Author: desk

  • ঠাকুরগাঁওয়ে এক শিশুকে ধর্ষনে হত্যা

    ঠাকুরগাঁওয়ে এক শিশুকে ধর্ষনে হত্যা

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    ঠাকুরগাঁওয়ে ৫ বছরের এক নিষ্পাপ শিশুকে ধর্ষণ করে হত্যা করেছে বলে জানা যায়।

    ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী শুখানপুকুরি ইউনিয়নের নিষ্পাপ এক শিশুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    তবে এ ঘটনায় সফিকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
    মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি)সকালে শুখানপুকুরি ইউনিয়নের লাউছুতি ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    এ বিষয়ে দুপুর ৩টায় বিষয়টি নিশ্চিত করেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)একেএম আতিকুর রহমান আতিক।মৃত শিশু লাউছুতি ডাঙ্গাপাড়া গ্রামের ফজর আলীর পাঁচ বছর বয়সী মেয়ে।আটককৃত যুবক একই গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে সফিকুল ইসলাম (২০)।

    এ নিয়ে সকাল ১০টার দিকে ভুট্টা ক্ষেতে স্থানীয়রা ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
    ওসি একেএম আতিকুর রহমান আতিক বলেন, খবর পেয়ে মেয়েটির লাশ উদ্ধার করে সুরতহাল করা হচ্ছে।সুরতহাল শেষে পোস্টমর্টেম করার জন্য লাশ মর্গে পাঠানো হবে।শিশুটির দেহ দেখে মনে হচ্ছে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।এটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।উক্ত ঘটনায় সন্দেহমূলক একজনকে আটক করা হয়েছে।এ ঘটনায় ঐ এলাকার লোকজন দ্রুত ধর্ষনে জড়িত
    অপরাধীর গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

  • ঠাকুরগাঁওয়ের বসন্তের আগমনে রাণীশংকৈলে ষড়জ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বসন্ত উৎসব পালিত

    ঠাকুরগাঁওয়ের বসন্তের আগমনে রাণীশংকৈলে ষড়জ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বসন্ত উৎসব পালিত

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বসন্তের আগমনে বিশ্ব ভালবাসা দিবসের দিনে ষড়জ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বসন্ত উৎসব ১৪২৯ পালিত হয়েছে।

    জানাযায়,১৪ই ফেব্রুয়ারী ২০২৩ ১লা ফাল্গুন বিকাল চারটায় রাণীশংকৈল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ষড়জ শিল্পীগোষ্ঠীর সভাপতি রেজাউল করিম বাবুর সভাপতিত্বে এ বসন্ত উৎসব পালিত হয়।

    সে সময়,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, ঠাকুরগাঁও জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সেতারা বেগম, রেজাউলনুল হক রিজু সাধারণ সম্পাদক উদীচী শিল্পী গোষ্ঠী ঠাকুরগাঁও,সেলিমউল্লাহ সাধারণ সম্পাদক ষড়জ শিল্পীগোষ্ঠী রাণীশংকৈল উপজেলা,মনসুর আলী সভাপতি ঠাকুরগাঁও প্রেসক্লাব,হবিবর রহমান বীর মুক্তিযোদ্ধা।

    উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন,বসন্ত হচ্ছে গাছের পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজানোর সময়,তেমনি বসন্তের হাওয়া বাতাসের সাথে মানুষের মনের মধ্যে সুন্দর হাওয়া যেন বয়ে যায়।

    এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,এম এস ফেরদৌস বাহার,পিনাকী রাণী বসাক।উক্ত অনুষ্ঠানটি শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

  • আগৈলঝাড়ায় তেল জাতীয় ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করতে কৃষক প্রশিক্ষণ

    আগৈলঝাড়ায় তেল জাতীয় ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করতে কৃষক প্রশিক্ষণ

    বি এম মনির হোসেনঃ-

    বরিশালের আগৈলঝাড়ায় তেল জাতীয় ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করতে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে জাইকার অর্থায়নে, উপজেলা কৃষি অফিসের তত্বাবধানে উপজেলা সেচ কমিটির উদ্যোগে ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে তিন দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণ উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ অফিসার চন্দ্র শেখর বসু, জাইকা প্রতিনিধি মোঃ মেজবাহ্ উদ্দিনসহ অন্যান্যরা। তিন দিনের প্রশিক্ষনে ২১জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেছেন।

  • কেশবপুরে উৎসবমুখর পরিবেশে বসন্ত বরণ উৎসব পালিত

    কেশবপুরে উৎসবমুখর পরিবেশে বসন্ত বরণ উৎসব পালিত

    মোঃ জাকির হোসেন, কেশবপুর(যশোর):
    কেশবপুরে উপজেলা প্রশাসন ও বসন্ত উৎসব উদযাপন কমিটির আয়োজনে জাকজমকপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। ১৪ফেব্রুয়াী বিকেলে শহরের পাবলিক ময়দানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বসন্তবরণ উৎসবের উদ্বোধন করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। স্বাগত বক্তব্য দেন বসন্ত উৎসব উদযাপন পর্ষদের আহবায়ক আশরাফ-উজ-জামান খান।
    অনুষ্ঠানে বসন্তের গান ও নৃত্যের তালে তালে ফুল ছিটিয়ে করা হয় অতিথিবরণ। বাসন্তী সাজে সজ্জিত হয়ে বসন্ত উৎসবে আসে বিভিন্ন বয়সী মানুষ। বিশেষ করে তরুণী ও নারীরা হলুদ বর্ণের শাড়ি আর মাথায় ফুলের মুকুট পরে মেতে ওঠেন আনন্দ-উল্লাসে। বিকেল থেকে মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নৃত্য ও গানের মাধ্যমে দর্শকদের বিনোদন দেন।

  • দোয়ারাবাজারে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের কমিউনিটি ডায়ালগ

    দোয়ারাবাজারে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের কমিউনিটি ডায়ালগ

    দোয়ারাবাজার প্রতিনিধিঃ

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি) বেলা ২টায় দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামিম এর সভাপতিত্বে দোয়ারাবাজার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম সমাজকর্ম, শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে ব্যাপক আলোচনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বশির আহমদ, সমাজ সেবা অফিসের অফিস সহকারী আল আমিন, ইউপি সদস্য সুলতান মিয়া, সিরাজ, জিয়াউল ইসলাম , শুনুর মিয়া সফিকুর রহমান, হাজী নছর আলী, আবুতাহের, সাংবাদিক বজলুর রহমান, আলাউদ্দিন, কামাল পারভেজ সহ আরও অনেকে।

  • নব নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কে রওশন এরশাদের  অভিনন্দন

    নব নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কে রওশন এরশাদের অভিনন্দন

    প্রেস বিজ্ঞপ্তিঃ
    মো:সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন।

    বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এ.কে.এম. আবদুর রহিম ভূঞা প্রেরিত এক অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের চেতনায় আপসহীন, বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার এবং অতীত কর্মজীবনে নিষ্ঠা-সততা-দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।তিনি মহান স্বাধীনতা সংগ্রামের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন।

    বিরোধীদলীয় নেতা আশা করেন,আইন বিষয়ে দক্ষ দেশের নতুন রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের আস্থা এবং জনগনের ভালোবাসা অর্জন করবেন।তাঁর মেয়াদেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি সব দলের দূরত্ব কমানোর উদ্যোগ নিয়ে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবেন-এমনই প্রত্যাশা করেন বিরোধীদলীয় নেতা।

    বিরোধীদলীয় নেতা নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

  • পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে।

    পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে।

    গাজীপুর প্রতিনিধিঃ
    পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে, ভালো মানুষ হতে হবে। আমাদের দেশ-জাতি-সমাজ তথা মানুষের কল্যাণে কাজ করা উচিত। কারো উপকার করতে না পারি, আমাদের খেয়াল রাখতে হবে আমার দ্বারা যেন অন্যের ক্ষতি না হয়।

    (বুধবার) ১৫ ফেব্রুয়ারি গাজীপুর সদর উপজেলার ইকবাল সিদ্দিকী কলেজের দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

    কলেজের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অনুষ্ঠিত, সভায় মোবাইল ফোনকে ভয়ংকর মাদকের সাথে তুলনা করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, ইলেকট্রনিক ডিভাইসগুলো মাদকদ্রব্যের মতোই ভয়ংকর, তাই শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সবাইকেই এই নেশার দ্রব্যের থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে, অভিভাবকদেরও মোবাইল ফোন ব্যবহারের মাত্রা কমাতে হবে কারণ সন্তান তার পিতামাতার থেকে অনেক কিছু শিখে নেয়। মোবাইল ফোন ব্যবহারে একদমই সময় নষ্ট না করে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে, পরীক্ষার আগে যেটুকু সময় আছে মোটেই অপচয় করবে না। তবেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে।

    ইকবাল সিদ্দিকী কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী হাবিবা আক্তার সিমলার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, দ্বাদশ শ্রেণির কো-অর্ডিনেটর ও ব্যবসায় শিক্ষা শাখার শ্রেণি শিক্ষক প্রভাষক রাজিবুল আলম এবং অভিভাবকদের পক্ষ থেকে মো. আবুল কালাম আজাদ এবং মোসা: জান্নাতুল ফেরদৌস।

    সভায় বিপুলসংখ্যক অভিভাবক, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি হাতে পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করার পর অভিভাবকদের হাতে ট্রান্সক্রিপ্ট তুলে দেওয়া হয়।
    #####
    রাসেল শেখ
    গাজীপুর

  • শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীকে সহায়ক উপকরণ বিতরণ

    শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীকে সহায়ক উপকরণ বিতরণ

    ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক

    নলছিটিতে প্রতিবন্ধী সেবা কেন্দ্র’র উদ্যোগে শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীকে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
    ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে নলছিটি পৌরসভার হাইস্কুল সড়কের প্রতিবন্ধী ও সেবা কেন্দ্র থেকে নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী চৈতি দাসকে শ্রবণ সহায়ক উপকরণ প্রদান করা হয়। শিক্ষার্থী চৈতি দাস তার শ্রবণ সহায়ক উপকরণটি হারিয়ে ফেলে। বিষয়টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনস্যালট্যান্ট (ফিজিও থেরাপি) ডাক্তার আরাফাতুল ইসলাম সম্রাটকে অবহিত করলে তিনি শিক্ষার্থীটিকে নিয়ে যেতে বলেন। পরীক্ষা নিরীক্ষা শেষে কেন্দ্রের পক্ষ থেকে শিক্ষার্থীকে একটি শ্রবণ সহায়ক উপকরণ প্রদান করেন।
    এ সময় উপস্থিত ছিলেন ডাক্তার আরাফাতুল ইসলাম সম্রাট, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস,মো অহিদুল ইসলাম -অফিস সহকারি,মো.রফিকুল ইসলাম,অডিওমেট্রিশিয়ান, মোহম্মদ তাওহীদ রাব্বানী এবং শিক্ষার্থীর মা।

  • ধর্মপাশায় বসন্ত বরণ উদযাপন উপলক্ষে লোকজ উৎসব

    ধর্মপাশায় বসন্ত বরণ উদযাপন উপলক্ষে লোকজ উৎসব

    শান্ত তালুকদার
    ধর্মপাশা প্রতিনিধি:

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সুখাইড় হিজল করচ বাগান সংলগ্ন অনাবাদি জমিতে মঙ্গলবার দুপুরে বসন্ত বরণ উদযাপন উপলক্ষে লোকজ উৎসব অনুষ্ঠিত হয়েছে। হাওরের জীব বৈচিত্র রক্ষা ও সংস্কৃতি সংরক্ষণ পরিষদ নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। সংগঠনটির আহ্বায়ক মনীন্দ্র চন্দ্র তালুকদার এতে সভাপতিত্ব করেন। সংগঠনটির সদস্য সচিব চয়ন কান্তি দাস, সদস্য মোহিত লাল তালুকদার মুন ও মনোয়ার হোসেন মজুমদার লিপু এই তিনজন অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা প্রমুখ।

  • আটোয়ারী রাধানগর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মৃত্যুর পরও পাননি মুক্তিযুদ্ধের খেতাব

    আটোয়ারী রাধানগর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মৃত্যুর পরও পাননি মুক্তিযুদ্ধের খেতাব

    বাবুল হোসেন পঞ্চগড় ;
    পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার রাধানগর গ্রামের মহিউদ্দিনের পুত্র ইব্রাহিম আলী সাবেক দিনাজপুর জেলা বর্তমানে পঞ্চগড় স্বাধীনতা যুদ্ধের ৫১ বছর পেরিয়ে গেল ইব্রাহিম আলী স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্বাধীনতা সংগ্রামের সনদপত্র পায় যাহার সা; নং ১২৪৫৭ ইব্রাহিম আলী পেশায় একজন শিক্ষক ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে স্বাধীনতার খেতাব পাওয়ার জন্য ফাইল নিয়ে ঘুরতে ঘুরতে এক সময় এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় পরকালের বাসিন্দা হন।
    পরবর্তীতে তার বিধবা স্ত্রী ও একমাত্র ছেলে তুহিন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ঘুরতে ঘুরতে অবসন্ন ক্লান্ত প্রায়।
    মুক্তিযোদ্ধা ইব্রাহিমের ছেলে তুহিন জানান আমরা আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক স্বরাষ্ট্র সচিব ও আঞ্চলিক অধিনায়কের স্বাধীনতা সংগ্রামের সনদপত্রের ফটোকপি ্জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন এর ফটোকপি থানা কমান্ডার কর্তৃক প্রত্যায়ন পত্রের ফটোকপি এবং নিজ জেলার জাতীয় সংসদ সদস্যের ডিও / সুপারিশ প্রত্যয়ন পত্র বয়স প্রমাণের জন্য এস এস , সি সনদের ফটোকপি সকল সনদের ফটোকপি এবং সকল প্রকার নিয়ম মেনে চলার পরেও আমার বাবার গেজেট হয়নি বা এখনো হচ্ছে না কি কারনে তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন আমার মা বর্তমান খুব অসুস্থ আমার বাবা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেও বীর মুক্তিযোদ্ধার খেতাব সনদ দেখে যেতে পারে নাই।
    বর্তমানে মানে দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই তাই আমার অসুস্থ মা মৃত্যুর আগে যাতে স্বামীর বীর মুক্তিযোদ্ধার সনদ এর গেজেটটি দেখে যাতে মরতে পারে। এটাই আমাদের একমাত্র শেষ নিবেদন।