Author: desk

  • ঝালকাঠি’তে সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন পালন করা হয়।

    ঝালকাঠি’তে সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন পালন করা হয়।

    আজ ১০:৪৫-১১:১৫ ঘটিকা পর্যন্ত ঝালকাঠি জেলা শহরস্থ টেলিভিশন সাংবাদিক সমিতির সামনে ঝালকাঠি সাংবাদিক সমাজের উদ্যোগে ডিজিটাল নিরাপত্তা আইনে সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন (২০/২৫) অনুষ্ঠিত হয়।
    উক্ত মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন পলাশ রায়, ঝালকাঠি জেলা প্রতিনিধি, সময় টিভি।

    এ সময় বক্তারা বলেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহর আমলে সংঘটিত কিছু অপকর্মের বিচার চাওয়ায় সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো রিপোর্টার রতন সরকারের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা করেন কলিমুল্লাহ চক্রের প্রভাবশালী সদস্য উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক। এর মানে হলো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে দুর্নীতিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন তারা। বক্তারা দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

  • তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বেতাগীতে বিশেষ প্রার্থনা

    তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বেতাগীতে বিশেষ প্রার্থনা

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    কতুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় সারাদেশের ন্যায় বেতাগীতেও রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।বৃহস্পতিবার (৯ ফেরুয়ারি) উপজেলার সকল সরকারি-আধাসরকারি ও স্বায়ত্তশাসিত এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করণ এবং নিহতদের আত্মার শান্তির জন্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়ানুষ্ঠান, মন্দির ও দেশান্তরকাঠী খ্রিষ্টান পল্লীর গীর্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দুপুর দুইটায় বেতাগী পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়ানুষ্ঠান পরিচালনা করেন, মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিয়াউল হক। এসময় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রæত আরোগ্য কামনা করা হয়।

    মোঃ খাইরুল ইসলাম মুন্না
    বেতাগী বরগুনা।

  • পঞ্চগড়ে নিয়োগ এর ঘটনায় অবরুদ্ধ প্রধান শিক্ষক, পুলিশের সহায়তায় গেলেন হাসপাতালে

    পঞ্চগড়ে নিয়োগ এর ঘটনায় অবরুদ্ধ প্রধান শিক্ষক, পুলিশের সহায়তায় গেলেন হাসপাতালে

    পঞ্চগড় প্রতিনিধি।
    পঞ্চগড় সদর উপজেলার ৫নং চাকলাহাট ইউনিয়নের নতুন চাকলাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বানিজ্যের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিনব্যাপী অবরুদ্ধ থাকার পর পুলিশের সহায়তায় রাত আনুমানিক দশটায় পুলিশের হাসপাতালে ভর্তি হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ হামিদুর রহমান (রঞ্জু)। সোমবার(০৬-ফেব্রুয়ারি) উপজেলার নতুন চাকলাহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী চার পদে নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩৩ জন প্রার্থী অংশগ্রহণ করে। কিন্তু স্কুলের প্রধান শিক্ষক মোঃ হামিদুর রহমান রঞ্জু ও স্কুলের সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ সফিজুল হক একাধিক প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন। টাকা নেওয়ার পরেও আরেক জনকে নিয়োগ দেওয়ার চেষ্টা করলে অন্যান্য প্রার্থী ও এলাকার সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। একপর্যায়ে সকলে মিলে দিনব্যাপী প্রধান শিক্ষককে তার অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখে। সভাপতি পালিয়ে আত্মগোপন করেন। পরে সদর থানা পুলিশের একটি টিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ক্ষুব্ধ জনগণ তাতে সায় দেয় নি। পরে সকলের উপস্থিতিতে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মীদের সামনে নিয়োগ বাতিল ঘোষণা করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ হামিদুর রহমান রঞ্জু। এর পর পুলিশের সহযোগিতায় তিনি বের হওয়ার চেষ্টা করলে জনগণ তাতে বাঁধা প্রদান করেন। মোছাঃ জবেদা বেওয়া (৬০) তাতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে প্রধান শিক্ষক অসুস্থ হয়ে পড়লে এক পর্যায়ে পুলিশ স্কুল গেইটের একটি লক ভেঙ্গে তাকে নিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ রহমত আলী বলেন, আমি এই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য। আমার দুই ছেলে পরীক্ষায় অংশ গ্রহণ করে। ইতিমধ্যে প্রধান শিক্ষক ও সভাপতি আমার সাথে ১১ লাখ টাকা চুক্তি করে অগ্রিম ৬লক্ষ টাকা হাতিয়ে নেয়। আমার ছেলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার পরেও তাকে নিয়োগ না দিয়ে অন্য জনের কাছে বেশি টাকা নিয়ে নিয়োগ দেওয়ার চেষ্টা করে। তারা অনেকের কাছে টাকা নিয়েছে। আমার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় তার ঘারের একটি হাড় ভেঙ্গে যায়। তিনি বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং প্রধান শিক্ষক নিজের অপকর্ম ঢেকে রাখতে অসুস্থতার কথা বলে হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহীন আক্তার বলেন, আজকে স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ফলাফল ঘোষনা করা হয় নি। পরবর্তীতে ডিজির প্রতিনিধির সাথে সমন্বয় করে ফলাফল ঘোষনা করা হবে। নিয়োগ বাতিলের বিষয়ে আমাকে কিছু বলা হয় নি। নিয়োগ কেন্দ্র করে স্কুলে অবরুদ্ধ, পুলিশের সহযোগিতায় উদ্ধার ও মহিলা আহতদের বিষয়ে আমাকে কিছু বলা হয়নি। আমি এসব কিছুই জানিনা। আমি বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছি।

  • রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চলে ৪ হাজার ইয়াবা ও কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেফতার

    রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চলে ৪ হাজার ইয়াবা ও কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেফতার

    মো: রাসেল সরকার : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

    গ্রেফতারকৃতরা হলো- মোঃ স্বপন মীর ও আউয়াল হোসেন। এসময় তাদের হেফাজত থেকে ৪,০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধারমূলে জব্দ করা হয়।

    অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার এস.এম হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, গত বুধবার ৮ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার উত্তর বেগুন বাড়ী বিএসটিআই চৌরাস্তা মোড়ে দুইজন মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য কাভার্ড ভ্যানসহ অবস্থান করতেছে। এই তথ্য যাচাই করে উক্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ স্বপন ও আউয়ালকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজতে থাকা কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

    এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে।

  • সিরাজদিখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    সিরাজদিখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    মোঃ‌লিটন মাহমুদ মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

    আন নুর প্রি ক্যাডেট একাডেমি স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। (৯ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর দক্ষিণ পাড়া গ্রামের একটি মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাজ্জাদ নুর সঞ্চালনায় প্রধান শিক্ষক মোঃ শাহ আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হাবিবুল্লাহ, মোঃ জাহাঙ্গীর আলম জাহিদ, মোঃ সাফিয়ান আহম্মেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুচর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরশ্রেষ্ঠ নায়ক মোঃ আলি আকবর, বাংলা টিভির মাওয়া মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মোস্তফা, দৈনিক কালবেলা পত্রিকার সিরাজদিখান প্রতিনিধিঃ দিদার হোসেন শুভসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, মসজিদের ইমাম, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।

  • গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে কর্মচারী নিয়োগের নামে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

    গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে কর্মচারী নিয়োগের নামে লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

    বাদাল সাহা,
    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টাররোলে কর্মচারী নিয়োগ দেয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একটি সিন্ডিকেট। গত কয়েকদিন ধরে আকাশ শিকদারকে চাকরির জন্য চার লাখ টাকার ব্যাংক চেক দেয়ার ছবি ও অসংখ্য ক্ষুদে বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    এসব কল রেকর্ডে এক ব্যক্তি ও তার স্ত্রীর সাথে বিশ্ববিদ্যালয়ের বরখাস্ত হওয়া কর্মচারী আকাশ শিকদারসহ একাধিক কর্মচারীর টাকা লেনদেনের বিষয়ে কথা বলতে শোনা যায়। এ পর থেকেই বিসযটি টক অব দ্যা বিশ্ববিদ্যালয়ে পরিনত হয়েছে। চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।

    জানাগেছে, এক ব্যক্তিকে মাস্টাররোলে চাকরি দেয়ার কথা বলে চার লক্ষ টাকা নেন আকাশ শিকদার। তার সাথে জড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত একাধিক ব্যক্তি। শুধু এক ব্যক্তির থেকেই ৪ লাখ টাকা নেয়নি চক্রটি। তাদের কথোপকথনের রেকর্ড থেকে দেখা যায় এমন ৪-৫ জনের চাকরির জন্য কাজ করছেন তারা।

    এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের তীব্র সমালোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সরব রেখেছে সাধারণ শিক্ষার্থীরা। চলছে আলোচনা আর সমালোচনা।

    এদিকে এ ঘটনা স্বীকার করে আকাশ শিকদার টাকা নিয়েছেন জানিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, টাকাটা আমি নেইনি। নিয়েছেন আকাশ। আমার ভুল হয়ে গেছে। আমি আর দ্বিতীয়বার এসবে জড়াব না। আমাকে এর মধ্যে জড়িয়ে ফেলেছে ওরা।

    এ ঘটনার মূল অভিযুক্ত আকাশ শিকদারকে একাধিকবার মুঠোফোনে কল দেয়া হলে তিনি ফোন বন্ধ করে দেন। নিয়োগ দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া এই আকাশ শিকদার ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি ৬৩ পিস ইয়াবাসহ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার হন। এরপর তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে কর্মচারী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে তাকে বিশ্ববিদ্যালয়ে দেখা যায়।

    নাম না প্রকাশ করার শর্তে শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ভেতরে মাদক ব্যবসার মতো অভিযোগ থাকা কিংবা মাদকসহ গ্রেফতার হওয়ার পরও তেমন কিছু না হওয়ায় নিয়োগের নামে টাকা আত্মসাৎ করার সাহস দেখিয়েছে এই কর্মচারী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের তীব্র সমালোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সরব রেখেছে সাধারণ শিক্ষার্থীরা।

    এ বিষয়ে বশেমুরবিপ্রবি প্রক্টর ড. মো: কামরুজ্জামান বলেন, কল রেকর্ড শুনে আমি হতভম্ব। বিশ্ববিদ্যালয় পড়াশোনার জায়গা। এটা বাণিজ্যের জায়গা না। দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা ভিসি স্যারের সাথে কথা বলব।

    এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে রেজিস্ট্রার মো: দলিলুর রহমান বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। দ্রুতই তদন্ত কমিটি গঠন করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

    পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মিটিংয়ে থাকায় গোপালগঞ্জ সঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি ড. একিউএম মাহবুবের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার দফতর থেকে জানানো হয়েছে ফাঁস হওয়া কল রেকর্ড সম্পর্কে ভিসি অবগত হয়ে বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা বলেছেন। #

  • পাঠকপ্রিয় দৈনিক অপরাধ অনুসন্ধান’র ৪র্থ বর্ষপুর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

    পাঠকপ্রিয় দৈনিক অপরাধ অনুসন্ধান’র ৪র্থ বর্ষপুর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা

    মোঃ শহিদুল ইসলাম
    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্রগ্রাম নগরীর,ইপিজেড মোড়,গাজী কমপ্লেক্স ৫ম তলা, গত কাল ০৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০:৩০ ঘটিকায় চট্টগ্রাম অফিস কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।

    দৈনিক অপরাধ অনুসন্ধানের ৪র্থ বছর পুর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও অপরাধ-অনুসন্ধানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অতিথি, বিশেষঅতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া এবং কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠানটি পালিত হয়েছে।

    দৈনিক অপরাধ অনুসন্ধান’ চেয়ারম্যান মোঃ হায়দার আলী এর সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়’র বিশেষ প্রতিনিধি মোঃ জাকারিয়া হোসেন এর সঞ্চালনায় এ অনুষ্ঠান পরিচালনা করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ধধ,অপরাধ অনুসন্ধান এর ব্যবস্থাপনা পরিচালক ও ডিজিটাল বিডি প্রেস ক্লাব’র সভাপতি সিনিয়র সাংবাদিক মো: খলিলুর রহমান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
    ডিজিটাল বিডি প্রেস ক্লাব’র মহাসচিব ও
    অপরাধ অনুসন্ধান টিভি’র চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম খান,ডিজিটাল বিডি প্রেস ক্লাব’র সহ সভাপতি ও সম্পাদক ও প্রকাশক দৈনিক আজকের মানব সময়,মোঃ মোসলেহ উদ্দিন বাহার,মোহাম্মদ বেলাল হোসেন চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান দৈনিক বিশ্ব মানচিত্র , মোঃ আমিনুল ইসলাম পরিচালক দৈনিক অপরাধ-অনুসন্ধান, বিশিষ্ট সাংবাদিক বাবুল হোসেন বাবলা,

    অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আলী আজম নির্বাহী সদস্য ডিজিটাল বিডি প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি, আবুল খায়ের নির্বাহী সদস্য “ডিজিটাল বিডি প্রেসক্লাব” কেন্দ্রীয় কমিটি, মোঃ মনির তালুকদার, নির্বাহী পরিচালক দৈনিক অপরাধ অনুসন্ধান, মোঃ রাসেল মিয়া সম্পাদক ও প্রকাশক দৈনিক আলোকিত সারাদেশ, মোঃ সোহাগ সরদার, ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রিয়াজ উদ্দিন,ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান মোঃ শহিদুল ইসলাম,ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও আজকের নতুন খবর পত্রিকার মোঃ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ খায়রুল হাসান, মোহাম্মদ জুয়েল মাঝি, মোঃতপু মাঝি, মোঃ নুর নবী, মোঃ আবু হানিফ, মোঃ জিহাদ হাসান, প্রমুখ।
    উপস্থিত সকল নেতৃবৃন্দ তাদের শুভেচ্ছা বক্তব্যে বলেন দৈনিক অপরাধ-অনুসন্ধান নিষ্ঠা ও সততার সাথে অন্যায়ের কাছে আপসহীনভাবে আগামী দিনগুলো পরিচালনা করবেন এবং সবসময় ন্যায়ের পথে থাকবেন আমরা তাদের দীর্ঘায়ু ও শুভ কামনা করি। প্রধান আলোচকের বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মোহাম্মদ খলিলুর রহমান সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
    সভাপতির সমাপনী বক্তব্যে দৈনিক অপরাধ অনুসন্ধানের চেয়ারম্যান মোঃ হায়দায় আলী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • কোটালীপাড়া পৌরসভা নির্বাচান : মনোনয়ন প্রত্যাশী কামাল হোসেন শেখের পক্ষে শো-ডাউন

    কোটালীপাড়া পৌরসভা নির্বাচান : মনোনয়ন প্রত্যাশী কামাল হোসেন শেখের পক্ষে শো-ডাউন

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভা নির্বাচানে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে নির্বাচনী শো-ডাউন করছেন আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা।

    আজ বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি শোডাউন বের করে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান মেয়র কামাল হোসেন শেখের কর্মী-সমর্থকেরা। শোডাউনের নেতৃত্ব দেন মনোনয়ন প্রত্যাশী বর্তমান মেয়র কামাল হোসেন শেখ। শোডাউনটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় কামাল হোসেন শেখের পক্ষে বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন ও লিফলেট প্রদর্শন করে। এ শোডাউনে কয়েক হাজার কর্মী সমর্থকেরা অংশ নেন।

    এসময় মনোনয়ন প্রত্যাশি বর্তমান মেয়র কামাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্যে দিয়ে কোটালীপাড়া পৌরসভাকে স্মার্ট হিসাবে গড়ে তুলতে চাই। আমি যদি মনোনয়ন পেয়ে নির্বাচিত হই তাহলে কোটালীপাড়া পৌরসভাকে একটি অধুনিক পৌরসভা করতে সব ধরনের কাজ করবো।

    আগামী ২০ মার্চ কোটালীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ১৬ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য তাদের জীবন বৃত্তান্ত দলের কাছে জমা দিয়েছেন। #

  • বড়ই চাষে সফল- ইউনুছ ভূঁইয়া

    বড়ই চাষে সফল- ইউনুছ ভূঁইয়া

    মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা প্রতিনিধিঃ
    কুমিল্লার সবচেয়ে বড় বড়ই বাগান মুরাদনগর উপজেলার কাজিয়াতল। বিদেশ ফেরত ইউনুছ ভূঁইয়া গড়েছেন এই বাগান। তিন বছরে বিক্রি করেছেন অর্ধ কোটি টাকার বড়ই। ইউনুছ ভূঁইয়া চৌদ্দ বছর সৌদি প্রবাস জীবন শেষে দেশে আসেন ২০২০ সালে। করোনার বেকার সময়কে কাজে লাগিয়ে হয়ে উঠেন সফল উদ্যোক্তা। নীজের ১০ বিঘা জমির সাথে আরো ৫০ বিঘা পতিত জমি লিজ নেন তিনি। পুরো জায়গা জুড়ে মাছের প্রজেক্ট করে মাছ চাষ করেন। নানা প্রতিকুলতায় মাছের ব্যবসায় লোসান হয় তাকে।
    তাতে ভেঙে যাননি তিনি। সফল হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে মাছের প্রজেক্টকে ফলের বাগান বানানো কাজ শুরু করেন। তার এই কাজ দেখে মানুষ উপহাস ও ঠাট্রা -বিদ্রুপ করতে থাকেন। কারণ মাছের প্রজেক্টের ভীতর কিভাবে ফলবাগান হয় ? পানিতে সব গাছ ডুবে মরে যাবে। কেউ কেউ তাকে পাগলও বলেন। লোকের কথায় কান না দিয়ে তিনি তার কাজ করতে থাকেন। বিশ্বাস ছিল সফল হবেন। ইউটিউব ও উপজেলা কৃষি অফিসের সহায়তায় মাছের প্রজেক্টের ভীতর লাগিয়েছেন ৩ হাজার বড়ই, ৭ হাজার লেবু, ৮শ কলা গাছ, মাল্টাসহ নানা জাতের সাথী ফসল ফলিয়ে এলাকায় ব্যাপক সাড়া ফেলেন । এই মূহর্তে তার বাগানে বড়ইয়ের চমৎকার ফলন রয়েছে। গাছের পাতায় পাতায় বড়ই দোলছে। বল সুন্দরী জাতের বড়ই দেখতে খুবই সুন্দর। খেতে মিষ্টি- অধিক রসালো ও পুষ্টিগুনে ভরপুর। তিন হাজার বড়ই গাছ থেকে ৩ বছরে বিক্রি করেছন প্রায় অর্ধ কোটি টাকার বেশি বড়ই।

    কৃষক ইউনুছ ভূইয়া বলেন, আমি বিদেশে ছিলাম। সেখানে কৃষি খামারের তত্ত¡াবধানে কাজ করেছি। দেশে এসে কোভিডের কারনে আর বিদেশ যেতে পারি নাই। বেকার হয়ে পড়ছিলাম। অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেই যে আর অন্যের অধীনে চাকুরী করবো না। এবার উদ্যেক্তা হয়ে নীজেই কিছু একটা করব। যেই ভাবা সেই কাজ। তাই আমার পরিত্যাক্ত ১০ বিঘা জমির সাথে আরো ৫০ বিঘা জমি লীজ নিয়ে একটি মাছের প্রজেক্ট তৈরি করি। দুই বছর পর আরো ৫ বিঘা জমি ক্রয় করেছি।

    মাছের ব্যবসা ভালো না হওয়ায় প্রজেক্টের ভীতর বড়ই ও লেবুর বাগান করার সিদ্ধান্ত নেই। মাছের প্রজেক্টের মত নীচু জায়গায় ফলবাগান করছি দেখে এলাকার মানুষ আমাকে পাগল বলছে। সমালোচকদের কথায় কান না দিয়ে নাটোর থেকে আড়াই মাস বয়সী বড়ই ও লেবুর চারা এনে রোপন করি । চারা রোপনের ৩ মাস পর বাগানের প্রতিটা গাছে বড়ই আসে। প্রথম বছর প্রায় দেড় লাখ টাকার বড়ই বিক্রি করেছি। পরের বছর ৩০ লাখ, এবছর ঘুর্ণিজড় সিতরাংয়ের কারণে কম হলেও আশা করছি ২৫ লাখ টাকার বড়ই বিক্রি হবে।
    একটি গাছে ৩০ থেকে ৪০ কেজি বড়ই আসে । পাইকারদের কাছে ৮৫ টাকা কেজি দরে বিক্রি করছি। বাগানে প্রতিদিন ১০ জন শ্রমিক কাজ করে। এছাড়াও বাগান নিরাপত্তার জন্য সার্বক্ষনিক দুইজন লোক নিয়োজিত আছে। আমার বিশ্বাস ছিল সফল হবো এবং হয়েছি।

    মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু বলেন, কুমিল্লার সবচেয়ে বড়-বড়ই বাগান কাজিয়াতল । আমি ও উপসহকারী কর্মকতারা রীতিমত এই কৃষি প্রজেক্টটি দেখাশোনা করছি। কৃষক ইউনুছ ভূইয়ার মত যারা উদ্যোক্তা হয়ে পরিত্যাক্ত জমিতে বাগান ও কৃষি কাজ করতে চায় আমরা তাদের সর্বাত্তক সহযোগীতা দিয়ে পাশে থাকবো।

  • পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রান হারালেন স্কুল শিক্ষিকা উর্মি

    পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রান হারালেন স্কুল শিক্ষিকা উর্মি

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

    পটুয়াখালীর লোহালিয়ায় চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ইসরাত জাহান উর্মি নামের এক স্কুল শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। (ইন্না-লিল্লাহ—-রাজিউন).

    বুধবার (০৮- ফেব্রুয়ারী-২০২৩ ইং) তারিখ বিকালে লোহালিয়া-টু-বাউফল সড়কের লোহালিয়া ইউনিয়নের শৌলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু কোলে ঢলে পরেন।

    নিহত ইসরাত জাহান উর্মি পটুয়াখালী শহরের সনামধন্য রশিদ কিশালয় বিদ্যায়তনের (কেজি স্কুলের) শিক্ষিকা ছিলেন। তিনি শহরের পিটি,আই সড়কের নবম তলা রজনীগন্ধা ভবনের বাসিন্দা ও নতুন বিবাহ দম্পতি। তার স্বামী বরিশালের একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত।

    রশিদ কিশালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জানান শিক্ষিকা উর্মির মৃত্যুতে আমরা গভীর শোকাহত আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের একজন ভালো শিক্ষিকা হারলাম আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আমিন।