Author: desk

  • বেনাপোলে মামলার সাজাপ্রাপ্ত পলাতক ও গ্রেফতারি পরোয়নাভুক্ত ২১ আসামী গ্রেফতার

    বেনাপোলে মামলার সাজাপ্রাপ্ত পলাতক ও গ্রেফতারি পরোয়নাভুক্ত ২১ আসামী গ্রেফতার

    আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ও গ্রেফতারি পরোয়নাভুক্ত ২১ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (০৯ ফেব্রয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযানে ৫০ পিচ ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, রিপন হোসেন (২৪), আরশাদ আলী আরশাদ, আওয়াল হোসেন (৩৬), হাসেম আলী (৩০), চান মিয়া (৪২), গোলাম হোসেন (২৮), শাহ আলম ওরফে কাটু (৩০), কালু মিয়া (৩৮), মিলন বিশ্বাস (৩০), রাজ্জাক ভুবন, সেলিম শেখ (৩৭), মুক্তি (৪৫), শাহিন (৩৩), কুরবান ব্যাপারী (৩০) ও আলমগীর হোসেন সর্ব থানা-বেনাপোল পোর্ট।

    ২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামী মাসুদ রানা (২৯) ফারুক হোসেন (২৭) পৃথক অভিযানে আরও ২০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ আসামী রমজান আলী (৩০) রুবেল (২৫) ৫০ পিচ ইয়াবাসহ হারুনর রশিদ বাবু (৩৬)। সর্ব থানা-বেনাপোল এবং ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী রুপম হাসান সানজু (১৯) তাদের গ্রেফতার করা হয়।

    বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার পালাতক আসামীরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে ২১ আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের যশোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

  • জামিয়া নূর হোসেন এর খতমে বোখারী অনুষ্ঠিত

    জামিয়া নূর হোসেন এর খতমে বোখারী অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহঃ
    চরাঞ্চলের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নূর হোসেন (দাওরায়ে হাদিস মহিলা মাদরাসা) এর খতমে বোখারীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে খতমে বোখারী শেষ করে দেশবাসীহ সকল মুসলিম উম্মাহ এর জন্য দোয়া করেন খানকায়ে হুসাইনিয়া এর প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা মাহবুবুল্লাহ্ কাসেমী।

    আজ বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারী ২০২৩) তারিখ দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার চরাঞ্চলের ৫নং সিরতা ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নূর হোসেন (দাওরায়ে হাদিস মহিলা মাদরাসা) এর খতমে বোখারীর অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামিয়া মাহমুদিয়া চর খরিচা বড় মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাসরুর হাসান।

    এ সময় জামিয়া নূর হোসেন এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ নূর হোসেন খোকা বক্তব্যে বলেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের খেদমতে থেকে কাজ করতে পেরে নিজেকে অনেক আনন্দিত মনে হয়। চরাঞ্চলে এ একটি বড় মহিলা মাদরাসা যে মাদরাসা থেকে প্রতিবছর মুসলিম পরবিবার থেকে শিক্ষালাভ করতে আসা মেয়েরা পর্দানশীন হয়ে দাওরায়ে হাদিস শেষ করে আলেমা হয়ে বাড়ি ফিরে। এই আনন্দ শুধু আমার নয় গোটা চরাঞ্চলবাসীর আনন্দ।

    উক্ত খতমে বোখারীর অনুষ্ঠানে জামিয়া মাহমুদিয়া চর খরিচা বড় মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আবু সাঈদ এর সভাপতিত্বে ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের পরিচালক মাওলানা শওকত উসমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জামিয়া ইউসুফিয়া লিল বানাত এর প্রিন্সিপাল ও ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা ইউসুফ আব্দুল্লাহ্।

    আরো বক্তব্য রাখেন ফুলপুর বানিহালা মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মোবারক হোসাইন (বাবা হুজুর), ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক মুফতী মুন্জুরুল ইসলাম জামালী, জয় বাংলা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ফয়জুর রহমান, কাছিমুল উলূম মাদরাসার প্রিন্সিপাল মুফতী যোবায়ের আহমদ, মাহফুজুল উলুম আরাবিয়া মাদ্রাসা মুহতামিম হাফেজ মাওলানা নাজমুল হাসান তাফহীমুল বানাত মহিলা মাদ্রাসা মুহতামিম মাওলানা শরিফুল ইসলাম, সিরিতা মাদরাসার মুহতামিম মাওলানা মাহবুবুল আলম
    প্রমূখ।

    এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহ সভাপতি আলহাজ্ব ওয়ালীউল হক, ইসলামী বীমা তাকাফুল প্রজেক্ট, মোহাম্মদ আমিনুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক, দলিল লেখক ও সাংবাদিক জিয়াউর রহমান মিন্টু, সিরতা ইউনিয়নের ইউপি সদস্য শাহ্ আলম বাদশা, ইউপি সদস্য, ফয়জুর রহমান ফজলু, ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া খাতুন।

    এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের অর্থ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সোহাগ, ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের দপ্তর সম্পাদক মুফতী সাকিব হোসাইন সালেহীন, মারকাযুল আনসার মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওালানা সাঈদ আরাফাত।

    খতমে বোখারীর অনুষ্ঠানে জামিয়া নূর হোসেন মহিলা মাদরাসার প্রিন্সিপাল মুফতী নূরে আলম সিদ্দিকী বলেন ইতিমধ্যে জামিয়া নূর হোসেন বোর্ড পরীক্ষাসহ সুনামের সাথে দ্বীনি শিক্ষা দিয়ে সফলতা এনে দিয়েছে। পর্দা পুশিদাসহ আবাসিক/অনাবাসিক ভাবে শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থায় অনেক দাপ এগিয়ে। এমনকি উক্ত প্রতিষ্ঠানটিকে সকলের মাঝে সর্বাধিক প্রচারিত করতে প্রোগ্রামসহ বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

    সকলের সহযোগিতায় উন্নত শিক্ষা ব্যবস্থাসহ খাবের মান উন্নত করে শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করে আজ প্রতিষ্ঠানটি দাড়িয়ে আছে অত্র চরাঞ্চলের মাঝে। প্রতিষ্ঠানটিতে ছাত্রী ভর্তির কোটা ছিল ২০০ শত। আজ কোটা পূর্ণ হয়েও ২১৩ জন শিক্ষার্থী শিক্ষা লাভ করছে। সামনে মাত্র ২২০ জন শিক্ষার্থীদের ভর্তি চলবে। সকলের সার্বিক সহযোগিতা চেয়ে দোয়া ও ভোজন এর মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।

  • রাজশাহীতে ছেলে বউকে চাকরি দিয়ে এলাকাবাসীর তোপের মুখে প্রধান শিক্ষক

    রাজশাহীতে ছেলে বউকে চাকরি দিয়ে এলাকাবাসীর তোপের মুখে প্রধান শিক্ষক

    নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : ছেলে বউকে চাকরি দিয়ে এলাকাবাসীর তোপের মুখে পড়েন রাজশাহী নগরীর গুলজারবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন। তাকে মেরে অফিস থেকে বের করে অফিস তালা বন্ধ করেছেন। ওউ স্কুলের কম্পিউটার ল্যাব অপারেটর পদের নিজ ছেলের তামিম হোসেনের বউকে গত কয়েকদিন আগে চাকরি দিয়েছেন প্রধান শিক্ষক। এর আগে তিনি ভাতিজার জামাই, নিজ শ্যালিকা, ভাতিজাসহ কয়েকজন আত্মীয়-স্বজনকে চাকরি দেন। একজন, শিক্ষিকা ও একজন কর্মচারী ছাড়া বাকী সব শিক্ষক কর্মচারী তার আত্নীয় স্বজন বলে জানা গেছে।

    সর্বশেষ চারটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আপন ছেলে বউকে চাকরি দেন প্রধান শিক্ষক আমজাদ হোসেন। বিষয়টি প্রকাশ পাওয়ার পর নগরীর গুড়িপাড়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। এ নিয়ে সকাল সাড়ে দশটার দিকে এলাকাবাসী ওই স্কুলের প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে ঘিরে ধরেন। এ সময় এলাকাবাসী আমজাদ হোসেনের ছেলেবউ কুসুম খাতুন মৌসুমিকে নিয়োগ দেয়া হলেও অন্য তিনটি পদে স্থানীয়দের কেন চাকরি দেয়া হয়নি এবং এলাকাবাসীর কাউকে কেন চাকরি দেয়া হয়নি এসব নিয়ে প্রতিবাদ জানান। এক এক পর্যায়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে স্থানীয় এমপি ফজলে হোসেন বাদশা আগামী ১৩ ফেব্রূয়ারি রাজশাহীতে আসা পর্যন্ত স্কুলে আসতে নিষেধ করা হয়।

    স্থানীয় সাইফুল জানান, প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রায় ২৫ বছর ধরে চাকরি করছেন এই স্কুলে। এর পর তিনি বিভিন্ন সময়ে তার আত্মীয়-স্বজনসহ বাইরের লোকজনকে চাকরি দিয়েছেন আমরা কিছু বলিনি। এবার চারটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আবারো তার ছেলে বউকে চাকরি দিয়েছেন। চাকরির নামে তিনি ব্যাপক বাণিজ্য করেছেন। এর প্রতিবাদ করেছি আমরা। রাজশাহী সদর আসনের এমপি এলাকায় না আসা পর্যন্ত প্রধান শিক্ষকের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে।

    স্থানীয় বাবু নামের আরেক ব্যক্তি বলেন এই স্কুলে মোট ১১ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। তার মধ্যে পাঁচজনই হলো প্রধান শিক্ষকের আমজাদ হোসেনের আত্মীয়-স্বজন। বাকি ৬ জন যারা কে রয়েছেন তাদের কাছ থেকেও মোটা অংকের টাকা নিয়ে বিভিন্ন সময় নিয়োগ দিয়েছিলেন এই প্রধান শিক্ষক। তিনি নিয়োগ বাণিজ্য করে এলাকায় বিপুল সম্পদের মালিক বনে গেছেন।

    মখরেছুর রহমান বাবু নামের আরেকজন বলেন, প্রধান শিক্ষক আমজাদ হোসেনের গ্রামের বাড়ি স্কুল থেকে ১২ কিলোমিটার দূরে রাজাবাড়ি কানাইডাঙ্গা এলাকায়। তিনি এর আগে ওই এলাকার বাসিন্দা এবং তার ভাতিজা এশারুলকে অফিস সহায়ক পদে, তার শ্যালিকা ফারহানা হাবিব লোপা সহকারি শিক্ষিকা ভাইয়ের মেয়ের স্বামী (ভাতিজি জামাই) সহকারী শিক্ষক আহসানুল্লাহ, ভাইয়ের জামাই মোঃ বাইতুল ইসলামকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন।এবং সর্বশেষ ছেলের বউ কুসুম খাতুন মৌসুমিকে কম্পিউটার ল্যাব অপারেটর চাকরি দিয়েছেন এবং জানুয়ারী ২০২৩ তার এমপিও ভুক্তি হয়েছে। বেতন পেয়েছে ৯ হাজার ৮ শ ৭০ টাকা। অথচ এলাকার লোক জন এমন কি শিক্ষকগণও জানেন না কখন কিভাবে নিয়োগ দিয়েছেন।

    কিন্তু স্কুলটি গুড়িপাড়াতে হলেও এই এলাকার কাউকে চাকরি দেননি। কারণ তিনি বাইরের লোকজনকে চাকরিতে বিপুল দহপরিমাণ টাকা আদায় করেছেন। এসব কারণে এলাকাবাসী তার ওপর ক্ষুব্ধ হয়েছেন।

    তবে প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, স্থানীয় লোকজনকে চাকরি না দেওয়ায় আমার উপরে তারা হামলার চেষ্টা করেছে। এছাড়া তারা নানাভাবে ভয়-ভীতি হুমকি প্রদান করছেন।

    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী।

  • ফারিহার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লায়ন নূর ইসলাম

    ফারিহার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা লায়ন নূর ইসলাম

    নিজস্ব সংবাদদাতা//
    ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে লায়ন নূর ইসলামকে মনোনীত করা হয়। আজ ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় ।

    ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) এর উপদেষ্টা করায় জাতীয় সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নূর ইসলাম ফারিহার কেন্দ্রীয় কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ।

  • গোপালগঞ্জে গাছের সাথে শিক্ষা সফরের বাসের ধাক্কা, নিহত-১, আহত-৩৫

    গোপালগঞ্জে গাছের সাথে শিক্ষা সফরের বাসের ধাক্কা, নিহত-১, আহত-৩৫

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের সাথে শিক্ষা সফরের বাসের ধাক্কা লেগে বিদ্যুত বিশ্বাস (৫০) নামে ম্যানেজিং কমিটির এক সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩৫ জন। আহতদের কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতাল ও যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বরাশুরে এ দূর্ঘটনা ঘটে।

    কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    নিহত বিদ্যুত বিশ্বাস যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী গ্রামের গকুল চন্দ্র বিশ্বাসের ছেলে।

    উপ-পরিদর্শক দেওয়ান সাদেকুল ইসলাম জানান, তিনটি গাড়িতে করে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বিদ্যালয়ের শিক্ষার্থীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শিক্ষা সফরে এসেছিলো। পরে ফেরার পথে তাদের বহনকারী একটি বাস অন্য একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসে থাকা অন্তত ৩৬ জন আহত হয়।

    ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আহতদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিদ্যুত বিশ্বাসকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মারাত্মক আহত ২০জনকে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।

    এ রিপোর্ট লেখা পযর্ন্ত মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

  • সময় টিভির বার্তা প্রধান ও রংপুর ব্যুরো প্রধানের বিরুদ্ধে মামলা প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত

    সময় টিভির বার্তা প্রধান ও রংপুর ব্যুরো প্রধানের বিরুদ্ধে মামলা প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত

    রিপোর্ট : ইমাম বিমান

    দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি’র বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    ০৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সামনে ঝালকাঠি সাংবাদিক সমাজের উদ্যোগে সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক দুলাল সাহা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আহমেদ আবু জাফর, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সময় টিভির ঝালকাঠি প্রতিবেদক পলাশ রায়, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কে এম সবুজ, দৈনিক গাউছিয়া পত্রিকার প্রকাশক ও ডিবিসি নিউজের প্রতিনিধি অলোক সাহা, আরটিভির প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল প্রমুখ।

    এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুারো প্রধান রতন সরকারের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার সহ ডিজিটাল নিরাপত্তার কালো আইন প্রত্যাহারের জন্য সরকারের প্রতি দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

  • সুনামগঞ্জের ধর্মপাশায় নিলামে পাওয়া  বিদ্যালয়ের ঘর সরানোর সময় অতিরিক্ত ২ লাখ টাকার সরকারি  মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ

    সুনামগঞ্জের ধর্মপাশায় নিলামে পাওয়া বিদ্যালয়ের ঘর সরানোর সময় অতিরিক্ত ২ লাখ টাকার সরকারি মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ

    শান্ত তালুকদার
    প্রতিনিধি ঃ
    সুনামগঞ্জের ধর্মপাশায় বিদ্যালয়ের পুরাতন ঘর নিলামে পেয়ে নিলামে পাওয়া বিদ্যালয়ের মালামালের সাথে অতিরিক্ত অনুমান ২ লক্ষাধিক টাকার সরকারি মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
    জানা যায়, চলতি বছরের গত ১৭ জানুয়ারি মাসে ধর্মপাশা ও নবগঠিত মধ্যনগর উপজেলার ১৩ টি বিদ্যালয়ের পুরাতন ঘর ধর্মপাশা উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে নিলামে বিক্রয় করা হয়।
    নিলামে বিক্রয় করা বিদ্যালয়ের মধ্যে ধর্মপাশা উপজেলা সদরের নিকটে খয়েরদিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনসেড হাফবিল্ডিং পুরাতন ঘরটি সর্বোচ্চ ডাককারী হিসেবে নিলামে ক্রয় করেন স্থানীয় আবুল কাশেম মেম্বার।
    ঘরটি ভেঙ্গে মালামাল নিয়ে আসার সময় নিলামে সংযুক্ত নেই এমন অতিরিক্ত নতুন একটি পাকঘরসহ পূর্বে ভেঙ্গে রাখা ৮০ পাতা ঢেউ টিন, সিমেন্টের ৩০ টি খুঁটি, ঘরের কাঠ ও ২০০০ ফুট বালি নিয়ে যায় আবুল কাশেম মেম্বার।
    এসব মালামালের বর্তমান বাজার দরের অর্ধেক মূল্য ধরা হলেও ২ লক্ষাধিক টাকা।
    এ ছাড়াও নিলাম আহবানের নোটিশে নিলামে বিক্রয়ের তিন কার্যদিবসের মধ্যে সরকারি মূল্য পরিশোধ করে কার্যাদেশ নিতে হবে বলে উল্লেখ করা হয়েছে।
    কিন্তু সর্বোচ্চ ডাককারীগণ নিয়মনীতির তোয়াক্কা না করে তাদের ইচ্ছেমতো কার্যাদেশ নিয়ে ঘর সরানোর কাজ করছে। এখন পর্যন্ত ঘিরইল, ফারুকনগর,বনগাভি ও কাকরহাটিসহ কয়েকটি বিদ্যালয়ের পুরাতন ঘর সরিয়ে নেওয়ার জন্য সরকারি মূল্য পরিশোধ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
    নিলামে অংশগ্রহণকারী অনেকেই বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে একটি করে ঘর সরিয়ে পর্যায়ক্রমে কার্যাদেশ নেয়ার সুযোগ দেয়া রহস্যজনক। এরকম সুযোগ থাকলে ঘরগুলো আরো বেশী দামে বিক্রি হতো।
    এ ব্যাপারে খয়েরদিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি নিজামুল হক উক্ত বিষয়ের সত্যতা স্বীকার করে বলেন, অতিরিক্ত টিন নেয়ার বিষয়ে শিক্ষা কর্মকর্তার দোহাই দিয়েছে কাশেম মেম্বার । টিনের মূল্য হিসেবে মাত্র ৬ হাজার ৫ শত টাকা পেয়েছি। নিলামে ধরা আছে বলে আমাদেরকে বুঝিয়ে পাকঘর ও বালি নিয়ে গেছে।
    এ ব্যাপারে ধর্মপাশা শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস নিয়ে যাওয়া অতিরিক্ত মালামালের ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করার জন্য বলেন এবং অনুমান সব কার্যাদেশ চলে গেছে এর মধ্যে দু’একটি কার্যাদেশ হয়তো নেয়া হয়নি।
    ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, তদন্তসাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
    জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

    সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন খোজ নিয়ে বিষয়টি দেখছি।

    শান্ত তালুকদার
    মধ্যনগর,সুনামগঞ্জ

  • আক্কেলপুরে সূধীজনদের সাথে জয়পুরহাট জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আক্কেলপুরে সূধীজনদের সাথে জয়পুরহাট জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রিদয় হোসেন,আক্কেলপুর(জয়পুুরহাট) প্রতিনিধি:

    জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা পরিষদের সকল দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা এবং গণ্যমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী মতবিনিময় করেছেন।

    বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম আকন্দ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক বাবলু,উপজেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আহসান কবির এপ্লব, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক, পৌর আ”লীগের সভাপতি এনায়েতুর রহমান আকন্দ স্বপন,পৌরসভার প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফিরোজ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

    মতবিনিময় সভার আগে উপজেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ১০ জন প্রতিবন্ধীকে ১০টি হুইল চেয়ার প্রদান করেন জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক‘কে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।

    মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতায় বর্তমানে ছাত্র ছাত্রীরা কি করছে কাদের সঙ্গে মিশছে, সন্ধ্যায় পড়ার টেবিলে বসছে কি না? তারা কি মাদকাসক্ত হচ্ছে কি না? এসব ব্যাপারে খোঁজ নিতে অভিভাবকদের সঙ্গে নিয়ে জয়পুরহাট জেলায় সামাজিক আন্দলোন গড়ে তুলতে হবে।

  • আটোয়ারী থানায় ধর্মীয় সম্প্রীতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আটোয়ারী থানায় ধর্মীয় সম্প্রীতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি ঃ
    বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিঃ ঐক্য পরিষদের উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ পুলিশ এর পঞ্চগড়ের আটোয়ারী থানার আয়োজনে উপজেলায় ধর্মীয় সম্প্রীতি অক্ষুন্ন রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে থানার গোল ঘরে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানার সভাপতিত্বে ধর্মীয় সম্প্রীতি মূলক এ সভা শুরু হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক মনোজ রায় হিরুর সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ওসি(তদন্ত) মোঃ সোয়েল রানা। সভায় দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পঞ্চগড় জেলা পরিষদ সদস্য ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিঃ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কমলেশ চন্দ্র ঘোষ, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আঃ সামাদ আজাদ, তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহ, আটোয়ারী কেন্দ্রীয় দুর্গা মন্দিরের পুরোহিত পরিমল চন্দ্র চট্টোপাধ্যায়। অন্যান্যের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিঃ ঐক্য পরিষদ বলরামপুর ইউনিয়নের সভাপতি ইউপি সদস্য খগেশ^র চন্দ্র বর্মন, আলোয়াখোয়ার সভাপতি ইউপি সদস্য প্রদীপ চন্দ্র সিংহ, রাধানগরের সভাপতি ইউপি সদস্য শুশিল চন্দ্র বর্মন, তোড়িয়া ইউনিয়ন সভাপতি ব্যবসায়ী পবিত্র দাস ও ধামোর ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউপি সদস্য পরেশ চন্দ্র বর্মন প্রমূখ।
    উল্লেখ্য, সম্প্রতি পাশর্^বর্তী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতিকারী কয়েকটি মন্দির সহ মন্দিরের প্রতিমা ভাংচৃর করে এবং পবিত্র গ্রন্থ গীতা নষ্ট করে। আটোয়ারীতে দুষ্কুতিকারীরা এরকম বর্বরতম ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে যেন না পারে সে লক্ষ্যে আয়োজিত সভায় ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

  • বেতাগী প্রেসক্লাবে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের  নির্বাহী সভাপতির মতবিনিময়

    বেতাগী প্রেসক্লাবে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতির মতবিনিময়

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি
    বরগুনার বেতাগীতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ডক্টর মশিউর মালেক বেতাগী প্রেসক্লাবের গণমাধ্যম কর্মিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    বৃহস্পতিবার (৯ ফেরুয়ারি) রাত সারে ৯ টায় এ মতবিনিময়কালে বেতাগী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক লায়ন শামীম সিকদার, দৈনিক খবর পত্রের প্রতিনিধি প্রভাষক আবুল বাসার খান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বেতাগী উপজেলা শাখার আহবায়ক লুৎফর রহমান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান পাভেল, দৈনিক মানব কন্ঠের প্রতিনিধি প্রভাষক কাইয়ূম সিকদার, দৈনিক আজকের দর্পনের প্রতিনিধি প্রভাষক আশ্রাফুল ইসলাম লিটন, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মো: সুজন, দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি খায়রুল ইসলাম মুন্না, দৈনিক একুশের কন্ঠের মো: ইমরান হোসেন,এসকে টিভির প্রতিবেদক মো: সুমন সিকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
    এ সময় অ্যাডভোকেট ডক্টর মশিউর মালেক জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান এবং এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহবান জানান।