Author: desk

  • ধামইরহাটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    ধামইরহাটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারী সকাল ১০ টায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের অংশ গ্রহণে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও দলীয় সমর্থকবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে হাজির হয়। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশস্থলে জমায়েত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেনের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, আবু হানিফ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, শাহজাহান আলী, আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শাহজাহান আলী কমল, ভারপ্রাপ্ত ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নাজমুল হোসেন, ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, কলেজ ছাত্রলীগ সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • রাঙ্গাবালীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ পালন

    রাঙ্গাবালীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ পালন

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী
    সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিএনপির সন্ত্রাস- নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির প্রতিবাদে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টার সময় উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেণ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, জেলা পরিষদ সদস্য মোঃ মশিউর রহমান শিমুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম ফকু, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মাহাথির রেশাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ- দপ্তর সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন শোভন, রাঙ্গাবালী উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রওশন মৃধা, ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু হানিফ হাওলাদার ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিবলী, রাঙ্গাবালী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজু হাওলাদার- সহ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় সমাবেশ করাহয় । উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন প্যাদা, সাধারণ সম্পাদক মোঃ রাসেল খান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন আবু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোশারেফের খান, ইউনিয়ান শ্রমিক লীগের সভাপতি মোঃ মুছা দফাদার, সাধারন সম্পাদক মোঃ জামাল হাওলাদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শহীদুল খান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ।

  • মধুপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত

    মধুপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত

    আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
    টাঙ্গাইলের মধুপুরে মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারমম্যান মহি উদ্দিনের বিরুদ্ধে আনিত মামলা প্রত্যাহার ও দুই জন ইউপি সদস্যের নিঃশর্ত মুক্তির দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় আশ্রা বাজারে মহিষমারা ইউনিয়নবাসীর ব্যানারে এ মানব বন্ধন করেছে মহিষমারা ইউনিয়নের নারী পুরুষ ও শিশুরা।
    সকাল সাড়ে ১১ টায় মানব বন্ধন শুরু হয়। রাস্তার দু’পাশে ব্যানার ফ্যাস্টুন নিয়ে দাঁড়িয়ে তারা মানব বন্ধন অংশ নেন। এ সময় তারা তাদের চেয়ারম্যান মহি উদ্দিনের নামে আনিত মামলা প্রত্যাহার ও দুই ইউপি সদস্য শরাফত আলী শিকদার ও জুয়েল রানার নিঃশর্ত মুক্তি দাবি করেন। মানব বন্ধন কয়েক হাজার নারী পুরুষ শিশুসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন।
    মানব বন্ধন শেষে আশ্রা বাজারে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আলোকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক হোসেন খান,মহিষমারা ইউপি সদস্য মুসলিম উদ্দিন,আরশেদ আলী, জাকির হোসেন,মহিলা সদস্য কামরুন্নাহার, হামিদা বেগম, দুদজান বেগম, ঘাটাইলের রসুলপুর ইউনিয়নের ইউপি সদস্য বারিক সরকার ব্যবসায়ী শাজাহান কবির, ফরমান আলী, শাহজাহান, মজনু,প্রমুখ।

  • পাথরঘাটা বিএনপি নেতাকর্মীদের মারধর অফিস ভাংচুর

    পাথরঘাটা বিএনপি নেতাকর্মীদের মারধর অফিস ভাংচুর

    পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি
    বরগুনার পাথরঘাটায় বিএনপি’র নেতাকর্মীদের মারধর করে অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। আজ বেলা ১১টার সময় পাথরঘাটা থানা সংলগ্ন বিএনপি অফিসের সামনে পুলিশের উপস্থিতিতেই ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়। পাথরঘাটা পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ এ অভিযোগ করেন। আহতদের পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাথরঘাটা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

    গুরুতর আহতদের মধ্যে যাদের নাম জানাগেছে তারা হলেন, পৌর বিএনপি’র আহবায়ক মোঃ হারুন অর রশিদ, সদস্য সচিব খাইরুল শরীফ, যুগ্ন আহবায়ক মাসুম বিল্লাহ আঃ হাদিদ, হাফেজ আলমগীর, মিজানুর রহমান, আব্বাস উদ্দিনসহ অনেকে।

    পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ জানান, আজ সারাদেশে বিএনপির ইউনিয়ন পর্যায় পদযাত্রা কর্মসুচি পালন করছে। এরই ধারাবাহিকতায় বেলা ১০টার সময় বিএনপি দলীয় কার্য্যালয় নেতাকর্মীরা উপস্থিত হয়। বেলা সাড়ে ১০ টার সময় পাথরঘাটার ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা বিএনপি অফিসে প্রবেশ করে আকর্®ি§ক হামলা চালায় আমাদের ওপরে। বিএনপি অফিসের আসবাবপত্র ব্যাপক ভাংচুর চালায় তারা। এ সময় প্রায় ৩০ নেতাকর্মী আহত হয়। পুলিশ ছাত্রলীগ নেতা কর্মীদের থামানো চেষ্টা করলেও অল্প সংখ্যক পুলিশের কারনে তা সম্বব হয়নী বলে জানান।

    পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মাসুম বিল্লাহ জানান, আজকের কর্মসুচিকে ঘিরে পাথরঘাটা থানার পুলিশ গত রাতে উপজেলা বিএনপি’র অঙ্গ সংঘঠনের নেতাকর্মীদের বাড়িতে তাদের আটক করার জন্য তল্লাশী অভিযান চালায় বলে অভিযোগ করেন। এ সময় শত শত বিএনপি নেতাকর্মীরা বাড়ি ছেড়ে অন্যাত্র রাতযাপন করায় তাদেরকে পুলিশ আটক করতে পারেনী বলে জানান তিনি। আজকের বিএনপি অফিসে হামলা ও নেতাকর্মীদেন মারধর করার প্রতিবাদ ও তিব্র নিন্দা জানান তিনি।

    পাথরঘাটা পৌর ছাত্রলীগের সভাপতি আহম্মেদ শাহজাদা জানান, আজকে বিএনপির কর্মসুচীতে আমাদের জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় আমরা তার প্রতিবাদ জানিয়েছি। তাদের সাথে আমাদের হাতাহাতির ঘটনা ঘটেছে। কিন্তু মারামারির কোন ঘটনা ঘটেনি বলে দাবী করেন।

    পাথরঘাটা থানার ওসি মোঃ শাহ আলম জানান, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকার কারনেই বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। শুধু হাতাহাতির ঘটনা ঘটেছে। বিএনপি অফিসের সামনে থেকে দু’পক্ষকেই শান্ত করে তাদেরকে শরিয়ে দেয়া হয়। এ ব্যাপারে কোন আটক বা মামলা হয়নি বলে জানান তিনি#

    অমল তালুকদার।।

  • ধামইরহাটে জগদ্দল বিহারে প্রত্নতাত্ত্বিক খননের উদ্বোধন

    ধামইরহাটে জগদ্দল বিহারে প্রত্নতাত্ত্বিক খননের উদ্বোধন

    আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

    নওগাঁর ধামইরহাটে জগদ্দল বিহার পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারী বেলা ১১ টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চলতি ২০২২-২৩ অর্থ বছরে উৎখনন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি ও সাবেক হুইপ মো. শহীদুজ্জামান সরকার এম.পি। উদ্বোধন অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে, সংস্কৃতি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. আতাউর রহমান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর ও রাজশাহী রিজিওয়ের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আরিফুল ইসলাম, পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান ফজলুল করিম আরজু, ওসি মোজাম্মেল হক কাজী সহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্নিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
    প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা জানান, ১ লক্ষ টাকা বরাদ্দে প্রাথমিক ভাবে ১ মাস খনন ও গবেষনা পরিচালনা করা হবে এবং চাহিদা অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করবো।
    প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে বলেন, সারাদেশে আমার প্রায় ৫শতাধিক প্রত্নতত্ত্ব নিদর্শন এলাকা রয়েছে, যার সিংহভাগই অরক্ষিত রয়েছে, আমরা তা সংরক্ষনে কাজ করছি।
    এম.পি শহীদুজ্জামান সরকার বলেন, ‘ইতিহাস ও ঐতিহ্যের ধামইরহাট উপজেলা, এই উপজেলার ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে ধামইরহাট জগদ্দল বিহারে ছোট আকারে একটি মিউজিয়াম যাতে করা হয়, আমি সেই প্রস্তাবনা ইতোমধ্যেই দিয়েছি, বাস্তবায়ন হলে আমরা বরেন্দ্র অঞ্চলের প্রকৃতি ও তার প্রাণ ফিরে পাবো।’

    আবুল বয়ান
    ধামইরহাট, নওগাঁ।

  • নড়াইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুন খাঁ র‌্যাব’র হাতে গ্রেপ্তার

    নড়াইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুন খাঁ র‌্যাব’র হাতে গ্রেপ্তার

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুন খাঁ র‌্যাব’র হাতে গ্রেপ্তার।
    ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুন খাঁ (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (১০ জানুয়ারি) ভোর রাতে নড়াগাতি থানা পুলিশের একটি টিম নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা থেকে র‌্যাব-৩ টিকাটুলি ঢাকা এর আভিযানিক টিমের সহায়তায় তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত মামুন নড়াগাতির দক্ষিণ বিলাফর গ্রামের এজ্জেদ খাঁ এর ছেলে।
    নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামুনের বিরুদ্ধে নড়াগাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয়। উক্ত মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পান। মামলায় হাজিরা না দেওয়ায় ২০০৭ সালে গ্রেপ্তারি আদেশ হলে দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে জীবনযাপন করছিলেন। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • মহালছড়িতে আওয়ামী লীগর শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    মহালছড়িতে আওয়ামী লীগর শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    রিপন ওঝা,মহালছড়ি

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণাক্রমে খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক আজ ১১ফেব্রুয়ারি ২০২২ শান্তি সকাল ১০.০০ ঘটিকায় সমাবেশের আয়োজন করা হয়েছে।

    উক্ত শান্তি সমাবেশ মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল বক্তব্য প্রদানসহ সভাপতিত্ব করেন ও প্রধান আলোচক হিসেবে সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং প্রতিটি সহযোগী অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। সেই সাথে অংসাথোয়াই মারমার নেতৃত্বে মুবাছড়ি ইউনিয়ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    উক্ত কর্মসূচিতে পথসভা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিএমবি মাঠে র‍্যালী শেষ হয় এবং যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ সঞ্চালনা করেন।

    ৩নং ক্যায়াংঘাটে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মাহেন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক মোঃ শফি আলম এবং ৪নং মাইসছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক চাম্পার নেতৃত্বে পৃথক পৃথক শান্তি সমাবেশ কর্মসূচী সফল করেছেন।

    এ সময়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল বলেছেন, আওয়ামী লীগ পাল্টাপাল্টি কোনো কর্মসূচি দিচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি যতদিন আন্দোলন করবে, আমাদের ‘শান্তি সমাবেশ’ ততদিন অব্যাহত থাকবে। আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে। আমরা সকলেই আন্তরিকভাবে আশা রাখছি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং আসনে যাকেই মনোনয়ন দেন জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে আমরা মহালছড়ি উপজেলাবাসী নৌকা মার্কাকে জয়যুক্ত করে সভানেত্রী সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবো।

    প্রধান আলোচক বলেন,বলছেন, বিএনপি-জামায়াত ফাঁকা মাঠ পেলে আবারও নৈরাজ্য ও সহিংসতা করতে পারে। ফলে জনগণের শান্তি এবং জানমালের নিরাপত্তায় তারা মাঠে থাকবেন। এ ধরনের শান্তি সমাবেশ নানা কর্মসূচি নির্বাচন পর্যন্ত চলবে। তবে এগুলো আমাদের এসব পাল্টাপাল্টি কর্মসূচি নয় দাবি আওয়ামী লীগ নেতাদের দাবি। দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে আওয়ামী লীগের প্রতীক নৌকায় রায় দিতে হবে।

  • দক্ষিণ আশিয়া ফুটবল ক্লাব ৩য় বারের মতো অলম্পিক ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

    দক্ষিণ আশিয়া ফুটবল ক্লাব ৩য় বারের মতো অলম্পিক ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধিঃ পটিয়া উপজেলার
    দক্ষিণ আশিয়া ফুটবল ক্লাব কতৃক আয়োজিত গতকাল বিকালে ৩য় বারের মতো অলম্পিক ফুটবল টুনার্মেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দীন, উদ্বোধক ছিলেন আশিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর চৌধুরী, প্রধান বক্তা ছিলেন আশিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহাফুজুল আলম চৌধুরী, বিশেষ
    অতিথি ছিলেন আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুল হক এজাজ,
    মোহাম্মদ এরশাদ, সহসভাপতি আশিয়া ইউনিয়ন যুবলীগ, মোহাম্মদ কামাল,মোহাম্মদ ফারুক যুগ্ম সম্পাদক আশিয়া ইউনিয়ন যুবলীগ মোহাম্মদ ফোরকান সাংগঠনিক সম্পাদক আশিয়া ইউনিয়ন যুবলীগ মোহাম্মদ গালিব চৌধুরী ও আব্দুর রহিম সাবেক যুগ্ম আহবায়ক আশিয়া ইউনিয়ন ছাত্রলীগ মোহাম্মদ শাহাজান ও মোহাম্মদ জাঙ্গীর সহ সম্পাদক আশিয়া ইউনিয়ন যুবলীগ প্রবাসী শাহাদাত হোসেন শেরু মোহাম্মদ মহিউদ্দিন কামরুল হাসান সোহান।। ফুটবল আয়োজক নেতৃবৃন্দ সাজ্জাদ শেখ, হৃদয়,ছগির,ইরফান,ওমান,সালাউদ্দীন,ইমতিয়াজ, রিফাত,সিফাত,রিয়াত দুইদল দক্ষিণ আশিয়া বন্ধন একতা সংঘ ও আশিয়া মল্লাপাড়া আহমদ শাহ স্মৃতি সংঘ,,আহমদ শাহ স্মৃতি সংঘ খেলায় (৩-2) গোলে জয় লাভ করেন। ম্যান অব দ্যা ম্যাচ বিজয় দলের খেলোয়াড় মোঃ হৃদয়
    খেলায় প্রধান অথিতি বলেন ক্রীড়াই শক্তি ক্রীড়াই মুক্তি খেলা ধুলার মধ্যে দিয়ে যুব সমাজকে নেশা কিশোরগ্যাং মাদক মুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।।

  • হিমালয় কন্যা পঞ্চগড় টিউলিপ ছড়াচ্ছে মুগ্ধতা, যেন একখণ্ড নেদারল্যান্ড

    হিমালয় কন্যা পঞ্চগড় টিউলিপ ছড়াচ্ছে মুগ্ধতা, যেন একখণ্ড নেদারল্যান্ড

    পঞ্চগড় হতে মোহাম্মদ বাবুল হোসেন :
    সমতলের চা ও কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্যের পর উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এখন মুগ্ধতা ছড়াচ্ছে শীত প্রধান দেশের নজরকাড়া ফুল টিউলিপ। ভিনদেশি টিউলিপের সৌন্দর্যে মুখরিত হয়ে উঠেছে উপজেলার দর্জিপাড়া গ্রাম। প্রায় দুই একর জায়গা রাঙানো ১০ রঙের টিউলিপ ফুলের উদ্যান যেন একখন্ড নেদারল্যান্ড। এ ফুলের সৌন্দর্য উপভোগ করতে বেড়েছে পর্যটক সমাগমও। পর্যটনে যুক্ত হয়েছে নতুনমাত্রা।
    এবার ২০ জন উদ্যোক্তা নিয়ে চাষ হয়েছে টিউলিপ। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভলপমেন্ট (ইফাদ)’র সহযোগিতায় দেশের উন্নয়ন সহযোগী সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র মাধ্যমে পাইলট প্রকল্পে চাষ করা হচ্ছে বিদেশি ফুল টিউলিপ।
    ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, ২১ ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বাণিজ্যিক এই ফুলের বাণিজ্যিক সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
    ম গিয়ে দেখা যায়, দুই একর জায়গা জুড়ে গড়ে ওঠা বাগানের এক লাখ গাছে দুলছে বাহারি রঙের ১০ প্রজাতির রাজসিক টিউলিপ। বাগানের ঠিক মাঝখানে সবুজ গমের চারার মাঝে টিউলিপ ফুটিয়ে দেয়া হয়েছে জাতীয় পতাকার রূপ। এসব ফুল যেমন সৌন্দর্য বর্ধন করছে, তেমনি ছড়াচ্ছে মুগ্ধতাও। আর উদ্যোক্তারা দেখছেন অর্থনীতিক সমৃদ্ধির স্বপ্ন। পর্যটকে মুখরিত বাগানে সবাই যেন ব্যস্ত ফটোসেশনে। টিউলিপ ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের এখানে ঘুরতে এসে যাতে কোন প্রকার অসুবিধা না হয় সেজন্য এখানেই পঞ্চগড়ে সদরে ও পর্যটন এলাকায় অত্যাধুনিক মডেলের ধানসিঁড়ি ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল মাধ্যমে থাকা-খাওয়ার হোটেল ব্যবস্থাও রয়েছে।
    এদিন টিউলিপ পাইলট প্রকল্প নিয়ে সাংবাদিকদের অবহিতকরণ করেছেন ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার। তিনি বলেন, ভৌগলিক অবস্থানগত দিক থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যটনে অপার সম্ভাবনাময় এলাকা। হিমালয় কন্যাখ্যাত এ জেলার তেঁতুলিয়ায় আমরা ইকো ট্যুরিজম গড়ে তুলতে ভিনদেশি টিউলিপ ফুলের চাষ ‘পাইলট প্রকল্প’ গ্রহণ করেছি। টিউলিপ ভিনদেশি নেদারল্যান্ডের উচ্চ মূল্যের দামি ফুল। পর্যটন এলাকায় টিউলিপ ফুলের বাগান সৃষ্টি হওয়ায় পর্যটনের আকর্ষণও বেড়েছে। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এসে বাহারি রঙের টিউলিপ ফুল দেখে মুগ্ধ হচ্ছেন। কেউ সেলফি তুলছেন। আবার কেউ ফুল কিনছেন।
    ড. সেলিমা আখতার আরও বলেন, টিউলিপ চাষে এবার ব্যয় হয়েছে ৮০ লাখ টাকা। বাল্ব বা চারার দাম, শেড নেট, ফেন্সিং নেট, রাসায়নিক সার, জৈবসার, কীটনাশক ও শ্রমের মূল্য ধরেই এই ব্যয় হয়েছে। গত ১০ জানুয়ারি এক লাখ টিউলিপ ফুলের বাল্ব (বীজ) রোপণ করা হয়। রোপনের ১৫-১৬ দিনেই চারা গজিয়ে কলি ফুটে। টিউলিপ ফুল উৎপাদন করে ফুলের জগতে অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে উৎপাদিত প্রতিটি ফুল বাগান থেকে ৫০ টাকা দরে স্থানীয়ভাবে বিক্রি শুরু করা হচ্ছে। ফুল বাগানে ক্ষুদ্র পরিসরে বিনোদন পার্ক তৈরি করে পর্যটক ও ফুলপ্রেমিদের জন্য প্রবেশ মূল্য চালু করা হয়েছে। এতে করে ফুল বিক্রি বাদেও তারা অতিরিক্ত টাকা আয়ের সম্ভাবনাও রয়েছে।
    মুগ্ধ পর্যটকরা বলছেন, ফাগুনের আগমনে বসন্ত রাঙাচ্ছে নেদারল্যান্ডের ফুটন্ত টিউলিপ। যেন আমরা কাশ্মীর বা নেদারল্যান্ডে আছি। বাহারি রঙের টিউলিপের সৌন্দর্য আমাদেরকে মোহিত করছে। দেশের মাটিতে এরকম বাণিজ্যিক আকারে শীত প্রধান দেশের এমন দামি ফুল চাষ হবে ভাবাই যায় না।
    সুমি আক্তার, মনোয়ারা খাতুন, আয়েশা সিদ্দিকাসহ কয়েকজন উদ্যোক্তা বলেন, প্রথমবারের মতো গত বছর আমরা প্রান্তিক ৮ জন নারী মিলে এ অঞ্চলে নেদারল্যান্ডের রাজকীয় টিউলিপ ফুটিয়ে ছিলাম। এ অঞ্চলে টিউলিপ চাষ করে আমরা যেমন সফল হয়েছিলাম তেমনি আর্থিকভাবে লাভবান হয়েছিলাম। এছাড়া টিউলিপ ফুল দেখতে এ অঞ্চলে প্রচুর পর্যটকের সমাগম ঘটেছিল। আশা করছি এবারও টিউলিপের দৃষ্টি নন্দন সৌন্দর্য ও হাসিতে মুগ্ধ করবে।
    জানা গেছে, টিউলিপ ফুল চাষ করতে হলে তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকা প্রয়োজন। সেক্ষেত্রে উত্তরের এ উপজেলায় বরফের পর্বতযুগল হিমালয়-কাঞ্চনজঙ্ঘা কাছে থাকায় এখানে বেশ সময় শীত থাকে। এরকম শীতে টিউলিপ চাষে সুবিধা রয়েছে।
    এর আগে, গত বছর পরীক্ষামূলকভাবে দর্জিপাড়া ও শারিয়ালজোত গ্রামে ৮জন প্রান্তিক নারী কৃষাণীদের নিয়ে ৬ প্রজাতের ৪০ হাজার টিউলিপ চাষ শুরু করা হয়। প্রথমবারেই টিউলিপ ফুটিয়ে অসম্ভবকে সম্ভব করে তুলে নারীরা।
    দ্বিতীয়বারের মতো এবার বাণিজ্যিকভাবে ২০ জন নারী কৃষাণীদের হাতে প্রস্ফুটিত হচ্ছে ১০ প্রজাতের নজরকাড়া টিউলিপ। সেগুলো হলো- অ্যান্টার্কটিকা হোয়াইট (সাদা), ডেনমার্ক (কমলা ছায়া), লালিবেলা (লাল), ডাচ সানরাইজ (হলুদ), ষ্টংগোল্ড (হলুদ),জান্টুপিঙ্ক (গোলাপী), হোয়াইট মার্ভেল (সাদা), মিষ্টিকভ্যান ইজক (গোলাপী), হ্যাপি জেনারেশন (সাদা লাল ছায়া) এবং গোল্ডেন টিকিট (হলুদ)।
    উল্লেখ্য, টিউলিপ শীত প্রধান অঞ্চলের ফুল। যার বৈজ্ঞানিক নাম ‘টিউলিপা’। এটি নেদারল্যান্ডস’র ফুল। যা অর্থনৈতিকভাবে অত্যন্ত গুত্বপূর্ণ উদ্ভিদ। এটি বাগানে কিংবা কাট ফ্লাওয়ার হিসেবে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা হয়। ফুলদানীতে সাজিয়ে রাখার জন্য এর আবেদন অনন্য। বর্ষজীবী ও কন্দযুক্ত প্রজাতির এ গাছটি লিলিয়াসিয়ে পরিবারভুক্ত উদ্ভিদ। টিউলিপের প্রায় ১৫০ প্রজাতি এবং এদের অসংখ্য সংকর রয়েছে। বিভিন্ন ধরনের হাইব্রিডসহ এর সব প্রজাতিকেই সাধারণভাবে টিউলিপ নামে ডাকা হয়। শীতপ্রধান দেশের বসন্তকালীন ফুল হিসেবে পরিচিত।
    তেঁতুলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, তেঁতুলিয়ার মাটিতে ভিনদেশি ফুল, সবজি ও ফল চাষ হচ্ছে। বিদেশি ফুল টিউলিপ চাষে এ অঞ্চলে পর্যটনে নতুনমাত্রা তৈরি করেছে। সেই সাথে টিউলিপ চাষে ২০ নারী চাষিদের অর্থনীতি সমৃদ্ধি ঘটছে। কৃষি অফিস সব সময় পাশে আছে। আগামীতে টিউলিপ চাষ আরও বড় আকারে সম্প্রসারিত করা হলে অর্থনীতি ও আর্থ-সামাজিক এবং পর্যটনে সমৃদ্ধ ঘটবে বলে আশা করছি।

  • মুক্তিযোদ্ধা সংসদ এর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আলোচনা সভা অনুষ্ঠিত।

    মুক্তিযোদ্ধা সংসদ এর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আলোচনা সভা অনুষ্ঠিত।

    বাগেরহাট প্রতিনিধি।
    মুক্তিযোদ্ধা সংসদ এর ৫১ তম প্রতিস্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এক আলোচনা সভা অনুষ্ঠিত।মুক্তিযোদ্ধা সংসদ এর আগামী ১৩ ফেব্রুয়ারী ৫১ তম প্রতিস্ঠা বার্ষিকী উপলক্ষে . মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে শনিবার ১১ ফেব্রুয়ারী সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় সভাপতিত্বে করেন সাংবাদিক মাসুম হাওলাদার সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখা। সভায় বক্তব্য করেন শিকদার রেজাউল কবির সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বাগেরহাট জেলা শাখা,যুগ্ম সম্পাদক রোকনুর জাম্মান ,সাংগঠনিক সম্পাদক ডাঃ সাজ্জাদ হোসেন লিমন,সাংগঠনিক সম্পাদক সারাফাত হোসেন(শোরু খন্দোকার)দপ্তর সম্পাদক মোঃ মুহিব্বুল্লাহ. মুক্তিযুব্দের সৃতি সংরক্ষন সম্পাদক মাহবুবুর রহমান বাদল,সমবায় ও প্রকল্পসম্পাদক মোঃ রনি মোল্লা,শিক্ষা পাঠাগার মিনায়তন সম্পাদক ফরিদা পরাভীন.সাংস্কৃতিক সম্পাদক রেজাউল ডাকুয়া.জেলা সদস্য মোঃ মিফতাহ্ উদ্দিন খানসহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর জেলার সকল নেতৃবৃন্দু।