Author: desk

  • পানছড়িতে উপজেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশ পালিত

    পানছড়িতে উপজেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশ পালিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    দেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য ও তান্ডবের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সব ইউনিয়নে ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে শান্তি মিছিল ও শান্তি সমাবেশ পালিত হয়েছে।

    শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় পানছড়ি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বঙ্গবন্ধু স্কোয়ারে শান্তি মিছিল শেষে মুক্তিযোদ্ধা স্কয়ারে এই শান্তি সমাবেশ পালিত হয়।

    এই সময় সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক আবাদ এর সভাপতিত্বে ও পানছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শ্রীকান্ত দেব মানিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাথ দেব,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি নুর মোহাম্মদ,সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী,কৃষি বিষয়ক সম্পাদক কাজল দে,সাংগঠনিক সম্পাদকগণ,আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি অরুণ শীল,যুবলীগের সভাপতি আল আমিন,সাধারণ সম্পাদক নাজির হোসেন।এই সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • র‌্যাব-১২’র অভিযানে ২০ লক্ষ টাকার হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ১ টি মটরসাইকেল জব্দ

    র‌্যাব-১২’র অভিযানে ২০ লক্ষ টাকার হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ১ টি মটরসাইকেল জব্দ

    প্রেস বিজ্ঞপ্তি

    ১। র‌্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১১ ফেব্রæয়ারী ২০২৩ খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন নিউমার্কেটস্থ জনৈক মোঃ জাকির হোসেনের কাপড়ের দোকানের সামনে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১০ (দুইশত দশ) গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়া ও তাহাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি মটরসাইকেল এবং ০২ টি মোবাইল জব্দ করা হয়।

    ২। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোছাঃ সানিজদা বেগম (৩০) স্বামী-মোঃ আব্দুস সালাম, সাং-রেহাইচর, থানা-সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ হুমায়ুন কবির (৩৮) পিতা-মোঃ ইদ্রিস আলী, সাং-নিকুরাহ, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা।

    ৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

    ৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

    র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

    স্বাক্ষরিত…….

    মোঃ এরশাদুর রহমান

    সিনিয়র সহকারি পুলিশ সুপার

    ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার

    সিপিএসসি, সিরাজগঞ্জ,র‌্যাব-১২

    মোবা-০১৭৭৭-৭১১২৫৫

  • মধ্য রাতে আ.লীগ নেতার বাড়িতে বিএনপির অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শনে সাংসদ শিবলী সাদিক

    মধ্য রাতে আ.লীগ নেতার বাড়িতে বিএনপির অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শনে সাংসদ শিবলী সাদিক

    জাকিরুল ইসলাম জাকির:

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মধ্যে রাতে আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাংচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। এঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে উত্তেজনা। খবর পেয়ে মধ্যরাতেই ক্ষতিগ্রস্থ ওই বাড়ি পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক।

    শুক্রবার রাতে উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রেজাউল করিমের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা করেছে আ’লীগ নেতা রেজাউল করিম। মামলায় ১৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামী করা হয়েছে। পুলিশ রাতেই তিনজনকে আটক করে।

    গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চোরগাছা গ্রামের মৃত আব্দুর রহিম মন্ডলের ছেলে বেল্লাল মন্ডল, হায়বর আলীর ছেলে মশিকুল মিয়া এবং একই গ্রামের শাহিনুর ইসলামের ছেলে মোশারফ হোসেন (২৫)।

    আ’লীগ নেতা রেজাউল করিমের ছেলে রাসেল আরিয়ান বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টার সময় ২০ থেকে ২৫ জন আমাদের বাড়ির প্রাচীর টপকিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে। তারা বাড়িতে ঢুকেই গালিগালাজ করে এবং মোটরসাইকেল ভাংচুর করে। পরে যাওয়ার সময় তারা আমাদের খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

    ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, এঘটনায় মামলা হয়েছে। আমরা এজাহারনামীয় তিনজনকে গ্রেফতার করেছি। অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

    দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, শুক্রবার রাতে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় ফিরেই মুঠো ফোনে খবর পাই ঘোড়াঘাটে ওয়ার্ড আ’লীগ নেতার বাড়িতে বিএনপি নেতাকর্মীরা ভাংচুর এবং অগ্নিসংযোগ করেছে। তৎক্ষণাৎ ওই ক্ষতিগ্রস্থ বাড়িতে যাই ও তাঁদের খোঁজখবর নেই। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা যত অর্থ ও প্রভাবশালী হোক তাদের আইনের আওতায় আনা হবে এবং তাদের শাস্তি পেতে হবে।

    মো. জাকিরল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • মধ্যনগর সড়কের অবস্থা বেহাল, দূর্ভোগের শিকার লাখো মানুষ

    মধ্যনগর সড়কের অবস্থা বেহাল, দূর্ভোগের শিকার লাখো মানুষ

    শান্ত তালুকদার প্রতিনিধিঃ
    মধ্যনগর,সুনামগঞ্জ
    সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তরে ভারত সীমান্ত দক্ষিণে উপজেলা সদর মধ্যনগর। নবসৃষ্ট এ উপজেলার সবচয়ে গুরত্বপূর্ণ সড়কটি ইট বিছানো। এমনিতেই ভাঙাচোরা, আর এ বছর বন্যায় আরো ক্ষতিগ্রস্থ হয়েছে সড়কটি। দুই পাশে হাওর থাকায় ঢেউয়ের তোড়ে কোথাও কোথাও সড়ক ভেঙে বিলীন হয়েছে হাওরে। ছড়িয়ে ছিটিয়ে আছে সড়কের ইট। সেতু, কালভার্টের উভয় পাশ থেকে সরে গেছে মাটি। এ চিত্র সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার মধ্যনগর-মহিষখলা সড়কের।
    উপজেলার বংশীকুন্ডা উত্তর, বংশীকুন্ডা দক্ষিণ ও চামরদানি ইউনিয়নের জনগণকে এলজিইডির এ সড়ক ব্যবহার করে মধ্যনগর উপজেলা সদরে যোগাযোগ করতে হয়। মধ্যনগর থেকে মহিষখলার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। ওই তিনটি ইউনিয়নের জনগণ ছাড়াও পার্শ্ববর্তী তাহিরপুর উপজেলার হাজারও মানুষ চলাচল করে এ সড়ক দিয়ে।

    দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুরুত্বপূর্ণ এ রাস্তাটির অবস্থা বেহাল। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে উপজেলার লক্ষাধিক মানুষ। দূর-দূরান্তের যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ভাঙাচোরা এই রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে চলাচল করতে বাধ্য হচ্ছে।

    জানা যায়, ২০১০-১১ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় মধ্যনগর-মহেষখলা ১২ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়। নির্মাণকালে হাওরের ঢেউয়ের কারণে সৃষ্ট ভাঙন ঠেকাতে পাকা ব্লকের পরিবর্তে জিও ব্যাগভর্তি বালুর বস্তা দেওয়া হয়, যা নির্মাণের কয়েক বছরের মধ্যে ঢেউয়ের আঘাতে ধসে পড়ে।

    বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কালাগড় গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম সবুজ বলেন, ‘মধ্যনগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন মধ্যনগর উপজেলা বাস্তবায়ন হয়েছে। এই রাস্তাটি উপজেলার সবচেয়ে জনগুরুত্বপূর্ণ রাস্তা।এটি জনচলাচলের উপযোগী নয়।যার দরুন সীমান্তবর্তী এলাকা মহিষখলা থেকে উপজেলা কেন্দ্রীক সেবা গ্রহন করতে মধ্যনগর যাওয়া দূর্ভোগের নামান্তর। তাই অনতিবিলম্বে রাস্তাটি পূণঃ নির্মাণ করা প্রয়োজন।’

    মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা এলজিইডি’র প্রকৌশলী শাহাব উদ্দিন জানান, ‘গুরুত্বপূর্ণ এই সড়কটি পূণঃ নির্মাণের জন্য ডিজাইন প্রস্তুত করা হচ্ছে। এরপর অতিদ্রুত প্রাক্কালন তৈরি করে টেন্ডার এ যাবে।’ আশাকরা যায় এই অর্থ বছরেই পূণঃনির্মাণ কাজ শুরু হবে।

    উপজেলার চামারদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর খসরু বলেন, ‘মধ্যনগর উপজেলার সর্বাধিক গুরুত্বপূর্ণ এই সড়ক মেরামত করা হলে চারটি ইউনিয়নের মানুষের চলমান দুর্দশা লাঘব হবে।’

    মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, ‘যাত্রাপথে মানুষকে এই রাস্তা দিয়ে চলাচল করতে অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত ব্যবস্থা নিতে এলজিইডি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।’

  • গোপালগঞ্জে আগুনে পুড়ে এক ব্যক্তির মৃত্যু

    গোপালগঞ্জে আগুনে পুড়ে এক ব্যক্তির মৃত্যু

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আগুনে পুড়ে মুকুল শেখ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় তার টিনের তৈরী বসত ঘরটি সম্পূর্ন ভষ্মিভূত ও একটি গরুর মৃত্যু হয়েছে।

    শুক্রবার (১১ ফেব্রুয়ারী) গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম বিসযটি নিশ্চিত করেছেন।

    নিহত ওই ব্যক্তি একাই ঘরে থাকতেন এবং সদর উপজেলার কেকানিয়া গ্রামের আক্তার আলী শেখের ছেলে।

    গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার নাজমুল ইসলাম জানান, ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল বাড়ির মালিক মুকুল শেখ। এসময় তার বাড়ীতে আগুন ধরে যায়। ঘুমিয়ে থাকায় বাইরে বের হতে না পারায় আগুনে পুড়ে তিনি মারা যান। পুরো ঘরটি ভষ্মিভূত হওয়ায় একটি গরুও মারা যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে এসে মরদেহ উদ্ধার করে।

    তিনি আরো জানান, ওই ব্যক্তি প্রচুর পরিমানে ধুমপান করতেন। ফেলে দেয়া সিগারেটের অবশিষ্টাংশ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারন করা হচ্ছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। #

  • ইসলামাবাদে ১০ দফা দাবিতে বিএনপির পথ যাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

    ইসলামাবাদে ১০ দফা দাবিতে বিএনপির পথ যাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

    মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

    গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন বিএনপি।

    শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বর্ণিত ইউনিয়নের বাঁশঘাটা এলাকায় ১০ দফা বাস্তবায়নের দাবীতে পথ যাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    জানা যায়, পথসভায় কক্সবাজার-রামু-৩ আসনের সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোজ্জামেলের নের্তৃত্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মী নিয়ে বর্ণিত এলাকায় হাজারো কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি পথযাত্রা মিছিল পরে সমাবেশ হয়।

    সমাবেশে বর্তমান সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব নেতাকর্মীর মুক্তি দাবি এবং বিদ্যুৎ, গ্যাস সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানানো হয়।

    ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের
    সঞ্চালনায় বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সহ-সভাপতি ও ঈদগাঁও বিএনপির প্রধান উপদেষ্টা এম আলহাজ মনতাজুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈদগাঁও বিএনপির সাবেক সভাপতি শহিদু রহমান শহিদ,জেলা বিএনপি সদস্য জানে আলম,

    এসময় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মাষ্টার আব্দুল করিম, সফিউল আলম শান্ত,জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক চাঁন মিয়া,যুগ্ম সম্পাদক আব্দু জব্বারসহ প্রতিটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

    অঙ্গ সংগঠন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউল আলম তাজ,যুব দলের সদস্য সচিব আবুল কালাম বাবুল,যুগ্ম আহবায়ক কাউছার, মোস্তফা কামাল, নোমান, রিয়াজ উদ্দিন,করিম, বেলাল,রুবেল,ছাত্রদলের সভাপতি হাবিব আজাদ,শ্রমিক নেতা রেজাউল করিম সহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্র দল যুব দল শ্রমিকদলসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

    বক্তব্যরা বলেন,দেশে গণতন্ত্র নেই, থাকলে আমরা সভাসমাবেশ করতে পারতাম। গণতন্ত্র উদ্ধার করে জনগণের অধিকার নিশ্চিত করে আমরা রাজপথ ছাড়াবো। দেশে গণতন্ত্র উদ্ধার করে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ।

  • শেখ হাসিনা ক্ষমতায় থাকলে জনগণ ভালো থাকে- যুবলীগ নেতা এইচ এম ফারুক

    শেখ হাসিনা ক্ষমতায় থাকলে জনগণ ভালো থাকে- যুবলীগ নেতা এইচ এম ফারুক

    ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নের প্রখ্যাত পীরে কামেল নূরে মোহাম্মদীর ধারক ও বাহক আল্লামা শাহ্ সুফি হযরত মাওঃ ফকির জমশেদ আলী নূরে চিশতী (রহ্) আল নারায়নপুরী পীর কেবলা জানের স্মরণে ৬৫ তম বাষির্কী মহা পবিত্র ওরশ শরীফ উপলক্ষে মিলাদ,দোয়া ও বাউল সঙ্গীত অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ফেব্রুয়ারী) অনুষ্ঠিত পবিত্র ওরশ মাহফিলে প্রধান অতিথি হয়ে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ সদর আসন এলাকার সর্বস্তরের জনতার প্রিয়মুখ স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এর মহাসচিব,বাংলাদেশ আওয়ামী লীগ স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর ছোট ভাই এইচ এম ফারুক। এসময় যুবলীগ নেতা এইচ এম ফারুক বলেন- অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী শাহজাহান কবির। ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাউল সঙ্গীতানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাঁঠাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল। প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ নেতা এইচ এম ফারুক বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষে সকলের প্রতি আহবান জানিয়ে তার বড় ভাই সদর আসনের প্রিয়মুখ জনবান্ধব চিকিৎসক নেতা অধ্যাপক ডাঃ এম এ আজিজ এর জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন। এসময় যুবলীগ নেতা এইচ এম ফারুক বলেন- জননেত্রী শেখ হাসিনা সুস্থ থাকলে ও ক্ষমতায় থাকলে জনগণ ভালো থাকে,নিরাপদ থাকে, তাই আপনার জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ থাকেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সদস্য আরিফ রববানী, নির্মাণ শ্রমিক ইউনিয়ন ভাবখালী শাখার সভাপতি উমর ফারুক, ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক সুয়েল মিয়া,জাতীয় শ্রমিকলীগ সদর উপজেলা শাখার সদস্য আলামিন, ভাবখালী ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক জুয়েল মিয়া,সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম আকন্দ,ইঞ্জিনিয়ার আকাশ,আজগর হোসেন,ছাত্রলীগ নেতা আমিরুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন-তারেক হাসান তাহসিন, কাজী ইনছান,রহমত আলী।

  • আগৈলঝাড়ার গৈলা কালুপাড়া বায়তুল জান্নাত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

    আগৈলঝাড়ার গৈলা কালুপাড়া বায়তুল জান্নাত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার সকালে উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামে বায়তুল জান্নাত জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিশেষ দোয়া মোনাজাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জমিদাতা হারুনউর রশিদ এর সভাপতিত্বে দোয়া মোনাজাত ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার।দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক, গৈলা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা হেদায়েত উল্লাহ, গৈলা দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম নেছারী প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন, বায়তুল জান্নাত জামে মসজিদের সভাপতি আবুল কালাম খোকন, সাধারন সম্পাদক সরদার মো. তারেক, সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা মোঃ শাজাহান তালুকদার প্রমুখ।বায়তুল জান্নাত জামে মসজিদের জন্য ৯.৪২ শতাংশ জমি দান করেন হারুনউর রশিদ, ভাই আব্দুল হাকিম ও বোন লুৎফুন নেছা। দোয়া মোনাজাত শেষে বায়তুল জান্নাত জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অতিথিরা।

  • ধোবাউড়ায় সাংবাদিক রুবেলের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় অভিযোগ

    ধোবাউড়ায় সাংবাদিক রুবেলের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় অভিযোগ

    আরিফ রববানী ময়মনসিংহঃ
    ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা গোয়াতলা ইউনিয়নের সাংবাদিক রুবেল মিয়ার উপর একদল সন্ত্রাসী গতকাল বৃহস্পতিবার রাতে তাহার উপর অতর্কিত ভাবে হামলা করে। বর্তমানে সাংবাদিক রুবেল মিয়া ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।

    গতকাল (৯ ফ্রেব্রুয়ারী ২০২৩) বৃহস্পতিবার রাত ১১ টার দিকে গোয়তলা স্কুল রোড উচ্চ বিদ্যালয়ের সামনে ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী অতর্কিত ভাবে সাংবাদিক রুবেল এর উপর হামলা করে, তার ডাকচিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।

    সাংবাদিক রুবেল মিয়া বলেন হামলা কারীরা, দীর্ঘদিন যাবত মদ, বিক্রি, জুয়া খেলা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় আমি বিভিন্ন সময় প্রতিবাদ করার কারণে আমার উপর এই হামলা করা হয়েছে। হামলা কারীরা হলেন একই গ্রামের (১) লুটন মিয়া(২) সোহেল মিয়া ( ৩) রাসেল মিয়া (৪) নাজিম উদ্দিন (৫) মাসুদ সহ আরো ১০-১২ জন সন্ত্রাসী মিলে আমার উপর এই হামলা চালিয়ে ছে।

    এ ঘটনায় আজ বৃহস্পতিবার সাংবাদিক রুবেল মিয়া বাদী হয়ে ধোবাউড়া থানায় অভিযোগ দায়ের করে।প্রায় এক মাস যাবত তাদের এই অপকর্মের বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন সাংবাদিক রুবেল মিয়া।

    এ ঘটনায় ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান বলেন, ইতিমধ্যে আমি বিষয়টি অবগত হয়েছি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছি সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে বিচারের মুখোমুখি করা হবে।

  • তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে দারুল ইরফান একাডেমীর দোয়া মাহফিল

    তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতদের স্মরণে দারুল ইরফান একাডেমীর দোয়া মাহফিল

    সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

    চট্টগ্রাম: তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম চান্দগাও আবাসিক এলাকায় অবস্থিত দারুল ইরফান একাডেমিতে

    রাস্ট্রীয় শোক দিবস উপলক্ষে তুরস্ক ও সিরিয়ায় নিহতদের মাগফিরাত কামনায় দারুল ইরফান একাডেমি কতৃপক্ষ এই দোয়া মাহফিলের আয়োজন করেন।

    একাডেমির মাঠে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মোহাম্মদ কেফায়েত উল্লাহ। বক্তব্য রাখেন মাস্টার নুরুচ্ছালাম। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন সহ অন্যান্য শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।