Author: desk

  • শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে থাকে- যুবলীগ নেতা এইচ এম ফারুক

    শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে থাকে- যুবলীগ নেতা এইচ এম ফারুক

    ষ্টাফ করেসপন্ডেন্ট

    : ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক তরুণ জনবান্ধব রাজনীতিবিদ এইচ এম ফারুক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন নিরাপদ। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতায় আছে বলে দেশের মানুষ নিরাপদে শান্তিতে ঘুমাতে পারছে,চলতে পারছে, গান,বাজনা,ও ধর্মীয় উৎসবসহ বিভিন্ন অনুষ্ঠান নিরাপদে উপভোগ করতে পারছে। দেশে অনেক উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, এখনও আরো অনেক উন্নয়ন কাজ চলমান আছে। সেই কাজটি আওয়ামী লীগ করছে, আগামীতেও করতে চায়। শেখ হাসিনা আগামীতেও ক্ষমতায় থেকে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো, নিরাপদে ও শান্তিতে থাকে। সেই কারণে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় বসানো দরকার। আওয়ামী লীগের মতো অপরিহার্য দল বাংলাদেশ আর নেই।

    মঙ্গলবার (৭ফেব্রুয়ারী) রাতে ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের দড়ি ভাবখালী এলাকায় ইয়াছিন মন্ডলের বাড়ির উঠানে
    হযরত গাউছুল আজম মাইজভান্ডারী, মাওলানা শাহ্ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী, দড়ি ভাবখালী দায়ড়া শাখা আয়োজিত ১০ তম পবিত্র ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত বাউল সঙ্গীতানুষ্ঠানে
    প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলীর সভাপতিত্বে ও জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য সাবেক ছাত্রনেতা সাংবাদিক আরিফ রববানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য ঈশা খাঁ,কামাল উদ্দীন,মোবারক হোসেন,৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, যুবলীগ নেতা শান্ত, রাজিব সরকার,জাতীয় শ্রমিক লীগ সদর উপজেলা শাখার সদস্য আল আমিন,ভাবখালী ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক জুয়েল মিয়া,ইঞ্জিঃ আকাশ, সিরাজুল ইসলাম সিরাজ, রবিউল সানি, সোহাগ মিয়া,মান্নান শিকদার,দুলাল মিয়া,শাকির মিয়া,গাজীর গানের বয়াতী দুলাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফলের মালা দিয়ে বরণ করেন দড়ি ভাবখালী দায়ড়া শাখার সভাপতি লিটন ভান্ডারী,সাধারণ সম্পাদক আজিজুল হক ভান্ডারী,সাবেক সভাপতি উমর ফারুক, নুরুল ইসলাম,প্রাক্তন সহ সভাপতি ও জমিদাতা মিলন মিয়া, প্রাক্তন সেক্রেটারি আবুল কালাম,দারুত তালিম আব্দুস ছাত্তার, মজিবর রহমান, আব্দুল গফুর,সাইদুল ইসলাম, নুরুল মিয়া,চান মিয়াসহ দড়ি ভাবখালী দায়রা শাখার অন্যান্য নেতৃবৃন্দ। পরে বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা ভান্ডারী গান পরিবেশন করেন।

  • গান শুনিয়ে চলে ভুট্টুর সংসার, স্বপ্ন ইত্যাদিতে গান গাওয়ার

    গান শুনিয়ে চলে ভুট্টুর সংসার, স্বপ্ন ইত্যাদিতে গান গাওয়ার

    ঠাকুরগাঁও প্রতিনিধিঃছোট বেলার স্বপ্নকে বাস্তবায়ন করতে জর্দার ছোট কৌটোর ভেতরে সাইকেলের চাকার বল ঢুকিয়ে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় বাজনা বাজিয়ে গান শোনান ভুট্টু মিয়া।আর এতে যা পান তা দিয়ে চলে তার সংসার। মুলত খালি গলায় গান শুনান তিনি। টাকার অভাবে তবলা বা ঢোল ও একতারা কিনতে পারছেনা বলে জানান ভুট্টু মিয়া। তাঁর ইচ্ছে বিটিভিতে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গাওয়ার।

    ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া চাপাতি গ্রামে ভুট্টু মিয়ার বাড়ী। ছোটবেলায় বাবা-মাকে হারান তিনি। তারপর থেকে কাজ করে খেতেন তিনি। কাজ করতে করতে দুর্ঘটনায় ডান হাতের হাড় ভেঙে যায় তার। বর্তমানে হাড় জোড়া থাকলেও ওই হাত দিয়ে ভারি কোনো কাজ করতে পারেন না। তাই গানকেই জীবিকা হিসেবে বেছে নিয়েছেন তিনি।

    বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহরের তিতুমীর সড়কের পাশে ইউসিবি ব্যাংকের নিচে ৪০ বছর বয়সী এ যুবককে গান গাইতে দেখা যায়।

    এসময় আব্দুর রহিম নামে এক দর্শক জানান, ভুট্টু মিয়াকে দেখেছি বিভিন্ন হাটবাজারে হাত দিয়ে কৌটা বাজিয়ে গান গাইতে। কিছুদিন আগে রোড বাজারে আমাদের দোকানের সামনেও গান করেছেন তিনি। কোনো বাদ্যযন্ত্র ছাড়াই তার গলার সুর ও গান মুগ্ধ করে মানুষজনকে। তার এই প্রতিভাকে পুঁজি করেই তিনি সংসার চালাচ্ছেন।

    জুলফিকার নামে দর্শক বলেন আমি রাস্তা দিয়ে হাটে যাচ্ছিলাম। অনেক মানুষজনের সমাগম দেখে আমিও দাঁড়িয়ে গান শুনছিলাম তার। তার গান গাওয়ার প্রতিভা দেখে সত্যিই আমি মুগ্ধ।

    জয়নাল নামে আরেক দর্শক বলেন, তার গান যে কোনো মানুষকে মুগ্ধ করে। তাই খুশি হয়ে মানুষ ১০-২০ টাকা দেন। এতে তার সংসার চলে।

    নওসেদ নামে আরেক দর্শক তার গান শুনে বলেন, মানুষটির প্রতিভা আছে। সহযোগিতা পেলে তিনি হয়তো ভালো কিছু করতে পারবেন।

    ভুট্টু মিয়া বলেন, আমার দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। মেয়েকে বিয়ে দিয়েছি। বতর্মানে সংসারে আমরা স্বামী-স্ত্রী ও দুই সন্তান। রাস্তা ঘাটে ও বিভিন্ন হাটবাজারে গান গেয়ে দৈনিক ৩ থেকে ৪শ টাকা আয় হয়। আমার স্ত্রী দিনমজুরি দিয়ে যা আয় করেন, তাতে করে কোনোমতে সংসার চলে। যদি সহযোগিতা পেতাম তাহলে অন্তত তবলা বা ঢোল ও একতারা কিনতে পারতাম। টাকার অভাবে এসব কিনতে পারছি না।

    ভবিষ্যৎ ইচ্ছার কথা জানতে চাইলে তিনি বলেন, ইত্যাদিতে যাওয়ার ইচ্ছা আছে আমার। আর ইত্যাদিতে যেতে পারলে সেখান থেকে হয়তো হানিফ সংকেত আমাকে কিছু না কিছু সহায়তা করবেন বলে আশা করছি।

    গৌতম চন্দ্র বর্মন
    ঠাকুরগাঁও

  • মানবাধিকার সংস্থার আড়ালে এমএলএম ব্যবসা; হাতিয়েছে কোটি টাকা, গ্রেপ্তার ১১

    মানবাধিকার সংস্থার আড়ালে এমএলএম ব্যবসা; হাতিয়েছে কোটি টাকা, গ্রেপ্তার ১১

    মোঃ রাসেল সরকার //
    মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার আড়ালে ‘এমএলএম’ ব্যবসার মাধ্যমে কয়েক হাজার গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে এই প্রতারক চক্রের মূল হোতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

    গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, প্রতারক চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত মো. আব্দুল কাদের (৪৪), তার সহযোগী মির্জা নাসির উদ্দিন (২৫), মাহফুজুর রহমান (৫০), এ আর আব্দুল মোমেন (৪৯), মেহেদী হাসান (২৫), আমজাদ হোসেন (৩৪), মঞ্জুরুল হাসান খান (৩৫), আব্দুল বারিক (৩৮), রুহুল আমিন (২৫), মোছা. মুন্নি (৩০) এবং নিলুফা ইসলাম নিপা (৩৪)।

    এ সময় তাদের কাছ থেকে ৪টি কম্পিউটার, ৪টি ল্যাপটপ, ১৭টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেকবই, ভাউচার, চুক্তিনামা, প্যাড, সিল ও নগদ টাকা উদ্ধার করা হয়। অফিসে আটকে রাখা এক ভিকটিমকেও এসময় উদ্ধার করা হয়।

    বুধবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১ এর অধিনায়ক কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

    তিনি বলেন, রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার আড়ালে এমএলএম ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আসছে। তারা পরস্পর যোগসাজশে মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার নাম ব্যবহার করে তাদের উদ্দেশ্য হাসিল করছিল।

    অভিযুক্তরা সমাজের নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তদের টার্গেট করে মাসিক ১০ হাজার টাকা থেকে শুরু করে মাসিক ১ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সংস্থাটির দাতা সদস্য বানায়। এ জন্য অনুদান হিসেবে জনপ্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা আদায় করত। চক্রটি এরই মধ্যে হাজারো মানুষের কাছে থেকে প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

    চক্রটির মূল হোতা আব্দুল কাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১ এর সিও বলেন, কাজের নামে দাতা সদস্যদের দিয়ে এমএলএমের আদলে নতুন দাতা সদস্য সংগ্রহের কাজ করাতেন আব্দুল কাদের। ভুক্তভোগীদের বলা হতো ৩০ হাজার টাকা দিয়ে দাতা সদস্য হওয়ার পর বেতন ১০ হাজার টাকা হবে। কাজ দেওয়া হতো সোর্স বা ইনফরমারের। এলাকায় বাল্যবিবাহ হলে, দরিদ্র পরিবার মেয়ে বিয়ে দিতে না পারলে এবং নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা হলে সংস্থাটির কর্মকর্তাদের জানাতে বলা হতো।

    এমন সহজ চাকরির আশায় ৩০ হাজার টাকা দিয়ে দাতা সদস্য হওয়ার পর তাদের জানানো হতো নতুন দাতা সদস্য আনতে হবে। নতুন সদস্য আনতে না পারলে বেতন হবে না। অথচ চক্রটি টাকা নেওয়ার আগে লোক সংগ্রহের বিষয়ে কিছুই বলত না।

    সংবাদ সম্মেলনে র‍্যাবের এ কর্মকর্তা জানান, ভুক্তভোগীরা টাকা দিয়ে প্রতারিত হয়ে বেতন না পেয়ে বাড্ডার অফিসে গেলে তাদের মামলা দিয়ে পুলিশে সোপর্দ করার ভয় দেখায় চক্রটি। অধিকাংশ সদস্যই সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

  • ধামইরহাটে জমকালো আয়োজনে ধামইরহাট প্রিমিয়ার লীগের ট্রফি উন্মোচন

    ধামইরহাটে জমকালো আয়োজনে ধামইরহাট প্রিমিয়ার লীগের ট্রফি উন্মোচন

    ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

    নওগাঁর ধামইরহাটে জমকালো আয়োজনে ধামইরহাট প্রিমিয়ার লীগ (ক্রিকেট) এর ট্রফি উন্মোচন করা হয়েছে। ৮ ফেব্রুয়ারী বিকেল ৪ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও গ্রীণ ভয়েস’র বিশেষ সহযোগিতায় ধামইরহাট প্রিমিয়ার লীগ (ডিপিএল) এর খেলোয়াড় নিলাম ও ট্রফি উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সম্পাদক প্রভাষক আবু হানিফ, স্পোর্টস একাডেমিক সভাপতি হুমায়ন কবির, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান খান বাবু, পৌর কাউন্সিলর মেহেদী হাসান, বিশিষ্ট ব্যাংকার মেহেদী হাসান অলিভ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহমুদ আলী, বেন ইয়ামিন সরকার, ভলিবল এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান তোতা, সম্পাদক আরমান হোসেন রকি, টেবিল টেনিস এসোসিয়েশনের সভাপতি মুরাদুজ্জামান ইমন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রাকিব হাসান প্লাবন, সম্পাদক রুহেল আহমেদ, সোনালী সংঘ স্পোটিং ক্লাবের সভাপতি ডেন্টিস্ট শামিম রেজা, সোনালী স্বপ্ন’র প্রধান সমন্বয়ক ও আসাদুর রহমান শাহিন, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক ও সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ সহ ৪টি দলের টিম লিডার ও বিভিন্ন পর্যায়ের খেলোয়ার উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে সংস্থার বার্ষিক বনভোজন ও চোঁখ ধাধানো সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ এর বিশাল সফলতায় ডাবল মার্ডার-মামলার আসামী জাহাবুর ও মাহাবুর গ্রেফতার

    ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ এর বিশাল সফলতায় ডাবল মার্ডার-মামলার আসামী জাহাবুর ও মাহাবুর গ্রেফতার

    মোঃ আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহ সদর উপজেলার চুড়খাই এলাকার ডাবল মার্ডারের ঘটনায় জড়িত অন্যতম প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, জাহাবুব সরকার জাফর ও মাহাবুর। এর আগে এ হত্যাকান্ডে আরো চারজনকে গ্রেফতার করা হয়। এই নিয়ে মামলার ৬আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

    কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের দিকনির্দেশনা মোতাবেক ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলীর নেতৃত্বে তার সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে খুলনা এবং ঢাকার বছিলা থেকে তাদের গ্রেফতার করেছে।

    কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর অপারেশন ওয়াজেদ আলী বলেন, প্রাথামিক অনুসন্ধানে জানা যায় যে, গত বুধবার ১ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়নের চুরখাই এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে খুন হন আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেন (২০)। নিজেদের কিছু জমি বিক্রি করায় তা মেপে বুঝিয়ে দিচ্ছিলেন আবুল খায়ের। কিন্তু সেখানে গিয়ে তার চাচাতো ভাই ট্রাক ড্রাইভার কামাল হোসেন এর নেতৃত্বে
    আসামী জাহাবুর ও মাহাবুরসহ তাদের লোকজন কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে খায়েরের ওপর হামলা করে। এতে আবুল খায়ের (৬০), তার ছেলে ফরহাদ হোসেন (২০), রিফাত হোসেন (২৪), আবুল কাশেমের ছেলে আবু সাঈদ (২২), আবদুল খালেকের ছেলে আবুল হাসেম (৪৭) আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আবুল খায়ের ও তার ছেলে ফরহাদ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় নিহতের ছেলে রিফাত হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) কোতোয়ালি মডেল থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ স্যারের নির্দেশনা মোতাবেক বুধবার রাতে অভিযান চালিয়ে খুলনা এবং ঢাকার বছিলা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি জানান জড়িত সকল আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

    ওসি শাহ কামাল আকন্দ বলেন, কোতোয়ালি মডেল থানা পুলিশ সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য কোতোয়ালী মডেল থানা পুলিশ ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। কোতোয়ালি মডেল থানা এলাকায় সংগঠিত হত্যা, মাদক, চুরি, ডাকাতি, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী,ওয়ারেন্টভুক্ত আসামীসহ সংগঠিত বিভিন্ন অপরাধ রুখে দিতে কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযান আরও জোরদার করেছে।

    তদন্তকারী কর্মকর্তা জানান, বুধবার জাহাবুব সরকার জাফরকে আদালতে পাঠানো হলে সে ১৬৪ ধারায় স্বিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। এছাড়া মাহাবুরকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে কামাল উদ্দিন ওরফে কামাল ড্রাইভার আদালতে স্বিকারোক্তি মুলক জানবন্দি দিয়েছে।আলামত হিসাবে ঘটনায় ব্যবহৃত ধারালো সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।

    এব্যাপারে বুধবার দুপুরে কোতোয়ালি মডেল থানা মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ
    কোতোয়ালী মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকির জানান- গত এক ফেব্রুয়ারি জমি মাপঝোককে কেন্দ্র করে জেলা সদরের চুরখাই এলাকায় পিতা-পুত্রকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে। এ সময় আরো চারজন গুরুতর হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ৭ জনকে আসামী করে নিহতের ছেলে রিফাত বাদী হয়ে মামলা নং- ৬, তাং- ০৩/০২/২০২৩ ইং, ধারা-১৪৩/৪৪৭/৩০২/৩২৩/৩২৬/৩০৭/১১৪/৫০৬ (২)/৩৪ পেনাল কোড দায়ের করে।
    অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, মামলাটি কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন ওয়াজেদ আলী তদন্ত করছেন। এর আগে কামাল উদ্দিন ওরফে কামাল ড্রাইভার, রিয়াদ, মোঃ নাইম হোসেন ও কামাল ড্রাইভারের স্ত্রী জাহানারাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম ফকিরের তত্ত্ববধানে অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের তদারকিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ওয়াজেদ আলী দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তদন্ত কর্মকর্তা মঙ্গলবার অভিযান পরিচালনা করে খুলনার সোনাডাঙ্গা থেকে জাহাবুব সরকার জাফর এবং ঢাকার মোহাম্মদপুর বছিলা বস্তি থেকে মাহাবুরকে গ্রেফতার করে। পরে তাদের দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ। ব্রিফিংকালে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন ও পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী উপস্থিত ছিলেন।

  • বাংলাদেশ ক্যাবলস এসোসিয়েশনের নির্বাচন স্থগিত

    বাংলাদেশ ক্যাবলস এসোসিয়েশনের নির্বাচন স্থগিত

    মোঃ রাসেল সরকার:
    আদালতের আদেশক্রমে বাংলাদেশ ইলেকট্রিক্যাল কেবল ম্যানুফ্যাকচার এসোসিয়েশনের ২০২৩-২৪ মেয়াদের নির্বাচন কার্যক্রম স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ৭ফেব্রুয়ারি-২০২৩ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সুবর্ণা সরকার স্বাক্ষরিত ২৬.০০.০০০০.১৫৭.৩৩.০১৯.১৫.৩৪ নং স্মারকমুলে এই আদেশ প্রদান করা হয়।

    সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বাংলাদেশ ইলেকট্রিকাল ক্যাবলস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের উপর বানিজ্য সংগঠন ম্যানুয়েল-১৯৬১ এর ১০ ধারার পুরোপুরি লঙ্গণ সহ তথ্য গোপন করে ২৮জানুয়ারী-২০২০ তারিখে প্রশাসক নিয়োগ করে বানিজ্য মন্ত্রনালয়। নিয়োগকৃত প্রশাসক এসোসিয়েশনের ১৫৪ জন সদ্যসের মধ্যে হতে মাত্র ১৮জন সদস্যদের একটি ভোটার তালিকা সৃজনের মাধ্যমে ২০২১/২২ মেয়াদের জন্য ২১টি পদে নির্বাচন করার কার্যক্রম পরিচালনা করেন এবং নির্বাচনের ঘোষিত তপছিল অনুযায়ী ২০ফেব্রুয়ারী-২০২১ তারিখে ভোট গ্রহনের পরিবর্তে ৩১জানুয়ারী-২০২১ তারিখে উক্ত ১৮জনকেই পরিচালক পদে সিলেকশন করে তৎমধ্যে এবিএম এরশাদ হোসেনকে সভাপতি বানিয়ে দেন। এসময় এসোসিয়েশনের ৫০জন সদস্য সম্মিলিতভাবে সদস্য রিয়াদ হোসেনের নেতৃত্বে প্রশাসকের ভুয়া নির্বাচিত এরশাদ কমিটি বাতিল সহ তাদের ২০১৯/২১ মেয়াদের কমিটি বহাল রাখার জন্য ২৪ফেব্রুয়ারী-২০২১ তারিখে একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘ দিন অপেক্ষার পর কোন প্রতিকার না পেয়ে আবারো অভিযোগ দায়ের করেন। ফলে উক্ত অভিযোগের আলোকে দীর্ঘ ১৬মাস পরে অর্থাৎ ২৩আগষ্ট-২০২২ তারিখে মন্ত্রনালয় একটি শুনানী গ্রহন করেন। তবে শুনানীর কোন আদেশ বা সিদ্ধান্ত এখন পর্যন্ত বাদীকে প্রদান করা হয় নাই। এদিকে এসোসিয়েশনের অভিযুক্ত অবৈধ কমিটি ২০২৩/২৪ মেয়াদের কমিটির জন্য নির্বাচন তফসিল ঘোষনা করায় উক্ত নির্বাচন কার্যক্রম স্থগিতকরনের জন্য ৩০আগষ্ট-২০২২ তারিখে রিয়াদ হোসেন আবারো একটি অভিযোগ দায়ের করেন। তাতেও কোন প্রতিকার মিলে না। ৯ফেব্রুয়ারী-২০২৩ তারিখে উক্ত নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনেও এসোসিয়েশনের গঠনতন্ত্র লঙ্গন করে ৬৪ জনকে নতুন সদস্য পদ প্রদান পূর্বক ভোটার তালিকায় অন্তভুক্ত করা হয়েছে। রিয়াদ হোসেন এসব বিষয় উল্লেখপূর্বক ২২জানুয়ারী-২০২৩ তারিখে সচিব বরাবর আবারো একটি অভিযোগ দায়ের করেন। এতেও কোন প্রতিকার না পেয়ে তিনি ৩০জানুয়ারী-২০২৩ তারিখে মহামান্য আদালতে একটি রীট পিটিশন মামলা নং-১১৪৯/২০২৩ দায়ের করিলে আদালত ১মাসে মধ্যে আমার এই অভিযোগ নিষ্পত্তি করার জন্য সচিবকে আদেশ প্রদান করেন। ৩১জানুয়ারী-২০২৩ তারিখে মামলার আইনজীবি কর্তৃক আদেশের কপি সচিবের দপ্তরে জমা দেয়া হয় এবং ৫ফেব্রুয়ারী-২০২৩ তারিখে আবারো মামলার আদেশ কপি জমা দেয়া হয়। এরই ফলে মন্ত্রনালয় ৭ফেব্রুয়ারি-২০২৩ তারিখে বাংলাদেশ ইলেকট্রিক্যাল ক্যাবলস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের নির্বাচন বোর্ডের চেয়ারম্যানকে ৯ফেব্রুয়ারী-২০২৩ তারিখের অনুষ্ঠেয় ২০২৩-২৪ মেয়াদের নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত রাখার নিদেশ প্রদান করে।

  • সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে দোয়ারাবাজারে প্রস্তুতি সভা

    সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে দোয়ারাবাজারে প্রস্তুতি সভা

    হারুন অর রশিদ দোয়ারাবাজার থেকেঃ
    ১১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করতে দোয়ারাবাজারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের যৌথ উদ্যোগে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

    বুধবার বিকালে দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীকের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি সফিকুল ইসলাম বাবুলের পরিচালনায়
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও সাবেক লক্ষিপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক,
    উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা যুবলীগের সভাপতি ও বাংলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ রানা, দোয়ারাবাজার সদর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ,, বোগলা বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, আওয়ামীলীগ নেতা ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব) রফিক উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা ও দোহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু, পান্ডারগাও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, বোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মিলন খান, আব্দুল হাই বিলাত, আব্দুল হামিদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ও সাবেক ইউপি সদস্য তাজির উদ্দিন, আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মিজানুর রহমান (মিজান), দোয়ারাবাজার উপজেলা যুবলীগ নেতা মো. শাহজালাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক হৃদয় সহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
    উল্লেখ্য যে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য তাজির উদ্দিন মেম্বারের উদ্যোগে জেলা আওয়ামীলীগের সম্মেলন সফল করার লক্ষে নরসিংদী থেকে বিশাল বড় লঞ্চ ও স্থানীয় দুুুটি ইন্জিন নৌকায় দিয়ে দোয়ারাবাজার থেকে অধিক সংখ্যক মানুষ নিয়ে ১১ ফেব্রুয়ার সুনামগঞ্জের সভাকে সফল করতে জাবেন। এছাড়াও তিনি ভাটি অঞ্চল মোহনগঞ্জ ও জামালগঞ্জ এলাকা থেকে মানুষ আসার জন্য একটি লঞ্চ ও দুটি ইঞ্জিন নৌকা দেওয়ার কথা বলেছেন।

  • মোংলা বন্দরে এসেছে কয়লার জাহাজ, সপ্তাহখানেক পর ফের চালু হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

    মোংলা বন্দরে এসেছে কয়লার জাহাজ, সপ্তাহখানেক পর ফের চালু হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

    বায়জিদ হোসেন, মোংলাঃ
    কয়লা সংকটে গত ১৪ জানুয়ারী বন্ধ হয়ে যাওয়া রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি আগামী সপ্তাহখানেক পর ফের চালু হতে যাচ্ছে। বুধবার বিকেল ৫টায় মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়েছে প্লানটির কয়লা নিয়ে আসা বিদেশী জাহাজ এম,ভি স্পাইনেল। জাহাজটিতে ইন্দোনেশিয়া থেকে এসেছে ৩৩ হাজার মেট্টিক টন কয়লা। এরপরই আবার আগামী ১৬ ফেব্রুয়ারী ৫১ হাজার মেট্টিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে আসার সিডিউল রয়েছে আরো একটি বিদেশী জাহাজের। কয়লাবাহী বিদেশী জাহাজ এম,ভি স্পাইনেল’র স্থানীয় শিপিং এজেস্ট ‘টগি শিপিং এন্ড লজিস্টিক লি:’র খুলনার ম্যানেজার খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে ৩৩ হাজার মেট্টিক টন জ্বালানী কয়লা নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি স্পাইনেল বুধবার বিকেল ৫টায় মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়েছে। বুধবার রাত থেকেই এ কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু হবে। এরপর বিদেশী ওই জাহাজ থেকে খালাস হওয়া কয়লা লাইরেজে (কার্গো-কোস্টার) করে নেয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে। তিনি আরো বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৫১ হাজার মেট্টিক টন কয়লা নিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারী মোংলা বন্দরে ভিড়বে আরো একটি বিদেশী জাহাজ। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সকল জ্বালানী কয়লাই আসবে ইন্দোনেশিয়া থেকে বলেও জানান খন্দকার রিয়াজুল হক। রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম আনোয়ারুল আজিম জানান, কয়লার সংকটে গত ১৪ জানুয়ারীর প্লান্টটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ থাকার মধ্যেই বুধবার ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে আসা একটি বিদেশী জাহাজ মোংলা বন্দরের ফেয়ারওয়েতে ভিড়েছে। এখন সেখান থেকে লাইটারেজ করে কয়লা আনা হবে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। এরপর জেটি থেকে স্বয়ংক্রিয় পদ্ধিতে তা যাবে কয়লার গোডাউনে। মজুদ গোডাউন থেকে কয়লা নিয়ে জ্বালানীর ব্যবহার ও বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করা হবে। যদিও এ প্রক্রিয়াও সময়সাপেক্ষ। তাই এ সকল প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহখানেকের পর পুনরায় উৎপাদনে যেতে সক্ষম হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। তিনি আরো বলেন, আশা করছি এখন থেকে নিয়মিত কয়লা আসতে থাকবে, ফলে প্লান্টটির উৎপাদন ব্যাহত কিংবা বন্ধের আর তেমন কোন আশংকা ও প্রতিবন্ধকতার সৃষ্টি হবেনা। উল্লেখ্য, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৩২০ মেগাওয়াটের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু হয় গত বছরের আগস্টে। এরপর ডিসেম্বর পুরোপুরি চালু হওয়ার পর বিদ্যুৎ সরবরাহ শুরু হয় জাতীয় গ্রীডে। আর ১৩২০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটের উৎপাদনে যাওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ রয়েছে চলতি বছরের জুন-জুলাই মাসে।

  • মাধবপুরে নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা বই পড়ানোর শিক্ষক চায় এলাকাবাসী

    মাধবপুরে নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা বই পড়ানোর শিক্ষক চায় এলাকাবাসী

    মশিউর রহমান,
    মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি,
    মাধবপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে অবস্থিত নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একজনও মুসলমান শিক্ষক নাই। ফলে কোমলমতি মুসলিম শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের ইসলাম ধর্ম বিষয়টির শিক্ষা লাভ থেকে বঞ্চিত হচ্ছে। একজন মুসলিম শিক্ষক পদায়নের জন্য অভিভাবকেরা দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। অভিভাবকেরা হতাশ। প্রকাশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়টিতে একজন মুসলিম শিক্ষক চেয়ে উপজেলা শিক্ষা অফিসারের কাছে আবেদন করেছেন।কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।সর্বশেষ অর্পিতা সরকার নামের আরেকজন হিন্দু শিক্ষককে নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে। গত ২৪ জানুয়ারী যোগদান করেছেন।
    মাধবপুর পৌর এলাকার নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়টিতে ২২৮ জন শিক্ষার্থী রয়েছে।২২৮ শিক্ষার্থীর ১৮০ জন মুসলমান।বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক সহ সব শিক্ষক হিন্দু হওয়ায় মুসলমান শিক্ষার্থীদের ইসলাম ধর্ম বিষয়টি ঠিকমতো পাঠদান করা যাচ্ছে না। এলাকাবাসি কমপক্ষে একজন মুসলমান শিক্ষক নিয়োগের দাবি।।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ পাল উপজেলা শিক্ষা অফিসারের কাছে আবেদন করেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক নাহিদ মিয়া দ্রুত বিদ্যালয়টিতে অন্তত একজন মুসলমান শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন।
    হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মওলার সাথে কথা বললে তিনি এ ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানিয়েছেন।

  • জয়পুুরহাট র‍্যাবের অভিযানে ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার-৩ জন আটক

    জয়পুুরহাট র‍্যাবের অভিযানে ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার-৩ জন আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    সিপিসি,৩ র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিক্তিতে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পোস্তমপুর ফকিরপাড়া এলাকায় একটি বাড়ির মেঝে ও গরুর গোয়াল ঘর খুঁড়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে জয়পুুরহাট র‌্যাব-৫ এর সদস্যরা। বাড়ির মালিক মো.মোশারফ হোসেন ও তার শ্বশুর মাদক কারবারি মো.বিপ্লব হোসেন পালিয়ে যায়। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুুরহাট র‌্যাবের পক্ষ থেকে এসব ইয়াবা উদ্ধারের বিষয়টি জেলার গণমাধ্যমে জানানো হয়।

    আটককৃতরা হলেন, ব্যবসায়ী মোশারফ হোসেনের স্ত্রী মাদক ব্যবসায়ী মোছাঃ শাহনাজ পারভীন ও তার বাবা সিদ্দিক আলী শাহ ও বোন মোছাঃ সেলিনা আক্তার রুপালি।তারা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছেন র‌্যাব।

    রাজশাহী মোল্লাপাড়া র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. রিয়াজ শাহারিয়ার প্রেস বিজ্ঞপ্তিতে জানান,র‍্যাবের ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুরের বিরামপুর উপজেলার ফকিরপাড়া এলাকায় কুখ্যাত মাদক কারবারি মোশারফ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাড়ির মেঝে ও গরুর গোয়াল ঘর খুঁড়ে এসব ইয়াবা বের করা হয়। ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত দুই নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে।

    তিনি বলেন,আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অভিযুক্ত মোশাররফ হোসেন ও তার স্ত্রী মোছাঃ শাহনাজ পারভীন দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার প্রস্তমপুর ফকিরপাড়ার এলাকার মাদক কারবারি পরিবার। তারা কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবার বড় বড় চালান দিনাজপুর জেলার বিরামপুরে নিয়ে এসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সরবরাহ করত।

    ইয়াবার চালান নিয়ে আসার সময় তার অনেক বড় বড় চালান বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর হাতে ধরা পড়ে। এরপর সে তার কৌশল পালটায় এবং সে টেকনাফ থেকে সমুদ্র পথে পার্শ্ববর্তী ভারত দেশ হয়ে সোনা মসজিদ ও হিলি স্থলবন্দর দিয়ে দিনাজপুর জেলার বিরামপুরে তার নিজ বাড়িতে ইয়াবার চালান নিয়ে এসে বিভিন্ন জেলায় সরবরাহ করতো। এছাড়া সে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন সময়ে বড় বড় ইয়াবার চালান বাংলাদেশ নিয়ে আসতে বলে স্বীকার করেন তাদের স্ত্রী শাহনাজ পারভীন।

    প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো.মোস্তফা জামান, এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো.মাসুদ রানা উপস্থিত ছিলেন।

    নিরেন দাস,জয়পুুরহাট