Author: desk

  • মুরাদনগরের বাঙ্গরায় দুই জোরা চোরাই গরু প্রধান শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার

    মুরাদনগরের বাঙ্গরায় দুই জোরা চোরাই গরু প্রধান শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার

    কুমিল্লা থেকে, মোঃতরিকুল ইসলাম তরুন,

    গরু চোর সনাক্তের পর চোরাই গরু চোরের বিচার ২২ দিনেও হয়নি,

    সম্প্রতি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরার কড়ই বাড়ি থেকে চুরি যাওয়া চারটি গরু বারেশ্বর গ্রামের প্রধান শিক্ষক জান্নাতুল নাইয়ুম ভূইয়ার বাড়ির গোয়াল ঘর থেকে উদ্ধার করেন এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

    ঘটনার পর চোর সনাক্ত হলে
    চোর চক্রের দুই সদস্য বারেশ্বর গ্রামের মানিক মিয়ার ছেলে সুমন (২৭) ও একই গ্রামের লিয়াকত মিয়ার ছেলে রাব্বি (২৫) পলাতক রয়েছে।

    স্থানীয় সূত্রে জানাজায় গত ২৬ জানুয়ারি সকালে এই গরুগুলো উদ্ধার করা হলেও এখন পর্যন্ত চুরির বিচার বা থানায় অভিযোগ হয়নি।
    এই নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।
    উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামের ইউসুফ ও কাইয়ূম মিয়ার ঘর থেকে (২৫ জানুয়ারী) রাতে চারটি গরু চুরি হয়। পরদিন সকালে আন্দিকুট ইউনিয়নের বারেশ্বর গ্রামের এম.জে নাঈম ভূইয়ার বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করেন গরুর মালিক ও এলাকাবাসি। প্রধান শিক্ষকের ঘরে চুরির গরুর খবর মূহর্তে গ্রামসহ কয়েক গ্রামে ছড়িয়ে পড়ে।
    তখন উৎসুক জনতা উদ্ধারকৃত গরুগুলো দেখতে যায়। এম. জে নাইয়ুম ভূইয়া কোরবানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গরু চারটির আনুমানিক মূল্যে প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

    স্থানীয়রা আরোও জানান, এদের কাছ থেকে আগেও চুরির গরু উদ্ধার করা হয়েছে।
    রাব্বি ও সুমন গরু ব্যবসার আড়ালে চুরি করা গরু কসাইয়ের কাছে বিক্রি করত। কড়ইবাড়ি এলাকার কয়েকজন মুরুব্বি বলেন, কোথাও গরু চুরি হলে তা বারেশ্বর আর পান্ডুঘর গেলে পাওয়া যায়। রাব্বি ও সুমন গরু চুরির মূল হুতা।

    প্রধান শিক্ষক এম. জে নাইয়ুম ভূইয়া জানান, আমি ১২ বছর বাড়িতে থাকি না। আমাদের গোয়াল ঘরে আমার ভাগিনা রাব্বি দুটি গরু পালন করে। সে সুবাদে বারেশ্বর পশ্চিম পাড়ার গরু ব্যবসায়ী মানিক মিয়ার ছেলে সুমনের সাথে সে চলাফেরা করে। কিছুদিন আগে সুমন কড়ইবাড়ি থেকে চারটি গরু চুরি করে আমাদের গোয়াল ঘরে ভাগিনার গরুর সাথে বেঁধে রাখেন। এলাকাবাসী গরু উদ্ধার করে আমাকে অবগত করেন। তখন আমি বাড়িতে যাই এবং দুই চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিতিতে গরুগুলো তাদের মালিককে বুঝিয়ে দেওয়া হয়।

    আন্দিকুট ইউপি’র চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বলেন, বারেশ্বর গ্রামের প্রধান শিক্ষকের ঘর থেকে গরুগুলো উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত গরু চুর সুমন ও রাব্বি এলাকায় নাই। তাই বিচার বিলম্বিত হচ্ছে।

    এ বিষয়ে বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মাগুরার শালিখায় জমি দখলে ব্যার্থ হয়ে জমির মালিকের বিরুদ্ধেই আদালতে মামলা

    মাগুরার শালিখায় জমি দখলে ব্যার্থ হয়ে জমির মালিকের বিরুদ্ধেই আদালতে মামলা

    রক্সি খান।
    মাগুরা প্রতিনিধি:-মাগুরার শালিখা উপজেলার কাতলী গ্রামে অন্যের জমি জোর পূর্বক দখলে ব্যার্থ হয়ে জমির মুল মালিকের বিরুদ্ধেই আদালতে দ্রুত বিচার আইনে মিথ্যা মামলা দায়ের করছে মনিরুজ্জামান (মনু) মিয়া নামের এক ভুমি দস্যু বলে অভিযোগ পাওয়া গেছে।
    লিখিত অভিযোগে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আমীর আলী জানান, মনিরুজ্জামান মনু মিয়া গংদের অত্যাচার ও জুলুম নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ ২৫ বছর পূর্বে গ্রাম ছেড়ে মাগুরা শহরে চলে আসতে বাধ্য হন। গ্রামে পৈত্রিক ও ক্রয়সুত্রে কিছু জমি থাকায় বিভিন্ন সময়ে সেই সকল জমি দখলের পায়তারা করছে। বাধা দিলে বা আইনের আশ্রয় নিলে খুন জখম করার হুমকি দেয়। ইতি পূর্বে গ্রামের জমিজমা দেখতে গেলে আক্রমনের চেষ্টাও করেছে তারা। এ বিষয়ে শালিখা থানায় বেশ কয়েকটি সাধারন ডায়রি করা আছে।
    কাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার সাথে পুকুর পাড়ের ১২ শতকসহ পুকুরের দাগে প্রায় দুই একর জমি রয়েছে, যা আমি দীর্ঘ ৪০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি। আমার জমির দক্ষীন পার্শ্বে মনু মিয়ার ৯ শতক জমি থাকলেও জমিতে প্রবেশের কোন রাস্তা না থাকায় রাস্তার জন্য আমার নিকট থেকে কিছু জমি দাবি করে। আমি সরল বিশ্বাসে আমার ভোগ দখলীয় ১২ শতক জমির পূর্ব পার্শ্ব হইতে ৪ শতক জমি পাশ উল্লেখ করে দলিল করে দিই। বাজার মুল্যে জমির দাম দেয়ার কথা থাকলেও জমি দলিল হওয়ার পর মনু মিয়া সমুদয় টাকা পরিশোধ না করায় পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
    আমি স্বপরিবারে মাগুরায় বসবাস করায় বিভিন্ন সময় আমার বর্গাদারদের ভয়ভীতি দেখিয়ে জমি দখলের চেষ্টা করে। গত ৮ জানুয়ারী সকালে মনিরুজ্জামান মনু মিয়াসহ সবুর, মহিন, জাকির ও কামরুল মিলে আমার বাকী ৮ শতক জমি দখল করার চেষ্টা করে। বর্গাদারদের মাধ্যমে সংবাদ পেয়ে মাগুরা থেকে গ্রামে এসে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের ও বর্গাদারদের সহযোগিতায় ও সংবাদ পেয়ে শালিখা থানা পুলিশ ঘটনা স্থলে পৌছালে জমি দখল করতে আসা ব্যক্তিরা পালিয়ে যায়। পরে কয়েক জন দিন মজুর কে নিয়ে আমি আমার জমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে মাগুরায় ফিরে এসে আমার ছেলে মাসুম বিল্লাহ কে বাদি করে ১৪৪/১৪৫ ধারায় আদালতে মামলা করি। ২০২১ সালেও একই জমি দখলের চেষ্টা করলে নিজে বাদি হয়ে ১৪৪/১৪৫ ধারায় মামলা করি। এ মামলায় আদালত শালিখার সহকারী কমিশনার ভ’মিকে সরোজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। তদন্তে প্রতিবেদনে শতখালী ইউনিয়ন ভুমি কর্মকর্তা দাউদ হোসেন প্রতিবেদন প্রদান করেন।
    ১০ ফেব্রæয়ারী শালিখা থানার সাব ইন্সেপেক্টর ইমরান হোসেন তদন্তে করতে আসলে জানতে পারি ভুমি দস্যূ মনিরুজ্জামান মনু মিয়া বাদি হয়ে দ্রæত বিচার আইনে আমি ও আমার জমি বর্গাচাষীদেরসহ ও ৮ জানুয়ারী যাদের কে শ্রমিক হিসাবে কাজে নিয়েছিলাম তাদেরকেও আসামী করে আদালতে মিথ্যা মামলা করেছে। আদালত মামলাটি তদন্তের জন্য শালিখা থানাকে দায়িত্ব দিয়েছেন।
    এ ব্যাপারে সরেজমিনে গিয়ে মনিরুজ্জামানের বড় ভাই আবু সাইদ ঠান্ডুর সাথে কথা হলে তিনি জানান, আমীর আলী কাকার জমির দক্ষীনে আমার ছোট ভাই মনু মিয়ার অল্প কিছু জমি থাকলেও জমিতে প্রবেশের কোন পথ ছিল না। জমিতে যাতায়তের জন্য আমাদের সকলের অনুরোধে আমীর আলী কাকা আমার ছোট ভাই মনু মিয়াকে ৪ শতক জমি দলিল করে দেন। আমীর আলী কাকার দেয়া ৪ শতক জমিতে আমার ছোট ভাই বাড়ি নির্মান করে পশ্চিম পাশের বাকী ৮ শতক জমি এখন জোর পূর্বক দখল করার ষড়যন্ত্র করছে যা অন্যায়।
    আনোয়ার মজুমদার জানান, আমীর আলী মাষ্টার ২৫/২৬ বছর গ্রাম ছেড়ে মাগুরায় চেলে গেছেন। তার কিছু জমি আমি ৫ বছর ধরে বর্গা চাষ করি। এর আগে আমার মামাতো ভাই লাভলু ও রাজ্জাক ঢালী প্রায় ১৫ বছর চাষাবাদ করতো। গ্রামে না থাকার জন্য মনু মিয়া ও কামরুলরা প্রায়ই আমীর আলী কাকার জমি দখল করার চেষ্টা করে। আমরা যাতে জমি চাষ না করি সেই জন্য বর্গাদারদের নামেও মামলা করেছে বলে শুনছি।
    তবে এ ব্যাপারে মনিরুজ্জামানের মুঠোফোনে আদালতে দ্রæত বিচার আইনে মামলা করেছেন কি না জানতে চাইলে তিনি পিলাউড মিলে ডিউটিতে রয়েছেন এখন কথা বলতে পারবো না বলে সংযোগ বিছিন্ন করে মোবাইল সেট বন্ধ করে দেন।

    রক্সী খান
    মাগুরা প্রতিনিধি।।

  • ক্ষেতলালে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    ক্ষেতলালে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    এস এম মিলন জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
    ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ এর ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান দেওয়ান রুহুল কবীর এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
    ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১২ টার সময় সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ এর আয়োজনে ওই কলেজের আজির উদ্দিন হল রুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা।
    কলেজ এর বাংলা প্রভাষক মাহমুদুল আল রাজী’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছফিউল্লাহ সরকার, কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাকিম, ইংরেজী প্রভাষক আমিরুল ইসলাম, ব্যবস্থাপনা প্রভাষক খোরশেদ আলম, কলেজ প্রতিষ্ঠা মরহুম আলহাজ্ব আজিজুল বারী তালুকদার এর মেজো ছেলে সোবহান তালুকদার।
    আলোচনা সভা শেষে সদ্য বিদায়ী প্রভাষক দেওয়ান রুহুল কবীর কে কলেজ এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন, ওই কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ ও কলেজ প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আজিজুল বারী তালুকদার এর বড় ছেলে আব্দুস সবুর তালুকদারসহ আরো অনেকেই।

  • বাগেরহাটের রামপালের প্রত্যন্ত অঞ্চল আলো ছড়াচ্ছে মাদারদিয়া বিদ্যালয়

    বাগেরহাটের রামপালের প্রত্যন্ত অঞ্চল আলো ছড়াচ্ছে মাদারদিয়া বিদ্যালয়

    এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||
    বাগেরহাটের রামপাল উপজেলার প্রত্যন্ত এলাকার একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাদারদিয়া। এলাকার অধিকাংশ মানুষ দরিদ্র ও হতদরিদ্র। বিদ্যালয়টিতে ১ শত ৩০ জন শিক্ষার্থী লেখা পড়া করছে। ১৯৬৬ ইং সালে স্থাপিত বিদ্যালয়টি আলোকিত মানুষ গড়েলেও পূর্ণ মাধ্যমিকে রুপান্তিরিত হয়নি। শিক্ষকদের আন্তরিক পাঠদানের ফলে শিক্ষার্থীর হার বেড়েছে। সুধু তাই নয় গার্লস নামের একটি সংগঠন বাল্য বিবাহ প্রতিরোধ, স্যানিটেশন, কৃষি ও পরিবেশ শচেতনতার কাজ করছে। তাদের পৃষ্ঠপোষকতা করছেন, চীন প্রবাসী মোঃ আল মামুন হাওলাদারসহ কিছু তরুন প্রজন্মের প্রতিনিধি। অবকাঠামোর সুযোগ সুবিধা আছে বিদ্যালয়টিতে। সেটিকে কাজে লাগাচ্ছে শিক্ষার্থীরা। আশপাশে খোজ নিয়ে ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেছে, ওখানের লেখাপড়ার মান সন্তোষ জনক। পৃষ্ঠপোষকতাপেলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরও উপকৃত হবে। এবিষয়ে কথা হয় চীন প্রবাসী মোঃ আল মামুন হাওলাদারের সাথে। তিনি বলেন, আমি “আমাদের মল্লিকেরবেড় পরিবার” ও “মল্লিকেরবেড় গার্লস ফোরাম” নামের দুইটি সংগঠন করা হয়েছে। আমরা এসব ফোরাম ও সংগঠনের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাড়িয়েছি। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম জানান, আমরা আন্তরিকতার সাথে কাজ করছি। এখানের সকলে আন্তরিকভাবে পাঠদান করছি। বুধবার ছিল বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা। সেখানে গিয়ে দেখা যায়, শতস্ফুর্তভাবে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহন করেন। এসময় মল্লিকেরবেড় ইউনিয়নের চেয়ারম্যান সাবির আহমেদ তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বিদ্যালয় সভাপতি এইচএম জাহাঙ্গীর হোসেন দুলাল উপস্থিত থেকে দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন। সবাই লেখা পড়া এগিয়ে নিতে ও শিক্ষার মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। #

  • মধ্যনগরে  আগুন দেখেই চিৎকার গৃহবধূর, অতঃপর মৃত্যু

    মধ্যনগরে আগুন দেখেই চিৎকার গৃহবধূর, অতঃপর মৃত্যু

    মধ্যনগর প্রতিনিধি:
    সুনামগঞ্জের মধ্যনগরে গোয়ালঘরে আগুন লেগে চারটি গরু ও একটি বসতঘর ভস্মীভূত হয়েছে। আগুন দেখে এক গৃহবধূ স্ট্রোক করে মারা গেছেন বলেও জানা গেছে।

    বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সাউদপাড়া গ্রামের আব্দুল আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

    স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গোয়ালঘর থেকে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বালান কৃষক আব্দুল আলী। মশার কয়েল থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। গোয়ালঘরে থাকা খড়ের গাদায় আগুন লাগে। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। তারপর গোয়ালঘর ও সেখানে থাকা সাতটি গরুর মধ্যে চারটি গরু এবং একটি বসতঘর ভস্মীভূত হয়। এ সময় আগুন দেখে চিৎকার করে পড়ে যান প্রতিবেশী ওসমান গনির স্ত্রী রেহেনা (৩৮)। তিনি স্ট্রোক করেন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে গ্রামবাসী ছুটে এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল আলী বলেন, আমার সব কিছু আগুনে পুড়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। বাকি তিনটি গরু মুমূর্ষু অবস্থায় আছে।

    মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান জানান, গৃহপালিত পশু ও বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    শান্ত তালুকদার
    মধ্যনগর,সুনামগঞ্জ

  • ময়মনসিংহে পিতা হত্যাকারী সেই ঘাতক পুত্রকে ৪৮ঘন্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ

    ময়মনসিংহে পিতা হত্যাকারী সেই ঘাতক পুত্রকে ৪৮ঘন্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ

    ষ্টাফ রিপোর্টারঃ
    ময়মনসিংহ সদরের পরানগঞ্জ ইউনিয়নে পিতা কর্তৃক পুত্রকে লিখে দেওয়া জমির দাগ নম্বর ভুল হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পূত্রের দা’য়ের কোপে পিতাকে হত্যার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে খুনী পুত্র মতিন কে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার পুলিশ। ১৫ফেব্রুয়ারী রাত ১১টায় জেলার ফুলপুর উপজেলায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ এর দিকনির্দেশনা মোতাবেক অভিযান চালিয়ে থানার এসআই আনোয়ার, মনিরুজ্জামান, আশরাফুল আলম নেতৃত্বাধীন পুলিশের একটি চৌকস অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    পুলিশ জানায় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী ২০২৩) ভোরে ময়মনসিংহের সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে পিতার নিকট থেকে প্রাপ্ত জমির দলিলে দাগ নাম্বার ভূল হওয়ার জের ধরে
    জয়নুদ্দীন (৭৫) নামের এক বৃদ্ধ পিতাকে খুন করেছে গ্রেপতারকৃত আসামী মতিন। এরপর থেকে পিতা হত্যাকারী পূত্র আঃ মতিন পলাতক ছিলো। এ ঘটনায় নিহতের অপর ছেলে সাকিব বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৪৭/১৫৬, তারিখ-১৪/০২/২০২৩ ইং, ধারা-৩০২ পেনাল কোড দায়ের করলে কোতোয়ালি মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ফুলপুর উপজেলা চর নিয়ামত তমিরের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। হত্যাকারী পুত্র মতিন নিহত জয়নুদ্দীনের প্রথম স্ত্রীর সন্তান। গ্রেফতারকৃত আসামী মতিনকে আদালতে পাঠানো হলে সে স্বেচ্ছায় স্বিকারোক্তিমোলক জবানবন্ধী প্রদান করে।

    হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার রাতে হত্যাকান্ডের একমাত্র আসামী আব্দুল মতিনকে ফুলপুরের চর নিয়ামত তমিরের মোড় এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আশরাফুল আলমের নেতৃত্বে কোতোয়ালী পুলিশ গ্রেফতার করায় পরানগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনতার মাঝে কোতোয়ালী মডেল থানা পুলিশের দক্ষতার তারিফ শুরু হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালী মডেল থানার এসআই আশরাফুল আলম বলেন, এ মামলার একমাত্র আসামী গ্রেফতারকৃত আব্দুল মতিনকে বৃহস্পতিবার আদালতে পাঠটটানো হলে হত্যাকান্ডের দায় স্বিকার করে আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছে।

    ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ , নিহত জয়নুদ্দীনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আঃ মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে ৩ কাঠা জমি লিখে দেন কিন্তু ঐ জমির দাগ নম্বর ভূল হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলে আসছিল।
    সেই বিরোধের সুত্র ধরে মঙ্গলবার ভোরে জয়নুদ্দীন তার নিজ ধানক্ষেতে পানি দেওয়ার সময় পূত্র আঃ মতিন পেছন থেকে দা’য়ের কোপ দিয়ে পিতাকে খুন করে পালিয়ে যায়। তিনি এ ঘটনায় জরিত অন্যান্য আসামীদেরকেও গ্রেফতার করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সরকারি সতীশচন্দ্র বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

    সরকারি সতীশচন্দ্র বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ

    সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা বিদ্যালয়ের বার্যিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে সকল শিক্ষার্থীদের উপস্থিতে এবং সকল শিক্ষক, অভিভাবকদের উপস্থিতিতে সারা মাঠ ছিল আনন্দ উল্লাসে বড়পুর। শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন দেশাত্ববোধক নাচে গানে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা খেলাধুলা এবং অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার্থীদের খেলাধুলা যেন ছিল এবছরের সেরা ঝমকালো এক আনন্দ উৎসব মূখর পরিবেশ।
    বিদ্যালয়ের এই বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকাল ৯টার দিকে প্রথমে উদ্ভোধনী অনুষ্ঠান এবং বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বার্যিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
    প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মাদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিন।
    প্রথম অধিবেশনে পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বার্যিক ক্রীড়া প্রতিযোগিতার সম্পাদক মুহাম্মদ আবুল হাসান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো: মাশহুদ চৌধুরীরর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইলি রানী বৈঞব এবং সিনিয়র শিক্ষক শওকত আলী আহমদের যৌথ পরিচালনায় দিনব্যাপী ১ম এবং ২য় অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর সভার মেয়র নাদের বখত্, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।
    এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অসীম চন্দ্র বর্মন, সহকারী শিক্ষক সুতপা রানী সরকার, সকল শিক্ষক শিক্ষিকাসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দরা। ###

  • পঞ্চগড়ে  টিউলিপ বাগান পরিদর্শনে ডাচ রাষ্ট্রদূত

    পঞ্চগড়ে টিউলিপ বাগান পরিদর্শনে ডাচ রাষ্ট্রদূত

    মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টিউলিপের বাগান দেখলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসান। এ সময় সঙ্গে ছিলেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাচ নাগরিক ড. আর্নো হ্যামেলিয়ার্স।
    বিকেলে তেঁতুলিয়ার দর্জিপাড়ায় টিউলিপ বাগান পরিদর্শন করেন তারা।
    টিউলিপ বাগানে প্রবেশ করে বাংলাদেশের এক সীমান্তের অঞ্চলে এরকম নেদারল্যান্ডের নান্দনিক টিউলিপ ফুলের চাষ হতে পারে তা দেখে তারা অভিভূত হন। তাদেরকে টিউলিপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করেন ফুল চাষী কৃষাণী নারীরা। তারা টিউলিপ চাষের সাথে সম্পৃক্ত প্রান্তিক বিশজন নারী কৃষাণীর সাথে কথা বলেন। টিউলিপ চাষ, ল্যান্ড ও আগামী পরিকল্পনা নিয়েও কথা বলেন তারা।
    উইনি এস্ট্রাপ পিটারসান বলেন, বাংলাদেশের মতো জায়গায় এখানে টিউলিপের চাষ হচ্ছে, তা দেখে আমি খুবই আনন্দিত। বিশেষত এ ফুলগুলো শীত প্রধান দেশগুলোতে হয়ে থাকে। সেখানে বাংলাদেশের মতো এক সীমান্ত এলাকায় যারা এ ফুল চাষ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যেন একতাবদ্ধ থাকে, যাতে তারা এ কাজ আরও ছড়িয়ে দিতে পারে। ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। বিশেষ করে পিকেএসএফ ও ইএসডিওকে এ ফুল চাষের উদ্যোগ গ্রহণে বিশেষ ধন্যবাদ জানাই।
    ড. আর্নো হ্যামেলিয়ার্স বলেন, বাংলাদেশের মতো এরকম সীমান্তের তেঁতুলিয়ায় টিউলিপের বাগানে এসে খুব অভিভূত হয়েছি। এখানে এসে খুব ভালো লেগেছে। এ সময় টিউলিপ চাষের সাথে সম্পৃক্ত নারী চাষিদের সাথে কথা বলেন ও তাদেরকে একত্রে থেকে কাজ করতে বলেন। টিউলিপের পাশাপাশি সারা বছর যাতে অন্যান্য আবাদ বিষয়ে জানতে চান। এ ফুল বিশেষ উৎসবের দিনগুলাতে এ টিউলিপ হতে পারে ভিন্ন আনন্দ।
    ইএসডিও’র নির্বাহী পরিচালক ড.শহীদ উজ্জামান বলেন, ভৌগলিক অবস্থানগত দিক থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যটনে সম্ভাবনাময় জায়গা। আমরা এখানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্টের (ইফাদ) সহযোগিতায় সীমান্ত গ্রাম দর্জিপাড়ায় নেদারল্যান্ডের টিউলিপ ফুল চাষের পাইলট প্রকল্প গ্রহণ করেছি। বাণিজ্যিকভাবে ২০ জন নারী কৃষাণীর হাতে ১০ প্রজাতির বাহারি রঙের ফুল নেদারল্যান্ডস টিউলিপ ফুটিয়েছি। এসব রঙের ফুলের সৌন্দর্য দৃষ্টি জুড়াচ্ছে দর্শনার্থীদের। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা এসে বাহারি রঙের টিউলিপ ফুল দেখে মুগ্ধ হচ্ছেন।
    এ সময় উপস্থিত ছিলেন ইফাদের মেরিয়েল জিমার মেন, কনসালটেন্ট ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভলপমেন্ট (ইফাদ) এর মো: দেওয়ান আলমগীর, সিনিয়র মহাব্যবস্থাপক (কার্যক্রম) পিকেএসএফ ড. আকন্দ মো: রফিকুল ইসলাম, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, পিকেএসএফ এর ভ্যালুচেইন ষ্পেশালিস্ট মো: রাফিজুল ইসলাম মন্ডল ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী প্রমুখ।
    উত্তরের শীতপ্রবণ প্রান্তিক এলাকা তেঁতুলিয়ায় গত বছরের মত এবারও পিকেএসএফ এবং ইফাদ এর সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থাটিরর উদ্যোগে তেঁতুলিয়ার দর্জিপাড়ায় এক লাখ পিছ টিউলিপ ফুলের চারা লাগান। দুই একর জমিতে ২০ জন স্থানীয় কৃষকের লাগানো চারায় সম্প্রতি ১০ প্রজাতির বাহারি টিউলিপ ফুল ফুটেছে। প্রতিদিন অসংখ্য পর্যটক টিউলিপ বাগান দেখতে ভিড় করছেন দর্জিপাড়ায়।

  • পঞ্চগড়ে গৃহবধূ ধর্ষণের অভিযোগে যুবক গ্রফতার

    পঞ্চগড়ে গৃহবধূ ধর্ষণের অভিযোগে যুবক গ্রফতার

    বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি:
    পঞ্চগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাসুম প্রধান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
    বুধবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর হয়েছে।
    মঙ্গলবার রাতে ধর্ষণের ঘটনায় বুধবার দুপুরে মাসুম প্রধানসহ চারজনকে আসামী করে র্ধষণ মামলাটি করা হয়।
    পুলিশ ও স্থানীয়রা জানায়, এক গহবধূ ধর্ষণের শিকার হয়েছেন, এমন অভিযোগে মঙ্গলবার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তাকে ভর্তি করান তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে উপজলা নির্বাহী অফিসার মাসুদুল হক এবং সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞাসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান আল ইমরান অসুস্থ্য গৃহবধূকে হাসপাতাল দেখতে যান।
    ভুক্তভোগি গৃহবধূ অভিযাগ করে বলেন, বাড়িত একা পেয় স্থানীয় মাসুম প্রধান, আব্দুস সালাম, মাে. চকমল, চকমলের ছেলে জাহাঙ্গীর তাকে ধর্ষণ ও ধর্ষণে সহযাগিতা করেন। তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয় আসেন এবং অভিযুক্তরা পালিয় যান। তবে পালানার সময় মাসুম প্রধান আহত হন এবং তাকেও একই হাসপাতাল ভর্তি করা হয়। পর সেখান থেক তাকে গ্রফতার করে পুলিশ।
    সদর থানা পুলিশর ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, মাসুদ প্রধানসহ অভিযুক্ত চার জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়ছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা ও চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেপ্তার ২

    নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা ও চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেপ্তার ২

    উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকেঃ
    নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা ও চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রেপ্তার দুই জন। নড়াইলে ৪৬০ পিস ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকার ফারুক হোসেন (১৯) ও কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের জিয়াউর রহমান (৩২)।
    ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি’র তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস টিম নড়াইল সদর উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। এসময় কক্সবাজার জেলার টেকনাফ থানার ফারুক হোসেনের নিকট থেকে ৩১০ পিস এবং কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের জিয়াউর রহমানের নিকট হতে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
    অপরদিকে পৃথক একটি অভিযানে চুয়াডাঙ্গা জেলা থেকে চুরি হওয়া দুইটি চোরাই মোটরসাইকেল লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকা থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ।
    নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।