Author: desk

  • বাগেরহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৬ লাখ টাকা ক্ষতি

    বাগেরহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৬ লাখ টাকা ক্ষতি

    এস.এম. সাইফুল ইসলাম কবির:বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুড়ি গ্রামের শাহজালাল হাওরাদারের ৫বিঘা জমির মৎস্যঘেরে বিষ প্রয়োগ করে অজ্ঞাত দুর্বৃত্তরা।

    এতে তার কমপক্ষে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রতিবেশী শত্রুপক্ষের লোকেরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন শাহজালাল।

    এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মৌখিকভাবে ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্ব্ব ধর্ম মিশন অন্তগর্ত ২১তম কালীকল্পতরু দয়াময়ের সংঘের বার্ষরিক উৎসব অনুষ্ঠিত

    সর্ব্ব ধর্ম মিশন অন্তগর্ত ২১তম কালীকল্পতরু দয়াময়ের সংঘের বার্ষরিক উৎসব অনুষ্ঠিত

    শান্ত তালুকদার প্রতিনিধি;
    বৈঠাখালি গ্রামে দয়াময়ের পূজা মন্ডবে কালীকল্পতরু দয়াময়ের সংঘের বার্ষরিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছর ও শুভ উৎসবে সনাতন ধর্মাবলম্বী মানুষদের দেখা গেছে নারী পুরুষে ভীড়। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন এর বৈঠাখালি গ্রামে শ্রী শ্রী কালীকল্পতরু দয়াময়ের উৎসব শান্তি পূর্ণ ভাবে উদযাপিত হচ্ছে। এই উৎস পরিচালিত করেন গ্রামবাসী এবং ধর্মীয় পারবন সাশ্রিক নিয়ম দ্বারায় পূজা মন্ডপে মহা প্রশাদ বিতরণ, হিন্দু সম্প্রদায়ীক গান সহ বিভিন্ন বিনোদনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, সাজানো হয়েছে আলোকসজ্জায় উৎসব প্রাংঙ্গান, মধ্যনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হিন্দু ধর্ম প্রাণ নারী, পুরুষ ভক্তরা দয়াময়ের প্রতি ভক্তি ও শ্রদ্ধানিবেদন করতে এবং বিশ্বের সকল মানুষের শান্তি কামনায় প্রার্থনা করতে ছুটে আসেন দয়াময়ের মন্দিরে। ###

    শান্ত তালুকদার
    মধ্যনগর, সুনামগঞ্জ

  • বরগুনার তালতলীতে কারিতাস সংস্থার উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত

    বরগুনার তালতলীতে কারিতাস সংস্থার উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত

    মংচিন থান বিশেষ প্রতিনিধি।।
    বরগুনার তালতলীতে কারিতাস আইসিডিপি প্রকল্পের দরিদ্র সিসিইউর সদস্য পরিবারের মধ্যে ১৫ ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল ৩টা ছাতন পাড়া অফিসে সবজি বীজ ক্রয় করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার(সিডিও)মি:উচোমেন এর সভাপতিত্বেব বক্তব্য রাখেন তালতলী প্রেসক্লাবের সহ-সভাপতি মি:মংচিন থান,উপ- সহকারী কৃষি অফিসার মি:য়েনচিংঅং,সিডিএ মিসেস চন্দা ও তুলসী রানী প্রমূখ।
    আলোচনা শেষে সি সি ইউ সদস্য পরিবারের মাঝে ২৫০ জনকে সবজি বীজ ক্রয় করার জন্য ১৫০টাকা করে মোট ৩৭,৫০০ টাকা প্রধান করা হয়।

    মংচিন থান
    বরগুনা প্রতিনিধি

  • পলাশতলী দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও  পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    পলাশতলী দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    মোঃ সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
    ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহি পলাশতলী আমিরাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
    বুধবার (১৫ ফেব্রæয়ারি) বিকাল ২টায় পলাশতলী আমিরাবাদ উচ্চ বিদ্যালয়ে মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটি সভাপতি এ.কে.এম সায়ফুল ইসলাম (কাজল)-এর সভাপতিত্বে প্রধান অতিথি ভালুকজান ইসলামিয়া কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম বক্তব্যে বলেন, খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম। এ সময় পলাশতলী আমিরাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুপার মোহাম্মদ জিয়া উল (শাহিন), ধুরধুরিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ আবু ছাইম মোঃ মোতাছিম বিল্লাহ, পলাশতলী বাজার শিশু-কিশোর একাডেমীর অধ্যক্ষ সুরুজ্জামান, রীব মুক্তিযোদ্ধা জমশেদ আলী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় করেন অত্র মাদ্রাসা শিক্ষক মাহমুদুল হাসান রাজা ও মাওলানা মোঃ নাজিম উদ্দিন, মাঠ অধিনায়ক আঃ রশিদ ক্রীড়া শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • উজিরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত ২৫

    উজিরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ২ আহত ২৫

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধি ।বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় বুধবার পৌনে ১১টায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে ও ২৫ জন আহত হয়। উজিরপুর মডেল থানা গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি দায়িত্বপ্রাপ্ত এসআই তমাল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহন ঢাকা মেট্রো-ব-১৪-৫৮৩৫, সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহন ঢাকা মেট্রো-ব-১১৮৫৬৫ এর সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফরিদপুর জেলার কালাইয়া মাতুব্বর কান্দি গ্রামের বোরহান উদ্দিন সিকদারের ছেলে কামাল সিকদার (৪২) নামের এক যাত্রী নিহত হন। এবং একজনের পরিচয় সসনাক্তের চেষ্টা চলছে। এছাড়াও গুরুতর আহত অবস্থায় ২৫ জনকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ও বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনা করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ, উজিরপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পর্যাপ্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। দেরঘন্টা ব্যাপী যান্ত্রিক গাড়ি চলাচলে যানজেটর দুর্ভোগ সৃষ্টি হয়। পরে ওসি মোঃ কামরুল হাসানের নেতৃত্বে পুলিশের টিম যানযট মুক্ত করতে সক্ষম হয়।

    এদিকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পরিদর্শন করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

  • পঞ্চগড়ে সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলার  প্রতিবাদে মানববন্ধন

    পঞ্চগড়ে সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

    মো; বাবুল হোসেন পঞ্চগড় জেলা সংবাদদাতাঃ
    সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে সাংবাদিক মহাল। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে ঘন্টা ব্যাপী পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
    সময় টিভির রিপোর্টার আব্দুর রহিমের আয়োজনে ও রিপোর্টার সোহাগ হায়দারের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, পঞ্চগড়ের সিনিয়র সাংবাদিক দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি , ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সফিকুল আলম সফিক, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর প্রতিনিধি সরকার হায়দার, একাত্তর টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, বাংলাভিশনের প্রতিনিধি মোশারফ হোসেন, দৈনিক খবর বাংলাদেশ এস টিভি বাংলা পঞ্চগড় ঢাকার টাইম জেলা প্রতিনিধি . সহ ও সম্মিলিত সামাজিক আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম জুয়েলসহ গণমাধ্যম কর্মীরা।
    বক্তারা, সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশের আচরণের তীব্র নিন্দা জানান। একই সাথে দেশের সকল সাংবাদিকদের উপর মিথ্যা হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।
    এসময় কর্মসূচিতে বিভিন্ন ইলেট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • স্কুল ফিডিং বন্ধ, ধর্মপাশায় স্কুলে আসতে চায় না শিক্ষার্থীরা

    স্কুল ফিডিং বন্ধ, ধর্মপাশায় স্কুলে আসতে চায় না শিক্ষার্থীরা

    শান্ত তালুকদার
    মধ্যনগর প্রতিনিধি:
    দারিদ্র্যপীড়িত এলাকায় খুদে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে ২০১০ সালে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম চালু করে সরকার। শিক্ষার্থী ঝরে পড়ার হার কমানোসহ বেশ কিছু উদ্দেশ্য ছিল এ কার্যক্রমের। চালু হওয়া প্রকল্পের মেয়াদ বেড়েছে কয়েক দফা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং প্রকল্পের আওতায় দেশের দারিদ্র্যপীড়িত ৩৫টি জেলার প্রাথমিক বিদ্যালয়ে ৩১ লাখ ৬০ হাজার শিশুকে প্রতিদিন টিফিন হিসেবে বিস্কুট খেতে দেওয়া হতো। সরকার ও বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) সহায়তায় পরিচালিত এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হয়। সর্বশেষ গত জুন মাসের পর থেকে এ কার্যক্রম পুরোপুরি বন্ধ।

    এর প্রভাব পড়েছে সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত। দ্রুত স্কুল ফিডিং কার্যক্রম শুরু করা না হলে পুরো সময়ে শিক্ষার্থী ধরে রাখা সম্ভব হবে না বলে মনে করছেন শিক্ষকরা।

    ধর্মপাশা উপজেলায় ১১০ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

    সেলবরষ ইউনিয়নের মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইদুল ইসলাম বলেন, আমাদের হাওরাঞ্চলের মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। আমাদের অঞ্চলে স্কুল ফিডিং কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার কারণে বিদ্যালয়ে উপস্থিতির হার কমে গেছে। তাই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অচিরেই যাতে স্কুল ফিডিং কর্মসূচি আবার চালু করা হয়।

    শিক্ষার্থীরা জানায়, আমরা আগে বিদ্যালয়ে এলে টিফিনে আমাদের বিস্কুট দেওয়া হতো। কিন্তু বর্তমানে আমরা এখন আর বিস্কুট পাচ্ছি না। যার ফলে আমাদের মধ্যে অনেক শিক্ষার্থী স্কুলে আসতে চায় না।
    উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, দারিদ্র্যপীড়িত অঞ্চলে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রতিদিন টিফিনে বিস্কুট বিতরণ প্রকল্পটি বন্ধ রয়েছে। প্রকল্পটি চালু হলে আবার বিস্কুট বিতরণ শুরু হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, আবারও স্কুল ফিডিং কর্মসূচি চালু করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    শান্ত তালুকদার।।

  • মোরেলগঞ্জ ফকিরবাড়ি দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    মোরেলগঞ্জ ফকিরবাড়ি দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:
    বাগেরহাটের মোরেলগঞ্জে বাদুরতলা চৌদ্দঘর ফকিরবাড়ি দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    দু’দিনব্যাপী অনুষ্ঠানের ১ম দিন বুধবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির মোল্লা। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার দাতা সদস্য মো. শামসুল হক ফকির, ইউপি সদস্য যথাক্রমে মো. শাহাবুদ্দিন শিকদার, মো. শাহিন আজাদ । অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মো. আ. মালেক।##

  • এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা- বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

    এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা- বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

    বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা: মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রীর অনুশাসন “এক ইঞ্চি জমিও অনাবাদী রাখা যাবেনা” বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল -২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
    উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী সভায় সভাপতিত্ব করেন। উদ্বুদ্ধকরণ সভায় কৃষক, শিক্ষক, ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ অংশ নেন।
    সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জালিস মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর‍ুল হুদা, আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম। এছাড়া বক্তৃতা করেন চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিবুল ইসলাম টুকু , খলিশাকোটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সহিদ চৌধুরী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা একে তৌহিদুজ্জামান, কাউন্সিলর গৌতম সমাদ্দার, ইমাম ও মোয়াজ্জেম কল্যাণ ট্রাস্টের সভাপতি মাওলানা মোঃ নাসির উদ্দিন, কৃষক নুর আলম নকিব, মেহেদী হাসান টুটুল প্রমূখ।

    সভায় আলোচনা শেষে উপস্থিত কৃষকদের মাঝে প্রধান অতিথি স্থানীয় এমপি মোঃ শাহে আলম বিভিন্ন জাতের বীজ ও সার বিতরণ করেন।#

  • পদোন্নতি পেয়ে অ্যাডিশনাল এসপি হলেন সহকারী পুলিশ সুপার ওহিদুন্নবী

    পদোন্নতি পেয়ে অ্যাডিশনাল এসপি হলেন সহকারী পুলিশ সুপার ওহিদুন্নবী

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদে পদোন্নতি পেয়েছেন দিনাজপুর জেলার বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ-এসপি) এ,কে এম ওহিদুন্নবী রিফাত।

    মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরার সই করা এক প্রজ্ঞাপনে এ,কে এম ওহিদুন্নবী রিফাতকে এ পদোন্নতি প্রদান করা হয়।

    বিসিএস ৩৪ তম ব্যাচের এই পুলিশ কর্মকর্তা এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ২০২১ সালের ১ জুন তিনি দিনাজপুর জেলার বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এ-এসপি) পদে যোগদান করেন।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।