বানারীপাড়া প্রতিবেদক।। সোমবার ১৩ ফেব্রুয়ারি সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফাতিমা আজরিন তন্বী। এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক এস মিজানুল ইসলামের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউড়ি, মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন, সমবায় কর্মকর্তা আবুল বাসার রাঢ়ী, এনজিও সমন্বয় পরিষদ সভাপতি এটিএম মোস্তফা সরদার, রেজুলেশন পাঠ করেন রুপান্তরের মুনজিলা মুন, আবু হানিফ, কোডের মোঃ জাকির হোসেনপ্রমূখ। সভায় সংশ্লিষ্ট এনজিওউপজেলা এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রধানগন তাদের কার্যক্রম উপস্থাপন করেন। #
Author: desk
-

মোঃ সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল
এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় পাবনার সুজানগর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বের হওয়া আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সভায় পাবনা থেকে প্রথমবারের মতো রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা, জেলা পরিষদের সদস্য মোছা. আনোয়ারা আহমেদ, উপজেলা আ.লীগের সাবেক সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস,প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, ইশ্বরদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম মুরাদ, এন এ কলেজের সহকারী অধ্যাপক আবুল হাশেম, আ.লীগ নেতা মনিরুল ইসলাম তরুণ , পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, পৌর কাউন্সিলর জাকির হোসেন, আব্দুর রহিম, জায়দুল হক জনি, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ ও এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি। -

ঝিনাইদহ পৌরসভায় দুদকের অভিযান ক্যাশ,চেক বই ও নোটসীটের ফাইল জব্দ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
দুর্নীতি দমন কমিশনের সমন্বিত ঝিনাইদহ জেলা কার্যালয়ের একটি প্রতিনিধি দল সোমবার ঝিনাইদহ পৌরসভায় অভিযান চালিয়েছেন। দুদকের সহকারী পরিচালক বজলুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনধি দল সোমবাল দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভায় আসেন। তারা একাউন্টস সেকশন থেকে ক্যাশ বই, চেক বই ও নোটসীটের ফাইল সিজার লিষ্ট করে নিয়ে যান। দুদুকের প্রতিনিধি দল পৌরসভায় আসার খবরে অনেকেই আতংকিত হয়ে পড়েন। বিশেষ করে যারা দুর্নীতির সঙ্গে জড়িত তারা নিজ চেয়ার ছেড়ে আড়ে আবডালে অবস্থান গ্রহন করেন। সাবেক মেয়র ও সচিবসহ চার জনের বিরুদ্ধে মামলা হওয়ায় অধিকতর তদন্তের স্বার্থে দুদক প্রতিনিধি দল এ সব ফাইল তলব করেন। খবর নিশ্চত করে ঝিনাইদহ পৌরসভার একাউন্টস অফিসার আব্দুল মজিদ জানান, দুদক প্রতিনিধি দল ক্যাশ বই, চেক বই, নোটসীটের ফাইল সিজার লিষ্ট করে নিয়ে গেছেন। তারা পৌরসভায় ৩ ঘন্টা ছিলেন। যাওয়ার সময় আমাদের একটি সিজার লিষ্টের কপি দিয়ে গেছেন। বিষয়টি নিয়ে নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দীন জানান, তদন্তের স্বার্থে তারা কিছু চেক বই নিয়ে গেছেন। আমার নামেও একটি চেক ছিল। কিন্তু তাতে আমার কোন সাক্ষর নেই।ঝিনাইদহ
আতিকুর রহমান -

পানছড়িতে লোগাং ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠিত,সভাপতি কিবরিয়া,সম্পাদক মোঃ কাউছার
মিঠুন সাহা,খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ১ নং লোগাং ইউনিয়ন ছাত্রলীগের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারী (সোমবার) বিকাল ৪ টার সময় লোগাং ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে বার্ষিক সম্মেলনে ২০২৩ এ উপলক্ষে লোগাং ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মেয়াদোত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া হয়।
এতে মোঃকিবরিয়াকে সভাপতি ও মোঃকাউছার হোসেনকে সাধারণ সম্পাদক ও মোঃনাজমুল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে আগামী ১ বছরের জন্য ১০ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি দেওয়া হয়। পানছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের সাক্ষরিত এই ইউনিয়ন কমিটি দেওয়া হয়েছে।
এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লোকমান হোসেন।এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উজ্জ্বল চৌধুরী,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওবায়দুল হক আবাদ,পানছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় অতিথিবৃন্দ নবগঠিত ১নং লোগাং ইউনিয়ন কমিটির প্রতি শুভ কামনা জানান এবং সাফল্য কামনা করেন।
-

পানছড়িতে কেন্দ্রীয় সমবায় সমিতির ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।
বিআরডিবি’র আওতাধীন পানছড়ি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী ) সকাল ১০ টার সময় বিআরডিবি কার্যালয়ে সমিতির সভাপতি আবদুর রশিদ এর সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃজাকারিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলার সমবায় কর্মকর্তা ও ইউসিসি পরিচালনা কমিটির সদস্য সঙ্গীতা ভূমিক, ইউসিসি,লি এর চেয়ারম্যান রায়হান আহমেদ।এই সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সদস্য ও সদস্যাবৃন্দসহ প্রমুখ।এতে ২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপনা করেন হিসাব রক্ষক শ্যামল মিত্র চাকমা।
-

গৌরনদীর সেন্ট যোসেফ’স স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
বি এম মনির হোসেনঃ-
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সেন্ট যোসেফ’স স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সোমবার বিকেলে সম্পন্ন হয়েছে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও,এসময়ে স্কুলের প্রধান শিক্ষিক সি লাভলী ইমাকুলেট রোজারিওর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, রিংকু জেরম গোমেজ,লরেন্স লেকাভালি গোমেজ,আনন্দ টিভির বরিশাল ব্যুরোপ্রধান ও গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি কাজী আল-আমিন সহ প্রমূখ। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
-

বসন্ত ও ভালোবাসা দিবস : সেজেছে ঠাকুরগাঁও শহরের ফুলের দোকানগুলো
ঠাকুরগাঁও প্রতিনিধিঃরাত পোহালেই বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে। এ উপলক্ষে নানা রঙের ও বাহারি ফুলে, বিশেষ করে গোলাপে, সেজে উঠেছে শহরের প্রতিটি ফুলের দোকান।
এদিকে ভালোবাসা দিবসেই, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি, ঋতুরাজ বসন্তের শুরু। চারদিকে তাই বসন্তের ছোঁয়া। প্রকৃতি বর্ণিল হয়ে উঠেছে পলাশ, শিমুল, কৃষ্ণচূড়াসহ বাহারি ফুলের রঙে আর সবুজ কচি পাতার সমারোহে। কোকিলের কুহু কুহু ডাকে বসন্ত-আবাহনের ধ্বনি।
বসন্তবরণ ও ভালোবাসা দিবসকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফুল ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়েছে। কয়েক বছর ধরে ১৩ ও ১৪ ফেব্রুয়ারিকে ফুলবাণিজ্যের সবচেয়ে বড় সুযোগ হিসেবে ধরে নিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি ২১ ফেব্রুয়ারি রয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ব্যবসায়ীরা জানান, বসন্তের প্রথম দিন, ভালোবাসা দিবস এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের সর্বাধিক চাহিদা থাকে। এ কয়দিনে কয়েক লাখ টাকার ব্যবসা হয় বলে জানান তারা।
সরেজমিন দেখা যায়, উপজেলা শহরের বিভিন্ন বাজার, সড়কের মোড় ও আবাসিক এলাকায় টাটকা ফুল নিয়ে বসেছেন মৌসুমি ফুল ব্যবসায়ীরা। এদিকে ফুলের পাইকারি বিক্রেতা, বাগান মালিক ও ব্যবসায়ীরা বাড়তি আয়ের জন্য ব্যস্ত সময় পার করছেন।
কয়েক বছর আগেও ফুলের এমন কদর ছিল না। সময় পল্টানোর সঙ্গে সঙ্গে এখন সর্বত্রই ফুলের কদর বেড়েছে। ব্যবসায়ীরা লাল গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, কসমস, ডালিয়া, টিউলিপ, কালো গোলাপ, ঝুমকা লতা, গাজানিয়া, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ফুলের পসরা সাজিয়ে বসেছেন।
ফুল ব্যবসায়ী বাবু জানান, বসন্তের প্রথম দিনই ভালোবাসা দিবস। এ কারণে ফুলের চাহিদা বেশি। বিক্রিও হচ্ছে ভালো দামে। বসন্ত ও ভালোবাসা দিবসে প্রতিটি গোলাপ মানভেদে ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হবে বলে জানান তিনি।
গৌতম চন্দ্র বর্মন
ঠাকুরগাঁও -

মুন্সীগঞ্জ আগুনে পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি দোকানের
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ সদর উপজেলার গতকাল সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে বঙ্গবন্ধু সড়কের দুধ বাজার সংলগ্ন এস এম প্লাজার লামিয়া ডিপার্টমেন্টাল স্টোরে আগুনের পুড়ে ছাই হয়ে যায় দোকানের মালামাল। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণ করে। ঘন্টাব্যাপি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দোকানের সব মালামাল। দোকানের মালিকের অভিযোগ দোকানে প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিল।
দোকানের মালিক মোঃ একলাস মিঞা জানান আমি কাল রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে খবর পাই যে আমার দোকানে আগুন লেগেছে পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন আনে।
আমার দোকানে প্রায় ২০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে বলে দাবি করেন দোকান মালিক।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার সার্কেল নাজমুল ইসলাম জানান আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই পরে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনি। আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে।#
-

রাজশাহী চারঘাটে ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):
রাজশাহীর চারঘাটে ব্র্যাকের অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় এবং ব্র্যাক এর আয়োজনে, অগ্নি – এ্যাওয়ারনেস, এ্যাকশান এ্যান্ড এ্যাডভোকেসি ফর জেন্ডার ইকুয়্যাল ও সেইফ স্পেস ফর উইমেন্স এ্যন্ড গার্লস প্রকল্পের শেয়ারিং মিটিং সোমবার সকাল ১০ টায় চারঘাট উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, চারঘাট মডেল থানার ওসি মাহবুবুল আলম, বাশিস চারঘাট উপজেলা শাখা সভাপতি ইনদাদুল ইসলাম, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, প্রকল্পের রাজশাহী টিমের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, উপজেলা আনসার ভিডিপির অফিসার নাজমা বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মোঃ মোজাম্মেল হক,
চারঘাট, রাজশাহী। -

জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাসেল সরকার,নিজস্ব প্রতিবেদক //ঐতিহাসিক সাংবাদিক সংগঠন সকল সাংবাদিকদের আস্তা জাতীয় সাংবাদিক সংস্থা”সাংবাদিকদের শক্তিশালী সংগঠন গড়ার প্রত্যয়ে, নতুন নেতৃত্বের বিকল্প নাই নেই বলে মন্তব্য করেছেন সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম। তারই রূপরেখা তৈরি করতে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামের হলরুমে সংগঠনের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। রবিবার (১২ ফেব্রুয়ারি ) সকাল ১০ টায় অনুষ্ঠিত ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন নুর ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক, উদযাপন কমিটির আহ্বায়ক খন্দকার মাসুদুর রহমান দিপু ও কার্যকরী সভাপতি আবুল বাশার মজুমদারের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, টেলি যোগাযোগ, অর্থ ও তথ্য বিষয়ক সংসদীয় কমিটির সদস্য, পাবনা ২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য, রয়টার্সের সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান (সিআইপি) হারুন উর রশিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুর হাকিম, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. আনোয়ার হোসেন আকাশ। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা ও রাজনীতিকবিদ খলিলুর রহমান খলিল। সামাজিক সংগঠন অংশির সাধারন সম্পাদিকা শাহিদা ইসলাম।
জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ (এমপি)বলেন, আমরা শোষণমুক্ত বৈষম্যহীন জাতি প্রতিষ্ঠার অঙ্গীকার করে মুক্তিযুদ্ধ করলেও স্বাধীনতার পর থেকে যে ধারায় চলতে শুরু করি, তাতে এই অঙ্গীকার অর্থহীন হয়ে পড়ে। সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠনের প্রয়োজন হয়। সংগঠন ছাড়া ব্যক্তি শক্তিশালী হতে পারে না, সংগঠনের নীতি-আদর্শের পাশাপাশি থাকতে হবে ঐক্যবদ্ধ। আমি আশা করি, সাংবাদিকদের বিশ্বস্ততার প্রতীক হিসাবে “জাতীয় সাংবাদিক সংস্থা” সেই ঐক্য সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে অধিকার আদায়ের পথকে সুগম করবে।
প্রধান অতিথি আরো বলেন,সংগঠনকে আরও মজবুত করতে হলে, সাংবাদিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের ঐক্যমতের ভিত্তিতে, যোগ্য নেতৃত্ব নির্বাচিত করে, সংগঠনের হাতকে শক্তিশালী করার জন্য,সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারের মাধ্যমে দেশের অজানা তথ্য ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরার আহবান জানান এবং প্রচলিত কথা অনুযায়ী হলুদ বা অপ-সাংবাদিকতার বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন,উদযাপন কমিটির সদস্য সচিব ও সংগঠনের মহাসচিব মো. ফারুক হোসেন, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট,উদযাপন কমিটির যুগ্ম -আহবায়ক আনোয়ারুল হক, কেন্দ্রীয় যুগ্ম- মহাসচিব,উদযাপন কমিটির সদস্য এম এ আকাশ, সহ-সভাপতি,উদযাপন কমিটির সদস্য সাইফুল আযম, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল সরকার, কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক,উদযাপন কমিটির সদস্য আবদুর রহমান, অর্থ-সম্পাদক,উদযাপন কমিটির সদস্য হেলাল উদ্দিন হেলু,প্রচার সম্পাদক,উদযাপন কমিটির সদস্য হাসান আলী,পরিবেশ বিষয়ক সম্পাদক ও আপ্যায়ন কমিটির আহবায়ক এম আর জালাল, কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. বাবুল মিয়া, দৈনিক যায়যায় কাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও সংগঠনের কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ক্রাইম রিপোর্টার মো. জুবাইর, দৈনিক মাতৃভূমি পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় প্রধান তৈয়ব চৌধুরীসহ জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগ,জেলা,উপজেলা ও থানা কমিটির সকল সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতেই,জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, পরে কেক কেটে ও অতিথিদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং সর্বশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
