেজাউল করিম রেজা বলেন, সুজানগর উপজেলার প্রসিদ্ধ বাণিজ্যিক অ ল কুড়িপাড়ার এই এটিএম বুথ উদ্বোধনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এক নব যুগে প্রবেশ করল বলে জানান তিনি।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের কম সামাজিক করে ফেলে

    সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের কম সামাজিক করে ফেলে

    প্রেস রিলিজ।

    আজ ০৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র অর্থায়নে, ডিনেট এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম যৌথভাবে ‘Foster Responsible Digital Citizenship to Promote Freedom of Expression in Bangladesh’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ডিজিটাল সিটিজেন হতে সহায়তা করা এবং তাঁদের মাঝে গঠনমূলকভাবে স্বাধীন মত প্রকাশের চেতনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই প্রকল্পের সূচনা।

    এই প্রতিযোগীতায় প্রতিযোগী অংশ নিয়েছেন বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত চারটি দলে মোট ১২ জন শিক্ষার্থী এবং দর্শক হিসেবে উপস্থিত ছিল বিভিন্ন বিভাগ থেকে শিক্ষকসহ প্রায় ২০০ জনের অধিক শিক্ষার্থী। দর্শকদের জন্যও সেশনে রাখা হয় আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন।

    ডিনেটের এফআরডিসি প্রকল্প পরিচালক আসিফ আহমেদ তন্ময় বলেন- “আমাদের এই প্রকল্পের প্রধান উদ্দ্যেশ্য হলো তরুণ সমাজকে ডিজিটাল সিটিজেনশিপ শিক্ষার ধারণাসমূহ ব্যবহার করে অনলাইনে স্বাধীন ও গঠনমূলক উপায়ে মত প্রকাশের মাধ্যমে দায়িত্বশীল হতে সহায়তা করা। এই লক্ষ্যে, নানান পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং সেগুলো সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমেও তরুণ সমাজ ডিজিটাল সিটিজেনশিপ সম্পর্কে জানতে পারছে। আশা করছি, আমরা শুরু করা এই উদ্যোগ তারা সুষ্ঠু চর্চার মাধ্যমে ভবিষ্যতেও চলমান রাখবে।”

    ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম এর প্রোগ্রাম ম্যানেজার নাইরা নিজাম বলেন- “মুক্তচিন্তার বিকাশ ও ইতিবাচক চর্চার বৃদ্ধিতে এফআরডিসি প্রকল্প বিগত দুই বছর ধরে কাজে করে যাচ্ছে। এই প্রচেষ্টার একটি নতুন অংশ হিসেবে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতা ক্যাম্পাসে ভালো আচরণের সাধু বার্তা ছড়িয়ে দেবে।”

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন- “এই প্রকল্পের মধ্য দিয়ে, বিতর্কের মতো এই ধরনের আরও উদ্যোগের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক আচরণের চর্চা বৃদ্ধি পেয়েছে এবং নিজেরা অন্যদের মাঝে এই শিক্ষাকে ছড়িয়ে দিচ্ছেন।”

    প্রতিযোগিতায় দুই ধাপে বিতর্কের আয়োজন করা হয়। প্রথম ধাপের দুই বিজয়ীর মাঝে চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বের বিষয় ছিলো- ‘সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের কম সামাজিক করে ফেলে।’ প্রতিযোগিতায় তাদের অসাধারণ বাগ্মিতায় বিজয়ী হয়: আসাদুজ্জামান সিয়াম, আব্দুল্লাহ নীল ও মোসাম্মৎ আশরেফা আফরিন নাইচ।

    এফআরডিসি প্রকল্পের নানান সচেতনতা কর্মকান্ডের পাশাপাশি রয়েছে একটি বিনা মূল্যের অনলাইন কোর্সের ওয়েবসাইট। ওয়েবসাইট https://www.digitalcitizenbd.com/-এ আছে তরুণ সমাজবান্ধব বিভিন্ন উদ্যোগ যা থেকে শিক্ষার্থীরা ডিজিটাল সিটিজেনশিপ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন শিক্ষণীয় বিষয় জানতে পারবেন এবং একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে বিশ্লেষণধর্মী চিন্তা চর্চার পদ্ধতি সম্পর্কে জানবেন। যা তাঁদের ডিজিটাল দুনিয়ায় বিচরণের ক্ষেত্রে আচরণগত পরিবর্তন এনে একজন গর্বিত ডিজিটাল নাগরিকে পরিণত হতে সহায়তা করবে।

  • আক্কেলপুরে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ উদ্বোধন

    আক্কেলপুরে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ উদ্বোধন

    রিদয় হোসেন,আক্কেলপুর(জয়পুুরহাট)প্রতিনিধি:

    জয়পুরহাটের আক্কেলপুরে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের হরিপুরে আক্কেলপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি জয়পুরহাটের উপ-পরিচালক কৃষিবিদ মোছাঃ রাহেলা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

    স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি জয়পুরহাট জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল করিম, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, জেলা অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মজিবর রহমান, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা আ”লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান কবির এপ্লব প্রমুখ।

    অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুমন কুমার সাহা।

    আলোচনা সভা শেষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো হাইব্রিড ধানের সমলয় চাষাবাদ (Synchronized Cultivatation) ব্লক প্রদর্শনী স্থাপনের নিমিত্তে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের হরিপুরে এলাকায় মাঠে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়।

  • সুজানগরে বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে ছাত্রকে পিটিয়ে জখম

    সুজানগরে বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে ছাত্রকে পিটিয়ে জখম

    এমএ আলিম রিপনসুজানগর(পাবনা)ঃ পাবনার ঐতিহ্যবাহী সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ঢুকে প্রকাশ্যে সোহান হোসেন (১৬) নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখম করেছে বহিরাগত একদল বখাটে যুবক। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষকদের রুমের সামনে এ ঘটনা ঘটে। সোহান হোসেন সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। সে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বাকছিডাঙ্গি এলাকার মো.বাতেন প্রামানিকের ছেলে। গুরুতর আহত অবস্থায় সোহানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে। তার শরীরের একাধিক স্থানে গুরুতর জখম সহ একটি হাত ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সোহান ও তার সহপাঠীদের অভিযোগ, বহিরাগত একদল বখাটে যুবক বিদ্যালয়ে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনায় এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান শিক্ষককের রুমে অবস্থান করছিলেন সোহান। এসময় বহিরাগত কয়েকজন বখাটে যুবক সোহানকে রুম থেকে বের করে বিদ্যালয়েই প্রকাশ্যে পিটিয়ে গুরুতর জখম করে দ্রুত পালিয়ে যায়। পূর্ব বিরোধকে কেন্দ্র করে বখাটে যুবকেরা এ ঘটনা ঘটায় বলে জানা যায়। এদিকে প্রকাশ্যে বহিরাগত বখাটেরা বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করায় এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে ঘটনাটির সুষ্ঠ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিচার দাবী জানিয়ে এদিন বিকেলেই উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) দিলীপ কুমারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি। এ বিষয়ে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.তরিকুল ইসলাম জানান, এ ঘটনার সাথে যারা জড়িত,তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া গুরুতর আহত ওই স্কুলছাত্রের চিকিৎসা ব্যয় তিনি নিজেই বহন করবেন বলে জানান।

    এমএ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • যশলং ইউনিয়ন আন্ত:প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

    যশলং ইউনিয়ন আন্ত:প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

    মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জ ঃ

    সম্প্রতি যশলং ইউনিয়নে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

    স্থানীয় হা‌বিব যুবা‌য়ের সরকারী প্রাঃ বিদ‌্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন যশলং ইউপি চেয়ারম্যান জনাব মো: ইসমা‌ইল হো‌সেন বাবু । হা‌বিব যুবা‌য়ের সরকারী প্রাঃ‌বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃআলী হো‌সেন মিঞা র সভাপত্ত‌্ব‌িতে

    বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপস্হ‌িত ছি‌লেন পুরা সারকারী প্রাঃ বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার ঘোষ ,বয়হাল সরকারী প্রাঃ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক সা‌বিনা সুলতানা,সহকারী শিক্ষক মোঃসামছুল আলম ,হুমায়ন ক‌বির ,মোঃতুষার হো‌সেন ,

    চাপ সারকারী প্রাঃ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক নী‌লিমা আক্তার ,ছোট কেওয়ার সরকারী প্রঃ বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমরুল ক‌বির
    ছোট কেওয়ার সরকারী প্রাঃ বিদ‌্যালয়ের সহকারী শিক্ষক মোঃআবু হা‌নিফ , সেরাজাবাদ সরকারী প্রাঃ‌বিদ‌্যা‌লের প্রধান শিক্ষক মোঃআঃগ‌নি মোল্লা , সহকারী শিক্ষক আ‌নিয়া আফ‌রোজ ছোট কেওয়ার সরকারী প্রাঃ বিদ‌্যা‌লের সহকারী শিক্ষক মোঃজ‌নি হো‌সেন ,স্হানীয় সাংবা‌দিক মোঃ‌লিটন মাহমুদ ।

    ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গণ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট সম্পন্নে (১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ) দায়িত্ব পালন করেন। এতে ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে যশলং নগর ইউনিয়নের সকল শিক্ষক-শিক্ষার্থী ও অ‌ভিবাবক উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্তভাবে সকলের অংশগ্রহণে অনুষ্ঠান হয়ে উঠে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর।

  • নলছিটিতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

    নলছিটিতে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটিতে বাংলা ইশারা ভাষা দিবস -২০২৩ পালিত হয়েছে।
    “বাংলা ইশারা ভাষার প্রচলন ,বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন” প্রতিপাদ্যকে ধারন করে আজ ৭ ফেব্রুয়ারি পালন করা হলো বাংলা ইশারা ভাষা দিবস।
    দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা চেয়ারম্যান’র সভাকক্ষে সকালে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান, উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, নলছিটি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী দুলাল, জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ সূধীজনরা।
    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নলছিটি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কনসালট্যান্ট ডা.আরাফাতুল ইসলাম সম্রাট।
    প্রধান অতিথি বলেন-সর্বক্ষেত্রে ইশারা ভাষার প্রয়োগ নিশ্চিত করা দরকার।
    অনুষ্ঠান শেষে দপদপিয়া ইউনিয়ন প্রতিবন্ধী বিদ্যালয়ের মিম (১০) বছর ও তামিম (১২) নামের দুইজন শ্রবন প্রতিবন্ধী শিক্ষার্থীকে দুইটি হিয়ারিং এইড প্রদান করা হয়।

  • ঠাকুরগাঁওয়ে ১টি বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করেছে বনবিভাগ

    ঠাকুরগাঁওয়ে ১টি বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করেছে বনবিভাগ

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।
    ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ১টি বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করেছে সোমবার পৌর শহরের ডিসি বস্তির শুভ নামে এক যুবক।শুভ সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তরে জিম্মা দেন।

    জানা যায়,রোববার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লিবিদ্যুৎ নামক স্থানে কয়েকজন শিশু কাঠবিড়ালী ভেবে অসুস্থ অবস্থায় গন্ধগোকুলটিকে আটক করেন।বিষয়টি শুভ জানার পর কাঠবিড়ালী হিসেবে সেটিকে বাসায় নিয়ে আসেন এবং বাসায় বিভিন্ন ধরনের খাবার দিলেও গন্ধগোকুলটি কিছু না খাওয়ায় বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান।সাংবাদিকেরা প্রাণীটির ছবি তুলে ঠাকুরগাঁও বন বিভাগের কর্মকর্তাদের কাছে পাঠান।পরে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয় এটি একটি বিরল প্রজাতির নিশাচর প্রাণী।এটি সাধারণত কোলাহলমুক্ত পরিবেশে ঘুরে বেড়ায়।তাই দ্রুত এটিকে বনে ছেড়ে দেওয়া প্রয়োজন।শুভ এটি জানার পর গন্ধগোকুলটি নিয়ে ঠাকুরগাঁও বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন।

    এবিষয়ে,ঠাকুরগাঁও বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফিউল আলম মন্ডল বলেন,ধারনা করা হচ্ছে এটি একটি গন্ধগোকুল।এটি মাঝারি আকারের স্তন্যপায়ী,নিশাচর প্রাণী।গাছ, বন-জঙ্গল কমে যাওয়ায় এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।আফ্রিকা,দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন স্থানে এ প্রাণীটির বাস।এরা মূলত কীটপতঙ্গ,শামুক,ডিম-বাচ্চা,পাখি,ছোট প্রাণী, তাল-খেজুরের রস খেয়ে থাকলেও খাদ্যের অভাবে মুরগি,কবুতর ও ফল চুরি করে।ফল ও ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকারও করে থাকে এরা।ঠাকুরগাঁও বনবিভাগ কার্যালয়ের পাশ্ববর্তী জঙ্গলে এটিকে অবমুক্ত করা হয়েছে বলে জানা যায়।

  • জাহিদুল ইসলাম টিপু ও প্রীতি হত্যা মামলার আসামি বিডি বাবুকে জামিন দেননি হাইকোর্ট

    জাহিদুল ইসলাম টিপু ও প্রীতি হত্যা মামলার আসামি বিডি বাবুকে জামিন দেননি হাইকোর্ট

    মোঃ রাসেল সরকার//
    এলোপাতাড়ি গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যা মামলার আসামি তৌফিক হাসান বাবু ওরফে বিডি বাবুকে জামিন দেননি হাইকোর্ট।
    বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ বাবুর জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন।
    শুনানিতে আসামি পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমদ ভূঁইয়া। 

    রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, আসামি তৌফিক হাসান ওরফে বাবু ওরফে বিডি বাবুর দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। সুতরাং সে জামিন পেতে পারে না। আর মামলাটি এখনও তদন্তনাধীন। আদালত তাকে জামিন না দিয়ে আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়ে দেন।

    জাহিদুল টিপু ও প্রীতি হত্যার ঘটনায় গ্রেফতার শুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মূল পরিকল্পনাকারী ও সমন্বয়কারী হিসেবে মুসার নাম আসে।
    মুসা ঘটনার আগেই গত বছরের ১২ মার্চ দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাত চলে যান। পুলিশ সদর দপ্তর ৮ এপ্রিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ শুরু করে।
    ৮ মে জানা যায়, মুসা দুবাই থেকে ওমানে প্রবেশ করেছে। এরপর ইন্টারপোলের ওমান পুলিশ এনসিবির সহযোগিতায় গত ১২ মে মুসাকে গ্রেফতার করে। পরে গত ৯ জুন বাংলাদেশ পুলিশের একটি টিম ওমানে গিয়ে মুসাকে দেশে ফিরিয়ে আনে। ১০ জুন মুসার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ইন্টারপোলের মাধ্যমে মুসাকে দেশে ফেরানোর পর একাধিক দফায় হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন মুসা। কিলিং মিশনে কার কী ভূমিকা ছিল সেটি তার বক্তব্যে উঠে আসে। মুসার তথ্য যাচাই করতে বিভিন্ন সময় আরও কয়েকজনকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ডিবি।
    এর মধ্যে টিপু হত্যা পরিকল্পনায় টিটু, রবিন ও সোহেলের সম্পৃক্ততার প্রমাণ মিলে।

    চারজনের মধ্যে টিটু সবচেয়ে দুর্ধর্ষ। আসামিদের সঙ্গে অপরাধ জগতের যোগসূত্র দীর্ঘদিনের। যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কির সঙ্গে এক সময় তার ঘনিষ্ঠতা ছিল। নিহত টিপু সরকারি নানা দপ্তরের ঠিকাদারি করতেন। মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। ওমর ফারুক যে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, সেই এলাকায় একটি রেস্তোরাঁর মালিক ছিলেন টিপু, যেখানে তিনি নিয়মিত বসতেন।
    গত বছরের ১৬ আগস্ট দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে মোটরসাইকেল চালক শামীম হোসাইন ওরফে মোল্লা শামীম (৩৫), তৌফিক হাসান ওরফে বাবু (৩৪), সুমন হোসেন (৩৫), এহতোশাম উদ্দিন চৌধুরী অপু (৩৭) ও শরিফুল ইসলাম হৃদয়কে (২৭) গ্রেফতারের কথা জানান। এরপর গত বছরের ২৮ নভেম্বর মহানগর দায়রা জজ আদালত বাবুর জামিন নামঞ্জুর করেন। পরে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
    ওই হোটেল থেকে মাইক্রোবাসে সঙ্গীদের নিয়ে ফেরার পথে গত বছরের ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী প্রীতি। টিপুর গাড়িচালকও গুলিবিদ্ধ হন।
    এ ঘটনায় টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়। পরে বিভিন্ন সময় আসামিদের গ্রেফতার করা হয়।

  • মহালছড়িতে চোলাই মদ ও আটক

    মহালছড়িতে চোলাই মদ ও আটক

    রিপন ওঝা,মহালছড়ি –

    খাগড়াছড়ি জেলার মহালছড়ি বাজার হতে আজ ৭ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার ৩০লিটার চোলাই মদ উৎপাদনকারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

    আজ মঙ্গলবার সকাল ৬.০০ঘটিকার দিকে মহালছড়ি সরকারি কলেজ মোড় ২৪মাইল নামক স্থানে পরিবহনে তল্লাশি চালিয়ে গোপনসূত্রের ভিত্তিতে আজ সকালে ১। মমতা চাকমা(৪৭)স্বামীঃ ইন্দ্র চাকমা, ২। ত্রিজীবন চাকমা(১৬) পিতাঃ ইন্দ্র চাকমা থেকে চোলাই মদ উদ্ধারসহ ২জনকে গ্রেফতার করা হয়।

    গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত মমতা চাকমা(৪৭) ও ত্রিজীবন চাকমা(১৬) মহালছড়ি উপজেলার ৪নং মাইসছড়ি ইউনিয়নের মধ্য লেমুছড়িতে বসবাস করেন।

    মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান জানান, চোলাই মদ সহ আটককৃত অপরাধীদ্বয় অবৈধ মাদকদ্রব্য তথা চোলাই মদ বিক্রয়ের জন্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারনির ২৪(খ) ধারায় অপরাধে মামলা রুজু এবং যথাযথ নিয়ম অনুসরণ করেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • প্রধানমন্ত্রীর ঘর পেয়ে বলদে গেছে ওদের জীবন

    প্রধানমন্ত্রীর ঘর পেয়ে বলদে গেছে ওদের জীবন

    আনোয়ার হোসেন
    স্বরূপকাঠি(পিরোজপুর)প্রতিনিধি //

    গৃহহীন, ভূমিহীন সহায় সম্বলহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই টুকো ছিল না। এমনকি এদের কেউ বসবাস করতেন অন্যের জায়গায়, নদীর তীরে খাসজমিতে কিংবা অন্যের বাড়িতে। কেউ ব্রীজের নীচে খুপড়ি ঘরে। যে মানুষ গুলোর পরিচয় দেয়ার মতো ছিলোনা কোন হোল্ডিং নম্বর। সে মানুষ গুলো প্রধানমন্ত্রীর ঘর পেয়ে বলদে গেছে তাদের জীবন।

    পিরোজপুরে নেছারাবাদ উপজেলায় সম্প্রতি তিন ধাপে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর । উপজেলার ১০টি ইউনিয়নে ৪৯৭টি ঘর নির্মাণ করে গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। এবং চতুর্থ ধাপে নতুন করে বরাদ্দ পাওয়া আরও ১০০টি ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে।

    বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী, ভিক্ষুক, বুদ্ধি প্রতিবন্ধীরা প্রধানমন্ত্রীর বিশেষ উপহারের এই ঘর পেয়ে তাদের মুুুখে হাসি ফুটে উঠেছে। বর্তমানে তারা এখন পরিবার পরিজন নিয়ে সেই ঘরে ভালোভাবে বসবাস করছে এবং পাশাপাশি তারা হাঁস, মুরগি, গরু, ছাগল লালন পালন করে , কেউ কুটির শিল্পের কাজ করে, কিছু লোক ঝাড়ু তৈরি করে ও ঝাড়ুর খীল তৈরি করে। আবার কিছু লোক নার্সারীতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। ঘরের চারপাশে শাক-সবজি চাষ করে নিজেদের চাহিদা মিটিয়ে কিছু কিছু সবজি বিক্রি করে ভালো উপার্জনও করছেন।

    তাদের জন্য ব্যাবস্থা করা হয়েছে বিশুদ্ধ পানির সুব্যবস্থা,দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। আজ ওই গৃৃৃৃহহীন, ভূমিহীন, ছিন্নমূল, মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে তাদের চোখে মুখে দেখা যাচ্ছে হাসির ঝলক। বদলে গেছে ওদের জীবনধারা।

    নেছারাবাদ উপজেলার নার্সারী সমৃদ্ধ দৃষ্টি নন্দন এলাকার মাগুরা এলাকায় মূল সড়কের পাশে ৭০টি বাড়ি নির্মাণ করা হয়েছে। সেখানে বেসরকারি উদ্যোগে একটি প্রাক প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে । ফলে আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা ছেলে মেয়েদের লেখা পড়ার ব্যাবস্থাও হয়ে যাবে তাড়াতাড়ি ।

    ঘরের উপকারভোগীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অসহায় মানুষ গুলোকে একটা মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। তার জন্য আল্লার কাছে দোয়া করি।

    রহিম জানান, আমি একটা চায়ের দোকান দিয়েছি স্ত্রী সন্তান নিয়ে ভালো আছি। প্রধানমন্ত্রীর কাছে আবেদন ঘর পেয়ে আমারা মহা খুশি। এখন আমাদের শেষ জায়গা টুকু যেন এখানেই করা হয়। অর্থাৎ সকলের জন্য একটা কবরস্থানের ব্যাবস্থা করে দেয়া হোক।

    ঐ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সব থেকে ছোট দম্পতি আলামীন ও তার স্ত্রী জানান, প্রধাানমন্ত্রী আমাদের ঘর দিয়েছে, মাথা গোজার ঠাঁই করে দিয়েছে আমরা দুজন এখন খুব ভালো আছি। আমি বাড়ির আঙ্গিনায় সবজি উপাদান করেছি শীমগাছ, লাউগাছ, বেগুন গাছ রোপন করেছি।আমার বাবা একটা দোকান করে দিয়েছে এখন দোকানে যদি কিছু মালপত্র তুলতে পারতাম তাহলে আর রাস্তায় রাস্তায় আলামীনকে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করা লাগতো না।

    প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাস বলেন, পিরোজপুরে নেছারাবাদ উপজেলায় সম্প্রতি তিন ধাপে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর । উপজেলার ১০টি ইউনিয়নে ৪৯৭টি ঘর নির্মাণ করে গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে হস্তান্তর করা হয়েছে। এবং চতুর্থ ধাপে নতুন করে বরাদ্দ পাওয়া আরও ১০০টি ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে।

    নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন, গৃহহীন পরিবারকে ৫৯৭টি ঘর প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া হয়েছে।এর মধ্যে ৪৯৭টি হস্তান্তর করা হয়েছে এবং ১০০টি ঘরের কাজ শেষ পর্যায়ে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে আর্থিকভাবে সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে এই প্রকল্পের আওতায় সুবিধা পায় এবং আমারা চেষ্টা করেছি। যারা সুবিধা বঞ্চিত গৃহহীন ভূমিহীন বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী তাদেরকে এই প্রকল্পের আওতায় আনতে। মাননীয় প্রধানমন্ত্রী মূল লক্ষ্য হচ্ছে মডেল বাংলাদেশ। অর্থাৎ সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে এগিয়ে যেতে হবে তাহলেই আমরা ২০৩১সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিনত হবো। উপকারভোগীরা যে শুধু ঘর পেয়েছে তা নয় দলীল সহ দুই শতাংশ জমি পেয়েছে এবং এই ঘর পাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের সামজিক ও আর্থিক ভাবে একটা পরিবর্তন আসছে।কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং তারা নিজেদের উদ্যোগে বিভিন্ন শিল্পী কর্ম তৈরি করেন।এবং ঘরের চারপাশে শাক সবজির বাগান তৈরি করে নিজেদের চাহিদা পুরন করে বিক্রি করছেন।