Author: desk

  • শান্তিগঞ্জের টাইলা বাজারে বাচ্ছাদের ঝগড়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ৪ জন

    শান্তিগঞ্জের টাইলা বাজারে বাচ্ছাদের ঝগড়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ৪ জন

    সুনামগঞ্জ প্রতিনিধি
    সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা বাজারে কুকুরের বাচ্ছাকে কেন্দ্র করে দু”পক্ষের বাচ্ছাদের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করে টাইলা গ্রামের ১৮/২০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় দাড়াঁলো অস্ত্র রামদা,দা,ডেগার ও লাঠিসোটা নিয়ে ৪টি নিরীহ পরিবারের সদস্যদের উপর অতর্কিতে হামলা চালায়। এতে ৪ সহোদও গুরুতর রক্তাক্ত জখমী হন।

    স্থানীয় সূত্রে জানা যায়,রবিবার বিকেলে টাইলা গ্রামের বাজারে সুধারঞ্জর দাসের বাচ্ছাদের সাথে প্রতিপক্ষ সুষেন দাস ও ঝুনু দাসের বাচ্ছারা একটি কুকুরের বাচ্ছা নিয়ে ঝগড়া করে। এই ঝগড়াকে কেন্দ্র করে রাত ৮টার দিকে টাইলা গ্রামের মৃত বিনদ দাসের ছেলে ঝুনু দাস,বিকাশ দাস,মৃত মাখন দাসের ছেলে সুষেন দাস,তার ছেলে সুবল দাস,সুবোধ দাস,বিক্রয় দাস,তার ছেলে বিউটন দাস,দীপক দাস,বিধান দাস, ঝুনু দাসের ছেলে হরি দাস,নিতাই দাস,গৌর নিতাই দাস,মৃত নুনু দাসের ছেলে বানু দাস,তার সহোদর প্রাণকৃষ্ণ দাস, বানু দাসের ছেলে স্বপন দাসের নেতৃত্বে ২০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় দাড়াঁলো অস্ত্র নিয়ে টাইলা বাজার সংলগ্ন মৃত সুখময় দাসের ৪ ছেলের বাড়িঘরে হামলা চালায় ।

    এ সময় হামলাকারীরা দাড়াঁলো অস্ত্র দিয়ে সুখময় দাসের চার ছেলেকে কুপিয়ে স্টেপিং করে রক্তাক্ত করে। হামলায় সুখময় দাসের ৪ ছেলের মধ্যে বড় ছেলে সুধারঞ্জন দাসে(৪৬)”র মাথায় রামদা দিয়ে পর পর তিনটি স্থানে কোপ মারে এবং ডেগার গিয়ে বাম চোখে স্টেপিং করলে অধিক রক্তখননে তিনি মাঠিতে লুঠিয়ে পড়েন।

    এছাড়াও তার সহোদর সুজিত দাস(৪৪),পরিমল দাস(৩৫) ও সুরঞ্জিত দাস(৩০) এর শরীর,মাথা ও পিঠের বিভিন্নস্থানে দাড়াঁলো অস্ত্রের আঘাতে মাথা ফেটেঁ গুরুতর আহত হন। হামলাকারীরা সুধারঞ্জনের চার ভাইয়ের বসতঘরে প্রবেশ করে নারীদের উপর ও হামলার চেষ্টা চালায় পরে ঘরের টাকা পয়সাসহ মূল্যবান জিনিসপত্র লুটপাঠ করে নিয়ে যায়।

    আহতদের চিৎকার শুনে আশপাশে তাদের স্বজন ও গ্রামের লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। আহত চারজনের সবার মাথায় রামদার কোপে মাথা ফেটেঁ যাওয়ায় ডাক্তাররা তাদের মাথার বিভিন্নস্থানে সেলাই করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়,আহত ৪ ভাইয়ের মধ্যে সুধারঞ্জন দাসের বামচোখে ডেগারের স্টেপিং এবং পিঠে ও মাথায় রামদা ও দা”এর আঘাত গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত ১১টায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

    এ ব্যাপারে হামলাকারী ঝুনু দাসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় জেনে ফোনের লাইন কেটে দেন।

    এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##

    সুনামগঞ্জ প্রতিনিধি।।

  • টুঙ্গিপাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাবেক দুই ইউপি সদস্য গ্রেপ্তার

    টুঙ্গিপাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাবেক দুই ইউপি সদস্য গ্রেপ্তার

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাবেক দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুলিশ।

    রোববার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীর উত্তরা এবং সচিবালয় এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

    আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মুনসুর।

    গ্রেপ্তারকৃতরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও পাকুরতিয়া গ্রামের মৃত তৈয়ব আলী শেখের ছেলে ইউসুফ শেখ (৫০) এবং ভৈরব নগর গ্রামের মৃত অতুল চন্দ্র সমাদ্দারের ছেলে সুশীল কুমার সমাদ্দার (৬০)।

    টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মুনসুর জানান, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত ও প্রতারক চক্রের নেতা সাবেক দুই ইউপি সদস্য ইউসুফ শেখ ও সুশীল কুমার সমাদ্দার ঢাকায় অবস্থান করনে বলে নিশ্চিত হয় পুলিশ। পরে ঢাকার উত্তরা ও সচিবালয় এলাকা থেকে সাজাপ্রাপ্ত ওই দুই আসামীকে গ্রেপ্তার করা হয়।

    তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত সাবেক ইউপি সদস্য ইউসুফ শেখ মোট ৬টি মামলার ওয়ারেন্টেভূক্ত পলাতক আসামী। ইউসুফ শেখের বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ লক্ষ টাকার অর্থদন্ড এবং আরো দুইটি প্রতারণা মামলাসহ মোট চারটি মামলার ওয়ারেন্ট আছে। অপর আসামী সুশীল কুমার সমাদ্দারের বিরুদ্ধে এক বছরের সশ্রম কারাদন্ড ও ১৮ লক্ষ ৫০ হাজার টাকার অর্থদন্ডসহ দুইটি মামলায় ওয়ারেন্ট আছে। তাদের উভয়ের ওয়ারেন্ট হওয়ার পর দীর্ঘদিন ধরে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় আত্মগোপন করে ছিলো। #

  • গোপালগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

    গোপালগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালযয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ছে।

    আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গনে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

    বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালযয়ের প্রধান শিক্ষক মৃন্ময় বাড়ৈ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মো: জাবেদ মাসুদ, সহকারী প্রধান শিক্ষক কামিনী রঞ্জন রায়, অর্চনা বিশ্বাস উপস্থিত ছিলেন।

    পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিদ্যালযয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন এবং পুরস্কার বিতরণ করা হয়।

    এ সময় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, নারীরাই সব পারে। সমাজে এখন নারীরা পিছিয়ে নেই। সমাজের সকল কর্মকান্ডে নারীরা পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। দেশের জন্য নারীদের অনেক কিছু করার রয়েছে। সেজন্য নারীদের সুশিক্ষায় শিক্ষত হতে হবে। #

  • বশেমুরবিপ্রবিতে কৃষিবিদ দিবস উদযাপিত

    বশেমুরবিপ্রবিতে কৃষিবিদ দিবস উদযাপিত

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কৃষিবিদ দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদ এ কর্মসূচীর আয়োজন করে।

    “বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান”- এই শ্লোগান নিয়ে আজ সোমবার (১৩ ফেব্রæয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর, বাঁধন চত্বর, একাডেমিক ভবন হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।

    এ শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কিউ.এম মাহবুব, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোবারক হোসেন, কৃষি বিভাগের চেয়ারম্যান ড. নাজমুল হক শাহিন, সহকারী অধ্যাপক গোলাম ফেরদৌস, এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চেয়ারম্যান ড. নাজমুল হক, ফিশারিস এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের শিক্ষক মকিদুল ইসলাম খানসহ কৃষি অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন।

    এ সময় কৃষির উন্নয়নে বঙ্গবন্ধু ও কৃষিবিদদের অবদান তুলে ধরে উপাচার্য অধ্যাপক ড. এ.কিউ.এম মাহবুব বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কৃষিবিদদের ভূমিকা অনস্বীকার্য। ১৯৭৩ সালের ১৩ ফেব্রæয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে এক সমাবর্তন অনুষ্ঠানে কৃষিবিদদের প্রাণের দাবি মেনে ডাক্তার, ইঞ্জিনিয়ারদের পাশাপাশি কৃষিবিদদেরও সরকারি চাকুরিতে প্রথম শ্রেণীর মর্যাদায় ভূষিত করেন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই ২০১১ সাল থেকে কৃষিবিদ ইন্সটিটিউশান বাংলাদেশ (কেআইবি) কেন্দ্র্রীয়ভাবে ‘কৃষিবিদ দিবস’ হিসেবে দিনটিকে উদযাপন করে আসছে। #

  • সুন্দরগঞ্জে মাসিক সভায় তুরস্ক সিরিয়ায় নিহতের স্মরণে নিরবতা পালন ও দোয়া পরিচালনা

    সুন্দরগঞ্জে মাসিক সভায় তুরস্ক সিরিয়ায় নিহতের স্মরণে নিরবতা পালন ও দোয়া পরিচালনা

    মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
    গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভায় তুরস্ক সিরিয়ায় নিহতের স্মরণে নিরবতা পালন ও দোয়া পরিচালনা করা হয়।
    সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মোহাম্মদ আল- মারুফের সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার। এতে বক্তব্য উপ রাখেন- পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু, থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, সাংবাদিক শাহজাহান মিঞা, মোশাররফ হোসেন বুলু প্রমূখ। সভায় উপজেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে মতবিনিময় করা হয়। পরে স্মরণকালের ইতিহাসে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন করা হয়। পাশাপাশি তাদের জন্য হাত তুলে দোয়া পরিচালনা করেন ধোপাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান।

  • জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার  উদ্যোগে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

    জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

    কুমিল্লা থেকে, মোঃতরিকুল ইসলাম তরুন,

    জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার দিনব্যাপী জাঁকজমকপূর্ণ পরিবেশে কুমিল্লা জেলা কমিটির আয়োজনে কোটবাড়ী শালবনস্থ নীলকুঞ্জ রিসোর্টে বনভোজন ও আলোচনাসভা ,কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রেফেল ড্র এর মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

    জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোঃ রবিউল বাশার খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক মানবকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধির সাংবাদিক মোঃতরিকুল ইসলাম তরুনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ আলমগীর গনি।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন , কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মাহমুদ মোস্তফা ও কুমিল্লা জেলা কমিটির উপদেষ্টা সদস্য ও কুমিল্লা প্রেস ক্লাবের নিবার্হী সদস্য ওমর ফারুকী তাপস। কেন্দ্রীয় নেত্রী সাংবাদিক পাপিয়া সরকার।

    মোঃ জয়নাল আবেদীন জয় এর সন্ঞ্চালয়নায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাশেম,আব্দুল আউয়াল সরকার, জুয়েল রানা মজুমদার, মোঃ রফিকুল ইসলাম,
    কুমিল্লা কাগজের স্টাফ রিপোর্টার
    সাংবাদিক মোঃ ফেরদৌস মাহমুদ মিঠু, সাংবাদিক মোঃ মনোয়ার হোসেন,
    সাংবাদিক মোঃ কামরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবুল খায়ের আশিক, সাংবাদিক
    মোঃ বাবর হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি সাংবাদিক সৌরভ মোঃ হারুন,
    মোঃ শরিফুল ইসলাম সুমন, কাজী রাশেদুল ইসলাম,সাংবাদিক মোঃ শাহিন, গাজী জাহাঙ্গীর আলম জাবির,শাহনাজ হোসেন এ্যনী,নারায়ণ কুন্ড, শাহ সাহিদ উদ্দিন।

    উপজেলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা কমিটির সভাপতি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মুরাদনগর কমিটির সভাপতি এম কে আই জাবেদ, সাধারন সাধারন সম্পাদক ভোরের কাগজ প্রতিনিধি রায়হান চৌধুরী, চান্দিনা কমিটির সভাপতি এনটিভির প্রতিনিধি সাংবাদিক কাজী আব্দুর রাজ্জাক রাশেদ, লালমাই কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,দেবিদ্বার কমিটির সভাপতি সাংবাদিক ভিপি ময়নাল হোসেন, সাধারণসম্পাদক সাংবাদিক ফকরুল ইসলাম সাগর, চৌদ্দগ্রাম কমিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১ ম, ২য় ও ৩ য় স্থান অর্জন কারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠন, কুমিল্লার শিল্পী খুশি,জয়ন্তীপাল,ইমন,নাইম,কালাম ও সোহেল।

  • গলাচিপার আমখোলায় ফিড মিলের ব্রয়লার বিস্ফোরনে গুরুত্বর আহত ১

    গলাচিপার আমখোলায় ফিড মিলের ব্রয়লার বিস্ফোরনে গুরুত্বর আহত ১

    এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

    পটুয়াখালী-টু-গলাচিপা সড়কে উপজেলার আমখোলা ইউনিয়নে পুর্ববাশবুনিয়ায় ১২’ফেব্রুয়ারি বিকেল আনুমানিক ৫ টার সময় ফিড উৎপাদন মিলের ব্রয়লার বিস্ফোরন হয়ে সুজন (২০), নামের এক যুবক গুরুত্বর আহত হওয়ার ঘটনা ঘটে। আহত সুজন ইউনিয়নের রামদুলা গ্রামের বাসিন্দা আশরাফ আলী মৃধার ছেলে।

    ইস্টার্ন ইউরো ফিড মিলসে বয়লার লেয়ারসহ সকল প্রকার ফিড উৎপাদন করা হয় এর মালিক ফয়সাল বলে জানা গেছে।

    স্থানীয় সুত্রে জানা যায়, ইস্টার্ন ইউরো ফিড মিলে হঠাৎ করে বিস্ফোরন ঘটলে আশে পাশের বসবাসকারী লোকজন আতংকিত হয়ে ছুটে আসলে দেখতে পায় ফিড মিলের ব্রয়লার বিস্ফোরন হয়ে সুজন নামের এ যুবকের সমস্ত মুখ মন্ডল ও শরীরের অন্যান্য অংশে গরম পানিতে দগ্ন হয়। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে আহত সুজন হাসপাতালে পুরুষ সার্জারী ওয়ার্ড ১৭ নং বেডে চিকিসাধীন রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় আশে পাশের দেয়াল ফেটে ব্রয়লার বিস্ফোরন হয়ে ১০০ ফিট দুরে গিয়ে পরে আছে৷ এসময় বৈদ্যুতিক মেইন লাইন ও পাশের মুল সড়কে ফাটল ধরে যায়। দেয়ালের ইট প্রায় ২০০ গজ দুরত্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসময় এলাকাবাসীরা এই ব্রয়লার মিলকে ঝুকিপূর্ণ বলে দাবি করেন। এছাড়াও মিলের পর্যাপ্ত নিরাপত্তা নেই বলে আজ এমন দুর্ঘটনা ঘটে। এটি যাহাতে নিদিষ্ট স্থানে নিরাপদে সড়িয়ে নেয়া হয় এমন দাবি জানান এলাকাবাসী।

  • সুজানগর উপজেলা পরিষদ হযরত শাহ্জালাল(রহঃ)একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    সুজানগর উপজেলা পরিষদ হযরত শাহ্জালাল(রহঃ)একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ সুজানগর উপজেলা পরিষদ হযরত শাহ্জালাল(রহঃ) একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার ও অত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিষদ হযরত শাহ্জালাল(রহঃ) একাডেমীর সহকারী শিক্ষক(ক্রীড়া) শ্রী জয়ন্ত কুমার কুন্ডুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা মর্জিনা খাতুন,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা,এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম,উপজেলা পরিষদ হযরত শাহ্জালাল(রহঃ) একাডেমীর পরিচালনা কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা। অন্যদের মাঝে বক্তব্য দেন পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও পৌর কাউন্সিলর জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ হযরত শাহ্জালাল(রহঃ) একাডেমীর অধ্যক্ষ আশরাফ আলী। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ

    এম এ আলিম রিপন
    সুজানগর(পাবনা)প্রতিনিধি।

  • দেশের ৮৭% গ্রহকর্মীরা সাপ্তাহিক ছুটি পান না

    দেশের ৮৭% গ্রহকর্মীরা সাপ্তাহিক ছুটি পান না

    প্রেস রিলিজ।

    প্রায় ৮৭% গৃহকর্মী্দের সাপ্তাহিক ছুটি কাটানোর কোন অভিজ্ঞতা নেই। তবে তাদের মধ্যে একটি ছোট অংশ প্রায় ১.৫% অর্জিত ছুটি, প্রায় ৩% বেতনসহ মাতৃত্বকালীন ছুটি ও প্রায় ৬% বিনা বেতনে মাতৃত্বকালীন ছুটি কাটানোর সুযোগ পেয়ে থাকেন। দক্ষতা উন্নয়ন বিষয়ে জরিপকৃত গৃহকর্মী্দের প্রায় ৯৯% কোন ধরণের দক্ষতা উন্নয়ন সম্পর্কিত প্রশিক্ষণ পায়নি।

    আজ ১২ ফেব্রুয়ারী ২০২৩ (রোববার), জহুর হোসেন চৌধুরী মিলনায়তন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকায় শোভনকাজ ও কর্মক্ষেত্রে জেন্ডার সহিংসতা: বাংলাদেশের নারী গৃহকর্মী্দের উপর পরিচালিত গবেষণা প্রতিবেদন উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়। গৃহকর্মী্দের অধিকার, মর্যাদা ও সুরক্ষায় বিল্স, “সুনীতি” (সিকিউরিং রাইটস অফ উইমেন ডমেস্টিক ওয়াকার্স ইন বাংলাদেশ) প্রকল্পের উদ্যোগে শোভনকাজ ও কর্মক্ষেত্রে জেন্ডার সহিংসতা: বাংলাদেশের নারী গৃহকর্মী্দের উপর পরিচালিত এই গবেষনা কার্যক্রমটি বিল্স—সুনীতি প্রকল্পের পক্ষে ডিনেট সম্পন্ন করেছে।

    ৪৫৬ জন আবাসিক, ৩৭০ জন খন্ডকালীন ও ১৫০ জন নিয়োগকর্তা এর পরিমাণগত এবং গুণগত উভয় পদ্ধতির তথ্য ব্যবহার করে এবং গুণগত তথ্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল এ গবেষণার জন্য।

    তবে প্রায় ৮৫% নিয়োগকর্তা মনে করেন যে, জীবন দক্ষতা সংক্রান্ত প্রশিক্ষণ দিলে তাদের মাঝে অধিকার সচেতনতা ও কাজের স্বীকৃতি বৃদ্ধি পাবে। প্রায় ৯৯% গৃহকর্মী্দের কোন ধরণের পেশাকালীন ঝুঁকি বা বিপদকালীন সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হয় না। গৃহকর্মী্রা বিবিধ সামাজিক সুরক্ষা যেমনঃ চাকরি থেকে বহিষ্কার, বহিষ্কার পরবর্তী সুবিধাদি দান, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, পেনসন, দুর্ঘটনা সম্পর্কিত সুবিধাদি, চিকিৎসা ভাতা ইত্যাদি কখনো পান না।

    ১০০% গৃহকর্মী্দের নিয়োগের আনুষ্ঠানিক চুক্তিপত্র নেই। তাদেরকে নিয়োগকর্তা মৌখিক চুক্তিপত্রের মাধ্যমে তাদের নিয়োগ দিয়েছে। অভিজ্ঞতা থেকে বলা যায়, প্রায় ২৬% গৃহকর্মী্দের কর্মক্ষেত্রে অনুপস্থিতি কিংবা বিলম্বের কারণে বেতন কাটা হয়েছে। বাসায় থাকা গৃহকর্মী্দের ক্ষেত্রবিশেষে দৈনিক ১০ থেকে ১৪ ঘন্টা করতে হয়। অন্যদিকে দৈনিক গৃহকর্মী্রা কাজের চুক্তি অনুযায়ী স্বাধীনভাবে কাজ করতে পারে। বাংলাদেশের গৃহকর্মী্দের সাপ্তাহিক কিংবা উৎসবকালীন ছুটি কাটানোর প্রচলন নেই।

    শ্রম অধিদপ্তর এর পরিচালক বিল্লাল হোসেন শেখ বলেন, “গৃহকর্মী্দের সুরক্ষার জন্য সুনির্দিষ্ট আইন যেমন থাকতে হবে, তেমনি সাজাও থাকতে হবে। শুধু সচেতনতা দ্বারা আসলে খুব বেশি কাজ হয় না।”

    জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এর উপপরিচালক সুস্মিতা পাইক বলেন, “ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সমাজের পিছিয়ে পড়া সবার কথা ভাবি কিন্ত গৃহকর্মী্দের কথা ভাবি না আমরা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে কাউকে পিছনে না ফেলে এদেরকে নিয়েই এগিয়ে যেতে হবে।”

    ডিনেটের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এম শাহাদাৎ হোসাইন বলেন, “গবেষণার ফলাফল বলছে, বাংলাদেশে গৃহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখনো অনেক কিছু করতে হবে। তাদের অনানুষ্ঠানিক থেকে আনুষ্ঠানিক খাতে স্থানান্তর করার জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে। সরকার এক্ষেত্রে তা নিশ্চিত করতে ভূমিকা পালন করতে পারে।”

    কর্মশালায় উপস্থিত সকলের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে ছিলেন বিলস এর যুগ্ম মহাসচিব ডা ওয়াজেদুল ইসলাম খান, অক্সফাম বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী তারেক আজিজ, আই এল ও এর জাতীয় প্রকল্প সমন্বয়কারী এনি দ্রং, লেবার রাইটস সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আতাউর রহমান, চেঞ্জ ইনিশিয়েটিভ এর গবেষক ও প্রধান নির্বাহী মোঃ জাকির হোসেন খান, গ্লোবাল এফেয়ারস কানাডা এর সিনিয়র ডেভেলপমেন্ট অ্যাডভাইজার সিলভিয়া ইসলাম, গ্লোবাল এফেয়ারস কানাডা এর হেড অব কর্পোরেশন জো গুডিংস, বিশ্ব ব্যাংকের পরামর্শক এ বি এম খোরশেদ সহ আরও অনেকে।

  • প্রতিমা ভাংচুরকারীরা মাটির নিচে লুকিয়ে থাকলেও তাদের খুজে বের করে বিচার করা হবে- এমপি রমেশ চন্দ্র সেন

    প্রতিমা ভাংচুরকারীরা মাটির নিচে লুকিয়ে থাকলেও তাদের খুজে বের করে বিচার করা হবে- এমপি রমেশ চন্দ্র সেন

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাংচুরের কথা তুলে ধরে বলেন,বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন,অসাম্প্রদায়িক বাংলাদেশে আর কোন সাম্প্রদায়িক অপশক্তি মাথা চারা দিতে পারবে না। তাই এমন বিচ্ছিন্ন ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।প্রতিমা ভাংচুর যারা করেছে তারা মাটির নিচে লুকিয়ে থাকলেও তাদের খুজে বের করে বিচার করা হবে। তিনি ১২ ফেব্রুয়ারি রোববার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীতে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন,রমেশ চন্দ্র সেন বলেন,শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল দেশে এগিয়ে চলেছে। বিএনপি-জামায়াতে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে একটি ভঙ্গুর দেশে পরিণত করেছিল।সেই দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পন্ন। বালিয়াডাঙ্গী উপজেলায় ১৪ মন্দিরের প্রতিমা ভাঙচুর করে দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে গেছে বিএনপি। বালিয়াডাঙ্গী উপজেলায় প্রতিমা ভাঙ্চুর করিয়েছেন তারাই। কিন্তু দেশের উন্নয়নের ধারা এমন বিচ্ছিন্ন ঘটনায় ব্যহত হবেনা।প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বরত সাংগঠনিক নেতা সুজিত রায় নন্দী বলেন, রাতের আঁধারে যারা বালিয়াডাঙ্গীর বিভিন্ন মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে তারা দেশ ও জাতির শত্রু, গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু, সমাজের শত্রু। তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে কেউ মুসলিম, কেউ হিন্দু বা কেউ বৌদ্ধ ছিলো না।তখন আমরা সকলে ছিলাম বাঙালী। সেসময় আমাদের শ্লোগান ছিলো তুমি কে, আমি কে-বাঙালী, বাঙালী। তোমার আমার ঠিকানা পদ্মা-মেঘনা-যমুনা। কিন্তু আজ আমাদের মাঝে বিভেদ তৈরী করার চেষ্টা করা হচ্ছে। একটি অপশক্তি দেশের শান্তি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা আশাবাদী প্রশাসন দ্রুততম সময়ের মধ্যে এ অপশক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় নিবে।
    বালিয়াডাঙ্গী উপজেলা আ’লীগের আয়োজনে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশে বালিয়াডাঙ্গী উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন,প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন,প্রধান বক্তা আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বিশেষ অতিথি ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল,আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ্যাড.হোসনে আরা লুৎফা ডালিয়া,এ্যাড.সফুরা বেগম রুমি,ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ:সাদেক কুরাইশী,ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন নেতৃবৃন্দ প্রমুখ।তারআগে প্রতিমা ভাংচুর মন্দির পরিদর্শন করেন।