ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা ও কোটচাঁদপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় উম্মে রুকাইয়া (১১) নামে এক শিশু ও লতিফুল কবীর (৫৪) নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। উম্মে রুকাইয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষিকার গাড়ির ধাক্কায় বৃহস্পতিবার রাতে নিহত হয়। পঞ্চম শ্রেনীর ছাত্রী রুকাইয়া ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে। অন্যদিকে শুক্রবার দুপুরে কোটচাঁদপুরের ফুলবাড়িয়াগেট নামক স্থালে ইট বোঝাই ট্রাক্টরের সঙ্গে সটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কোটচাঁদপুরের উপসহকারী কৃষি কর্মকর্তা লতিফুল কবীর নিহত হন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের তেহের আলী বিশ^াসের ছেলে। ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজগর আলী খবর নিশ্চত করে জানান, কোটচাঁদপুরে কৃষি মেলার প্রস্তুতি সভা করে বাড়ি ফিরছিলেন লতিফুল। এ সময় কোটচাঁদপুরের ফুলবাড়িয়াগেট নামক স্থানে তিনি দুর্ঘটনার শিকার হন। এদিকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শৈলকুপার শ্রীরামপুর প্রাইমারি স্কুল থেকে বাড়ি ফিরছিলো শিশু উম্মে রুকাইয়া। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শিরিনা খাতুন বিথীর প্রাইভেট কারের ধাক্কায় উম্মে রুকাইয়া গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার রাতে মারা যায়। ঘটনার সত্যতা স্বীকার করে শিরিনা খাতুন বিথী বলেন, ঘটনাটি অনাকাংখিত ছিল ও অসাবধানবশত দুর্ঘটনাটি হয়েছে। ঘটানার সময় ড্রাইভার গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেনি। বিষয়টি আমাকে চরম ভাবে মর্মাহত করেছে। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, প্রাইভেট কারের ধাক্কায় উম্মে রুকাইয়া নামে এক শিশু নিহত হয়েছে। এ বিষয়ে একটি শৈলকুপা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Author: desk
-

ইবি শিক্ষকের প্রাইভেট কারের ধাক্কায় শিশু ও কৃষি কর্মকর্তা নিহত
-

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের পতেঙ্গায় এক যুবক খুন
শহিদুল ইসলাম,চট্টগ্রাম।।
নগরীর দক্ষিণ পতেঙ্গাস্থ দক্ষিণ পাড়া নাগর আলীর নতুন বাড়ির মৃত বদিউর রহমানের ছেলে মোঃ রফিক (৩৫) কে জ্বালানি তেলের ব্যবসা নিয়ন্ত্রণ কে কেন্দ্র করে ৪/৫ জন দূরবৃর্ত্ত মিলে খুনের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে,গত ৮ফেব্রুয়ারী, বুধবার রাত আনুমানিক সাড়ে ( ০৯)নয়টায়
দিকে বাটারফ্লাই পার্কের সামনে থাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের ভাই এর ছেলে সুমন। তিনি মোবাইল ফোনে একাধিক সংবাদ মাধ্যম কে জানান যে, কয়েকজন দূরবৃত্ত মিলে রফিক কে বেদম মারধর করে রাস্তার পাশে পেলে দেয়। পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেই দ্রুত চট্রগ্রাম মেডিকেল কলেজ(চমেক)হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি মর্গে ছিল ।
পরিবারের সদস্য সুমন আরো জানান, মৎস্য বেপারী ইলিয়াস সও: গ্রুপের লোকজন তাকে বেদম মারধর করে রাস্তার পাশে মুমূর্ষু অবস্থায় পেলে দেয়। নিহত রফিক অপর ব্যাবসায়ী আবছারের ভাই বলে জানা গেছে।
এ বিষয়ে পতেঙ্গা থানার ওসি আবু যায়েদ মোঃ নাজমুন নূর বলেন, ঘটনা ঘটেছে এয়ার পোর্ট এরিয়ার সন্নিকটে বাটারফ্লাই পার্ক এর সামনে।
আমরা সন্ত্রাসী হামলায় হত্যা কান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করার জোর চেষ্টা করে যাচ্ছি। তবে ঠিক কি কারণে তাকে খুন করা হয়েছে তা জানতে পারিনি, শীঘ্রই খুনের ঘটনা বিফ্রিংয়ে জানাবো।
এব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি । -

কালীগঞ্জ ইএসডিও এর শীত বস্ত্র বিতরণ ও চক্ষুরোগরে স্বাস্থ্য ক্যাম্প
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের কালীগঞ্জে ইএসডিও সমৃদ্ধি কর্মসূচি স্বাস্থ্য কার্যক্রমের আওতায় বিনামূল্যে চক্ষুরোগ বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প ইএসডিও এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নে ইএসডিও এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও চক্ষুরোগ বিষয়ক স্বাস্থ্য ক্যাম্পনে ইউপি চেয়ারম্যান নুুর ইসলাম,এর সভাপত্বিত্বে শীতবস্ত্র ও চক্ষুরোগ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন কালীগঞ্জ নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ জহির ইমাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি কালীগঞ্জ নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ জহির ইমাম,বলেন,৯০জন অসহায় গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চক্ষুরোগ বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প,কালীগঞ্জ উপজেলায় বিভিন্ন কাজে বিশেষ অবদানের জন্য ইএসডিও কে ধন্যবাদ জানাই।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার রায়,ইএসডিও সমৃদ্ধি কর্মসূচি সমবয়কারী আব্দুল লতিফ,কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল,।
শীতবস্ত্র বিতরণ ও চক্ষুরোগ স্বাস্থ্য ক্যাম্প,আরো উপস্থিত ছিলেন,ইএসডিও কালীগঞ্জ এরিয়া ম্যানেজার পায়গম আলী,শাখা ব্যস্থাপক তুষভান্ডার আইনুল ইসলাম, স্বস্থ্য কর্মকর্তা শাহিন আক্তার, জয়ন্তী রানী,দানিয়ুব রহমান, রতন কুমার সরকার,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, দুস্থ মহিলা পুরুষ ও চক্ষুরোগী সহ আরো অনেকে।
উল্লেখ্য অনুষ্ঠানে ৯০জন অসহায় গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালমনিরহাট জেলার জোনাল ম্যানেজার আরিফুল ইসলাম।হাসমত উল্লাহ।
-

ধর্মপাশায় ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন
শান্ত তালুকদার
মধ্যনগর, সুনামগঞ্জ
সুনামগঞ্জের ধর্মপাশায় ছোট ভাই মোজাম্মেল হোসেনের (৩৫) দায়ের কোপে সহোদর বড় ভাই মো. কবির মিয়া (৬৭) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মো. কবির মিয়া উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে মোজাম্মেল মিয়া বেশ কিছু দিন ধরে
মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন।
সহোদর বড় ভাই মো. কবির মিয়া গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পিছনের ডুবায় বরশি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ করে মানসিক ভারসাম্যহীন ছোট ভাই মোজাম্মেল মিয়ার হাতে থাকা দা দিয়ে বড় ভাই কবির মিয়ার মাথার পেছন দিকে কোপ মারে। কোপের আঘাতে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।ধর্মপাশা থানার ওসি মোহাম্মাদ মিজানুর রহমান বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ছোট ভাই মোজাম্মেল মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছে । তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
-

যুবধ্বনি সমাজকল্যাণ সংঘের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের অন্যতম যুব সংগঠন যুবধ্বনি সমাজকল্যাণ সংঘের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল দশটায় যুবধ্বনি সমাজকল্যাণ সংঘের পৌর মার্কেটের ২য় তলার নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জিতু রায়ের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন যুবধ্বনি সমাজকল্যাণ সংঘের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক হাবিব হাজারীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা দিপ্তেন সুত্রধর,
সহ-সভাপতি রাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান সাদ, কার্য নির্বাহী সদস্য সাকিব আল হাসান সহ যুব ও নারী সদস্যবৃন্দ।জেলাব্যপী যুবকদের সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের দীর্ঘ পথ চলার স্বীকৃতি স্বরুপ সংগঠনটিকে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর মুন্সীগঞ্জ কর্তৃক নিবন্ধন পাওয়ায় সভায় সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি। -

নিখোঁজ জহিরুল ইসলামের সন্ধান চায় পরিবার
মোঃ রাসেল সরকার// রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে জহিরুর ইসলাম নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তার বাড়ি চাঁদপুর জেলায়। তার বয়স ৩৫ বছর, গায়ের রং শ্যামলা, মুখে দাড়ি ও উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো ছাই রঙয়ের পাঞ্জাবী, নেভীব্লু রঙয়ের জ্যাকেট ও জিন্স প্যান্ট।
তার পরিবার জানিয়েছে, তিনি গত ৪ ফেব্রুয়ারি ২০২৩ রাত অনুমান ০৯:৪৩ টায় মোটরসাইকেল বিক্রির জন্য চাঁদপুর থেকে রাজধানীর মিরপুরে আসেন জহিরুল। তার বোন ফোন করলে তিনি শাহবাগে বাসে রয়েছেন বলে জানায়। পরর্বতীতে তার ফোন বন্ধ পাওয়া যায় ও তিনি বাসায় ফিরে আসেনি। তিনি বাসায় ফিরে না আশায় আশে-পাশে খোঁজ করেন। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তী সময়ে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ ব্যক্তির শ্যালক মোঃ তাজারুল ইসলাম। জিডি নং-২৭৭ তারিখ-০৪/০২/২০২৩ খ্রিঃ।
জহিরুল ইসলামের সন্ধান পেলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৫২০) এর মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
-

শিক্ষা সফরের বাস দূর্ঘটনা, আরো ১ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের সাথে শিক্ষা সফরের বাসের ধাক্কা লেগে আহত বাঘারপাড়া উপজেলার বাকড়ী বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদ্বীপ্ত বিশ্বাস (৪৫) মারা গেছেন।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাতে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এ দূর্ঘটনায় দুই জন মারা গেলেন। আর আহত হয়েছেন ৩৪ জন।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বরাশুরে এ দূর্ঘটনা ঘটে।
তিনি জানান, তিনটি গাড়িতে করে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বিদ্যালয়ের শিক্ষার্থীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শিক্ষা সফরে এসেছিলো। পরে ফেরার পথে তাদের বহনকারী একটি বাস অন্য একটি গাড়ীকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বাসে থাকা অন্তত ৩৬ জন আহত হয়।
ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আহতদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিদ্যুত বিশ্বাসকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মারাত্মক আহত ২০জনকে যশোর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে বিদ্যালয়ের ল্যাব সহকারী সুদ্বীপ্ত বিশ্বাস (৪৫) মারা যান।
দুর্ঘটনার খবর শুনে আহত ও নিহতেন খোঁজ খবর নিতে আসেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান হাসপাতালে যান। এসময় তিনি বলেন, দুর্ঘটনায় কবলিত সকল শিক্ষার্থীদের চিকিৎসায় কোন অসু্বিধা হবে না। চিকিৎসার যাবতীয় অর্থ ও সহযোগিতা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হবে। #
-

পটুয়াখালীতে আইনজীবীর সহকারী ইয়াবা সহ র্যাবের জালে আটক
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীতে আইনজীবীর সহকারী মিজানুর রহমান (৩৮) কে একটি মোটরসাইকেল ও ৪৫ পিচ ইয়াবা সহ আটক করেছে
র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প।বৃহস্পতিবার (০৯- ফেব্রুয়ারী -২০২৩ ইং) তারিখ আনুমানিক দুপুর ৩:৩০ ঘটিকার সময় পটুয়াখালী সার্কিট হাউস পুকুরের পুর্ব দক্ষিন কোনের পাশ থেকে মিজানুর রহমানকে আটক করা হয়। আটককৃত মিজানুর রহমান পৌরসভার ৪ নং ওয়ার্ড আরামবাগ শাহাপাড়া এলাকার বাসিন্দা মৃত হুমায়ুন কবিরের ছেলে।
র্যাব সুত্রে, ঘটনার দিন ০৯’ফেব্রুয়ারি আনুমানিক ২:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয় বিক্রয়ের সংবাদ জানতে পেরে কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজা এর নের্তৃত্বে র্যাবের অভিযানিক টিম ঘটনাস্থলে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি মিজানুর রহমান কে ঘেরাও পুর্বক আটক করে র্যাব-৮. এসময় ১০০ সিসির একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃত আসামি জব্দকৃত মোটরসাইকেলের সিটের নিচে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রেখে ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছিলো। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন আইনজীবির সহকারী হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। দীর্ঘদিন যাবত পৌর শহরের বিভিন্ন স্থান ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করিয়া আসছিলো। উক্ত আসামীর নিকট হতে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোবাইল ফোন, ০৩(তিন) টি সীম এবং ০১(এক) টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। কথিত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য অনুমান ১৩,৫০০/- (তের হাজার পাঁচশত) টাকা।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর ও র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।
-

তানোরে আনসার কমান্ডারের শীতবস্ত্র বিতরণ
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) আনসার সহকারী প্লাটুন কমান্ডার জামিরুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জানা গেছে, ৯ ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার কামারগা ইউপির লক্ষির মোড়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কামারগাঁ ইউপ আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ মিঞা, মুসলেহুর রহমান, জাহাঙ্গীর আলম, বুলবুল হোসেন ও এরশাদ আলীপ্রমুখ। -

মহিপুরে চোরাই স্বর্নলংকার সহ চোর চক্রের ৩ সদস্য পুলিশের জালে
এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অভিযান পরিচালনা করে একটি প্রাইভেট কার জব্দ ও দুই ভরি দুই আনা চোরাই স্বর্ণালংকার, নগদ ২৯ হাজার টাকা এবং মোবাইলসেটসহ চোর চক্রের চার সদস্যকে আটক করেছেন মহিপুর থানা পুলিশ।
পুলিশ সুত্রে, কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ জামাল সেতুর টোল প্লাজার সামনে থেকে বুধবার রাত আনুমানিক ১১.৪৫ মিনিটের সময় মহিপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে উদ্ধারকৃত সোনা ও মোবাইল সহ চোর চক্রকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যরা হলো, পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের বায়েজিদ সিকদার, মাদারবুনিয়া ইউনিয়নের বোতলবুনিয়া গ্রামের মিরাজ, পৌর শহরের মিঠা পুকুর পাড় এলাকার নাইম ইসলাম ও ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামের রাকিবুল ইসলাম।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে মহিপুর থানায় বৃহস্পতিবার একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে জানান তিনি।