Author: desk

  • বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা দিয়েছেন- এমপি ফিরোজ কবির

    বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা দিয়েছেন- এমপি ফিরোজ কবির

    এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে এই দেশকে স্বাধীন করেছেন। মহাকালের মহানায়ক,সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সম্ভব ছিলো না । শনিবার দুপুরে সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে অনুষ্ঠিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু মানুষের প্রতি আস্থাশীল ছিলেন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা দিয়েছেন। প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের কখনোই নিরাশ করেননি। এ সময় তিনি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। উপজেলা নির্বাহী অফিসার ও সুজানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর প্রশাসক মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড উপজেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মজিদ সর্দার ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হাই। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ন সম্পাদক জহিরুল ইসলাম লিটুর পরিচালনায় মতবিনিময় সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল জরিল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা এস এম সামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা ইমদাদ হোসেন, মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এবাদত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান জুয়েল ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বী মানুষদের হরিবাসর অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বী মানুষদের হরিবাসর অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গ্রামে ৩ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বী মানুষদের হরিবাসর অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে দেশ বিদেশের কীর্ত্তন দলের সুনামধন্য গায়ক দিয়ে পালাকীর্তন হয়।এ অনুষ্ঠানে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়।

    অনুষ্ঠানের শরুতেই ঐলাকায় জনপুর্ন হয়ে যায়। বিশাল মেলায় পরিনত ছিল হরিবাসরের চারিদিকে। এ মেলায় বিভিন্ন রকমারি দোকান পাট বসেছিল।শনিবার সকালে এ হরিবাসর অনুষ্ঠানটি সমাপ্তি হয়।

  • তেঁতুলিয়ায় শান্তিপূর্ণভাবে বিএনপির পদযাত্রা কর্মসূচী পালিত

    তেঁতুলিয়ায় শান্তিপূর্ণভাবে বিএনপির পদযাত্রা কর্মসূচী পালিত

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিএনপি) এর পদযাত্রা কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) ১১টায় একযোগে উপজেলার সাতটি ইউনিয়নে এ কর্মসুচি পালন করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন গুলো। বিদ্যুৎ, গ্যাস, চাল,ডাল, তেল, আটা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেল সহ কৃষি উপকরণের মুল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি সহ ১০ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় ইউনিয়ন পর্যায়ে এই পদযাত্রা পালন করে তেঁতুলিয়া উপজেলা বিএনপি।

    বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাবেক জেলা পরিষদ সদস্য আতিয়ার রহমানের নেতৃত্বে পদযাত্রা করেন সিপাইপাড়া বাজারে। তিরনইহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক আমানের নেতৃত্বে পদযাত্রা করেন শালবাহান বাজারের একাংশে। তেঁতুলিয়া সদর বিএনপি’র সভাপতি দেলোয়ার হোসেনের নেতৃতে পদযাত্রা করেন চৌরাস্তা বাজারে। এ পদযাত্রায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাৎ হোসেন রঞ্জু, যুগ্ম আহবায়ক আবু সাঈদ মিয়া, যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদলে আহবায়ক আবু বক্কর সিদ্দিক সবুজ। শালবাহান ইউনিয়ন বিএনপির সভাপতি মতিয়ার রহমানের নেতৃত্বে পদযাত্রা করেন শালবাহান বাজারের একাংশে। বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আলমের নেতৃত্ব পদযাত্রা করেন বুড়াবুড়ি বাজারে। ভজনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মকছেদ আলীর নেতৃত্বে পদযাত্রা করেন ভজনপুর বাজারে। এ পদযাত্রায় অংশ গ্রহন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, যুবদলের সদস্য সচিব জাকির হোসেন। দেবনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন আলীর নেতৃত্বে পদযাত্রা করেন দেবনগর বাজারে। এ পদযাত্রায় অংশ গ্রহন করেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তারুল হক মুকু।

    উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহিন জানান, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আমাদের উপজেলায় প্রতিটা ইউনিয়নেই শান্তিপূর্নভাবে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে। আমাদের লোকজন শান্তিপূর্ন পদযাত্রা শেষ করেছে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

    এ ব্যাপারে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, বিএনপির কর্মসূচীতে পুলিশ উপস্থিত ছিলেন কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

  • ইসলামপুরে বনবিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্মাণকৃত ভবনে অভিযান

    ইসলামপুরে বনবিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্মাণকৃত ভবনে অভিযান

    মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

    কক্সবাজারের স্থানীয় দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকায় ১০ ফেব্রুয়ারী ২০২৩ ইংরেজি তারিখ শুক্রবার ইসলামপুরে বনবিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন নির্মাণ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই বন বিভাগের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

    শনিবার ১১ ফেব্রুয়ারী শনিবার সকালে কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন নাপিত বিট এলাকার ডুলা ফকির রাস্তার মাথায় এ অভিযান পরিচালনা করা হয়।

    জানা যায়,কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারের নির্দেশনায় সহকারী বন সংরক্ষক দীপেন বাবুর নের্তৃত্বে নাপিত খালী বিট কর্মকর্তা সাইফুল ইসলাম রে‌ঞ্জের স্টাফ, ভি‌লেজার ও সি‌পি‌জি সদস্যরা কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ডুলা ফকির রাস্তার মাথা এলাকার প্রভাবশালী কামালে অবৈধ স্থাপনায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিত ভবন উচ্ছেদ করে বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।

    অভিযান পরিচালনাকারী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,আমার বিট এলাকায় অবৈধ দখলদার থেকে বনের জমি উদ্ধার করা হয়েছে।এবং দখলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছ।এবং অবৈধ স্থাপনা নির্মাণকারীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নাপিত খালী বিট কর্মকর্তা সাইফুল ইসলাম।

  • আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগর পৌর সদরে অবস্থিত সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত আবুল কাশেমের নামে প্রতিষ্ঠিত আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম। ক্রীড়া প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, পাবনা জেলা পরিষদ সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা মর্জিনা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। এর আগে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা খাতুন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক আবুল হাশেম, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক সরদার আব্দুর রউফ,পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সুজানগর পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ,এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রাথমিক স্তর থেকেই প্রতিটি শিক্ষার্থীকে মুজিব আদর্শে জীবন গড়ার শপথ নিতে হবে বলে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, বঙ্গবন্ধু যেমন ছাত্র থাকাকালীন সময় থেকেই লেখাপড়ার পাশাপাশি দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করে গেছেন ঠিক তেমনি ভাবে যেন তোমরাও গড়ে উঠতে পারো সেই লক্ষ্যে নিজেদের গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন প্রতিটি শিক্ষার্থীর অভিভাবককে তাদের সন্তানদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে শিশু কাল থেকেই জানানোর প্রতি আহ্বান জানান।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • মহেশপুরে ৫ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ।

    মহেশপুরে ৫ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ।

    শহিদুল ইসলাম,
    মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

    ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের কাজিরবেড় গ্রামে মাল্টা লেবু খেতে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ বছর বয়সি এক শিশু ধর্ষণের শিকার হয়েছে, কাজিরবেড় গ্রামের ধর্ষিতার বাড়ি সাথে চঞ্চলের মাল্টা বাগনে। ধর্ষক ফজলুর রহমান (৪২) একই গ্রামের জামাই। সে পার্শবর্তি নেপা ইউপির কুল্লাহ গ্রামের হুরমত আলীর ছেলে। এঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ১১ই ফেব্রুয়ারী শুক্রবার সকালে মহেশপুর থানায় ধর্ষন মামলা করেছে।

    মামলা ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শিশুটি প্রতিদিনের ন্যায় ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে বাড়ি সাথে চঞ্চলের মাল্টা বাগনে খেলা করছিলো। বাড়িতে কেউ না থাকায় ধর্ষক ফজলুর রহমান শিশুকে মাল্টা খেতে দেওয়াার লোভ দেখিয়ে মাল্টা বাগানের মধ্যেই তাকে ধর্ষণ করে। মামলার পর শিশুটিকে জবানবন্দি ও পরীক্ষার জন্য ঝিনাইদহ কোর্টে পাঠানো হয়েছে। ধর্ষিতার চাচি শিশুকে জিজ্ঞাসা করলে সে জানায় আমাকে খারাপ কাজ করে রক্ত বের করে দিয়েছে। আমরা ফজলুকে দাড়াতে বললেই সে দৌড়ে পালিয়ে যায়।
    এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার্স ইনচার্জ শামিম খন্দকার বলেন, শিশুটির পিতা বাদি হয়ে ফজলুর রহমানকে আসামী করে একটি ধর্ষণ মামলা করেছে।

    তিনি আরো জানান, বাড়ি পাশাপাশি হওয়ায় গত বৃহস্পতিবার দুপুরের শিশুটিকে মালটা খেতে দেওয়ার লোভ দেখিয়ে বাড়ি থেকে নিয়ে চঞ্চলের মালটা বাগানে নিয়ে যায় লম্পট ফজলু। রক্তাক্ত অবস্থায় ধর্ষক শিশুটিকে বাড়ি পৌঁছে দিলে পরিবারের লোকজন প্রথমে মহেশপুর হাসপাতালে ভর্তি করেন। শিশুটির জবানবন্দি ও পরীক্ষার জন্য ঝিনাইদহ কোর্টে পাঠানো হয়েছে। ধর্ষক ফজলুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    এম এ আলিম রিপন,সুজানগর ঃ সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, পাবনা জেলা পরিষদ সদস্য আহমেদ ফররুখ কবির বাবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা মর্জিনা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) দিলীপ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক আবুল হাশেম, সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সাবেক শিক্ষক আব্দুল জব্বার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক সরদার আব্দুর রউফ,সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা,পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সুজানগর পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ,এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া একই দিনে সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি

  • বাগেরহাটের রামপালে চোরাই স্বর্ণালঙ্কার সোয়া লক্ষাধীক টাকাসহ নারী গ্রেফতার

    বাগেরহাটের রামপালে চোরাই স্বর্ণালঙ্কার সোয়া লক্ষাধীক টাকাসহ নারী গ্রেফতার

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালে অভিযান চালিয়ে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের মাদারদিয়া গ্রামের মৃত মো. ইলিয়াস শেখের পুত্র দুর্ধর্ষ চোর মো. সুলতান মামুন ওরফে গোলাম শাহেনশাহ ওরফে আলফা ঢালীর বাড়িতে অভিযান পরিচালনা করেন রামপাল থানা পুলিশের ওসি (তদন্ত) রাধেশ্যাম ও এসআই মো. দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স। এ সময় মামুনের ঘরে তল্লাশি চালিয়ে তার স্ত্রী জোহরা বেগম (৩৫)’র কাছে থাকা নগদ ১ লক্ষ ২১ হাজার ৫০০ টাকা, দুই জোড়া কানের দুল ও ৩ টি রূপার নুপুর উদ্ধার করেন। রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, মামুন একটা দুর্ধর্ষ চোর ও প্রতারক। বড় সন্নাসীর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তারের বাড়ীতে চুরির ঘটনায় তিনি মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে কয়েকদিন পূর্বে মামুনকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে ৪ টি চুরি ও ২ টি মাদক মামলাসহ খুলনায় বাগেরহাটের বিভিন্ন থানায় মামলা রয়েছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মামুনের বাড়িতে অভিযান পরিচালনা করা হলে চুরি হওয়া সোয়া লক্ষাধীক টাকা ও স্বর্ণালংকার ও রৌপ্যালঙ্কার উদ্ধার করা হয়েছে। এর সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ওই মামুন গত ইউপি নির্বাচনে মল্লিকেরবেড় ইউনিয়ন থেকে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে লড়েছিল। #

  • জয়পুরহাটে আ”লীগের শান্তি সমাবেশ-বিএনপির পদযাত্রা

    জয়পুরহাটে আ”লীগের শান্তি সমাবেশ-বিএনপির পদযাত্রা

    স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

    কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সারা দেশব্যাপীর ন্যায় জয়পুরহাটের বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও জামায়াতের দেশ বিরোধী ষড়ষন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশের আয়োজন করে ইউনিয়ন আ”লীগের নেতাকর্মীরা।

    তারই অংশ হিসেবে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন আ”লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার(১১ ফেব্রুয়ারি) বিকেলে মাত্রাই ইউনিয়ন পরিষদ চত্বরে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

    মাত্রাই ইউনিয়ন আ”লীগের সভাপতি ও মাত্রাই ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক ও মাত্রাই ইউপি চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবীব তালুকদার লজিক। এসময় আরও বক্তব্য রাখেন মাত্রাই ইউনিয়ন আ”লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, আ”লীগ নেতা সাজেদুল ইসলাম শহীদুল, মাহবুবা বেগম প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তরা তাদের বলেন, আজ পদ যাত্রার নামে বিএনপি যাতে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্যই আজকের এই শান্তি সমাবেশ। বিএনপি যে যে দিন কর্মসূচি দিবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
    অপরদিকে শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়া ও বিএনপির আটককৃত নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবী আদায়ে পদযাত্রা করেছে বিএনপির নেতাকর্মীরা।

    তারই অংশ হিসেবে জয়পুুরহাট সদর উপজেলার চকবরকত ও দোগাছি ইউনিয়নের আমতলী বাজার থেকে বিএনপির এ পদযাত্রা কর্মসূচি পালন করে। ওই দুটি পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আঃ ওয়াহাব।

    এসময় আরও উপস্থিত ছিলেন,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, সরোয়ার রওশন সুমন,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসফাকুর রহমান পাপন, তাতীদলের যুগ্ম আহবায়ক দেলোয়র হোসেন, জেলা যুবদলের সদস্য মাজহারুল হক সেঞ্জু, মনির হোসেন, তারেক ইবনে ফিরোজ, বেনু ও সোহাগ, জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মহসিন আলী সানো, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এ্যাড.রুহল আমিন ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

  • পুঠিয়ায় আ.লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচী পালিত

    পুঠিয়ায় আ.লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচী পালিত

    পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা ঃ

    পুঠিয়ায় আ’লীগ বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচী পালন করেছে। বানেশ্বরের দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচী কোন ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বানেশ্বর ইউনিয়নের ধান হাটায় তেল-গ্যাস-বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তি এবং ১০ দফার দাবিতে পদযাত্রা করে বানেশ্বর ইউনিয়ন বিএনপি। পদযাত্রাটি বানেশ্বর ধান হাটা থেকে শুরু হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ^র ফিলিং স্টেশন পর্যন্ত গিয়ে আবার ধান হাটায় ফিরে আসে। এসময় সেখানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি নেতা আলম মেম্বার, বানেশ্বর ইউনিয়নের আহবায়ক হযরত সরকার ও সাবেক বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ। পদযাত্রায় অংশ গ্রহন করে বানেশ্বর ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীগণ। অপরদিকে বানেশ্বর ট্রাফিক মোড়ের বানেশ্বর সরদহ সড়কে শান্তি সমাবেশ করে পুঠিয়া উপজেলা আ’লীগ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আ’লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য ও রাজশাহী সিটি কর্পরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান, বাংলাদেশ আ’লীগের কার্যনিবাহী সদস্য ও ববেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আক্তার জাহান, ভারপ্রাপ্ত সভাপতি রাজশাহী জেলা আ’লীগের অনিল কুমার সরকার, পুঠিয়া উপজেলা আ’লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ আলহাজ্ব নজরুল ইসলাম ও পুঠিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাহারিয়ার রহিম কনক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা ও বানেশ্বর ইউনিয়ন আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণ।

    #মাজেদুর রহমান( মাজদার)
    পুঠিয়া রাজশাহী