Author: desk

  • আটোয়ারীতে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    আটোয়ারীতে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    নিতিশ চন্দ্র বর্মন, আটোয়ারী প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৪ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দি কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় এবং আটোয়ারী উপজেলা কালবের আয়োজনে শনিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা হলরুমে ওই বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়৷

    আটোয়ারী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মুঃ বিপ্লবী জিল্লুর নুর হোসেন সরকারের সভাপতিত্বে এবং সেক্রেটারি আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
    সমবায় অফিসার রোকেয়া খাতুন ও কলবের “ক” অঞ্চলের ডিরেক্টর জিল্লুর রহমান। এছাড়াও পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার কালবের চেয়ারম্যানগন, আটোয়ারী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, ট্রেজারার আবু সালেক মোঃ কামরুজ্জামানসহ সংগঠনের সদস্যবৃন্দ ও উপজেলার প্রায় দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

    স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি বিপ্লবী জিল্লুর নুর হোসেন সরকার আটোয়ারী উপজেলা কালবের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ১৯৫৫ সাল থেকে ক্রেডিট ইউনিয়ন গুলোকে একটি সমাজ ভিত্তিক সমবায় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পারস্পরিক সহযোগিতা, সততা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে সম্পৃক্ত করে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় পাঁচ লক্ষাধিক মানুষকে সমবায়ের মাধ্যমে আত্মউন্নয়নের পথ দেখিয়েছে। ইহা কেবলমাত্র সঞ্চয় ও ঋণদান সমিতির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। মহান পেশায় নিয়োজিত শিক্ষক সমাজকে নিয়ে শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন গঠন করে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি আরো বলেন, আটোয়ারী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের মাধ্যমে এর অন্তর্ভুক্ত শিক্ষকরা দুঃসময়ে বা বিপদ-আপদে সমিতির পক্ষ থেকে বিশেষ সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এছাড়াও সমিতির পক্ষ থেকে স্বল্প সুদে ঋণেরও সুব্যবস্থা রয়েছে।

    উল্লেখ যে, বিগত ২৮ নভেম্বর ২০০৮ সালে কালবের ব্যবস্থাপনায় আটোয়ারী উপজেলা শিক্ষক নেতৃবৃন্দের সহযোগিতায় আটোয়ারী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর যাত্রা শুরু হয়। আটোয়ারী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ অত্র উপজেলায় সমবায়ীমনা শিক্ষক, শিক্ষিকা সমবায় নীতিমালার ভিত্তিতে পরিচালিত একটি প্রতিষ্ঠান। অত্র সমিতি একটি আদর্শ সমবায় সমিতি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সার্বিক প্রচেষ্টা অব্যাহত চালিয়ে যাচ্ছে।

  • আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন রাশেদুল ইসলাম টিটন

    আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন রাশেদুল ইসলাম টিটন

    বি এম মনির হোসেনঃ-

    সদ্য ঘোষিত বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র ৫২সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম টিটন। রাশেদুল ইসলাম টিটন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনে বিএনপি’র মনোনয়ন নিয়ে নির্বাচন করা প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান এর ভাতিজা। ১১ফেব্রুয়ারি শনিবার দুপুরে রাশেদুল ইসলাম টিটন মোল্লা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি’র প্রকাশিক আহবায়ক কমিটিতে তাকে ২০ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে জানতে পেরে রাশেদুল ইসলাম বিএনপি’র অনুমোদনকৃত কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
    পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন তিনি বিএনপির রাজনীতির সাথে নিজেকে জড়িত রেখেছেন। তাকে সম্মান জনক পদ প্রদান না করায় প্রকাশিত কমিটির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পদত্যাগের কারন জেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে ফোনে জানাতে চাইলেও তারা ফোন রিসিভ না করায় তা জানাতে ব্যর্থ ব্যর্থ হয়ে তাদের বরাবরে ১১ফেব্রুয়ারি শনিবার দুপুরে ডাকযোগে পদত্যাগপত্র প্রেরণ করেছেন তিনি। টিটন তার পদত্যাগ পত্র’র কপি সংবাদ মাধ্যমেও প্রেরণ করেছেন। প্রকাশ, বরিশাল জেলা উত্তর বিএনপি’র আহবায়ক দেওয়ান মোঃ সহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল ৮ফেব্রুয়ারি ৫২সদস্য বিশিষ্ট আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি অনুমোদন করেন। ওই কমিটিতে কমিটিতে আহবায়ক কবির হোসেন তালুকদার ও সদস্য সচিব করা হয়েছে বশির আহম্মেদ পান্না মোল্লাকে। অনুমোদিত আহবায়ক কমিটি অনুমোদনের দুই মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হলে সয়ংক্রিয়ভাবে অনুমোদিত কমিটি বিলুপ্ত বলে গন্য হবে বলেও জেলা আহ্বায়ক ও সদস্য সচিব উল্লেখ করেন।

  • মুন্সীগঞ্জে হোগলা পাতা-কচুরিপানা দিয়ে তৈরি পণ্য রপ্তানি হচ্ছে ৪৫ দেশে

    মুন্সীগঞ্জে হোগলা পাতা-কচুরিপানা দিয়ে তৈরি পণ্য রপ্তানি হচ্ছে ৪৫ দেশে

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জের গজারিয়ায় হোগলা পাতা-কচুরিপানা দিয়ে তৈরি পণ্য রপ্তানি হচ্ছে ৪৫ দেশে।উপজেলার নয়ানগর গ্রামের বাসিন্দা মো. আহসান উল্লাহ ভূঁইয়া (৪০)। এসএসসি পাসের পর দীর্ঘ ১৩ বছর কর্মরত ছিলেন পোশাক শিল্প কারখানায়। পরে ২০১৪ সালে ৪৫ হাজার টাকা বেতনের চাকরি ছেড়ে, মাত্র ৫ লাখ টাকা দিয়ে শুরু করেন হোগলা পাতা, খেজুর পাতা, কচুরিপানা, সন্ধ্যা পাতা, কলাপাতা, খড়, পাটের আশেঁর মতো নানা দেশীয় উপকরণ দিয়ে হাতে তৈরি পণ্যের ব্যবসা। বর্তমানে তার পুঁজি হয়েছে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা। তার ব্যবসায় নিজের কর্মসংস্থানের পাশাপাশি কর্মসংস্থান হয়েছে নিজ গ্রাম ছাড়াও উপজেলার সোলআনি, ফুলদি, চরকিশোরগঞ্জ গ্রামের ১১৫ পরিবারের। শুধু মুন্সীগঞ্জ জেলা নয়, আহসান উল্লাহর সঙ্গে যশোর, বগুড়া, বরিশাল, গাজীপুর ও নোয়াখালী জেলার কয়েকশ পরিবার এ কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছেন।

    জানা গেছে, আহসান উল্লাহর কারখানায় হোগলা পাতা দিয়ে তৈরি হচ্ছে ফল ঝুড়ি, ফুল ঝুড়ি, চামচ রাখার ঝুড়ি, টেবিল রানার, ব্যাগসহ বিভিন্ন পণ্য। এটি গ্রামীণ শিল্পের একটি ঐতিহ্য। নারী-পুরুষদের হাত দিয়ে তৈরি এই পণ্যগুলো বিশ্বের ৪৫ দেশে রপ্তানি হচ্ছে। দেশের গণ্ডি পার হয়ে হোগলা পাতার তৈরি উচ্চমানের হস্তশিল্প ও আসবাপত্র যাচ্ছে আমেরিকা, লন্ডন, রাশিয়া, চীন, জাপান, ইতালি, সিঙ্গাপুর, কানাডাসহ বিভিন্ন দেশে। যা দেশের গ্রামীণ শিল্পকে বিদেশে উপস্থাপন করছে। এ শিল্পটিকে ঘিরে রয়েছে এক উজ্জ্বল সম্ভাবনা। এ থেকে পরিবেশ সম্মত পণ্য উৎপাদন হওয়ায় এর চাহিদাও রয়েছে ব্যাপক। সঠিক পৃষ্ঠপোষকতা ও সরকারি সহযোগিতা পেলে শিল্পটিকে হাজার বছর ধরে টিকিয়ে রাখতে পারবে বলে আশা এ অঞ্চলের মানুষের। তবে প্রচারের অভাবে এটি তেমন বিকাশ লাভ করতে পারছে না। জেলা বিসিক দপ্তরে যোগাযোগ করেও এ শিল্পের সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

     

    গজারিয়া উপজেলার আহসান উল্লাহ প্রায় ৩ বছর ধরে নিজ গ্রামে বাড়ি ভাড়া নিয়ে মা-বাবা দোয়া হস্তশিল্পের ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেন। এর ২ বছর আগে গাজীপুর জেলায় একই নামে প্রতিষ্ঠান তৈরি করেন। নয়ানগর গ্রামে প্রথমে তিনজন প্রশিক্ষিত শ্রমিকের মাধ্যমে ৪০টি পরিবারকে প্রশিক্ষণ দেন মাত্র ৬ মাসে। তারপর শুরু করেন বিভিন্ন পণ্য তৈরি। পরে আস্তে আস্তে বিভিন্ন গ্রামে তার কার্যক্রম ছড়িয়ে পড়ে। এখন উপজেলার কাজীপুরা গ্রামে প্রশিক্ষণ চলছে ২০ পরিবারের মাঝে। এগুলো তৈরির কাঁচামাল দেশের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা হয়। এর মধ্যে বরিশাল, যশোর, নোয়াখালী ও বগুড়া উল্লেখযোগ্য।

    উপজেলার নয়ানগর গ্রামের হালিমা বেগম (৪০) বলেন, আমরা গত ৩ বছর ধরে এ কাজের সঙ্গে যুক্ত রয়েছি। পরিবারের কাজ করে মাসে ৪ থেকে ৫ হাজার টাকা উপার্জন করতে পারি। এতে পরিবারের বাড়তি ইনকাম হয়।

    মো. আহসান উল্লাহ বলেন, ছোটবেলা থেকেই নিজে কিছু করার স্বপ্ন ছিল। এসএসসি পাশ করার পর আর লেখাপড়া করা হয়নি। পরে পোশাক তৈরি কারখানায় চাকরি করতে থাকি। ২০১৪ সালে চাকরি ছেড়ে মামার সহায়তায় ঢাকার মোহাম্মদপুর একটি হস্ত শিল্প তৈরির প্রতিষ্ঠানে চাকরি শুরু করি। তারপর প্রথমে গাজীপুর কারখানা তৈরি করি। কিন্তু আমার গ্রামের মানুষকে নিয়ে কাজ করার স্বপ্ন ছিল। তার প্রেক্ষিতে ২০২০ সালে প্রথমে নিজ গ্রামে প্রশিক্ষণের মাধ্যমে কাজ শুরু করি।

    তিনি আরও বলেন, বাবা-মায়ের সহায়তায় এখানে মা-বাবা দোয়া হস্তশিল্প নামে প্রতিষ্ঠান দেই। আমার এখানে এখন ২০ থেকে ২৫ ধরনের পণ্য তৈরি হয়। এখানকার তৈরি পণ্য বিশ্বের ৪৫ দেশে রপ্তানি হয়। আমেরিকা, ইউরোপ এবং এশিয়া বিভিন্ন দেশে। ইচ্ছে আছে সহায়তা পেলে জেলার বিভিন্ন উপজেলার মানুষকে সম্পৃক্ত করে কাজ করব।

    মুন্সীগঞ্জ বিসিকের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ বলেন, এই জেলায় এমন কর্মজজ্ঞ চলছে আমাদের জানা ছিল না। যে করছেন তাকে ধন্যবাদ জানাই। আমাদের যদি কোনো সহায়তার প্রয়োজন হয়, আমরা প্রস্তুত আছি। তার যদি আর্থিক লোনের প্রয়োজন হয়, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দেব।

  • দেড় বছরে তারাকান্দার মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন ইউএনও মিজাবে রহমত

    দেড় বছরে তারাকান্দার মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন ইউএনও মিজাবে রহমত

    ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে গত ২৬ শে এপ্রিল ২০২১ সালে যোগদান করেছেন। বিভিন্ন জনকল্যাণমোলক কাজে নিজেকে সক্রিয় রাখার মাধ্যমে সফলতার সাতে দেড় বছর পূর্ণ করে হাসি ফুটিয়েছেন উপজেলাবাসীর মুখে।

    বিভিন্ন সফলতার মধ্য দিয়ে তিনি সফল উপজেলা নির্বাহী অফিসার হিসাবে ইতিমধ্যে সুনাম অর্জন ও তারাকান্দা উপজেলার সাধারণ মানুষের নজর কেড়েছেন।জনগণের সঙ্গে প্রশাসনের সম্পর্কই এখন বন্ধুত্বের মত।

    মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

    রাত জেগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, করোনা মহামারীর সময় অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, করোনাকালীন মৃত ব্যক্তিদের সঠিক সময়ে দাফন সম্পন্ন, মৃত ব্যক্তির বাড়ি খাদ্যসামগ্রী পাঠানো, মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান, যেকোনো বিষয়ে আর্থিক সহায়তা প্রদান ও জাতির জনকের শতবর্ষ পালনসহ ইত্যাদি উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত দেড় বছর পূর্ণ করেছেন।

    ৩৩ ব্যাচ (বিসিএস) এর এই কর্মকর্তা ইতিমধ্যে তার সততা ,কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে তারাকান্দার মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।

    করোনা ভাইরাসে দেশ যখন বিপর্যয়ের মুখে তখন মাঠ পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের খুব কাছাকাছি যাওয়ায় জনগণের মধ্যে ইউএনওদের প্রভাব, গুরুত্ব ও জনপ্রিয়তার এক নতুন মাত্রা দেখেছে তারাকান্দার সচেতন মহল।

    তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মাত্র দেড় বছর দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারি রুটিন দায়িত্বের পাশাপাশি উপজেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের যে কোনো অনুষ্ঠানে মিজাবে রহমতের উৎসাহপূর্ণ উপস্থিতিই প্রমাণ করে তিনি কতটা উদার ও মিশুক প্রকৃতির মানুষ। কথাবার্তায় মার্জিত ও আচরণে অত্যন্ত ভদ্র এই মানুষটি মাত্র ১ বছর ৭ মাস সময়ে তারাকান্দাবাসীর মন জয় করে নিয়েছেন। সর্বস্তরের মানুষের ভালোবাসার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ইউএনও মিজাবে রহমত।

    উপজেলার কয়েকজন ব্যক্তি জানান-একসময় উপজেলা পর্যায়ে ইউএনও অফিসে সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি থাকায় প্রশাসনের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ সহজসাধ্য ছিল না। যে কোনো প্রয়োজনে সরকারি সাহায্য পেতে হলে স্থানীয় জনপ্রতিনিধিই ছিলেন একমাত্র ভরসা। প্রশাসনের কর্মকর্তাদের প্রতি সাধারণ মানুষের এই দূরত্বের অন্যতম কারণ ছিল অজানা ভয়। কর্মকর্তারাও তাদের অফিস ছাড়া অন্য যে কোনো সম্পর্ক ও যোগাযোগের প্রতি অনীহা থাকায় সাধারণ জনগণের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়। তারাকান্দায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মিজাবে রহমত যোগদানের পর থেকে মাঠপর্যায়ের প্রশাসনের সেই চিত্র এখন আর নেই। উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা এখন দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে প্রশাসনের যোগাযোগ বৃদ্ধি পায়। জনগণের সঙ্গে প্রশাসনের গড়ে ওঠা এ সম্পর্কই এখন তারাকান্দার বাস্তব চিত্র।

  • পটিয়ায় হাইদগাও ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    পটিয়ায় হাইদগাও ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধিঃ
    কেন্দ্রীয় আওয়ামীলীগ ঘোষিত দেশব্যাপী বিএনপি,জামাতের হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে সাধারণ জনগণের নিরাপত্তায় দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে পটিয়ার হাইদগাও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যােগে
    শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মাহফুজুল হক হাফেজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম জুলুও রনজিত সেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুহাম্মদ ছৈয়দ। এসময় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মোহাম্মদ ফয়সাল,
    ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মোহাম্মদ ফয়সাল, রনজিত মেম্বার, কৃষক লীগের সভাপতি কামাল সওদাগর,
    লোজমান হাকিম,মোহাম্মদ ইউচুপ, নুর মিয়া, ইউপি সদস্য রনজিত চৌধুরী, টিটু দে,নজীর আহমেদ,প্রবাসী মোহাম্মদ ইদ্রিস ,এসময় বক্তারা বলেন, ‘‌জনসমর্থন হারিয়ে আবুল-তাবুল বকছেন বিএনপির নেতাকর্মীরা। দেশের মানুষ কেবল শেখ হাসিনাকেই চায়। কারণ শেখ হাসিনাই মেট্রোরেল, পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেলসহ বড় বড় উন্নয়ন করেছেন। শেখ হাসিনা দেশে উন্নয়নের মহাসমুদ্রে মহাপ্রলয় ঘটিয়েছেন।

  • মুন্সীগঞ্জে নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

    মুন্সীগঞ্জে নিখোঁজ শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

    মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

    মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে নিখোঁজের ১৩ দিন পর শিশু ফাতেমা(২)এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ গ্রামের পশ্চিমপাড়া পুকুর পাড়ের ঝোপ থেকে শিশুটির লাশ উদ্ধার করে টংগীবাড়ী থানা পুলিশ।টংগীবাড়ী থানার ওসি রাজিব খান জানান, মরদেহের বেশি অংশ পঁচে গেছে। ডান হাতের কবজিতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরে বাকিটা বলা যাবে। মৃত ফাতেমা উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ গ্রামের আলম মোড়লের মেয়ে। এর আগে গত ২৮ জানুয়ারি নিজ বসতবাড়ী থেকে ফাতেমা নিখোঁজ হয়। পরে স্বজনরা টঙ্গিবাড়ী থানায় সাধারণ ডায়েরী করেন।

    পরিবার জানায়, নিখোঁজের কয়েক দিন পর ফাতেমাকে অপহরণ করা হয়েছে জানিয়ে দুই ব্যক্তি মোবাইল ফোনে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন।বিষয়টি পুলিশকে জানালে মোবাইল ফোন অনুসরণ করে আলী নুর ও মোক্তার হোসেন নামে দুইজনকে আটক করে তারা। পরে তাদের বিরুদ্ধে অপহরণ মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।মৃতের স্বজনদের দাবি, মুক্তিপনের টাকা না দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ায় শিশুটিকে হত্যা করে ফেলে রেখে গেছে অপহরণকারী চক্রটি।

    টংগীবাড়ী থানার ওসি রাজিব খান জানান, শিশু ফাতেমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরহণ মামলায় আলী নুর ও মোক্তার হোসেন জেলহাজতে রয়েছে। তাদের দুইদিনের রিমান্ডে এনেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিলো। তবে তারা এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

  • রাঙ্গাবালীতে নিত্য প্রয়োজনীয় দ্রব‍্য মূল্য বৃদ্ধি ও ১০ দফা দাবীতে বিএনপির পদ যাত্রা

    রাঙ্গাবালীতে নিত্য প্রয়োজনীয় দ্রব‍্য মূল্য বৃদ্ধি ও ১০ দফা দাবীতে বিএনপির পদ যাত্রা

    রফিকুল ইসলাম
    রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা :
    রাঙ্গাবালীর বড়বাইশদিয়া ইউনিয়নে শনিবার সকাল ১০ টায় তুলাতলী বাজারে ইউনিয়নে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করা হয়েছে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে । মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করা হয়। এ সময় বক্তরা নিত্য প্রয়োজনীয় দ্রব‍্য মূল্য বৃধি ও ১০ দফা দাবী সহ খালেদা জিয়ার মুক্তির দাবী নিয়ে আলোচনা করেন।

    এ সময় উপস্থিত ছিলেন বড়বাইশদিয়া ইউনিয়নের বিএনপি সভাপতি মো: রেজাউল করিম বাচ্চু হাওলাদার সাধারণ সম্পাদক মো: মনির হাওলাদার সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াস হাওলাদার আর ও উপস্থিত ছিলেন যুবদল ছাত্র দল সেচ্ছাসেবক দল শ্রমিকদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

    রফিকুল ইসলাম
    রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা ।

  • ১০ দফা দাবীতে মোংলায় বিএনপির পদযাত্রা

    ১০ দফা দাবীতে মোংলায় বিএনপির পদযাত্রা

    মোংলা প্রতিনিধি
    কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে ১০ দফা দাবীতে মোংলায় বিএনপির পদযাত্রা অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে মোংলার গুনাই ব্রিজ সংলগ্ন কবিরাজবাড়ী এলাকা থেকে এ পদযাত্রা শুরু হয়। বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ পদযাত্রায় স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন। এ পদযাত্রার উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, চাল, ডাল, তেল, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবীতে এ পদযাত্রা শুরু হয়েছে। এ সময় তিনি আরো বলেন, শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালনকে ঘিরে গত শুক্রবার রাতে ও শনিবার ভোরে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে তল্লাশী, হয়রানী ও ধরপাকড় চালাচ্ছেন। তিনি পুলিশের এহীন কর্মকান্ডেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পদযাত্রা কর্মসূচি থেকে। এ পদযাত্রা কর্মসূচি পালন করছেন মোংলার ৬টি ইউনিয়নের বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু হোসেন পনি, উপজেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক শেখ রুস্তম আলী, বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক পংকজ বিশ্বাস ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জুয়েল রানা। এদিকে রামপাল উপজেলারও ১০টি ইউনিয়নে বিএনপি নেতা-কর্মীরা এ পদযাত্রা কর্মসূচি পালন করছেন। রামপালেও শনিবার সকালে এ পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সেখানকার পদযাত্রা কর্মসূচীতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শেখ ফরিদুল ইসলাম। তিনি আরো বলেন, বিভিন্ন ইউনিয়নব্যাপী শনিবার দিনভর চলবে এ পদযাত্রা কর্মসূচি।

  • বাবুগঞ্জের (জাহাঙ্গীরনগর ইউনিয়নে) আওয়ামীলীগের শান্তি সমাবেশ পালন

    বাবুগঞ্জের (জাহাঙ্গীরনগর ইউনিয়নে) আওয়ামীলীগের শান্তি সমাবেশ পালন

    কে এম সোহেব জুয়েল :-সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিএনপির সন্ত্রাস- নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির প্রতিবাদে বাবুগঞ্জের বীরশ্রেষ্ট জাহাঙ্গির নগর ইউনয়ন (আগরপুর) জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

    শনিবার সকাল ১০টায় ইউনিয়ন আওয়ামীলীগ আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেণ ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো: খালেদ হোসেন স্বপন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো : ইউসুফ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগরইউনিয়ন চেয়ারম্যান মো: কামরুল আহসান হিমু। এ সময় অনুষ্টান মালার সঞ্চনালয় ছিলেন জাহাঙ্গীর নগরইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: বাদল বিশ্বাস।

    অন্যান্যদের মাঝে উপস্হিত থেকে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মো: আজহার আলী মাঝি, লুৎফুর কবির সবুজ,মো: আনিচুর রহমান মোল্লা মাওলানা মো: আবদুর রহমান ও ছাত্রলীগের নেত্রিবৃন্দ প্রমুখ।

  • খেলা হবে বিএনপির কত জ্বালারে-সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

    খেলা হবে বিএনপির কত জ্বালারে-সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

    কে এম শহীদুল ,সুনামগঞ্জঃ
    বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বাংলাদেশকে বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চৌদ্দবছরে বাংলাদেশ বদলে গেছে,হিংস্রা করে লাভ নেই, অনেক জ্বালা অনেকের,সুনামগঞ্জ গ্রাম থেকে শহর হয়ে গেল,কত জ্বালা গাত্রদাহ হচ্ছে বিএনপির নেতাদের। অন্তর জ্বালা পদ্মাসেতুর জ্বালা,মেট্রোরেলের জ্বালা,অভার পাসের জ্বালা,ফ্লাইওভারের জ্বালা বঙ্গবন্ধু ট্রানেলের জ্বালা। একদিনে একশত সেতু উদ্বোধনের জ্বালা একদিনে একশত রাস্তার উদ্বোধনের জ্বালা। সামনে রুপপুর,সামনে মাতার বাড়ি,সামনে চট্রগ্রামে নদীর তলদেশে বঙ্গবন্ধু মুজিব ট্রানেলের জ্বালারে জ্বালা।তিনি বলেন,জ্বালায় জ্বালায় মরে রেল কানেকশান হয়ে যাচ্ছে,সারাদেশে শুধু উন্নয়ন গ্রাম হয়ে যাচ্ছে শহর। জ্বালারে জ্বালা প্রাণে বাচেঁ না অন্তর জ্বালায়। গণঅভ্যূত্তান কোথায় গেল ১০ই ডিসেম্বর কি হবে সরকারের শেখ হাসিনার পতন হবে। শেখ হাসিনা মন্ত্রীদের নিয়ে আওয়ামীলীগ নেতাদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবেন। আর কি হবে খালেদা জিয়া ঢাকার রাজপথে বিজয় শোভাযাত্রা করবেন। তিনি বলেন,তারেক রহমান পালিয়ে গেছে লন্ডনে মুচলেখা দিয়ে । সেই যুবরাজ হাওয়াভবণে তিনিও নাকি ১১ ডিসেম্বর ২০২২ ইং তারিখে দেশে ফিরে আসার কথা ছিল। তাদের স্বপ্নঁ সবই আজ রসাতলে গেল।

    তিনি আরো বলেন বিএনপি জামায়াতের সাথে ডান বাম মিলে ঐক্য হয়েছেন তারা ইউনিয়নব্যাপী পদযাত্রা শুরু করেছেন আর কাজ হবে না আন্দোলন এখন বুড়িগঙ্গা নদীতে বিসর্জন হয়ে গেছে। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে লন্ডনে আয়েশি জীবনযাপন করে ফেইসবুকে লাইভে এসে দেশে বিশৃংখলা সৃষ্টির নির্দেশ দিচ্ছেন সাহস থাকলে আর সত্যিকারের দেশের মানুষের কল্যাণে রাজনীতি করতে হলে দেশে আসুন।

    তিনি শনিবার দুপুরে দীর্ঘ ৬ বছর পরে বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলনে শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়(বালুর) মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

    সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সঞ্চালনায় সভায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

    সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান,প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি জৈবুনেছা হক,আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন,সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল,বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন,সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা,সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,মহিলা এমপি এড. শামীমা আক্তার খানম,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নুরুল হুদা মুকুট,জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি এড. আপ্তাব উদ্দিন,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এড. নান্টু রায়,এড. হায়দার চৌধুরী লিটন,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,ছাতক পৌরসভার মেযর কামাল চৌধুরী,সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান,শংকর দাস,জুনেদ আহমদ,পৌরসভার মেয়র নাদের বখত,সাবেক সহ সভাপতি খায়রুর কবির রুমেন,সাবেক দপ্তর সম্পাদক এড.নুরে আলম সিদ্দিকী উজ্জল,এড.শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী,গোলাম সাবেরীন সাবু,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, জাতীয় শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমদ,জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল,যুগ্ম সাধারন সম্পাদক এড. হারুনুর রশিদ,সহ সভাপতি বিপ্লব তালুকদার,বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামীলীগ নেতা কালিকুমার দাস, শান্তিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মো. নুর হোসেন প্রমুখ।

    সম্মেলনের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

    সম্মেলন শেষে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটকে নবগঠিত কমিটির সভাপতি ও জেলা কমিটর সাবেক সহ সভাপতি নোমান বখত পলিনকে সাধারন সম্পাদক করে নতুন কমিটির ঘোষনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের। #