Author: desk

  • নির্বাচন  সামনে রেখে এমপি ফারুকের বিরুদ্ধে ফের অপপ্রচার

    নির্বাচন সামনে রেখে এমপি ফারুকের বিরুদ্ধে ফের অপপ্রচার

    আলিফ হোসেন,তানোরঃ
    রাজশাহী-১ সংসদীয় আসনে সাধারণ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ দলীয় সাংসদ, রাজশাহী চেম্বার অবকমার্সের সাবেক সভাপতি, সিআইপি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সম্পাদক এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী গণমানুষের নেতা আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে বিতর্কিত করতে তার বিরুদ্ধে ফের মানহানিকর, মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত খবর প্রচারের অভিযোগ উঠেছে। রাজশাহীর বিতর্কিত ও চিহ্নিত একই সোর্সের বরাত দিয়ে একই গণমাধ্যমে একই গণমাধ্যম কর্মী এই জঘন্য অপকর্ম শুরু করেছে বলে মনে করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
    এদিকে এ খবর ছড়িয়ে পড়লে জনমনে তীব্রক্ষোভ ও অসন্তোসের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। অন্যদিকে দায়িত্বশীল গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীকে
    নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে, প্রশ্ন উঠেছে তাদের দায়িত্বশীলতা নিয়েও, বইছে মুখরুচোক নানা গুঞ্জন। সুত্র বলছে, জনগণের সরাসরি ভোটে একটানা তিনবারের নির্বাচিত একজন
    সাংসদকে নিয়ে অর্থের বিনিময়ে এমন মানহানিকর ও মিথ্যা বানোয়াট খবর প্রচার দন্ডনীয় অপরাধ বলে মনে করছেন আমজনতা।
    জানা গেছে, সম্প্রতি ‘পবিত্র ধর্মীয় গ্রন্থে হাত রেখে নৌকার পক্ষে শপথ করালেন এমপি’ এমন শিরোনামে সংবাদ প্রকাশের পর জনমনে এসব ক্রিয়া-প্রতিক্রিয়ার সুত্রপাত হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। সুত্র জানায়, জেলা আওয়ামী লীগের বিবদগামী বির্তকিত এক নেতার প্রলোভনে পড়ে, আওয়ামী লীগের কিছু নেতা ও জনপ্রতিনিধি, দীর্ঘদিন যাবত এমপির বিরোধীতা করার নামে সাধারণ নির্বাচন, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা ও ইউপিসহ প্রতিটি নির্বাচনে
    নৌকার বিরোধী করে আসছে।কিন্তু নৌকার বিরোধীতা করতে গিয়ে তারা রাজনৈতিক অঙ্গনে প্রায় জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। এখন তারা বুঝতে পারছে মুল স্রোতের বিপরীতে লড়াই করে বেশী সময় টেকা যায় না। এছাড়াও রাজশাহী-১ আসনে ফারুক চৌধুরীর কোনো বিকল্প নাই, তার বিরোধীতা আত্মঘাতীর সামিল। তাদের মধ্যে এমন উপলব্ধি হবার পর তারা স্বেচ্ছায় এমপির কাছে গিয়ে নিজেদের ভুল শিকার করে শোধরানোর সুযোগ চেয়ে প্রতিশ্রুতি দেন। আগামিতে রাজনৈতিক জীবনে তারা আর কখানো নৌকার বিরোধীতা করবেন না। প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, তাদের এমন প্রতিশ্রুতির প্রেক্ষিতে, সাংসদ তাদের কাছে প্রশ্ন রাখেন। আবারো কোনো বিপদগামীর প্রলোভনে পড়ে আগামিতে আপনারা যে প্রতিশ্রুতি ভঙ্গ বা নৌকার বিরোধীতা করবেন না সেই বিষয়ে আপনারা কতটুকু নিশ্চিত। সাংসদের এমন প্রশ্নের উত্তরে কয়েকজন জনপ্রতিনিধি অতি উৎসাহী হয়ে স্বেচ্ছায়
    (প্রতিকী) ধর্মীয় গ্রন্হ হাতে নিয়ে শপথ করেন। অথচ এই সাধারণ ঘটনাকে ফুলিয়ে-ফাপিয় তিলকে তাল করে সাংসদের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়।
    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকগণের অভিমত, এসব খবর সঠিক নয়। কারণ এমপি ইচ্ছে করলেই তাদের তার পক্ষে নিয়ে আশার ক্ষমতা রাখেন না। যদি সেটা সম্ভব হতো তাহলে তিনি বিগত দিনে যতো নির্বাচন হয়েছে, সেসব নির্বাচনে তাদের নৌকাবিরোধীতার সুযোগ দিতেন না। এমনকি এমপির নির্বাচনেও তারা বিরোধীতা করেছেন। কাজেই এমপি যদি তাদের নিজের পক্ষে নেয়ার ক্ষমতা রাখতেন। তাহলে এমপির নিজের নির্বাচনে এমপি তাদের নিজের পক্ষে নিতে শপথ করাতে পারতেন, তাই নয় কি ? এটা তো সহজেই অনুমান করা যায় এর জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ হবার প্রয়োজন নাই।
    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন জৈষ্ঠ নেতা জানান, ওমর ফারুক চৌধুরী টানা তিনবার রাজশাহী-১ আসনের এমপি থাকার কারণে এখানে নেতাকর্মীদের ওপর
    তার একচ্ছত্র আধিপত্য রয়েছে, ফলে তার কোনো বিকল্প নাই, তিনি আবারো নৌকার টিকেট পাচ্ছেন এটা প্রায় নিশ্চিত। কাজেই জনপ্রতিনিধিদের নিজের পক্ষে রাখতে কোরআন শরিফে হাত রেখে শপথ করানোর মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। আবার যাদের কথা বলা হয়েছে তারা নিজেরাই যেখানে বলছে এমন ঘটনা ঘটেনি। সেখানে তৃতীয় পক্ষ কেনো এমন ঘটনা প্রমানে মরিয়া ? তাদের নেপথ্যে যারা রয়েছে তারা কারা কি তাদের উদ্দেশ্য ? তাছাড়া কারো ইচ্ছের বিরুদ্ধে কাউকে কোনো শপথ করানো যায় না। এটা এমপিবিরোধী চক্রের অপপ্রচার। বিএনপি-জামায়াতের কাছে আর্থিক সুবিধা নিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্যই আওয়ামী লীগ নামধারী কিছু রাজনৈতিক বেঈমান এসবের নেপথ্যে রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন, ‘ওরা শপথ করেছে, ওরাই ভালো বলতে পারবে। এটা কি আমি বলতে পারব ? কেউ কি বলেছে যে তাঁদের লাঠি ধরে শপথ করানো হয়েছে ? আমি কীভাবে বলব কেন শপথ করেছে! তাঁদের মন চেয়েছে, তাঁরা করেছেন। তাঁদের মন চেয়েছে সামনের দিনে ঐক্যবদ্ধ থাকবে, দলের সঙ্গে, নৌকার সঙ্গে থাকবে এবং আমার সঙ্গে থাকবে, এটাও বলেছেন।’ সংসদ সদস্য আরও বলেন, ‘কয়েকজন আগে আমার বিরোধিতা করেছে। সেই জন্যই তাঁরা মনে করেছে, তাঁদের শুদ্ধ হওয়া দরকার, শপথ নেওয়া দরকার। তবে কাউকে জোর করে শপথ করানো হয়নি।’ কাউকে জোর করে শপথ করানো যায় না।#

  • পটুয়াখালীর বড়বিঘাই শত্রুতামুলক রান্না ঘর ও কুটার কুড়ে অগ্নিসংযোগের অভিযোগ

    পটুয়াখালীর বড়বিঘাই শত্রুতামুলক রান্না ঘর ও কুটার কুড়ে অগ্নিসংযোগের অভিযোগ

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

    পটুয়াখালীর বড়বিঘাই ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে রান্না ঘর ও কুটার কুড়ে অগ্নিসংযোগ দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

    শনিবার (১১’ফেব্রুয়ারি -২০২৩ ইং) তারিখ আনুমানিক রাত ১০ হইতে ১২’ফেব্রুয়ারি রাত ৩ টার মধ্যে বড়বিঘাই ইউনিয়নের ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

    এ বিষয়ে রান্না ঘর পুড়ে যাওয়া ভুক্তভোগী মোঃ সোলেয়মান ফকির ও কুটার কুড় পুরে যাওয়া ভুক্তভোগী আব্দুস সোবহান ফকির বাদী হয়ে আলাদা আলাদা ৭ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত আসামি রেখে দুটি অভিযোগ দায়ের করেন।

    অভিযোগ সুত্রে, বিবাদী (১). জাকির ফকির (৪০), পিতাঃ আবু বক্কর ফকির, (২).হানিফ ফকির (৫০), পিতাঃ মৃত কালু ফকির, (৩). জালাল ফকির (৪৫), (৪). দেলোয়ার হোসেন ফকির, উভয় পিতাঃ মৃত গগন ফকির, (৫). শাহাজাহান ফকির (৫৫), পিতাঃ মৃত আব্দুল ফকির, (৬). আল-আমিন (২৫), পিতাঃ হানিফ ফকির, (৭). নিজাম উদ্দিন (৪৫), পিতাঃ মৃত সেরাজ উদ্দিন সহ অজ্ঞাত ব্যাক্তিরা।

    জানাগেছে, পূর্বে বিবাদের সঙ্গে জমি জমার বিরোধ চলছে। এনিয়ে বিগত দিনে সদর থানায় অভিযোগ দায়ের করা হলেও বেশ কয়েবার সালিশ মিমাংসার কথা বলে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবজ্ঞা করে মিমাংসায় আসেনি। বর্তমানে জোরপূর্বক জমি দখল করার জন্য রাতের আঁধারে সু-কৌশলে ঐ জমিতে স্থাপন কুটার কুড় ও রান্না ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় বলে জানান ভুক্তভোগীরা।

    এ বিষয়ে অভিযুক্ত ব্যাক্তিদের বক্তব্য নিতে চাইলে মুঠোফোনে একাধিকবার চেষ্টা ও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হয়নি।

  • শীতার্তের খোঁজে, চিরস্থায়ী বন্ধুত্ব।

    শীতার্তের খোঁজে, চিরস্থায়ী বন্ধুত্ব।

    মোঃ জুনায়েদ খান সিয়াম,(উজিরপুর উপজেলা প্রতিনিধি )
    এই তীব্র শীতের হাড় কাপানো প্রভাবে মানুষ যখন এক টুকরো শীত বস্ত্র পাওয়ার জন্য অপেক্ষায় থাকে, ঠিক তখনই “চিরস্থায়ী বন্ধুত্ব মুছে ফেলি দূরত্ব” নামক একটি সংগঠন বরিশাল জেলার উজিরপুরের বিভিন্ন পথে পথে কম্বল বিতরণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা শুধু গরীব ও খেটে খাওয়া মানুষকে নয়, রাস্তার পাশে ও হাট-বাজারে ঘুরে ঘুরে পাগল ও অসহায় মানুষের মাঝেও এই কম্বল বিতরণ করছে।

    এ ব্যাপারে সংগঠনের মুখপাত্র ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, টরকি শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা শাখাওয়াত হোসেন শান্তর সাথে কথা হলে তিনি জানান, বিভিন্ন পেশায় নিয়োজিত আমাদের কতিপয় বন্ধু মিলে সওয়াবের উদ্দেশ্যে অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা ও বিভিন্ন ধর্মীয় কাজে দান, সদাকাহ করার জন্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে “চিরস্থায়ী বন্ধুত্ব মুছে ফেলি দূরত্ব” নামক একটি মানবিক সংগঠন গড়ে তুলি। আমাদের আশেপাশের অনেক মানুষ প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আমারা এককভাবে তাদের সাহায্য সহযোগিতা করার ইচ্ছে থাকলেও তা করা হয় না। তাই সংগঠিতভাবে আমারা মানুষের জন্য চেষ্টা করলেই অনেক কিছু করতে পারি।

    তিনি আরও জানান, প্রতিষ্ঠার পর থেকে এই অল্প বয়সে আমরা, অনেকগুলো কাজ সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আমাদের কাজগুলোর মধ্যে পূর্ব বামরাইল আমেনা খাতুন মহিলা মাদ্রাসায় হাফেজাদের হিজাব ও কিতাব বিতরণ, মালিকান্দার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত ইটভাটার শ্রমিক শহিদুল ও জয়শ্রীর রানু বেগমের এর চিকিৎসার জন্য সাহায্য, গাছ থেকে পরে হাত, পা ও মেরুদণ্ড ভাঙ্গা রোগী জয়শ্রীর বালীবাড়ির রফিকুল ও কালিহাতার বাবুলের চিকিৎসার জন্য সাহায্য, পূর্ব জয়শ্রীর হাজাম বাড়ির আত্নীয় মূত্রনালীর অপারেশনের রোগীর চিকিৎসার জন্য সাহায্য, উত্তর মোরাকাঠী এবং আটিপাড়া নূরানী ও হাফিজি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ, গত ঈদুল ফিতরে রমজানকাঠী, শিকারপুর ও সানুহার ইয়াতিম মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ জয়শ্রী, বামরাইল, ইচলাদী ও কালীহাতার বিভিন্ন এতিমের মাঝে ঈদের পোশাক বিতরণ, বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় নানা জাতের ফলের চারা রোপণ, মোড়াকাঠি রাঢ়ীবাড়ির মসজিদ উন্নয়নে দান, সিলেটের বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ অন্যতম।

    তিনি বলেন, আমাদের দান খুব একটা উল্লেখযোগ্য মাত্রায় না হলেও আমরা মানুষের সাহায্যে পাশে দাড়াতে পেরে নিজেদের গর্বিত মনে করি। এভাবে প্রতিটি এলাকা থেকে মানুষ যদি সংগঠিত হয়ে মানুষের পাশে দাড়ায়, তবে ক্ষুধা ও দারিদ্র মুক্ত একটি উন্নত ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা মোটেও অসম্ভব নয়।

  • ছাতক-দোয়ারায় আবুল লেইচ কাহারের নেতৃত্বে জাতীয় পাটি এগিয়ে যাচ্ছে

    ছাতক-দোয়ারায় আবুল লেইচ কাহারের নেতৃত্বে জাতীয় পাটি এগিয়ে যাচ্ছে

    দোয়ারাবাজার প্রতিনিধিঃ

    সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনে জাতীয় পাটি নেতা আবুল লেইচ কাহার”এর নেতৃত্বে জাতীয় পাটি এগিয়ে যাচ্ছে।

    রবিবার (১২-ফেব্রুয়ারি) সকালে দোয়ারাবাজার কৃষি ব্যাংকের সামনের মার্কেটের ছাঁদে পান্ডারগাও ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি শরীয়ত আলী তালুকদার সমাই, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা জাতীয় পাটির নেতা আবুল লেইচ আব্দুল কাহার, এসময় পাটির কার্যক্রমকে এগিয়ে নিতে তৃনমূল জাতীয় পাটির নেতৃবৃন্দের সাথে আলোচনায় মিলিত হন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আবু সালে মো. আলাউদ্দিন, ছাতক জাপার সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম, ছাতক যুব সংহিত যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক পাটির সাধারণ সম্পাদক দিলবর আলী, পান্ডারগাও ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি শরীয়ত আলী তালুকদার সমাই, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পাটির দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম কাচা, উপজেলা যুবসংহতির সভাপতি একলাছুর রহমান, যুবসংহতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ দোয়ারাবাজার উপজেলা জাতীয় পাটির অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

  • আটোয়ারীতে জেলা ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

    আটোয়ারীতে জেলা ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

    নিতিশ চন্দ্র বর্মন আটোয়ারী, (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে গরীব, দুস্থ ও অসহায় পাঁচ শত মানুষের মাঝে উষ্ণ উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ, পঞ্চগড় জেলা শাখার আয়োজন ও অর্থায়নে আটোয়ারী উপজেলা ছাত্রলীগের সমন্বয়ে পাঁচ শতাধিক শীতার্তদের শীত নিবারনের জন্য শীতবস্ত্র বিতরণ করেন।

    রবিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে হত দরিদ্র, অসহায় ও গরীব শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত হতে আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আঃলীগ আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ, সহসম্পাদক আবু জাহেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মামুন আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাষ্টারদা সূর্যসেন হলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান, বাংলাদেশ ছাত্রলীগ, পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু মোঃ নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাকিব পাটোয়ারী প্লাবন, আটোয়ারী উপজেলা ছাত্রলীগের সভাপতি আইয়ুব আলীসহ স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গগন উপস্থিত ছিলেন। পরে সকলের উপস্থিতিতে প্রায় পাঁচ শতাধিক অসহায় ও অসচ্ছলতা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

    উল্লেখ্য যে, ফেব্রুয়ারীর দ্বিতীয় সপ্তাহে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত কদিন ধরে তাপমাত্রা ১১/১২ ডিগ্রিতে উঠানামা করছে। জানুয়ারির শেষের দিকে শীত কিছুটা কমলেও গত কয়েকদিন ধরে সকালে ও মাঝ রাতের দিকে শীতের কিছুটা বাড়তি প্রকোপ অনুভূত হচ্ছে। অর্থ্যাৎ হিমালয়ের কোল ঘেষে বয়ে আসা করতোয়া যেন শীতের বাড়তি আমেজ নিয়ে আসে পঞ্চগড়ের জনজীবনের উপরে। আর তাই তো এই হাড় কাঁপানো শীতে জুবুথুবু অবস্থায় দিন কাটান অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা। তাই সংসারের চাহিদা পূরণের পরে শীতের কাপড় কেনারও অনেকের সামর্থ থাকেনা। তাই শীতের এই সময়ে অসহায় শীতার্তদের মাঝে পঞ্চগড় জেলা ছাত্রলীগের এই উষ্ণ উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণকে এলাকার মানুষ ইতি বাচক হিসেবে দেখছেন এলাকার মানুষ।

  • পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ফেন্সিডিলসহ আটক-২

    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ফেন্সিডিলসহ আটক-২

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ৯৫বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুইজনকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় পঞ্চগড় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় এবং তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এক গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার রায় এর নের্তৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া গ্রামের রুহুল আমিনের বাড়িতে অভিযান চালিয়ে এই ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন, উপজেলার কালদাসপাড়া বালাবাড়ী গ্রামের রুহুল আমিনের স্ত্রী পেয়ারা বেগম এবং ওই উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের বশির উদ্দিনের ছেলে মনির হোসেন। অপরদিকে পালিয়ে যায়, বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া গ্রামের মেনাজুল হকের ছেলে আলমগীর হোসেন ও তার স্ত্রী আনিসা এবং শালবাহান ইউনিয়নের ক্লান্দিগছ গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে নুরুজ্জামান ও পিতা অজ্ঞাত রুবেল।

    থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া গ্রামের মৃত মেনাজুল হকের ছেলে রুহুল আমিন এর বসত বাড়িতে উপস্থিত হয়ে রুহুল আমীন এর পশ্চিম দুয়ারি টিনের ঘরের খাটের নিচ থেকে একটি কমলা রংয়ের মাঝারি আকৃতির প্লাস্টিকের বস্তাতে মোড়ানো ৯৫ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল, ফেন্সিডিল পরিবহন কাজে ব্যবহৃত একটি ম্যাট ব্লু রংয়ের আরটিআর ১৫০সিসি মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
    এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। এরপর রোববার (১২ জানুয়ারি) আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

    তেঁতুলিয়া মডেল থানা কর্তৃক এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানিয়েছেন।

  • রোজায় মূল্যবৃদ্ধির বদনাম থেকে বেরোতে চান ব্যবসায়ীরা- মোঃ জসিম উদ্দিন

    রোজায় মূল্যবৃদ্ধির বদনাম থেকে বেরোতে চান ব্যবসায়ীরা- মোঃ জসিম উদ্দিন

    মোঃ রাসেল সরকার // রোজায় পণ্যের মূল্যবৃদ্ধির বদনাম থেকে ব্যবসায়ীরা বের হয়ে আসতে চান বলে জানালেন এফবিসিসিআই সভাপতি মো.জসিম উদ্দিন।

    তিনি বলেন, ‘সরকার দাম কমালে আমরাও কমাব। জিনিসপত্রের দাম একবার বাড়লে ব্যবসায়ীরা আর কমান না৷ এই বদনাম থেকে আমরা বের হতে চাই। আমরা ব্যবসায়ীরা ঘোষণা দিতে চাই এবার রোজায় আমরা দাম বাড়াব না।’

    রোববার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

    এ সময় দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘নিত্য পণ্যের বাজারে যা কিছুই হোক, ব্যবসায়ীদের দোষ। এটা থেকে বের হতে হবে। দাম বাড়ার অনেক কারণ থাকে। বাজার নষ্ট হওয়ার অনেক কারণ থাকে, অনেক পক্ষ যুক্ত থাকে। কোনো ব্যবসায়ীর দোষ থাকলে তাকে শাস্তি দেন।’

    আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা এবং বাজার স্থিতিশীল রাখার স্বার্থে করণীয় নির্ধারণে খুচরা ও পাইকারি ব্যবসায়ী, বাজার সমিতি, উৎপাদনকারী, আমদানিকারক, সরবরাহকারীসহ সকল অংশীদারদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

  • নাঙ্গলকোটে আজিজ ব্রিক ফিল্ডে লেবারের টাকা আত্মসাৎ ও মারধরের অভিযোগ

    নাঙ্গলকোটে আজিজ ব্রিক ফিল্ডে লেবারের টাকা আত্মসাৎ ও মারধরের অভিযোগ

    আব্দুল রহিম বাবলু।

    কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৫নং মৌকরা ইউনিয়ন মৌকরা আজিজ ব্রিক ফিল্ডের মাঝি ইউনূছ মিয়া আজিজ ব্রিক ফিল্ডে কাজের বাবদ ৩ লক্ষ ৮১ হাজার টাকা পাওনা হন, পাওনা টাকা দিবে বলে ব্রিক ফিল্ডে ডেকে নিয়ে মাঝি ইউনূছকে এলোপাতাড়ি ভাবে মারধর ও টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।

    এবিষয়ে ভুক্তভোগী ইউনূছ মাঝি বলেন; আমি দীর্ঘদিন যাবৎ মৌকরা আজিজ ব্রিক ফিল্ডের সাথে সম্পৃক্ত থেকে শ্রমিক দিয়ে কাজ করাতাম, শ্রমিকদের কাজের টাকা বাবদ আমি আজিজ ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী কামাল মাস্টার ও ফরহাদের কাছে ৩ লক্ষ ৮১ হাজার টাকা পাওনা হই। আমি টাকা গুলো চাইলে আমাকে আজ দিবে কাল  দিবে বলে এভাবে হয়রানী করেন তার।

    এর মধ্যে গত ( ৮ ফেব্রুয়ারী ২০২৩ ইং) বুধবার সন্ধ্যায় টাকা দিবে বলে মুঠোফোনে কল করে ব্রিক ফিল্ডের অফিসে নিয়ে যায়। আমি সেখানে যাওয়ার সময় আমার সাথে মাঝি সোহেলকে নিয়ে যা-ই, সেখানে আমার সাথে কথা বার্তা বলার পূর্বে এক পর্যায়ে উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে আমাকে আজিজ ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী কামাল মাস্টার( ৪০), ফরহাদ (৩৫), ম্যানেজার ফরিদ এলোপাতাড়ি ভাবে আমার বুকে পিটে নাক মুখে কিল ঘুসি ও তলপেটে লাথি মারে আমাকে খুন করার উদ্দেশ্যে।

    খবর পেয়ে আমার ছেলে প্রাণ কোম্পানির (অল-টাইম) জেলা সুপারভাইজার ইয়াসিন আরাফাত সেখানে গেলে তাকে বলে আমার ধারা তাদের ব্যবসায় ক্ষতি হয়েছে। টাকা দে বলে আমার ছেলের কাছ থেকে ৫০ হাজার টাকা কেড়ে নেয়। এবং আমাকে মারধর করে আমার ছেলের কাছ থেকে টাকা নিয়ে আমাকে ছেড়ে দেয়।

    পরে সেখান থেকে এসে নাঙ্গলকোট থানায় একটি অভিযোগ দাখিল করি।

    আজিজ ব্রিক ফিল্ডের স্বত্বাধিকারী ফরহাদ বলেন; ইউনূছ মাঝি আমাকে শ্রমিক দিবে বলে অগ্রিম টাকা নিয়ে যায়, সে কোন শ্রমিক না দিয়ে টাকা নিয়ে চলে গেলে শ্রমিকের সংকটে পড়ি,এলোমেলো মিক্সচারের কারণে মাল নষ্ট হয়ে যায়। এবং সেই ব্রিক ফিল্ডে অনৈতিক কর্মকান্ড করে বেড়ায় সেজন্য আমরা তাকে নিষেধ করেছি না আসতে। আমরা হিসেব নিকেস করে তার কাছে ১ লক্ষ ১৩ হাজার টাকা পাওনা হই। সে আমাদের কে ৫০ হাজার টাকা দিয়ে যায় এবং বাকি ৬৩ হাজার টাকা দিবে বলে জিম্মাদার দিয়ে যায়। এখানে কোন ধরনের মারধর হয়নি।

    আজিজ ব্রিক ফিল্ডের ম্যানাজার ফরিদ বলেন; আমি ইউনূছ মাঝি কে মুঠোফোনে কল করে অফিসে আসতে বলি, এসে হিসেবে করলে ১ লক্ষ ১৩ হাজার টাকা ব্রিক ফিল্ডের বাবত তার কাছে পাওনা হই, সে টাকা থেকে তার ছেলে এসে ৫০ হাজার টাকা দিয়ে যায়। বাকী ৬৩ হাজার টাকার জিম্মাদার দিয়ে যায়। মারধরের বেপারে ও হত্যার বিষয়ে জানতে চাইলে ম্যানাজার বলেন এ ধরনের কোন ঘটনাই ঘটেনি।

    এবিষয়ে নাঙ্গলকোট থানা উপ-পরিদর্শক পলাশ বড়ুয়া বলেন; এবিষয়ে বিবাদীর সাথে কথা বলে জানতে পারি বাদী তার শ্রমিক নিয়ে যায়। এখন পর্যন্ত বাদীর সাথে কোন কথা হয়নি, বাদীপক্ষের সাথে কথা বললে ব্যবস্তা নিব।

  • নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সোসাইটির কমিটি গঠিত

    নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সোসাইটির কমিটি গঠিত

    মোঃ আব্দুর রহিম বাবলু :-
    নাঙ্গলকোটে সামাজিক  ও মানবিক সংগঠন পেরিয়া ইউনিয়ন প্রবাসী কল্যান সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে।

    গত ১ফেব্রুয়ারি সংগঠনের আহ্বায়ক শহিদুল্লাহ ও সদস্য সচিব শাহ পরান মজুমদারের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির মাধ্যমে ১ বছরের জন্য ১৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

    এতে বাহরাইন প্রবাসী বশির আহমেদ মজুমদারকে সভাপতি, হাফিজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও দুবাই প্রবাসী ইউছুপ নবীকে সাংগঠনিক সম্পাদক,দুবাই প্রবাসী আব্দুল মান্নানকে প্রচার সম্পাদক, আব্দুস সামাদকে অর্থ সম্পাদক, বাহরাইন প্রবাসী মাঈন উদ্দিন আল মামুনকে দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত করে ১১ সদস্যের প্রবাসী উপদেষ্টা, ২০ সদস্যের প্রতিনিধি সহ ১৪১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

    উল্লেখ্য উক্ত সোসাইটি পেরিয়া ইউনিয়নের পিছিয়ে পড়া অসহায় দুস্থ পরিবারের পাশে সহায়তা নিয়ে থাকার লক্ষ্যে ২৪ জুলাই ২০২০ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

    সে ধারাবাহিকতায় বিগত বছর গুলোতে ৫০টি পরিবারকে আর্থিক অনুদান সহ বিভিন্ন সেবা দিয়ে আসছে। আগামীতে সেবার মান বৃদ্ধি করতে এবং সোসাইটির পথ চলা ও উত্তর উত্তর সফলতার জন্যে সার্বিক সহযোগিতা কামনা করেন নতুন কমিটির নেতৃত্ব।

  • বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার

    বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টা মামলার আসামী গ্রেপ্তার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের চাঞ্চল্যকর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টা মামলার একমাত্র আসামী আইনজীবি আলমগীর হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

    আজ রোরবার (১২ ফেব্রুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-৬-এর মিডিয়া উইং।

    তবে কখন, কোথায়, কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিস্তারিত না জানালেও আগামীকাল সোমবার প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানায় ৬-এর মিডিয়া উইং।

    গত শুক্রবার বিকেলে শহরের পাঁচুড়িয়া এলাকার সামচুল হক রোডে বাসায় ডেকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্র্রবি) এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠে আইনজীবী আলমগীর হোসেনের বিরুদ্ধে। এই ঘটনায় ওই দিন গভীর রাতেই বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো: মোরাদ হোসেন বাদী হয়ে অ্যাডভোকেট আলমগীর হোসেনের (৪৫) বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

    এ ঘটনার প্রতিবাদে দোষী আইজীবীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শির্ক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। #