Author: desk

  • মসজিদ নির্মাণে ৫০ হাজার টাকা প্রদান করলেন সাংসদ শিবলী সাদিক

    মসজিদ নির্মাণে ৫০ হাজার টাকা প্রদান করলেন সাংসদ শিবলী সাদিক

    জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের বিরামপুর উপজেলার মোন্নাপাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের মোন্নাপাড়া জামে মসজিদ কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এ সময় সংসদ সদস্য তার ব্যক্তিগত তহবিল থেকে মসজিদের উন্নয়নের জন্য মসজিদ কমিটির সভাপতি সম্পাদকের হাতে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।

    উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক তার নির্বাচনী এলাকায় মসজিদ নির্মাণে সবসময় ব্যক্তিগত তহবিল থেকে অর্থ প্রদান করে থাকেন। সেই ধারাবাহিকতায় মোন্নাপাড়া জামে মসজিদের উন্নয়নে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছেন। বিরামপুর উপজেলা পরিষদ থেকেও দুই লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরবর্তীতে মসজিদ নির্মাণে আরও অনুদান দেওয়া হবে।

    এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রহমত আলী, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুরাদ ইসলাম, স্থানীয় আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, মসজিদ কমিটি ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    মো. জাকিরুল ইসলাম জাকির
    বিরামপুর, দিনাজপুর।

  • পটিয়ার দক্ষিণ ভুর্ষিতে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

    পটিয়ার দক্ষিণ ভুর্ষিতে নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

    মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
    চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি শ্রী শ্রী জগদ্ধাত্রী
    মাতৃমন্দির পুন:নির্মাণ ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার একযুগ পুর্তিতে উপলক্ষে
    পটিয়া নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জুলকারনাইন চৌধুরী
    জীবনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন- কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো: মোরশেদ, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের মোহাম্মদ জাহাঙ্গীর
    মেম্বার, নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, দক্ষিণ
    জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল কাদের, দক্ষিণ ভুর্ষি শ্রীশ্রী
    জগদ্ধাত্রী মাতৃমন্দির যুগপুর্তি উদযাপন পরিষদের সভাপতি অনুতোষ দত্ত ও
    সাধারণ সম্পাদক পুলক বসু।
    অনুষ্ঠানের প্রথমদিন ভোরে মঙ্গলারতি, সকাল ৭টায় র্কীত্তন সহকারে নগর
    পরিক্রমা, সকাল ৯টায় মায়ের পুজা, সকাল ১০টায় শ্রীমদ্ভাগত গীতা পাঠ করা হয়
    এবং পরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

  • মুন্সীগঞ্জ‌ে টঙ্গীবাড়ী উপ‌জেলার উপ-‌নির্বাচ‌নের  নৌকার মা‌ঝি হ‌লেন কা‌জী ওয়াহিদ

    মুন্সীগঞ্জ‌ে টঙ্গীবাড়ী উপ‌জেলার উপ-‌নির্বাচ‌নের নৌকার মা‌ঝি হ‌লেন কা‌জী ওয়াহিদ

    মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ইঞ্জ‌িনিয়ার কাজী ওয়াহিদ। তিনি জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা
    সম্পাদক।

    গতকাল ১৫ই ফেব্রুয়ারী (বুধবার) সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ড ওয়াহিদকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন
    দেন।
    ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি রোববার, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২০ ফেব্রুয়ারি সোমবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি সোমবার, ভোটগ্রহণের তারিখ ১৬
    মার্চ বৃহস্পতিবার।

    এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • অমর একুশে গ্রন্থমেলায় টিপু’র ‘অভিমান’

    অমর একুশে গ্রন্থমেলায় টিপু’র ‘অভিমান’

    নিজেস্ব প্রতিবেদকঃ

    অমর ‘একুশে গ্রন্থমেলা’ ২০২৩ এ প্রকাশিত হয়েছে নতুন প্রজন্মের জনপ্রিয় কথাসাহিত্যিক কামাল হোসেন টিপু’র রোমান্টিক উপন্যাস ‘অভিমান’। স্কুল জীবনের প্রেমকাহিনী নিয়ে লেখা ‘অভিমান’ কামাল হোসেন টিপু’র নবম গ্রন্থ। এই উপন্যাসে লেখক এ সময়ের গতানুগতিক ‘দৈহিক ভালোবাসা’কে এড়িয়ে গিয়ে সম্পর্ণ সুস্থধারার উপাখ্যান রচনায় মনোনিবেশ করেন।
    উপন্যাসের শুরুর দিকটা দুষ্টুমি আর হেয়ালিপনার খুনসিতে ভরা। এর ফাঁকে লেখক দুই তরুণ-তরুণীর মনে ভালো লাগার বীজ বুনে ভালোবাসার রস সৃষ্টির চেষ্টা করেন। এক সময় তিনি সফলও হন। কিন্তু মানবপ্রেম কখনো নিদিষ্ট গতিধারায় চলতে পারে না। কারণ, ভালোবাসা যত গভীর হয়ে হাসে বিচ্ছেদ তত নিকটে আসে। এই উপন্যাসেও তাই হয়েছে। অর্থ্যাৎ উপন্যাসের মাঝামাঝি দীর্ঘ সাড়ে সাত বছরের বিচ্ছেদ টেনে এনেছে লেখক। এরপর কি হলো? এরপর রোমান্টিক উপন্যাসিক কামাল হোসেন টিপু দীর্ঘ বিচ্ছেদকে পুনরায় পুরনো ভালোবাসায় ফিরিয়ে নেয়ার চেষ্টা করেন।
    এবার এই উপন্যাসের কয়েকটি আলোচ্য উক্তি তুলে ধরা যাক, “রোমানাকে যতই দেখছি ততই ভালো লাগছে। কিন্তু হাতটা ভীষণ চুলকাচ্ছে দোস্ত। রাজিব আবিরের মাথায় ঢুঁ মেরে বলল, রোমানাকে দেখবি দেখ। কিন্তু ঢিল ছুড়বি না।”
    “এত অভিমান তোমার নিহা! তোমার এই অভিমান আমাদের গেঁথেই চলেছে দীর্ঘ বিচ্ছেদের সুতোয়। নিহা, কোথায় তোমার সেই উদার মন। সেও কি তোমার মতো অভিমানী এখন! জানো নিহা, মাঝে মাঝে মনে হয় আর কোনো দিন তোমার দেখা পাবো না আমি। কোনোদিন বুঝি আর দেখা হবে না তোমার-আমার!”
    “খুব ছোট্ট একটা শব্দ ‘স্যরি’। এই একটি শব্দ কি পারবে, আমার সাড়ে সাত বছরের বিচ্ছেদ যন্ত্রণাকে ভুলিয়ে দিতে? বলো নিহা, ‘স্যরি’ শব্দাটা কি আমাদের হারিয়ে যাওয়া সাড়ে সাতটি বছর ফিরিয়ে দিতে পারবে? এই সাড়ে সাতটি বছর ধরে আমি শুধু তোমাকে খুঁজেছি।”
    “তোমার স্মৃতি জড়ানো এই স্কুল আঙিনায় আমি অসংখ্য বার এসেছি। এই, এখানটায় বসেছি। বিশ্বাস না-হলে এই কড়ুই গাছটাকে জিজ্ঞেস করে দেখ, তোমার অপেক্ষায় কতদিন কতবার এখানে বসে কেঁদেছি।”
    উপন্যাসটি প্রকাশ করেছে ‘অন্বেষা প্রকাশন’। বইটি পাওয়া যাবে অন্বেষা প্রকাশন’র ‘১২নং প্যাভিলিয়নে’।

  • নীলফামারী সদর উপজেলা প্রশাসনের আলোচনা সভা বর্জন

    নীলফামারী সদর উপজেলা প্রশাসনের আলোচনা সভা বর্জন

    মোঃ হামিদার রহমান ,নীলফামারীঃ
    নীলফামারীতে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির আলোচনা সভা বর্জন করলেন সদরের ১৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

    উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনাটি সভায় বর্জন করেন চেয়ারম্যানরা।

    নীলফামারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অসৎ আচরণ, স্বেচ্ছাচারিতা, সরকারি অর্থ অপচয়ের কারণে অপসারণের দাবি তুলে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করার পরও এখন বদলি বা ব‍্যবস্থা না হওয়ায় এ সিদ্ধান্ত নেন চেয়ারম্যানরা।

    উল্লেখ্য যে, ১৭ জানুয়ারি মঙ্গলবার এই লিখিত অভিযোগ করেন নীলফামারী সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যানরা।

    অভিযোগে জানা যায়, নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার প্রতিনিয়ত চেয়ারম্যানদের সাথে অবমূল্যায়ন, অশ্লীল, তুচ্ছ তাচ্ছিল্য আচরণ করেন। গ্রাম পুলিশ নিয়োগে গুরুত্বর দুর্নীতি ও অনিয়ম করছে। বাস্তবায়নকৃত টিআর, কাবিখা, কাবিটার প্রকল্পের তদন্তের নামে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী দ্বারা যাচাই বাছাই সম্পূর্ণ করেছেন।

    এ বিষয়ে সদর উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী বলেন, আমরা যেদিন থেকে অভিযোগ করেছি তারপর থেকেই সিদ্ধান্ত নেয়া হয়েছে আমরা উপজেলা প্রশাসনের কোন মিটিং এ অংশগ্রহণ করবো না।

    চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, সামাজিক সম্প্রীতি কমিটির আলোচনা সভার চিঠি না দিলেও আমাদের চেয়ারম্যানদের ম‍্যাসেঞ্জারে নোটিশ দিয়েছিল কিন্তু আমরা তা বর্জন করেছি।

    জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বলেন, এ আলোচনা সভায় চেয়ারম্যানদের নোটিশ দেয়া হয়েছিল দুজন চেয়ারম্যান উপস্থিত হয় অন‍্য চেয়ারম্যানরা উপস্থিত হয়নি।

  • ফসলরক্ষা বাঁধের কাজে বাধা দেওয়ার অভিযোগ

    ফসলরক্ষা বাঁধের কাজে বাধা দেওয়ার অভিযোগ

    শান্ত তালুকদার প্রতিনিধি:
    মধ্যনগর,সুনামগঞ্জ
    সুনামগঞ্জের ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধের কাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
    সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি আলমগীর কবির উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়েরে করেন।
    অভিযোগে জানা যায়, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড়রাজাপুর দক্ষিণ ইউনিয়ন এলাকায় চন্দ্রসোনারথাল হাওরের ৯২ নং বাঁধের অভ্যন্তরে ওই ইউনিয়নের রাজাপুর গ্রামের কৃষক আলমগীর কবিরের ৮৪ বিঘা জমি রয়েছে। যার ফলে তাকে ৯২ নম্বর প্রকল্পের সভাপতি করা হয়। প্রকল্পের কার্যাদেশ অনুযায়ী তিনি কাজ শুরু করার পর গত ১০ ফেব্রুয়ারি একই গ্রামের সেলিম রেজা ও তার সহযোগী সালাহ উদ্দিন মাহতাব বাধের কাজে বাধা প্রদান করেন। আর বাধার মুখে পড়ে কাজটি চারদিন বন্ধ রাখা হয়। গত মঙ্গলবার পুনরায় প্রকল্পের কাজ শুরু করতে গেলে সেলিম রেজার খালাতো ভাই জিয়াউর রহমান মাটি বহনকারী গাড়ির সামনে শুয়ে কাজে বাধা প্রদান করে। এতে করে আবারও কাজ বন্ধ রাখা হয়। এ বাঁধের ওপর ঘুলুয়া, মেউহারী, দৌলতপুর, চানপুর, জয়শ্রী, হরিপুর, বাদেহরিপুর, কান্দাপাড়া, দেওলা, মধুপুর, জানিয়ারচর ও রাজধরপুরসহ প্রায় শতাধিক গ্রামের ২ হাজার ৭০০ হেক্টর জমির ফসলের সুরক্ষা নির্ভর করে। তাই সময়মতো বাঁধের কাজ শেষ করতে না পারলে ফসলহানীর আশঙ্কা রয়েছে।
    অভিযুক্ত সেলিম রেজা বলেন, ‘বাঁধটি জিয়াউর রহমানের ক্ষেতের ওপর দিয়ে গেছে। তাই জিয়াউর রহমান বাধা দিয়েছে। আমি নিজেই একটি প্রকল্পের সভাপতি। আমি অন্যের কাজে বাধা দিতে যাবো কেন? যদিও ওইখানে (প্রকল্প এলাকায়) আমাদের ফুফুর পৈত্রিক সম্পত্তি রয়েছে।’
    প্রকল্প এলাকায় জিয়াউর রহমান ও সেলিমের ফুফুর জমি বর্গা নিয়ে চাষ করছেন জানিয়ে সালাহ উদ্দিন মাহতাব বলেন, ‘সেলিম রেজার প্রকল্পে এস্কেভেটর মেশিন ও লড়ি গাড়ি সরবরাহ করেছি। সেই সুবাধে তার প্রকল্পে আমার যাতায়াত আছে। আর সেলিমের সাথে আমার সুসম্পর্ক থাকায় ঈর্ষাপরায়ণ হয়ে আমাকে এতে জড়ানো হচ্ছে। আলমগীর কবির এর আগে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন যে, জিয়াউর তাঁর কাজে বাধা দিচ্ছে। আমি বা সেলিম কাজে বাধা দিচ্ছি এমনটি তিনি আগে বলেননি। আজকের (বুধবার) দেওয়া অভিযোগ ও আগে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে কোন মিল নেই।

    এ ব্যাপারে জিয়াউর রহমান বলেন, ‘আমি জমি বর্গা নিয়ে চাষ করেছি। আর সেই জমির ফসল নষ্ট করে জমির ওপর দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে। এ জন্য আমি বাধা দিয়েছি।’
    অভিযোগকারী আলমগীর কবির বলেন, ‘পাউবোর নির্ধারিত অ্যালাইনমেন্ট (প্রকল্প বাস্তবায়ন রেখা) অনুযায়ী কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছি। সময়মতো কাজ করতে না পারলে ফসলহানী আশঙ্কা রয়েছে। সেলিম ও মাহতাব কেন বাধা দিচ্ছে তার সঠিক বলতে পারছি না।’
    উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিরসনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    শান্ত তালুকদার।।

  • নীলফামারীতে ৫০টির অধিক অবৈধ ইটভাটা,নেই  কোন আইনী ব্যবস্থা

    নীলফামারীতে ৫০টির অধিক অবৈধ ইটভাটা,নেই কোন আইনী ব্যবস্থা

    মোঃ হামিদার রহমান নীলফামারীঃ নীলফামারীতে চলছে ৫০টি অবৈধ ইটভাটার কার্যক্রম। ইট তৈরির জন্য মাটি কাটায় বিনষ্ট হচ্ছে কৃষিজমি। এতে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। কৃষিজমি নষ্ট করে গড়ে ওঠা এসব ইটভাটা দীর্ঘদিন ধরে কীভাবে চালু রয়েছে এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে সচেতন মহল।

    ভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ হচ্ছে। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করেও নিয়ন্ত্রণে আসছে না ইটভাটাগুলো। ভাটার মালিকরা নিয়মনীতির তোয়াক্কা না করে যে-যার মতো করে ইটভাটা দিয়ে অদৃশ্য শক্তির বলে পার পেয়ে যাচ্ছেন। স্থানীয় সচেতন মহল বলছে, সবাইকে ম্যানেজ করেই বছরের পর বছর চলছে এসব অবৈধ ইটভাটা।

    এসব অবৈধ ভাটা ভেঙে গুঁড়িয়ে না দিলে বন্ধ হবে না। এ ছাড়া জমির টপসয়েল কেটে ইটভাটায় ব্যবহার কারায় উর্বরতা হারিয়ে উৎপাদন হ্রাস পেয়েছে হাজার হাজার একর কৃষিজমির। প্রতিদিন শত শত অবৈধ ট্রলি ও ট্রাক্টরে অতিরিক্ত ইট ও মাটি পরিবহনের ফলে ভেঙে চৌচির হচ্ছে রাস্তাঘাট। নীলফামারী জেলায় ৫৬টি ইটভাটা রয়েছে।
    সরকারিভাবে অনুমোদিত ছয়টি। এর মধ্যে সৈয়দপুর উপজেলায় তিনটি, জলঢাকায় দুটি এবং ডোমার উপজেলায় একটি। বাকি ৫০টি ইটভাটা অবৈধ চলছে।
    নীলফামারী জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। ইতোমধ্যে অবৈধ নয়টি ইটভাটায় অভিযান পরিচালনা করেছি।

  • বিএনপির  জামায়াতের মুখে গনতন্ত্র মানায় না- এমপি ওমর ফারুক চৌধুরী

    বিএনপির জামায়াতের মুখে গনতন্ত্র মানায় না- এমপি ওমর ফারুক চৌধুরী

    রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে কলেজের আয়োজনে শহীদ মিনার ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, শেখ রাসেল কর্ণার এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিস ও কলেজ গর্ভনিং বডির সভাপতি মোঃ জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ১ আসনের এমপি, সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ অয়েজ উদ্দিন বিশ্বাস।

    আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, গোদাগাড়ী সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল হক প্রমূখ।

    প্রধান অতিথি তার বক্তব্যে এমপি ওমর ফারুক চৌধুরী বলেন, বাংলাদেশের জন্মের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশ গর্বিত ইতিহাস সম্পর্কে জানতে হবে। মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বালিকা থেকে আসা এ কলেজে ভর্তিকৃত তৃন্নি খাতুন যে বক্তব্য দিল সত্যিই আমি গর্বিত, তাকে ধন্যবাদ জানাই। সে কাঁপছে তবুও বক্তব্য দেয়া ছাড়ে না। তার জন্য দোয়া করি, সে যেন বড় হয়ে দেশের জন্য সেবা করতে পারে। ভালবাসা দিবসে মেয়েদের পিছনে না ঘুরে বইয়ের মধ্য ফিরে আস, তাহলে নিজে প্রতিষ্ঠিত হতে পারবে।

    মেয়েদেরকে বলবো দেশকে ভাল বাসতে হবে, ভালভাবে পড়া লেখাপড়া করতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত হতে হবে। তোমাদের এ কলেজে ভর্তি করেছেন বাবা মা, যে অর্থ ব্যয় করেছেন পিতা মাতা কষ্ট করেছেন। নিজে না খেয়ে তোমার তোমার লেখাপাড়ার ব্যয়ভার করেন। ভবিষ্যতে শেষ জীবনে তুমি বাবা মার সেবা করবে। তাই তোমাদের ভালভাবে পড়া লেখা করে নিজকে প্রতিষ্ঠিত হতে হবে। বিএনপি বার মিথ্যা, অপপ্রচার করে বিদেশে জনমত সৃষ্টি করে ক্ষমতায় আসার চেষ্টা করছেন। ১০ ডিসেম্বরের পর দেশে আওয়ামীলীগ থাকবে না। বিএনপি জামায়াত দেশ পরিচালনা করবেন। জামায়াত ইসলামীর নেতারা চাঁদে মানুষ দেখতে পায়, এনিয়ে রাজনীতি করতে মানুষকে লাশ হতে হয়। ৬৪ জেলায় বোমা ফাটিয়েছিল প্রধান মন্ত্রীর নেতৃত্বে ১২/১৩ কোটি টাকা ব্যয় করে দেশে শত, শত মডেল মসজিদ নির্মান করেছেন। বিএনপি জামায়াত দেশে ইসলাম পক্ষে কোন কাজ করতে পারে নি। বঙ্গবন্ধু শেখ হসিনা প্রতি উপজেলায় ২ টি করে শিক্ষা প্রতিষ্ঠান সরকািরকরণ করে দিয়েছেন। শেখ হাসিনাকে বাংলাদেশের চেয়ে বেশী চিনে, যেমন শেখ মুজিবুর রহমানকে চিনতেন। বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। তারাতো একটি সেনানিবাসের দল, একটি খোচ্চর দল। দেশে চাকুরীর কোন অভাব নেই, কিন্তু তোমাদের ভালভাবে পড়ালেখা করে এ চাকুরি গ্রহন করতে হবে।

    প্রধান অতিথি ওমর ফারুক চৌধুরী আরও বলেছেন, গোদাগাড়ী তানোরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, নৌকার ঘাঁটি। এখন এমন একটি সময় এসেছে অতীতে যারা দলের বিবোধীতা করেছেন, নৌকার বিরোধীতা করেছেন এখন সংশোধন হয়ে দলে ভাল কাজ করার সুযোগ পাবেন আর যদি না করেন তাহলে তাদের ক্ষতি অপেক্ষা করছে। এর আগে উপজেলার রাজবাড়ীহাট উচ্চ বিদ্যালয় আযোজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত হয়। গোদাগাড়ী মৎস্য অধিদপ্তর কতৃক বিনামূল্যে জেলেদের মাঝে গরু বিতরণ করেন।

    মোঃ হায়দার আলী
    রাজশাহী।

  • গৌরনদীতে  দুইটি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়েছে

    গৌরনদীতে দুইটি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

    রিপোর্ট!! সুমন তালুকদার গৌরনদী।

    বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর ভিক্টরী মাধ্যমিক বিদ্যালয় ও ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    ১৬ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল দশ টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দিয়ে শুরু করে গীতা পাঠ শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। টরকী বন্দর ভিক্টরী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হারুন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল ১ আসনের সংসদ সদস্য ও সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, বিশেষ অতিথি ছিলেল যুবরত্ন সেরোনিয়াবাত আশিক আব্দুল্লাহ, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন হাওলাদার, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান সহ অন্যান্যরা। অপরদিকে ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গৌরনদী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আলআমিন হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান। স্কুলের শিক্ষার্থীরা ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নাচ, গান, কবিতা আর অভিনয়ে সারাদিন মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ। এ সময় স্কুলের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সংগীত ও নৃত্য পরিবেশন করেন। পরে অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ অভিভাবক বৃন্দ এবং গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আব্দুল জলিল উপস্থিত ছিলেন।

    সুমন তালুকদার
    গৌরনদী,বরিশাল।

  • দোয়ারাবাজারে ট্রাভেলস ব্যবসায়ীকে জড়িয়ে ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের নিন্দা

    দোয়ারাবাজারে ট্রাভেলস ব্যবসায়ীকে জড়িয়ে ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের নিন্দা

    হারুন অর রশিদ।
    দোয়ারাবাজার প্রতিনিধিঃ

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের বরকত নগর গ্রামের নজরুল ইসলামের পুত্র মো. কামরুল ইসলাম একজন ট্রাভেলস ব্যবসায়ী।

    দোয়ারাবাজার ট্রাভেলস,র প্রোপাইটার কামরুল ইসলাম এর ব্যবসায়ী প্রতিষ্ঠানকে নিয়ে ব্যাক্তিগত চরিত্র হননের উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট মনগড়া তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার করায়,,

    বৃহস্পতিবার (১৫ ফেব্রুঃ) দুপুরে দোয়ারাবাজার প্রেসক্লাবে উপস্থিত হয়ে তিনি লিখিত বক্তব্যে জানান, নুরুজ্জামান আমার এলাকার মানুষিক ভারসাম্যহীন একজন বিকারগস্ত লোক। সে প্রায় সময় বিভিন্ন মানুষের বিরুদ্ধে ফেইসবুকে বানোয়াট তথ্য দিয়ে সম্মান হানি করে আসছে। সে গত কিছু দিন যাবত ফেইসবুকে প্রচার করে আমি প্রতারক চক্রের সদস্য বিদেশে লোকপাঠানোর কথা বলে টাকা নেওয়ায় আমাকে আটক করা হয়েছে। যা ভিত্তিহীন ও বানোয়াট বক্তব্য। তাই আমি এই বক্তব্যের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়াও তিনি স্থানীয় প্রশাসনের নিকট তার শাস্তির দাবি জানান।

    এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আহসান মেম্বার বলেন, কামরুল ইসলামের বিরুদ্ধে ফেইসবুকে যে অপপ্রচার করা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা। আলী হোসেন নামে একজন তার কাছে কয়েকশত টাকা পায় বলে সে দাবি করলে কামরুল তাকে বসে কিভাবে পায় সেটা জানাতে বলে। সে যদি পায় তার টাকা তাকে দিয়ে দিবে। কামরুল ইসলাম একজন শিক্ষিত ছেলে সে কখনো প্রতারক হতে পারে না।