Author: desk

  • রাজধানীর সবুজবাগ পুলিশের মাথায় পিস্তল ঠেকিয়ে অর্ধলাখ টাকা ছিনতাই

    রাজধানীর সবুজবাগ পুলিশের মাথায় পিস্তল ঠেকিয়ে অর্ধলাখ টাকা ছিনতাই

    মোঃ রাসেল সরকার//
    রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিত্যদিনের। তবে ছিনতাইকারীরা পুলিশ কর্মকর্তার মাথায় অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা আশ্চর্যজনকই বটে। দিনেদুপুরে এমনটাই ঘটেছে রাজধানীর সবুজবাগের মধ্য বাসাবো এলাকায়।

    পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার এক কর্মকর্তার মাথায় পিস্তল ঠেকিয়ে দুর্বৃত্তরা ৪৯ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে। সম্প্রতি এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

    গ্রেফতাররা হলেন- কুরমান শেখ (৫৮), সাইফুল ইসলাম (২৬) ও আমিনুল ইসলাম (২৬)।

    পুলিশ বলছে, ছিনতাইয়ের ঘটনায় কুরমান শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

    ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত এক এসআই মালিবাগ এলাকার একটি এটিএম বুথ থেকে ৪০ হাজার টাকা তোলেন। অফিস শেষে বিকেল সাড়ে তিনটার দিকে রিকশায় করে মধ্য বাসাবোয় বাসার সামনে আসলে দুই ছিনতাইকারী তার গতিরোধ করেন। পরে মাথায় পিস্তল ঠেকিয়ে তার পকেটে থাকা ৯ হাজার ও এটিএম বুথ থেকে তোলা ৪০ হাজারসহ ৪৯ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

    সবুজবাগ থানার পরিদর্শক খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, এসবিতে কর্মরত পুলিশ কর্মকর্তার মাথায় পিস্তল ঠেকিয়ে মুহূর্তের মধ্যে তার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরে থানায় অভিযোগ করলে ঘটনাস্থল ও এর আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হয়। এরপর সাইফুল ও আমিনুলকে গ্রেফতার করা হয়।

    মামলার কাগজপত্রের তথ্য বলছে, আসামি সাইফুলের নামে বংশাল থানায় আরও একটি ছিনতাইয়ের মামলা রয়েছে। এছাড়াও ৯ বছর আগে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। গ্রেফতার আমিনুলের নামে গত বছরের জুনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ডাকাতির চেষ্টার মামলা হয়।

    ছিনতাই মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন মিয়া লিখিতভাবে আদালতকে জানান, সাইফুল ও আমিনুল পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য।

    ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা বলেন, তিনি সাদাপোশাকে ছিলেন। হঠাৎ করেই তার মাথায় পিস্তল ঠেকিয়ে পকেটে থাকা সব টাকা ছিনিয়ে নেন ছিনতাইকারীরা।

  • নীলফামারীর জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    নীলফামারীর জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধি ঃ
    অদ্য ১৩ ফেব্রুয়ারি রোজ সোমবার, ২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ১০.৩০ ঘটিকায় নীলফামারী পুলিশ লাইন্স ড্রিল সেডে নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান, পিপিএম,পুলিশ সুপার, নীলফামারী । পুলিশ সুপার কল্যাণ সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। সেই সাথে পুলিশ সুপার সকল অফিসার এবং ফোর্স এর উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী।

    মাসিক কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল), নীলফামারী। আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার (ডোমার-সার্কেল), নীলফামারী। ডাঃ মোঃ আতিউর রহমান, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, নীলফামারী, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা , নীলফামারীর বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্য ও সিভিল স্টাফ।

    মাসিক কল্যান সভা শেষে জানুয়ারি মাসে কর্ম মূল্যায়নে বিভিন্ন বিষয়ে পুরস্কার প্রাপ্তদের হাতে পুলিশ সুপার পুরস্কার তুলে দেন।

    পুরস্কার প্রাপ্তরা হলেনঃ

    শ্রেষ্ঠ থানাঃ জনাব মোঃ ফিরোজ কবির, অফিসার ইনচার্জ, জলঢাকা থানা, নীলফামারী।

    শ্রেষ্ঠ ট্রাফিকঃ জনাব মোঃ মনিরুল আলম, টিআই, জলঢাকা ট্রাফিক, নীলফামারী।

    শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারঃ প্রদীপ কুমার রায়, এসআই (নিঃ), ডিমলা থানা, নীলফামারী।

    শ্রেষ্ঠ এসআইঃ খোরশেদ আলম, এসআই (নিঃ), জলঢাকা থানা, নীলফামারী।

    শ্রেষ্ঠ এএসআইঃ জনাব আখতারুজ্জামান মন্ডল পলাশ, এএসআই (নিঃ) ডোমার থানা, নীলফামারী।

  • নেশার টাকা না পেয়ে ভাইয়ের মোটরসাইকেলে আগুন দিলেন ছোট ভাই

    নেশার টাকা না পেয়ে ভাইয়ের মোটরসাইকেলে আগুন দিলেন ছোট ভাই

    ঝালকাঠি জেলা প্রতিনিধি:

    ঝালকাঠির নলছিটিতে নেশার টাকা না পেয়ে ভাইয়ের মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। সোমবার(১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় সড়কে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। বড় ভাই মো. দলিল উদ্দিন শাহিন জানান, আমার আপন ভাই মো. শাহআলম অনেক দিন ধরেই নেশার সাথে জরিত। সে প্রায় সময়ে আমার কাছ থেকে জোর করে টাকা নিয়ে নেশা করতো। বিগত কয়েক দিন সে টাকার জন্য আমার কাছে বেশ কয়েকবার তাগিদ দেয়। আমি তাকে আর কোন টাকা পয়সা দিবো না বলে স্পষ্ট জানিয়ে দেই। এ কারণে সে ক্ষিপ্ত হয়ে আমার ব্যবহৃত বাজাজ কোম্পানির প্লাটিনা মডেলের গাড়ীতে আমার পথরোধ করে আগুন দেয়। আগুনে মোটরসাইকেলটির অধিকাংশই পুড়ে গেছে। এসময় আমি নলছিটি থানা পুলিশে খবর দিলে সে পালিয়ে যায়। বর্তমানে গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে। তিনি আরও বলেন, আমি এ ব্যাপারে গাড়ি পোড়ানো ও চাঁদাবাজি মামলা দায়ের প্রস্তুতি নিয়েছি। নলছিটি থানার পুলিশ পরিদর্শক( ওসি তদন্ত) মনোরঞ্জন মিস্তিরি জানান,আমরা পুড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

  • আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

    আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

    নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ তুমি সব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ ১৩ই ফেব্রুয়ারি ২০২৩ রোজ সোমবার আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ফেব্রæয়ারি) বিদ্যালয় মাঠে দিনভর বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া , সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা সহ ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। সহকারী শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী কমলেশ চন্দ্র ঘোষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভীন। পরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।

  • বরিশাল শেবাচিমে কর্তব্যরতদের খামখেয়ালিপনায়  রোগীর ভোগান্তি

    বরিশাল শেবাচিমে কর্তব্যরতদের খামখেয়ালিপনায় রোগীর ভোগান্তি

    কে এম সোহেব জুয়েল :বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত সেবাদানকারিদের খামখেয়ালিপনয়া রুগী ও রুগীর স্বজনদের চরম ভোগান্তিতে পরার অভিযোগ পাওয়া গেছে।

    পটুয়াখালী জেলার গলাচিপা থানার বকুল বাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের সয়েজ উদ্দিন মৃধার পুত্র সুলতান মৃধা ৭০ শ্বাস কস্ট জনীত রোগে অসুস্থ হয়ে পরলে কোন উপায়ান্ত না পেয়ে তার স্ত্রী অজুফা তাকে নিয়ে গতকাল রবিবার ১২ ফেব্রুয়ারী সন্ধ্যায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নুতন ভবনের মেডিসিন শাখার ৪র্থ তলায় ০৬ নং বেডে কর্তব্যরত ডাক্তারের পরামর্শক্রমে ভর্তি করান।

    ভর্তির পর থেকে হাসপাতালের কর্তব্যরত সহকারীদের নানান অবহেলা অনিয়ম ও খামখেয়ালী পানার মধ্য পরে ভুগতে হচ্ছে রোগী ও তার স্বজনদের। অসুস্থ রোগী সুলতান মৃধার স্ত্রী অজুফা ও তার নাতনী অন্বেষা ইসলাম জানান, আজ সকালে আমার নানার শ্বাস কস্ট বেড়ে গেলে কর্তব্যরত ডাক্তার জরুরী ভিত্তিতে ওই হাসপাতালের পরমানু শাখায় আমার নানার এক্স-রে ও ইসিজি করতে বলে।

    সে মতে দুই তিন ঘন্টার অধিক সময় ১০/১২ বার হাসপাতালের কর্তব্যরত সহযোগীদের পিছু ঘুরেও পরিক্ষা করাতে না পেরে চরম ভোগান্তিতে পরতে হয়েছে তাদের। ভিন্ন দিকে হাসপাতালের সহকারীদের অনিহা ও অবহেলার কারনে কোন উপায়ান্তর না পেয়ে নিজেরাই রোগীকে টলিতে উঠিয়ে পরিক্ষার উদ্দেশ্য রওনা হয়েও পরিক্ষা করাতে না পারায়, সময়মত চিকিৎসা নিতে ব্যার্থ হওয়ায় চরম অসুস্থ পরেছেন আমার নানা সুলতান মৃধা।

    তাই এসকল সমস্যা লাঘবে ও নিয়মতান্ত্রিক ভাবে হাসপাতাল পরিচালানার মধ্যদিয়ে সঠিক সেবা দানে কর্তীপক্ষের সু – দৃষ্টি কামনা করছেন এ সকল ভুক্তভোগী রোগীদের স্বজনেরা।

  • নির্ভূল সদস্য তালিকা প্রনয়নের মাধ্যমে ডিইউজে নির্বাচনের দাবিতে বিক্ষোভ

    নির্ভূল সদস্য তালিকা প্রনয়নের মাধ্যমে ডিইউজে নির্বাচনের দাবিতে বিক্ষোভ

    মোঃ রাসেল সরকার : সদস্য তালিকা সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি বিক্ষোভ সমাবেশ করেছে  ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সদস্যরা। 

    আজ জাতীয় প্রেসক্লাবে ডিইউজে কার্যালয়ের সামনে সধারণ সদস্যদের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশ বক্তারা বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী সংগঠন, সংগঠনের ভাবমূর্তি ধরে রাখতে অবিলম্বে অপেশাদার সাংবাদিকদের বাদ দিয়ে নির্ভূল সদস্য তালিকা প্রনয়ন করে নির্বাচন দিতে হবে।

    কোন রকম চালাকি করে সাধারণ সভায় পাশ কৃত সদস্যদের প্রাণের দাবি সংশোধনসহ সদস্য  তালিকা প্রনয়ন করতে হবে। মেয়াদোত্তীর্ণ কমিটি সদস্যপদ সংশোধনের দোহাই দিয়ে অতিরিক্ত প্রায় দেড় বছর সময় নিয়ে নিয়েছে। এখন তাড়াহুড়ো করে একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করতে উঠে পড়ে লেগেছে। তাদের এহেন কান্ডে বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তি আজ হুমকির মুখে। বক্তারা হুশিয়ার করে বলেন, নেতৃবৃন্দ যদি ভুল কোন সিদ্ধান্ত নেন তাহলে সাধারণ সদস্যরা তা বর্জন করবে, প্রয়োজনে সদস্যদের সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে  যে কোন হটকারী সিদ্ধান্ত প্রতিহত করবে। 

    বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিইউজে সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএফইজে নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন, ডিইউজে সিনিয়র সদস্য মর্তুজা সাঈদ টিস্যু, মাহমুদ হাসান বিপ্লব শিকদার, তাজুল ইসলাম, ফয়েজ উল্লাহ মানিক প্রমুখ। সভা পরিচালনা করেন ডিইউজে সাবেক যুগ্ম সম্পাদক এরফানুল হক নাহিদ।

  • জেলা পুলিশ নীলফামারীর মাস্টার প্যারেড অনুষ্ঠিত

    জেলা পুলিশ নীলফামারীর মাস্টার প্যারেড অনুষ্ঠিত

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
    অদ্য (১৩ ফেব্রুয়ারি/২০২৩ খ্রিষ্টাব্দ) সকাল ০৮.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, নীলফামারী মাঠে জেলা পুলিশ, নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার অফিসার- ফোর্সের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী,
    প্যারেড পরিদর্শন করে পুলিশ সুপার, নীলফামারী, মাস্টার প্যারেডে অংশগ্রহণকৃত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
    প্যারেড কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নীলফামারী। মাস্টার প্যারেডে আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর-সার্কেল), নীলফামারী; আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল), নীলফামারী সহ সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ট্রাফিক ইন্সপেক্টর, আরওআই, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই ও অন্যান্য কর্মকর্তাগণ।

    মাষ্টার প্যারেড শেষে পুলিশ সুপার, মোটরযান শাখা ও পুলিশ লাইন্স অস্ত্রাগার পরিদর্শন করেন।

  • জেলা আওয়ামীলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মধ্যনগরে আনন্দ মিছিল মিষ্টি বিতরন

    জেলা আওয়ামীলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মধ্যনগরে আনন্দ মিছিল মিষ্টি বিতরন

    সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সু মধ্যনগর উপজেলার মধ্যনগরে
    আনন্দ মিছিল মিষ্টি বিতরন । সোমবার দুপুরে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সামন থেকে অনন্দ মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কর্যালয়ে এসে আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। পরে আওয়ামীলীগ নেতা জহিরুল হকের সভাপতিত্বে ও মোস্তাক আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন ,মধ্যনগর আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায় ও সাংবাদিকবৃন্দ কুতুবউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক কামল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, যুবলীগের সহ সভাপতি, আসাদুজ্জামান রোকন প্রমুখ।

  • মতিঝিলে রাজধানী মতিঝিল থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

    মতিঝিলে রাজধানী মতিঝিল থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

    মোঃ রাসেল সরকার// রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ।

    গ্রেপ্তাররা হলেন—মো.মনির ও মো.হারুন অর রশিদ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

    সোমবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) বার্নাড এরিক বিশ্বাস। তিনি জানান, রোববার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।

    এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা জারি হয়েছে।

  • দুই ক্যান্সার রোগীকে  আর্থিক সহায়তা প্রদান

    দুই ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা প্রদান

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র টেক্সাসের সভাপতি ও চট্টগ্রামের পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবনের পক্ষ থেকে দুই ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ক্যান্সার রোগী পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাদল শীলের পুত্র লিটন শীল (৩৮) ও পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের নুর হোসেনের পুত্র শাহাজাদ মোহাম্মদ আসিফ (১৯) ১৩ ফেব্রæয়ারি সোমবার দুপুরে এ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম, পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম।
    সহায়তা প্রদানকালে নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশন দীর্ঘদিন মানুষের পাশে থেকে চিকিৎসা সহায়তা, খাদ্য, বীজ বিতরণ এবং অসহায় পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক অনুদান প্রদান করে যাচ্ছে। যা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।