Author: desk

  • নড়াইলে কালের বির্বতনে অপরূপ সাজ সজ্জিত শিমুল গাছ ও ফুল প্রায় বিলুপ্তির পথে

    নড়াইলে কালের বির্বতনে অপরূপ সাজ সজ্জিত শিমুল গাছ ও ফুল প্রায় বিলুপ্তির পথে

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

    নড়াইলে কালের বির্বতনে অপরূপ সাজ সজ্জিত শিমুল গাছ ও ফুল প্রায় বিলুপ্তির পথে।
    প্রকৃতিতে শুরু হয়েছে বসন্ত। ফাগুনের লাল রং মানেই যেন শিমুল ফুল। দখিনের গ্রামীন জনপদ ও মাঠ-ঘাট জুড়েই শিমুল ফুল তার লাল পাপড়ি মেলে সৌন্দর্য ছড়াচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, নড়াইলের তিনটি উপজেলায় অনেক গ্রামের আঞ্চলিক সড়কের দু’পাশে সারিবদ্ধ গাছের দিকে দূর থেকে হঠাৎ তাকালে মনে হবে কেউ যেন লাল গালিচা বিছিয়ে রেখেছেন। নিঃসঙ্গ পথের পাশে শিমুলের গাছ যেন অনন্য সৌন্দর্য। গাছজুড়ে টকটকে লাল শিমুল ফুল। যেন প্রতিটি গাছের ডগায় ডগায় আগুনের ফুলকি জলছে।
    শিমুলের সুবাস না থাকলেও সৌন্দর্যে অবশ্যই প্রকৃতিপ্রেমীদের নজর কাড়ছে। পাখপাখালি আর মৌমাছিদের আনাগোনা চোখে পড়ার মতো দৃশ্য। আর যেকোনো পথচারীকে দাঁড়িয়ে দেখতে বাধ্য করবেই।
    তবে কালের বির্বতনে অপরূপ সাজ সজ্জিত শিমুল গাছ ও ফুল প্রায় বিলুপ্তির পথে। ফাল্গুনের শুরুতেই গাছে গাছে সীমিত আকারে ফুল ফুটছে। প্রকৃতির রূপ লাবণ্যে শিমুল ফুল সব গাছে এখনো ফোটেনি।
    প্রাকৃতিকভাবে জন্মানো শিমুল গাছ থেকে প্রাপ্ত তুলা দিয়ে লেপ-তোষক ও বালিশ তৈরি করা হয়। এগুলো ব্যবহার যেমন আরামদায়ক তেমন স্বাস্থ্যসম্মত। শিমুল গাছ সংরক্ষণে সরকারিভাবে কোনো কার্যক্রম নেই। জনসচেতনতার অভাবে ক্রমেই হারিয়েই যাচ্ছে এই শিমুল গাছ।
    সদর উপজেলা মুলিয়া গ্রামে সেখর অধিকারী বলেন, হঠাৎ করে যদি দুর থেকে শিমুল গাছের দিকে তাকানো যায়, মনে হবে লাল গালিচা বিছানো। ওই দৃশ্য চোখে পড়লে যে কেউ মুগ্ধ হতে বাধ্য হবে। গ্রামের আনাচে-কানাচে রাস্তার পাশে শত বছরের অসংখ্য শিমুল গাছ চোখে পড়তো। আর ফাল্গুন মাসে এসব শিমুল গাছে গাছে শিমুল ফুলের সমারোহ জানান দিতো, বসন্তকাল এসে গেছে। এখন শিমুল গাছ চোখে পড়ে না। কালের আবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামীণ এই ঐতিহ্য।
    নড়াইলের কালা দাস, ধলা দাস ও অনুপ দাস বলেন, ছোট বেলা দেখতাম অমর ২১ শে ফেব্রুয়ারি এলে শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য শিশু-কিশোরদের ফুলের সংকট দেখা যেতো। ফুল না পেয়ে শৈশবে অনেকেই লাল টকটকল শিমুল ফুল দিয়ে ফুলের তোড়া বানিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতো। আজকাল শিশুরা শিমুল গাছ ও ফুলটি চেনে না। একদিকে শিমুল গাছ বিলুপ্তির কারণে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে স্বাস্থ্যসম্মত তুলা থেকে। শিমুলগাছ সংরক্ষণে দেশের কৃষিবিভাগ কর্মসূচি নেওয়া উচিত।
    এদিকে নির্বিচারে শিমুলগাছ নিধন ও চারা রোপণ না করার কারণে এ অঞ্চল থেকে শিমুল গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।

  • তেঁতুলিয়ায় চেয়ারম্যান ছলেমান আলীর তৎপরতায় চুরি যাওয়া গরু উদ্ধার

    তেঁতুলিয়ায় চেয়ারম্যান ছলেমান আলীর তৎপরতায় চুরি যাওয়া গরু উদ্ধার

    মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুরিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চেয়ারম্যান ছলেমান আলীর তৎপরতায় চুরি যাওয়া গাই-বাছুর উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের মুর্খাগছ সংগঠন নামক এলাকায় এই উদ্ধার করা হয়। প্রায়শই মানুষের পাশে থেকে গরু উদ্ধারের কার্যক্রম চালিয়ে যাওয়ায় প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান।

    জানা যায়, গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার দেবনগড় ইউনিয়নের সুরিগছ গ্রামের অলিয়রের ছেলে শামীমের বাড়ি থেকে চোরাকারবারীরা ২টি গরু (গাই-বাছুর) চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে অভিযোগের মাধ্যমে ইউপি চেয়ারম্যান অভিযান শুরু করে। এক পর্যায় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় উপজেলার ভজনপুর ইউনিয়নের মুর্খাগছ সংগঠন এলাকায় চোরাকারবারিরা গরু দুটি ছাড়িয়ে দিলে স্থানীয় এক বাড়িওয়ালা ব্যক্তি দেখতে পেয়ে স্থানীয় আরোও ব্যক্তির উপস্থিতে গরু ২টি(গাই-বাছুর) তার বাড়িতে রাখেন। পরে সকালের দিকে ওই ইউনিয়নের চেয়ারম্যান মসলিম উদ্দিন ও দেবনগড় ইউনিয়নের চেয়ারম্যানকে খবর দেয়া হলে ইউপি সদস্য ও গ্রাম পুলিশের উপস্থিতিতে শামীমের হাতে চুরি যাওয়া গরু ২টি (গাই-বাছুর) তুলে দেয়া হয়।

    এ ব্যাপারে দেবনগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছলেমান আলীর এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

    মুহম্মদ তরিকুল ইসলাম।

  • তারাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    তারাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

    ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা আফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় (জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩) গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারী) তারাকান্দা ইউনিয়ন পরিষদ সংলগ্ম খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

    তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক,তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ বাবুল মিয়া সরকার প্রমূখ।

    এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ার নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা বেগম, তারাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল আলম শিশির, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাবু সঞ্জয় কুমার বণিক,তারাকান্দা শিক্ষা সমিতির সাংগঠনিক সম্পাদক মোখছেদুল ইসলাম ও দাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন,শিক্ষক আহসান হাবিব ও সিজার চোধুরীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন বালিজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক ও সহযোগিতায় ছিলেন পানিহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হানিফ রুবেল। অতিথি বৃদ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। এর আগে অনুষ্ঠানের অতিথিদের উপজেলা প্রাথমিক শিক্ষা আফিসের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।

  • ধর্ষন মামলায় উচ্চ আদালতে চেয়ারম্যান ফরিদের জামিন বাতিল

    ধর্ষন মামলায় উচ্চ আদালতে চেয়ারম্যান ফরিদের জামিন বাতিল

    ঝিনাইদহ প্রতিনিধিঃ
    ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি খন্দকার ফারুকুজ্জামান ফরিদকে জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে একটি ধর্ষন মামলায় জামিন নিতে আদালতে হাজির হলে ঝিনাইদহ নারী ও শিশু আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি এ্যাডঃ বজলুর রহমান খবর নিশ্চত করে জানান, ধর্ষক ফরিদ উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। পরে রাষ্ট্রপক্ষ তার জামিন বাতিলের জন্য হাই কোর্টের এ্যপিলেট ডিভিশনে আবেদন করলে তাঁর জামিন বাতিল হয়। জামিন বাতিল হওয়ার পর ফারুকুজ্জামান ফরিদ বুধবার নি¤œ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। কিন্তু বিজ্ঞ আদালত তার জামিন অগ্রহ্য করে জেল হাজতে পাঠান। পুলিশ ও আদালত সুত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল চম্পা খাতুন নামে এক নারী ঝিনাইদহ সদর থানায় নিজে বাদি হয়ে চেয়ারম্যান ফরিদ ও তার গাড়ি চালকের বিরুদ্ধে ধর্ষন মামলা করেন। ১৫ এপ্রিল ওই নারী একজন বিচারপ্রার্থী হিসেবে চেয়ারম্যানের দারস্থ হলে ফারুকুজ্জামান ফরিদ তার গ্রামের বাড়ি সদর উপজেলার নরহরিদ্রা গ্রামে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে ধর্ষন করেন। ধর্ষন মামলা দায়েরের পর উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন চেয়ারম্যান ফরিদ। পরবর্তীতে ডিএনএ টেষ্টে ফরিদের সম্পৃক্তা ধরা পড়ে। ধর্ষিতা চম্পা খাতুন বুধবার গনমাধ্যমকর্মীদের জানান, বিচার চাইতে গিয়ে ফরিদ চেয়ারম্যানের লালসার শিকার হন তিনি। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে চেয়ারম্যান নরহরিদ্রা গ্রামে তার গ্রামের বাড়িতে ডেকে নেন। গ্রামের বাড়িতে পৌছালে তাকে দুইতলার একটি কক্ষে নিয়ে যান এবং নেশা জাতীয় কিছু সেবন করিয়ে ফরিদ ধর্ষন করে। এদিকে চেয়ারম্যান ফারুকুজ্জামান ফরিদ তার বিরুদ্ধে ধর্ষন মামলা হওয়ার পর থেকেই বলে আসছেন বিষয়টি তার বিরুদ্ধে সম্পুর্ণ ষড়যন্ত্রের অংশ। এদিকে চেয়ারম্যান ফারুকুজ্জামান ফরিদের বিরুদ্ধে ধর্ষন মামলা ও একাধিকবার কারাগারে গেলেও নৈতিক স্খলণের দায়ে তার বিরুদ্ধে উপজেলা ও জেলা প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করেনি। প্রশাসনের অনুকম্পায় এখনো ফরিদ বহাল তবিয়তে চেয়ারম্যান পদে বহাল রয়েছেন।

    ঝিনাইদহ
    আতিকুর রহমান।

  • সাংবাদিকদের দাবি আদায়ের  বিশ্বস্ত ও শক্তিশালী সংগঠনের নাম জাতীয় সাংবাদিক সংস্থা

    সাংবাদিকদের দাবি আদায়ের বিশ্বস্ত ও শক্তিশালী সংগঠনের নাম জাতীয় সাংবাদিক সংস্থা

    বিশেষ প্রতিনিধিঃ

    জাতীয় সাংবাদিক সংস্থা ,সাংবাদিকদের দাবি দাওয়া তুলে ধরাসহ সকল সাংবাদিকদের বিশ্বাস্ত শক্তিশালী সংগঠন,
    “জাতীয় সাংবাদিক সংস্থা”সাংবাদিকদের শক্তিশালী সংগঠন গড়ার প্রত্যয়ে, নতুন করে নেতৃত্বের বিকল্প নেই। তারই রূপরেখা তৈরি করতে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামের হলরুমে সংগঠনের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

    সকাল ১০ ঘটিকার সময় অনুষ্ঠিত ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন নুর ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক,উদযাপন কমিটির আহ্বায়ক খন্দকার মাসুদুর রহমান দিপু ও কার্যকরী সভাপতি আবুল বাশার মজুমদারের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, টেলি যোগাযোগ, অর্থ ও তথ্য বিষয়ক সংসদীয় কমিটির সদস্য, পাবনা ২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবির (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য,ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক,এস টিভি বাংলা টেলিভিশনের নির্বাহী পরিচালক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সহ-সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, রয়টার্সের সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান (সিআইপি) হারুন উর রশিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক নুর হাকিম, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. আনোয়ার হোসেন আকাশ। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা ও রাজনীতিকবিদ খলিলুর রহমান খলিল‌। সামাজিক সংগঠন অংশির সাধারন সম্পাদিকা শাহিদা ইসলাম।

    জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ (এমপি)বলেন, আমরা শোষণমুক্ত বৈষম্যহীন জাতি প্রতিষ্ঠার অঙ্গীকার করে মুক্তিযুদ্ধ করলেও স্বাধীনতার পর থেকে যে ধারায় চলতে শুরু করি, তাতে এই অঙ্গীকার অর্থহীন হয়ে পড়ে। সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠনের প্রয়োজন হয়। সংগঠন ছাড়া ব্যক্তি শক্তিশালী হতে পারে না, সংগঠনের নীতি-আদর্শের পাশাপাশি থাকতে হবে ঐক্যবদ্ধ। আমি আশা করি, সাংবাদিকদের বিশ্বস্ততার প্রতীক হিসাবে “জাতীয় সাংবাদিক সংস্থা” সেই ঐক্য সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে অধিকার আদায়ের পথকে সুগম করবে।

    প্রধান অতিথি  আরো বলেন,সংগঠনকে আরও মজবুত করতে হলে, সাংবাদিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের ঐক্যমতের ভিত্তিতে, যোগ্য নেতৃত্ব নির্বাচিত করে, সংগঠনের হাতকে শক্তিশালী করার জন্য,সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।

    অনুষ্ঠানের প্রধান অতিথি আরো বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সঠিক তথ্য সংগ্রহ ও প্রচারের মাধ্যমে দেশের অজানা তথ্য ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরার আহবান জানান এবং প্রচলিত কথা অনুযায়ী হলুদ বা অপ-সাংবাদিকতার বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করেন তিনি।

    এসময় আরো উপস্থিত ছিলেন,উদযাপন কমিটির সদস্য সচিব ও সংগঠনের মহাসচিব মো. ফারুক হোসেন, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট,উদযাপন কমিটির যুগ্ম -আহবায়ক আনোয়ারুল হক, কেন্দ্রীয় যুগ্ম- মহাসচিব,উদযাপন কমিটির সদস্য এম এ আকাশ, সহ-সভাপতি,উদযাপন কমিটির সদস্য সাইফুল আযম, কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক,উদযাপন কমিটির সদস্য আবদুর রহমান, অর্থ-সম্পাদক,উদযাপন কমিটির সদস্য হেলাল উদ্দিন হেলু,প্রচার সম্পাদক,উদযাপন কমিটির সদস্য হাসান আলী,পরিবেশ বিষয়ক সম্পাদক ও আপ্যায়ন কমিটির আহবায়ক এম আর জালাল, কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. বাবুল মিয়া, দৈনিক যায়যায় কাল পত্রিকার স্টাফ রিপোর্টার ও সংগঠনের কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য মো. শফিকুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্য-নির্বাহী সদস্য ও দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান চট্রগ্রাম মোঃ শহিদুল ইসলাম দৈনিক সরেজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রিয়াজ উদ্দিন দৈনিক নতুন খবরের মোঃ মোস্তাফিজুর রহমান স্বাধীন সংবাদ পত্রিকার  ক্রাইম রিপোর্টার মো. জুবাইর, দৈনিক মাতৃভূমি পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় প্রধান তৈয়ব চৌধুরীসহ জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগ,জেলা,উপজেলা ও থানা কমিটির সকল সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    শুরুতেই,জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়,পরে কেক কেটে ও অতিথিদেরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং সর্বশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম।

  • শার্শায় ৮ পিচ স্বর্নের বার উদ্ধার

    শার্শায় ৮ পিচ স্বর্নের বার উদ্ধার

    আজিজুল ইসলাম : যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ পিচ (৯শ” ৩২ গ্রাম ওজনের) স্বর্নের বার উদ্ধার ও ১ টি মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যর।

    বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর বিশেষ টহলদল শার্শা উপজেলার পাঁচভুলাট এলাকা থেকে স্বর্নের চালান ও মোটরসাইকেলটি আটক করে।

    খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ তানভীর রহমান পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মোটরসাইকেল আরোহী ভারতে স্বর্ন পাচারের উদ্দেশ্যে শার্শার ভুলাট সীমান্তের দিকে রওনা হয়েছে। এমন খবরে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নিয়ে একটি মোটর সাইকেল আসতে দেখে তাকে থামানোর চেষ্টা করে কিন্ত না থেমে সে সজোরে মোটরসাইকেল চালাতে থাকে, পরে লাঠির আঘাতে মোটরসাইকেলটি পড়ে যায়। পরবর্তিতে মোটর সাইকেলটি উদ্ধার করে, মোটর সাইকেলে লুকাইত কসটেপে মোড়ানো স্বর্নের বার গুলো উদ্ধার করা হয়।

    আটককৃত স্বর্নের আনুমানিক সিজার মূল্য- ৭৩,৭২,১২০/- (তিয়াত্তর লক্ষ বাহাত্তর হাজার একশত বিশ) টাকা এবং মোটর সাইকেলের সিজার মূল্য-১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। যার সর্বমোট সিজার মূল্য- ৭৫,২২,১২০/- (পঁচাত্তর লক্ষ বাইশ হাজার একশত বিশ) টাকা।

  • নড়াইলে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাস”র চাবি হস্তান্তর

    নড়াইলে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাস”র চাবি হস্তান্তর

    উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ

    নড়াইলে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাস”র চাবি হস্তান্তর। মুজিববর্ষে কেউ থাকবেনা গৃহহীন” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নে লক্ষ্যে নড়াইলে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে “বীর নিবাস” এর চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, বুধবার গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে নড়াইলসহ দেশের ৫টি জেলার বীর নিবাস এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক, এমপি। স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের সচিব খাজা মিয়া।
    এ উপলক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাবি হস্তান্তর এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্বোধন শেষে নড়াইলের বীর মুক্তিযোদ্ধাদের হাতে “বীর নিবাস” এর চাবি হস্তান্তর করেন অতিথীরা।
    সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুর রশীদ,খেুলনা রেঞ্জের পুলিশ কমিশরার মঈনুল হক,বিপিএম (বার) পিপিএম, জলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ-পরিচালক জাকিয়া সুকাইনা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম কবির,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু,সহ সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
    নড়াইল জেলায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩১৬ টি বাসস্থান (বীর নিবাস) বরাদ্দ করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৪২টি, লোহগড়া উজেলায় ১৭৪টি এবং কালিয়া উপজেলায় ১০০টি। এজন্য মোট নির্মান ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ২৩ লাখ ৯৮ হাজার ৩৩০ টাকা। প্রতিটি বীর নিবাস নির্মানে প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছিল ১৩ লাখ, ৪৩ হাজর ৬১৮ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে নির্মান ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার ৩৮২ টাকা।
    এরমধ্যে ১ম ধাপের ৮৭টি বীর নিবাস এর চাবি হস্তান্ত করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৬টি, লোহাগড়া উপজেলায় ২৯টি এবং কালিয়া উপজেলায় ৪২টি বীর নিবাসের নির্মান কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিটি বীর নিবাসে রয়েছে ২টি শোয়ার ঘর (বেডরুম), ১টি ড্রইং, ১টি ডাইনিং, ২টা বাথরুম-টয়লেট ও ১টি বারান্দা। এছাড়া ঘরের বিদ্যুতায়নসহ সুপেয় পানির জন্য স্থাপন করা হয়েছে সাবমারসিবল পাম্প (মটরসহ গভীর নলকুপ)। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং জেলা প্রশাসনের তদারকিতে উপজেলা প্রশাসন এসব বীর নিবাসের নির্মান কাজ বাস্তবায়ন করছে।

  • ঈদগাঁওতে দিনে রাতে বনে তৈরী মনের বাড়ী

    ঈদগাঁওতে দিনে রাতে বনে তৈরী মনের বাড়ী

    মোঃ কাউছার উদ্দীন শরীফ ঈদগাঁওঃ

    কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও রেঞ্জের ভোমরিয়া ঘোনা বিটের জমি দখল করে পাকা ঘরবাড়ি নির্মাণের প্রতিযোগিতা চলছে।একটি প্রভাবশালী মহল ও স্থানীয় কতিপয় দালার তদবির কারকদের প্রত্যক্ষ বনের জমিতে দিনে রাতে দখল প্রতিযোগিতায় মাঠে নেমেছে ওই অসাধু মহলটি।

    পাকা বাড়ী নির্মাণের খবর পেয়ে মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারী বিকালে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া ও আউলিয়া বাদ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

    জানা যায়,কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারের নির্দেশনায় ঈদগাঁও রেঞ্জার আনোয়ার হোসেন খানের নের্তৃত্বে ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা, রে‌ঞ্জের স্টাফ, ভি‌লেজার ও সি‌পি‌জি সদস্যরা বর্ণিত ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার মৃত ফজল করিমের ছেলে আব্দু রশিদ একই ইউনিয়নের আউলিয়া বাদ কলিম উল্লাহর ছেলে আব্দু রহিমের অবৈধ স্থাপনায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে নির্মিত ভবন উচ্ছেদ করে বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।

    ভবন নির্মাণ কারী আব্দু রশিদ ও আব্দু রশিদ বলেন,নাম প্রকাশে অনিচ্ছুক একটি দালাল চক্রের সহযোগিতায় বন কর্মকর্তাদের অনুমতি নিয়ে ভবন নির্মাণ করছি।

    অভিযান পরিচালনা কারী ভোমরিয়া ঘোনা বিট কর্মকর্তা মং মারমা অ‌ভিযা‌নের সত্যতা নিশ্চিত করে বলেন, বনবিভাগের জায়গায় অবৈধভাবে নির্মিত বসতবাড়ী উচ্ছেদ করে বনভূমির জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে দখলমুক্ত করা হয়।অবৈধ দখল থেকে বনের জমি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

    বিশাল এ বন এলাকা দেখাশোনা ও পর্যবেক্ষণ করার জন্য পর্যাপ্ত জনবল না থাকায় দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হচ্ছে। সরকারি জমিতে ঘর নির্মাণ করেছে তাদেরকে মামলা দিয়ে দিয়েছি। অবৈধ দখলদারিদের উচ্ছেদ করে বনের জমি উদ্ধারের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন।

    ঈদগাঁও বন রক্ষায় উচ্ছেদ অভিযান অব্যাহত রাখতে কক্সবাজার উত্তর বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসীরা।

  • পীরগঞ্জে  একটি ছাত্রাবাস থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

    পীরগঞ্জে একটি ছাত্রাবাস থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

    গীতি গমন চন্দ্র রায় গীতি।।
    স্টাফ রিপোর্টার।।

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বুধবার ১৫ই ফেব্রুয়ারী-২০২৩ পীরগঞ্জ উপজেলার পৌর শহরের একটি ছাত্রাবাস থেকে জাহিদ ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    জানা যায়,জগথা গ্রামের গোলাম রব্বানীর ছাত্রবাস থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের নুনতোর গ্রামের আব্দুর রশিদের ছেলে জাহিদ কে মৃত অবস্থায় ঐ ছাত্রাবাস থেকে পীরগঞ্জ থানা পুলিশ উদ্ধার করে।

    ঘটনাস্থলে লোক মুখে জানা যায়,জাহিদ ঐ ছাত্রবাসে থেকে পীরগঞ্জ পৌর শহরের একটি দোকানে ঝালাইয়ের দোকানে কাজ শিখতেন।
    ঐ ছাত্রাবাসের ম্যানেজার মাজেদ জানান,গত সপ্তাহে তাদের ছাত্রাবাসের ১১ নম্বর কক্ষে উঠেন। সেই কক্ষে সে একাই থাকতেন।বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পিকনিকের টাকা তোলার জন্য জাহিদের রুমে গিয়ে ডাকা ডাকি করেন মাজেদ,কিন্তু জাহিদের কোন সাড়া শব্দ পাননি।পরে ছাত্রবাসের অন্যান্যদের নিয়ে আবার তার রুমে যান এবং দরজা খুলে দেখতে পান জাহিদ ঘুমিয়ে রয়েছেন।সে সময় তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেও সম্ভব হয়নি।পরে স্থানীয় চিকিৎসক এনে জাহিদের শরীর পরীক্ষা করে জানা যায়-সে মারা গেছে।পরে পুলিশে খবর দিলে, খবর পেয়ে থানা পুলিশ ছাত্রাবাস থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাও মর্গে প্রেরণ করে।

    এ বিষয়ে,পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন,যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • গৌরনদীতে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

    গৌরনদীতে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

    বি এম মনির হোসেনঃ-

    সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে খতিব, ইমাম ও আলেম ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভা বরিশালের গৌরনদী উপজেলা পর্যায়ে ২০২৩ ইমাম সম্মেলন গৌরনদী উপজেলা শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে ইসলামিক ফাউণ্ডেশন গৌরনদী উপজেলা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন হাওলাদার, ইসলামিক ফাউণ্ডেশন গৌরনদী উপজেলা কার্যালয়ের সুপারভাইজার মাওলানা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বীপ,
    দৈনিক আলোকিত বরিশাল পত্রিকার গৌরনদী প্রতিনিধি রাজিব ইসলাম তারীম,গৌরনদী মডেল থানার এস আই মোঃ শহিদুল ইসলাম সহ অন্যান্যরা।