Author: desk

  • পঞ্চগড়ে ধর্ষন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় পিতা পুত্র হাজতে

    পঞ্চগড়ে ধর্ষন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় পিতা পুত্র হাজতে

    পঞ্চগড় হতে মোহাম্মদ বাবুল হোসেন :
    ধর্ষন ও আত্মহত্যা প্ররোচনার পৃথক দুটি মামলায় ৪ আসামিকে হাজতে পাঠিয়েছে আদালত। রোববার (১২ ফেব্রুয়ারী) দুপুরে আসামিরা আদালতে আত্মসমর্পন করলে বিচারক শুনানি শেষে তাদেরকে জেল হাজতে প্রেরন করেন।ধর্ষনের অভিযোগে পলাশ চন্দ্র বর্মন, আত্মহত্যা প্ররোচনা দেয়ার অপরাধে পলাশের বাবা শ্যামল চন্দ্র বর্মন, ভবেশ বর্মন ও কাজল বর্মন তারা সবাই পঞ্চগড় সদর উপজেলার লাখেরাজ ঘুমটি এলাকার।

    এর আগে ৩ ফেব্রুয়ারী পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩, ধর্ষন, সহায়তা ও সাধারন জখম করার অপরাধে চারজন,আটোয়ারী থানায় আত্মহত্যা প্ররোচনা দেয়ার অপরাধে মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়সহ পাঁচজনকে আসামি করে সুজন চন্দ্র বাদী হয়ে মামলা দায়ের করেন।
    মামলার উল্লেখ করেছেন, কলেজ পড়ুয়া বোনকে তুলে নিয়ে শ্লীলতাহানি করেন আসামী পলাশ চন্দ্র বর্মন। এঘটনার বিচার দাবি করলে বিষয়টি বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়ে সুরাহার আশ্বাস দেন ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র বর্মন। কিন্তু ঘটনার ১৫ দিন পার হলেও কোন সুরাহা করতে পারেননি তিনি। বারবার চেয়ারম্যানের দ্বারস্থ হয়েও কোন বিচার না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেন তার বাবা (৫০)। গত বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে গলায় চাঁদর পেচিয়ে বাড়ির অদুরে আবাদি জমির পাশের একটি পাকুর গাছের ডালের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি।
    আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন জানান,ধর্ষন মামলায় পলাশ চন্দ্র বর্মন ও আত্মহত্যা প্ররোচনার দেয়ার অপরাধ মামলায় তার বাবা চাচা ও দাদাকে হাজতে পাঠিয়েছেন আদালত এবং চেয়ারম্যান হাই কোর্টের আদেশে ছয় সপ্তাহের জামিনে আছেন।

  • পঞ্চগড়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী খতমে নবুওয়াতে

    পঞ্চগড়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী খতমে নবুওয়াতে

    মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:পঞ্চগড়ে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে শুরু হয়ে চলে বিকাল পর্যন্ত।সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

    এসময় বক্তারা সরকারের কাছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার জোর দাবী জানিয়েছেন।তারা আরোও বলেন,কাদিয়ানীরা মানুষের মাঝে মিথ্যা প্রচার করে,যে তারা জান্নাত বিক্রি করছে।
    সম্মেলনের সভাপতিত্ব করেন, হাফেজ মাওলানা মাহমুদুল আলম দা. উপদেষ্টা, সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড়। বিদেশী মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,শায়েখ মাওলানা ওমর বিন আব্দুল হাফিজ মাক্কী মক্কা মুকাররমা, সৌদি।

  • পটিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

    পটিয়ায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

    মহুিউদ্দিন চৌধুরী।
    নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের
    পটিয়া উপজেলার মুজাফফরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে পরিচালনা কমিটির ৫ সদস্য কর্তৃক এক অভিযুক্ত ব্যাক্তিকে অফিস সহায়ক কাম হিসাব পদে নিয়োগ প্রচেষ্টার অভিযোগ এনে ইউএনও, র কাছে প্রতিকার প্রার্থনা করা হয়েছে।

    জানা য়ায় মুজাফফরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য যথাক্রমে শাহাব উদ্দিন, সুভাস বসু, ঈসা খান, ডা: সবুজ, তাহমিনা আকতার পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন যে, গত ১ ফেব্রুয়ারী ২০২৩ইং তারা সিদ্বান্ত নেন যে এনি দাশ, পিতা-মৃত সুনিল দাশ, সাং-মুজাফরাবাদের বিরুদ্ধে নানান অভিযোগ থাকায় তাকে কোনভাবেই অফিস সহায়ক কাম হিসাব পদে নিয়োগ দেওয়া যাবে না । তাকে নিয়োগ দেওয়া হলে স্কুলের সমস্ত পরিবেশ তথা শিক্ষার্থীদের ভবিষ্যত ঝুঁকির সম্ভবনা রয়েছে। তাই এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যদি প্রধান শিক্ষক ও সভাপতি তাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করেন, তাহলে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন । এছাড়াও উক্ত ছেলের ব্যাপারে গ্রাম আদালতে মামলা সহ বেশ কিছু অভিযোগ রয়েছে, তার সমস্ত সাক্ষ্য প্রমাণ বা ডকুমেন্টস তাদের হাতে আছে । তারা আরো অভিযোগ করেন অনৈতিক সুবিধা নিয়ে তাকে নিয়োগের চেষ্টা চলছে। আমরা প্রথম থেকেই তাকে বৃহত্তর স্বার্থে নিয়োগ না দিতে অনুরোধ জানিয়ে আসছি। আমরা বিষয়টি সরেজমিন তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এ ব্যাপারে ইউএনও আতিকুল মামুনের কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ডিমলায় ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায়-এমপি আফতাব

    ডিমলায় ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায়-এমপি আফতাব

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ নীলফামারীর ডিমলা উপজেলার ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়নের ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    ১২ ফেব্রুয়ারি রোববার সকাল ১০ টায় অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক এর সভাপতিত্বে পরিষদ মাঠ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী -১ ডোমার ডিমলা আসনের মাননীয় সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
    বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক এ্যাড মমতাজুল হক, জেলা পরিষদ সদস্য, ফেরদৌস পারভেজ, জেলা পরিষদ সংরক্ষিত মহিল সদস্য মেহরিন আক্তার পলিন।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, টেপাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, অত্র ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, অত্র ইউনিয়ন যুব লীগে আহবায়ক ও জটুয়াখাতা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান ও জনতা ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল লতিফ খান।
    এছাড়াও উপস্থিত ছিলেন,ইউনিয়ন ভিত্তিক সকল
    ইমাম ও মুয়াজ্জিনগণ, এলাকার গন্যমান্য ব্যাক্তি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ময়মনসিংহের আকুয়া ভাঙ্গা পুল এলাকায় আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিয়র সভা

    ময়মনসিংহের আকুয়া ভাঙ্গা পুল এলাকায় আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিয়র সভা

    ষ্টাফ রিপোর্টারঃ
    মাদক,সন্ত্রাস,ছিনতাই,জুয়া ও চাঁদাবাজ মুক্ত শান্তিপুর্ণ নগরী উপহার দেওয়ার লক্ষে আকুয়া ভাঙ্গা পুল এলাকায় আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিয়র সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১১ফেব্রুয়ারী) রাত ৯টায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে সকলের সার্বিক সহযোগী প্রত্যাশা করেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুল ইসলাম ফকির।ময়মনসিংহ সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মাঝে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

  • বানারীপাড়ায় অভিজ্ঞ অপরাজিতাদের এডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    বানারীপাড়ায় অভিজ্ঞ অপরাজিতাদের এডভোকেসী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    বিশেষ সংবাদদাতা।। রবিবার ১২ ফেব্রুয়ারি উপজেলা বিআরডিবি মিলনায়তনে বেসরকারি সংস্থা রুপান্তরের উদ্যোগে অভিজ্ঞ অপরাজিতাদের নেতৃত্ব বিকাশ, নেটওয়ার্কিং ও এডভোকেসী বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। নারী নেতৃী অপরাজিতা বানারীপাড়ার সভাপতি সন্ধ্যা রাণী সরকার সভাপতিত্ব করেন। প্রধান অতিথি উপজেলা বিআরডিবির কর্মকর্তা কান্তা রাণী দত্ত এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন রুপান্তর বরিশাল বিভাগীয় সমন্বয়কারী রাবেয়া বসরী। নেটওয়ার্ক ও এ্যডভোকেসীর প্রশিক্ষণ পরিচালনা করেন কো-অর্ডিনেটর ঝুমা কর্মকার। অন্যান্যের মধ্যে প্রশিক্ষণে আলোচনা করেন জেলা কো- অর্ডিনেটর নুর- ই- আজম হায়দারী(রাজা), উপজেলা সমন্বয়কারী মুনজিলা মুন, শাকিলা আজিম। প্রশিক্ষণে ১৭ জন অপরাজিতা নারী অংশ নেন।#

  • নলডাঙ্গা উপজেলায় কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করলেন এমপি শিমুল

    নলডাঙ্গা উপজেলায় কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ এর শুভ উদ্বোধন করলেন এমপি শিমুল

    এ,কে,এম,খোরশেদ আলম
    নাটোর জেলা প্রতিনিধিঃ

    আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় অদ্য বেলা ১১টায় নাটোর জেলার অন্তগত নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার শুভ উদ্বোধন করলেন আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল সংসদ সদস্য নাটোর-২।

    কৃষি সম্প্রসারণ এর পক্ষ থেকে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কিশোয়ার।

    মাননীয় সংসদ সদস্য সহ উপস্থিত সকলের অংগ্রহনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় হতে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত এক বর্ণাঢ্য রেলি শেষে মেলা প্রাঙ্গণে ষ্টল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল সংসদ সদস্য নাটোর-২, রোজিনা আক্তার উপজেলা নির্বাহী অফিসার নলডাঙ্গা উপজেলা নাটোর, আব্দুস শুকুর সভাপতি নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ নাটোর,
    আবুল কালাম অফিসার ইনচার্জ নলডাঙ্গা থানা নাটোর, শিরিন আক্তার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নলডাঙ্গা নাটোর, আব্দুল আলিম ভাইস চেয়ারম্যান নলডাঙ্গা উপজেলা নাটোর, নলডাঙ্গা উপজেলার সকল চেয়ারম্যান, নলডাঙ্গা রিপোর্টর্স ইউনিটির সকল সাংবাদিক, নলডাঙ্গা থানা প্রেস ক্লাবের সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    প্রধান অতিথি বলেন জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে এবং রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে। ফসলে কিটনাষক এর পরিবর্তে আধুনিক বালাইনাশক পদ্ধতির ব্যবহার বৃদ্ধি করতে হবে, এতে কৃষক হবে লাভবান এবং আমরা পাব গুণগত মানসম্পন্ন ফসল।

    মেলার প্রধান আকর্ষন উপজেলা মানচিত্র এটি তৈরি করা হয়েছে এলাকা ভিত্তিক উৎপাদিত ফসল দিয়ে, এছাড়া ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, মেট্রোরেলসহ ট্রেন, জাতীয় পতাকা, প্রতিকৃতি তৈরিতে অংশ গ্রহণ করেছে মাষ্টার আর্ট নলডাঙ্গা নাটোর, এ মেলা চলবে ১২ ফেব্রুয়ারি হতে ১৪ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী, মেলায় ১১টি ষ্টল অংশগ্রহণ করেছে, এছাড়া ও কৃষি পরামর্শ, ঋণ, বিজসহ আধুনিক কৃষি যন্ত্রাংশ প্রদর্শন করা হয়।

    এ,কে,এম, খোরশেদ আলম
    নাটোর।

  • নড়াইলে যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে রাধা রানী সাহার মৃত্যু

    নড়াইলে যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে রাধা রানী সাহার মৃত্যু

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
    নড়াইলে যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে রাধা রানী সাহার মৃত্যু। নড়াইল সদর উপজেলার আদমপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট এক নারী নিহত হয়েছেন। নড়াইল-মাইজপাড়া সড়কের আদমপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নিহতের নাম রাধা রানী সাহা (৫০)। তিনি সদর উপজেলার আদমপুর গ্রামের মৃত কালি পদ সাহার মেয়ে। তিনি তার পিতার বাড়িতে বসবাস করতেন।
    বাসচাপায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহমুদুর রহমান।
    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১ টার দিকে নিহত রাধা রানী সাহা আদমপুর বটতলাস্থ উত্তম সাহার দোকান থেকে লবণ কিনে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় মাগুরা থেকে নড়াইল অভিমুখী যাত্রীবাহী বাস পিছন দিক থেকে ধাক্কা দিলে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে বাসটি পালিয়ে যায়।
    নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শনিবার (১১ ফেব্রুয়ারি) মৃতদেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • অতিথি পাখিদের অবাধ বিচরণ রাঙ্গাবালীর সোনারচরে

    অতিথি পাখিদের অবাধ বিচরণ রাঙ্গাবালীর সোনারচরে

    রফিকুল ইসলাম, রাঙ্গাবালী ঃ
    বঙ্গোপসাগরের কোল ঘেঁষে বয়ে যাওয়া সোনারচরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের আকৃষ্ট করতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন পর্যটন স্পটগুলোকে নিয়ে ‘এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন গড়ে তোলার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে সরকার।

    পটুয়াখালীর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক পটুয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আবেদনের প্রেক্ষিতে রাঙ্গাবালী উপজেলার সোনারচর, কলাগাছিয়ার চর, তুফানিয়ার চর, জাহাজমারার চর, চর হেয়ার সহ সকল দ্বীপ নিয়ে ‘এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন হিসেবে ঘোষণার উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করেছেন। সর্বশেষ গত ২৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখিত চরসমূহকে নিয়ে এক্সক্লুসিভ ট্যুরিস্ট স্পট তোলার বিষয়ে পুনরায় নির্দেশনা প্রদান করেন।
    পদ্মা সেতু উদ্বোধনের আগে শুধুমাত্র বন্ধের দিনগুলোতে পর্যটকরা আসতেন সোনারচরে, কিন্তু পদ্মা সেতু উদ্বোধনের পরে দৃশ্যপট সম্পূর্ণ ভিন্নতর, এখন প্রতিদিনই দেশি-বিদেশি পর্যটরা ভিড় করছেন সোনারচর। এদিকে এ বিপুল পরিমাণে পর্যটকদের আগমন সোনার চরে ঘটলেও পর্যটকদের আকৃষ্ট করতে বিশেষ করে তাদের উপজেলার মধ্যেই নিকটবর্তী অন্য পর্যটন স্পটগুলোতে নিয়ে নৌ পথে যাওয়া-আসার উন্নতর কোনো বিশেষ ব্যবস্থা চালু নেই। যার ফলে একদিকে যেমন পর্যটকরা ঘুরতে এসে শুধুমাত্র সোনার চরের আশেপাশের সৌন্দর্য উপভোগ করে ফিরে যাচ্ছে তেমনি পুনরায় এখানে আসার ক্ষেত্রে আগ্রহ হারিয়ে ফেলছেন। কিন্তু এই উপজেলার অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এক্সক্লুসিভ এলাকাগুলোতে শুধুমাত্র পরিকল্পিত নৌবিহারের মাধ্যমেই সোনার চরে ঘুরতে আসা পর্যটকদের করা যেতে পারে অধিকতর আকর্ষীত।
    বঙ্গোপসাগরের কোলঘেষে মনোরম প্রাকৃতিক পরিবেশে দ্বীপ হিসেবে জেগে ওঠা পটুয়াখালী জেলার এ সকল চরসমূহ মূল ভূখন্ড থেকে আনুমানিক ৫০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং চরসমূহের অভ্যন্তরীণ দূরত্ব ৩-৫ কিলোমিটার। বিস্তৃত বনভূমির মাঝে শতাধিক ছোট-বড় খাল নিয়ে বঙ্গোপসাগরের তীরে গড়ে উঠেছে দশ কিলোমিটার দৈর্ঘ্যরে প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর ‘সোনারচর নামে দ্বীপটি। দুই পাশে সারি সারি গাছ, এর মধ্য দিয়ে বয়ে গেছে ছোট বড় খালগুলো। সংরক্ষিত এ বনে রয়েছে কেওড়া, সুন্দরী, বাবলা, ছৈলা, করমচা গোলপাতা, সহ নানা প্রজাতির গাছ। বনে রয়েছে চিত্রা হরিন, মায়া হরিন, শুকর, বন বিড়ালসহ বিলুপ্ত প্রায় বিড়াল প্রজাতির এ সব প্রাণী ও পাখিদের অভয়ারণ্য, অতিথি পাখিদের অবাধ বিচরণে সহজেই মন কেরে নেয় ভ্রমণপিপাসুদের । মনোরম এসব প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। এ সংরক্ষিত বনাঞ্চলের উত্তর এবং পশ্চিমে বুড়া গৌরাঙ্গ নদী এবং দক্ষিণ ও পূর্ব পাশে ৫ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত যে সৈকতে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্তের বিরল মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করার সুযোগ রয়েছে। ২০১১ সালের ১৬ ডিসেম্বর সংরক্ষিত এ বনকে বন্যপ্রাণীর জন্য অভায়রান্য হিসেবে ঘোষণা দেন।
    বঙ্গোপসাগরের একবারে নিকটবর্তী রাঙ্গাবালী উপজেলার আরেকটি উল্লেখযোগ্য স্থান হচ্ছে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যরে জাহাজমারা চর। জাহাজমারার চরের সৈকত জুড়ে লাল কাঁকড়ার ছুটে চলার আলপনা পর্যটকদের বিশেষভাবে আকর্ষিত করে। রাঙ্গাবালীর উপজেলার কলাগাছিয়ার চরও চরতুফানিয়ার দীর্ঘ সাগর সৈকতেও রয়েছে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করার বিরল মনোমুগ্ধকর সুযোগ।
    পটুয়াখালী জেলা সদর থেকে প্রায় ৯০ কিলোমিটার ও গলাচিপা উপজেলা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে সাগরের তীরে এসব চর ও দ্বীপের অবস্থান এবং এসব দ্বীপগুলোতে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে নৌপথ। কিন্তু এসব চর ও দ্বীপে নৌ জেটি না থাকায় সেখানে নৌযান নোঙ্গর করতে অথবা নৌযান থেকে পর্যটকদের সেখানে ওঠা-নামা করতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে যা পর্যটন শিল্প বিকাশে একটি বড় ধরনের প্রতিবন্ধকতা। তাই রাঙ্গাবালীর এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন শিল্পকে বিকশিত করতে এসব চর ও দ্বীপে সুবিধাজনকের স্থানে নৌজেটি স্থাপনের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক।
    এদিকে পদ্মা সেতু উদ্বোধনের পরে দক্ষিণবঙ্গের পর্যটন স্পটগুলোকে কেন্দ্র করে সাগর ভিত্তিক পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবার অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে ‘ব্লুু ইকোনমিথ বাস্তবায়নেরও পথ সুগম করতে কাজ শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

    অপর দিকে পদ্মা সেতু চালু হওয়ার পরে বরিশাল ও ঢাকার মধ্যে চলাচলকারী লঞ্চসমূহ যাত্রী সঙ্কটে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, এরই মধ্যে ঢাকা থেকে চরমোন্তাজ নতুন লঞ্চ সার্ভিস চালু হওয়ায় সোনারচর সহ সকল পর্যটন রিসোর্ট গুলোতে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে সোনার চর ও জাহাজ মারা সমুদ্র সৈকত থেকে সমুদ্র বিহার বা বেক্রুজ পরিচালনা করা গেলে বেকার হওয়া লঞ্চগুলোকে যেমন অর্থনৈতিকভাবে সচল রাখা সম্ভব হবে, তেমনি বরিশাল বিভাগের পর্যটন শিল্পের বিকাশ ঘটবে।
    এছাড়া সমুদ্র বিহারের মাধ্যমে এখান থেকে বাংলাদেশের দুটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র কুয়াকাটা ও কচিখালী/কটকা সমুদ্র সৈকত, সুন্দরবন গমন সম্ভব হলে তা দেশি-বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে যা পর্যটন খাতকে সমৃদ্ধ করা সহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করবে।
    স্থানীয় হোটেল ব্যবসায়ীরা জানান, পদ্মা সেতু চালুর পর সোনারচর সহ দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখন পর্যটকদের চাহিদা অনুযায়ী আরো কিছু রোমাঞ্চকর বিষয়াদি সংযোজন করা গেলে পর্যটকগণ অধিকতর আকৃষ্ট হবেন। এ ক্ষেত্রে সোনার চর থেকে-কচিখালী, জাহাজমারা-চরতুফানিয়া, কটকা-সুন্দরবনের সাথে নৌ বিহার চালু করা গেলে তা এ অঞ্চলসহ দেশের পর্যটন শিল্পে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা ঘটবে।

  • কালীগঞ্জে প্রফিট ফাউন্ডেশনের কোরাআন শরিফ,  সনদপত্র ও কম্বল বিতরণ

    কালীগঞ্জে প্রফিট ফাউন্ডেশনের কোরাআন শরিফ, সনদপত্র ও কম্বল বিতরণ

    মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

    লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সহযোগিতা ডিজিটাল বাংলাদেশ সাইবার সচেতনতা বৃদ্ধি ও কম্পিউটার প্রশিক্ষনার্থী সনদপত্র কনভেনশনে দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ও দরিদ্র পরিবারের হাফিজিয়া এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন শরীফ বিতরণ করা হয়।

    গত(১১ ফেব্রুয়ারি) ২০২৩ইং শনিবার বিকাল ৩ ঘটিকায় কালীগঞ্জ উপজেলার ২নং মদাতী ইউনিয়ন পরিষদ হলরুমে প্রফিট ফাউন্ডেশন এর আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সহযোগিতা ডিজিটাল বাংলাদেশ সাইবার সচেতনতা বৃদ্ধি ও কম্পিউটার প্রশিক্ষনার্থী সনদপত্র বিতরন অনুষ্ঠান এবং সংস্হার ২০ বছর পদার্পণ কনভেনশন অনুষ্ঠানে আয়োজন করা হয়।

    প্রথমে একটি শোভাযাত্রা বেরহয়ে চামটারহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক জনাব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান এমডিসি, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন লালমনিহাট জেলার জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক প্রফিট ফাউন্ডেশন নুরুজ্জামান আহমেদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম উপসচিব, ২নং মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফেরদৌস আহমেদ প্রমুখ।

    আরো উপস্থিত ছিলেন দরিদ্র পরিবারের হাফিজিয়া এতিম মাদ্রাসার শিক্ষার্থী, কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ছাত্র, ছাত্রী, দরিদ্র পরিবারের নারী, পুরুষ, কুইজ প্রতিযোগিতার বিজয়ী সহ আরো অনেকে। অনুষ্ঠান টি সঞ্চলনা করেন লেলিন বসুনিয়া

    সব শেষে কনভেনশনে দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ,প্রশিক্ষণ কোর্সের সনদপত্র, দরিদ্র পরিবারের হাফিজিয়া এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন শরীফ বিতরণ, কুইজ প্রতিযোগিতার বিজয়ী মাঝে পুরস্কার বিতরণ এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান স্বরূপ মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

    হাসমত উল্লাহ।।