Author: desk

  • রাজারহাটে বাৎসরিক ইছালে ছওয়াব অনুষ্ঠিত

    রাজারহাটে বাৎসরিক ইছালে ছওয়াব অনুষ্ঠিত

    রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি: তাংঃ১৪-০২-২০২৩ ইং।
    কুড়িগ্রামের রাজারহাটে মরহুম পীর হাফেজ আবু সাঈদ রহ: এর ৯৪ তম বাৎসরিক ইছালে ছওয়াব উপলক্ষ্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ মাগরিব মাহফিল এন্তেজামিয়া কমিটির আয়োজনে ঘড়িয়াল ডাঙ্গা ইউপির পুটিকাটা জামেমসজিদ ও মাজার শরীফ প্রাঙ্গনে প্রধান আলোচনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফাচ্ছিরে কুরআন হযরত মাওলানা মোঃ নুরুন্নবী আজাদী।
    বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ কেন্দ্রীয় জামেমসজিদের খতিব মাওলানা মোঃ মাহ্বুবুর রহমান,পুটিকাটা জামেমসজিদ খতিব হাফেজ ক্বারী মাওলানা মোঃ ইয়াছিন আরাফাত।
    মোঃ মতিয়ার রহমান পাটোয়ারীর পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,পুটিকাটা জামেমসজিদ কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন,পীরজাদা মোঃ শহিদুল্লাহ সিদ্দিকী। মাহফিলে সভাপতিত্ব ও দোয়া পরিচালনা করেন পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী।#

  • অটোচালক ইস্রাফিল হত্যার রহস্য উদঘাটন

    অটোচালক ইস্রাফিল হত্যার রহস্য উদঘাটন

    নাজিম উদ্দিন রানাঃলক্ষ্মীপুরের কমলনগরে অটোরিকাসা চিনতাই করতেই ইস্রাফিল (১৮) নামে চালককে হত্যার করে সড়কের পাশে পেলে রাখা হয়। এঘটনায় মোঃ রুবেল (৩০) ও বেলাল হোসেন (২৭) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে আয়োজিত প্রেস বিফিং ‘তথ্য প্রযুক্তি’ ব্যবহারের মাধ্যমে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছে বলে জানান তিনি।

    এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মংনে থৈায়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, রামগতি থানার অফিসার ইনচার্জ মো. সোলাইমান ও সদর থানার অফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন।
    আসামী রুবেল হোসেনের দেয়া স্বীকারোক্তির কথা উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ঘটনার দিন গত ১৮ জানুয়ারী (বুধবার) রাত সোয়া ৭টার দিকে ইউসুফ নামে এক চিনতাইকারী উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের চর লরেঞ্চ বাজার থেকে চৌধুরী বাজারে যাওয়ার কথা বলে (চালক) ইস্রাফিলের অটোরিকসা ভাড়া নেয়। পথিমধ্যে গনি মিয়ার ব্রীক্স নামক স্থান থেকে অপর আসামী রুবেল হোসেনকেও ওই অটোরিকসায় উঠিয়ে নেয়। পথে সময় ক্ষেপনের জন্য বক্তগুজের পূর্ব পাশে একটি চায়ের দোকানে ইস্রাফিলকে নিয়েই চা খায় তারা। রাত্রি বাড়ার সাথে সাথে অটোরিকশাটি নিয়ে রুবেল ও ইউসুফ নবীগঞ্জ টু চৌধুরী বাজারের পাকা সড়কের পশ্চিম পাশ নির্জন এলাকায় পৌছেই প্রস্রাব করার কথা বলে আবারও অটোরিকসাটি দাঁড় করায়। এসময় রুবেল ও ইউসুফ অটোরিকসা থেকে নেমেই কিছু বুঝে উঠার আগেই পূর্বে পরিকল্পিত ভাবে চালকের আসনে বসে থাকা ইস্রাফিলের মুখ চেপে ধরে ঘাড় মুচকে সড়কের পাশে মাটিতে ফেলে দেয়। একপর্যায়ে তারা দু’জনে মিলেই হাত-পা চেপে ধরে শ্বাস রোধ করে চালক ইস্রাফিলকে হত্যা করে সাথে থাকা একটি মোবাইল ফোন ও নগদ ৬০০ টাকাসহ অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরের দিন ১৯ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে খবর পেয়ে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে। তিনি আরো বলেন, হত্যাকারী রুবেল ও ইউসুফ চিনতাইকৃত অটোরিকশাটি সদর উপজেলার টুমচর গ্রামের ইউসুফেরই সৎভাই বেলাল হোসেনের নিকট ৪০ হাজার টাকা মূল্যে বিক্রি করে বলে স্বীকার করে আসামী রুবেল। (যার বাজার মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা।) এতে রুবেল ভাগ পায় ১৫ হাজার টাকা এবং ইউসুফ মোবাইল ও নগদ ৬০০ টাকাসহ ২৫ হাজার টাকা ভাগ নেয়।

    পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ আরো বলেন, হত্যার ঘটনায় নিহতের বাবা আবুল বাসার বাদী হয়ে ১৯ জানুয়ারী তারিখেই কমলনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রথমে চিনতাইকৃত অটোরিকশা ক্রয়কারী বেলালকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী উপজেলার চরলরেঞ্চ এলাকা থেকে মূল দুই হত্যাকারীর মধ্যে রুবেলকে গ্রেফতার করা হয়। অপর আসামী ইউসুফকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যহত আছে। তবে গ্রেফতারকৃত দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার।
    নিহত অটোরিকশা চালক ইস্রাফিল কমলনগর উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামের মনির মাষ্টার বাড়ীর আবুল বাশারের ছেলে। গ্রেফতারকৃত, আসামী মো. রুবেল একই উপজেলার চরলরেঞ্চ গ্রামের হোসেন আহাম্মদের ছেলে, অপর গ্রেফতারকৃত বেলাল হোসেন সদর উপজেলার টুমচর কালিরচর গ্রামের মৃত তোফায়েল আহাম্মদের ছেলে এবং অপর আসামী ইউসুফ তারই সৎ ভাই। তারা সবাই পেশায় অটোরিকশা চিনতাই করারী।
    প্রসঙ্গত, নিহত অটোরিকশা চালক ইস্রাফিল কমলনগর উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামের মনির মাষ্টার বাড়ীর আবুল বাশারের ছেলে। গ্রেফতারকৃত, আসামী মো. রুবেল একই উপজেলার চরলরেঞ্চ গ্রামের হোসেন আহাম্মদের ছেলে, অপর গ্রেফতারকৃত বেলাল হোসেন সদর উপজেলার টুমচর কালিরচর গ্রামের মৃত তোফায়েল আহাম্মদের ছেলে এবং অপর আসামী ইউসুফ তারই সৎ ভাই।

  • জয়পুরহাট ক্ষেতলালের ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘাতক ট্রাক ড্রাইভার আটক

    জয়পুরহাট ক্ষেতলালের ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘাতক ট্রাক ড্রাইভার আটক

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    জয়পুরহাটের ক্ষেতলালে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত, ১ জন গুরুতর আহতের ঘটনার ট্রাক ড্রাইভার সেলিম(৩৮) কে আটক করেছে জয়পুুরহাট র‍্যাব-৫ এর সদস্যরা।

    মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) ভোর রাতে বগুড়া জেলার দুপচাচিয়ার মাটিহাস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সেলিম উদ্দিন বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার মাটিহাস করমজী গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

    র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান,সোমবার (১৩ ফ্রেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে ক্ষেতলালের মালিপাড়া এলাকায় দুর্ঘটনা ৫ জন নারী পুরুষ নিহত ও ১ নারী আহতের ঘটনায় ঘাতক ট্রাক ড্রাইভার পলাতক ছিল ও বিভিন্ন স্থানে অবস্থান করে এবং স্থান পরিবর্তন করে আসছিলেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ভোর রাতে বগুড়া দুপচাচিয়ায় ড্রাইভার সেলিমের শশুরবাড়ী এলাকায় তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।

    র‍্যাব আরও জানায় পরে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার ড্রাইভিং লাইসেন্স নেই। সে হেলপার ছিলোতার সহযোগী আরেক হেলপার আশরাফুল ইসলাম (২২) পলাতক আছে।

    রিপোর্টটি লেখা পর্যন্ত আটককৃত ঘাতক ট্রাক ড্রাইভার সেলিমের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • নামাজ শেষে বাড়ি ফেরার হলো না বৃদ্ধ হাবিবুরের

    নামাজ শেষে বাড়ি ফেরার হলো না বৃদ্ধ হাবিবুরের

    স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নামাজ শেষে বাড়ী ফেরার পথে বালু টানা ট্রলি চাপায় হাবিবুর রহমান শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দু’জন।

    আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মামার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহত হাবিবুর রহমান শেখ টুঙ্গিপাড়া উপজেলার ছোট ডুমুরিয়া গ্রামের মৃত মালেক শেখের ছেলে।

    টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল মুনসুর জানান, পার্শ্ববর্তী মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে বাড়ীর দিকে যাচ্ছিলেন নিহত হাবিবুর রহমান শেখ। এসময় বাঁশবাড়ীয়া থেকে ছেড়ে আসা বালু টানা একটি ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে তিনজনকে চাপা দিলে ঘটনাস্থলে হাবিবুর রহমান মারা যান ও দুইজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে।

    তিনি আরো জানান, পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আহত দুজনকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারকে আটক করা হয়েছে। #

  • দস্যুমুক্তর পর এবার সুন্দরবনকে বিষমুক্ত করার কাজ শুরু করেছেন সাংবাদিক মহসিন উল হাকিম

    দস্যুমুক্তর পর এবার সুন্দরবনকে বিষমুক্ত করার কাজ শুরু করেছেন সাংবাদিক মহসিন উল হাকিম

    মোংলা প্রতিনিধি।
    দস্যুমুক্তর পর এবার সুন্দরবনকে বিষমুক্ত (কীটনাশক) করার কাজ শুরু করেছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিন উল হাকিম। ১৪ ফেব্রুয়ারী সুন্দরবন দিবসে সুন্দরবনকে বিষমুক্ত করার অঙ্গিকার নিয়ে মঙ্গলবার বিকেলে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন কার্যালয় এলাকা থেকে এর কার্যক্রম শুরু হয়। জিউধারা ফরেস্ট অফিস থেকে বের হওয়া একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশেষ প্রচাভিযান চলে ওই এলাকা জুড়ে। এতে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী, কমিউনিটি পেট্রোলিং গ্রুপ, ভিলেজ কনজারভেশন ফোরাম, ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যসহ বননির্ভরশীল জেলে-বাওয়ালীরা অংশ নেন। সুন্দরবনের নদী-খালে বিষ দেয়া বন্ধে এই প্রথম সুন্দরবন দিবসে চালানো প্রচারাভিযানে প্রধান অতিথি হিসেবে বনবিভাগের জিউধারা ষ্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান ও বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিন উল হাকিম। এ সময় বক্তারা সুন্দরবনকে বিষমুক্ত করার ক্ষেত্রে সকলকে সজাগ থেকে বনবিভাগকে সহযোগীতা করার আহবাণ জানান। বন কর্মকর্তা মোঃ শাহজাহান বলেন, সুন্দরবন দিবসে সুন্দরবনকে বিষমুক্ত করার প্রচারাভিযান চালানো হয়েছে। যাতে বন সংলগ্ন জনগোষ্ঠীর মাঝে সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি বনের অভ্যন্তরে বিষ প্রয়োগ থেকে সকলে বিরত থাকেন। এছাড়া দসুমুক্ত সুন্দরবন গড়ার কারিগর যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিন উল হাকিম জিউধারা এলাকা থেকে বিষ প্রয়োগ বন্ধে প্রচারাভিযানসহ নানা কার্যক্রম শুরু করেছেন। তিনি আরো বলেন, মঙ্গলবার বিকেলে সুন্দরবনের জিউধারা ষ্টেশনের জিউধারা ও আমুরবুনিয়া এলাকায় বিষমুক্ত প্রচারাভিযান ও মাঠসভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা বনবিভাগ ও সুন্দরবন নির্ভরশীলদের কাছে অতি প্রিয়জন ও পরোপকারী বন্ধু সাংবাদিক মহসিন উল হাকিম উপস্থিত থেকে বিষ প্রয়োগ বন্ধে সকলকে সচেতন এবং এহীন কর্মকান্ড থেকে বিরত থাকার আহবাণ জানান। যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিন উল হাকিম বলেন, জেলেদের আহৃত মাছ ক্রেতারা দামে কিনে থাকেন, যদি তার কাছাকাছি দামও পেতেন তাহলে বিষ প্রয়োগ প্রথা চালু হতো না। একদিকে মাছের দাম কম পাওয়ায় ও অপরদিকে প্রচুর মাছের আশায় এক শ্রেণীর জেলেভেসী দুর্বৃত্তরা অধিক মুনাফার লোভে বিষ প্রয়োগের কাজ করছেন। অর্থাৎ একবারেই অধিক মাছের আশায় বিষ প্রয়োগের এ ঘটনা ঘটছে। সুতরাং এ বিষ বন্ধে এখন থেকেই এর বিরুদ্ধে আন্দোলন শুরু হোক। সুন্দরবনের জিউধারা থেকে শুরু হওয়া এ আন্দোলন ছড়িয়ে পড়বে পুরো বনজুড়ে। তিনি বলেন, যেভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত ও হরিণ শিকারীদের প্রতিহত করা হয়েছে, ঠিক সেভাবেই সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিষ প্রয়োগকারীদেরকে প্রতিহত করতে হবে। এতে স্থানীয়দেরকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি বনবিভাগকে সহযোগীতা করতে হবে। আর আইনি বিষয়টি বনবিভাগ তো দেখছেনই। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কাজ শুরু করেন ঢাকার সাংবাদিক মহসিন উল হাকিম। তার প্রচেষ্টায় সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে। এখন বিষ দস্যুমুক্ত করতে বনবিভাগের সাথে কাজ শুরু করেছেন তিনি। সুন্দরবন দিবসেই তিনি বনবিভাগের সহায়তায় বননির্ভরশীলদেরকে নিয়ে এ কাজ শুরু করেছেন।

  • রাজশাহীর গোদাগাড়ীতে সান্তাল জনজাতির ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ কর্মশালা অনু্ষ্ঠিত

    রাজশাহীর গোদাগাড়ীতে সান্তাল জনজাতির ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ কর্মশালা অনু্ষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে সান্তাল জনজাতির ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজণে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত” হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় রক্ষাগোলা সংগঠনের সান্তাল জনজাতির ৩৫ জন সাংস্কৃতিমনা সদস্যের অংশগ্রহণে উপজেলার রিশিকুল ইউনিয়নের কাদমা ফুলবাড়ী রক্ষাগোলা সংগঠনে এই কর্মশাল হয়।

    কর্মশালার আলোচ্য বিষয় ছিলো সান্তাল জনজাতির জীবনচক্র, সাংস্কৃতিক উপাদানসমূহ, সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজনে নেতৃবৃন্দের ভূমিকা, রক্ষাগোলা সংগঠনের মাধ্যমে সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের সংস্কৃতি সংরক্ষণ ও পুনঃসৃজনে সিসিবিভিওর করণীয়।

    কর্মশালার উদ্বোধন করেন সিসিবিভিও’র প্রকল্প সমন্বয়কারী ইথার আরিফ। এতে উপস্থিত ছিলেন সিসিবিভিওর উর্ধতন হিসাবরক্ষক এএইচএম তারিক। কর্মশালার আলোচনায় সহায়ক হিসেবে অংশ নেন সিসিবিভিও’র উর্দ্ধতন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম, নারী উন্নয়ন কর্মকর্তা সবিতা রানী, সমাজ সংগঠক কাথারিনা হাঁসদা। কর্মশালাটি পরিচালনা করেন সিসিবিভিও’র মাঠ কর্মকর্তা সৌমিক ডুমরী এবং তাকে সার্বিকভাবে সহায়তা করেন সংস্থার সমাজ সংগঠক প্রেমচাঁদ এক্কা।

    মোঃ হায়দার আলী
    নিজস্ব প্রতিবেদক
    রাজশাহী।

  • আফিয়া সুলতানা রাহার শুভ জন্মদিন

    আফিয়া সুলতানা রাহার শুভ জন্মদিন

    আমার সোনা মনি
    মোছাঃ আফিয়া সুলতানা রাহা
    ৩ বছর এ পা রাখলো (শুভ জন্মদিন)

    শুভ জন্মদিন “সোনা মামনি আজকের দিনটি তোমার জীবনের একটি বিশেষ দিন। আর আমার জীবনের সবথেকে প্রধান দিন। যে দিনের জন্য আমি সারা বছর অপেক্ষা করি। তুমি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারো সেই শুভকামনা করি। দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল, সামনের বছর গুলো যাতে এভাবেই কেটে যায় সেই কামনা করি। এখন তোমার লক্ষ্য অর্জনের সময় সঠিকভাবে পড়াশোনা করার সময়। জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছায় এই কামনা করি। জীবনে মহৎ ব্যক্তিত্বের অধিকারী হবে, তাহলে এগিয়ে যাবে সামনের দিকে। এই শুভ কামনা করি,” শুভ জন্মদিন” মা অনেক ভালোবাসি তোমাকে” শুভ জন্মদিন

  • রাজধানীর মুগদায় ধর্ষণ মামলার পলাতক আসামি জামাল আকন গ্রেফতার

    রাজধানীর মুগদায় ধর্ষণ মামলার পলাতক আসামি জামাল আকন গ্রেফতার

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর উত্তর মুগদা এলাকায় অভিযান চালিয়ে মো. জামাল আকন (৩৩) নামে ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

    সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

    তিনি বলেন, আসামি জামাল ৪ বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্কে জড়ায়। সম্পর্কের সূত্র ধরে ২০১৯ সালে ভুক্তভোগীর বাসায় যাতায়াত ছিল জামালের। তখন থেকে জামাল বিভিন্ন সময় ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে।

    ভুক্তভোগী তাকে বিয়ের কথা বললে তিনি না করেন ও ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন। আসামি জামাল বিষয়টি স্বীকার করেছেন।

    কর্ণেল আরিফ মহিউদ্দিন আরও বলেন, ভুক্তভোগী চলতি বছরের ৬ জানুয়ারি মুগদা থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে জামাল রাজধানীর বিভিন্নস্থানে পলাতক জীবন-যাপন করতে শুরু করেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • রাজধানীর খিলগাঁও থেকে ১১০ সিমকার্ডসহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

    রাজধানীর খিলগাঁও থেকে ১১০ সিমকার্ডসহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

    মোঃ রাসেল সরকার//
    রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে রেজিস্ট্রেশন করা ১১০ সিমকার্ডসহ এসএম নয়ন (৩৫) নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

    মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

    তিনি বলেন, সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর খিলগাঁও থানার জোড়পুকুর খেলার মাঠ এলাকা থেকে অবৈধভাবে রেজিস্ট্রেশন করা সিমকার্ড বিক্রয়কারী প্রতারক চক্রের মূলহোতা এসএম নয়নকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে অবৈধভাবে রেজিস্ট্রেশন করা ১১০ টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

    অধিনায়ক জানান, প্রচারক নয়ন দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেজিস্ট্রেশন করা সিমকার্ড বিক্রয় করে আসছে। সে যেসব সিমকার্ড বিক্রয় করে থাকে সেগুলো আগে থেকেই অন্য কোনোব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা রয়েছে।

    আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ওই সিমকার্ড দেশের বিভিন্ন দুষ্কৃতিকারী চক্র ক্রয় করে অপরাধ মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • জয়পুুরহাটের পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক শ্রেষ্ট অফিসার নির্বাচিত

    জয়পুুরহাটের পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক শ্রেষ্ট অফিসার নির্বাচিত

    স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

    আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় রাজশাহী রেঞ্জের সকল থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন জয়পুরহাট পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক।

    (১৪ ফেব্রুয়ারি) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক এর হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ আব্দুল বাতেন (বিপিএম, পিপিএম)।

    এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।