Author: desk

  • গৌরনদীর ওসি আফজাল হোসেনকে বিশেষ পুরস্কার দিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি

    গৌরনদীর ওসি আফজাল হোসেনকে বিশেষ পুরস্কার দিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি

    বি এম মনির হোসেনঃ-

    ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরণদী বাস স্ট্যান্ডে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সকল অবৈধ দীর্ঘদিনের যানজট দূর করে জনসাধারণকে স্বস্তি দেওয়ায় গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান। এ সময় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার বরিশাল, পুলিশ সুপার পটুয়াখালী, পুলিশ সুপার ভোলা, পুলিশ সুপার পিরোজপুর, পুলিশ সুপার বরগুনা সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদীর চলাচলকারী বিভিন্ন সুবিধাভোগী মানুষ নতুনবাজার পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনকে জানান গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেনের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং ওসি আফজাল হোসেন এই থানায় আসার পরে বুঝলাম বর্তমান পুলিশ মানবিক পুলিশ ও জনগনের বন্ধু।

  • ইসলামিক ইয়ুথ ক্লাব স্বেচ্ছায় রক্তদান সংস্থা’র উদ্যোগে বিনা বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    ইসলামিক ইয়ুথ ক্লাব স্বেচ্ছায় রক্তদান সংস্থা’র উদ্যোগে বিনা বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    মুন্সীগঞ্জ প্রতিনিধি।।

    লৌহজংয়ে ইসলামিক ইয়ুথ ক্লাব স্বেচ্ছায় রক্তদান সংস্থা’র উদ্যোগে ও মেডিলাইফ ডিজিটাল হাসপাতাল এন্ড দি ল্যাব এর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত ডহুরী আছিয়া খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা প্রাঙ্গনে মুক্তিযোদ্ধা ও স্থানীয় ৩ শতাধিক অসহায়, দরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চক্ষু,দন্ত,নাক,কান,গলা এবং গাইনি রোগীদের কে চিকিৎসা প্রদান করা হয়।

    মেডিলাইফ ডিজিটাল হাসপাতাল এন্ড দি ল্যাব এর অভিজ্ঞ চিকিৎসক ডাঃ আসাদুল ইসলাম অপু এবং স্ত্রী ও গাইনি চিকিৎসক ডাঃ লাইমুন্নাহার অসুস্থ রোগীদেরকে এ চিকিৎসা সেবা প্রদান করেন।

    এসময় উপস্থিত ছিলেন মেডিলাইফ ডিজিটাল হসপিটাল এন্ড দি ল্যাব এর এম,ডি আব্দুল হাকিম, ইসলামিক ইউথ ক্লাবের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ আথারী,সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ আরিফ,সহ সভাপতি ইফ্রাতুল ইসলাম সৈকত,স্বপ্নীল আহমেদ চিট্টি,হেদায়েতুল্লাহ শেখ, জাহিদ হাফিজ,অনিক আহমেদ,হাসিব দেওয়ান, মোঃ ওমর, কে এম হাবিব প্রমুখ।

  • মেঘনা  জেলেদের জালে ধরা পড়ল  ১৬০ কেজি ওজনের হাউজ মাছ

    মেঘনা জেলেদের জালে ধরা পড়ল ১৬০ কেজি ওজনের হাউজ মাছ

    লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে প্রায় ১৬০ কেজি ওজনের হাউস (শাপলা পাতা) মাছ ধরা পড়েছে। মাছটি ২৮ হাজার ৬০০ টাকা দিয়ে মাছ ব্যবসায়ী ছিদ্দিক বেপারী জেলেদের থেকে কিনে নিয়েছেন। এতো বড় হাউস এর আগে কখনো কমলনগরে ধরা পড়েনি বলে জানায় মৎস্য বিভাগ।

    বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে জেলেরা মাছটি উপজেলার মতিরহাট মাছ ঘাটে আনে। জোয়ারে বঙ্গোপসাগর থেকে মাছটি নদীতে ভেসে আসে বলে ধারণা করছে স্থানীয়রা। মাছটি দেখতে উৎসুক লোকজন ঘাটে ভীড় জমায়।

    লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সমুদ্রে মাছটি পাওয়া যায়। জোয়ারের সময় সাগর থেকে মাছটি নদীতে চলে আসে। তখন জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সাধারণত ছোট আকারের পাতা মাছ মাঝেমধ্যে মেঘনায় ধরা পড়ে। তাও বঙ্গপোসাগরের কাছে হওয়ায় রামগতি উপজেলার মেঘনা নদীর অংশে এটি কদাচিৎ পাওয়া যায়। তবে এতো বড় হাউস মাছ এর আগে মেঘনার কমলনগরের অংশে ধরা পড়েছে বলে শুনিনি, এটিই প্রথম।

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে চলছে ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ক সচেতনতা কার্যক্রম

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে চলছে ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ক সচেতনতা কার্যক্রম

    প্রেস বিজ্ঞপ্তি।

    ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র অর্থায়নে, ডিনেট এবং ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম যৌথভাবে ‘Foster Responsible Digital Citizenship to Promote Freedom of Expression in Bangladesh’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ডিজিটাল সিটিজেন হতে সহায়তা করা এবং তাঁদের মাঝে গঠনমূলকভাবে স্বাধীন মত প্রকাশের চেতনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই প্রকল্পের সূচনা। এই প্রকল্পের অংশ হিসেবে, ০৮ ও ০৯ ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত ডিজিটাল সিটিজেনশিপ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে লার্নিং সেশনের আয়োজন করা হয়। এই দুই দিনে, চারটি লার্নিং সেশনে অংশগ্রহণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে প্রায় ১০০ জনের অধিক কৃতি শিক্ষার্থী। ফেব্রুয়ারি ও মার্চ মাস জুড়েই এই বিষয়ে লার্নিং সেশনের শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষার্থীদের সাথে পিয়ার লার্নিং কার্যক্রম চালাবে। লার্নিং সেশনে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা। সেশনে বক্তব্য রাখা শিক্ষকদের মধ্যে উল্লেখ হলেন- ড. রবিউল ইসলাম, মো: শাওন উদ্দিন, ড. সুমাইয়া খানম, মো: শফিকুজ্জামান জোয়ারদার এবং রাদিয়া আওয়াল তৃষা। অর্ধ বেলার লার্নিং সেশনগুলো পরিচালনা করেন ডিনেটের পক্ষ থেকে নিয়াজ ইসলাম আরিফ এবং প্রজুরী দে।

    লার্নিং সেশনে ডিজিটাল সিটিজেনশিপ ও মত প্রকাশের স্বাধীনতার বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করা হয়; যা তাঁদের প্রাত্যহিক জীবনে সচেতন ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে সহায়তা করবে ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা সেশনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন এবং নিজ জীবনে এই শিক্ষার প্রতিফলন ঘটাতে উৎসাহী হন। এই লার্নিং সেশনে অংশগ্রহণের পর উপস্থিত শিক্ষার্থীরা ফেব্রুয়ারি ও মার্চ মাস জুড়ে ডিনেট-এর তত্ত্বাবধানে তাঁদের সহপাঠীদের সাথে ১০০ পিয়ার লার্নিং সেশন পরিচালনা করবেন, যার প্রতিটিতে চার থেকে পাঁচজন শিক্ষার্থী উপস্থিত থাকবেন। এই পিয়ার লার্নিং সেশনগুলোতে অন্যান্য শিক্ষার্থীরা ডিজিটাল সিটিজেনশিপ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন শিক্ষণীয় বিষয় জানতে পারবেন এবং একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে বিশ্লেষণধর্মী চিন্তা চর্চার পদ্ধতি সম্পর্কে জানবেন। যা তাঁদের ডিজিটাল দুনিয়ায় বিচরণের ক্ষেত্রে আচরণগত পরিবর্তন এনে একজন গর্বিত ডিজিটাল নাগরিকে পরিণত হতে সহায়তা করবে।

    লার্নিং সেশনে ফ্রেডরিক নওম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম’র প্রোগ্রাম ম্যানেজার নাইরা নিজাম বলেন- “বর্তমানের ডিজিটাল যুগে নিরাপদে বিচরণের জন্য ও অনলাইনে গঠনমূলক ও সহনশীল পরিবেশ তৈরির জন্য ডিজিটাল সিটিজেনশিপ শিক্ষার অন্য কোনো বিকল্প নেই।”

    লার্নিং সেশনে ডিনেট’র প্রোগ্রাম ম্যানেজার আসিফ আহমেদ তন্ময় বলেন- “শিক্ষার্থীরাই হল সমাজ পরিবর্তনের মূল চালিকাশক্তি। কিন্তু ডিজিটাল সিটিজেন হবার ব্যাপারে তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির একটি ক্ষেত্র বিদ্যমান রয়েছে। তাই ডিনেট এই প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে।”

    এর পাশাপাশি প্রকল্পের ওয়েবসাইট https://www.digitalcitizenbd.com/-এ আছে তরুণ সমাজবান্ধব বিভিন্ন উদ্যোগ যা থেকে শিক্ষার্থীরা ডিজিটাল সিটিজেনশিপ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন শিক্ষণীয় বিষয় জানতে পারবেন এবং একটি গঠনমূলক আলোচনার মাধ্যমে বিশ্লেষণধর্মী চিন্তা চর্চার পদ্ধতি সম্পর্কে জানবেন। যা তাঁদের ডিজিটাল দুনিয়ায় বিচরণের ক্ষেত্রে আচরণগত পরিবর্তন এনে একজন গর্বিত ডিজিটাল নাগরিকে পরিণত হতে সহায়তা করবে।

  • জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার   নির্বাচনে    সাংবাদিক, কলামিষ্ট হায়দার আলীকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের  অভিনন্দন।

    জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নির্বাচনে সাংবাদিক, কলামিষ্ট হায়দার আলীকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন।

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে বিটিভি রাজশাহী প্রতিনিধি আজিজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। ওই কমিটিতে গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি, দৈনিক ইনকিলাব ও দি বাংলাদেশ পত্রিকার গোদাগাড়ী উপজেলা সংবাদদাতা, দৈনিক শিক্ষা বার্তার রাজশাহী জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক কলামিষ্ট, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলীকে জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রভাষক মোঃ তোসলিম উদ্দিন, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক আব্দুল বতেন, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি,

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা ইউনিট কমান্ড (ভারপ্রাপ্ত) মোঃশাহাদুল হক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলীসহ জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় ও জেলা শাখার নির্বাচিত কর্মকর্তা বৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

    গোদাগাড়ী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, মোঃ মনিরুজ্জামান, মনিউর রহমান মন্টু। বাংলাদেশ শিক্ষক সমিতি, গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি এমএন রেদওয়ান ফেরদৌস, সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান, গোদাগাড়ী সরকারি স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ এনামুল হক, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মুজিবর রহমান, রিশিকুল ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম টুলু, রাজাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ সেলীম রেজা, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান সরকার, মহিশালবাড়ী আল ইসলা ইসলামী একাডেমির প্রধান শিক্ষক মোঃ কোরবান আলী, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ মতিয়ার রহমান, গুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, গোগ্রাম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, দিগরাম উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোঃ আতাউর রহমান, কাশিমপুর একে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার জাহান কবির।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক,
    রাজশাহী।

  • মহালছড়িতে এইচএসসিতে পাশের হার ৫৪.৯৮%

    মহালছড়িতে এইচএসসিতে পাশের হার ৫৪.৯৮%

    রিপন ওঝা,মহালছড়ি

    সারাদেশের ন্যায় প্রকাশিত ফলাফলে খাগড়াছড়ি জেলার মহালছড়িতেও এইচএসসি পরীক্ষার ফলাফলে সরকারি কলেজের পাশের হার ৫৪.৯৮ শতাংশ। মহালছড়ি সরকারি কলেজের জিপিএ-৫ কেউই পায় নি।

    ৮ফেব্রুয়ারি/২২ রোজ বুধবার সারাদেশের ন্যায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

    প্রসঙ্গত যে, মহালছড়ি সরকারি কলেজ কেন্দ্রের অধীনে বিজ্ঞান-ব্যবসায়-মানবিক শাখায়-৩৯১ জন। ঢাকা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি(ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১ম বর্ষ হতে ২০৪ জন, ২য় বর্ষ হতে ১৭৪ জন পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষার্থীরা।

    উক্ত ফলাফলে ভবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীগণ পরীক্ষায় মোটামুটি ফলাফল অর্জন করেছে। তবে ব্যবসায় ও মানবিক বিভাগের শিক্ষার্থীগণ যথাযথ ক্লাসে পাঠদানসহ উপস্থিতি কম থাকায় কাঙ্কিত ফলাফল অর্জিত হয় নি।

    তবে মহালছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে অধ্যক্ষ মোঃ ফরিদুল আলম চৌধুরী নিজ কর্মগুণে প্রতিটি শ্রেণিকক্ষে সকল শিক্ষার্থীদের সহ প্রভাষকদের পাঠদানের বিষয়ে সমন্বয়ের সামগ্রিক সহযোগিতা প্রদানে সর্বদা চেষ্টা করে থাকেন।

    তবে একটি বিষয় লক্ষ্মনীয় যে, মহালছড়ি উপজেলা হতে যে সব শিক্ষার্থীগণ জেলায় বা অন্য উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল তাদের মধ্যে অনেকেই জিপিএ গোল্ডেন -৫পেয়েছে।

  • মোংলয় ৫২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    মোংলয় ৫২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    মোংলা প্রতিনিধি।
    মোংলা উপজেলার চাঁদপাই মেছেরসাহ্ মাধ্যমিক বিদ্যালয়ের ৫২ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৩ দিন ব্যাপী চলা এ ক্রীড়া প্রতিযোগীতার শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার (৯ ফ্রেব্রুআরি) বেলা ১১ টায় পরিবেশ, বন ও জলবায়ু বিষয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এমপি) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্টানে চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম’র সভাপতিত্বে এবং চাঁদপাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ মনিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল প্রমূখ। অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন শ্রেনি পেশার ব্যাক্তিবর্গ সহ অবিভাকেরা উপস্থিত ছিলেন। বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করায় শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করে উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, ক্রীড়া ক্ষেত্রে মর্যাদা ঐতিহ্য ও ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে। ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সফল ও অর্থবহ করে তুলতে খেলাধুলায় শিক্ষার্থীদের ব্যাপকভাবে চর্চা ও অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষতা অর্জন করতে হবে। চাঁদপাই মেসেরসাহ্
    মাধ্যমিক বিদ্যালয়ের ৫২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৫৪ টি ইভেন্টে ২৭০ জন শিক্ষার্থী অংশ নেয়।

  • সুন্দরবনের জেলে-বাওয়ালীরা পেলেন কম্বল

    সুন্দরবনের জেলে-বাওয়ালীরা পেলেন কম্বল

    মোংলা প্রতিনিধি।
    সুন্দরবনের জেলে-বাওয়ালীরা পেয়েছেন শীতে নিবারণের কম্বল। আর তাদেরকে এ কম্বল বিতরণ করেন ঢাকার সাংবাদিক মহসিন উল হাকিম ও বনবিভাগের ফরেস্টার মোঃ শাহজাহান। সুন্দরবন পূর্ব বনবিভাগের জিউধারা ষ্টেশন কর্মকর্তা ফরেস্টার মোঃ শাহজাহান বৃহস্পতিবার বিকেলে জানান, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিন উল হাকিম ও আমি আমার নিজ উদ্যোগে জেলে-বাওয়ালীরাদের মাঝে এ কম্বল বিতরণ করেছি। গত সপ্তাহখানেক ধরে ঘুরে ঘুরে জেলে-বাওয়ালীরাদের হাতে তুলে দিয়েছি এ কম্বল। এ কম্বল হাতে পেয়ে ভীষণ খুশি বননির্ভরশীল পেশার মানুষগুলো। তিনি বলেন, সাংবাদিক মহসিন উল হাকিম ২০টি ও আমি নিজে ৫টি কম্বল দিয়েছি জিউধারা ষ্টেশন এলাকার দরিদ্র জেলে-বাওয়ালী পরিবারকে। জেলে-বাওয়ালীরা শীতে কষ্ট করে সুন্দরবনের উপর জীবিকা নির্বাহ করেন। তাই তাদের পাশে দাঁড়িয়েছেন সাংবাদিক মহসিন উল হাকিম। তার এই উদ্যোগে আমি নিজেকেও সামিল করেছি। অন্তত হলেও ২৫টি দরিদ্র পরিবারের মানুষদের পাশে আমরা দাঁড়াতে পেরেছি, এটাই আমাদের আত্মতৃপ্তি। স্থানীয় অনেকেই আছেন যারা ইচ্ছা করলেই সহায়তার হাত বাড়ালে জিউধারা এলাকার একজন জেলে-বাওয়ালীও শীতে কষ্ট পাবেন না। এমন ধর্নাঢ্য পরিবার এগিয়ে গেলে শীতের কষ্ট লাঘব হবে উপকূলের দরিদ্র জেলে-বাওয়ালী পরিবারের বলে মনে করেন তিনি।

  • রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে মোঃ সাহিদ নামে এক ব্যক্তি নিখোঁজ 

    রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে মোঃ সাহিদ নামে এক ব্যক্তি নিখোঁজ 

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে মোঃ সাহিদ খান নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তার বয়স ৫৫ বছর। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো শার্ট ও প্যান্ট।

    তার পরিবার জানিয়েছে, গত ২৭ জানুয়ারি ২০২৩ বিকাল অনুমান ৪টায় ওয়ারী থানার ৪৮/১ ভজহরি স্ট্রীট বাসা থেকে কাউকে কিছু না বলে চলে যায়, আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে ওয়ারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের স্ত্রী। জিডি নং- ১৩৩১ তারিখ-২৮/০১/২০২৩ খ্রিঃ।

    সাহিদের সন্ধান পেলে ওয়ারী থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪০৬২১), ডিউটি অফিসার (০১৩২০-০৪০৬২৮) ও তদন্তকারী অফিসার (০১৯১৬-২৯২৫৫৩) এর মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

  • ক্ষেতলালে যৌথ সভা অনুষ্ঠিত

    ক্ষেতলালে যৌথ সভা অনুষ্ঠিত

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধি
    জয়পুরহাটের ক্ষেতলালে মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন-গৃহহীন (ক শ্রেণি) পরিবার শতভাগ পুনর্বাসন কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
    ৯ (ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকাল ১১ টায় ক্ষেতলাল উপজেলা পরিষদ সভাকক্ষে,অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীর।
    এছাড়াও উপস্থিত ছিলেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, পৌর মেয়র সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নাহার গুন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, বড়তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন ফকির, তুলশীগঙ্গা ইউপি সদস্য বজলুর রহমান খান, উপজেলা কৃষি অফিসার জাহিদুর রহমান সহ বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ।