Author: desk

  • মন্দিরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

    মন্দিরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

    লক্ষ্মীপুর প্রতিনিধি: সম্প্রতি ঠাকুরগাঁও’র বালিয়াডাঙ্গিয় মন্দিরে হামলা ও দেব দেবীর বিগ্রহ ভাংচুরের প্রতিবাদে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে
    মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে লক্ষ্মীপুর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা পরিষদের যৌথ উদ্দ্যোগে এই কর্মসূচী পালন করে। মানববন্ধনটি ৪টায় শুরু হয়ে ৫ টায় শেষ হয়। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জহর লাল ভৌমিক,
    অ্যাডভোকেট রতন লাল ভৌমিক, অ্যাডভোকেট শৈবাল সাহা, অ্যাডভোকেট মিলন মন্ডল, গৌতম মজুমদার, সমির কর্মকার, অপূর্ব সাহা, রাজ বিজয় চক্রবর্তী, জুটন করী, ভানু নাগ প্রমুখ। এসময় বক্তারা বলেন, সম্প্রতি দুষ্কৃতিকারীরা শুধু মন্দিরে হামলা করেনি তারা পিরোজপুর মঠবাড়িয়ায় মাতুয়া সম্মেলনেও হামলা করেছে এবং কি বিভিন্ন জায়গায় সংখ্যালগুদের হুমকি দিচ্ছে। এভাবে চলতে পারেনা। অভিলম্বে এইসব দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি না দিলে সামনে লাগাতার কর্মসূচী দেওয়া হবে বলেন বক্তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল জেলা শহর পদক্ষিন করে।

  • দুই মিনিটে নারীদের গোপন ছবি হাতিয়ে নিত: ডেলিভারিম্যান মিজান

    দুই মিনিটে নারীদের গোপন ছবি হাতিয়ে নিত: ডেলিভারিম্যান মিজান

    রাসেল শেখ গাজীপুর প্রতিনিধিঃ
    অনন্যা আক্তার (ছদ্মনাম) (১৫) গাজীপুর মহানগরীর একটি বিদ্যালয়ের দশম শ্রেণীতে অধ্যয়ন করছেন। অনলাইনে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘দারাজ’ থেকে ম্যাজিক বক্স কেনার জন্য অর্ডার করেন। সে অনুযায়ী গত ৫ ফেব্রুয়ারি দারাজের ডেলিভারিম্যান মিজানুর রহমান অনন্যার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে। সে অনন্যার ঠিকানা জানার জন্য একাধিকবার ফোন করে। অনন্যার দেওয়া লোকেশন অনুযায়ী মিজান তার বাসায় ম্যাজিক বক্স পৌঁছে দেয়ার জন্য হাজির হয়। অনন্যা ম্যাজিক বক্স হাতে পেয়ে খুব খুশি হয়।

    ডেলিভারীর সময় দারাজের ডেলিভারিম্যান মিজান অনন্যাকে জানায়, সে যদি গুগলে অনন্যার লোকেশন অ্যাড করে দেয়, তাহলে ভবিষ্যতে যে কোন অনলাইন পন্য সরবরাহকারী তার নিকট পণ্য সরবরাহকরার জন্য আর বারবার ফোন করে কেউ বিরক্ত করবে না। অ্যাড করা লোকেশন অনুযায়ী যে কোন অনলাইন পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের লোকজন তার ঠিকানায় পৌঁছাতে পারবে।

    অনন্যা সরল মনে মিজানের কথা বিশ্বাস করে তার মোবাইলটি মিজানের হাতে তুলে দেয়। মিজান ক্রেতার গুগল লোকেশনে এ্যাড্রেস অ্যাড করে দেওয়ার কথা বলে কৌশলে ক্রেতার মোবাইলটি হাতে নেয়। তারপর সে ক্রেতার মোবাইলের গুগুল ফটো অ্যাপে ঢুকে শেয়ারিং অপশনে গিয়ে শেয়ার উইথ পার্টনার হিসাবে মিজানের ব্যক্তিগত জিমেইল একাউন্ট এ্যাড করে মাত ১/২ মিনিটেরে মধ্যেই মোবাইলটি আবার অনন্যাকে ফেরত দেয়। কিন্তু অনন্যা বিষয়টি বুঝতে পারেননি।

    কয়েকদিন পর দারাজের ডেলিভারিম্যান মিজান ফোন করে অনন্যার ব্যক্তিগত গোপনীয় ও আপত্তিকর কিছু ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবী করে। টাকা না দিলে অনন্যা আক্তারের ছবি ভাইরাল করার হুমকি প্রদান করে।

    এ ঘটনার পর অনন্যা লোকলজ্জার ভয়ে মানুষিকভাবে ভেঙ্গে পড়ে এবং পড়ালেখা বন্ধ করে দিয়ে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে। এ নিয়ে অনন্যার পরিবারের সকল সদস্য গত এক সপ্তাহ যাবৎ দূর্বিষহ সময় পার করছিল।

    জিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আসাদুজ্জামান জানান, নিরুপায় অবস্থা থেকে বাঁচার আশায় অনন্যার পিতা ১০ ফেব্রুয়ারি গাজীপুর মহানগর পুলিশের সদর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেয়। তারা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীর অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়।

    পরে জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদের (পিপিএম) নেতৃত্বে সদর থানা পুলিশ অভিযানে নামে। তারা গাজীপুর মহানগরীর জয়দেবপুরের রথখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দারাজের ডেলিভারীম্যান মিজানুর রহমানকে ঐদিন সোয়া ১১টার দিকে ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়।

    গ্রেফতার মো: মিজানুর রহমান ওরফে আল -আমিন (২২)জামালপুর জেলার ইসলামপুর থানার চরগাঁওকোড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। সে গাজীপুর মহানগরীর সদর থানাধীন রথখোলা এলাকায় জেলা পরিষদের বিপরীতে স্বপনের টিনশেড বাসার ভাড়াটিয়া।

    জিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ জানান, গ্রেফতারের পর আসামীর ব্যবহৃত মোবাইলটি যাচাই-বাছাই করে অনন্যা আক্তারসহ অনেক নারীর আপত্তিকর, গোপন মুহুর্তের ছবিসহ বিভিন্ন ব্যক্তির ১১টি ইমেইল আইডি লগইন অবস্থায় পাওয়া যায়। যাদের আইডি লগইন অবস্থায় পাওয়া গেছে তাদের বিস্তারিত নাম ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।

    তিনি আরো বলেন, মিজানসহ একটি চক্র অভিনব কায়দায় নারীর আপত্তিকর, গোপন মুহুর্তের ছবিসহ সংগ্রহ করে ব্ল্যাকমেইল করাসহ টাকা চাইত এবং টাকা না দিলেই নেটে ছেড়ে দেওয়ার হুমকি দিত।

    তিনি বলেন, জিজ্ঞাসাবাদে মিজান স্বীকার করে যে, দারাজ অনলাইন শপে নারী ও উঠতি বয়সী মেয়েদের টার্গেট করে মুলত অনলাইনে পণ্য অর্ডার দেওয়ার পরে ডেলিভারীর সময় উক্ত ডেলিভারিম্যান ক্রেতার গুগল লোকেশনে এ্যাড্রেস এ্যাড করে দেওয়ার কথা বলে কৌশলে ক্রেতার মোবাইলটি হাতে নিত। তারপর ক্রেতার মোবাইলের গুগুল ফটোতে ঢুকে শেয়ারিং অপশনে গিয়ে শেয়ার উইথ পার্টনার হিসাবে ধৃত ডেলিভারি ম্যান তার ব্যক্তিগত জিমেইল একাউন্ট এ্যাড করে মোবাইলটি ক্রেতাকে ফেরত দিয়ে দিত। কাজটি সম্পন্ন করতে সময় নিত ১/২ মিনিট। পরবর্তীতে ডেলিভারি ম্যান তার সুবিধামত সময়ে মোবাইলের গুগল ফটোতে ঢুকে শেয়ারকৃত নারী ক্রেতার গুগলে থাকা সকল ছবি তার মোবাইলে ডাউনলোড করে নিয়ে নিত। এভাবেই ধৃত ডেলিভারীম্যান ভিকটিমকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল।

    জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, ধৃত আসামীর অনন্যার পিতা বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের করেন। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ঐ আসামীর বিরুদ্ধে জামালপুরে একটি হত্যা মামলা রয়েছে।

    রাসেল শেখ
    গাজীপুর

  • গোপালগঞ্জে আইনজীবীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ, মামলা দায়ের

    গোপালগঞ্জে আইনজীবীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ, মামলা দায়ের

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে এক আইনজীবীর বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা ওই আইনজীবীর বাসায় হামলা চালিয়ে ভাংচুর করেছে।

    এ ঘটনার পর থেকে ওই আইনজীবী পলাতক রয়েছেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের পাঁচুড়িয়া এলাকার সামচুল হক রোডে এ ঘটনা ঘটে।

    এই ঘটনায় ওই দিন গভীর রাতেই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন বাদী হয়ে অ্যাডভোকেট আলমগীর হোসেনের(৪৫) বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একটি এজাহার দায়ের করেছেন।

    অভিযোগ সূত্রে জানাগেছে, ওই ছাত্রীর সাথে ৩/৪ মাস পূর্বে পাঁচুড়িয়া এলাকায় বাচ্চাদের প্রাইভেট পড়ানোর কথা বলে অ্যাডভোকেট আলমগীর হোসেনের সাথে পরিচয় হয় এবং মোবাইল ফোনে কথা আদ্ন প্রদান হয়।

    শুক্রবার বিকেলে ৪ টার দিকে আলমগীর হোসেন মোবাইল ফোনে ওই ছাত্রীকে বাচ্চাদের পড়ানোর কথা বলে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে আসতে বলেন। ওই ছাত্রী হাসপাতালের সামনে এসে আলমগীরকে ফোন দিলে বাসায় আসতে বলেন। তখন ওই ছাত্রী তার বাসায় যান। তখন তার বাসায় পরিবারের অন্য কোন সদস্য ছিলো না। তখন সে আলাপ আলোচনার এক পয্যায়ে ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে এবং শরীরের বস্ত্র ছিড়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। তখন ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে ওই ছাত্রীকে উদ্ধার করে।

    ডেপুটি রেজিস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টি ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বরাবর লিখিতভাবে জানান। তখন রেজিস্টার প্রোক্টারিয়াল বডির সকল সদস্য ও ওই ছাত্রীর পরিবারের সাথে কথা বলে ওই আইনজীবীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

    অভিযুক্ত আইনজীবী গতকাল রাতে এ প্রতিবেদকের সাথে কথা হলে আলমগীর হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, আমাকে ব্লাকমেইল করতে ওই ছাত্রী এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার পর শিক্ষার্থীরা আমার বাসায় হামলা করে ভাংচুর চালিয়েছে।

    তিনি আরো জানান, এ ঘটনায় আমার স্ত্রীকে দিয়ে ওই ছাত্রী ও ভাংচুরের সাথে জড়িতদের নামে মামলার প্রস্তুতি গ্রহন করছি।

    গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা রজু হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

    প্রসঙ্গত, আলমগীর হোসেন গোপালগঞ্জ জেলা জজ কোর্টের একজন আইনজীবী। এছাড়া তিনি গোপালগঞ্জ শহরতলীর ঘোনাপাড়ার একটি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের পরিচালক বলে জানাগেছে।

  • বিএনপি জামায়েত জোট দেশে অরাজকতা সৃস্টি করছে-ফারুক খান এমপি

    বিএনপি জামায়েত জোট দেশে অরাজকতা সৃস্টি করছে-ফারুক খান এমপি

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিএনপি জামায়েত জোট দেশে অরাজকতা নৈরাজ্য ও আগুন সন্ত্রাস ছাড়া কিছুই উপহার দিতে পারেনি। তারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে অব্যাহত চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি।

    আজ শনিবার (১১ ফেব্রুযারি) কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপি-জামায়েতর নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ফারুক খান এমপি আরো বলেন, বিএনপি নির্বাচন নিয়ে কুৎসা রটাচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই চান গণতান্ত্রিকভাবে দেশে সম্পূর্ণ স্বচ্ছ ও অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন হোক। জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন হবে। তিনি দলীয় নেতা-কর্মীকে এক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন।

    কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হেসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, জেলা আওয়ায়ামী লীগের সদস্য এম এ খায়ের মিয়া, কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন বক্তব্য রাখেন।

  • সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত বেতাগীর আতিকুর  বিচার বিভাগের মুখ উজ্বল ও সোনার বাংলা গড়তে চান

    সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত বেতাগীর আতিকুর বিচার বিভাগের মুখ উজ্বল ও সোনার বাংলা গড়তে চান

    মোঃ খাইরুল ইসলাম মুন্না
    বেতাগী (বরগুনা) প্রতিনিধি।

    মা-বাবার অনুপ্রেরণায় জজ হলেন বেতাগীর কৃতি সন্তান মেধাবী মো: আতিকুর রহমান। সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি এখন বিচার বিভাগের মুখ আরও উজ্বল করতে চান।

    বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) ১৫তম পরীক্ষায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী।

    সারাদেশে মোট ১০৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হণ। এর মধ্যে মো: আতিকুর রহমানের অবস্থান ৪৫তম।
    মো: আতিকুর রহমান বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের করুনা গ্রামের বাসিন্দা মো: রুহুল আমিন হাওলাদারের ছেলে। ২০০৯ সালে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি ও ২০১১ সালে বেতাগী সরকারি কলেজ থেকে এইচএসসিতে উত্তীর্ণ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন।

    মহান সৃস্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও মা-বাবার অনুপ্রেরণায় জজ হয়েছেন এমনই অনুভূতি প্রকাশ করেছেন মো: আতিকুর রহমান বলেন, সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি বিচার বিভাগের মুখ আরও উজ্বল এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে চান।

    মেধাবী আতিকুরের এ সাফল্যে খুশি মা-বাবা, প্রতিবেশি ও শিক্ষা গুরুরাও। বাবা রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমি ভীষন খুশি। আশা করি সমাজে সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমার ছেলে অবদান রাখবে।’ বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়ালিদ বলেন, আতিকুর আমাদের গর্ব। তাঁর এ অর্জনে আমরাও গর্বিত ও উত্তরোত্তর সাফল্যে কামনা করি।

  • বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে অবসরপ্রাপ্ত কাস্টম পরিবার, ঢাকার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

    আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনের প্রতিষ্ঠাতা মঞ্জুর হাসান আসাদের নেতৃত্বে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

    এসময় সংগঠনের নবনির্বাচিত সভাপতি এম আর খান, সহসভাপতি এনায়েত হোসেন, আব্দুল হাকিম, গোলাম কিবরিয়া,মাহবুবুর রহমান সহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।এসময় নেতৃবৃন্দের পরিবারবর্গও উপস্থিত ছিলেন।

    পরে তারা জাতির পিতার সমাধি সৌধের বিভিন্ন স্থাপনা ও জাতির পিতার স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান ঘুরে দেখেন। #

  • বাগেরহাটের রামপালে শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ফরহাদ, সম্পাদক বেলাল

    বাগেরহাটের রামপালে শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ফরহাদ, সম্পাদক বেলাল

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলার শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সমিতির সভাপতি মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বিশেষ অতিথির বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মহসিন হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু, ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আ. মান্নান, বেলাল উদ্দিন প্রমুখ। সম্মেলনে মাধ্যমিক শিক্ষক সমিতির মো. ফরহাদ হোসেনকে সভাপতি ও বেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। এর পূর্বে সকাল ১০ টায় সিটি করপোরেশনের মেয়র ও উপমন্ত্রী হাবিবুন নাহার ভাগা সুন্দরবন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন এবং নবনির্মিত আইসিটি ভবনসহ ৩ টি নির্মাণাধীন ব্রীজের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি মেয়র খালেক বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে আমাদের ছেলেমেয়েরা আরও বেশি জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ হতো। রামপালে শিক্ষকরা শ্রেষ্ঠত্বের দিক দিয়ে পিছনে পড়ে আছেন। তাদের মেধা ভিত্তিক উৎকর্ষতায় অনেক পিছিয়ে পড়েছেন। তারা অনেক দূর্বল। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হতে পারেন না। আমাদের শিক্ষার্থীরা ভালো মানের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এর কারণ শিকার মান নিম্নগামী। এটা হতাশাজনক। আপনারা পাঠদানে আরও বেশি মনোযোগী হবেন এটাই প্রত্যাশা। একই কথা বলেন উপমন্ত্রী হাবিবুন নাহার। তিনি বলেন, শক্তিশালী সংগঠন করলে হবে না। পাশাপাশি পাঠদানে আরও বেশি আন্তরিক হতে হবে। আপনারা আপনাদের বাড়ির সন্তানদের মত মনে করে তাদের পাঠ দান করে মানুষের মত মানুষ করে গড়ে তুলবেন। #

  • নাচোল সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত

    নাচোল সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল সরকারি কলেজের ৫০ বছর পুর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে। গত শুক্র ও শনিবার দু’দিন ব্যাপী আলোচনা সভা, স্ততিচারণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আনন্দ উৎসব ও সাংস্কৃতিক অনু‌ষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত করা হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আব্দুল খালেক। আরও উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আ হ ম আবদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মু: জিয়াউর রহমান, অতিরিক্ত রাজশাহী জেলা প্রশাসক সাবিহা সুলতানা, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর স. ম. আব্দুস সামাদ আজাদ, ব্রিগ্ৰেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ শাহীন, নাচোল উপজেলা নিবার্হী অফিসার মোহাইমেনা শারমীন, সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, নাচোল উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালু খাঁন, নাচোল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান প্রমূখ।
    উল্লেখ্য ১৯৭২ সালে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল মালেক চৌধুরী এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য ও প্রতিষ্ঠার সাথে যুক্ত গুনীজনকে সম্মাননা প্রদান করা হয়।

  • বাগেরহাটের রামপালে ১০ দফা দাবীতে বিএনপির পদযাত্রা পুলিশি হয়রানীর অভিযোগ

    বাগেরহাটের রামপালে ১০ দফা দাবীতে বিএনপির পদযাত্রা পুলিশি হয়রানীর অভিযোগ

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||
    ১০ দফা দাবীতে রামপাল বিএনপি পদযাত্রা করেছে। শনিবার সকালে উপজেলা ১০ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ পদযাত্রায় স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

    এ পদযাত্রার উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, চাল, ডাল, তেল, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবীতে এ পদযাত্রা শুরু হয়েছে। এ সময় তিনি আরো বলেন, শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালনকে ঘিরে গত শুক্রবার রাতে ও শনিবার ভোরে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে তল্লাশী, হয়রানী ও ধরপাকড় চালাচ্ছেন। তিনি পুলিশের এ হীন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পদযাত্রা কর্মসূচি থেকে।
    এ পদযাত্রা কর্মসূচি পালন করছেন ইউনিয়নের বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

    এদিকে মোংলা উপজেলারও ৬ টি ইউনিয়নে বিএনপি নেতা-কর্মীরা এ পদযাত্রা কর্মসূচি পালন করছেন। রামপালেও শনিবার সকালে এ পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সেখানকার পদযাত্রা কর্মসূচীতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শেখ ফরিদুল ইসলাম। তিনি আরো বলেন, বিভিন্ন ইউনিয়নব্যাপী শনিবার দিনভর চলবে এ পদযাত্রা কর্মসূচি। #

  • মুকসুদপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মুকসুদপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ১৫০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাটিকামারী স্কুল এন্ড কলেজের সামনে থেকে এদেও গ্রেপ্তার করা হয়।

    মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর মিয়া জানান, ঢাকা ও ঝালকাঠি থেকে আসা দুই মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাটিকামারী স্কুল এন্ড কলেজের সামনে অভিযান চালানো হয়। এসময় ১৫০ পিচ ইয়াবাসহ দ্বীন ইসলাম (৪২) এবং মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পর গাপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #