রফিকুল ইসলাম, রাঙ্গাবালী
সারাদেশে জামায়েত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার সময় রাঙ্গাবালী সদর বাহেরচর বাজারে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে আওয়ামীলীগ অফিসের সামনে এসে মিছিল শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ দেলোওয়ার হোসেন, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মশিউর রহমান শিমুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম ফকু , উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মাহাথির রেশাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর-সহ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন শোভন, রাঙ্গাবালী উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রওশন মৃধা, রাঙ্গাবালী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজু হাওলাদার, ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু হানিফ হাওলাদার ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিবলী, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ -সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Author: desk
-

রাঙ্গাবালীতে জামায়াত -বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ
-

ক্ষেতলালে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশ বনাম সদর একাদশ দুটি দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
১০ (ফেব্রুয়ারী) শুক্রবার বিকেল ৩.৩০ এর সময় ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ক্রিকেট ম্যাচে প্রথমেই টর্সে জিতে ব্যাটিং করতে মাঠে নামে ক্ষেতলাল সদর একাদশ। তাঁরা নির্ধারিত ১২ ওভারের খেলায় ৬ উইকেটের বিনিময়ে ১৫১ রান করেছে।
পরে ১৫২ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে মাঠে নামে ক্ষেতলাল থানা পুলিশ। তাঁরা নির্ধারিত ১২ ওভারের খেলায় ৫ উইকেটের বিনিময়ে ১১০ রান করেছে।
এ খেলায় অ্যাম্পিয়ার এর দায়িত্ব পালন করেন, নাসির উদ্দীন। খেলায় ৪২ রানে বিজয়ী হয়ছে ক্ষেতলাল সদর একাদশ। -

রাজশাহী ২ আসন ছাড়তে নারাজ আ.লীগ ও বিএনপির দুই হেবিওয়েট প্রার্থী
রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ সবুজের নগরী খ্যাত, বায়ুদূষণের মাত্রা কমিয়ে আনার জন্য বিশ্বের এক নম্বরের খেতাব প্রাপ্ত শহর রাজশাহী সিটি করপোরেশন। এই শহর নিয়েই গঠিত রাজশাহী-২ (সদর) আসন। পদ্মা পাড়ে অবস্থিত প্রাচীন ঐতিহ্যের এই নগরী নিয়ে ২০০৮ সালে সংসদীয় আসন গঠিত হয়। এর আগে রাজশাহী-২ আসনটি ছিল সিটি করপোরেশন ও পবা উপজেলা নিয়ে।
১৯৯১ সালের পর বিএনপির ঘাটি হিসেবে খ্যাত রাজশাহী সদর আসনে প্রথম নৌকার জয় হয় ২০০৮ সালের নির্বাচনে। ওই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে ভোট করে সাংসদ নির্বাচিত হন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন এক সময়ের রাজশাহী কাঁপানো তুখোড় ছাত্র নেতা বাদশা। তবে সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী তিনবারের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে জিততে হয়েছে তাকে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন জোটগত হলে আবারো নৌকা প্রতীক চাইবেন ফজলে হোসেন বাদশা। তবে এ আসনে এবার মনোনয়ন নিয়ে আগাম শুরু হয়েছে ১৪ দলীয় জোটের ঠান্ডা লড়াই। এবার ছাড় দিতে চায়না স্থানীয় আওয়ামী লীগ।
অপরদিকে, সদর আসনে এবারও মনোনয়ন চাইবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি মেয়র থাকাকালে ২০০১ সালে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে এবার স্থানীয় বিএনপির একটি অংশ এ আসনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভীকে চাই। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি থাকালে দীর্ঘদিন এখানে রাজনীতি করেছেন।
আওয়ামী লীগ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর সবচেয়ে গুরুত্বপূর্ন এ আসনে এবার জোটের শরীকদের ছাড় দিতে রাজি নন নগর আওয়ামী লীগ। তারা চাইছেন আওয়ামী লীগ থেকে এবার প্রার্থী দিতে। গত নির্বাচন থেকে তারা তাদের এ দাবি দলের হাই কমান্ডে তুলে ধরা আসছে। সে ক্ষেত্রে আওয়ামী লীগ নিজ দল থেকে প্রার্থী দিলে মনোনয়ন চাওয়ার তালিকায় থাকবে পারে হাফ ডজন নেতার নাম।এদের মধ্যে রয়েছেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কালাম, সহসভাপতি শাহীন আক্তার রেনী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু। এর মধ্যে বেশী আলোচনায় মোহাম্মদ আলী কামাল, শাহীন আক্তার রেনী ও ডাবলু সরকার।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেন, আগামী নির্বাচনে রাজশাহী সদর আসনে নৌকা প্রতীক যে পাবেন আমরা তাঁর হয়েই কাজ করবো। এর বাহিরে যাওয়ার সুযোগ নেয়। তবে গত তিনবার রাজশাহী সদর আসনে মহাজোটের প্রার্থী দেওয়া হয়েছে। এতে আওয়ামী লীগের সাংগঠনিক অনেক ক্ষতি হয়েছে। বঞ্চিত হয়েছেন দলের নেতাকর্মীরা। তাই এবার এই আসনে দলীয় প্রার্থীকে মনোনয়ন দিতে আমরা কেন্দ্রের কাছে দাবি জানাবো। দল যেটি ভালো মনে করবে আমরা সেটি মেনে নিব।
তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দেয়া হলে আমি মনোনয়ন চাইবো। এ জন্য প্রস্তুতিও রেখেছি বলে জানান তিনি।বিএনপি
বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এবারও দলীয় প্রার্থী হতে চান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। তিনি এখান থেকে তিনবার মেয়র ও একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে জোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা কাছে পরাজিত হন তিনি। মিনু ছাড়াও স্থানীয় বিএনপির একাংশের নেতারা এ আসনে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রেজভীকে। বর্তমানে তার পোস্টার শোভা পাচ্ছে রাজশাহী নগরের অলিতে গলিতে। রেজভীর মুক্তির দাবিতে রাজশাহীতে এ পোস্টার সাটানো হয়েছে। মিজানুর রহমান মিনুর বিকল্প হিসেবে নেতাকর্মীদের প্রথম পছন্দ রুহুল কবীর রেজভী। ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাজশাহী-২ (সদর) আসন ছিল বিএনপির দখলে। এর মধ্যে দুই বার কবির হোসেন ও একবার মিজানুর রহমান মিনু এমপি নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত মিনু সংসদ সদস্য ছিলেন। মিজানুর রহমান মিনু ৯১ সালে প্রথম রাসিকের মনোনিত মেয়রের দায়িত্ব পান। ৯৪ সালে রাসিকের প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি। এর পর ২০০৭ সাল পর্যন্ত তিনি নির্বাচিত মেয়রের দায়িত্ব পালন করেন।মিজানুর রহমান মিনু বলেন, ‘আমরা নির্বাচন প্রস্তুতি ও খালেদা জিয়ার মুক্তিসহ আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলন এক সঙ্গেই চালাচ্ছি। বড় দল হিসেবে অনেকেই মনোনয়ন চাইতে পারেন। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেবে সবাই মেনে নেবেন এবং ধানের শীষের বিজয়ে কাজ করবেন। তবে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে আর কোন নির্বাচন করতে দেয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।’
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রদিবেদক,
রাজশাহী। -

শার্শায় সেফটি ট্যাংকির ভেতর থেকে কলেজ ছাত্রীর অর্ধ গলিত লাশ উদ্ধার, আটক ৩
আজিজুল ইসলামঃ যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের ছাত্রী জেসমিন আক্তার পিংকি (১৮) র অর্ধ গলিত লাশ তারই সহপাঠী আহসান কবির অঙ্কুরের বাড়ীর সেফটি ট্যাংকের ভেতর থেকে পুলিশ উদ্ধার করেছে।
শুক্রবার বিকাল ৩ টার সময় যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের অঙ্কুরের নিজ বাড়ির সেফটি ট্যাংকির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আহসান কবির অঙ্কুকে আটক করেছে পুলিশ । এসময় জিজ্ঞাসা বাদের জন্য তার বড় ভাই আহসান হাবিব রুমেল ও সৎ মা হোসনেয়ারাসহ ৩জনকে আটক করা হয়েছে। আহসান কবির অঙ্কু দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আকবার আলীর ছেলে।
নিহত জেসমিন আক্তার পিঙ্কি কলারোয়া উপজেলার কাউরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে। ছেলে ও মেয়ে উভয়ই যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে একই সাথে পড়াশোনা করতো।
শার্শা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকিকুর রহমান বলেন,আমরা শুক্রবার দুপুরে জানতে পারি যশোর থেকে নিখোঁজ হওয়া জেসমিন আক্তার পিঙ্কির দেহটি বুরুজ বাগান এলাকায় তারই এক সহপাঠী আহসান কবির অঙ্কুরের বাসাতে আছে। এ সময়ে চারিদিকে খোঁজাখুঁজির পরেও না পেয়ে আমরা সেফটি ট্যাংক খুলে নিখোঁজ মেয়েটির লাশ খুঁজে পাই। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে প্রেমের সম্পর্ক ধরে তাকে এখানে নিয়ে আসা হয়। পরে তাকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে লাশ গুম করার জন্য সেফটি ট্যাংকির ভিতরে লুকিয়ে রাখা হয়।
খুলনা র্যাব-৬ এর যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান বলেন, নিখোঁজ পিঙ্কির ব্যাপারে অঙ্কুরকে জিজ্ঞাসাবাদ করলে সে তার নিজ বাড়িতে পিঙ্কির লাশ গুম করে রাখা হয়েছো বলে জানায়। -

নাটোরের বড়াইগ্রামে দৈনিক স্বতঃকন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ শাহ আলম,ষ্টাফ রিপোর্টারঃ
নাটোরের বড়াইগ্রামে দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০- ফেব্রুয়ারী) সকালে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব হলরুমে দৈনিক স্বতঃকন্ঠের নাটোর জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারীর সভাপতিত্বে ও সঞ্চালনা করেন দৈনিক স্বতঃকন্ঠের বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ শাহ- আলম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, মডেল প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসাইন, বড়াইগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধা, কেন্দ্রীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সুরুজ আলী ও দেলোয়ার হোসেন লাইফ,দৈনিক খোলা কাগজ বড়াইগ্রাম প্রতিনিধি জাহিদ হাসান, নাটোর সময়ের এডমিন নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক জাহিদ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাবুদ্দিন ইসলাম শিহাব, দৈনিক গণকণ্ঠ চাটমোহর প্রতিনিধি মোঃ কায়সার আহম্মেদ ও দৈনিক খবরপত্র প্রমৃখ।
অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা -

রাঙ্গাবালীতে ২০ টাকার জন্য কিশোরের আত্মহত্যা লাশ উদ্ধার
রফিকুল ইসলাম, রাঙ্গাবালী
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মোঃ তুহিন হাওলাদার (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড গহিনখালী গ্রাম থেকে তুহিনের লাশটি উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশ।তুহিনের বড় ভাই বিপ্লব হাওলাদার জানান, তুহিন আর আমি এক সাথে মাছ ধরি নদীতে। দুপুর ১টা ৩০ সের সময় আমার ছোট ভাই তুহিন বাড়িতে এসে আমার মায়ের কাছে ২০ (বিশ) টাকা চাইলে আমার মা নামাজ পড়ে দিবে বলিলে আমার ভাই মায়ের সাথে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায় । পড়ে আমার ভাই বাড়িতে না আসায় আমার বাবা ও মা আমার ছোট ভাইকে খোঁজাখুঁজি করতে থাকে । খোঁজাখুঁজির একপর্যায়ে বিকাল অনুমানিক ৫ টার সময় আমাদের বসত বাড়ী থেকে অনুমানিক ০. ৫০ কিঃ মিঃ দূরে ভেরিবাধের পূর্ব পাশে ফরেষ্ট বনের মধ্যে একটি মান্দার গাছের সাথে কাইল্লা লতা দ্বারা গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাই তখন ডাক চিৎকার করলে আমার বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধার করে । খবর পেয়ে রাত ৮ টার সময় ঘটনাস্থল থেকে তুহিনের লাশটি উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশ।
রাঙ্গাবালী থানার ওসি মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হবে । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
-

পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপত্বি করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধও গল্প পাঠে অংশ গ্রহন করেন, এ্যাড. শফিকুল ইসলাম কচি, সংগঠনের সাধারণ সম্পাদক মাধুরী রানি সাধু, কবি অসিম রায়,প ানন সরকার, মোড়ল কওসার আলী, হাসনা খাতুন সুমাইয়া, ঐশী আক্তার লিমা, রাবেয়া আক্তার মলি, রোজী সিদ্দীকি, ফারজানা আক্তার ময়না,এ কে এম নওয়াজ শরীফ (তুহিন) ,শাহিনুর রহমান প্রমুখ। -

পাইকগাছায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ
ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
পাইকগাছায় পাখি শিকার রোধে গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতারণ করা হয়েছে। পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে ১০ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে উপজেলার নতুন বাজার, গদাইপুর বাজার ও আগড়ঘাটা বাজারে লিফলেট বিতারণ করা হয়। এ সময় উপস্তিত ছিলেন, পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রানী সাধু, ঐশী আক্তার লিমা, রোজী সিদ্দিকী, ফারজানা আক্তার ময়না, রাবেয়া অক্তার, পরিবেশ কর্মী কার্তিক মণ্ডল, কওসার আলী, শাহিনুর রহমান, তাপস দেবনাথ প্রমুখ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম।ফসল ক্ষেতের পোকামাকড় খেয়ে পাখি কৃষকের উপকার করে। তাই পাখিকে কৃষকের বন্ধু বলা হয়। পাখি শিকার দন্ডনীয় অপরাধ। ১৯৭৪ সালে বন্যপ্রাণী রক্ষা আইন ও ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে দন্ডের বিধান রয়েছে। এতে বলা হয়েছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা দন্ড বা উভয় দন্ডে দন্ডিত। একই অপরাধ ফের করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও রয়েছে। তাই পাখি শিকার রোধে পরিবেশ কর্মীরা সকলকে সচেতন হওয়ার জন্য আহবান জানান।ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা। -

ধানসিঁড়ি আবাসিক হোটেলের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ এর প্রতি তীব্র প্রতিবাদ
গত ০৯ /০২/২৩ ইং তারিখে রাইজিং বিডি সহ কয়েকটি অনলাইন পটালে ও পত্রিকায় ধানসিঁড়ি আবাসিক হোটেলের বিরুদ্ধে মিথ্যা তথ্য সংবলিত কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশিত হয়। যা আমার প্রতিষ্ঠানসহ আমাকে হেও প্রতি পূর্ণ করা হয় ধানসিড়ি আবাসিক হোটেল পঞ্চগড়ে অত্যাধুনিক মানসম্পন্ন হোটেল যা গত কয়েক বছর যাবত সুনামের সহিত সার্ভিস দিয়ে আসছে.,কিন্তু একটি মহল ফেসবুকে না জেনে বিরূপ মন্তব্য করে। আমি একজন দেশের সুনাগরিক আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল. এবং গণমাধ্যম কর্মীরা জাতির বিবেক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তাদের প্রতি আমি শ্রদ্ধাশীল বটে। কিছু গণমাধ্যম কর্মীকে ১টি চক্র ভুলভাল বুঝিয়ে সংবাদ প্রচার করে উক্ত প্রকাশিত সংবাদের প্রতি আমি তীব্র প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী ; ফোরাত জাহান সাথী
স্বত্বাধিকারী ধানসিড়ি ট্রেড ইন্টাঃ -

আঞ্চলিক ভাষায় লেখা এনামুল হকের “ঝিনুক ভাষায় গল্পকথা” সাড়া ফেলেছে
ঝিনাইদহ প্রতিনিধিঃ
লালন শাহ তার এক গানে বলেছিলেন “মনের ভাব প্রকাশিতে, ভাষার সৃষ্টি এই জগতে, আচানক অধরকে চিনতে, ভাষা বাক্যে নাহি পাবে”। লালন শাহের জন্মস্থান সেই হরিণাকুন্ডু উপজেলার তরুণ কবি এনামুল হক ২১শে বই মেলায় প্রকাশ করেছেন তার মেধা ও সৃজনশীলতায় লেখা “ঝিনুক ভাষায় গল্পকথা” বইটি। বইটির নতুনত্ব হচ্ছে এটি সম্পুর্ন আঞ্চলিক ভাষায় লেখা। ঝিনাইদহের গ্রামাঞ্চলে উচ্চারিত আঞ্চলিক শব্দ দিয়ে লিখিছেন ১৬টি মজাদার গল্প। এই গল্প পড়লে দেশ বিদেশে থাকা মানুষ ফিরে যাবে তাদের হারানো কৈশরে। বাংলাদেশের প্রতিটি গ্রাম বা অঞ্চল আঞ্চলিক ভাষা দ্বারা প্রভাবিত। মায়ের মুখ থেকে যে ভাষা শিশুরা শিখে আসছে বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠির দৈনন্দিন ব্যবহৃত আঞ্চলিক ভাষা এই বইয়ে স্থান পেয়েছে গল্প আকারে। বইটির চমৎকার প্রচ্ছদ এঁকেছেন মনিরুজ্জামান পলাশ। ‘পথ প্রকাশন’ থেকে শৈলকুপার আলমগীর অরণ্য “ঝিনুক ভাষায় গল্পকথা” বইটি প্রকাশ করেছেন। তরুণ কবি ও ব্যাংকার এনামুল হক ১৯৮৬ সালে হরিণাকুন্ডু উপজেলার যাদবপুর গ্রামে জন্মগ্রহন করেন। সদর উপজেলার নগরবাথান হাইস্কুল থেকে এসএসসি পাশ করে তিনি ঝিনাইদহ কেসি কলেজে ভর্তি হন। কলেজ জীবন শেষ করে তিনি ইসলামী বিশ^বিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ করে ২০১৬ সালে আল আরাফা ইসলামী ব্যাংকে যোগদান করেন। চাকরী জীবনের পাশাপাশি তিনি সাহিত্য চর্চা করে এই তরুণ বয়সে খ্যাতি অর্জন করেছেন। এনামুল হক আঞ্চলিক ভাষায় গল্প লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমের বৃহত্তর প্লাটফর্ম ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের অন্যতম লেখক ও সদস্য। আঞ্চলিক শব্দ চয়নে লেখা তার গল্পগুলো দেশ বিদেশে থাকা ঝিনাইদহের বাসিন্দাদের প্রবল ভাবে অনুপ্রাণিত করে। “ঝিনুক ভাষায় গল্পকথা” বইটি নিয়ে ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজল ও সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসি তরিকুল ইসলাম বলেন, এনামুলের বইটি পড়লে হারিয়ে যাওয়া অনেক ভাষা আমরা খুজে পাবো। তাই এই বইটি ঝিনাইদহের মানুষের একটি অমুল্য সম্পদ বলে আমাদের সংগঠন মনে করে।ঝিনাইদহ
আতিকুর রহমান