Author: desk

  • অবৈধ সার্টিফিকেটে প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ  আদালতে মামলা দায়ের

    অবৈধ সার্টিফিকেটে প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ আদালতে মামলা দায়ের

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়:
    পঞ্চগড় জেলা সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা নং ২৯৫ বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ সহকারি শিক্ষক কম্পিউটার মো: নুর- ই আলম সিদ্দিকী বাদী হয়ে চারজনকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন।
    মামলা সূত্রে জানা যায় বোদা উপজেলার অন্তর্গত বোদা সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ গত ২০১১ সালে ১১ই ফেব্রুয়ারি প্রধান শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হইলে প্রধান শিক্ষক পদে মো: জামিউল ইসলাম আবেদন করিয়া প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পান এবং বর্তমান ও কর্মতরত আছেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকত্তোর সহ বিএড/এমএড ডিগ্রী চাওয়া হয়েছিল। প্রধান শিক্ষক নিজেকে স্নাতকত্তোর ডিগ্রিধারী দাবি করিয়া বিলুপ্ত অধুনা ও দারুল এহসান বিশ্ববিদ্যালয় হইতে ইংরেজি সাহিত্যে ২০১০ সালে স্নাতকত্তোর ডিগ্রি অর্জনের একখানা সার্টিফিকেট দাগিন করেন। সাম্প্রতি বোদা পাইলট স্কুল কলেজ জাতীয়করণ হওয়ায় শিক্ষক কর্মচারীদের আত্তীকরণের নিমিতে যে তালিকা প্রেরণ করা হয় সেখানে প্রধান শিক্ষক ১৯৮২ সালে এসএসসি ১৯৮৪ সালে এইচএসসি এবং ১৯৮৬ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে বি কম পাস করেন মর্মে উল্লেখ করেন। অনুসন্ধানে জানা যায় একজন বি কম পাস করা ব্যক্তি সরাসরি ইংরেজি সাহিত্যে এম এ ডিগ্রী অর্জনের কোনো সুযোগ নেই কারণ স্নাতক পর্যায়ে যে বিষয় থাকে না সেই বিষয়ে স্নাতক ত্তোর ডিগ্রী অর্জন করা যায় না তবে যে বিষয়ে স্নাতক পর্যায়ে নাই সেই বিষয়ে স্নাতকত্তোর করিতে হইলে একটি সার্টিফিকেট কোর্স করতে হবে এবং উত্তীর্ণ হওয়ার পরে উক্ত বিষয়ে স্নাতকত্তোর পর্যায়ে প্রিলিমিনারী ও ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় কিন্তু নিয়োগকৃত প্রধান শিক্ষক দারুল এহসান বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকত্তোর ডিগ্রি এবং কোন সনদ প্রাপ্ত হন নাই। ১৬ এপ্রিল ২০২২ তারিখে দারুল হাসান বিশ্ববিদ্যালয় অনুমোদিত একখানা সার্টিফিকেট প্রেরণ করিয়া উক্ত সার্টিফিকেটের সত্যতা সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষকের মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন আদালতে আমি জবাব দিয়েছি। জামিউল হক যেহেতু বি কম থেকে ইংরেজি পাস করেছেন তারা যখন পাশ করেন তখন পঠিত বিষয়ে ইংরেজি ছিল না ইংরেজি বিষয়ের জন্য মাস্টার্স করার জন্য প্রথমে তাকে সার্টিফিকেট কোর্স করতে হবে তারপরে প্রিলিমিনারি শেষ করে তারপরে তাকে মাস্টাস করতে হবে। এ বিষয়ে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রধানের মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন যেহেতু বি কম থেকে পরে ইংরেজি করেছে তখন ইংরেজি ছিল না সেজন্য সার্টিফিকেট কোস করতে হবে ।
    প্রধান শিক্ষকের কাছে
    ওই প্রতিষ্ঠানের আরো একটি সরকারি নিয়োগের সময় প্রথম পর্যায়ে আলাউল ইসলাম সহকারী শিক্ষক দারুল এহসানের সার্টিফিকেট দিলে নিয়োগ হয়নি সে ক্ষেত্রে আপনি কিভাবে পেলেন প্রধান শিক্ষক উনার চাকরি হয়েছে কিন্তু আলাওল চাকরি অনুসন্ধানে জানা যায় শান্তা মরিয়ম টেকনোলজির সার্টিফিকেট দিয়ে নিয়োগ হয়।
    এ বিষয়ে বাদী নূর ই আলম সিদ্দিকীর আইনজীবী এ কে এম আনায়ারুল ইসলাম খায়ের মুঠো ফোনে কথা হলে তিনি জানান মামলার তদন্ত চলছে বিজ্ঞ আদালতে বাদী ন্যায় বিচার পাবে।

  • রাঙ্গাবালীতে ডিসি ক্লাস নেওয়ায়  ছাত্র-ছাত্রী মুগ্ধ

    রাঙ্গাবালীতে ডিসি ক্লাস নেওয়ায় ছাত্র-ছাত্রী মুগ্ধ

    রফিকুল ইসলাম,
    পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল পরিদর্শনে এসে ক্লাস নিলেন পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) শরিফুল ইসলাম। রাঙ্গাবালী উপজেলার সদরের রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সাধারণ জ্ঞানের ক্লাস নিয়েছেন (ডিসি) শরিফুল ইসলাম। সোমবার (১৩ই ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান জেলা প্রশাসক শরিফুল ইসলাম। তিনি ছাত্র/ ছাত্রীদেরকে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য দেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন সহ প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ নাসরিন আক্তার জুই বলেন, আজ হঠাৎ ডিসি স্যার আমাদের ক্লাস নিয়েছেন। কখনও কল্পনাও করিনি ডিসি স্যার আমাদের ক্লাস নেবেন। স্যার অনেক সুন্দর ও সহজভাবে আমাদের বিভিন্ন বিষয়ে বুঝিয়েছেন। আমাদের সঙ্গে সুন্দর ভাবে কথা বলেন। আমাদের শিক্ষিকদের মতোই মনে হয়েছে। আমরা সবাই স্যারের কথা শুনে অবাক হয়েছি। স্যার এত সুন্দরভাবে আমাদের সাধারণ জ্ঞানে ক্লাস নিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন বলেন, জেলা প্রশাসক স্যার ১১টার সময় বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করেণ। তারপর তিনি বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান ক্লাস নেন। এসময় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ক্লাস করেণ। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালেক মুহিদ, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান।

  • রাঙ্গাবালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি চেক বিতরণ

    রাঙ্গাবালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি চেক বিতরণ

    রফিকুল ইসলাম,
    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২১জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২টার সময় উপজেলা পরিষদ হলরুমে রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের আয়োজনে বাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২১জন শিক্ষার্থীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে শিক্ষা বৃত্তি চেক ও বাইসাইকেল বিতরণ করা হয়। পড়ে উপজেলার ঘূর্ণিঝড় “সিত্রাং” ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়। দুর্যোগন ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রনালয় বাস্তবায়নে ১৭টি পরিবারের মাঝে ৫১ হাজার টাকার চেক ও ১৭বান্ডেল ঢেউটিন বিতারণ করা হয়। এতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালেক মুহিদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মোঃ শরিফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান, উপজেলা প্রকল্প ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির সহ- সরকারি কর্মকর্তা কর্মচারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

  • বশেমুরবিপ্রবি ও আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

    বশেমুরবিপ্রবি ও আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ফিলিপাইনভিত্তিক আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের (ইরি) সঙ্গে একাডেমিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

    আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০ ১নং কক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বশেমুরবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ. কিউ. এম মাহবুব এবং ফিলিপাইনভিত্তিক আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠানের বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারী।

    চুক্তির আওতায় গবেষণা, শিক্ষক-শিক্ষর্থীদের গবেষণায় সহায়তা দেয়া, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনার ও কর্মশালা আয়োজন, নবীন কৃষি গবেষক ও কৃষি উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বশেমুরবিপ্রবি ও ইরি একযোগে কাজ করবে।

    এ অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. মো: মোবারক হোসেন, ইরির বিজ্ঞানী ড. স্বাতী নায়েক, অত্র বিশ^বিদ্যালয়ের মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, শিক্ষক সভাপতি ড. সালেহ আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: বদরুল ইসলাম, কৃষি বিভাগের সভাপতি ড. নাজমুল হক শাহীন, সহকারী অধ্যাপক ড. জিলহাস আহমেদ জুয়েল, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. গোলাম ফেরদৌস উপস্থিত ছিলেন।

    এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইরির কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। #

  • ঠাকুরগাঁওয়ের  প্রতিমা ভাংচুরের প্রতিবাদে উদীচীর  সংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ের প্রতিমা ভাংচুরের প্রতিবাদে উদীচীর সংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁও উদীচী শিল্পী গোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ এর উদ্যোগে প্রতিমা ভাংচুর ঘটনার বিরুদ্ধে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

    জানা যায়,ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গত ৫ ফেব্রুয়ারি ভোর রাতে ১২টি মন্দিরে ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঠাকুরগাঁও জেলা শহরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (১১ ফেব্রুয়ারি) শহরের চৌরাস্তা মোড়ে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ।

    এ আয়োজনে উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের সহ-সভাপতি অমল টিক্কুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু,সহ সভাপতি এমএস আহমেদ রাজু,সুচরিতা দেবসহ জেলা সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড আহছানুল হাবিব বাবু,সদর উপজেলা সভাপতি কমরেড চৌধুরী আনোয়ার হোসেন,জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমূখ।

    এ বিষয়ে,বক্তারা বলেন,শান্তি ও সম্প্রীতির এই জনপদকে যারা অশান্ত করতে এই হীন তৎপরতা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা একান্ত প্রয়োজন।
    সমাবেশে গণসঙ্গীত পরিবেশন করেন গণসঙ্গীত
    শিল্পী সুচরিতা দেব,জ্যোতিষ চন্দ্র বর্মন,বাউল শিল্পী বাবুল হোসেন।আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী রফিকুল ইসলাম রাফি ও ননী গোপাল বর্মন।

  • তোমাকে নিজের উপর ভরসা করতে হবে, তুমি পারবে-কোচিং সেন্টারের উদ্বোধনে মেয়র আব্দুর রশিদ খাঁন

    তোমাকে নিজের উপর ভরসা করতে হবে, তুমি পারবে-কোচিং সেন্টারের উদ্বোধনে মেয়র আব্দুর রশিদ খাঁন

    মোঃ মনিরুল ইসলাম,নাচোল,
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    রেজা কোচিং সেন্টারের পরিচালক শাকিল বিভিন্ন সামাজিক কাজের অংশগ্রহণ মূলক কাজসহ শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নাচোলে এমন প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল। শিক্ষাক্ষেত্রে নাচোল এগিয়ে গেলেও এমন প্রতিষ্ঠান না থাকায় অনেকে এ সেবা থেকে বঞ্চিত ছিল।
    চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেজা কোচিং একাডেমির শুভ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু।
    গতকাল রোববার বিকালে রেজা কোচিং একাডেমী প্রাঙ্গনে কোচিং এর পরিচালক শাকিল রেজার সভাপতিত্বে শুভ উদ্বোধন ঘোষণা করেন মেয়র।

    এসময় উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল হোসেন, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, সাংবাদিক অ্যাসোশিয়েসনের সভাপতি নুরুল ইসলাম বাবু, যুগ্ন সাধরণ সম্পাদক মনিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে বক্তারা এমন উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। এবং কোচিং সেন্টারসহ সকল শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করেন

  • এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির ঘটনায় ঢাবির একুশে হল ছাত্রলীগ সম্পাদক সোহাগকে অব্যাহতি

    এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির ঘটনায় ঢাবির একুশে হল ছাত্রলীগ সম্পাদক সোহাগকে অব্যাহতি

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর বঙ্গবাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ইমদাদুল হাসান সোহাগকে (সাধারণ সম্পাদক, অমর একুশে হল শাখা ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) তার স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।”

    অব্যাহতি দেওয়ার কারণ জানতে চাইলে মাজহারুল কবির শয়ন বলেন, “কয়েকদিন আগে বঙ্গবাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সিদ্ধান্ত মোতাবেক তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

    গত ৩০ জানুয়ারি রাজধানীর বঙ্গবাজারে এক পানি ব্যবসায়ীর কাছে ফোনে চাঁদা দাবি করেন ইমদাদুল হাসান সোহাগ। তাদের কথোপকথনের একটি অডিও রেকর্ড পাওয়া যায়। বঙ্গবাজারের ওই ব্যবসায়ী ঢাকা দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের নেতা। নিরাপত্তার স্বার্থে তিনি নাম প্রকাশ করতে চান না।

    চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহাগ ওই ব্যবসায়ীকে গালিগালাজ করেন এবং কর্মী দিয়ে দোকান ভাঙচুর করারও হুমকি দেন। (চলবে)

  • ক্ষেতলালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ৫ আহত ১

    ক্ষেতলালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ৫ আহত ১

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    জয়পুরহাট ক্ষেতলালে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মহিলাসহ ৫ জন নিহত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলার ক্ষেতলাল-জয়পুরহাট সড়কের মালি পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় সিএনজি একেবারে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
    নিহতরা হলেন, ক্ষেতলাল পৌর এলাকার ইটাখোলার মৃত রবিয়া মন্ডলের ছেলে সিএনজি ড্রাইভার আমজাদ হোসেন(৫০), রইচ উদ্দীন বুলবুলের স্ত্রী শাহনাজ পারভীন(২৮), জয়পুরহাট বুলুপাড়ার ফেরদৌসের স্ত্রী এবং ক্ষেতলাল বিআরডিবি অফিসের সহকারী মাঠ কর্মকর্তা সাহিনুর বেগম(৩৮), পৌর এলাকার শাখারুঞ্জু চৌধুরীপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে নাফিস হোসেন (২২), উপজেলার নশিরপুর গ্রামের পূর্বপাড়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম(৬০) তার গ্রামের বাড়ি নওগাঁর ধামুরহাট উপজেলায়।
    অপরদিকে ক্ষেতলাল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা জাহান নাসরিন গুরুতর আহতাবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি আছে।
    ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক আটক করে থানায় আনা হয়েছে, তবে ট্রাক ড্রাইভার ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

  • কুমিল্লায় ভারতের হায়দারাবাদের কেয়ার হাসপাতালের অরিয়েন্টেশন  ও নৈশভোজ অনুষ্ঠিত

    কুমিল্লায় ভারতের হায়দারাবাদের কেয়ার হাসপাতালের অরিয়েন্টেশন ও নৈশভোজ অনুষ্ঠিত

    কুমিল্লা থেকে মোঃতরিকুল ইসলাম তরুন,
    গতকাল রাতে কুমিল্লা নগরীর কান্দির পাড়স্থ গোল্ডেন স্পুনে
    আনন্দ মুখর পরিবেশে ভারতের হায়দারাবাদের কেয়ার হাসপাতালের অরিয়েন্টেশন ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।
    ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কুমিল্লা সিডি প্যাথ এন্ড হসপিটালের সহ মার্কেটিং ম্যানেজার সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম তরুনের ও এই আর হসপিটালের সিও মুকবুল হোসেন ভুইয়ার পরিচালনায় কেয়ার হাসপাতালের বাংলাদেশ নিয়োজিত কর্ডিনেটর
    তানভীর আহমেদের সভাপতিত্বে
    প্রধান অতিথির বক্তব্যে রাখেন হায়দারাবাদের কেয়ার হাসপাতালের ইন্টার ন্যাশনাল মার্কেটিং এক্সিকিউটিভ বৈশালী শর্মা,
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া ও কুমিল্লা, চাদপুরের কর্ডিনেটর মিসেস হাসিনা রহমান, এসময় কুমিল্লায় নিয়োজিত মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রমা হাসপাতালে মার্কেটিং এরিয়া ম্যানেজার ফিরোজ আহম্মেদ, সিডি প্যাথ হাসপাতালের মার্কেটিং এক্সিকিউটিভ নুরুজ্জান অপু,এমদাদুল হক,মানি হাসপাতালের সিও ইসমাইল হোসেন,এইচ আর হাসপাতালের মার্কেটিং এক্সিকিউটিভ বেলায়েত হোসেন,মা মনির মনির হোসেন,আবদুর রেজ্জাক, ট্রমার সন্তোষ সরকার,মুক্তি হাসপাতালের মার্কেটিং এক্সিকিউটিভ আযম খান,এইচ আরের জামাল হোসেন,ফিরোজুর রহমান,রাজু আহমেদ সহ অন্যারা,অনুষ্ঠানে দেশের চিকিৎসা অবনতি কিংবা কিডনি সংযোগ, লিভার সংযোগ বিষয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ। পরে নৈশভোজ ও টি-শার্ট উপহার দেওয়া হয় কর্মকর্তাদের মাঝে।

  • পানছড়িতে কেন্দ্রীয় সমবায় সমিতির ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    পানছড়িতে কেন্দ্রীয় সমবায় সমিতির ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

    বিআরডিবি’র আওতাধীন পানছড়ি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী ) সকাল ১০ টার সময় বিআরডিবি কার্যালয়ে সমিতির সভাপতি আবদুর রশিদ এর সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃজাকারিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলার সমবায় কর্মকর্তা ও ইউসিসি পরিচালনা কমিটির সদস্য সঙ্গীতা ভূমিক, ইউসিসি,লি এর চেয়ারম্যান রায়হান আহমেদ।এই সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সদস্য ও সদস্যাবৃন্দসহ প্রমুখ।এতে ২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপনা করেন হিসাব রক্ষক শ্যামল মিত্র চাকমা।